Author: desk

  • রাজারহাটে আ: লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    রাজারহাটে আ: লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    সারাদেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য সহিংসতার প্রতিবাদে রাজারহাট উপজেলা শাখা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।বুধবার সন্ধ্যায় রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে আখতার আহসান রানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আকবর আলী সরকার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ সদস্য মতি শিউলি,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আখতার আহসান রতনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজেদুর মন্ডল চাঁদ,সহসভাপতি এরশাদুন্নবী,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খন্দকার,সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হেপী, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সুমন রায় সহ আরো অনেকেই।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সামসুজ্জোহা মিল্টন,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক খোয়াইলিদ ইসলাম খালিদ,জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদসা আলম,নাজিমখান ইউপি চেয়ারম্যান আবদুল মালেক পাটোয়ারী নয়া,ঘড়িয়াল ডাঙা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিক, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, সাত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীগণ।# ছবি সংযুক্ত

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম

  • ইউপি নির্বাচন গোপালগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৮

    ইউপি নির্বাচন গোপালগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৮

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ভাঙ্গা ব্রীজের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চত করেছেন।

    বোড়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম মনির আহমেদ ননী অভিযোগ করে বলেন, তার সমর্থকেরা নির্বাচনী প্রচারনায় বের হয়। এসময় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী লিমন আহমেদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেঁধে গেলে অন্তত ৮জন আহত হন।

    পরে স্থানীয়রা আহত এম এম আকাশ আহমেদ (২৩), মো: জিকরুল কাজী (৫০), মো: সিমন মোল্যা (২৫), মো: আওলাদ আলী শেখ (৭২), বিপ্লব শেখ (২২) ও কলম শেখকে (৫০) উদ্ধার করে গোপালগঞ্জ সদর ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মারাত্মক আহত বাকী দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সদর থানার ওসি মো: জাবেদ মাসুদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত করেছে। তবে এঘটনায় কোন মামলা দায়ের হয়নি। কাউকে আটক করাও হয় নি।

    উল্লেখ আগামী ২০ মার্চ বোড়াশী ইউনিয়নসহ ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। #

  • আগামি ২৫ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির  পদযাত্রা কর্মসুচি সফল করার লক্ষে কেশবপুরে এক প্রস্তুতি সভা

    আগামি ২৫ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির পদযাত্রা কর্মসুচি সফল করার লক্ষে কেশবপুরে এক প্রস্তুতি সভা

    কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ
    কেন্দ্রীয় ঘোষিত আগামি ২৫ ফেব্রুয়ারি সারাদেশে জেলা বিএনপির পদযাত্রা কর্মসুচি সফল করার লক্ষে কেশবপুরে বিএনপি’র এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২৩ফেব্রুয়ারী বিকেলে কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল হোসেন আজাদ এর বাসায় কেশবপুর উপজেলা বিএনপি আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ সঞ্চালনায়।
    প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির সদস্য মারুফুল ইসলাম মারুফ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, যুগ্ম আহবায়ক প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল হালিম অটল সহ ইউনিয়ন ও পৌর বিএনপির আহবায়ক ও যুগ্ন আহবায়ক বক্তব্য রাখেন।

  • বাল্যবিবাহ, বিরোধী আইন,জেন্ডার সমতা, শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের ওরিয়েন্টশন

    বাল্যবিবাহ, বিরোধী আইন,জেন্ডার সমতা, শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের ওরিয়েন্টশন

    মাদারীপুর প্রতিনিধি:
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ থেকে বাল্যবিবাহ নির্মূল করা হবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠানে এসব কথা জানান উপস্থিত বক্তারা।

    জেলা প্রশাসনের সহযোগিতায় ও ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে এই ওরিয়েন্টেশনে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭, বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা ও শিশু সুরক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য ও বিশ্লেষণমূলক আলোচনা করা হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন, বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প ঢাকা আহ্ছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী কবির উদ্দীন, ডিভিশনাল ম্যানেজার ফিরোজ আহমেদ, প্লান ইন্টারন্যাশনালের সুমনা চৌধুরী।

    আলোচনা সভায় জেলা সমন্বয়কারী কবির উদ্দীন জানান, বাংলাদেশ থেকে বাল্যবিবাহ নির্মূল করার জন্য কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পটি জেলা মডেল এবং দেশব্যাপী স¤প্রসারণ কার্যক্রমের মাধ্যমে যথাক্রমে ২০১৮ ও ২০২১ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে। মোট ৭ টি বিভাগের আওতায় ৪১ টি জেলা এই প্রকল্পের অধীনে রয়েছে।

    মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, বাল্যবিবাহ নির্মূল করতে হলে আমাদের সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। তাহলেই বাল্যবিবাহ নির্মূল করা যাবে।

  • ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    ২৩ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় ফতেপুর বাজারে ৫ নং আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ছাত্রলীগ ও অনুষ্ঠানের সভাপতি আবু সুফিয়ান হোসাইন। সম্মোলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা ছাত্রলীগের সম্পাদক আহসান হাবীব পান্নু, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান আলী কমল, সম্পাদক জাহিদুল ইসলাম, জাহানপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুরাদ মোবারক, প্যানেল মেয়র মেহেদি হাসান, সম্মেলন অতিথি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম জয়, আনিছুর রহমান, ইউসুফ আলম, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান প্লাবন, সাংগঠনিক সম্পাদক আসিব বাবু, অর্থ বিষয়ক সম্পাদক বায়েজিদ ইসলাম প্রমুখ উপস্থিাত ছিলেন। সবশেষে সন্ধা সাড়ে ৭ টায় ফিরোজ কবিরকে সভাপতি ও সোহান সরকারকে সাধারণ সম্পাদক করে বার্ষিক কমিটি অনুমোদন দেয়া হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • মধ্যনগরে  অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

    মধ্যনগরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

    সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগরে এক অজ্ঞাতনামা
    মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
    থানা পুলিশ জানায়, মধ্যনগর থানার উওর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামের সামনে থেকে ৮০ বছর বয়সী এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে পর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    মধ্যনগর থানার ওসি মো. মো. জাহিদুল হক জানান,
    ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
    তবে তিনি তার পরিচয় জানাতে পারেননি।

  • মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

    মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

    রক্সী খান মাগুরা প্রতিনিধি : আজ মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তারুণ্যের চোখে বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি শারফুল আলম তানিন।সাধারণ সম্পাদক মুনিয়া আক্তার যুথীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: হেদায়েত উল্লাহ তুর্কী, ডেপুটি রেজিস্ট্রার মো: আলতাফ হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মো: জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মো: মোক্তার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: সাখাওয়াত হোসেন শামীম, ব্যাবসায়ি ও সমাজসেবক মীরান রহমান, ছাত্র কল্যাণের সাবেক সভাপতি অর্নব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল রিজভী, চ্যানেল আইয়ের সিনিয়র ফটোগ্রাফার শাহীনুর ইসলাম, সার্বিক সহযোগিতা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো: ফয়জুর রহমান চৌধুরী ফরিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মফিজুল ইসলাম বিপ্লব, তরুণ আওয়ামী লীগ নেতা মো: বিল্লাহ হোসেন , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শরিফুল ইসলাম। নৃত্য পরিবেশন করেন কাকন চৌধুরী ও হেদায়েত উল্লাহ তুর্কী কবিতা আবৃত্তি করেন রিয়া, গান পরিবেশন করেন নাদিয়া আফরিন মৌরি। অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক ড. অশোক কুমার সাহা, সাবেক প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক, পরিবহন প্রশাসক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মো: মঞ্জুর হোসেন, সহকারী পরিচালক, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সুমন কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোনিয়া পারভীন, প্রভাষক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রচনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন ইমন শেখ, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মো: হাবিবুল্লাহ, তৃতীয় পুরস্কার পেয়েছেন ফজলে রাব্বি, চতুর্থ পুরস্কার পেয়েছেন ফাহমিদা সুলতানা লিমা, পঞ্চম পুরস্কার পেয়েছেন হাসিবুল হাসান প্রিন্স এবং ষষ্ঠ পুরস্কার পেয়েছেন শাহীন মিয়া। অতিথিবৃন্দ নবীনদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের জন্য শুভকামনা জানান।

    রক্সী খান,মাগুরা।

  • ধর্মপাশায় এন ইজি বুক অফ ইংলিশ গ্রামার বইয়ের মোড়ক উন্মোচন

    ধর্মপাশায় এন ইজি বুক অফ ইংলিশ গ্রামার বইয়ের মোড়ক উন্মোচন

    সুনামগঞ্জের ধর্মপাশায় এন ইজি বুক অফ ইংলিশ গ্রামার বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার দুপুরে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্মকরত শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলা উদ্দিন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারি শিক্ষক ও বইটির লেখক মো.হাবিবুর রহমান লিটন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুর নূর, আসাদুজ্জামান, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধর,জাসেদ ইকবাল প্রমুখ।

  • সিরাজদিখানে ১১৪ তম ফাতেহা শরীফ পালিত

    সিরাজদিখানে ১১৪ তম ফাতেহা শরীফ পালিত

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
    মুন্সিগঞ্জের সিরাজদিখানে বঙ্গ আসামের তরিকতের চাঁদ মুহিউল কুলুব মাহবুবে রহমানী ইমামুত তরিকত হযরত শাহ সূফী সৈয়দ মাওলানা আমজাদ আলী আল হাসানী আল কদমী (র.) এর ১১৪তম ফাতেহা শরীফ উদযাপন করা হয়েছে। উপজেলার শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার গ্রামে দরবারে শাহে কদমী পাউসার শরীফে গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে গদিনশীন মোতোয়ালী আওলাদে রাসূল শাহ সূফী সৈয়দ মাওলানা আ.হ.ম. মাহবুব উল্লাহ আল হাসানী আল কদমীর নেতৃত্বে দেশ বিদেশের শত শত ভক্ত আশেকান মুরিদানদের নিয়ে দরবার শরীফে জিকির আজকার ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। শুক্রবার বাদ ফজর নামাজ শেষে বিশ্ব মুসলিমদের জন্য শান্তি করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

  • বেতাগীতে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ৫ শিশু অসুস্থ

    বেতাগীতে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ৫ শিশু অসুস্থ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর ৫ শিশু অসুস্থ হয়েছে বলে এমনই অভিযোগ উঠেছে। অসুস্থ শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে, ভিটামিন ক্যাপসুল খেয়ে শিশু অসুস্থ হওয়ার কোনো কারণ দেখছেন না তারা। তবে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বমি, পাতলা পায়খানা ও জ্বর নিয়ে ১ বছর বয়সী আদিবা আফরিন, দুই বছর বয়সী নুর মোহাম্মদ, ৮ মাস বয়সী হুমাইরা, ১০ মাস বয়সী ওমর ফারুক ও দুই বছর বয়সী রহমাতুল্লাহ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।

    বুধবার সকালে শিশুদের বাড়ীতে খোজ নিয়ে ও হাসপাতালে গিয়ে দেখা গেছে বর্তামানে তাদের অবস্থার উন্নতি হয়েছে। সোমবার সকালে এ প্লাস ক্যাপসুল খাওয়ার পর রাত থেকেই তাদের বমি শুরু হয়। এদের কয়েকজন বমি করেছে। পাশাপাশি জ্বর ও পাতলা পায়খানাও রয়েছে। হাসপাতালে ভর্তি শিশুদের স্যালাইন দেওয়া হয়।

    বেতাগী পৌরসভার ৮ নংওয়ার্ডের অসুস্থ শিশু আদিবা আফরিনের বাবা মো. খোকন সরদার বলেন, টিকা খাওয়ানোর ১ দিন পর তার শিশু অস্থির হয়ে পড়ে। তাৎক্ষনিক ভর্তি করি। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। অসুস্থ শিশু ওমর ফারুকের মা শারমিন বলেন, ‘সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি কেন্দ্রে গিয়ে আমার ছেলেকে এ প্লাস ক্যাপসুল খাওয়াই। এরপর বিকেলে সামান্য জ্বরের পাশাপাশি হঠাৎ বমি ও পাতলা পায়খানা শুরু হলে সন্ধ্যায় ছেলেকে হাসপাতালে ভর্তি করি। আমার ভাশুরের ৬ মাস বয়সী মেয়েও একত্রে এ ক্যাপসুল খেয়েছে। তারও রাতে জ্বর এসেছে। তবে সে বাড়িতেই রয়েছে।’

    ১০ মাস বয়সী শিশু রহমতুল্লাহ হাওলাদারের মা রেখা বেগম বলেন, সোমবার বেলা ১১টার দিকে কদমতলা ক্লিনিকে নিয়ে গিয়ে আমার ছেলেকে এ প্লাস ক্যাপসুল খাওয়াই। মঙ্গলবার সকাল থেকে ছেলে বমি করা শুরু করে। তারপর ওকে হাসপাতালে ভর্তি করি।

    বেতাগী পৌরসভার বাসিন্দা প্রভাষক মো: হারুন অর রশিদ বলেন, ‘ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশুদের অসুস্থ হওয়ায় খবর শুনে আমরা আতঙ্কের মধ্যে রেেয়ছি। কখন কোন শিশু অসুস্থ হয়ে পরে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর বলেন, ‘কয়েকটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এখন অনেকটা সুস্থ। ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশু অসুস্থ হওয়ার কোনো কারণ দেখছি না। অতিরিক্ত ক্যাপসুল খেলে কারও কারও বমিভাব অথবা অস্থিরতা হতে পারে বলে তিনি জানান। তবে এটিবিশ^ স্বাস্থ্য সংস্থার পরীক্ষিতএকটি ভিটামিন এ ক্যাপসুল। এ ক্যাপসুল গ্রহণের কারণেই যে শিশুরা অসুস্থ হয়েছে তা তিনি নিশ্চিত নন।

    বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, এতে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এনিয়ে শিশুদের যাতে রড় কোন সমস্যা না হয় আমি দেখবো।

    মো: খাইরুল ইসলাম মুন্না
    বেতাগী বরগুনা