Author: desk

  • একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ মুখ‍্য অঞ্চল

    একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ মুখ‍্য অঞ্চল

    মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে।বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ।পলাশ-শিমুল ফোঁটার দিনে তাইতো আজ গেয়ে উঠছে মন-আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি?আজ একুশে ফেব্রুয়ারি।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭১ বছর পূর্ণ হলো।
    ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে।এতে কয়েকজন ছাত্র শহীদ হন।তাদের মধ্যে সালাম,বরকত, রফিক,শফিউর,জব্বার অন্যতম।প্রতি বছরের ন্যায় এবারও মুন্সীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন,বাংলাদেশ বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের সুযোগ‍্য মুখ‍্য আঞ্চলিক ব‍্যবস্থাপক আনন্দ মোহন গোপ।বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ শাখার ব‍্যবস্থাপক(সহকারী মহাব‍্যবস্থাপক)মো:জিয়া হায়দার খান,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদের সভাপতি মোঃআবুল হোসেন।
    আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক, মুন্সীগঞ্জ অঞ্চলের স্বাধীনতা ব‍্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃওহাব আলী, বাংলাদেশ কৃষি ব‍্যাংক, মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃগিয়াস উদ্দিন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক, মুন্সীগঞ্জ শাখার মুখ‍্য কর্মকর্তা,আবু রেজা মো:আতিকুর রহমান, বাংলাদেশ কৃষি ব‍্যাংক, মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃজাহিদুল ইসলাম,বাংলাদেশ কৃষি ব‍্যাংক, চরকেওয়ার শাখার উর্ধ্বতন কর্মকর্তা মো:নুরুল ইসলাম ভুইয়া,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,চরকেওয়ার শাখার কর্মকর্তা খোকন পোদ্দার, বাংলাদেশ কৃষি ব‍্যাংক, টংঙ্গীবাড়ী শাখার কর্মকর্তা মো:আবুল কালাম আজাদ,
    বাংলাদেশ কৃষি ব‍্যাংক, মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মো:জাহিদুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব‍্যাংক, চরকেওয়ার শাখার কর্মকর্তা খোকন পোদ্দার,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,চরকেওয়ার শাখার কর্মকর্তা বিপুল বাসব, বাংলাদেশ কৃষি ব‍্যাংক,বেতকা শাখার কর্মকর্তা মোঃমহসিন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক আলদী বাজার শাখার উর্ধ্বতন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের (অবসরপ্রাপ্ত)উর্ধ্বন মুখ‍্য কর্মকর্তা মোঃমাহফুজুর রহমান,বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের (অবসরপ্রাপ্ত)মুখ‍্য কর্মকর্তা দেওয়ান মোঃআইনুল হক, বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের (অবসরপ্রাপ্ত)উর্ধ্বতন কর্মকর্তা মোঃআশরাফুল আলম, বাংলাদেশ কৃষি ব‍্যাংকমুন্সীগঞ্জ শাখার(অবসরপ্রাপ্ত)উর্ধ্বতন কর্মকর্তা মো:আনোয়ার হোসেন, বাংলাদেশ ব‍্যাংক,মুন্সীগঞ্জ শাখা (অবসরপ্রাপ্ত)কর্মকর্তা মো: সৈয়দ আহম্মেদ মিজীসহ অন‍্যান‍্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

  • মধ্যনগরে  আর্ন্তজাতিক মাতৃভাষা  দিবস পালিত

    মধ্যনগরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

    মধ্যনগর প্রতিনিধি:

    বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুনামগঞ্জের মধ্যনগরে আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস পালিত হয়েছে।

    দিবসের শুরুতে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের সভাপতিত্ব বক্তব্য রাখেন, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো, জাহিদুল হক, প্রেসক্লাব সভাপতি কুতুব উদ্দিন তালুকদার, সাধারন সম্পাদক মো. মিঠু মিয়া প্রভাষক সুজন সরকার, নির্মল তালকদার প্রমুখ।

    শান্ত তালুকদার।।

  • মহালছড়িতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    মহালছড়িতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    (রিপন ওঝা,মহালছড়ি)

    সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ১২.০১মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩-এর প্রতিপাদ্য হল ‘বহুভাষিক শিক্ষা- একটি বহুভাষিক বিশ্বে শিক্ষাকে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা’। ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে খালি পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মহালছড়ি থানা, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, বিএনপি ওসকল সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, জাতীয় পার্টি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখা, মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল, আলোর ফেরিওয়ালা, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি এপিবিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ।

    উল্লেখ্যে যে, মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে বাংলাদেশ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
    ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিলে বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন।
    আজকের মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের পর এক মিনিট নিরবতা পালন করা হয়। পুস্প স্তবক অর্পণ শেষে মহালছড়ি উপজেলা টাউন হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাথমিক,মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের রচনা চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • গৌরনদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    গৌরনদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা,গৌরনদী প্রেসক্লাব,গৌরনদী রিপোর্টার ইউনিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনসহ বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ফেব্রুয়ারী মঙ্গলবার একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে ভাষা শহীদদের প্রতি মন্ত্রী মর্যাদায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,উপজেলা প্রশাসন,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার,সহ সভাপতি আবু সাঈদ নান্টু উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া ছাত্রলীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমান দীপ শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর পক্ষে নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক মন্ডলী, আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহর নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রধান শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা সদর ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা শ্রদ্ধা নিবেদন করে, প্রতিযোগীতা মুলক অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি গ্রামীন জনপদে কাঠ-বাঁশ ও কলা গাছ দিয়ে বিশেষভাবে অস্থায়ীভাবে নির্মাণ করা শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা জানানোর খবর পাওয়া গেছে।

  • আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা,উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনসহ বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ফেব্রুয়ারী
    মঙ্গলবার একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে ভাষা শহীদদের প্রতি মন্ত্রী মর্যাদায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বরিশাল জেলা আওয়ামী লীগের সির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর পক্ষে নেতৃবৃন্দ,
    উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ শিক্ষক কমন্ডলী, আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহর নেতৃবৃন্দ,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রধান শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা সদর ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা শ্রদ্ধা নিবেদন করে, প্রতিযোগীতা মুলক অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি গ্রামীন জনপদে কাঠ-বাঁশ ও কলা গাছ দিয়ে বিশেষভাবে অস্থায়ীভাবে নির্মাণ করা শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা জানানোর খবর পাওয়া গেছে।

  • মানিকহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মানিকহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কাউটস্ ও গার্লস গাইড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা শেষে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মানিকহাট ইউপি চেয়ারম্যান মো.শফিউল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমানের স ালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা মর্জিনা খাতুন,একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো.ওমর আলী প্রামানিক। স্বাগত বক্তব্য রাখেন মানিকহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাথমিক স্তর থেকেই প্রতিটি শিক্ষার্থীকে মুজিব আদর্শে জীবন গড়ার শপথ নিতে হবে বলে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বঙ্গবন্ধু যেমন ছাত্র থাকাকালীন সময় থেকেই লেখাপড়ার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন ঠিক তেমনি ভাবে যেন তোমরাও গড়ে উঠতে পারো সেই লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে। এছাড়া প্রতিটি শিক্ষার্থীর অভিভাবককে তাদের সন্তানদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিশু কাল থেকেই জানানোর প্রতি আহ্বান জানান।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান

    সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের স্বাগতা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র(কম্বল), চাল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে এ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা মর্জিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ,সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • নড়াইলে শহীদ স্মরনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ডিসি ও এসপি

    নড়াইলে শহীদ স্মরনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ডিসি ও এসপি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

    নড়াইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ডিসি ও এসপি’র। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার(২১ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্যের পক্ষে, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, নড়াইল উপজেলা পরিষদ, নড়াইল পৌরসভা, জেলা আওয়ামীলীগ, আওয়ামীলীগের অঙ্গসংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
    এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যাম নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও বিভিন্ন সংগঠন শহীদ স্মরনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

  • পানছড়িতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি পানছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা  আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পণ

    পানছড়িতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি পানছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পণ

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।

    মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২ টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পণ ও এর পরবর্তীতে সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরাবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

    এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীর দত্ত চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,অফিসার ইনচার্জ হারুনুর রশীদ,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব,খগেন্দ্র ত্রিপুরা,দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী (উজ্জ্বল),সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ,সাংগঠনিক সম্পাদকগণ,আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অরুণ শীল,উপজেলা যুবলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক নাজির হোসেন,ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক,বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁও-৩ আসনের এমপি পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন

    ঠাকুরগাঁও-৩ আসনের এমপি পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারী-২০২৩ রাত ১২টা ৩০ মিনিটে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি ও তার সহযোগী সাংবাদিক বৃন্দ সহকারে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে সকল স্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আলোচনা

    উক্ত পুষ্পস্তবক অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন এমপি পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায় গীতি বলেন আমি রাষ্ট্রের পক্ষে কাজ করি।ব্রিটিশ শাসকের এই দেশ থেকে চলে গেলে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে রাস্ট্র গঠিত হয়।সে সময় সকল বাঙালি কে শাসন করতো পশ্চিম পাকিস্তান সরকার।সকল সরকারি বেসরকারি অফিস আদালতে উচ্চ পদস্থ কর্মকর্তা ও কর্মচারী ছিল পশ্চিম পাকিস্তানের লোক।ঠিক সেই সময় আজকের এইদিনে ১৯৫২ সালে রাষ্ট্র ভাষা উর্দূ করার প্রচেষ্টা চালিয়ে ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান কিন্তু বাঙালি জাতির তুখোড় আন্দোলনে মাথা নত করে পাকিস্তানী শাসক গোষ্ঠী।আর সেই মাতৃভাষা আন্দোলন করতে গিয়ে রফিক, সালাম, জব্বার, বরকত সহ অনেকেই নিজ মাতৃভূমির মাতৃভাষা রক্ষা করতে শহীদ হন।সেই সকল শহীদদের স্মরণ করে আজকে আমরা তাদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পন করছি।

    উক্ত অনুষ্ঠানে প্রথমে পীরগঞ্জ উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন,পরে বিভিন্ন রাজনৈতিক দলের অংগ সংগঠন,সাংবাদিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।উক্ত অনুষ্ঠান টি শান্তি ও শৃঙ্খলার মধ্যে সমাপ্তি হয়।