Author: desk

  • সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি বলেছেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হবে।

    শনিবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে পৌরসভার ১৩টি উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। রাজপথে থেকে, বুলেট বোমা খেয়ে বাবার কাছে থেকে যে শিক্ষা তিনি অর্জন করেছেন, পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয়ে গেলেও এমন সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়।

    রেডিও বড়ালের সংবাদ পাঠক এমএম জিয়াউল হক জুয়েলের উপস্থাপনায় আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আড়ানী পৌরসভার উন্নয়ন মূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র মুক্তার আলী। এতে বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, আড়ানী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন (মতি), সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক রাম গোপাল সাহা, পৌর বাজার কমিটির সভাপতি আবদুল আজিজ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল হাকিম টুটুল, নারী কাউন্সিলর আনজুমান আরা বানু।

    এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফর রহমান, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ কলিন্স, জেলা পরিষদের সাবেক সদস্য জয় জয়ন্তী সরকার মালতি, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, গুড় ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ আলী, ব্যবসায়ী একরামুল হক সনত, প্রমুখ।

    এ দিকে, বিকাল ৩ টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আড়ানী ফুটবল একাদশের আয়োজনে ভাষা শহীদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিকেল ৫ টায় দিঘা স্কুল ও কলেজের হলরুমে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • মুন্সীগঞ্জ‌ে গজারিয়ায়  আ.লীগের সভাপতি আমিরুল, সাধারন  সম্পাদক জিন্নাহ  নিবা‌র্চিত

    মুন্সীগঞ্জ‌ে গজারিয়ায় আ.লীগের সভাপতি আমিরুল, সাধারন সম্পাদক জিন্নাহ নিবা‌র্চিত

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে কাউন্সিল ছাড়াই সমঝোতার ভিত্তিতে সভাপতি পদে আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মনসুর আহমেদ খান জিন্নাহর নাম ঘোষণা করা হয়েছে।

    আজ শনিবার সন্ধ্যায় গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগ এই নাম ঘোষণা করে। জেলা আওয়ামী লীগের
    সাধারণ সম্পাদক লুৎফর রহমান ‘ আমা‌দের কে এ তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি জানান, দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের জন্য ৩৩৪জন ভোটার প্রস্তুত ছিলেন। তবে শেষ মুহুর্তে যে ৫ জন প্রার্থী ছিলেন তাদের সকলের সম্মতিতে সমঝোতার ভিত্তিতে ৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
    কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি রেফায়েত উল্লাহ খান তোতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. আলী খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল
    হক টিটু।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।

    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা। শেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।

  • ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের আত্মহত্যা

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের আত্মহত্যা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শুক্রবার সকালে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

    জানা যায়,বৃদ্ধ জগেন চন্দ্র বড়বাড়ী গ্রাম এলাকার মৃত ভেতু চন্দ্রের ছেলে।জগেন চন্দ্র নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।জগেন চন্দ্র ওই এলাকার মৃত ভেতু চন্দ্রের ছেলে।বিষয়টি বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী নিশ্চিত করেছেন।বৃদ্ধের ছেলে দিগেন চন্দ্রের বরাতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী বলেন ৮৫ বছর বয়সী বৃদ্ধ জগেন চন্দ্র দীর্ঘদিন ধরে রক্ত শূন্যতা এবং শরীরের প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন।তাঁর ছেলে বিভিন্ন চিকিৎসকের নিকট চিকিৎসা করালেও বয়সের কারণে পুরোপুরি ভালো হয়নি।বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ীতে শুয়েছিল।গভীর রাতে কোন সময় ঘর থেকে বেরিয়ে বাড়ীর পাশে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কেউ দেখেনি।সকালে ঝুলন্ত মরদেহ দেখে আমাকে খবর দিলে আমি পুলিশকে অবগত করি।

    পরে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান,এ ঘটনায় তাঁর ছেলে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।তব কারো কোন অভিযোগ না থাকায় বৃদ্ধের মরদেহ শেষকৃত্য করার অনুমতি দেওয়া হয়।

  • আইন-শৃঙ্খলা বিশেষ অবদান রাক্ষায় স্বীকৃতি স্বরূপ “শেরেবাংলা অ্যাওয়ার্ড”২০২৩

    আইন-শৃঙ্খলা বিশেষ অবদান রাক্ষায় স্বীকৃতি স্বরূপ “শেরেবাংলা অ্যাওয়ার্ড”২০২৩

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল কে প্রফিট ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ “শেরেবাংলা অ্যাওয়ার্ড”২০২৩ প্রধান করেন।

    এর আগে তিনি রংপুর রেঞ্জের ৬১ টি থানার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। একজন দক্ষ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে তিনি অর্জন করেছেন আইজিপি ব্যাজ এবং কালীগঞ্জে যোগদানের পর জেলার নবমবার নির্বাচিত হয়েছেন জেলার শ্রেষ্ঠ ওসি। মাদক উদ্ধার, লিস্টেট মাদক ব্যাবসায়ী গ্রেফতার, হত্যা,ধর্ষন,নারী ও শিশু নির্যাতন মামলার মূল আসামীকে গ্রেফতার, অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই ভিকটিম উদ্ধার, আলোচিত ক্লু-লেস হত্যাকাণ্ডের মূল আসামীকে গ্রেপ্তারসহ মামলার প্রকৃত রহস্য উদঘাটন, দাগী আসামী গ্রেফতার, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামী, ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, আদালত থেকে প্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার চেয়ে দ্বিগুণ পরিমাণ ওয়ারেন্ট তামিল,ক্রোকি পরোয়ানা তামিল, মামলা রেকর্ডের চেয়ে নিষ্পত্তি বেশী, মামলার বিচার কার্যের জন্য অধিক পরিমাণ সাক্ষী আদালতে হাজির করন,জুয়ার সরঞ্জাম সহ অনেক আসামীকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ,মানবিক ও জনকল্যাণমুখী কাজ,জনসন্তুষ্টি অর্জনসহ সার্বিক কর্ম মূল্যায়নে সর্বোচ্চ কাজ করায় জেলার শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হন।

    শ্রেষ্ঠ (ওসি) হওয়ায় কালীগঞ্জ উপজেলার ও সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত।কালীগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম ও উপজেলার সর্ব সাধানের ফসলও এটি।আর এজন্য আমি সকলে হাজারো ধন্যবাদ জানাই।আমার এই সফলতা যেনো অব্যাহত থাকে- এটাই আমার প্রার্থনা ও কামনা। আমরা পুলিশ জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

    আরো জানা গেছে ওসি এটি এম গোলাম রসুল , পুলিশ হিসেবে যোগদানের পর তিনি এ দীর্ঘ সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে সু নামের সাথে কাজ করে প্রশংসা অর্জন করেন।তিনি একজন ক্রীড়াবিদ ও বটে। ক্রীড়ার ক্ষেত্রে ও বিভিন্ন সময় পুরস্কার লাভকরেন।

    হাসমত উল্লাহ।।

  • জীবননগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জন

    জীবননগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জন

    আল আমিন মোল্লা
    চুয়াডাঙ্গা জেলা

    আজ জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল এবং একটি পুরাতন ব্যবহৃত Tvs Metro Plus-110 CC মোটর সাইকেল উদ্ধার করে এবং ২ জনকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ ।
    চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ রিয়াজুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সিহাব উদ্দিন (২০), পিতা-মোঃ বাদল উদ্দিন, ২। মোঃ আলফাজ (২২), পিতা-মোঃ আবুছার আলী বিশ্বাস, উভয় সাং-মেদিনীপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে ইং-১৮/০২/২৩ তারিখ সকাল ১১.৪৫ ঘটিকার সময় ৪০ বোতল ফেন্সিডিল এবং একটি পুরাতন ব্যবহৃত Tvs Metro Plus-110 CC মোটর সাইকেল সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • ঝালকাঠিতে নির্মিত হচ্ছে জীবনানন্দ সংগ্রহশালা ও পাঠাগার

    ঝালকাঠিতে নির্মিত হচ্ছে জীবনানন্দ সংগ্রহশালা ও পাঠাগার

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মরণে দুই কোটি ২৩ লাখ টাকা ব্যায়ে সংগ্রহশালা ও পাঠাগার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

    কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মস্থানে শনিবার বিকালে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এ নির্মান কাজের উদ্বোধন করেন।

    এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

    ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির।

    মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এর স্ত্রী তৌফিকা আহম্মেদ, ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।

    বাংলা একাডেমীর পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু জীবনানন্দ দাশের কবিতা আবৃতি করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠি যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবীদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তি বর্গ অংশ নেয়।

  • মাইসছড়িতে নারীকে কুপিয়ে মারাত্মক জখম,রাতেই আটক-১

    মাইসছড়িতে নারীকে কুপিয়ে মারাত্মক জখম,রাতেই আটক-১

    (রিপন ওঝা, মহালছড়ি)

    মহালছড়ি উপজেলায় মাইসছড়ি ইউনিয়নের গিয়াসউদ্দিন টিলায় রাফিজা বেগম(৩৬) নামে এক নারীকে কুপিয়ে আহত করেছে। কর্তব্যরত পুলিশ টহল দল প্রকৃত আসামী মোঃ আলমগীর হোসেন(২১) কে রাতেই আটক করতে সক্ষম হন।

    এ দিকে পলাতক আলমগীরকে পাশের ৯ নং ওয়ার্ডের একটি আম বাগান থেকে রক্তমাখা জামা পড়া অবস্থায় একটি ছুরিসহ লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর নিয়ে জানা যায় আলমগীর হোসেন(২১) নেশাগ্রস্ত। সে এর আগেও তার নিজ আপন বোনকে কুপিয়ে যখম করে এবং তার পরিবার থেকে বলছে সে কিছুটা পাগল।
    গুরুতর জখম হওয়া মোছাঃ রাফিজা বেগম(৩৫) ও প্রকৃত আসামী মোঃ আলমগীর হোসেন(২১) একই এলাকার বাসিন্দা। মোছাঃ রাফিজা বেগম(৩৫),স্বামীঃ-মোঃ নজরুল ইসলাম(৪২),২নং ওয়ার্ড, নুনছড়ি গুচ্ছগ্রাম(গিয়াস টিলা) ,মাইসছড়ি, মহালছড়ি থানা,খাগড়াছড়ি।
    মোঃ আলমগীর হোসেন(২১), পিতাঃ- মৃত মোঃ সেকান্দার আলী,২নং ওয়ার্ড, নুনছড়ি গুচ্ছগ্রাম(গিয়াস টিলা) ,মাইসছড়ি,মহালছড়ি থানা,খাগড়াছড়ি।

    মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে গিয়াস টিলা নামক এলাকায় নজরুল ইসলামের স্ত্রী রাফিজা বেগম(৩৬) কে একই এলাকার মৃত সিকান্দার আলীর ছেলে আলমগীর হোসেন(২১) কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে পালিয়ে যায়।

    স্থানীয় এলাকার লোকজনের কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তারা জানান নুরুল ইসলাম চরমোনাই মাহফিল থাকায় তার দোকানটি তার মা আহত রাফিজা বেগমের শ্বাশুড়ি সকালে দোকান চালাতে দোকানে চলে যায়। সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরলে পুত্রবধূ রাফিজা বেগম(৩৫) মুমূর্ষ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আহত রাফিজা বেগম(৩৫) উদ্ধার করে খাগড়াছড়ি সদর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন।

    এবিষয়ে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান জানান এ ঘটনার খবর জানতে পেরে আমি ও আমার টিম নিয়ে পশ্চিম ক্যায়াংঘাট নামক স্থান হতে মোঃ আলমগীর হোসেন(২১) নামে একজন প্রকৃত অপরাধী দেশীয় ধারালো কুড়ালসহ থানায় আটক করে থানায় আনা হয়েছে। আজ ১৮/০২/২০২৩ রোজ শনিবার তার শ্বাশুড়ি আমেনা বেগম(৬৩) বাদী হয়ে ও এলাকার বয়োজ্যষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনদের সাথে পরামর্শের সহিত মামলা করা রয়েছে। মামলা নং-০২/০৫, পেনাল কোড-৪৪৮/৩০৭/২৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

  • দ্বীপ উপজেলার কুতুবদিয়ায় শাহ আবদুল মালেক আল কুতুবীর (র.)২৩তম বার্ষিক ওরশ ১৯ ফেব্রুয়ারি

    দ্বীপ উপজেলার কুতুবদিয়ায় শাহ আবদুল মালেক আল কুতুবীর (র.)২৩তম বার্ষিক ওরশ ১৯ ফেব্রুয়ারি

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    আধ্যাত্মিক সাধক, হজরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবীর (র.) ২৩তম বার্ষিক ওরশ ও ফাতেহা আগামী ১৯ ফেব্রুয়ারি কুতুবদিয়ার কুতুব শরীফ দরবারে অনুষ্ঠিত হবে।

    কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ফজরের নামাজের পর খতমে কোরআনের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর জিকির, মিলাদ, জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশের কর্মসূচি শেষ হবে।

    ওরশ উপলক্ষে ভক্ত–অনুরক্তদের আসা–যাওয়ার সুবিধার্থে গত ১৪ ফেব্রুয়ারি হতে জেটিঘাটে পল্টুন স্থাপন করেছে বিআইটিএ কর্তৃপক্ষ। বর্তমানে কুতুবদিয়া চ্যানেল অত্যন্ত শান্ত থাকায় রাতদিন সমানতালে নিরাপদে আসা–যাওয়া করা যাবে এ মহান অলির আধ্যাত্মিক মিলনমেলায়।

    ১৯ ফেব্রুয়ারি প্রধান দিবসে দেশবরেণ্য আলেমগণের ওয়াজ–নসিহত ও বিভিন্ন জ্ঞানী–গুণিদের স্মৃতিচারণমূলক বক্তব্য এবং যিকির–আযকার শেষে গভীররাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ আখেরী মোনাজাত করবেন দরবার পরিচালক ও গদিনশীন শাহ্‌জাদা শেখ ফরিদ আল–কুতুবী (মা.জি.আ.)।

    এ উপলক্ষে ১৮ফেব্রুরয়ারী থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দরবার প্রাঙ্গণে দুদিনব্যাপি ওরশে-মেজবান, বিশেষ দোয়া মাহফিল এবং দরবারে ভক্ত- আশেকান মিলনমেলা।
    ওরশ শরীফে দরবার প্রাঙ্গণে বন্দর-ইপিজেড,পতেঙ্গাস্থ (মহানগর১,২ ও ৩এর)আওতায় উপ টিম মেহমানদের খেদমতে নিয়োজিত রয়েছেন এন্তেজামিয়া কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ মুছা এ সকল তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

  • ঝালকাঠিতে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

    ঝালকাঠিতে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠিতে শনিবার সকালে ফাতেমা কনভেনশন সেন্টারে প্রথমআলোর আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এ বছর সারা দেশে দুইলক্ষ ৭০ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ঝালকাঠি জেলায় জিপিএ-৫ পেয়েছে প্রায় ছয়শত। ঝালকাঠিতে সংবর্ধনার জন্য নিবন্ধিত হয়েছে ৩৫০জন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথমআলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক প্রথমআলো বন্ধু সভার সাবেক আহবায়ক ইলিয়াস বেপারী, সিভিল সার্জন ডা. এইচ. এম জহিরুল ইসলাম, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সরকারি বালক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুলতান আহম্মেদ, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রথমআলো বন্ধুসভার সাবেক সভাপতি মো. আফজাল হোসেন, বন্ধুসভার উপদেস্টা এবং প্রথমআলোর সাবেক জেলা প্রতিনিধি এডভোকেট আককাস সিকদার, বন্ধুসভার উপদেস্টা সবির হোসেন ও হাসান মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথমআলো জেলা প্রতিনিধি এডভোকেট মাহমুদুর রহমান পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাব্বির হোসেন রানা ও জান্নাতুল ইয়াসমিন তানজি।

  • বেতাগী এনসিটিএফের বার্ষিক সাধারণ সভা

    বেতাগী এনসিটিএফের বার্ষিক সাধারণ সভা

    বেতাগী, বরগুনা প্রতিনিধি।

    বরগুনার বেতাগীতে ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) জীবন এখানে শেষ নয় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু সংগঠন বেতাগী উপজেলা শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে ও নতুন কমিটি গঠন করা হয়।

    শনিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে এনসিটিএফের সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান ফোরকান। অনুষ্ঠানে উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।

    এনসিটিএফ এর ইশারা জাহান লিমা ও শিশু গবেষক ইমরান হোসেন সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বরগুনা জেলা পরিষদ সদস্য সদস্য শিমু আক্তার, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাসিন খান, সিআইপিআরবির এরিয়া অফিসার রজত সেন, ভলান্টিয়ার সোহাগ খান প্রমুখ।

    গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন জাকির হোসেন মিরাজ।
    এনসিটিএফ এর সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয় মোঃ খাইরুল ইসলাম মুন্না , সহ-সভাপতি ইমরান হোসেন ,সাধারণ সম্পাদক ইশরাত জাহান লিমা ,যুগ্ম সাধারণ সম্পাদক, সুমন মিয়া , সাংগঠনিক সম্পাদক হাসান মাহামুদ পিয়াল, শিশু সাংবাদিক মেয়ে তাকওয়া তারিন নুপুর, শিশু সাংবাদিক ছেলে সৌরভ জোমাদ্দার, শিশু গবেষক ছেলে মাইনুল ইসলাম তন্ম, শিশু গবেষক মেয়ে তিশা ইসলাম, শিশু সাংসদ মেয়ে রাইসা ইসলাম, শিশু সাংসদ ছেলে আরিফুল ইসলাম মান্না ।

    প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে বেতাগী এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার শিশু সুরক্ষা প্রযুক্তিগত জ্ঞানলব্দ করা ও মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার ওপার গুরুত্ব দেন।