Author: desk

  • মহান শহীদ দিবসে জাতীয় পতাকা উত্তলনের নিয়ম জানেন না অফিস সহকারী

    মহান শহীদ দিবসে জাতীয় পতাকা উত্তলনের নিয়ম জানেন না অফিস সহকারী

    মশিউর রহমান।
    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।।
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তলনে অবহেলার চিত্র ধরা পড়েছে বাহুবলে উপজেলা প্রশাসনে। জাতীয় পতাকা উত্তলন ও নামানোর নিয়ম জানেন না উপজেলা পল্লী উন্নয়ন অফিসের অফিস সহকারী মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ সানু মিয়া।

    ২১ ফেব্রুয়ারী বেলা ২.৩৫ মিনিটে উপজেলা প্রশাসনের অধীনস্থ উক্ত অফিসে সরজমিন গেলে উল্লিখিত দুই অফিস সহকারী তাদের সিনিয়র কর্মকর্তার নাম পরিচয় দিতে রঢ ভাষায় বলেন, ” একজন আছে, তিনি চুনারুঘাট থেকে এসে অফিস করে চলে যান। জাতীয় পতাকা কোথায় জানতে চাইলে সানু মিয়া বলেন, উত্তলন করছিলাম, এখন নামাইলাইছি। আর দেলোয়ার হোসেন পতাকা উত্তলনের নিয়ম জানতে চান সাংবাদিকদের কাছে।

    এদিকে উপজেলার আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর প্রাথমিক শিক্ষা অফিসে জাতীয় পতাকা পাওয়া যায়নি। এই অফিসে জাতীয় দিবস ছাড়াও সরকারি কার্যদিবসেও উত্তলন করা হয়না জাতীয় পতাকা। এর কোন সুব্যবস্থাও নেই এই অফিসে। উপস্থিত একাধিক শিক্ষক জানান, দিনের পর দিন এভাবেই চলছে শিক্ষা অফিসে জাতীয় পতাকার সম্মান।

    উপজেলা সমবায় অফিসেও দেখা গেছে একই চিত্র। উত্তলন হয়নি জাতীয় পতাকা।
    অপরদিকে উপজেলা নির্বাচন অফিসে ভিতর থেকে লক থাকলেও ডেকে কাউকে পাওয়া যায়নি। তবে ভিতরে মানুষের খোশগল্প শোনা গেছে। এ নির্বাচন অফিসের সামনেও মিলেনি জাতীয় পতাকা উত্তলনের দৃশ্য। এভাবেই চলছে জাতীয় দিবসে বাহুবল উপজেলা প্রশাসনের সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকার সম্মান।
    বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়া প্রয়োজন।

    এব্যাপারে জানতে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় কোন মন্তব্য জানা যায়নি।

  • কেরানীগঞ্জ এলাকা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রনি গ্রেফতার

    কেরানীগঞ্জ এলাকা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রনি গ্রেফতার

    মোঃ রাসেল সরকার //
    মাদকের দুটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. রনি ওরফে রাশেদ মাহমুদকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। আদালতের রায় ঘোষণার পর নাম-পরিচয় বদলে আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি।

    গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-২। গ্রেফতার রনি জামালপুরের বকশীগঞ্জ থানার মৃত আবু বকরের ছেলে।

    মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, ২০১১ সালের ১১ এপ্রিল রনির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানায় একটি মাদক মামলা দায়ের হয়।

    এরপর ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর ডিএমপি যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা দায়ের করে। তদন্ত শেষে আদালত দুটি মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ ও তথ্য-প্রমাণসহ দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামি রনির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় দুটি মামলায় রায় ঘোষণা করেন। ২০২০ সালের ১৩ অক্টোবর এবং ২০২২ সালের ১৬ অক্টোবর দুই মামলায় রনিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

    মামলায় রায় হওয়ার পর গ্রেফতার এড়াতে নিজের নাম, বাবা-মায়ের নাম ও ঠিকানা পাল্টে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন রনি।

    র‌্যাব-২ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রনি জানান তিনি মাদক চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চেক জালিয়াতি, দস্যুতা ও মাদকের ৪টি মামলাসহ ৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য রাজধানীর ঢাকায় নিয়ে এসে অন্যান্য সহযোগীদের কাছে বিক্রি ও সরবরাহ করতেন।

    গ্রেফতার রনি মামলা দুটিতে মোট ১৬ মাস জেল খেটেও আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে মাদকের কারবার চালিয়ে আসছিলেন।

    র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার রনি যখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়তেন তখনই তিনি ভুল নাম ও ঠিকানা দিয়ে দিতেন। এ কারণে তার প্রকৃত মামলা কয়টি তা বিস্তারিত জানা যেত না। এভাবে তিনি পরিচয় গোপন করে মাদকের কারবার চালিয়ে আসছিলেন।

  • সবকিছুর  পরিসমাপ্তি ঘটিয়ে এক রাতেই শহীদ মিনার তৈরির মধ্যেই যথাযথ মর্যদায় বাবুগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    সবকিছুর পরিসমাপ্তি ঘটিয়ে এক রাতেই শহীদ মিনার তৈরির মধ্যেই যথাযথ মর্যদায় বাবুগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    কে এম সোহেব জুয়েল :- মহান একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস নিয়ে বহু জল্পনা কল্পনা এবং লেখালেখির অবসান ঘটিয়ে সোমবার ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরনে এক রাতেই ইট বালু সিমেন্ট দিয়ে পাকা স্হাপনা (শহীদ মিনার) তৈরি করে ব্যাতিক্রম নজির সৃষ্টি সহ দুই যুগের অধিক সময়ের কলন্ক দুরিভিষন করেছেন বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ মো: এবায়দুল শাহিন ও কলেজ কর্তীপক্ষের লোকজন।এটাও ইতিহাসের এক অধ্যায় হিসাবে চীর স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন শিক্ষার্থীর অভিভাবক ও শুধি জন।

    আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজিত অনুষ্ঠানের প্রথম প্রহরেই ভাষা শহীদের স্মরনে নতুনত্বের সৃষ্টিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরনে দীর্ঘ দিনের কাঙ্খিত শহীদ মিনারে ফুুল দিয়ে স্মরণ করে নুতন এক অধ্যায় সৃষ্টির মধ্যেই আত্মতৃপ্তির বোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

    এর ভিতর দিয়েই আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে পরবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ভাষা প্রেমে, উদ্ভুদ্ব করবে বলে এমন বিশ্বাস সচেতন মহলের লোকজনের।

  • ভাষা শহীদদের প্রতি বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের শ্রদ্ধাঞ্জলি

    ভাষা শহীদদের প্রতি বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের শ্রদ্ধাঞ্জলি

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীগণ ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার রাজশাহীর ভূবণ মোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের স্মরণে বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাস বর্ণমালা, ব্যানার দিয়ে সাজানো হয়।
    সূর্যদয়ের সাথে সাথে বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

  • আন্তর্জাতিক মাতৃভাষা পদক গ্রহণ করলেন অতিরিক্ত আইজিবি হাবিবুর রহমান

    আন্তর্জাতিক মাতৃভাষা পদক গ্রহণ করলেন অতিরিক্ত আইজিবি হাবিবুর রহমান

    মোঃ রাসেল সরকার//
    আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩’ গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পদক গ্রহণ করেন তিনি। 

    দ্বিতীয় বারের মতো মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানের জন্য দেওয়া হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’। আন্তর্জাতিক মাতৃভাষা পদক বাংলাদেশের একটি বেসামরিক পুরস্কার। বিশ্ব জুড়ে মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সাল থেকে এই আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান শুরু হয়। ২০২১ সাল থেকে প্রতি দুই বছর পরপর এই পদক প্রদান করা হচ্ছে।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার পদকটি প্রবর্তন করে। এবার হাবিবুর রহমানসহ একাধিক ব্যক্তি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মনোনীতদের মধ্যে অধ্যাপক রনজিত সিংহ, মাহেন্দ্র কুমার মিশ্র, ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ লাভার্স অ্যাসোসিয়েশন, কানাডার পক্ষে ড. আমিনুর রহমান পুরস্কার গ্রহণ করবেন।

    বেদে জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় মাতৃভাষা ‘ঠার’ ভাষা সংগ্রহে অবদান রাখায় এ পদক পেয়েছেন হাবিবুর রহমান। এই ভাষাটির নেই কোনো বর্ণ বা লিপি। মূলত এটি কথ্য ভাষা। যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। 

    ভাষাবিজ্ঞানীদের মতে, ১৬৩৮ সালে শরণার্থী আরাকানরাজ বলালরাজের সঙ্গে মনতং জাতির যে ক্ষুদ্র অংশ বাংলাদেশে প্রবেশ করে তাদের ভাষার নাম ‘ঠার’ বা ‘ঠেট’ বা ‘থেক’ ভাষা। সেই রহস্যময় ‘ঠার’ ভাষা নিয়ে আট বছরের গবেষণালব্ধ পূর্ণাঙ্গ বই ‘ঠার বেদে জনগোষ্ঠীর ভাষা’ প্রকাশ পায় গত বছর।

    কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে হাবিবুর রহমান তিন বার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুই বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। তাছাড়া সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে তার কাজ প্রশংসিত। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে গুরুদায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কাজই নয়, হাবিবুর রহমান সম্পাদনা করেছেন আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ।

    যৌনপল্লির শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়ানো, একাত্তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে পুলিশের প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করা, তাদের নিয়ে বই সম্পাদনা—এসব কাজের মধ্যে উল্লেখযোগ্য।

  • তারাকান্দায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রশাসন

    তারাকান্দায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রশাসন

    ময়মনসিংহ প্রতিনিধি
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে তারাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আলোচনা সভায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, আবুল কাসেম,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম প্রমূখ।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

  • গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বিগত ০২/১১/১৯৯৩ ইং তারিখে পটিয়া সাব রেজিস্টারী অফিসে মরহুম হাজী মোহাম্মদ নূরুল হক সওদাগর, মরহুম হাজী মোহাম্মদ ইউসুফ সওদাগর, হাজী মোহাম্মদ ইউনুস সওদাগর, মোহাম্মদ আয়ুব ও হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন( জাফর) সর্বজন পিতা : মরহুম সোলতান আহমেদ। তাহাদের ক্রয়কৃত সম্পত্তি হইতে ৩৩.৫০ শতাংশ দান করা ভূমির উপর প্রতিষ্ঠিত চট্টগ্রামের পটিয়ায়
    গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকালে বিদ্যালয়ের
    প্রাঙ্গনে নব নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে
    বিদ্যালয়ের শ্রেণী কক্ষে সহকারী শিক্ষিকা সোমা তালুকদারের উপস্থাপনায় প্রধান শিক্ষক মাহমুদুল হকের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে স্কুল কমিটির সভাপতি হাজী আবদুল গনি সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন স্কুল কমিটির প্রধান উপদেষ্টা ও ভূমি দাতা হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন(জাফর)
    বিশেষ অতিথি ছিলেন মোঃ আলী, আবু তালেব মেম্বার, হাজী মুন্সি মিয়া সওদাগর,আজিজুল হক, স্কুল কমিটির অন্যন্য সদস্যদের মধ্যে দ্বীপক নন্দী,বাবুল ভট্টাচার্য ,শিপ্রা দাশ, জেসমিন আক্তার ও বিদ্যালয়ের অনন্য শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী ও অবিভাবকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভূমি দাতা মোঃ আয়ুব,ভূমি দাতা মরহুম হাজী নুরুল হক সওদাগর এর পুত্র মোঃ মনজুর আলম।
    অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের উপর বিশদ গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়া ও ভূমি দাতা জয়নাল আবেদীন জাফর ও স্কুল কমিটির সভাপতি জনাব আবদুল গনি সওদাগরের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীদের মাঝে একটি করে স্কুল বেগ খাতা কলম বিতরণ করা হয়।
    প্রধান অতিথি ও ভূমি দাতা হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন তাঁর বক্তব্যে বলেন দীর্ঘ ঊনত্রিশ বছর পর ভূমি দাতা হিসেবে আপনাদের মাঝে এই মহতী অনুস্টানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এখন থেকে আমি আপনাদের সাথে বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নে এবং বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় সামিল হাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে পটিয়া উপজেলার মধ্যে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টানে রুপান্তর করবো
    ইনশাআল্লাহ।

  • ঠাকুরগাঁও-৩ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায়ের ঐতিহাসিক গোরক্ষ নাথ মন্দির প্রদর্শন

    ঠাকুরগাঁও-৩ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী গীতি গমন চন্দ্র রায়ের ঐতিহাসিক গোরক্ষ নাথ মন্দির প্রদর্শন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের আলশিয়া গ্রামে সপ্তাহ ব্যাপী হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী মানুষদের ঐতিহাসিক গোরক্ষ নাথের পুজা উপলক্ষে বিশাল মেলা চলছে।

    জানা যায় গোরক্ষ নাথ মন্দির অতি প্রচীন মন্দির এ মন্দিরের মধ্যে রয়েছে শিব-পার্বতী মন্দির,বিষ্ণু মন্দির,কালী মন্দির,বিভিন্ন দেবদেবীর মূর্ত্তি ও পাথরের বিভিন্ন প্রতীক।এ মন্দিরে চত্বরে রয়েছে একটা অতি প্রাচীন কুপ যেখানে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষের তীর্থ স্নান করে মনের কামনা বাসনা পূর্ণের আশায়।আর সেই কুপের পানি দিয়ে স্নান করে বিভিন্ন পুজায় অংশ গ্রহণ করেন পূণার্থীরা।

    এ মেলা শুরু হয় ১৭ই ফেব্রুয়ারী থেকে বর্তমান চলমান রয়েছে।মেলায় বিভিন্ন ধরনের হরেক রকমের দোকান পাট বসেছে। এসব দোকান পাট ঘুরে দেখছেন দর্শনার্থী ও পূন্যার্থীরা।কেউ কেনা কাটা করেন আর এমনি ঘুরে দেখেন।

    গত ২১শে ফেব্রুয়ারী মেলায় গিয়ে এ সকল দৃশ্য দেখতে পাওয়া যায়।সে সময় পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায়ের সাথে সাংবাদিকের কথা তিনি সাংবাদিক কে বলেন এটি অতি প্রাচীন মন্দির যা ২ বছর আগের পুরান মন্দির।এ মেলায় পরিদর্শনে আসেন ঠাকুরগাঁও-৩ আসেনর দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাংবাদিক পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি।সে সময় গীতি গমন চন্দ্র রায় বলেন এ মেলায় আসার পথে প্রচন্ড ধুলোবালিতে শরীরের কাপড় চোপড় নোংরা হয়ে।তিনি রাস্তার সুব্যবস্থা ও পাকা করনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।এবং মন্দির উন্নয়নের জন্য শুভকামনা করেন।

  • তেঁতুলিয়ায় ৫২ ভাষার আদ্যক্ষরে সজ্জিত শহিদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    তেঁতুলিয়ায় ৫২ ভাষার আদ্যক্ষরে সজ্জিত শহিদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধিঃ সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫২টি দেশের ভাষার আদ্যক্ষরে সজ্জিত শহিদ মিনারে সারা বিশ্বের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
    মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী প্রমূখ।

    এসময় উপজেলার মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে।
    দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেন। এদিকে দিবসটিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী শেষে সুবিধাজনক সময়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

    পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী মন্ডলসহ আরো অনেকে।

    জানা যায়, ২০২১ সালে সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে ৫২টি ভাষার বর্ণ দিয়ে ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে ‘মা’ শব্দ খচিত শহিদ মিনারের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। একটু ভিন্ন আঙ্গিকে নির্মিত এ শহীদ মিনারটি বিভিন্ন নৃ-গোষ্ঠী ও আঞ্চলিক উচ্চারণে মা শব্দটি স্থাপনের মাধ্যমে সব মায়ের প্রতি শ্রদ্ধা এবং সব মাটির প্রতি সম্মান প্রদর্শন করাসহ মনকে প্রসারিত করার সুযোগ করে দিয়েছে।
    তারই ধারাবাহিকতায় এবার তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়’ মাঠের কেন্দ্রীয় শহিদ মিনারটি সংস্কার করে পুন:নির্মাণ করা হয়। সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে শহিদ মিনারটি দেখে আনন্দিত তেঁতুলিয়াবাসী।

    উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, ৫২ ভাষার আদ্যক্ষরে সজ্জিত শহিদ মিনারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে পেরেছি এবং নতুনরূপের শহিদ মিনারটি দেখে খুবই ভালো লেগেছে। কেননা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথম ৫২টি দেশের ভাষার আদ্যক্ষরে সজ্জিত একটি শহীদ মিনার নির্মিত হয়েছে। এটি আগামী প্রজন্মের জন্য অনেক শিক্ষনীয় বিষয় হয়ে থাকবে।

    উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, ২১ ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই বিশ্বের সকল ভাষার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতেই আমরা এ রকম একটা উদ্যোগ গ্রহণ করেছি। তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারটি সংস্কার করে বিশ্বের বিভিন্ন ভাষার বর্ণমালা দিয়ে পুন:নির্মাণ করা হয়েছে। সব ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হোক এ ভাবনা থেকেই ৫২টি দেশের ভাষার বর্ণমালার আদ্যক্ষর এখানে অলঙ্কৃত করা হয়েছে। আশা করছি এটা দেখে অনেকের ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা তৈরি হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • রাজশাহীর চারঘাটে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

    রাজশাহীর চারঘাটে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো চোখ রাঙ্গানোকে ভয় পায় না – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী) :

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পেছনে কৃষকের ফসল, শ্রমিকের কর্মদক্ষতার পাশাপাশি বিনাশর্তে বিদেশী বন্ধুর প্রয়োজন। এমন একটি বিদেশী বন্ধু হিসেবে আমাদের সব সময় পাশে থেকেছে সেটি হলো জাপান।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাজশাহীর চারঘাট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর সহায়তায় চারঘাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই জাপান সরকার বাংলাদেশের আপদে বিপদে সব সময় পাশে থেকেছে। আজকের বঙ্গবন্ধু সেতু নির্মান এটিও জাপান সরকারের অবদান। স্বপ্নের সেতু পদ্মা সেতুর পরে যাকে বলা হয় মেঘা প্রকল্পের মেট্রোরেল। এটিও ২০১৪ সালে বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে জাপান সরকারের সঙ্গে চুক্তি হয়। মেট্রারেল ১৪ ভাগের এক ভাগ কাজ হয়েছে। এটি সম্পুর্ণ হলে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত হবে। মালোয়েশিয়া, পাকিস্থান, ভারত, শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের অগ্রভাগে রয়েছে।

    সব ধরনের প্রতিকুলতার মধ্যেও বাংলাদেশকে এগিয়ে নিতে অবিরাম কাজ করে যাচ্ছেন বাংলাদেশের গর্ব বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রী কখনও কারো চোখ রাঙানোকে ভয় পায় না। যে কোন পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা আগেও ছিল এখনও রয়েছে।

    আগামী ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে দরকার হবে স্মার্ট নাগরিকের। আমাদের ভবিষ্যত নাগরিকদের সেভাবেই গড়ে উঠতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

    এর আগে চারঘাটের বিভিন্ন এলাকায় উন্নয়ন মুলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুনসহ ইউপি চেয়ারম্যানগণ ও স্থানীয় নেত্রী বৃন্ধ।

    বিকেলে চারঘাট ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    সবশেষে, চন্দন কে সভাপতি ও হাফিজুর রহমান পিকলু কে সাধারণ সম্পাদক করে চারঘাট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী