Author: desk

  • পঞ্চগড়ে পাওনা টাকা চাওয়ায় হাত-পা বেঁধে ট্রাক্টর চালককে নির্যাতন

    পঞ্চগড়ে পাওনা টাকা চাওয়ায় হাত-পা বেঁধে ট্রাক্টর চালককে নির্যাতন

    পঞ্চগড় হতে মোহাম্মদ বাবুল হোসেন ;
    পঞ্চগড়ের দেবীগঞ্জে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে এক ট্রাক্টর চালককে বেধরক মারপিট ও নির্যাতনের অভিযোগ উঠেছে এক মহিলা ইউপি সদস্য, তার স্বামী ও সহযোগীদের বিরুদ্ধে।

    নির্যাতনের শিকার ব্যাক্তির নাম গৌতম কুমার রায়। তিনি উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকার অনুকুল চন্দ্র রায়ের ছেলে। ইতিমধ্যে হাত-পা বাঁধা অবস্থায় নির্যাতনের করে ।
    এই ঘটনায় গৌতম কুমারের স্ত্রী খুকু রানী বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় এজাহার জমা দিয়েছেন।

    মামলার নথি ও ঘটনার অনুসন্ধানে জানা যায়, ভিকটিম গৌতম কুমার রায় একজন ট্রাক্টর চালক। তিনি অভিযুক্ত ইউপি সদস্য মিলির স্বামী খয়রুলের জমি চাষের পাওনা ছয়শত টাকা চাওয়ায় সোমবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একই দিন রাত আনুমানিক পৌঁনে ১১টার সময় গৌতম অভিযুক্ত খয়রুল ইসলামের বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।

    হঠাৎ করে খয়রুল ও তার সহযোগীরা তাকে আটকিয়ে গামছা দিয়ে মুখ ও দড়ি দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর শুরু করেন। এক পর্যায়ে খয়রুল গৌতমের মুখের গামছা খুলে দিয়ে গৌতমের মুখে গুল (তামাক দিয়ে প্রস্তুত) ঢেলে দিয়ে নাকে-মুখে পানি ঢালেন। এই সময় প্রাণ রক্ষার জন্য গৌতম চিৎকার শুরু করলে আবারো তার মুখে কিল-ঘুষি দেওয়া হয়।

    পরে গৌতমের স্ত্রী খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গৌতমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা গ্রহণ করছেন।

    এই বিষয়ে জানতে নুর খাতুন মিলি বলেন, গৌতম সেই রাতে আমার বাসায় টিউবওয়েল ও পানির পাম্প চুরি করতে এসে ধরা পড়ার পর চর থাপ্পড় দেওয়া হয়েছে। কিন্তু হাত-পা বেঁধে মারধরের কোন ঘটনা ঘটেনি।

    দেবীগঞ্জ থানার এসআই ও দন্ডপাল ইউনিয়নের বিট কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, এজাহার দায়েরের পর প্রাথমিক তদন্তে চুরির সাথে গৌতমের কোন সম্পৃক্ততা মিলেনি। পূর্বেও গৌতমের বিরুদ্ধে এমন কোন অভিযোগ আমরা পাইনি।

    দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) জামাল হোসেন বলেন, আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা নিয়েছি।

  • শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহা -মহোৎসব

    শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহা -মহোৎসব

    শান্ত তালুকদার প্রতিনিধি:
    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন এ শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহা -মহোৎসব,রোজ শুক্রবার ৪এই ফাল্গুন স্থান মধ্যনগর বি.পি.হাইস্কুল এন্ড কলেজে এর মাঠে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছর ও শুভ উৎসবে সনাতন ধর্মাবলম্বী মানুষদের দেখা গেছে নারী পুরুষে ভীড়। শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহা-মহোৎসব শান্তি পূর্ণ ভাবে উদযাপিত হয়। এই উৎসব পরিচালনা করেন ভক্তরা এবং ধর্মীয় পারবন সাশ্রিক নিয়ম দ্বারায় পূজা মন্ডপে মহা প্রশাদ বিতরণ, হিন্দু সম্প্রদায়ীক গান সহ বিভিন্ন বিনোদনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় , সাজানো হয়েছে আলোকসজ্জায় উৎসব প্রাংঙ্গান, মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্ম প্রাণ নারী, পুরুষ ভক্তরা ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি ভক্তি ও শ্রদ্ধানিবেদন করতে এবং বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় প্রার্থনা করতে ছুটে আসেন উৎস প্রাঙ্গনে ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট নাহিদ হাসান খান, অফিসার ইনর্চাজ জাহিদুল হক, মোস্তাক আহামেদ, সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার, রনি খান, সুশীল সমাজের ব্যক্তিবর্গ গণ প্রমূখ।

    শান্ত তালুকদার
    মধ্যনগর, সুনামগঞ্জ

  • জেলা পুলিশ নীলফামারীর অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতার -১৩

    জেলা পুলিশ নীলফামারীর অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতার -১৩

    মোঃ হামিদার রহমান নীলফামারী।
    নীলফামারী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৩ জন গ্রেফতার হয়েছে।
    গত ২৪ ঘন্টায় জেলা পুলিশ নীলফামারী বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট- ১৩ জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়। কিশোরগঞ্জ থানা আওতাধীনে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার ০১ জন।
    সৈয়দপুর থানা‌ঃ জিআর মামলায় গ্রেফতার ০১ জন; সিআর মামলায় গ্রেফতার ০২ জন।
    জলঢাকা থানা‌ঃ জিআর মামলায় গ্রেফতার ০১ জন; নিয়মিত মামলায় গ্রেফতার ০৫ জন।
    ডোমার থানা‌ঃ জিআর মামলায় গ্রেফতার ০১ জন।
    ডিমলা থানা‌ঃ সিআর মামলায় গ্রেফতার ০২ জন।

  • র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী আটক; পিকআপ জব্দ।

    র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী আটক; পিকআপ জব্দ।

    প্রেস বিজ্ঞপ্তি।

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ রাত ০৮.৪০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৭(একশত সাতানব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আনছার আলী প্রধান (২৭) পিতা-মোঃ খেতাব উদ্দিন প্রধান, সাং-উত্তর সাবদিন (মরিচাপুর), ইউপি-০৪ নং বরিশাল, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ রাত ৩.৫০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় নিমার্নাধীন ফ্লাইওভার এর নিচে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কের মাঝখানে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬ (একশত ছেচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ ও ০২ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ জুয়েল (৩২) পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-দক্ষিন বাসুদেবপুর, পোঃ বাংলা হিলি, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ এরশাদুর রহমান

    সিনিয়র সহকারি পুলিশ সুপার

    ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার

    সিপিএসসি, সিরাজগঞ্জ,র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৫

  • বানারীপাড়ায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় মেলবন্ধনের ১ম পর্ব অনুষ্ঠিত

    বানারীপাড়ায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় মেলবন্ধনের ১ম পর্ব অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া সংবাদদাতা।। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি দিন ব্যাপী বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় মেলবন্ধন -২০২৩ সকিল ১০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশন প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সাইফুদ্দিন। অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য মোঃ আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেস্টা ক্যাপ্টেন (অব:) আব্দুল জব্বার, সংগঠনের সম্পাদক পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক মো. মাসুদুর রহমান বিপিএম প্রমূখ।

    উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, অধ্যাপক জাকির হোসেন, আশরাফুল সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন সরদার, মোঃ নুরুল হুদা, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম প্রমুখ।

    আলোচনার পুর্বে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর, র‍্যালী, ও বেলুন উড্ডয়ন করা হয়। এছাড়া প্রধান ও বিশেষ অতিথিদের সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।

    বিকেলের অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, বিশেষ অতিথি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম প্রমূখ।

    সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংসদ সদস্য বাউল শিল্পী মমতাজ বেগম।

  • বানারীপাড়ায় পশ্চিম বাইশারী সঃ প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    বানারীপাড়ায় পশ্চিম বাইশারী সঃ প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের ৬০নং পশ্চিম বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ ইং ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় ক্রীড়া এবং বিকেল জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পশ্চিম বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ গোলাম ফারুক , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মোঃ আক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জনাব এডঃ মাওলাদ হোসেন সানা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান হোসের মীর, উপজেলা আওয়ামীলীগের সদস্য শেখ শহিদুল ইসলাম, মোঃ জুয়েল ফকির,কাদের মেম্বার, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, বানারীপাড়া সহকারী উপজেলা শিক্ষা অফিসার হোসনে আরা বানু, বানারীপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বাইশারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ মাসুম সিকদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি ও প্রভাষক মোঃ আব্দুর রহিম,ওয়ার্ড সভাপতি আঃ বারেক(মেম্বার), সাধারণ সম্পাদক মোস্তফা, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বাবুল হোসেন, দাতা সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল খালেক হোসেন, মোহাম্মদ দুলাল সরকার, যুবলীগ নেতা নজরুল মল্লিক, সোহাগ মাল। স্বেচ্ছাসেবক মেহেদী হাসান,রাজু,সজল পারভেজ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • বিএডিসি সেচ প্রকল্পের পাইপ লাইন নদীর গর্ভে বিলীন’ একশো একর ইরিবোর ফসল হুমকির মুখে

    বিএডিসি সেচ প্রকল্পের পাইপ লাইন নদীর গর্ভে বিলীন’ একশো একর ইরিবোর ফসল হুমকির মুখে

    দোয়ারাবাজার প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামে, সুরমা নদীতে বিএডিসি সেচ প্রকল্প দিয়ে স্থানীয় হাওরে প্রায় একশো একর ইরিবোর রোপণ করা হয়েছে।

    শুক্রবার (১৭ ফেব্রুঃ) ভোরবেলা সেচ প্রকল্পের পাশে বিশাল এলাকা জোরে সুরমা নদীর গর্ভে বিলীন হয়ে যায় প্রায় ৩০ শতক চাষকৃত জমি। সেচ-প্রকল্পের মেইন লাইনের প্রায় ২০০ ফুট পাইপ ভেঙে নদীর গর্ভে বিলীন হওয়ায় নতুন করে পাইপ লাইনের সংযোগ না দিলে প্রায় ৪ শত বিঘা জমির ফসল পানি সেচের অভাবে জমি শুকিয়ে ফসল উৎপাদন না হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ভাঙন দিয়ে কানলার হাওর, কনচ খাই হাওরে আগাম বন্যার পানি ডুকে বোর ফসল তলিয়ে যাওয়ার শংষ্কা রয়েছে।

    সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম নেয়ামত বলেন, কদমতলী কালিকাপুর গ্রামের অধিকাংশ কৃষক বিএডিসি সেচ-প্রকল্পের মাধ্যমে ইরিবোর চাষ করেন। সেচের জন্য ফসল উৎপাদনে বিঘ্ন গঠলে মানুষ না খেয়ে থাকতে হবে। তাছাড়া এই ভাঙনের কারণ হলো নদী খনন প্রকল্পের ড্রেজার মেশিন দিয়ে নদী ভাঙন পারে নদী খননের কারণে আজ এই ক্ষতির কারণ হয়েছে। আমি ইউপি সদস্য থাকাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েও ড্রেজিংগের কাজ বন্ধ করতে পারি নাই। এখন বিএডিসি সুনামগঞ্জ অফিস ও স্থানীয় প্রশাসন এগিয়ে না আসলে ৪শত বিঘা জমির ফসল না হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • বাবুগঞ্জে গ্রামবাংলা বিদ্যাপিঠ মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

    বাবুগঞ্জে গ্রামবাংলা বিদ্যাপিঠ মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

    বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের গ্রামবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল নয়টায় আনন্দ ঘেরা সু- শৃঙ্খল পরিবেশে বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মো: আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    এ অনুষ্ঠান মালায় প্রধান অতিথি করা হয়েছে বরিশাল – ৩ মুলাদি- বাবুগঞ্জ এর জাতীয় পার্টির সংসদ সদস্য আলহাজ্ব মো: গোলাম কিবরিয়া টিপু।
    এ অনষ্টানে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: এমদাদুল হক মিলন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইকবাল হোসেন আজাদ। জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান মো: কামরুল আহসান হিমু রহমাতপুর ইউনিয়ন চেয়ারম্যান আক্তারউজ্জামান মিলন,জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাদল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ জোবায়দা আক্তার একাডেমিক সুপার ভাইজার ইসনাত জাহান প্রমুখ।

  • প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামী ২৪ ও ২৫ ফেব্রয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার (১৭ ফেব্রয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

    এ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনের উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রীর এপিএস-০২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি.এম শাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগে সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আয়নাল হোসেনসহ জেলা, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, আগামী ২৪ ও ২৫ ফেব্রয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় যাবেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় জনসভা করবেন। প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি। #

  • সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবীতে জয়পুরহাটে মানববন্ধন

    সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবীতে জয়পুরহাটে মানববন্ধন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    ১৭ ফেব্রুয়ারি’২৩ সময় টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মুজতবা দানিশ এর বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও নানা ভাবে পুলিশি হয়রানী করার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
    শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট প্রেস ক্লাবের ব্যানারে শহরের পাঁচুর মোড়ে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ।
    এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা, জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাকিম ফাররোখ, জিটিভির সাংবাদিক খ.ম আব্দুর রহমান রনি, যমুনা টিভির সাংবাদিক আব্দুল আলীম মন্ডল ও দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।
    সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ, রংপুর ব্যুরো প্রধান রতন সরকারসহ বিভিন্ন স্থানে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে হয়রানী বন্ধ করার দাবীতে অনুষ্ঠিত এ মানববন্ধনে জয়পুরহাট জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
    প্রসঙ্গত: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনিয়মের সংবাদ প্রচার করায় ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক।