Author: desk

  • রাঙ্গামাটিতে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী উশৈসিং এমপি

    রাঙ্গামাটিতে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী উশৈসিং এমপি

    নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:

    রাঙ্গামাটি জেলার কাপ্তাই, নানিয়ারচর উপজেলার সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন কাজ আজ ২৩ ফেব্রুয়ারি সকালে উদ্ধোধন করেন।

    তখন তিনি বলেন,পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে,থেমে থাকার সময় নেই,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত ভারী করতে আবারো নৌকায় ভোট দিতে হবে, নৌকার বিকল্প নেই, শিক্ষা, যোগাযোগ, বিদ‍্যুৎ, চিকিৎসাকে এই প্রতন্ত পাহাড়ে পৌছে গেছে,তাই পিছনে ফিরে তাকানোর সময় নেই।

    বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের দূর্গম এলাকায় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করেন।

    পরে সকাল ১১.০০ঘটিকায় নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের বাজার এলাকা হতে নিচ পাড়া হতে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষ করে নানিয়ারচর বেতছড়ি সুরিদাশপাড়া ও বগাছড়ি ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের ইক্ষু বাগান পরিদর্শন শেষ করেন। পরে নানিয়ারচর উপজেলাধীন সাবেক্ষ্যং ইউনিনের রিঝিবিল পাড়ায় ব্রীজ ও রাস্তা নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আরসিসি গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

    এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন,তিন পার্বত‍্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন )মারুফ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, নানিয়ারচর জোন কমান্ডার লে:ক:এস এম রুবাইয়াত হুসাইন (পিএসসি)জেলা পরিষদ সদস‍্য ইলিপন চাকমা,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়া,রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি রুবেল, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার, এলাকাবাসী ও আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দরা।

    এছাড়া ২৪ ফেব্রুয়ারি শুক্রবার রাঙ্গামাটি সদর উপজেলায় সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের উদ্বোধন করবেন।

  • দৈনিক দখিনের ক্রাইম পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন-এ্যাড সাক্কু চৌধুরী

    দৈনিক দখিনের ক্রাইম পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন-এ্যাড সাক্কু চৌধুরী

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বর্তমান প্রেক্ষাপটে ব্যাপক আলোচিত ও সুনামধন্য সংবাদ গণমাধ্যম নিউজ পেপার দৈনিক দখিনের ক্রাইম পত্রিকায় জয়পুুরহাট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন ১৯৮৪-ইং সালে স্থাপিত প্রাচীন ঐতিহ্যবাহী জয়পুুরহাট জেলার আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব এর আইন বিষয়ক সম্পাদক,লেখক, সমাজ সেবক,তরুন সমাজের অহংকার ও জয়পুরহাট জেলা জজ কোর্টের সুনামধন্য আলোচিত অ্যাডভোকেট গোলাম মোর্শেদ আল কোরেশী ওরফে সাক্কু চৌধুরী।

    তাকে আলোচিত ও সুনামধন্য পত্রিকা দৈনিক দখিনের পত্রিকায় অ্যাডভোকেট গোলাম মোর্শেদ আল কোরেশী ওরফে সাক্কু চৌধুরী”কে জয়পুুরহাট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়ায় দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার সম্পাদক মহোদয়”কে উপজেলা প্রেসক্লাব এর সকল সাংবাদিকরা আন্তরিক ভাবে চিরকৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার মঙ্গল কামনা করেছেন।

    নিরেন দাস,জয়পুুরহাট

  • ক্ষেতলালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ

    ক্ষেতলালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাটের ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার ক্ষেতলাল উপজেলা চত্বরে শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুল প্রাঙ্গনে দিনব্যাপি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ এক মিলন মেলায় পরিণত হয়। আভিভাবক সমাবেশের আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যারয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লা সরকার, মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহ-সভাপতি জিএম মহিউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নওজেস আরা, সমাজসেবা কর্মকর্তা নাজমুল খা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সোবহান তালুকদার, প্রধান শিক্ষক আজিজার রহমান, সহকারী শিক্ষক রোখছানা বেগম, অভিভাবক মোছাঃ সাথী প্রমূখ। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

  • শার্শায় মৎস্য অধিদপ্তরের  উদ্যোগে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

    শার্শায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

    আজিজুল ইসলাম: যশোরের শার্শা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য চাষে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শার্শার সেতাই রহমান ফিশারিজ এর মৎস্য খামারে এ অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

    রহমান ফিশারিজের সত্বাধিকারী ও সফল মৎস্য চাষী কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ২ প্রজেক্ট এর অধীনে (এনএটিপি-২) মৎস অধিদপ্তর এর আওতায় এ অভিজ্ঞতা ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহকারী পরিচালক (মৎস্য বিভাগ) রাজ কুমার বিশ্বাস।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা এইসএম বদুরুজ্জামান,শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান,নড়াইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইনামুল হক,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমান,সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন ও সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল।

