Author: desk

  • রাজধানীতে হলুদ জ্যাকেটধারীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ; নাম দেয়া হয়েছে সিটি ট্যাক্স

    রাজধানীতে হলুদ জ্যাকেটধারীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ; নাম দেয়া হয়েছে সিটি ট্যাক্স

    মোঃ রাসেল সরকার//
    সিটি ট্যাক্সের নামে প্রকাশ্য চাঁদাবাজিতে অস্থির হয়ে উঠেছেন রাজধানীর বাসিন্দারা। এখন প্রকাশ্যেই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে এই চাঁদাবাজি চলছে। এমনকি রিকশা-ভ্যান থামিয়েও পথচারীদের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে টাকা। সিটি করপোরেশনের সিল লাগানো জ্যাকেট পরে এই চাঁদা আদায় করা হলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে এভাবে চাঁদা আদায় অবৈধ।

    রাজধানীর কোথাও একটি গাড়ি থামল, কেউ গাড়ি থেকে মালামাল নিয়ে নেমেছেন; হঠাৎ দেখবেন রশিদ নিয়ে একজন হাজির। হাতে টাকার রশিদ ধরিয়ে দিয়ে বলবে এটা সিটি ট্যাক্স। আপনি যে মালামাল নিয়ে শহরে পা রেখেছেন অথবা মালামাল নিয়ে শহর ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন; সে কারণে আপনার কাছ থেকে ট্যাক্স আদায় করা হচ্ছে। আবার কোনো পার্কিং প্লেসে গাড়ি থামিয়েছেন; এজন্য ট্যাক্স দিচ্ছেন। রাজধানীজুড়েই এখন এভাবে পথচারীদের কাছ থেকে আদায় করা হচ্ছে চাঁদা। মানুষ নীরবে এই চাঁদার টাকা দিয়েও যাচ্ছেন। যারা এই চাঁদার টাকা নিচ্ছেন তারা বলছেন, সিটি করপোরেশন তাদের লিজ দিয়েছে সিটি ট্যাক্স আদায়ের জন্য।

    রাস্তার মোড়ে মোড়ে হলুদ জ্যাকেট পরিহিত এই চাঁদাবাজরা এখন রাজধানীর বাসিন্দাদের কাছে আঙ্ককের কারণ। বড় কোনো লাগেজ বা ব্যাগ নিয়ে রিকশা বা ভ্যানে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সময়ও তাদের ট্যাক্স দিতে হচ্ছে।

    রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোনো মানুষ রাস্তা দিয়ে একটি ব্যাগ বা মালামাল নিয়ে হেঁটে যাচ্ছেন বা কোনো টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছেন তার কাছ থেকে অর্থ আদায়ের নাম দেয়া হয়েছে সিটি ট্যাক্স বা সিটি টোল। হাতে রশিদ নিয়ে টোলের নামে এই অর্থ আদায় রাজধানীতে ব্যাপক আকার ধারণ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। টোল আদায়কারীরা যাকে তাকে পথে ধরে টাকা নিচ্ছে। যিনি টাকা দিচ্ছেন তিনি জানতেও পারছেন না এটা বৈধ না অবৈধ!

    রাজধানীর মতিঝিল, গুলিস্তান, মহাখালী, গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, বাবুবাজার ব্রিজ, পোস্তগোলা, সদরঘাট ও কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন টার্মিনাল ঘুরে দেখা যায় চাঁদা আদায়ের এই দৃশ্য। কোনো পথচারী হাতের ব্যাগ-বোঝাসহ গাড়িতে উঠতে গেলেই তাকে টোলের টোকেন ধরিয়ে দেয়া হচ্ছে। যারা এই টোল নিচ্ছে তাদের বক্তব্য হচ্ছে এটি বৈধ। একজন মানুষ কোনো মাল নিয়ে গাড়িতে উঠছেন বলেই তাদের কাছ থেকে এই টোল আদায় হচ্ছে।

    রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকায় দেখা যায় এভাবে বেশ কয়েকজন যুবক সাধারণ পথচারীদের কাছ থেকে টোল আদায় করছে। এমনকি যারা গাড়িতে উঠবেন না, কিন্তু হাতে ভারী ব্যাগ বা অন্য কোনো মালামাল রয়েছে তাদের কাছ থেকেও এই চাঁদা আদায় করা হচ্ছে।

    রাতে হলুদ জ্যাকেট পরিহিত এই চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে ওঠে। তাদের হাতে থাকে লেজার লাইট। মোড়ে মোড়ে তারা ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপসহ মালামাল আনা-নেয়ার কাজে ব্যবহৃত গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে। রাজধানীর গোপীবাগ এলাকার বাসিন্দা রফিকুল জানান, তিনি দু’টি ফ্যান কিনে রাজধানীর নবাবপুর রোড থেকে বাসায় ফিরছিলেন। কাপ্তানবাজার এলাকায় তার কাছ থেকে ৩০ টাকা আদায় করা হয় সিটি ট্যাক্সের নামে। রফিকুল বলেন, মানুষ এই হলুদ জ্যাকেটের চাঁদাবাজিতে এখন দিশেহারা। এই জ্যাকেটের ওপর সিল মারা আছে সিটি করপোরেশনের।

    এ দিকে কোনো কোনো এলাকায় এই চাঁদা আদায়ের জন্য রাস্তার ওপর পরিকল্পিতভাবে খানাখন্দক খুঁড়ে রাখা হয়েছে বলে অভিযোগ মিলেছে। ঢাকা-ডেমরা রুটের একাধিক পথচারী বলেন, ফ্লাইওভার থেকে নেমেই গাড়ি স্বাভাবিক গতিতে চালানোর সুযোগ নেই। সামনে চৌরাস্তা মোড়ে খানাখন্দকে ভরা। সেখানে স্বাভাবিকভাবেই গাড়ির গতি কমে যায়। আর এই সুযোগে পরিবহন চাঁদাবাজরা গাড়ি থামিয়ে চাঁদার টাকা হাতিয়ে নেয়।

    এ দিকে সিটি করপোরেশনের নামে ট্যাক্স আদায় করা হলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, এভাবে কাউকে টাকা আদায়ের অনুমতি সিটি করপোরেশন দেয়নি। সিটি করপোরেশনের সিল মারা জ্যাকেট পরে এভাবে টাকা আদায় অবৈধ। সিটি করপোরেশনের পরিবহন বিভাগ থেকে টার্মিনাল এলাকাগুলো ইজারা প্রদান করা হয়। এর বাইরে এভাবে অর্থ আদায়ে কারো অনুমতি নেই। কেউ এভাবে অর্থ আদায় করলে তা অবৈধভাবে করছে।

  • পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বদিউল আলম

    পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বদিউল আলম

    পটিয়া প্রতিনিধি:
    চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের খীল্লাপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
    রবিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে তিনি এ সহায়তা সামগ্রী তাদের হাতে তুলে দেন।

    শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন মিজানুর রহমানের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকা।

    রবিবার বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে কম্বল, শাড়ি, লুঙি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এ সময় তিনি তাদের আশ্বস্থ করে তিনি বলেন, আমি ব্যাপকভাবে আরো পাশে থাকার চেষ্টা করবো। সমাজের বিত্তবানদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎসজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মাস্টার আবুল কালাম, দেলোয়ার হোসেন মেম্বার, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, রবিন উদ্দিন, আশিক, আতিক হাসান, ইসমাইল প্রমুখ।

  • ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের পরীক্ষা ফি আদায় কাউন্টারের দায়িত্বে ওয়ার্ড বয়-দালাল

    ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের পরীক্ষা ফি আদায় কাউন্টারের দায়িত্বে ওয়ার্ড বয়-দালাল

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী কাজের দায়িত্বে থাকেন হাসপাতালের একজন দালাল। প্যাথলজি বিভাগের পরীক্ষা-নিরীক্ষার ফি আদায় করেন তিনি। সম্প্রতি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। যদিও রহস্য জনক কারণে এই কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতালের ওয়ার্ড বয় জয়নাল আবেদীনকে। তবে তিনি সেই দালালকে এই কাজটির দায়িত্ব দিয়ে পাশে চেয়ারে বসেই ঘুমিয়ে ছিলেন।

    ত্রিশাল ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০০ শয্যাতে উন্নীত করার প্রক্রিয়া চলমান থাকা হাসপাতালটির প্যাথলজি বিভাগের ফি আদায় কাউন্টারের দায়িত্ব প্রাপ্ত কর্মচারীর বদলে ওয়ার্ড বয়, আবার ওয়ার্ড বয় এর পরিবর্তে দালাল সরকারী ফি আদায়ের ঘটনায় বিভিন্ন মহলের মাঝে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

    তাছাড়াও পরীক্ষার ফি দিতে লাইনে দাঁড়ানো রোগীর স্বজনরা জানান- বকশিশ দিয়ে খুশি করা ছাড়া সেবা মিলে না কারোর। বকশিশ দিলেই দ্রুত মিলে পরীক্ষার সিরিয়াল।

    এ বিষয়ে জানতে চেয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোঠু ফোনে কল দিলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। পরে ওয়ার্ড বয় জয়নাল আবেদীনকে কল দিলে তিনিও কল রিসিভ করেন নি।

  • মুন্সীগঞ্জ সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত

    মুন্সীগঞ্জ সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে মারুফ (১৯) নামের এক যুবককে মেরে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত গর্ভিরাত ১ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার সংলগ্ন এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মারুফকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    আহত মারুফ মিরকাদিম পৌরসভার এনায়েতনগর এলাকার দিদার হোসেন এর ছেলে।
    মারধরের ঘটনায় আহত মারুফের বাবা দিদার হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে ও ৭ জনকে অজ্ঞাত নামা করে রবিবার সন্ধ্যায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    আহত মারুফের বাবা দিদার হোসেন বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পৌরসভার নূরপুর এলাকার মোঃ কামাল হোসেন এর ছেলে সন্ত্রাসী মোঃ জুম্মন (২৬)সহ তার সাথে থাকা সন্ত্রাসী মোঃ সাকিব (২২),মোঃ কাশফির (২২), মোঃ শাওন (২৪), মোঃ পাপ্পু (২৫),মাহিম (৩০)সহ অজ্ঞাত আরো ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল হঠাৎ করেই আমার ছেলেকে এলোপাথাড়ি ভাবে মারধর করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত আমার ছেলেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারিকুজ্জামান বলেন,মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

  • পাথরঘাটায় বেপরোয়া গতির মোটরবাইক কেড়ে নিল এক বৃদ্ধর প্রাণ

    পাথরঘাটায় বেপরোয়া গতির মোটরবাইক কেড়ে নিল এক বৃদ্ধর প্রাণ

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
    আজ রবিবার ১৯ ফেব্রুয়ারী পাথরঘাটা পৌরশহরের হাসপাতাল রোডে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় জালাল হাওলাদার(৫৫) নামক এক পথচারী প্রাণ হারিয়েছে বলে জানাগেছে।

    বিকেল সাড়ে ৪টার দিকে জালাল হাওলাদার ইব্রাহিম সড়কের সংলগ্ন স্থান থেকে হাসপাতাল রোড পার হচ্ছিলেন। এসময় একটি মোটরবাইক বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পরে। পরে তাকে বরিশাল নেয়ার পথে মারা যায় বলে তার ছেলে জসীম ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় ।
    খবর পেয়ে থানাপুলিশ ২ নং ওয়ার্ডস্থল জালালের বাসায় ছুটে আসে। এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনার খোঁজখবর নিতে দেখা গেছে।

    অমল তালুকদার।।

  • বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে বদ্ধ  পরিকর – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতি চালু করেছে।

    ফলে বিশ্ব এখন জনগণের হাতের মুঠোয়। তিনি বলেন, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি প্রতিষ্ঠান এখন ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পর দেশের জনগণ এখন ঘরে বসে অনেক সুবিধা ভোগ করতে পারছে।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোরবার সকালে বাঘা উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন।

    বাঘা উপজেলা পরিষদের আয়োজনে ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

    এ ছাড়া আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী সহ উপজেলার বেশ কয়েকটি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সবশেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার বিতরণ করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • লালমোহনে রাতের আধারে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ

    লালমোহনে রাতের আধারে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ

    ভোলা প্রতিনিধিঃ

    ভোলার লালমোহনে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের লেলিয়ে দেওয়া আগুনে ঘরে থাকা মোটরসাইকেল ও সকল আসবাব পত্র
    আগুনে পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।

    লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাগঞ্জ হিম্মত আলী মাতব্বর বাড়ির আব্দুল মালেক মিয়ার ঘরে এ ঘটনা ঘটে।

    এ বিষয়ে ভুক্তভোগী আবদুল মালেক মিয়া অভিযোগ করে বলেন, আমি লালমোহন উপজেলা কৃষকলীগের সদস্য এবং সাবেক চরভূতা ইউনিয়নের কৃষকলীগের সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছি।

    আব্দুল মালেক মিয়া জানান, গত ১৮ ফ্রেব্রুয়ারী শনিবার রাত ১২ টার পরে স্থানীয় সালিশি শেষ করে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এরপর হঠাৎ করেই পার্শ্ববর্তী ঘরের বাদশা মিয়া দরজা মেলে দেখে কারা যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে আর আমার ঘরের জানালা দিয়ে দাউদাউ করে আগুন জ্বলছে।
    তখন আমার ডাক চিৎকার করে পরিবারের লোকজন ও স্থানীয়রা ছুটে আসে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    তবে কারা আগুন দিয়েছে আমি দেখিনি, আর যারা আগুন দিয়েছে তারা অবশ্য’ই আমাদের ক্ষতি করতে চেয়েছিল এবং দুর্বৃত্তরা আমাদের ব্যাপক ক্ষতি করেছে।

  • ফুলবাড়ীয়ায় আওয়ামী যুবলীগের প্রতিবাদে ও বিক্ষোভ মিছিল

    ফুলবাড়ীয়ায় আওয়ামী যুবলীগের প্রতিবাদে ও বিক্ষোভ মিছিল

    ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ পদযাত্রা’র নামে বিএনপি- জামাতের সন্ত্রাস সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ময়মনসিংহ ফুলবাড়ীয়া রবিবার ১৯ (ফেব্রæয়ারি) বিকালে উপজেলা সদরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বর হইতে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল কদ্দুছ, উপজেলা আওয়ামী সহ-সভাপতি ও পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মাছুদ আলম লিটন, ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নজরুল ইসলাম, উপজেলা তাতী লীগের সভাপতি চান মিয়া, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা সাইফুল আলম কাজল, আব্দুর রাজ্জাক আলী, মফিজ উদ্দীন,মুঞ্জু মেম্বার,মাহবুবুল আলম ছোটন প্রমূখ। সঞ্চালনা করেন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুরুল হক রাসেল।

  • পানছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০ শে ফেব্রুয়ারী ২০২৩  উপলক্ষে উপজেলা অবতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে

    পানছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০ শে ফেব্রুয়ারী ২০২৩ উপলক্ষে উপজেলা অবতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০ শে ফেব্রুয়ারী ২০২৩ উপলক্ষে উপজেলা অবতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল,অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।

    এ উপলক্ষে রবিবার (১৯ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় পানছড়ি উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাদের নিয়ে অবতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.সুমেন চাকমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, অফিসার ইনচার্জ হারুনর রশীদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ত্রিরণা চাকমা,পরিবার পরিকল্পনা পরিদর্শক বাবুল মিয়া, সাংবাদিক বৃন্দসহ প্রমুখ।

    আয়োজিত অনুষ্ঠানে ডাঃঅনুতোষ চাকমা জানান, পানছড়িতে সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ১০৯ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এ সাথে শিশুকে শালদুধ খাওয়ানোসহ স্বাস্থ্য বার্তাসমূহ প্রচার করা হবে। ৬ মাস থেকে পাঁচ বছর পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না তাই এ সময়টাতে সম্পূরক ভিটামিন হিসেবে এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।এই ভিটামিন ক্যাপসুল নিয়ে তিনি জনজীবনে আতঙ্ক ও গুজব সৃষ্টি থেকে জনসাধারণকে সচেতন করতে এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

  • বেতাগীতে ছাত্রলীগ নেতার বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ ও  সভা কেন্দ্র করে হামলায় আহত-১

    বেতাগীতে ছাত্রলীগ নেতার বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ ও সভা কেন্দ্র করে হামলায় আহত-১

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বেতাগীতে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের বহিস্কার আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কেন্দ্র করে হামলায় ১ জন আহত হয়েছে।

    রবিবার (১৯ ফ্রেরুয়ারি) বিকাল ৫ টায় রফিকুল ইসলামের অনুসারীদের আয়োজনে উপজেলা ছাত্রলীগের ব্যানারে বেতাগী সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলট বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গন্ধু স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশ করে।

    প্রতিবাদ সমাবেশ শেষে সন্ধ্যা ৬ টার দিকে বিক্ষোভ মিছিলটি টাউনব্রীজ এলাকা থেকে যাওয়ার পথে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের সমর্থকদের মাঝে বিরোধের সৃষ্টি হলে বেতাগী পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মো: জসিম উদ্দিন টাউনব্রীজ এলাকায় তাদের নিভৃত করার চেষ্টা করলে এ সময় তার উপর হামলা করে। তাঁকে তাৎক্ষণিক বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। জসিম উদ্দিন অভিযোগ করেন, রফিকুল ইসলামের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের মিজান, মাইনুল, মেহেদী সজিবব ও শহীদ তার উপর জিআইপাইপ, বগি দা, ছেনা দিয়ে কুপিয়ে জখম করে।

    বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    উপজেলা ছাত্রলীগের নেতা মাঈনুল ইসলাম, সুমন হাওলাদার, হোসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজিবব বয়াতী ও কলেজ ছাত্রলীগের নেতা মেহেদী হাসান, সভায় এদিকে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।

    সভায় ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহার, অপপ্রচার ও তদন্ত সাপেক্ষে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের বহিস্কার আদেশ প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি বক্তারা জোর দাবি জানান।

    শনিবার ১৮ ফ্রেরুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এর আগে গত বৃহস্পতিবার বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দা দিয়ে এলোপাথারী কোপায় ও রড দিয়ে বেদম প্রহার করে আহত করে। এ ঘটনা বিভিন্ন গণমাধমে প্রচারিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসে। এ প্রেক্ষিতে রফিকুল ইসলামকে বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

    বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজউল কবির রেজা বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের উপর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের হামলার সম্পৃক্তার আভিযোগ উঠলে এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছ্ ে। শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত ছাত্রলীগের এক জরুুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রফিকুল ইসলামকে বহিস্কার ঘোষনা দেওয়া হয়।