Author: desk

  • প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কোটালীপাড়ার শহীদ মোক্তার হোসেন দাঁড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর

    প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কোটালীপাড়ার শহীদ মোক্তার হোসেন দাঁড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্বোধনের অপেক্ষায় রয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শহীদ মোক্তার হোসেন দাঁড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর। ইতিমধ্যে জাদুঘরটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

    আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামে নির্মিত এই জাদুঘরটি উদ্বোধন করবেন।

    জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০ লক্ষ টাকা ব্যয়ে শহীদ মোক্তার হোসেন দাঁড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। শহীদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাঁড়িয়া মুক্তিযুদ্ধের হেমায়েত বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। এই বাহিনীতে থাকাকালীন সময়ে তিনি কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পাকিস্তানী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন

    এছাড়াও একই দিনে প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

    শহীদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাঁড়িয়ার ছেলে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম টুটুল বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীন হলেও ৩ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলা হানাদার বাহিনী মুক্ত হয়। এরপর ৭ ডিসেম্বর আমার পিতা শহীদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাঁড়িয়া তার কর্মস্থল খুলনায় চলে যায়। ১৩ ডিসেম্বর খুলনার রুপসা নদীর পাড় থেকে হানাদার বাহিনীর সদস্যরা আমার পিতাকে ধরে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও পিতাকে খুঁজে পাইনি। আমার ধারণা হানাদার বাহিনী আমার পিতাকে ধরে নিয়ে গিয়ে খুলনার গল্লামারিতে মেরে ফেলেছে।

    আশুতিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: আকবর আলী বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাঁড়িয়ার নামে জাদুঘর নির্মাণ করায় আমরা আনন্দিত। এই জাদুঘরের মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। তবে এই জাদুঘরে আসার জন্য যে সড়কটি আছে তাহা দীর্ঘদিন ধরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। আমি গ্রামবাসীর পক্ষে থেকে এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

    হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন দাড়িয়ার গ্রামে জন্ম হওয়ায় আমি গর্বিত। এই বীর যোদ্ধার নামে আমাদের গ্রামে স্মৃতি জাদুঘর নির্মাণ করায় আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০ লক্ষ টাকা ব্যয়ে শহীদ মোক্তার হোসেন দাঁড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাস্থলে বসে এ জাদুঘরটি উদ্বোধন করবেন। একই স্থানে বসে আরো ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। শহীদ মোক্তার হোসেন দাঁড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটির সামনের রাস্তার সংস্কারের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। #

  • রাজধানী ফকিরাপুল ১১তলা থেকে পড়ে এক ব্যক্তি নিহত

    রাজধানী ফকিরাপুল ১১তলা থেকে পড়ে এক ব্যক্তি নিহত

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীতে ১১ তলা থেকে পড়ে মো. হাসান শাহিন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে মতিঝিলের ফকিরাপুলে হোটেল রহমানিয়া ভবনে এই ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন।

    তিনি বলেন, হোটেলের স্টাফদের মুখে জানতে পেরেছি যে, হোটেলের ২০ তলা ভবনের ১১ তলার বারান্দা থেকে নিচে পড়ে যান শাহিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এসআই জানান, খবর পেয়ে পুলিশ হোটেল রহমানিয়া সামনে থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান মতিঝিল থানার এসআই। তিনি জানান, এটা হত্যা না কি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।

  • সুনামগঞ্জে শ্রমিক লীগের র‌্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সেলিম আহমদের পাশে হাজারো নেতা কর্মীদের ঢল

    সুনামগঞ্জে শ্রমিক লীগের র‌্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সেলিম আহমদের পাশে হাজারো নেতা কর্মীদের ঢল

    সুনামগঞ্জ প্রতিনিধি:
    ২১ ফেব্রæয়ারী বাংঙ্গালী জাতির মহান আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত হচ্ছে । যথাযথ মর্যাদায় সারাদেশে পালিত হয় এই দিবসটি । তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় সুনামগঞ্জ পালিত হয়েছে শহীদদওে প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই দিবস। ২১ ফেব্রæয়ারী রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন। প্রথমে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, সরকারি ,বেসরকারী সংগঠন একের পর এক শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সুনামগঞ্জ জেলা ও শহর ছিল উত্তাল। মিছিলে মিছিলে রাত ১২টা ১ মিনিট থেকে কন্ড কন্ড বিভিন্ন সংগঠন মাতৃভাষায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদেন করেন। সকাল ১০ ঘটিকায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ণ প্রত্যাশী মো: সেলিম আহমদের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি গণ মানুষের র‌্যালী সুনামগঞ্জ পৌর শহরের শ্রমিক লীগের জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন যা ছিল শহর বাসীর নজর কারানো দৃশ্য। যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি পুষ্পমাল্য শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে র‌্যালীটি শ্রমিক লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন বাংলা মাতৃভাষার জন্য বাংঙ্গালী জাতি রক্ত দিয়েছেন, অনেক ভাইয়েরা নিজেদের জীবন দিয়ে শহীদ হয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশে বাস করছি । ১৯৫২ সালে ভাষা আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা জীবন দিয়েছেন যাদের ত্যাগের মহিমায় আমরা আজ মাতৃ ভাষা বাংলা ভাষায় কথা বলছি তাদের আতœার মাগফেরাত কামনা করি। তিনি বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের মাধ্যমে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। পাকিস্তানী হয়েনাদের হাত থেকে এদেশকে মুক্ত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশটি স্বাধীন হয়েছিল। কিন্ত আজও এদেশে পাকিস্তানী হায়েনাদের পেতাততারা, রাজাকার, আলবদরদের দূসররা আমাদের দেশকে ধংশ করতে বার বার ষড়যন্ত করে যাচ্ছে । কিন্তু এক মাত্র বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কারনে আজ বিশে^র বুকে বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হয়েছে । তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মহসীন আহমদ, আবু হানিফ, যুগ্ম সম্পাদক গোলাম হাফিজ, রাসেল চৌধুরী, নাজমুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক দিদারুল বাশার অপু,জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক পল্লব ভট্রাচার্য্য , সহ- প্রচার সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক শাহিন মিয়া, শ্রমিক লীগ নেতা আবুল মিয়া, সাবেক ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, সাবেক যুবলীগ সদস্য কে এম শহীদুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ, পৌর শ্রমিক লীগের সভাপতি আবু সালেহ,সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সহ সভাপতি মো: সাজেদ মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা সামছুল ইসলাম, তাজমুল ইসলাম রকি, ফাহিম আহমদ, তুষার আহমদ প্রমূখ।##

  • গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতি রংপুর এর পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
    গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি কৃষিবিদ শওকত আলী সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি লতিফ সরকার, সাংগঠনিক সম্পাদক সিকেন্দার আলী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, সাহিত্য সংস্কৃতি সম্পাদক তোফাজ্জল হোসেন সরকার, মহিলা সম্পাদিকা নাজনীন সুলতানা বিথী,প্রচার সম্পাদক আব্দুল আজিজ সরকার, দপ্তর সম্পাদক আকতারুল ইসলাম,সদস্য এসএম আব্দুর রহিম, নূরুল ইসলাম সরকার প্রমুখ।

  • ডিএমপির ৩ থানার ওসিকে বদলি

    ডিএমপির ৩ থানার ওসিকে বদলি

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর উত্তরখান, কামরাঙ্গীরচর ও বনানী থানার তিন ওসিকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।

    বদলির আদেশে বলা হয়, ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) কাজী আবুল কালামকে উত্তরখান থানার ওসি, কামরাঙ্গীচর থানার পরিদর্শক (তদন্ত, নিরস্ত্র) মোহাম্মদ মোস্তফা আনোয়ারকে একই থানার ওসি, কামরাঙ্গীচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে বনানী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

    একই আদেশে উত্তরখান থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদকে ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগে ও বনানী থানার ওসি মোহাম্মদ নূরে আযম মিয়াকে গোয়েন্দা-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলি করা হয়েছে।

  • ছনহরা ষোড়শী বালা উচ্চবিদ্যালয়ে মহান শহীদ দিবস  উপলক্ষে আলোচনা সভা

    ছনহরা ষোড়শী বালা উচ্চবিদ্যালয়ে মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়ার ঐতিহ্যবাহী ছনহরা ষোড়শী বালা উচ্চবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক কে. এম. আবদুল গনির সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপিত হয়। অনুষ্ঠানের কর্মসূচীতে ছিল শহীদ মিনার ও স্মৃতি সৌধ অংকন, এবং উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. ওসমান আলমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সমাজ সেবক মো: মিজানুর রহমান, অভিভাবক সদস্য উত্তম বৈদ্য, মজিবুর রহমান, ইকবাল হোসেন এবং মহিলা সদস্য ছেনুয়ারা বেগম।

    সভার শুরুতে জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন-উম্মে সাদিয়া, ঈশা বিশ্বাস এবং অর্পিতা বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব ওসমান আলমদার
    শিক্ষানুরাগী সদস্য মোঃ মিজানুর রহমান,উত্তম বৈদ্য, মজিবুর রহমান,ইকবাল হোসেন,মহিলা সদস্য ছেনুয়ারা বেগম, সুকৃতি রাণী দে এবং নিবেদন বিশ্বাস। বক্তারা বলেন- বাঙালী এমন এক জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছেন যা বিশ্বের দরবারে আর কোন জাতির এ ধরনের দৃষ্টান্ত নেই। তাই একুশের রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে মাথা নত না করার যে চেতনা রফিক, বরকতরা স্থাপন করে গেছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়ে চলছে। যতকাল বাংলা থাকবে, বাঙালি থাকবে, ততকাল ফেব্রুয়ারি এলে প্রতিটি বাঙালির হৃদয়ে ধ্বনিত হবে সেই কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি? এবং প্রধান শিক্ষক কে.এম. আবদুল গণির সমাপনি বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবু অলকেশ কুমার দাশ।

  • সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর এর পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, কবি এটিএম মোর্শেদ, আব্দুল লতিফ সরকার, সিকেন্দার আলী, কবি আমজাদ হোসেন সরকার, তোফাজ্জল হোসেন সরকার, নাজনীন সুলতানা বিথী,আব্দুল আজিজ সরকার, আকতারুল ইসলাম, এসএম আব্দুর রহিম, নূরুল ইসলাম সরকার প্রমুখ।

  • ময়মনসিংহে ভাষা সৈনিকদের প্রতি ময়মনসিংহে জাপা নেতৃবৃন্দের শ্রদ্ধা

    ময়মনসিংহে ভাষা সৈনিকদের প্রতি ময়মনসিংহে জাপা নেতৃবৃন্দের শ্রদ্ধা

    ষ্টাফ রিপোর্টারঃ
    মহান ভাষা আন্দোলন আমাদের মাথা উঁচু করে অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্থ আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম। তিনি বলেন, বিশ্বের প্রতিটি মানুষের সব অধিকার সমুন্নত রাখার সংগ্রামে আজীবন উৎসাহ জোগাবে আমাদের মহান ভাষা আন্দোলন।

    সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা সৈনিকদের পুষ্পস্তবক অর্পণের পুর্বে ময়মনসিংহ সুন্দর মহলে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন। পরে তিনি রাত ১২টা ১মিনিটে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে নগরীর টাউন হল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    মহানগর জাপার সদস্য সচিব বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে শোক, শ্রদ্ধা আর ভালোবাসার আখরে লেখা এক রক্তস্নাত স্মৃতিবহ দিন। তাৎপর্যময় এই দিনে ভাষা আন্দোলনে বীর শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন । মহান এই দিনে দেশের প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাভাষীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

    একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের সব ভাষাভাষী জাতিগোষ্ঠীর প্রতি ভালোবাসা জ্ঞাপন করেন জাপা নেতা আব্দুল আউয়াল সেলিম।

    এসময় মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,লাল মিয়া লাল্টু,মমিনুল ইসলাম রুবেল,সাব্বির হোসেন বিল্লাল, শাহজাহান
    ,মোহাম্মদ সেলিম ঢালী,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক পরানগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার, সদস্য সচিব আবজাল হোসেন হারুন, যুগ্ন আহবায়ক মকবুল হোসেন, রমজান আলী, কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার প্রমুখ।

    আব্দুল আউয়াল সেলিম বলেন, একুশের অবিনাশী চেতনা আমাদের স্বাধিকার ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অসীম অনুপ্রেরণা জুগিয়েছে। মহান স্বাধীনতা সংগ্রামে সাহস ও শক্তির অনন্য উৎস ছিল আমাদের গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন সারাবিশ্বে ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিজয়ের প্রতীক হয়ে থাকবে।

  • গোপালগঞ্জে ভ্যানগাড়ীর চাকায় বোরখা পেঁচিয়ে এক নারীর মৃত্যু

    গোপালগঞ্জে ভ্যানগাড়ীর চাকায় বোরখা পেঁচিয়ে এক নারীর মৃত্যু

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্যাটারীচালিত ভ্যানগাড়ীর চাকায় বোরখা পেঁচিয়ে রিবা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

    আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়ায় এ দূর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহত রিবা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমান মৃধার স্ত্রী।

    ওসি জাবেদ মাসুদ জানান, একটি ব্যাটারীচালিত ভ্যানগাড়ীতে করে সদর উপজেলার দত্তডাঙ্গা থেকে কোটালীপাড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। এসময় ভ্যানগাড়ী টুপুরিয়ায় পৌঁছালে চাকায় বোরকা পেঁচিয়ে যায়। এসময় গলায় ফাঁস লেগে সড়কের উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়।

    পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিসাধিন অবস্থায় তিনি মারা যান। আবেদনের প্রেক্ষিতে হিতরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। #

  • রামগড়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

    রামগড়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

    এমদাদ খান রামগড় প্রতিনিধি।

    খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। মাতৃভাষা আন্দোলনে আত্মদানকারী ভাষা শহিদের স্মরণে মঙ্গলবার( ২১ ফেব্রুয়ারি)একুশের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে লেকপাড়ে স্থাপিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন  রামগড় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,বিএনপি, রামগড় থানা, রামগড় পৌরসভা,রামগড় প্রেস ক্লাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড,লেডিস ক্লাব,হর্টিকালচার সেন্টার,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম,বাজার পরিচালনা কমিটি, ত্রিপুরা কল্যাণ সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল,সেচ্ছাসেবী সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন,সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,সাংবাদিক,নিজাম উদ্দিন লাভলু,জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,  শিক্ষক,রাজনৈতিক নেতৃবিন্দু,।পরে সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়।শেষে শহীদ মিনার প্রঙ্গনে শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সকালে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি কর্মকর্তা রাশেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছার প্রমূখ। এছাড়া দিবসটি উদযাপনের অনুষ্ঠানমালায় রয়েছে সকল সরকারী -আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা,একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা।