Author: desk

  • কান্নার সাগরে ভাসছে দু’মাসের বিদিশাহ্,,  আর্থিক সহযোগিতা চাই

    কান্নার সাগরে ভাসছে দু’মাসের বিদিশাহ্,, আর্থিক সহযোগিতা চাই

    আজিজুল ইসলামঃ দুই ছেলে জন্ম নেয়ার পর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া৷ সাত মাইল গ্রামের জাহাঙ্গীর আলম ও তাহমিনা দস্পতির ঘর আলো করে ফুট ফুটে এক কন্য সন্তান জন্ম নেয়।৷ মা বাবা সখ করে তার নাম রাখেন বিদিশাহ আলম রায়া। বর্তমান বয়স ১ মাস ২৮ দিন। জন্মের পর থেকে বিদিশার কান্না থামেনা। অস্বাভাবিক কান্না। হয়তো বিদিশা কান্নার সুরে তার বাবা মাকে জানান দিচ্ছিলো তার অসুস্থ্যতার কথা। বিদিশার অস্বাভাবিক কান্নার কারনে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নেয়া হয়।৷ কিন্তু তারা রোগ নির্ণয় করতে পারেননি।

    এর পর তাকে যশোর আদ-দ্বীন হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক বিদিশার পরীক্ষা-নিরিক্ষা শেষে ডাক্তার কাজল কান্তির কাছে রেফার করেন, তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে জানিয়ে দেন বিদিশাহ’র হার্ট ছিদ্র, পাশাপাশি রক্ত সঞ্চালন সঠিক ভাবে হচ্ছে না। এ রোগের সঠিক চিকিৎসা নিতে হলে বিদিশাহকে ন্যাশনাল হার্ট শিশু হাসপাতাল ঢাকাতে পাঠাতে হবে।
    এখবর শোনার পর জাহাঙ্গীর আলমের মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি চিন্তিত হয়ে পড়েন। মেয়ের অবস্থা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। বিদিশাহ্কে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। অভাবের সংসারে এতো টাকা তিনি কোথায় পাবেন? তার সাধ থাকলেও সাধ্য নেই। তাই বিত্তবানরা বিদিশাহর সাহায্যে এগিয়ে আসলে ১ মাস ২৮ দিন বয়সের শিশু বাচ্চাটি হয়তো জীবন ফিরে পাবে। আসুন না, আমরা সকলে মিলে রিদিশাহ আলম রায়া নামে শিশুটির সাহায্যে এগিয়ে আসি। সকলে পোষ্টটি বেশি বেশি শেয়ার করে বিদিশাহর পাশে দাড়ান। বিদিশাহর বাবা জাহাঙ্গীর আলমের বিকাশ নম্বর ০১৭৬১-৭৩৮৯৫৭ , এই নাম্বারে অর্থ প্রদানের জন্য অনুরোধ রইলো।

  • মোংলায় সড়ক দূর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক নিহত

    মোংলায় সড়ক দূর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক নিহত

    মোংলা প্রতিনিধি।
    বাগেরহাটের মোংলায় ট্রাকের পেছনে ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা শিশুসহ তিনজন। শুক্রবার সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হারেজ মিয়া (৩৫) যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। তিনি খুলনার আদদ্বীন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতেন। মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের জ্যেষ্ঠ ষ্টেশন অফিসার আরবেজ আলী জানান, খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি অ্যাম্বুলেন্স শুক্রবার সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরি সামনে রাখা গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলে মারা যান হারেজ মিয়া। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা শিশুসহ তিনজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বন্দর হাসপাতালে পাঠানো হয়েছে। আর মরদেহ উদ্ধার করে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসকর্মীরা। মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • কোটালীপাড়ায় বেকারীর কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

    কোটালীপাড়ায় বেকারীর কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারীর কারখানা থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারীর কারখানার রান্না ঘর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

    কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত শ্রমিক বাচ্চু মোল্লা কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে।

    এস.আই আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় বাচ্চু মোল্লা। পরে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

    নিহতের স্ত্রী সম্পা জানান, মাঝবাড়ি গ্রামের এক নারীর সাথে আমার স্বামীর পরকীয়া প্রেম ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় বাচ্চু মোল্লা। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। সঠিক তদন্তের মাধ্যমে তিনি তার স্বামী হত্যার বিচার চান। #

  • বেতাগীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম

    বেতাগীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম

    বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

    বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান সিকদারকে(২৮) পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসকেরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মেহেদী হাসান উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী।

    হামলার শিকার ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বলেন, সন্ধ্যার দিকে আকন বাড়ি খেয়াঘাট এলাকার একটি দোকানে এক লোক নিয়ে চা খাচ্ছিলাম। দোকানে লোকজন না থাকার সুযোগে বেতাগী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ১০-১২ জন লোক নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে। তারা পাইপ ও দা দিয়ে আমার পায়ে এলোপাথারি আঘাত করে। খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এখান থেকে চিকিৎসকেরা আমাকে বরিশালে রেফার করে।

    তবে এ অভিযোগ অস্বীকার করে বেতাগী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা ছাত্রলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, রাজনৈতিক ঝামেলার প্রেক্ষাপটে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ শতভাগ মিথ্যা। আপনার অভিযোগটি তদন্ত করুন। কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে আপনারা যা খুশি তাই লিখবেন।

    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মেহেদীকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখান থেকে তাকে বরিশালে রেফার করা হয়। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে থাকা স্থানীয় দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেছে। তারা কেউই রফিকের উপস্থিতির কথা বলে নাই।

  • পঞ্চগড়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর  সংরক্ষণ কর্তৃক অভিযান

    পঞ্চগড়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সংরক্ষণ কর্তৃক অভিযান

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করে মেয়াদউত্তীর্ন ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখা, এছাড়াও সার ও কীটনাশক এবং মুদির দোকানে নির্ধারিত মুল্যতালিকা না রাখার অপরাধে ঔষধ ফার্মেসি এবং মোদির দোকানসহ তিন প্রতিষ্ঠানকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।

    সদর উপজেলার চাকলা হাট বাজার এবং কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।এসময় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

    পরেশ চন্দ্র বর্মন বলেন,পঞ্চগড় সদরের চাকলাহাট বাজার,টুনির হাট বাজারে তদারকি অভিযান পরিচালনা করার সময়মেয়াদউত্তীর্ন ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখা, সার, কীটনাশক ও মুদির দোকানে নির্ধারিত মুল্যতালিকা না রাখার অপরাধে মুকুল ফার্মেসীকে ২০০০ হাজার, রাকিবুল এন্টারপ্রাইজকে ২০০০ হাজার এবং এনামুল স্টোরকে ১০০০ হাজার টাকাসহ মোট ৫০০০ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে পঞ্চগড় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।পরে তিনি সবার উদ্দেশ্যে বলেন,জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

  • ক্ষেতলাল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন নাদিম সভাপতি আলমগীর সম্পাদক

    ক্ষেতলাল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন নাদিম সভাপতি আলমগীর সম্পাদক

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাটের ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি পদে আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম (ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর চৌধুরী (কালের কন্ঠ) নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১১টায় ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির গোলচত্বরে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে তাদের নির্বাচিত করা হয়।
    সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আজিজার রহমান (আজকের কাগজ) ও মিজানুর রহমান (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সম্পাদক হাসান আলী (যুগান্তর), অর্থ সম্পাদক পদে আজিজুল ইসলাম (আজকালের খবর),প্রচার সম্পাদক এস এম মিলন (আজকের সংবাদ), দপ্তর ও সাহিত্য সম্পাদক একরামুল ইসলাম উজ্জল ( ভোরের ডাক), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস,এম ওয়াকিল আহম্মেদ (দৈনিক সূর্যোদয়),ধর্ম বিষয়ক সম্পাদক মো: আনোয়ারুল ইসলাম (নয়া দিগন্ত), আইসিটি বিষয়ক সম্পাদক আবু হাসান (মানব জমিন),কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান চৌধুরী, এসএম মহীউদ্দিন আলম মুরাদ (ভোরের দর্পণ)।
    এ ছাড়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে সাংবাদিক কবি ও প্রাবন্ধিক কাজী অরূপকে নির্বাচিত করা হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, কাজী অরূপ, এম হাসান আলী,এস এম শওকত,এস এম মিলন,আলী মর্তুজা চৌধুরী রবিন প্রমূখ।

  • মুরাদনগরে সমাপনী হাফেজদের মাঝে পাগড়ী প্রদান ও আলোচনা সভা

    মুরাদনগরে সমাপনী হাফেজদের মাঝে পাগড়ী প্রদান ও আলোচনা সভা

    কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লার মুরাদনগর উপজেলা রহিমপুর হেজাজীয়া এতিমখানা মাদ্রাসায় হেফজুল কুরআন ১৭ জন ছাত্রদের পাগড়ী প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
    শুক্রবার সকাল ১০ টায় এতিমখানা প্রাঙ্গনে ( ১৭ জানযারী) উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনীর সভাপতিত্বে পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগরের সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) ।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক জেড এম মিজানুর রহমান খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, সমাজকল্যান ফেডারেশন চট্টগ্রাম বিভাগের মহাসচিব আমানউল্লাহ, মুরাদনগর বড় মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী আমজাদ হোসাইন, মুরাদনগর উপজেলা কওমী মাদ্রাসা সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদ আশ্রাফ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব ইসলাম হোসাইন, মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন প্রমুখ।
    এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল এতিম শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

    আলোচনা সভা শেষে ১৭ জন কুরআনে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন হুজাতুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আবদুল হক।
    অনুষ্ঠান শেষে সকল অতিথিদের মাঝে আল্লাহর নিরানব্বই নামের ক্রেস্ট প্রদান করা হয়।

  • বঙ্গবন্ধুর সমাধিতে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রদ্ধা

    বি এম মনির হোসেনঃ-

    জাতীয় করণ ঘোষণার প্রায় পাঁচ বছর পরে সরকারী নিয়োগ হাতে পেলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবে অধ্যায়ণ করা বরিশালের আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। সরকারী ভাবে নিয়োগ পাওয়ায় ১৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাত করেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। এর আগে সরকারী নিয়োগপত্র হাতে পেয়ে গত রোববার মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহ্বায়ক, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’কে তার সেরালস্থ বাস ভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এর সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস, আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন, শিক্ষক মাহমুদুল আলম মিঠু, নির্মল ভদ্র, জামাল মুন্সি, আনোয়ার হোসেন, আলামিন হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান, ১৮৯৩ সালে ম্যাজিষ্ট্রেটের চাকুরী ছেড়ে কৈলাশ চন্দ্র সেন নিজ এলাকায় ঐতিহ্যবাহী গৈলা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে নিজে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। ঐতিহ্যর ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবে এই বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন। অধ্যায়ন করেছেন আরও অনেক গুনী শিক্ষার্থী। যারা এখন দেশ-বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থ পর্যায়ে কর্মরত রয়েছেন। আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র প্রচেস্টায় ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর জাতীয় করণ ঘোষণা করা হয়। ২০০৯ সালে উপজেলা পর্যায়ে একটি বিদ্যালয় মডেল ঘোষণার অংশ হিসেবে বিদ্যালয়টি মডেল বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক আরও জানান, ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর জাতীয় করণ ঘোষণার দীর্ঘ পঁাচ বছর পরে সরকারী বিধি-বিধান অনুসরণ করে সরকারী নিয়োগপত্র হাতে পেয়েছেন বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক। এর মধ্য দিয়ে ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর থেকে এরিয়া বিলসহ সরকারের সকল প্রকার প্রাপ্য সুবিধাধি পাবেন শিক্ষকেরা। চার জন কর্মচারীর সরকারী নিয়োগপত্র হাতে পাননি। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, একজন অবসরে গেছেন, দুইজনে পদ না পরিবর্তনের কারনে তাদের নিযোগ প্রাপ্তিকে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে শিঘ্রই তাদের নিযোগ হাতে পাবেন বলেও আশা করছেন তিনি।

  • ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ

    ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাদী হয়ে ওই ব্যবসায়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া
    থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম নতুন বাজার পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ উপজেলার বাইপাস সড়কে দ্বায়িত্ব পালনকালে মাদক কেনা-বেচার গোপন সংবাদ পেয়ে এসআই তারিকুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের করিম মোল্লার বসত ঘরের সামনে অভিযানের সময়ে পুলিশের টের পেয়ে এক মাদক ব্যবসায়ি পালিয়ে গেলেও করিম মোল্লার ছেলে মাদক ব্যবসায়ি এমরান মোল্লাকে (২৪) ২০পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত এমরান মোল্লার বিরুদ্ধে এসআই তারিকুল ইসলাম বাদী হয়ে ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে মামলা নং-৫(১৬.২.২৩)। বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

  • মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে ভোরের কাগজের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে ভোরের কাগজের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    মোঃতরিকুল ইসলাম তরুণ (কুমিল্লা) প্রতিনিধি :
    জাতীয় দৈনিক ভোরের কাগজ গত বুধবার ৩২ বছরে পা রেখেছে। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

    শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা (উওর) জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোরের কাগজের ৩২তম বর্ষে পদার্পণ ও ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

    এ সময় ভোরের কাগজের কুমিল্লা জেলার প্রতিনিধি জানে আলম মজুমদার দুলালের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে মুরাদনগর উপজেলা প্রতিনিধি রায়হান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা (উওর) জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি,
    মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়’র প্রতিনিধি এন এ মুরাদ, জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সরেজমিন পত্রিকার ভ্রাম‍্যমান প্রতিনিধি হাফেজ নজরুল, দৈনিক সময়ের ধারা পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম শাহিন, দৈনিক ভোরের কথা পত্রিকার মুরাদনগর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি মাসুম, কোম্পানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী রাসেল সরকার। সম্মানিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

    মুক্ত গণ মাধ্যম চর্চায় প্রযুক্তির বিচরণে পত্রিকার চেলেঞ্জিং প্রতিযোগিতায় গণমাধ্যমে সাংবাদিকতা ও প্রিন্ট পত্রিকা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল জাতীয় দৈনিক ভোরের কাগজের পথচলা। সেই চেতনা লালন করে আজো অবিচল সংগ্রাম করছে ভোরের কাগজ পত্রিকাটি। নানা অন্যায়-অবিচারের সঙ্গে আপসহীন অবস্থান ও দেশের স্বার্থ এবং শান্তি সমৃদ্ধির পক্ষে সুদৃঢ় অবস্থানের কারণে পাঠকের কাছে ভোরের কাগজ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখনো আলাদা সম্মান ও গুরুত্বের স্থানে রয়েছে।

    ভোরের কাগজের দীর্ঘ পথচলায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন পাঠক ও উপস্থিত অতিথিরা। পরে আলোচনা সভা শেষে কেক কেটে উৎসবে মিলিত হন ভোরের কাগজের পাঠক ও সাংবাদিকসহ অতিথি বৃন্দ।