Author: desk

  • ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে বিপি’র জন্মোৎসব পালিত

    ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে বিপি’র জন্মোৎসব পালিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলবাংলাদেশ স্কাউটস রানীশংকৈল উপজেলা স্কাউটসের আয়োজনে বুধবার ২২শে ফেব্রুয়ারি লড ব্যাটেন পাওয়েল বিপি এর শুভ জন্মদিন পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়।

    এবং র‍্যালী শেষে রানীশংকৈল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবং সেখানে কেক কেটে জন্ম দিন পালন করা হয়।

    সে সময়,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির,উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী,উপজেলা কাব-স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও সম্পাদক সহকারি শিক্ষক মনিরুজ্জামান মনি,যুগ্ন সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিলারা খাতুন,উপজেলা কাব লিডার প্রধান শিক্ষিকা রহিমা খাতুন,উপজেলা কাব-স্কাউটস লিডার সহকারি শিক্ষক মনতাজ আলী প্রমুখ।

    জানাযায়,রাণীশংকৈল উপজেলায় কাব ও স্কাউটস শিক্ষার্থীদের নিয়ে যথাযথ মর্যাদার সাথে লড ব্যাটেন পাওয়েল বিপি’র জন্মদিন উদযাপন উপলক্ষে এ দিবস পালিত হয়।

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর শ্রদ্ধাঞ্জলী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর শ্রদ্ধাঞ্জলী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গতকাল ২১ ফেব্রয়ারি রংপুর টাউন হল চত্বর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য শেষে সকাল থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
    অনলাইন রেজিষ্ট্রেশনের উচ্চরক্তচাপ পরীক্ষা , ডায়াবেটিস টেস্ট , রক্তের গ্রুপ নির্ণয় হাইট, ওয়েট সহ চিকিৎসা পরামর্শ ও ফ্রি বই প্রদান করা হয়।
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক ব্যাবস্থাপনায় চিকিৎসা পরামর্শ দেন প্রতিষ্ঠানের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ, ডাঃ মোঃ মনির হোসেন মুরাদ, ডাঃ নিলুফা ইয়াসমিন।
    এসময় উপস্থিত ছিলেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর উপদেষ্টা ডাঃ মোঃ মফিজুল ইসলাম মান্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শাহ মোঃ সরওয়ার জাহান ক্যাম্পেইন সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন, শরিফুল ইসলাম প্রমুখ।
    উল্লেখ্য অধ্যাপক ডাঃ জাকির হোসেন প্রতিষ্ঠিত হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর ২০০৮ সাল থেকে উত্তরাঞ্চলের মানুষের মাঝে নিরব ঘাতকব্যাধি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ে চিকিৎসা ও গবেষণা কার্যক্রম চালিয়ে আসছেন, ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি সকলের দৃষ্টি কারতে সক্ষম হয়েছে, পুরস্কৃত হয়েছেন প্রতিষ্টিত বেশকটি বড় সেবামূলক সংগঠনের।
    অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন পেয়েছেন চিকিৎসা সেবায় চিকিৎসা পদক, বাংলা একাডেমির চিকিৎসা ফেলোশিফ পদক।
    প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করেন প্রতিষ্ঠানটি। সরকারের সকল কর্মকান্ড ও বিভিন্ন জাতীয় দিবস পালন উপলক্ষে নিয়মিত ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও উঠান বৈঠক করে আসছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধীক রোগীর ফ্রি চেক-আপ ও চিকিৎসা পরামর্শ দেয়া হয়।

  • বেতাগীতে স্মার্ট বাংলাদেশ গড়তে  শিশু সংগঠনের মতবিনিময়

    বেতাগীতে স্মার্ট বাংলাদেশ গড়তে শিশু সংগঠনের মতবিনিময়

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    শিশু সংগঠন ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ) ‘র আয়োজনে জাতীয় পর্যায়ে চাইল্ড পার্লামেন্টে বরগুনা জেলাবাসীর পক্ষ থেকে দাবি উপস্থাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    আগামী ২৬ ফ্রেরুয়ারি ঢাকায় চাইল্ড পার্লামেন্ট ২২ তম আধিবেশন উপলক্ষে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আওতায় বুধবার সকাল ১০ টায় বেতাগী প্রেসক্লাবে এতে আলোচনায় অংশ গ্রহন করেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু,বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো: সুজন, সংগঠনের সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না, সহ-সভাপতি মো. ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক সুমন মিয়া, শিশু সাংসদ আরিফুল ইসলাম মান্না, শিশু সাংবাদিক সৌরভ জোমাদ্দার ও শিশু গবেষক মাইনুল ইসলাম তন্ময়।

    ‘স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় সুবিধাবি ত শিশুদের সক্ষমতাবৃদ্ধি এবং বিশেষ বাজেট বরাদ্দ করণ: স্মার্ট বাংলাদেশে, এগিয়ে চলি এক সাথে’ শীর্ষক ঢাকার মহখালীর ব্র্যাক ইনন অডিটরিয়ামে এ চাইল্ড পার্লামেন্টে প্রধান অতিথি থাকবেন,পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

    এসময় আলোচকরা বলেন, টেকসই দেশ গড়তে শিশুদের ও স্মার্ট হওয়ার বিকল্প নেই। প্রযুক্তি, জ্ঞানভিত্তিক ও মানসিক অর্জনই হলো টেকসই অর্জন। আর এ থেকেই হবে স্মার্ট বাংলাদেশ। চাইল্ড পার্লামেন্টে স্মার্ট বাংলাদেশের প্রতি যে গুরুত্ব আরোপ করা হয়েছে তার একটি তাৎপর্য রয়েছে। স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করতে এমন ধরনের শিশু, বিশেষ করে সুবিধাবি ত শিশুদের ও যুব সমাজ তৈরি করা যেখানে আগামী প্রজন্মের মানুষগুলো হবে অনেক উদার, জ্ঞানে ও শিক্ষায় দক্ষ। যে জ্ঞানে প্রযুক্তিতে দক্ষতা, মানবিক চেতনা,গুনাবলী ও মূল্যবোধ থাকবে।

    আলোচনায় বরগুনা জেলাবাসীর পক্ষ থেকে জেলার পিছিয়ে পড়া জনপদ হিসাবে বেতাগীতে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিষখালী নদীতে ব্রীজ নির্মাণ, শিশুদের জন্য স্মার্ট আইসিটি পার্ক, প্রশিক্ষিত জনগোষ্ঠি গড়ে তুলতে আইসিটি বিষয়ক প্রশিক্ষন প্রদান ও শিশু বান্ধব প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সরকারের নিকট জোড়ালো দাবি উত্থাপনের দাবি করা হয়।

    মোঃ খাইরুল ইসলাম মুন্না
    বেতাগী বরগুনা।

  • রাজধানী তেজগাঁও এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    রাজধানী তেজগাঁও এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ তৈয়ব আলী।

    অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিটাক মোড় থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ তৈয়বকে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এস.এম হাসান সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃত তৈয়ব দীর্ঘদিন যাবত গোপনে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে এসে ঢাকা মহানগরসহ ঢাকার আশপাশের এলাকায় বিক্রি করত।

    এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।

  • রাজধানী খিলগাঁও এলাকায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    রাজধানী খিলগাঁও এলাকায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাহিদ (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। জাহিদ নীলফামারী জলঢাকা উপজেলার দেশিবাড়ি এলাকার মো. শফিকের ছেলে, পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রী।

    খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন জানান, খিলগাঁও সি-ব্লক পল্লীমা সংসদ সংলগ্ন মেইন রোডের একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন জাহিদ।

    তিনি ১০ তলা ভবনের সাত তলায় নিচ থেকে রুপসের মাধ্যমে মালামাল তুলছিলেন। এ সময় তিনি ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

    তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে

  • রাজধানী যাত্রাবাড়ী শাওন হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, গ্রেফতার ১

    রাজধানী যাত্রাবাড়ী শাওন হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, গ্রেফতার ১

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হত্যা মামলার রহস্য উদঘাটন করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম নাবিল সরকার।

    অভিযানে নেতৃত্ব দেয়া ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস বলেন, গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ২:২০টায় যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকায় এ ঘটনায় দায়ের করা মামলার আসামীরা পরস্পর যোগসাজশে পূর্ব শত্রুতার জের ধরে তাদের বন্ধু শাওনকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। ঘটনার পর শাওনের ছোট ভাই ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    তিনি বলেন, শাওনের বন্ধু শুভর সঙ্গে এজাহারনামীয় আসামীদের ভালো সম্পর্ক । ঘটনার ৪/৫দিন আগে শাওনের বন্ধু শুভর সঙ্গে এজাহারনামীয় আসামীদের ঝগড়া হয়।  এরপর শাওনের বন্ধু শুভ এজাহারনামীয় ১নং আসামী রজবকে থাপ্পড় মারে। ফলে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ২:২০টায় যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগস্থ আজিজ স্টোর মুদি দোকানের সামনে শাওন আসে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্ষোভের বশবর্তী হয়ে এজাহারনামীয় ১নং আসামী রজব তার হাতে থাকা চাকু দিয়ে শাওনের গলার নিচের অংশে, পেটের ডান পাশে, ঘাড়ের নিচে ও হাতে উপর্যুপরি আঘাত করে। ফলে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়। ঘটনার পর পরই আসামীরা পালিয়ে যায়।

    তিনি আরো বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২১ ফেব্রুয়ারি সকালে যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা ৪নং গেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২নং আসামী নাবিল সরকারকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে যাত্রাবাড়ী থানার আবু হাজী মসজিদ গলি এলাকা হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত নাবিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। হত্যা মামলায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে গ্রেফতার অভিযান অব্যাহত আছে  মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।

  • শ্রীনগর শ্যামসিদ্ধিতে সামাজিক সম্প্রীতী সমাবেশ  ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    শ্রীনগর শ্যামসিদ্ধিতে সামাজিক সম্প্রীতী সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
    মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
    ২২ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদে এ সামজিক সম্প্রীতি সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
    শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃনাজির হোসেন এর সভাপতিত্বে ও শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্তসচিব খন্দকার মোকছেদুল করিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,বীরমুক্তিযোদ্ধা মোঃ আলী আশরাফ।

    অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ,শ্রীনগর পাইলট হাইস্কুল এন্ড কলেজ এর অভিভাবক প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান,ইউপি সদস্য মোঃ হারুন,মোঃ সাদেক পাঠান,মোঃ রবিন হোসেন,মোঃআলী,রাজু সারেং,নুর এ আলম মিঠু,সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা বেগম,জাহানারা বেগম,রাশিদা বেগম প্রমূখ।

  • ঝালকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

    ঝালকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রিপোর্ট : ইমাম বিমান

    মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে ঝালকাঠিতে নি:শব্দে মানুষের দুয়ারে প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির অন্যতম মানবিক সংগঠন অক্সিজেন ব্যাংক ঝালকাঠি’র উদ্যোগে এক হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয় । ২১ শে ফেব্রুয়ারী বিকেলে অক্সিজেন ব্যাংক ঝালকাঠি’র পক্ষ থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: আরিফুর রহমান রায়হান এর নেতৃত্বে সদর উপজেলাধীন বিকনা গ্রামের মৃত দেবেন্দ্র দাসের মেয়ে ঝুমুর দাসের হাতে একটি সেলাই মেশিন তুলে দেয়া হয় ।

    এ সময় ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মো: মনির হোসেন, স্থানীয় সমাজ সেবক ও অক্সিজেন ব্যাংক ঝালকাঠির উপদেষ্টা ছগির হোসেন, সাংবাদিক মো: ইমাম হোসেন বিমান, মো: আব্দুর রহমান সুমন, হ্যালো বিডি নিউজ ২৪ এর প্রশিক্ষন প্রাপ্ত ক্ষুদে সাংবাদিক ফাতেমাতুজ জোহরা বিথী প্রমুখ উপস্থিত ছিলেন ।

    এ বিষয় অক্সিজেন ব্যাংক ঝালকাঠি’র প্রতিষ্ঠাতা মো: আরিফুর রহমান রায়হান জানান, আমাদের সংগঠনের পক্ষ থেকে কয়েকদিন আগে অসহায় মানুষের সহযোগীতা করার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে আমার ব্যক্তিগত প্রফাইলে ” প্রজেক্ট সাবলম্বি “ একটি লেখা পোষ্ট করি। উক্ত লেখা লেখাটি স্থানীয়রা দেখতে পেয়ে ঝুমেরর বর্তমান অসাহায়ত্বের অবস্থা সম্পর্কে সংগঠনের অন্যতম সদস্য মো: আব্দুর রহমান সুমন ভাইকে জানালে সুমন ভাই ঐ এলাকায় গিয়ে সত্যতা জানতে পারে।পরে একজন অসহায়ের জন্য একটি সেলাই মেশিন প্রয়োজন লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে পোষ্ট করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি এক আমেরিকান প্রবাসী ভাই আমাকে সেলাই মেশিন কিনতে আর্থিক সহযোগীতা করেন। তার দেয়া অর্থ দিয়ে আমরা একটি সেলাই মেশিন কিনে অসহায় মেয়েটির বাড়ীতে গিয়ে তার হাতে তুলে দেই ।এ সময় মেয়েটির মা জানান, প্রায় ৪ বছর হলো তার স্বামী মারা গেছে কিন্তু অদ্যবদি সে সরকারি কোন সহযোগীতা অর্থাৎ বিধবা ভাতা পাচ্ছেন না। তিনি আমাদের মাধ্যমে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জানান, সে যেন বিধবা ভাতা থেকে বঞ্চিত না হন।
    এ বিষয় রায়হান আরো জানান, আমারাদের এ সকল কার্যক্রম চলমান রাখার চেষ্টা থাকবে । এ বিষয় আমাদের দেশ তথা আমাদের জেলার ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে আমরা আরো সহযোগীতা করতে পারবো।

  • কালকিনিতে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ

    কালকিনিতে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ

    রতন দে, কালকিনি ও ডাসার প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জে ২০ জন আহত হয়েছে।

    আজ বুধবার সকালে কালকিনি উপজেলা পরিষদের সামনে কালকিনি-ভুরঘাটা সড়কে এ ঘটনা ঘটে।

    জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম সুজন একটি মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলার কয়ারিয়া ইউনিয়নে নিজ বাসভবনের দিকে যাচ্ছিল।

    এসময় মোটর শোভাযাত্রাটি উপজেলা চত্বরে পৌছালে পুলিশ তাদের বাধা দেয়।একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

    এতে উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক নুরু তালুকদার, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন,যুবদল নেতা শামীম মোল্লা,ছাত্রদল নেতা সজল আহমেদ, শাহীন হোসেন সহ প্রায় ২০ জন আহত হয়।

    আহতের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

    উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক নুরু তালুকদার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এক কেন্দ্রীয় নেতাকে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলাম । হঠাৎ পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে।এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

    এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা খাইরুল আলম সুজন কোন প্রকার অনুমিত না নিয়েই প্রায় ৮০-১০০ টি মটরসাইকেল শোভাযাত্রা করে কালকিনি-ভুরঘাটা সড়কে প্রবেশ করে যানচলাচলে বাধা সৃষ্টি করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনগণের চলাচলে বিগ্ন সৃষ্টি না করে তাদের মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধ করতে বললে তারা পুলিশের সাথে তর্কে জড়িয়ে পরে।

    একপর্যায়ে পুলিশ সড়ক খালি করতে লাঠিচার্জ করে। তবে পুলিশের লাঠিচার্জে কেউ আহত হয়নি,বিএনপির নেতাকর্মীরা ছুটোছুটি করতে গিয়ে পড়ে গিয়ে আহত হতে পারে।

  • চারঘাটে দুই পাখী শিকারীর এক হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড

    চারঘাটে দুই পাখী শিকারীর এক হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড

    নিজস্ব প্রতিবেদক,চারঘাট (রাজশাহী)

    চারঘাটে দুই পাখি শিকারীর এক হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড রায় প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    চারঘাট মডেল থানার এস আই তাশেম আলী জানান, মঙ্গলবার দিনগত রাতে চারঘাট – বাঘা মহাসড়কে রাত্রি কালীন টহল দানকালে সঙ্গিয় ফোর্স সহ দেখতে পাই কাঁকড়ামাড়ি এলাকায় দুইজন ব্যক্তি বিলের মধ্যে থেকে উঠে আসচ্ছে।

    এ সময় পুলিশের সন্দেহ হলে জিজ্ঞেসাবাদ করলে তারা জানায়, তারা কোন ছিনতাইকারি নয়, তারা পাখি শিকারী।

    এ সময় পুলিশ তাদের কাছে জানতে চাইলে তারা জানান, নাটোর জেলার নলডাঙ্গার থানার মদনহাট গ্রামের আব্দুস সোবহানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০) ও তার ছেলে ফিরোজ আলী (৩২) বলে তাদের পরিচয় দেয়।

    তারা বিলে ফাঁদ পেতে পাখি শিকার করতে এসেছে। এ সময় তাদের কাছে থেকে ৩ শত জবাই করা চুঁড়ুই পাখি সহ দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে।

    বুধবার সকাল ১০ টায় পাখি সহ দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হাজির করে।

    এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বন্যপ্রাণী সংরক্ষণ আইন/২০১২ এর ২৬ ধারা মোতাবেক অবৈধ ভাবে পাখি শিকারের অপরাধে আসামি আবু বক্কর সিদ্দিক ও ফিরোজ আলীকে ১ হাজার টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড রায় প্রদান করেন এবং পাখি গুলো উপজেলার চাঁদপুর কাঁকড়ামাড়ি এতিমখানায় বিতরণ করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।