মোঃ আজিজুল ইসলাম
সাতক্ষীরায় শুটারগান ও এক রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী হলেন সদরের বৈকারী এলাকার মৃত আব্দুল আজিজ শেখ এর ছেলে মোঃ মহিউদ্দীন শেখ(৩০)। রবিবার দিবাগত রাতে সাতক্ষীরা সদরের বৈকারী ক্লাবমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোঃ শাহজালাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় বৈকারী এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র ব্যবসায়ীকে ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ আটক করে।
এ সংক্রান্তে থানায় অস্ত্র আইনে আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Author: desk
-

সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ওয়ান শুটারগান ও গুলিসহ ১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
-

স্বামী-শ্বশুরবাড়ীর অত্যাচার সইতে না পেরে ডাসারে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
কালকিনি ও ডাসার (মাদারীপুর)প্রতিনিধিঃ
স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের যন্ত্রনা সইতে না পেরে মাদারীপুরের ডাসারে মোসাঃ শারমিন বেগম (২৪) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন একই গ্রামের আলাউদ্দিন বেপারীর মেয়ে ও লিবিয়া প্রবাসী অলিল বেপারীর স্ত্রী।
এলাকা, পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের লতিফ বেপারীর লিবিয়া প্রবাসী ছেলে অলিল বেপারী একই গ্রামের আবু কালাম, সোহেল মাতুব্বর, ইমরানসহ বেশ কয়েকজনকে বিদেশ নেয়ার জন্য দীর্ঘদিন পূর্বে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেন। কিন্তু তাদেরকে বিদেশ নিতে ব্যার্থ হয় অলিল বেপারী। তাদেরকে বিদেশ নিতে না পারায় প্রতিপক্ষ টাকা ফেরত চান। তাদের ওই পাওনা টাকা নিহত প্রবাসীর স্ত্রী শারমিন বেগমকে তার বাবার বাড়ি থেকে এনে দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করেন প্রবাসী অলিল, অলিলের বাবা লতিফ বেপারী ও তার বোন স্মৃতি। এদিকে নিহত গৃহবধু শারমিন ওই টাকা অসহায় বাবার কাছ থেকে এনে দেয়ার জন্য রাজি না হওয়ায় বিভিন্ন সময় চাঁপ প্রয়োগ করেন ও যন্ত্রনা দিতে থাকেন তার স্বামী, শশুরবাড়ীর লোকজন,পরে তাদের যন্ত্রনা সইতে না পেরে রোববার বিকেলে কীটনাশক পান করেন ওই গৃহবধু। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত গৃহবধুর বোন স্বর্ণা ও ঝুমা অভিযোগ করে বলেন, আমার বোনকে টাকার জন্য বিভিন্নভাবে যন্ত্রনা দিয়ে আসছে আমার বোন জামাই, বোনজামাইর বাবা ও বোন। তাই তাদের যন্ত্রনা সইতে না পেরে আমাদের বোন আত্মহত্যা করেছে। আমরা তাদের নামে মামলা করবো।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, ওই গৃহবধু বরিশাল সেবাচিম হাসপাতালে বসে মারা গেছে। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। -

আনসার ও ভিডিপি রংপর রেঞ্জ পরিচালক কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন
জি এম রাঙ্গা।।
২০ ফেব্রুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টায় আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ শেডে ১২ দিন মেয়াদী দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “দুর্যোগকালে আনসার বাহিনীর সদস্যগণ অত্যান্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে বিধায় এ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অধিকতর দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ সমস্ত দুর্যোগকে দক্ষতার সাথে মোকাবিলা করে জাতীয় উন্নয়নকে টেকসই করার দীক্ষা দিবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা উত্তর দেশের যে কোন ক্লান্তিকালে আনসার ও ভিডিপি সক্রিয়ভাবে কাজ করে জাতীয় উন্নতি, অগ্রগতি, স্থিতিশীল উন্নয়ন ও উন্নয়নশীল সরকারকে স্থিতিশীল রাখতে যুগান্তকারী ভূমিকা পালন করছে। যার ফলে সরকার এই বাহিনীকে অধিক কার্যকর আস্থাভাজন বাহিনী হিসেবে গ্রহণ করেছে”।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট চলতি দায়িত্ব মোঃ ইবনুল হক, উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, ভুরুঙ্গমারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান, চিলমারীর উপজেলা প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান শাহীন ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসারগণ।
কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা হতে ৫০ জন ভিডিপি সদস্য আগামী ০২ মার্চ পর্যন্ত উক্ত প্রশিক্ষণ গ্রহণ করবেন।
-

রাষ্ট্রভাষা বাংলার বিরুদ্ধে অবস্থানকারীরা এখনো স্বাধীনতার বিরুদ্ধে তৎপর – এমপি মনোরঞ্জন শীল গোপাল
দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, রাষ্ট্রভাষা বাংলার বিরুদ্ধে অবস্থানকারীরা এখনো স্বাধীনতার বিরুদ্ধে তৎপর। যারা বঙ্গবন্ধুকে হত্যার পরে রাজাকার পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলেছিলেন তারা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা ধারাবাহিক ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের মানুষ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখে। যা খুব শিঘ্রই বাস্তবায়ন করবেন শেখ হাসিনা।
২০ ফেব্রুয়ারি সোমবার বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ ও ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগত অর্থ, চেক ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডর কালীপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা প্রকল্প বাস্তবায়নে মো. ছানাউল্লাহ।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলাদের আতœ-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ২৩ জন নারীর মাঝে ও মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতায় বিনামূলে ৭ জন অসহায় নারী মাঝে সেলাই মেশিন বিতরণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরদের জীবনমান উন্নয়নে সেমিপাকা গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।
তিনি আরোও বলেন, এই দেশের নাগরিক সবাই এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। তাই পশ্চাৎপদ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা অর্জিত হবে না। আওয়ামী লীগ সরকারে আসার পরে তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সন্তানরা এখন পড়াশোনাতেও এগিয়ে আসছে। তারা বিশেষ করে তাদের যে কুসংস্কারে আবদ্ধ ছিল সেখান থেকে তারা বের হয়ে এসেছে। এখন পর্যন্ত তাদের সরলতার সুযোগে তাদেরকে নিঃস্ব করার জন্য একটি প্রতিক্রিয়াশীল মহল তৎপর রয়েছে। তাদের সুরক্ষার জন্য আওয়ামী লীগ সরকার অবশ্যই তাদের পাশে আছে। তাদের উপর যেন পূর্বের ন্যায় নির্যাতন এবং ভুয়া দলিল দেখিয়ে তাদের জমি আত্মসাত না করা হয় সে ক্ষেত্রে সরকার যথেষ্ট ভূমিকা পালন করছে।মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি। -

দিনাজপুর জেলা পরিষদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন বলেছেন, নতুন পরিষদের দায়িত্বভার গ্রহণের তিন মাস এখনও অতিক্রম করতে পারিনি আমরা। এরই মধ্যে একটি সংবাদ মাধ্যম জেলা পরিষদের তিনজন কর্মকর্তা তথা জেলা পরিষদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছে। সত্য-মিথ্যা যাচাই না করেই সংবাদটি পরিবেশন করা হয়েছে বলে তিনি জানান। এই অসত্য তথ্য সম্বলিত অপপ্রচারমুলক সংবাদের তীব্র প্রতিবাদ জানান তিনি।
২০ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে পরিষদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা জেলা পরিষদের আওতাধীন ১৩ উপজেলার যে উন্নয়নের স্বপ্ন বুনন করতে যাচ্ছি, এ ধরণের অপপ্রচারমুলক সংবাদ আমাদের কর্মস্পৃহা ক্ষতিগ্রস্থ করবে। জেলার উন্নয়নে সাংবাদিকদের অংশীদারের আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিষদের চেয়ারম্যান বলেন, যে বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে, কেউ এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। আর অভিযোগ পেলে তা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মো. জয়নুল আবেদীন, পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় একটি দৈনিকে দিনাজপুর জেলা পরিষদের কিছু কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা হয়েছে। এরই প্রেক্ষিতে জেলা পরিষদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা পরিষদের চেয়ারম্যান। -

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বৌলতলী ইউনিয়নে পয়শা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার। পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো মোস্তফা কামালের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌলতলী ইউপি চেয়ারম্যান হাজী আঃ মালেক শিকদার, আওলাদ হোসেন তালুকদার, মোঃ নূর হোসেন মোল্লা সাধু, আলী আর্শাদ তালুকদার, মোক্তার হোসেন মোড়ল, দেলোয়ার হোসেন দেওয়ান, মোঃ আরিফ হোসেন বেপারী, আল আমিন প্রমুখ।
-

মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপ- নির্বাচন:বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে নৌকার প্রার্থী
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় উপ-নির্বাচনে যাচাইবাছাইয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে বৈধ হয়েছে নৌকার মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ।এতে করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন তিনি।সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে যাচাইবাছাইয়ে স্বতন্ত্র দুই প্রার্থী রাহাত খান রুবেল ও মানিক মিয়া বাচ্চু মাঝির মনোনয়নপত্র বাতিল হয়।তবে তারা দু’জনই আগামী ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন।জেলা নির্বাচন অফিসার বশির আহম্মেদ বলেন,স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়া বাচ্চু মাঝির দেয়া আড়াই শতাধিক ভোটার তালিকার মধ্যে ৫ জনের বিষয়ে তদন্ত হলে একজনের ভোটার তালিকা হলেও তার পূর্ণাঙ্গ বয়স না হওয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হয়নি।ফলে তার মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এছাড়া একটি বেসরকারি ব্যাংক থেকে লোন গ্রহিতার জিম্মাদার হয়েছেন রুবেল খান।
সেই লোন পরিশোধ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।তারা দু’জনই আগামী ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন। -

নড়াইলের সামিয়া অ্যাথলেটিকসে দ্রুততম বালিকার খেতাব পেলেন
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের সামিয়া শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা
অ্যাথলেটিকসে দ্রুততম বালিকার খেতাব পেলেন সামিয়া। ক্যানসারে স্বামীর মৃত্যুর পর নাসরিন নাহারের মাথায় আকাশ ভেঙে পড়ে। স্বামী নাজির শেখের ভ্যান চালানোর পয়সাতেই যে চলত সংসার। জমি বলতে চার শতক ভিটেবাড়ি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, চার ছেলেমেয়ে। সবার ছোট সামিয়ার বয়স মাত্র পাঁচ বছর। তাদের নিয়ে শুরু করেন জীবন সংগ্রাম। বাবা ও ভাইদের সহায়তায় ছেলেমেয়েদের বড় করতে থাকেন। তাতেও টাকার সংকুলান না হওয়ায় একটি ইটভাটার শ্রমিকদের তিনবেলা রান্নার কাজ নেন। অভাবের কারণে বড় দুই মেয়ের লেখাপড়া বেশি দূর এগোয়নি, তাদের বিয়ে দিয়েছেন। ছোট দুই ছেলেমেয়ে লেখাপড়া করছে। সবার ছোট সামিয়া এখন অষ্টম শ্রেণিতে পড়ছে। ১০ কিলোমিটার পাড়ি দিয়ে রোজ সকালে স্কুলে যায়। মায়ের আক্ষেপ, ‘একটা সাইকেলও কিনে দিতে পারিনি। প্রতিদিন অনেক কষ্টে সে স্কুলে যায়।’ ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ২০২১ সালে সে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে ব্রোঞ্জ পদক পেয়েছিল। আর এ বছর পেয়েছে দেশের দ্রুততম বালিকার (বালিকা বড় গ্রুপ) খেতাব। সামিয়ার আশা, ‘সামনে আরও ভালো করব। এসএসসি পাস করে আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাই।’
দেশে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে সবচেয়ে বড় আসর শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে অ্যাথলেটিকসে টানা ১৭ বার দেশসেরা হয়েছে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। করোনা মহামারির কারণে দুই বছর এ প্রতিযোগিতা বন্ধ ছিল। ২ থেকে ৬ ফেব্রুয়ারি যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১টি পদক পেয়েছে। এর মধ্যে আটটি সোনা। প্রতিযোগিতায় বালিকা বড় গ্রুপে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের খেতাব পেয়েছে সামিয়া খানম। সময় নিয়েছে ১৩ দশমিক ১২ সেকেন্ড। বালিকা বড় গ্রুপে ১০০ মিটার দৌড় প্র্রতযোগিতা এবং দীর্ঘ লাফে প্রথম হয়ে সোনা জিতেছে সামিয়া। লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ক্রীড়াক্ষেত্রে কীভাবে সফল হচ্ছে, তার হয়তো নমুনা পাওয়া গেল সামিয়ার গল্পে।
১৯ বছর ধরে দেশের মধ্যে একক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি সোনার পদক পেয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। ১০০, ২০০, ৪০০ ও ১৫০০ মিটার দৌড়, রিলে দৌড়, দীর্ঘ ও উচ্চ লাফ এবং গোলক, বর্শা ও চাকতি নিক্ষেপসহ প্রায় সব বিভাগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্জন উল্লেখ করার মতো। বিদ্যালয়ে ফুটবল, বাস্কেটবল, ক্রিকেটেও ছেলেমেয়েদের চর্চা শুরু হয়েছে কয়েক বছর ধরে। এগুলোতেও সাফল্য এসেছে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে। এ পর্যন্ত বিদ্যালয়টি ৭৭৪টি পদক পেয়েছে। এর মধ্যে ৩১০টি সোনা, ২৭৬টি রুপা এবং ১৮৮টি ব্রোঞ্জ। স্কাউটসেও বিদ্যালয়টির সাফল্য রয়েছে। ২০১৫ সালে জাপানে অনুষ্ঠিত ২৩তম বিশ্ব স্কাউট ক্যাম্পে বিদ্যালয়ের তিনজন এবং ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২৪তম বিশ্ব স্কাউট ক্যাম্পে বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ ছাড়া চলতি বছর দক্ষিণ কোরিয়ায় ২৫তম বিশ্ব স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্পে বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। ২০১৯ সালে বিদ্যালয়ের আটজন, ২০২০ সালে পাঁচজন এবং ২০২১ সালে সাতজন শিক্ষার্থী স্কাউটে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। বিদ্যালয়টির ১০০ প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে খেলোয়াড় হিসেবে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং বিজেএমসিতে (বাংলাদেশ পাটকল করপোরেশন) চাকরি করছেন। যাঁদের মধ্যে নারীর সংখ্যা বেশি।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কীভাবে ক্রীড়াক্ষেত্রে দেশসেরা, খোঁজ নিতেই উঠে এল দিলীপ চক্রবর্তীর নাম। তিনি বিদ্যালয়ের খন্ডকালীন ক্রীড়া শিক্ষক। তিনি এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। ২০০২ সালে দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি শুর করেন নিবিড় প্রশিক্ষণ। সে বছরই জাতীয় শীতকালীন অ্যাথলেটিকসে সোনা জেতে বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ২০০৩ সালে স্বর্ণপদক আসে চারটি। পরের বছর তাঁকে খন্ডকালীন ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এইচএসসি পাস দিলীপ। তাই স্থায়ী চাকরি হওয়ার সুযোগ নেই। এরপর বিদ্যালয়ের সাফল্যের ঝুড়ি ক্রমান্বয়ে ভরতে থাকে।
প্রতিদিন ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে সকাল সাতটার মধ্যে মাঠে চলে আসেন দিলীপ চক্রবর্তী। প্রশিক্ষণ চলে নয়টা পর্যন্ত। এরপর বাসায় এসে নাশতা করেন। সকাল ১০টার মধ্যে স্কুলে গিয়ে অ্যাসেম্বলিতে অংশ নেন। দুপুরে বাড়ি ফেরেন। কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল চারটা থেকে আবার মাঠে। এরপর রাত আটটা পর্যন্ত থাকেন স্কুলে।
দিলীপ চক্রবর্তী বলেন, ‘উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আমি খেলা পরিচালনা করি। এ সময় ভালো মেয়েগুলো বাছাই হয়ে যায়। তাদের বিদ্যালয়ে ভর্তি করা হয়। তাদের বেশির ভাগই হতদরিদ্র পরিবার থেকে আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের সব রকম সহযোগিতা করেন। তাদের কাছ থেকে কোনোরকম টাকা নেওয়া হয় না। সাফল্যের মূলমন্ত্র নিবিড় প্রশিক্ষণ। মেয়েরা নির্দেশনা মানে বেশি। তাই তারা বেশি এগিয়ে যায়। এভাবেই দিন দিন বাড়ছে সাফল্য। বর্তমানে আমার ছেলেমেয়ে মিলে ৪০ জনের একটি টিম রয়েছে। স্বপ্ন দেখি, জাতীয় ও আন্তর্জাতিক সব আসরে আমার ছেলেমেয়েরা উজ্জ্বল নক্ষত্র হবে। দেশের মুখ উজ্জ্বল করবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন,‘ক্রীড়াক্ষেত্রে বিদ্যালয়ের সাফল্যের মূলে রয়েছে বিদ্যা। -

গৌরনদীর ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পাওয়ায় ও বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী রবিবার রাতে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে শহিদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস,অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, ফারুক হোসেন মোল্লা ও সাংবাদিক গনসহ অনেকে।শেষে পদন্নোতি প্রাপ্ত ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
-

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন শিল্পপতি আইউব আলী ফাহিম
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
একুশের চেতনা লড়াই সংগ্রামে অনুপ্রেণা যোগায় বলে জানিয়ে লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি মোঃ আইউব আলী ফাহিম বলেন, শোক, শ্রদ্ধা আর ভালোবাসার আখরে লেখা আমাদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অবিনাশী চেতনায় তাৎপর্যময় এই দিনে ভাষা আন্দোলনে বীর শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পূবাইল মাজুখানে লতা গ্রুপ অফ কোম্পানির নিজস্ব ভবনে সাংবাদিক দের এসব কথা বলেন তিনি।
আইউব আলী ফাহিম বলেন, মহান এই দিনে দেশের প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাভাষীদের প্রতি জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের সকল ভাষাভাষী জাতিগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।
তিনি বলেন, একুশের অবিনাশী চেতনা আমাদের স্বাধিকার ও স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠায় অসীম অনুপ্রেরণা যুগিয়েছে। মহান স্বাধীনতা সংগ্রামে সাহস ও শক্তির অনন্য উৎস ছিলো আমাদের গৌরবোজ্জল ভাষা আন্দোলন। বাহান্নর ভাষা আন্দোলন সারা বিশ্বে ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিজয়ের প্রতিক হয়ে থাকবে।
তিনি আরও বলেন, অহংকারের একুশে মানেই, মাথা নত না করা। মহান ভাষা আন্দোলন আমাদের মাথা উচুঁ করে অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। একুশের চেতনা লড়াই সংগ্রামে অনুপ্রেণা যোগায় অসীম সাহসে। বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সমুন্নত রাখার সংগ্রামে আজীবন উৎসাহ যোগাবে আমাদের মহান ভাষা আন্দোলন।
আইউব আলী ফাহিম বলেন, মায়ের ভাষার জন্য জীবন দেয়ার অহংকারের ইতিহাস শুধুই আমাদের। তাই বাহান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগের স্মৃতি বিজড়িত অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।