Author: desk

  • শাজাহানপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    শাজাহানপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ।সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি চাঁচাইতারা-মাদলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলার বিভিন্ন সমস্যাবলী ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয় । উক্ত সভা আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা খানম ।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার  বিতরণ

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

    জানা যায়,ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগীতার উদ্ধোন করা হয়।সে সময়,উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির,উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক,উপজেলা শিক্ষাঅফিসার হাবিবুল ইসলাম,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজামান,সহ সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ,প্রধান শিক্ষক মন্ডলী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    তবে এ অনুষ্ঠান শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।এবং ছাত্র ছাত্রী ও শিক্ষক গন নিজ গন্তব্য স্থানে ফিরে যান।

  • মহাসড়কের বাহুবলে বাস উল্টে চালকসহ ৪ যাত্রী নিহত

    মহাসড়কের বাহুবলে বাস উল্টে চালকসহ ৪ যাত্রী নিহত

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ৪ যাত্রী নিহত এবং অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। ভয়াবহ এ দূর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাগানবাড়ি নামক স্থানে হবিগঞ্জ সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাস উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ( ঢাকামেট্রো-ব-১৪-১৩২৫) একটি বিরতিহীন বাস সিলেট থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। এ-সময় বাগানবাড়ি নামক স্থানে পৌছামাাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত হয় অজ্ঞাতনামা আরও এক যুবক। তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

    মহাসড়কে মহা সড়কে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টা চালিয়ে বাসটি ক্রেন দিয়ে সরিয়ে নিলে রাত ৮টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

  • তানোরে বীর নিবাসের চাবি হস্তান্তর

    তানোরে বীর নিবাসের চাবি হস্তান্তর

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে ৬ জন অস্বচ্ছল
    বীর মুক্তিযোদ্ধার হাতে বীর নিবাসের (ঘর) চাবি তুলে দেয়া হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারী বুধবার উপজেলা হলঘরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ প্রমুখ।
    জানা গেছে, উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধারা পাচ্ছেন একটি করে নতুন পাকা বাড়ি। বাড়ির নাম রাখা হয়েছে বীর নিবাস। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিবর্ষে কেউ গৃহহীন থাকবে না সরকারের প্রতিশ্রুতির আলোকে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিরসনে এই প্রকল্প হাতে নিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এই প্রকল্প বাস্তবায়ন করছে। এপ্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের নিজস্ব ভিটায় পাকা দুটি বেডরুম,দুটি টয়লেট, একটি কিচেন, একটি ডাইনিং রুম ও একটি ড্রয়িং রুম থাকছে। একতলা বাড়িটির আয়তন হবে ৬৩৫ বর্গফুট। প্রতিটি আবাসন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। তানোরের তানোর পৌরসভায় ১টি, মুন্ডুমালা পৌরসভায় ১টি, চাঁন্দুড়িয়া ইউপিতে ২টি ও সরনজাই ইউপিতে ২টি বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, বীর নিবাস নির্মাণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয়েছেে।
    তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা-বীরঙ্গনা-শহীদ বীর মুক্তিযোদ্ধা-প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ এবং উপহার হিসেবে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। #

  • গোপালগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

    গোপালগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী মোদোচ্ছের মোল্লা (৩৫) নিহত হয়েছেন।

    আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

    কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলামবিসযটি নিশ্চিত করেছেন।

    নিহত মোদোচ্ছের মোল্লা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা গ্রামের ব্যাপারীপাড়ার কালাই মোল্রার ছেলে।

    ওসি মো: শরিফুল ইসলাম জানান, মোদাচ্ছের কোটালীপাড়া থেকে মোটারসাইকেলে করে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় তাকে বহনকৃদ মোটরসাইকেলটি মেরী গোপিনাথপুর পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে মোদাচ্ছের ঘটনাস্থলেই মারা যান।

    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। #

  • পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নবীন বরণ অনুষ্ঠিত

    পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নবীন বরণ অনুষ্ঠিত

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ বৃহস্পতিবার এ উপলক্ষে কলেজ চত্বরে বণাঢ়্য অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন।
    পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রীলীগ সভাপতি রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মহোন রায়, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক একরামুল হক, সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ সভাপতি শামীমুজ্জামান জুয়েল, মহিলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ারা খাতুন বুলবুল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নবাব হোসেন, নবাগত শিক্ষার্থী আদম আলী, মাইশা মুস্তারি ও রুম্মান নাদিয়া সিনহা প্রমুখ। অনুষ্ঠান স ালনা করেন ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক হাসিনুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • গোদাগাড়ী সরকারি কলেজে নবীন বরণ

    গোদাগাড়ী সরকারি কলেজে নবীন বরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সরকারি কলেজে নবীন বরণ আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উমরুল হকের উদ্যোগে এবং ডেমোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জানে আলমের সভাপতিত্বে কলেজ চত্ত্বরে আয়োজিত নবীন বরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি
    হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস,সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ,
    উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রিশিকুল ইউপি চেয়ারম্যান সহীদুল ইসলাম টুলু, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, মাটিকাটা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকারপ্রমুখ। প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে বলেন, উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আগামি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এদিকে এদিন দিনভর আলোচনায় ছিল মাটিকাটা ইউপির বিতর্কিত চেয়ারম্যান ও কুখ্যাত মাদক কারবারি সোহেল রানা। নবীন বরণ অনুষ্ঠানের মঞ্চে অতিথির আসনে তার বসা নিয়ে সাধারণের মাঝে এসব আলোচনার সুত্রপাত হয়েছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক জৈষ্ঠ নেতা বলেন, সোহেলের মাদক কারবারে টান পড়েছে, সেটা নির্বিঘ্ন করতে কৌশলে
    এমপির কাছাকাছি আসতে মরিয়া হয়ে উঠেছে। তিনি আরো বলেন, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি সোহেল কখানোই নৌকা ও এমপির ভাল চাই না। তিনি বলেন, কদিন আগেও সোহেল চেয়ারম্যান গোপণে-প্রকাশ্যে নৌকা ও এমপিকে নিয়ে অপপ্রচার করেছে। এমনকি নৌকা ও এমপি বিরোধীদের অর্থের যোগান দিয়েছে, সেই ব্যক্তি কখানো নৌকা ও এমপির ভাল চাইতে পারে না, আসলে নিজের বিপদের কথা আঁচ করতে পেরেই, সে নিরাপদ থাকার জন্য এমপির পিছু নিয়েছে।

  • ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান খোকা দুর্নীতির মামলায় কারাগারে

    ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান খোকা দুর্নীতির মামলায় কারাগারে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিছুর রহমান খোকার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। বুধবার তিনি যশোরের স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ সামছুল হক এই আদেশ প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের পিপি অ্যাড. আশরাফুল আলম বিপ্লব। মামলার বিবরণে জানা যায়, এস এম আনিছুর রহমান খোকা ১৯৯৩ সালে ঝিনাইদহ পৌরসভার চেয়ারম্যান থাকাকালে অনিয়মের আশ্রয় নিয়ে ৪০ জনকে মাস্টার রোলে চাকরি দেন। এ বিষয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন নেননি। এর ফলে পাঁচ বছরে ৪০ জন মাস্টার রোলের কর্মচারীকে সরকারি টাকায় বেতন দিয়ে সরকারের ১৬ লাখ ২০ হাজার ৫৩৯ টাকা ক্ষতি করেন। পরে দুদকের তদন্তে উঠে আসে, ক্ষমতার অপব্যবহার করে এস এম আনিছুর রহমান খোকা ওই নিয়োগ দিয়েছিলেন। এ ঘটনায় দুদক পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে ২০০৩ সালের ৯ ফেব্রয়ারি ঝিনাইদহ সদর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। অপর মামলা সূত্রে জানা যায়, একই সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ জন কর্মচারী নিয়োগ দেন তিনি। তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাদ দিয়ে তিনি সচিবের কাছ থেকে বিভিন্ন চেকে স্বাক্ষর করেন। এছাড়া তিনটি প্রকল্পের কাজের প্রাক্কলিত অর্থের বেশি টাকা ব্যয় করে দুর্নীতির মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করেন। এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়। ওই দুটি মামলায় এস এম আনিছুর রহমান খোকা বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে ঝিনাইদহ পৌরসভায় মাস্টার রোল কর্মীচারীদের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। পৌরসভায় নিয়ম ভঙ্গ করে প্রায় ৫১ জনকে মাস্টার রোলে বেতন দেয়া হচ্ছে। এতে সরকারের লাখ লাখ টাকার অতিরিক্ত ব্যায় হচ্ছে। অন্যদিকে ঝিনাইদহ পৌরবাসির ঘাড়ে চাপছে তাদের বেতন ভাতা দেয়ার বাবদ বাড়তি ট্যাক্স।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

    নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধিঃশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক সাতই মাচ দিবস সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনাঅনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (ষোল ফ্রেবুয়ারী) সকাল এগারো টায় উপজেলা প্রশাসনেরআয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষিঅফিসার কেএম কাওছার হোসেন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,সাংবাদিক কামাল উদ্দিন টগর, বিশা ইউপি চেয়ারম্যান তেফাজ্জল হোসেন তোফা ,আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মন্জু, পাঁচুপুর ইউপি চেয়রম্যান মোঃ খবিরুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার নিজাম উদ্দিন, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিনসহ উপজেলা পযায়ের সকল দপ্তর প্রধান ও স্থানিয় গন্যমান্য ব্যক্তিগন এবং গনমাধ্যম সংবাদ কমীগন প্রমূখ।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

    ,

  • নওগাঁ কেমিক্যাল ও বিষমুক্ত পঁয়ত্রিশ জন পুরুষ ও মহিলা সব্জি চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা

    নওগাঁ কেমিক্যাল ও বিষমুক্ত পঁয়ত্রিশ জন পুরুষ ও মহিলা সব্জি চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ৩৫ জন পুরুষ ও মহিলা সমন্বিতভাবে যে কোন রাসায়নিক সার এবং বিষমুক্ত সব্জি উৎপাদন করে লাভবান হয়েছেন। স্বাস্থ‍্য সচেতন মানুষ এসব বিষমুক্ত সব্জি ক্রয়ে আগ্রহী হয়ে উঠেছেন।

    পিকেএসএফ এর সহযোগিতায় স্থানীয় দাবী নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থার উদ‍্যোগে নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর, উলিপুর এবং ইকরকুড়ি এই এলাকায় পৃথক পৃথক তিনটি ক্লাষ্টারে ভাগ করা হয়। এ তিনটি ক্লাষ্টারের মোট ৩৫ জন মহিলাকে বিভিন্নভাবে পরামর্শ, প্রশিক্ষণ এবং আর্থিক সহযোগিতা দিয়ে তাদের নিজস্ব ৩০ বিঘা জমিতে এসব সব্জি চাষ করানো হয়। এসব সব্জির মধ‍্যে রয়েছে বেগুন, টমেটো এবং লাউ।

    যেহেতু কীটনাশক বা রাসায়নিক সার ছাড়াই তারা সব্জি চাষ করছেন সেহেতু উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা অধিক লাভবান হচ্ছেন।

    ইকরকুড়ি গ্রামের মোছা: বুলবুলি বেগম। তার স্বামীর সাড়ে তিন কাঠা জমিতে উৎপাদন করেছেন লুনা বেগুন। সব মিলিয়ে এই বেগুন চাষে তাঁর খরচ হয়েছে ২ হাজার টাকা। এ পর্যন্ত তিনি ঐ জমি থেকে ১৫০০০ টাকার বেগুন বিক্রি করেছেন।

    ঐ গ্রামের রইচ উদ্দিন নামের এক কৃষক ৭ কাঠা জমিতে বেগুধ চাষ করেছেন। এতে তার মোট খরচ হয়েছে ২/৩ হাজার টাকা। এ পর্যন্ত তিনি ২০ টাকার বেগুন বিক্রি করেছেন। খরচ মাত্র ১ হাজার টাকা।

    মোছা: দেলোয়ারা বেগম নিজস্ব ৭ কাঠা জমিতে চাষ করেছেন লাউ। এখন পর্যন্ত ১০ হাজারটাকার লাউ বিক্রি করেছেন। জমিতে রয়েছে আরও লাউ। একইভাবে শামসুন্নহার লাউ চাষ করেছেন ৭ কাঠা জমিতে। এ পর্যন্ত বিক্রি করেছেন ১৩ হাজার টাকার লাউ। নীট আয় করেছেন ১১ হাজার টাকা।

    একই গ্রামের সারাজুল ইসলাম তার ৫ কাঠা জমিতে লাগিয়েছেন টমেটো। তার খরচ হয়েছে মাত্র ৬ শ টাকা। এ পর্যন্ত তিনি টভেটো বিক্রি করেছেন ৭ হাজার টাকা। জমিতে রয়েছে আরও টমেটো।

    এসব বিষমুক্ত সব্জির কথা এলাকায় ছড়িয়ে পড়ার কারনে কৃষকদের উৎপাদিত সব্জি হাটে বা বাজারে নিয়ে যেতে হয় না। আশে পাশের স্বাস্থ‍্য সচেতন মানুষরা জমি থেকেই এসব রাসায়নিক সার ও বিষমুক্ত সব্জি কিনে নিয়ে যান।

    নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানিয়েছেন ক্রমেই মানুষ স্বাস্থ‍্য সচেতন হয়েছেন। বিষমুক্ত খাদ‍্যের প্রতি অধিক আগ্রহী হয়ে উঠছেন। কাজেই বিষমুক্ত এসব সব্জির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশী পরিলক্ষিত হচ্ছে। তারা এসব জমিতে জৈব সার ( ট্রাইকো কম্পোষ্ট), ফেরোমন ফাঁদ, রঙিন ফাঁদ, বিষটোপ ইত‍্যাদি ব‍্যবহার করছেন।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।