Author: desk

  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

    শান্ত তালুকদার প্রতিনিধি:

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) মো: আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, , মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহবুবুল কবির, সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোবারক হোসেন, বিশিষ্ট সমাজ সেবক খাইরুল বশর ঠাকুর খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোচ্ছা: ইয়াসমিন আক্তার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সহ সভাপতি মো: জহির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: তাজ উদ্দিন আহমেদ, শিক্ষক নুরে আলম জিকু, , সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এমপি রতন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা একান্ত প্রয়োজন। দেহের খোরাক খাদ্য আর আত্নার খোরাক বিনোদন, অতএব বিনোদন ও শিক্ষার অংশ বটে। খেলাধুলায় স্বাস্থ্য ও মণকে ভাল রাখে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনা শিক্ষার উপর গুরত্ব দিয়েছেন, আপনার ইচ্ছা শক্তি, সন্তানের ভবিষ্যত, এছাড়া তিনি আরও বলেন, আমাদের সরকার শিক্ষা বৃদ্ধি করণের জন্য উপবৃত্তি, বিনামুল্য বই বিতরণ, সহ বিশ্ববিদ্যালয়, স্কুল,কলেজ নির্মাণ করছেন, আসুন সবাই সচেতন হই, শিক্ষার মানবৃদ্ধি করি। ##

    শান্ত তালুকদার
    মধ্যনগর,সুনামগঞ্জ

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ‍্য নওগাঁয় সপ্তাহব‍্যাপী বইমেলা শুরু হয়েছে

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ‍্য নওগাঁয় সপ্তাহব‍্যাপী বইমেলা শুরু হয়েছে

    নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাতদিনব‍্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। নওগাঁ কৃষ্ণধন সরকারী উচ্চ বিদ‍্যালয় মাঠে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এই বইমেলার আয়োজন করেছে।

    বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান।

    শতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ‍্যে দিয়ে বইমেলার কার্যক্রম শুরু হয়।

    একশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে একুশে পরিষদের উপদেষ্টা সাবেক এমপি ওহিদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, ডাক্তার ময়নুল হক দুলদুল, প্রকৌশলী গুরুদাস দত্ত, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, এ‍্যাড, মুকল চন্দ্র কবিরাজ এবং বিন আলী পিন্টু উপস্থিত ছিলেন।

    বইমেলায় ঢাকার প্রকাশনা সংস্থা প্রথমা ও অনন‍্যাসহ মোট ৬৫টি ষ্টলে বিপুল সংখ‍্যক বইয়ের সমাহার ঘটেছে। এ ছাড়াও সাতদিনব‍্যাপী এই বইমেল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • বানারীপাড়া বাইশারী বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া  ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ  অনুষ্ঠান

    বানারীপাড়া বাইশারী বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বুধবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বানারীপাড়া বাইশারী বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল – ০২ আসনের(বানারীপাড়া ও উজিরপুর উপজেলা ) এমপি মোঃ শাহে আলম। স্বাগত বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ সৈয়দ এনামুল হক। কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন এবং প্রভাষক মোঃ আব্দুল সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গর্ভনিং বডি এবং উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলেজের আজীবন দাতা সদস্য এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আকতার হোসেন মোল্লা, বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ দেবনাথ প্রমূখ। উপস্থিত ছিলেন এমপি পত্নী আতিয়া আলম মিলি, উপজেলা চেয়ারম্যান পত্নী মাহফুজা খানম জেসমিন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, সাংবাদিক সরদার নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
    এসময় কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেষন করা হয় । পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।#

  • নড়াইলে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ’র সভাপতি প্রলয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম

    নড়াইলে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ’র সভাপতি প্রলয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ’র সভাপতি প্রলয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস নড়াইল এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল অঞ্চলের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রলয় চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম শেখ।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারি ) বিকালে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সোনালী ব্যাংক প্রতিষ্ঠানিক কমিটির সভাপতি আলাউদ্দিন তুষার ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লেলিন স্বাক্ষরতি প্যাডে এ ৫২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
    এতে সহ-সভাপতি হন মোঃ নুরুল আমিন, মোঃ ফিরোজার রহমান, শেখ মোঃ খালিদ হোসেন, অরুন কুমার বিশ্বাস, মুহাম্মদ সাহাবউদ্দিন, কাজী জসীম উদ্দীন, সৈয়দ আতাউর রহমান।
    যুগ্ন-সাধারণ হয়েছেন, মোঃ লিটন খাঁন, মোঃ শাহীন আলম, রাজীব কুমার বিশ্বাস, উজ্জ্বল কুমার সরকার, মোঃ শাহ নেওয়াজ।
    সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ হাসিবুর রহমান, শাশ্বত বিশ্বাস, সঞ্জয় কুমার কুন্ডু।
    অর্থ সম্পাদক প্রকাশ বিশ্বাস,উপ অর্থ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাস,দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম উপ দপ্তর সম্পাদক নয়ন রায়, প্রচার সম্পাদক মোঃ মাযাহারুল ইসলাম
    উপ প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রকাশনা সম্পাদক সুপ্রভাত মল্লিক,উপ প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদুজ্জামান,সাহিত্য সম্পাদক এম. সাব্বির আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় দে,তথ্য ও গবেষনা সম্পাদক, গোপাল চন্দ্র বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সৌমিত্র বোস, ক্রীড়া সম্পাদক সিক্ত রায়, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, উপ সমাজকল্যাণ সম্পাদক,মোঃ মাহাবুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক সরদার তুজিবর রহমান,ভ্রমণ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ আলী,আইন বিষয়ক সম্পাদক অপূর্ব নন্দী,উপ আইন বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,প্রযুক্তি বিষয়ক সম্পাদক অপু সাহা,উপ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামস রশিদ,ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ আজানুর রহমান,নারী অধিকার বিষয়ক সম্পাদক বন্যা চক্রবর্তী।
    কার্যকারী সদস্য হয়েছেন এস.এম মহাব্বত হোসেন,আশরাফুল আলম,রবীন্দ্রনাথ রায়,জিহাদুল হাসান,মিথুন কুমার হোর,শিমুল কুমার বিশ্বাস,হাবিবুর রহমান,দেব কুমার পাল,সুদীপ সরকার।

  • কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

    কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ফেব্রুয়ারী সকালে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সবঅপতি নওশাদ আলম, সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, সাংবাদিক সাঈদ,
    সন্তোষ কুমার মন্ডল, সাহিদুল ইসলাম, প্রভাত রায়, প্রবীর মিত্র, প্রধান শিক্ষক উৎপল রায় চৌধুরী, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রমুখ।

  • কেশবপুরে পল্লী বিদ্যুৎ সমিতির নর্ব-নির্বাচিত পরিচালকের দায়িত্ব গ্রহন করলেন আব্দুল্লাহ আল ফুয়াদ

    কেশবপুরে পল্লী বিদ্যুৎ সমিতির নর্ব-নির্বাচিত পরিচালকের দায়িত্ব গ্রহন করলেন আব্দুল্লাহ আল ফুয়াদ

    কেশবপুর প্রতিনিধিঃ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩ নং কেশবপুর এলাকার নবনির্বাচিত পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ দায়িত্ব গ্রহন করেছেন। ১৬ফেব্রুয়ারী যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ এ সদর দপ্তরে ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত পরিচালকের গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব এম এস রাম কুমার ঘোষ। এরপর সমিতি বোর্ডের মিটিংয়ে নবনির্বাচিত পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদসহ অন্যান্য পরিচালকদের শপথ গ্রহন করিয়ে আনুষ্ঠানিকভাবে পরিচালকের দায়িত্ব অর্পন করা হয়। গত ২৪ জানুয়ারি পল্লী বিদ্যুৎ কেশবপুর এলাকার পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়।
    ওই দিন সকালে ৪০তম বার্ষিক সাধারণ সভা শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠিত হয়েছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি রওশান আলীর সভাপতিত্বে ও বিদ্যুৎ কর্মকর্তা আসমা খাতুন ও শৈলেন্দ্র নাথ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মনোহর কুমার বিশ্বাস, সমিতির সহসভাপতি খুরশিদ আলম, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, সচিব এনামুল হাসান, পরিচালক সৈয়দ ওয়াহিদুল হাসান, পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, দুলু রানী ঘোষ প্রমূখ।
    উল্লেখ্য, ১৯৮১ সালের ২ ফেব্রুয়ারী যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মণিরামপুরে প্রতিষ্ঠিত হয়। যশোর, নড়াইল ও খুলনা জেলার ৭টি উপজেলার ৮৪টি ইউনিয়নের ১২৩৫টি গ্রাম এর আওতাভুক্ত, যা বর্তমানে শতভাগ বিদ্যুতায়িত।

  • বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত

    বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত

    প্রেস বিজ্ঞপ্তি

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের সূচনা। এই প্রকল্পের অংশ হিসেবে, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    এই প্রতিযোগীতায় প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত চারটি দলে মোট ১২ জন শিক্ষার্থী এবং দর্শক হিসেবে উপস্থিত ছিল বিভিন্ন বিভাগ থেকে শিক্ষকসহ প্রায় ১০০ জনের অধিক শিক্ষার্থী। দর্শকদের জন্যও সেশনে রাখা হয় আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন।

    আয়োজনের শুরুতেই বক্তব্য রাখেন এফআরডিসি প্রকল্প পরিচালক আসিফ আহমেদ তন্ময়। প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন- “এফআরডিসি প্রকল্প মূলত দেশের তরুণ সমাজকে ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষার ধারণাসমূহ সাথে পরিচিত করে তাদের ডিজিটাল দুনিয়ায় স্বাধীনভাবে ও গঠনমূলক উপায়ে দায়িত্বশীল মতপ্রকাশে সক্ষম করতে কাজ করে যাচ্ছে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতাও সেই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করছে।”

    এর সাথে বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওসমান গনি তালুকদার। তিনি বলেন- “বর্তমান যুগ হল তথ্য প্রযুক্তির যুগ। আগে ছিল জ্ঞানই শক্তি তবে এখন এর সাথে যুক্ত হয়েছে তথ্য। আর তাই বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি নির্ভর একটি সমাজ তৈরির প্রত্যয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। আর সেই লক্ষ্যে কার্যকরভাবে অবদান রাখতে পারবে ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষায় শিক্ষিত আজকের বিতর্কে উপস্থিত সকল শিক্ষার্থীরা।”

    প্রতিযোগিতায় দুই ধাপে বিতর্কের আয়োজন করা হয়। প্রথম ধাপের দুই বিজয়ীর মাঝে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের বিষয় ছিলো- ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের ভালোর চেয়ে ক্ষতিই বেশি করে।’ প্রতিযোগিতায় তাদের অসাধারণ বাগ্মিতায় বিজয়ী হয়: মো: মাহফুজুর রহমান, মো: মাহমুদুল হাসান ও মো: সোলায়মান শাকিল। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন: মো: সাথিল সিরাজ এবং মো: মারুফ ইসলাম।

    প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোষণা, পুরস্কার বিতরণী এবং ডিনেটের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম. শাহাদাৎ হোসেন-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সুন্দর এই আয়োজন শেষ হয়। তিনি বলেন- “আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী এবং উপস্থিত সকলেই হলেন প্রকৃত বিজয়ী। কারণ তারা প্রত্যক্ষ করেছেন প্রাণবন্ত একটি বিতর্ক প্রতিযোগিতা যার মাধ্যমে আমাদের সমাজে শুরু হবে সমাজ পরিবর্তনের জন্য ইতিবাচক প্রচেষ্টা।”

    এফআরডিসি প্রকল্পের নানান সচেতনতা কর্মকান্ডের পাশাপাশি রয়েছে একটি বিনা মূল্যের অনলাইন কোর্সের ওয়েবসাইট এই ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/-এ আছে তরুণ সমাজবান্ধব বিভিন্ন উদ্যোগ যা থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। এই ওয়েবসাইট তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।

  • আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতে একজনকে ২৫ হাজার টাকা জরিমানা

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় লাইসেন্স নবায়ন ছাড়া মাছের হ্যাচারী পরিচালনা করায় এক মৎস্য হ্যাচারীর মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া থানা পুলিশের সহায়তায় উপজেলার গৈলা ইউনিয়নের নীমতলা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সাখাওয়াত হোসেন। অভিযানে মৎস্য হ্যাচারী আইন ২০১০ অনুযায়ী লাইসেন্স নবায়ন না করায় সোহেল মৎস্য হ্যাচারীর মালিক স্থানীয় হাবিবুর রহমান খলিফার ছেলে মোঃ সোহেল খলিফাকে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম উপস্থিত ছিলেন।

  • রাজশাহী চারঘাটে কমিউনিটি ক্লিনিকে দুধর্ষ চুরি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

    রাজশাহী চারঘাটে কমিউনিটি ক্লিনিকে দুধর্ষ চুরি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ননের খোর্দ্দগোবিন্দ্পুর কমিউনিটি ক্লিনিকের দুধর্ষ চুরি হয়েছে।

    বুধবার দিনগত রাতে এই চুরিটি সংঘটিত হয়েছে বলে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

    জানা যায়, উক্ত কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্ব প্রাপ্ত সি এইচ সি পি জাকিয়া সুলতানা প্রতিদিনের মতো বুধবারে দ্বায়িত্ব পালন শেষে ঘরে তালা বন্ধ করে করে যায়।

    বৃহস্পতিবার সকালে এসে দেখে ঘরের দরজা কেটে ক্লিনিকের মধ্যে থাকা একটি ল্যাপটপ, একটি ফ্যান ও ঔষধ পত্র সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

    বিষয়টি সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু কে জানালে তারা ঘটনা স্থল পরিদর্শন করেন।

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্লিনিকে চুরি হওয়ার সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।

    এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, বিষয়টি সর্ম্পকে আমি অবগত নয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • আহ্ছানিয়া মিশনের ৫০ জন ভিক্ষুকদের মধ্যে নগত অর্থ প্রদান

    আহ্ছানিয়া মিশনের ৫০ জন ভিক্ষুকদের মধ্যে নগত অর্থ প্রদান

    আজিজুল ইসলামঃ আহ্ছানিয়া মিশনের সহযোগী প্রতিষ্ঠান (ডাম) ৫০ জন ভিক্ষুকের মধ্যে এককালীন ২৫,০০০ (পচিশ হাজার) টাকা করে নগদ অর্থ প্রদান করেছে । মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার সময় যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে খামারবাড়ির হলরুমে এই অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মন্জুরুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার সুশান্ত কুমার তরফদার।

    আরো উপস্থিত ছিলেন, যশোর জেলার শাখা মিশনের সভাপতি কৃষিবিদ মোঃ নিয়ামুল কবীর। মোঃ আসলাম উদ্দিন, জোনাল ম্যানেজার যশোর, কাজী জসিম উদ্দিন, জোনাল ম্যানেজার বরিশাল জোন, মোঃ আলতাফ হোসেন, এরিয়া ম্যানেজার, এবং ডিএফইডি’র বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজারগন।

    এছাড়া উপস্থিত ছিলেন বাগআঁচড়া ব্রাঞ্চের মো ইউনুস আলী ও শার্শা ব্রাঞ্চের মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও যশোর সদর, ঝিকরগাছা, এবং কলারোয়া উপজেলা, সাতক্ষীরা জেলার অনুদান গ্রহনকারী ৫০ জন উদ্যমী সদস্য বৃন্দ।

    ডিএফইডি মাইক্রোফিন্যান্স কর্মসূচির কর্মএলাকার ১৫টি এরিয়ার ৮১ ব্রাঞ্চ অফিসের মাধ্যমে ১৫টি জেলার ৬৫ টি উপজেলায় ঢাকা আহ্ছানিয়া মিশনের আর্থিক সহায়তায় ৪ ফেব্রয়ারী ২০১৫ সন হতে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর ২০২২ পযর্ন্ত ১২৩ জনের মধ্যে ২,৭৭,০৪,০০০ (দুই কোটি সাতাত্তর লক্ষ চার হাজার) টাকা এককালীন অনুদান প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে ২০ (বিশ) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করে। উক্ত সহায়তার মধ্যে যশোর জেলায় ৫০ জন উদ্যমী সদস্যদের মধ্যে ১২,৫০,০০০ (বার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হবে। এবং বাকী খুলনা জেলায় ৩০ জন উদ্যমী সদস্যদের মধ্যে প্রতি জনে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা হিসাবে ৭,৫০,০০০ (সাত লাখ পঞ্চাশ হাজার) টাকার চেক প্রদান করা হয়েছে। ডিএফইডি’র যশোর ও খুলনা এরিয়া ও যশোর জেলার শাখা মিশন কর্তৃক যৌথখভাবে নির্বাচনকৃত ৫০ জন উদ্যমী সদস্যদের মধ্যে প্রধান অতিথি ১২,৫০,০০০ (বার লক্ষ পঞ্চাশ হাজার টাকার) প্রতি জনের ২৫,০০০ (দুই হাজার পাঁচশত) টাকার চেক প্রদান করেন।

    উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ লকিয়তউল্লাহ, সহ-সভাপতি আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ও উপদেষ্টা ঢাকা আহ্ছানিয়া মিশন।