Author: desk

  • পানছড়িতে দশটি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মোট ৩৭,৫০০ টাকা আর্থিক জরিমানা

    পানছড়িতে দশটি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মোট ৩৭,৫০০ টাকা আর্থিক জরিমানা

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির পানছড়িতে বাজার এলাকায় ১০টি মামলায় মোট ৩৭,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

    ২০ ফেব্রুয়ারী (সোমবার ) বেলা১২ টার সময় এই জরিমানা করা হয়।

    প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ধারায় বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকায়,দোকানের নির্দিষ্ট সীমানার বাইরে মালামাল রাখায় জনসাধারণের চলাচলে বাধা তৈরি করাসহ বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি ৬নং ওয়ার্ডের মেম্বার আসিফ করিমসহ প্রমুখ।

    এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেনঃসরকারের আইন মেনে সবাইকে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চালাতে হবে।নয়তো আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

  • গোদাগাড়ীর সড়ক দুর্ঘটনায় রাবির শিক্ষার্থী নিহত

    গোদাগাড়ীর সড়ক দুর্ঘটনায় রাবির শিক্ষার্থী নিহত

    সিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলের আরো দুই আরোহী আহত হয়েছে।

    গত রোববার বিকাল ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী চাপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিক্ষার্থী রাজশাহী মহানগর মতিহার থানার বুধপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আবু সাঈদ ওসামা (২২) । সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (আইবিএ) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

    গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ ওসামাকে মৃত ঘোষণা করেন। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • রাজধানীতে গরমেও কাটছে না গ্যাস সঙ্কট

    রাজধানীতে গরমেও কাটছে না গ্যাস সঙ্কট

    মোঃ রাসেল সরকার//
    শীত এলেই রাজধানীর টিকাটুলি কে এম দাস লেনে ও মুগদা মানিকনগর গ্যাস সঙ্কট শুরু হয়। গ্রীষ্মের আগেই সঙ্কট কেটে যায়। কিন্তু এবার গরম পড়া শুরু হলেও গ্যাস সঙ্কট কাটছে না। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

    শুধু ওই এলাকায় নয়, একইভাবে মুগদা, মাণ্ডাসহ আশপাশের এলাকার বাসিন্দারা দীর্ঘদিন থেকে গ্যাস সঙ্কটে ভুগছেন। মাঝখানে বকেয়া বিল সংগ্রহে গিয়ে মাণ্ডায় তিতাস গ্যাসের স্থানীয় কর্মকর্তারা এলাকাবাসীর জনরোষের মুখে পড়েন। এরপর কয়েক মাস মাণ্ডা ও মুগদা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। নানা তদবিরের পর গত ডিসেম্বরে অল্প পরিমাণে গ্যাস সরবরাহ করলেও এখন আবার একই অবস্থা। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: হারুনুর রশীদ মোল্লাহ্ জানিয়েছেন, আপাতত গ্যাস সঙ্কট কমার কোনো সম্ভাবনা নেই। গ্যাসের নতুন সরবরাহ না বাড়লে পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলেও তিনি জানান।

    রাজধানীতে দীর্ঘদিন ধরেই গ্যাস সঙ্কট চলছে। গত শীতে গ্যাস সঙ্কটে বেশির ভাগ পরিবারকে ভোগান্তি পোহাতে হয়। তিতাসের সরবরাহ করা লাইনের গ্যাস ব্যবহার করলে গ্রাহকদের এক চুলার জন্য প্রতি মাসে ৯৯০ টাকা এবং দুই চুলার জন্য ১০৮০ টাকা বিল দিতে হয়। বর্তমানে বাসাবাড়িতে গ্যাস লাইন দেয়া বন্ধ রয়েছে। এ কারণে অনেক নতুন বাড়িতে বেসরকারি এলপিজি গ্যাস কিনে রান্নার কাজ সারতে হয়। কিন্তু এলপিজি গ্যাসের দাম সম্প্রতি দুই মাসের ব্যবধানে অনেক বেড়েছে। সর্বশেষ এ মাসেই ২৬৬ টাকা বাড়িয়ে ১৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু কোম্পানিগুলো গ্যাস সঙ্কটের সুযোগ নিয়ে ক্রেতাদের গলা কাটছে। এলপিজি গ্যাস বাজারে ১৭৫০ থেকে ১৮৫০ টাকা নেয়া হচ্ছে গ্রাহকদের কাছ থেকে। ফলে জনভোগান্তির যেন শেষ নেই। বাসাবাড়ির গ্যাস কিছুটা কম দামে মিললেও তাতে সস্তার নানা অবস্থার মতো হয়ে গেছে। সরকারি গ্যাস যেন সোনার হরিণ হয়ে গেছে। গভীর রাতে মানুষ ঘুমিয়ে পড়ার পর লাইনে গ্যাস আসে। আর ভোরে ঘুম থেকে উটতে না উঠতেই লাইন থেকে গ্যাস উধাও।

    টিকাটুলির কে এম দাস লেনের বাসিন্দা সৈয়দা ফারহানা বলেন, গত তিন-চার বছর ধরে গ্যাস সঙ্কট চলছে। বিশেষ করে শীতের সময় বেশি সঙ্কট হয়। গরমকাল আসলে কিছুটা কমে। কিন্তু এবার শীতকালে সঙ্কট শুরু হওয়ার পর এখনো অব্যাহত রয়েছে। সকাল ৭টার দিকে গ্যাস চলে যায়। এরপর বেলা ৩টায় কিছুটা আসে। সন্ধ্যার পর আবার চাপ কমে যায়। রাত ১২টার পর আবার স্বাভাবিক হয় গ্যাস সরবরাহ। এতে বাচ্চাদের খাবার নিয়ে বেকায়দায় পড়েছেন এ গৃহবধূ।
    মুগদার মদিনাবাগের বাসিন্দা মো: রাজু বলেন, গ্যাস সঙ্কট তো আছেই সম্প্রতি ওই এলাকায় ওয়াসা পানির নতুন লাইন স্থাপন করেছে। এরপর থেকে গ্যাসের লাইন দিয়েও পানি পড়ছে। আর সারাদিন গ্যাস থাকে না। রাত সাড়ে ১১টার পর গ্যাস আসা শুরু হয়। এতে রাত জেগে বাড়ির মহিলাদের রান্না করতে হয়।

    দক্ষিণ মুগদার ব্যাংক কলোনির বাসিন্দা, শাহাবুদ্দিন-আছিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমেদুল কবির জাকির বলেন, এ এলাকায় গ্যাস সঙ্কট অনেক দিন ধরে। গত সেপ্টেম্বর মাসে মাণ্ডা এলাকার একটি ঘটনার কারণে তাদেরসহ মুগদা এলাকার গ্যাস লাইনও বন্ধ করে দেয়া হয়েছিল। সে সময় আমরা অনেক তদবির করলে গত ডিসেম্বরে ফের গ্যাস সরবরাহ কিছুটা বাড়তে থাকে। কিন্তু এখন আবার আগের মতোই সঙ্কট দেখা দিয়েছে। এলাকায় প্রভাবশালী কোনো লোক না থাকায় গ্যাস সঙ্কট নিয়ে কথা বলারও কেউ নেই। এ কারণে আমাদের প্রতিনিয়ত ভুগতে হচ্ছে। কবে এ সঙ্কট থেকে মুক্তি পাব তা বুঝতে পারছি না। তিনি বলেন, গ্যাস সঙ্কট থাকলেও তিতাস কর্তৃপক্ষ ঠিকই জনগণের কাছ থেকে বিল নিয়ে যাচ্ছে। এটা জনগণের ওপর একটা জুলুম। এলাকাবাসী এ জুলুম থেকে মুক্তি চায়।

    তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: হারুনুর রশীদ মোল্লাহ্ এ প্রসঙ্গে বলেন, অনেক দিন ধরেই গ্যাস সঙ্কট রয়েছে। খুব দ্রুতই এ সঙ্কট কাটছে না। বাইরে থেকে গ্যাস আমদানির চেষ্টা চলছে। গ্যাস না আসা পর্যন্ত সঙ্কট থাকবে বলেও তিনি জানান।

  • রাজধানী ভাটারা স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

    রাজধানী ভাটারা স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ এলাকায় পারিবারিক কলহের জেরে বন্যা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামী সুজনও আত্মহত্যার চেষ্টা করেন।

    গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক বলেন, ভাটারা ছোলমাইদ এলাকায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় গুরুতর আহত নিহতের স্বামী সুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ওই নারীর মরদেহ বর্তমানে ঘটনাস্থলে আছে। নিহত নারী গার্মেন্টসে চাকরি করতেন এবং আহত সবুজ রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানতে পেরেছি।

    তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের স্বামী আগে স্ত্রীকে হত্যার পর নিজেই গলা কেটে আত্মহত্যা চেষ্টা করেন। আমরা আশপাশের লোক মুখে জানতে পেরেছি ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে আহত সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তার স্বজনরা।

  • নাগেশ্বরীতে হিন্দু থেকে মুসলিম বনে বিয়ে, পরে স্ত্রীকে অস্বীকার

    নাগেশ্বরীতে হিন্দু থেকে মুসলিম বনে বিয়ে, পরে স্ত্রীকে অস্বীকার

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ঔষধ কোম্পানির প্রতিনিধি বাদল চন্দ্র রায় অবৈধ প্রেমে অন্ধ হয়ে এফিডেভিটের মাধ্যমে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে ফেরদৌসী খাতুন নামে এক অসহায় মুসলিম মেয়ে কে বিবাহ করে সংসার চলছিল বাদল থেকে আব্দুল্লাহ আল-মামুনের। অবশেষে স্ত্রীকে অস্বীকার করাসহ নানা অভিযোগ উঠেছে প্রতারক বাদল থেকে আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে।

    অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের গংগারহাট (শ্যামপুর) গ্রামের হরিকান্ত রায় ও কল্পনা রাণীর পুত্র ঔষধ কোম্পানির প্রতিনিধি বাদল চন্দ্র রায় ওরফে (আব্দুল্লাহ আল-মামুন) এবং নাগেশ্বরী উপজেলার বালাটারী গ্রামের আব্দুল কুদ্দুস ও ফরিদা বেগমের কন্যা মোছাঃ ফেরদৌসী খাতুনের সাথে বাদলের দীর্ঘ দুই বছর থেকে অবৈধ প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমে অন্ধ হয়ে বাদল চন্দ্র রায় গত ৫জুন ২০২২সালে লালমনিরহাট নোটারি পাবলিক কার্যাল‌য় থেকে ২৬৮৫নং এফিডেভিট মূলে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম রাখেন আব্দুল্লাহ আল-মামুন (৩২)। গত ৮জুন ২০২২সালে মোছাঃ ফেরদৌসী খাতুন ও আব্দুল্লাহ আল-মামুন (বাদল চন্দ্র রায়) যৌথভাবে রংপুর মিঠাপুকুর কাজী অফিসে ৫লাখ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ রেজিস্ট্রারী হয়। এরপর থেকে মোছাঃ ফেরদৌসী খাতুন ও আব্দুল্লাহ আল-মামুন (বাদল চন্দ্র রায়) সংসার ভালোই চলে আসছিল। এদিকে গত এক থেকে বাদল চন্দ্র রায় তার পূর্বের স্ত্রীর পরামর্শে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এমনকি মোছাঃ ফেরদৌসী খাতুন কে বিবাহ করে নাই মর্মে মোছাঃ ফেরদৌসী খাতুন ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসছেন।

    ভুক্তভোগী মোছাঃ ফেরদৌসী খাতুন বলেন, আমি নাগেশ্বরীতে এক ক্লিনিকে চাকরী করা এবং বাদল চন্দ্র রায় একটি ঔষধ কোম্পানিতে চাকরি করার সুবাদে তার সাথে পরিচয়। এক পর্যায়ে আমার সম্পর্কে জেনে তিনি আমাকে প্রেমের প্রস্তাব দেন। পরে তিনি নিজে থেকেই লালমনিরহাট নোটারি পাবলিকে এফিডেভিটের মাধ্যমে আব্দুল্লাহ আল-মামুন নাম ধারণ করে ইসলাম গ্রহণ করেন। এরপরই আমাকে বিয়ে করে ঘর-সংসার করতে থাকেন। গত এক থেকে আব্দুল্লাহ আল-মামুন (বাদল চন্দ্র রায়) তার পূর্বের প্রথম স্ত্রীর পরামর্শে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এমনকি আমাকেও বিবাহ করেন নাই মর্মে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার সহ আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি প্রদান দিয়ে আসছেন। ফেরদৌসী খাতুন আরো বলেন, বিয়ের নামে এহেন প্রতারণার উপযুক্ত বিচার চেয়ে আদালতে মামলা করবো। এভাবে প্রতারণার মাধ্যমে আমার জীবন নষ্ট করার জন্য প্রশাসনের কাছে আইনি সহযোগিতা ও সংবাদকর্মীদের কাছে মিডিয়ার মাধ্যমে বিষয়টি তুলে ধরার জন্য সহায়তা চান।

    আব্দুল্লাহ আল-মামুন (বাদল চন্দ্র রায়) বলেন, প্রেমের মোহে অন্ধ হয়ে এফিডেভিটের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহণ করি ও ফেরদৌসী খাতুন কে রেজিষ্ট্ররীর মাধ্যমেও বিবাহ করি। আমার প্রথম স্ত্রীর সন্তান রয়েছে। আমি আবারো হিন্দু ধর্ম গ্রহণ করেছি। আমার ভুল হয়েছে। ক্ষমা করবেন। আমি ফেরদৌসী কে চিনি না।

    স্থানীয় রবিউল ইসলাম, আঙ্গুর হোসেনসহ অনেকে বলেন, আব্দুল্লাহ আল-মামুন (বাদল চন্দ্র রায়) এফিডেভিটের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহণ করে ও ফেরদৌসী খাতুন কে রেজিষ্ট্ররীর মাধ্যমেও বিবাহ করে ঘর সংসার চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য অনেক চেষ্টা করেছি। সমাধান হচ্ছে না।

    লালমনিরহাট কোর্টের এডভোকেট মোঃ আবু সাঈদ লিংকন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এফিডেভিট করে বাদল চন্দ্র রায় নিজেই হিন্দু ধর্মত্যাগ, বিয়ে করেও এখন তা অস্বীকার করার মাধ্যমে আদালত-ধর্ম-সমাজকে অবজ্ঞা করে বাদল অন্যায় করছেন।

  • পটিয়ায় গ্রাম পুলিশের মাঝে খাদ্য সহায়তা প্রদান

    পটিয়ায় গ্রাম পুলিশের মাঝে খাদ্য সহায়তা প্রদান

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    আন্তজার্তিক মাতৃভাষা
    দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন গ্রাম
    পুলিশের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। সোমবার সকালে পটিয়া উপজেলা
    পরিষদের মাঠে আয়োজিত খাদ্য সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার
    কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. মোরশেদ,
    দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, পটিয়া নজির আহমদ
    দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম। চট্টগ্রাম জেলা গ্রাম পুলিশ
    কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আলম, পটিয়া উপজেলা গ্রাম পুলিশের
    সভাপতি আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক মনছুর আলম, গ্রাম পুলিশ সদস্য আবু
    তাহের, মো. তসলিম বাবুল। আলোচনা শেষে উপজেলার ১৭ ইউনিয়নের ১৩৫জন গ্রাম
    পুলিশ সদস্যকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
    বক্তারা বলেন- বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও নজির
    দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন পটিয়াতে যে
    মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা নজিরবিহীন। এমন কাজে সমাজের
    বৃত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।

  • বিশ্বম্ভপুর  আওয়ামীলীগে সাধারণ সম্পাদক হিসেবে তৈয়বুরকে চায়  তৃণমূল  নেতারা

    বিশ্বম্ভপুর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক হিসেবে তৈয়বুরকে চায় তৃণমূল নেতারা

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ হতে না হতে এবার সুর উঠেছে বিশ্বম্ভপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ তৈয়বুর রহমানের। গত ১১ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নোমান বখত্ পলিন। প্রিয় দুই নেতাকে নেতৃত্বে পেয়ে আবারও জেগে উঠেছে তৃণমূল আওয়ামী লীগের ত্যাগী নেতারা। দীর্ঘ দিন পর রাজনৈতিক অঙ্গনে মূল্যায়ন পাবেন বঙ্গবন্ধুর আদর্শের নেতারা
    সেই প্রত্যাশা নিয়ে ইতিমধ্যেই জেলা জুড়ে এবং ফেইসবুক ব্যানারে আনন্দ উল্লাসে ভরপুর সুনামগঞ্জ জেলা তৃণমূল আওয়ামী লীগ অঙ্গনে। অনেকেই ইতিমধ্যে তাদের মনের ভিতরে লুকিয়ে থাকা রাজনৈতিক স্বপ্ন পূরণ করতে প্রচার প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি প্রিয় নেতাদের মূল্যায়ন করা হবে সেই প্রত্যাশা নিয়ে যার যার প্রিয় নেতাদের নিয়ে ফেইসবুক ব্যানারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন অনেকে।
    তারই ধারাবাহিকতা এখন ফেইসবুক চালু করলে দেখা যায় তৃণমূল নেতাদের মোবাইল ফোন ও শহর জুড়ে ডিজিটাল ব্যানারে প্রচারণায় ব্যস্ত সময় পারি দিচ্ছেন নেতাদের ফেইসবুক আইডিতে।
    ইতি মধ্যেই সুর উঠেছে বিশ্বম্ভপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মনে। বিশ্বম্ভরপুর উপজেলায় মোঃ তৈয়বুর রহমানকে দেখতে চায় তৃণমূল আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। অনেক নেতাদের দাবী মোঃ তৈয়বুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগে দায়িত্ব দিলে দলটি শক্তিশালী হবে। আবার অনেক নেতারা নিজেদের ফেইসবুকে লিখেছেন এই মানুষটার( তৈয়বুর) এর উপর দিয়ে কত ঝড় তোফান বয়েগেছে যা সবার জানা আর নিন্দুকেরাতো পিছনে কাঁঠালের আটার মতো সব সময় লেগেই থাকতো কিন্তু কোন কিছুতেই আটকাতে পারেনি তাকে। তিনি কোন কিছুতেই ভয় পেতেন না কারণ তিনি মনে প্রানে লালন করে চলেছেন বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম। তৈয়বুর রহমান বিশ্বম্ভপুর উপজেলা আওয়ামিলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করতে পরীক্ষিত ত্যাগী রাজপথ কাপানো নেতা বলে তাকে সাধারণ সম্পাদক হিসেবে চায় উপজেলার তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। অনেকে জানিয়েছেন তৈয়বুরের মত নেতাদের বিশ্বম্ভরপুুর আওয়ামী লীগের জন্য বড় প্রয়োজন। যার ডাকে হাজার হাজার নেতা কর্মী ছুটে আসে রাজপথে। অনেকে বিশ্বাস করেন তিনি যদি বিশ্বম্ভরপুর নেতৃত্বে থাকেন তাহলে আওয়ামী লীগ ঐক্য বদ্ধ থাকবে । সরেজমিনে দেখা যায় বিশ্বম্ভরপুর উপজেলায় অনেক নেতা আছেন যারা সুযোগ সন্ধানী, কিন্তু তৈয়বুর রহমান এমন এক নেতা যার মধ্যে রয়েছে ত্যাগের মহিমা। যার বাবা ছিলেন একজন সমাজ সেবক।
    আর তৈয়বুর রহমান ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সপ্ন নিয়ে প্রথমে ১৯৯৫ সালে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি পরবর্তীতে ২০০১ সালে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন এছাড়াও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালণ করেন। ২০১২ সালে উপজেলার যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক,২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন। বর্তমানে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে তৈয়বুর রহমানকে দেখতে চায় এমনটির সুর উঠেছে বিশ্বম্ভপুর উপজেলার তৃণমূল নেতাদের মধ্যে।
    জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা তৈয়বুর রহমানকে বিশ্বম্ভপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে তার রাজনৈতিক প্রতিভার মূল্যায়ন করবেন এমনটি আশাবাদী বিশ্বম্ভরপুর উপজেলা তৃণমূল নেতাদের।

  • মধুপুরে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    মধুপুরে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
    “সচেতন চাষী সমৃদ্ধ কৃষি” এই উপপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতির বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০ফেব্রুয়ারী) সকাল ১১টায় সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন।
    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, ওসি তদন্ত মুরাদ হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহরিয়ার আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজনি নুর রাত্রী, মধুপুর বিআর ডিবি চেয়ারম্যান নুরুল আলম খান রাসেল, সিনজেনটা কোম্পানির পরিবেশক সিহাব আলম খান সজিব।

  • টুঙ্গিপাড়ায় তিন ফসলী জমি নষ্ট করে জোরপূর্বক দখলের অভিযোগ

    টুঙ্গিপাড়ায় তিন ফসলী জমি নষ্ট করে জোরপূর্বক দখলের অভিযোগ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন ফসলী জমি নষ্ট করে মাটি খনন করে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন দাঁড়িয়ার বিরুদ্ধে।

    এ বিষয়ে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম তালুকদার।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল ইসলাম তালুকদার বলেন, টুঙ্গিপাড়া উপজেলার ঝনঝনিয়া মৌজার বিআরএস ২১৭৯/২ খতিয়ানের ২১৬ দাগের ৩২.৫০ শতাংশ ও ২১৭ দাগের ১.২৫ একর জমি আমার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি। যা আমরা বিগত ৪০ বছর ধরে ভোগদখল করছি। গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের প্যানাখালী গ্রামের বাসিন্দা ও ঝালকাঠির নলছিটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন দাঁড়িয়া লেবুতলা গ্রামের ঐ ৩২.৫০ শতাংশ জমি বিক্রি করতে বলে।

    কিন্তু, আমি জমি বিক্রি করতে না চাইলে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ৩০ জন লোক নিয়ে আমার তিন ফসলি জমি নষ্ট করে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে বদরুল ও তার দুই শ্যালক। তখন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লোকজন জড়ো করে ৯৯৯ এ ফোন করেন করি। তখন বদরুল ও তার লোকজন ভেকু মেশিন নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তার দুই শ্যালক সাজ্জাদ ও রাজু তাদের পরিবারের সবাইকে খুন করার হুমকি দেয়।

    তিনি আরও অভিযোগ করে বলেন, কিছুদিন আগেও টুঙ্গিপাড়ার লেবুতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মিনজিল হোসেনের সম্পত্তি দখল করতে তাদের মেয়েদের মারধর করে। বদরুল ঝালকাঠির নলছিটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পদে চাকরি করলেও তার মূল ব্যবসা ভূমি দস্যুতা। তাই এই ভূমিদস্যুর হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।

    এ বিষয়ে অভিযুক্ত বদরুল আলম দাঁড়িয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার শ্যালক রাজু তালুকদার বলেন, ওই জায়গা আমাদের তাই আমরা ভেকু দিয়ে মাটি খনন করেছি। কিন্তু তাকে কোন রকম হুমকি দেইনি।

    টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #

  • গোপালগঞ্জে ১ লক্ষ ৯৪ হাজার শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

    গোপালগঞ্জে ১ লক্ষ ৯৪ হাজার শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১ লক্ষ ৯৪ হাজার ৭৪৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

    আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরতলীর থানাপাড়ায় সূর্যের হাসি ক্লিনিকে গোপালগঞ্জ সিভিল সার্জন ড:. নিয়াজ মোহাম্মদ আনুষ্ঠিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

    এ ক্যাম্পেইনে জেলার পাঁচ উপজেলায় ৭টি স্থায়ী, ১হাজার ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ১১৮ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৬৯ হাজার ৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। #