Author: desk

  • পীরগঞ্জে হাসকিং মিল শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়নে আলোচনা সভা

    পীরগঞ্জে হাসকিং মিল শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়নে আলোচনা সভা

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে হাসকিং মিলের পরিবেশ দূষণ কমানোর মাধ্যমে সাধারণ মানুষের প্রচলিত খাবার হিসেবে ফুল গ্রেইন চাল প্রক্রিয়াজাতকরণ প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব উপায়ে ফুল গ্রেইন চাল প্রক্রিয়াজাতকরণ এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়নে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগীতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ড অর্গানাইজেশন (ইএসডিও) উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রাণী রায়, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার খায়রুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বানু, , ইএসডিও’র (এসইপি) ফোকাল পার্সন খাতিবর রহমান, পরিবেশ অফিসার কামরুল ইসলাম, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র শীল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, চাল ব্যবসায়ী লুৎফর রহমান প্রমূখ। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা জিয়াউল হক শাহ, ইউ’পি চেয়ারম্যান হিটলার হক, গোলাম মোস্তফা, শহীদ হোসেন, মোখলেসুর রহমান চৌধুরী, বিবেকানন্দ নিমাই, জিয়াউল ইসলাম জিয়া, টেলিনা সরকার হিমু সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর প্রধান, চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

    পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্তরে প্রতিযোগীতার উদ্ধোন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজামান সহ সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক মন্ডলী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নবীন বরণ
    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেনির নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ কলেজ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন। পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রীলীগ সভাপতি রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক একরামুল হক, সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মহোন রায়, সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামীমুজ্জামান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ারা খাতুন বুলবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু, সাধারণ সম্পাদক নবাব হোসেন, শিক্ষার্থী আদম আলী, মাইশা মুস্তারি ও রুম্মান নাদিয়া সিনহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক হাসিনুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে চাকুরী দেওয়ার নামে ১ ভন্ড প্রতারক ডিবি পুলিশের হাতে আটক

    ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে চাকুরী দেওয়ার নামে ১ ভন্ড প্রতারক ডিবি পুলিশের হাতে আটক

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত অনুমান ২২.৩০ ঘটিকায় বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং- বড়বাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ মহির উদ্দীনের ছেলে মোঃ সোলেমান আলী (৩৩) বালিয়াডাঙ্গী উপজেলা অফিসের মূল গেইট সংলগ্ন মেসার্স সোলেমান ট্রেডার্স সার ও কীটনাশক এর দোকানের ভিতরে দখল হইতে বিভিন্ন নামে স্বাক্ষরিত ১৯টি(ঊনিশ)টি ১০০/- টাকা মূল্যমানের ফাঁকা স্ট্যাম্প, ০১(এক)টি ৫০/-টাকা মূল্যমানের ফাঁকা স্ট্যাম্প মোট (১৯+০১)=২০(বিশ)টি ও বিভিন্ন নামে স্বাক্ষরিত ১৭(সতের)টি চেকের পাতা , দুটি মোবাইল ফোন সহ উদ্ধার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।এবং আসন্ন ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে লোক নিয়োগ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভন্ন অফিস ও অধিদপ্তরে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে কাজ কারবার চালিয়ে যেত।অসৎ ভাবে চাকুরী দেওয়ার নামে চাকুরী প্রত্যাশী গনের নিকট হইতে বিভিন্ন নামে স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক গ্রহণ করে চাকুরী প্রত্যাশীদের সঙ্গে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারনার চেষ্টা করিয়া চলতো।বিষয়টি তদন্ত অব্যাহত রহিয়াছে।তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।।

  • ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ গ্রেফতার ১০

    ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ গ্রেফতার ১০

    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গরু চোরসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ১০ টি চোরাই গরু ও গরু বহনে ব্যবহৃত ট্রাক উদ্ধার করে।
    কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই মাদক ও ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুততম সময়ে গ্রেফতার করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    এর মাঝে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের পিছনে (আউটার স্টেডিয়াম) সংলগ্ন কাচিঝুলি জবেদ আলী রোডের পাশ থেকে গরু চুরি মামলার আসামী আসামী মোঃ লুৎফর রহমান জীবন ও শিপনকে ১০টি গরু বোঝাই ১টি ট্রাক গাড়ী জব্দ করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চোর দলের সদস্য তার সহযোগী অপরাপর সদস্যদের নিয়ে বিভিন্ন জায়গায় গরু চুরি করে এনে ময়মনসিংহ জেলা সদরে নিজ হেফাজতে রেখে চোরাই গরু কেনা-বেচা করে বলে স্বীকার করে। তথ্য মতে, উক্ত গরু গুলি জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছে।

    এ ছাড়া এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম চর হাসাদিয়া থেকে মারামারি মামলার আসামী মোঃ তনু শেখ, এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম কৃষ্টপুর এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মাসুম মিয়া, এএসআই আবু সায়েমের নেতৃত্বে একটি টীম সানকিপাড়া সবজি বাজার থেকে অন্যান্য মামলার আসামী হৃদয়কে গ্রেফতার করে।
    এছাড়া এসআই মোঃ আসাদুজ্জামান, হারুনুর রশিদ, এএসআই মিজানুর রহমান, শামীমুল হাসান, হযরত আলী পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ পলাতক আসামীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ নাজমুল, মোঃ শফিকুল ইসলাম, হারুন অর রশিদ, মোঃ বাবলু সুলতান ও মোঃ সাদিকুল ইসলাম দুলাল।গ্রেফতারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

  • রাজশাহীর চারঘাটে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

    রাজশাহীর চারঘাটে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):

    রাজশাহীর চারঘাটে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে বলে জানা গেছে।

    নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার চিতলপুকুর গ্রামের তজিবার রহমানের ছেলে অনিক ইসলাম (১৮) ও একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে মুরাদ আলী (১৭)। নিহত দুজনেই একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে দুই মোটর সাইকেল আরোহী চারঘাটের দিক থেকে যাওয়ার পথে চারঘাট-বানেশ্বর মহা সড়কের নাওদাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিকে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো-ট ১১-২৬৫৭ মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনা স্থলে মোটর সাইকেল আরোহী অনিক মারা যায়।

    সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিস কর্মীরা নিহত অনিক ও আহত মুরাদ কে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু নিশ্চিত করেন।

    এ বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ঘাটক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। চালক ও হেলপার পলাতক রয়েছে।

    এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ চারঘাট হাসপাতালে রয়েছে। তবে নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তি অনুষ্ঠান

    ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তি অনুষ্ঠান

    মোঃ আজিজুল ইসলাম (ইমরান )
    ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে শহর জুড়ে আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে হীরক জয়ন্তী কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরি মোহন সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক হাবিবুল হুসাইন,সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, আব্দুর রাজ্জাক, আব্দুল মাজেদ, বর্তমান প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, উদযাপন কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রাসেসহ প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। এসময় প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা মেডিকেল কলেজে উপাধ্যক্ষ ডাঃ মো. মেহেদী নেয়াজ।

  • পটিয়ায় নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকারনাইন সংবর্ধিত

    পটিয়ায় নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকারনাইন সংবর্ধিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বঙ্গবন্ধু পরিষদের যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন মানবিক কাজে অবদান রাখায় সংবর্ধিত করা হয়েছে।
    শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কাজির হাট এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন তরুন মেলার উদ্যােগে এ সংবর্ধনা দেওয়া হয়।
    এতে বক্তব্য রাখেন, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা কাজী মোঃ মোরশেদ, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের জাহাঙ্গীর মেম্বার।
    অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও বিশিষ্ট নাগরিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
    ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে সংবর্ধনার ক্রেস্ট গ্রহণ করেন ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম।

    বক্তারা বলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর জুলকারনাইন চৌধুরী একজন মানবিক মানুষ। যিনি অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। এ ধরনের মানুষ সমাজে বিরল। মানবিক এমন কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান৷

  • পাথরঘাটা  অটোরিক্সা-টমটম মুখোমুখি সংঘর্ষে  প্রাণ গেল অটো চালকের, আহত-২

    পাথরঘাটা অটোরিক্সা-টমটম মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অটো চালকের, আহত-২

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
    বরগুনার পাথরঘাটায় ইজিবাইক ও ইটবোঝাই টমটমে মুখোমুখি সংঘর্ষে হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যূ হয়েছে। এ সময় বেল্লাল (২৫) ও মন্টু মিয়া (৪৫) নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    শুক্রবার (১৭ ফেরুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া-বাইনচটকী মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
    আহত বেল্লালের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে ও মন্টু মিয়া বরগুনা পোটকাখালী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে ইট বোঝাই একটি টমটম পাথরঘাটার উদ্দেশ্যে আসছিল অপরদিক থেকে বাইনচটকি যাওয়ার পথে আলিশ্যার মোর এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলে বেলালের মৃত্যু হয়।

    অমল তালুকদার
    পাথরঘাটা বরগুনা।

  • ধামইরহাটে ‘ডিপিএল’ টি-২০ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

    ধামইরহাটে ‘ডিপিএল’ টি-২০ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-২০ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ১৭ জানুয়ারী বিকেল পৌনে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডিপিএল টি-২০ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। একই মাঠে বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ভলিবল টূর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    উদ্বোধন অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, থানার সেকেন্ড অফিসার এন.আই শাহজাহান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইউএস বাংলা এয়ার লাইন্সের সহকারী ম্যানেজার আবির হাসান মিলন, পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার মেহেদী হাসান অলিভ, পৌর সভার প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রভাষক আবু হানিফ, কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন, একরামুল হক, জেসমিন সুলতানা কানন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, আগ্রাদ্বিগুনের সোনালী স্বপ্ন ক্রিকেট একাডেমীর পরিচালক আসাদুর রহমান শাহিন, ভলিবল এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা, খেলা পরিচালক রবিউল হক টাইগার প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • পঞ্চগড়ে  ১০ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

    পঞ্চগড়ে ১০ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি ;
    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ আছর পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখা আয়োজিত বিক্ষোভে আলহাজ্ব মীর মুরশেদ তুহিন সহ বক্তারা বলেন কারাবন্দী সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ আলেম-ওলামাদের মুক্তি ও চাল ডাল তেলএবং নিত্য প্রয়োজনীয় ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তারা বক্তব্য প্রদান করেন।

  • মারুকা কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত

    মারুকা কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত

    পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর এর পুবাইল মেট্রোপলিটন থানার ৪২ নং ওয়ার্ডে মারুকা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়।

    শুক্রবার ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী নিজ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল সালাম বিএ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ও প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল থানা আওয়ামী লীগ। ফিরোজ মাস্টার, প্রতিষ্ঠাতা পরিচালক, মারুফা কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুল।

    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জোৎস্না বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪০,৪১ ও ৪২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ও সভাপতি পূবাইল থানা মহিলা আওয়ামী লীগ। রাজিবুল হাসান রাজীব আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ।পৃষ্ঠপোষকতায় ছিলেন, তারিকুল ইসলাম সরকার অভিভাবক সদস্য হারবাইদ স্কুল এন্ড কলেজ। আলহাজ্ব শেখ কামরুজ্জামান বিএ সাধারণ সম্পাদক ৫২ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওয়ামী লীগ। জিয়াউর রহমান, পরিচালক মারুকা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল। শাহিনুল ইসলাম শাহীন আহবায়ক ৪২ নং ওয়ার্ড যুবলীগ। সঞ্চালনায় ছিলেন, মারুফুল ইসলাম শান্ত প্রধান শিক্ষক, মারুফা কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুল।