Author: desk

  • নানা আয়োজনে জয়পুুরহাটে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    নানা আয়োজনে জয়পুুরহাটে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    নানা আয়োজনে জয়পুরহাটে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে পাঠক-পাঠিকা ফোরাম যুগান্তর স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে পৌর এলাকার খনজনপুর মহল্লার মা নার্সারির সভাকক্ষে এক পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার আহবায়ক বিশিষ্ট কবি আজিজুল হক বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঢাকা নটরডেম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ম. নূরুন্নবী। প্রধান বক্তা ছিলেন দৈনিক যুগান্তর জয়পুরহাট জেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা প্রভাষক সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাপরিচালক ও নদী ঘুরাও নদীর পথে’র অন্যতম সংগঠক রবিউল ইসলাম সোহেল, জয়পুরহাট সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক নিরাপদ খাদ্য নিরাপত্তা প্রকল্পের পরিচালক পরেশ চন্দ্র মণ্ডল ও জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান মণ্ডল।

    আরও বক্তব্য রাখেন,স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আলিম, স্বজন-পরিবেশ আন্দোলন কর্মী দেওয়ান গোলাম মাওলা ও ইব্রাহিম হোসেন।

    দ্বিতীয় পর্বে নিজের লেখা কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি জেলা স্বজন সমাবেশের আহ্বায়ক কবি আজিজুল হক বিশ্বাস প্রমুখ।

    নিরেন দাস,জয়পুুরহাট।

  • সাবেক যুবলীগ নেতার নেতৃত্বে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ মিছিল

    সাবেক যুবলীগ নেতার নেতৃত্বে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ মিছিল

    নাজিম উদ্দিন রানা :
    বিএনপি ইউনিয়ন পদযাত্রা”র নামে দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগন ও পুলিশের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়ঁজিদ ভুইয়ার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে সোমবার বিকালে টাউল হল প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বায়ঁজিদ ভুইয়া বলেন, বিএনপি জনগন থেকে দূরে সরে গেছে। তারা এখন সন্ত্রাসী কর্মকান্ড করে জনগনকে ভয় দেখিয়ে নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায়। তাদের এই দিবা স্বপ্ন সফল হতে দিবে না যুবলীগ।বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসরাফুল আলম আশরাফ,সাবেক থানা ছাত্রলীগের প্রথম যুগ্ন আহবায়ক, মোঃসোহাগ পাটওয়ারী, জালাল উদ্দীন রুমি পাটওয়ারী সাবেক সহ – সভাপতি লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ, থানা ছাএলীগের সাবেক সভাপতি তারেক মাহমুদ সদর থানা ছাত্রলীগের আহ্বায়ক রুবেল আহম্মেদ রাজু প্রমুখ। সমাবেশ শেষে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এ দিকে জেলা শহরে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক ১ম যুগ্ন-আহব্বায়ক শেখ জামাল রিপনের নেতৃত্বে পদযাত্রা”র নামে দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগন ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

  • একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল  সবুজের পতাকা  অর্জন  করেছি-রওশন এরশাদ এমপি

    একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা অর্জন করেছি-রওশন এরশাদ এমপি

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বাংলাভাষীসহ সকল ভাষাভাষী জাতিগোষ্ঠীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিনে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের।

    সোমবার(২০ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো: মামুন হাসান প্রেরিত এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা তাঁর বাণীতে বলেন, একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা আর আত্নপরিচয়ের অধিকার অর্জন করেছি । তাই গৌরবোজ্জ্বল প্রেরণার মহিমান্বিত আর চেতনা শানিত করার শক্তি হল একুশে ফেব্রুয়ারি।

    বিরোধীদলীয় নেতা আরও বলেন বাঙালির ভাষা, সাহিত্য,সংস্কৃতি তথা যা কিছু মহান সবকিছুতেই একুশের চেতনা বিদ্যমান।বাঙালি জাতিসত্বা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথবেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্যদিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।

    তিনি বলেন, মাতৃভাষার যথাযোগ্য অবস্থান, মর্যাদা ও বিকাশ নিশ্চিত করতে এখনও আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। রাষ্ট্রীয়, শিক্ষাগত ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আজও হয়নি। রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে অর্জিত যে ভাষা- তাঁর প্রতি এ উপেক্ষার বিষয়টি জাতি হিসেবে আমাদের সংকীর্ণ করে দেয়, এ সংকীর্ণতা কাটিয়ে ওঠা জরুরি।

    একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে দেশমাতৃকার সেবায় কাজ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

  • মতিঝিল আইডিয়াল স্কুলের দুর্নীতির তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবি

    মতিঝিল আইডিয়াল স্কুলের দুর্নীতির তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবি

    মোঃ রাসেল সরকার//রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনিয়ম-দুর্নীতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম। রোববার মতিঝিলের একটি হোটেলে ফোরামের সভায় এ দাবি জানানো হয়।

    এতে সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান ফাহিম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান, আলমগীর হোসেন, হারুন অর রশিদ, খালেকুজ্জামান প্রমুখ।

    সভায় বলা হয়, ডিআইএ-এর তিন সদস্য বিশিষ্ট কমিটি গত বছর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিগত কয়েক বছরের আয়-ব্যয়সহ নানা বিষয়ের ওপর তদন্ত পরিচালনা করে।

    নিয়ম বহির্ভূতভাবে শূন্য আসনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, এনটিআরসির বাইরে প্রায় তিনশত শিক্ষক নিয়োগদান, ভর্তি পরীক্ষার খাতায় ঘষামাজা করে শতাধিক ছাত্র/ছাত্রী অবৈধভাবে ভর্তি করানো, ভুয়া বিএড সনদে সহকারী প্রধান শিক্ষক নিয়োগদান, গভর্নিং বডির সভাপতিসহ সদস্যরা সভায় নিয়ম বহির্ভূত অতিরিক্ত সম্মানী গ্রহণ, টেন্ডার বাণিজ্যসহ সরকারি ব্যাংক থেকে স্কুলের গচ্ছিত এফডিআর সরিয়ে ব্যক্তি স্বার্থে বেসরকারি ইউনিয়ন ব্যাংকে স্থানান্তরিত করা-সহ অনেক অনিয়ম ও দুর্নীতির নথিপত্র জব্দ করেছে কমিটি।

    কিন্তু বিগত ১০ মাসেও অদৃশ্য শক্তির কারসাজিতে ডিআইএ তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে না। ফোরাম নেতারা অবিলম্বে ডিআইএ’র প্রতিবেদন প্রকাশ করতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি পদপ্রার্থী হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন গীতি গমন চন্দ্র রায়

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি পদপ্রার্থী হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন গীতি গমন চন্দ্র রায়

    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁও-৩ আসেনর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য(এমপি)পদপ্রার্থী হিসেবে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় তরুণ প্রজন্মের পরিচিত মুখ।

    আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে অংশ গ্রহণের জন্য বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।তিনি বিভিন্ন গ্রাম গঞ্জে মাঠ পর্যায়ে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

    খোঁজ নিয়ে দেখা যায়,গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন।এবং তরুণ প্রজন্মের পরিচিত মুখ হিসেবে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় বিভিন্ন গণমানুষের মুখে শোনা যায়।এ নিয়ে ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জে ও রানীশংকৈল উপজেলা বাসীর কাছে আলোচনার ব্যাপক ঝর উঠেছে।

    এ বিষয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য এমপি পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমি গত পঞ্চম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন নির্বাচন করেছিলাম এবার আমি দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণের জন্য বিভিন্ন গ্রাম গঞ্জে জনসংযোগ ও প্রচার প্রচারণা চালাচ্ছি।আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।এবং ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।সেই সাথে সকল স্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

  • বাগেরহাটে আইডিইবি নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

    বাগেরহাটে আইডিইবি নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক বাগেরহাট : বাগেরহাটে ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) ত্রিবার্ষিক জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সাধারণ সভা খন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে সড়ক ও জনপথ এর আই বি ভবনে গতকাল রবিবার রাতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ইঞ্জিনীয়ার মোঃ আমজাদ হোসেন শপথ বাক্য পাঠ করান। সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সনৎ কুমার সাহা, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক প্রান্ত রাহা, অর্থ সম্পাদক আনিসুর রহমান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. শাহজাহান খান, চাকুরী বিষয়ক সম্পাদক সব্যসাচী রায়, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক সঞ্চিতা রানী রায় প্রমুখ।
    সভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন পেশাগত সমস্যা সমাধান সহ দেশ ও জাতির কল্যানে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

  • ফুলবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

    ফুলবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

    মোঃ সেলিম মিয়া (ফুলবাড়িয়া প্রতিনিধি) : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৬৪ হাজার ৩৮৮জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেটে ২০ (ফেব্রুয়ারি) সোমবার সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে ভ্রাম্যমান কেন্দ্রে একজন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ, ইপিআই টেকনিশিয়ান মো: জাহাঙ্গীর আলম, ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস উপস্থিত ছিলেন।
    ইপিআই সূত্র জানায়, পৌরসভা সহ উপজেলায় মোট ৩২২টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ১২০ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১ থেকে ৫ বৎসর বয়সী ৫৭ হাজার ২৬৮ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রাতকানা ও অন্ধত্বসহ চোখের নানা রোগ দেখা দেয়। এছাড়া রক্তশূন্যতা এমনকি শিশুর মৃত্যু হতে পারে। তাই শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নীলফামারীর সৈয়দপুরে উদ্ধারকৃত ১০ টি সোনার বারসহ ডিএনসির সিপাহী গ্রেফতার

    নীলফামারীর সৈয়দপুরে উদ্ধারকৃত ১০ টি সোনার বারসহ ডিএনসির সিপাহী গ্রেফতার

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক চোরাচালানকারী আসামীর কাছ থেকে উদ্ধারকৃত ৩০ টি সোনার বিস্কুটের মধ্যে ১০ টি সোনার বিস্কিট আত্মসাৎ করায় নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সিপাহী মেহেদী হাসান (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

    গতকাল সোমবার তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম নিজে বাদী হয়ে এই মামলা করেছেন। মামলা নং ০৬। পরে তাকে নীলফামারী আদালতে দেয়া হলে বিচারক জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেছে।

    গ্রেফতার সিপাহী মেহেদী হাসান দিনাজপুরের শীবপুর মোল্লাপাড়ার হাবিবুর রহমানের ছেলে এবং নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত। ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারী সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের রংপুর-দিনাজপুর মহাসড়কের কামারপুকুর বাজার এলাকায় ঢাকা থেকে আগত সাগরিকা এক্সপ্রেস নামের একটি নৈশকোচে অভিযান চালায়। এসময় তল্লাশি করে দুই যুবকের কাছ থেকে ১৫ টি সোনার বিস্কিট উদ্ধার করা হয়। আর যুবকদ্বয়কে আটক করে থানায় সোপর্দ করা হয়।

    আটক সোনা চোরাচালানকারীরা হলো মানিকগঞ্জ জেলার সিংঙ্গাইরের সমন আলীর ছেলে আব্দুর রহিম (২৫) ও একই এলাকার নুরুলের ছেলে মোহাম্মদ উল্লাহ (২৬)। পরে থানায় তল্লাশিকালে মোহাম্মদ উল্লাহর কাছ থেকে আরও ৫ টি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলো তাদের কোমড়ে পলিথিন দিয়ে মোড়ানো ছিল। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৬৫০ গ্রাম এবং মূল্য প্রায় ২ কোটি টাকা।

    এদিকে আসামীদের রিমান্ডে নেয়া হলে গ্রেফতারকৃত চোরাচালানী মোহাম্মদ উল্লাহ জানায় তাদের কাছে ১৫ টি করে মোট ৩০ টি সোনার বিস্কিট ছিল, যা ডিএনসি উদ্ধার করেছে। অথচ জব্দ দেখানো হয়েছে প্রথমে ১৫ ও থানায় আসার পর ২০ টি। এতে ধুম্রজাল সৃষ্টি হয় এবং সে অনুযায়ী তদন্ত চালালে প্রকৃত তথ্য বেড়িয়ে আসে।

    তদন্তে প্রাপ্ত তথ্যানুসন্ধানে জানা যায়, মোহাম্মদ উল্লাহর কাছ থেকে পাওয়া ১৫ টি সোনার বিস্কিটের মধ্যে ১০ টি সরিয়ে ফেলে সিপাহি মেহেদী হাসান। পরে সেগুলো মোহাম্মদ উল্লাহর বাবা নুরুল হকের সাথে যোগাযোগ করে অর্থের বিনিময়ে ফেরত দেয়া হয়েছে। এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেদী হাসানকে গতকাল রবিবার রাতে আটক করে জিজ্ঞেসাবাদ করা হয়।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দিতে ৩০ টি সোনার বারের কথা বেড়িয়ে আসে, সেই ভিত্তিতে মেহেদী হাসান কে আটক করে রিমান্ডে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

  • পঞ্চগড়ে অবৈধ ঘাতক ট্রাক্টর চাপায় স্কুলশিক্ষিকা নিহত, ট্রাক্টরে আগুন

    পঞ্চগড়ে অবৈধ ঘাতক ট্রাক্টর চাপায় স্কুলশিক্ষিকা নিহত, ট্রাক্টরে আগুন

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের বোদা উপজেলায় ইটবাহী ট্রাক্টরের চাপায় যশোদা রানী (৩৫) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটিকে আটকের পর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা। সোমবার সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
    নিহত ওই শিক্ষিকার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নন্দগছ এলাকায়। তিনি ওই এলাকার রাজিব চন্দ্র রায়ের স্ত্রী। তিনি ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
    পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে স্কুলশিক্ষিকা যশোদা রানী সহকর্মী অতুল চন্দ্র রায়ের মোটরসাইকেল যোগে স্কুলে যাচ্ছিলেন। এসময় তারা ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে এলে সড়কের পাশের বালিতে মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এতে সড়কের উপরে পড়ে যান যশোদা। এসময় বিপরীত দিক থেকে আসা পঞ্চগড়গামী একটি ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুলশিক্ষিকার বুকের উপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
    মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
    ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আনছার মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন

  • নড়াইলে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ নগদ ৪০ লাখ টাকা ও আগ্নেয়াস্ত্র লুট

    নড়াইলে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ নগদ ৪০ লাখ টাকা ও আগ্নেয়াস্ত্র লুট

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ নগদ ৪০ লাখ টাকা ও আগ্নেয়াস্ত্র লুট। নড়াইল ভিশন ক্যাবলসের মালিক ও জেলা আওমী লীগের সহ-সভাপতি মো.হাসানুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে নড়াইলের পৌর এলাকার মাছিমদিয়া গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
    এসময় ডাকাতরা নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার স্বর্ণালংকার, ও দুইটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র নিয়ে গেছে।
    এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, নড়াইলের বিশিষ্ট ব্যবসায়ী মো. হাসানুজ্জামানের মাছিমদিয়ার ঠিকানা নামক বাড়িতে সোমবার ভোররাতে ১০ থেকে ১২ জনের মুখোশধারী একটি ডাকাতদল বাড়ির নিচে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
    পরে ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকদের হাত-পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, লাইসেন্স করা একটি বন্দুক ও তার ৫০ রাউন্ড গুলি, একটি পিস্তল ও তার ২৯ রাউন্ড গুলিসহ অন্যান্য মালামাল লুটে নেয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকার অধিক। তবে বাড়িতে সিসি ক্যামেরা থাকলেও ডাকাত দল যাওয়ার সময় বাড়ির সি সি ক্যামেরার ডিভাইসটি নিয়ে যায়।
    এ বিষয়ে নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এস এম কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশা করছি অচিরেই ডাকাতদের আইনের আওতায় আনতে পারব।