    এ ছাড়াও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় নড়াইলের কালিয়া উপজেলা থেকে সুভলভোগী ৪০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন। স্থানীয় মৎস্যচাষীরাও এ কর্মশালায় অশ নেন।

    কর্মশালায় রহমান ফিশারিজের সত্বাধিকারী ও সফল মৎস্য চাষী কামরুজ্জামান টুটুল জানান,তার ৭.৬ একর মৎস্য খামারে এলাকার ৪০ জন বেকার যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়েছে।৷ উল্লেখ্য রহমান ফিশারিজ এর সত্বাধীকারি কামরুজ্জামান টুটুল এ বছর জাতীয় মৎস্য পুরুষ্কার ২০২৩ পাওয়ার জন্য সুপারিশ প্রাপ্ত রয়েছেন।

  • ভোলার চরফ্যাশনে নারিকেল গাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    ভোলার চরফ্যাশনে নারিকেল গাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

    ভোলার চরফ্যাশন উপজেলায় নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহের সর্দার (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যুতায়িত হয়ে নারিকেল গাছের মাথায় তার মরদেহ আটকে ছিল।

    জানাযায়, উপজেলার আব্দুল্লাহপুর ৯ নং ওয়ার্ডের কাজল আহাম্মদ সর্দারের বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। আবু তাহের সর্দার আব্দুল্লাহপুর ইউনিয়নের মৃত মোতালেব সর্দারের ছেলে।

    আবু তাহের সর্দারের স্বজনরা জানান, বাড়ির নারিকেল গাছের পাতা কাটতে ওঠেন আবু তাহের সর্দার। এ সময় পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সাথে জড়িয়ে জান আবু তাহের এতে তার মৃত্যু হয়। মৃত্যুর পর নারিকেল গাছে ঝুলতে ছিল তার মরদেহ।

    খবর পেয়ে আব্দুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ প্রিন্স ও পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আবু তাহের সর্দারের মরদেহ উদ্ধার করেন।

    এ বিষয়ে চরফ্যাশন থানার ওসি মোঃ মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী মূলহোতা র‍্যাবের হাতে আটক

    পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ভুয়া নিয়োগপত্র প্রদানকারী মূলহোতা র‍্যাবের হাতে আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা মাজিদুল ইসলাম(৩৫)কে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-৩,জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা।

    আটককৃত প্রতারক হলেন-নওগাঁর সাপাহার উপজেলার কোচ কুড়লিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে মাজিদুল ইসলাম।

    বৃহস্পতিবার(২৩ শে ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৫ জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়।

    র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো.মাসুদ রানা এর নেতৃত্বে, দিবাগত রাতে নওগাঁর ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য মূলহোতা মাজিদুল ইসলাম’কে আটক করে।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরো জানায় আটককৃত মাজিদুল ইসলাম ২/৩ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা। সে নিজেকে বাংলাদেশ আনসারের ভূয়া সার্কেল এ্যাডজুটেণ্ট হিসেবে পরিচয় দেন। তারা ২০১৯ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা কখনও কখনও জাল নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

    পলাতক আসামী সাইফুল ইসলাম নিজেকে মালিবাগ সিআইডি অফিসে ভুয়া উপ-পুলিশ পরিদর্শক পরিচয় দেন। তিনিও এই দলের একজন সক্রিয় সদস্য। ২০২১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়। পরে ভুক্তভোগী প্রার্থী কনস্টেবল পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পেড়ে। জয়পুুরহাট র‍্যাব-৫ ক্যাম্পে একটি অভিযোগ করলে র‍্যাবের একটি অভিযানিক দল নওগাঁর ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ তাকে হাতেনাতে আটক করেছে।

    পরবর্তীতে আটককৃত ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • মাধবপুরের খড়কী মাদ্রাসার মুহ্তামিম মাওলানা হারুনুর রশিদ আর নেই

    মাধবপুরের খড়কী মাদ্রাসার মুহ্তামিম মাওলানা হারুনুর রশিদ আর নেই

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মুহ্তামিম (বড় হুজুর) আলহাজ¦ হযরত মাওলানা হারুনুর রশিদ (৮২) আর নেই। বুধবার ভোররাতে তিনি ঢাকা’র একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) তিনি দীর্ঘ ৬৫ বছর ধরে ওই মাদ্রাসার মুহ্ তামিম’র দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি, ২ ছেলে, ৮ মেয়েসহ হাজার হাজার ভক্তবৃন্দ রেখে গেছেন। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ যোহর ব্রাহ্মনবাড়ীয়ার সরাইল উপজেলার আখি তারা গ্রামের মাদ্রাসা মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উনার মৃত্যুতে মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর উলামা পরিষদেও সাধারন সম্পাদক মাওলানা মুফতি ওয়াজেদ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

  • ঠাকুরগাঁওয়ের গোরকই কূপ মনস্কামনা পুরনে লাখো মানুষের ভীর

    ঠাকুরগাঁওয়ের গোরকই কূপ মনস্কামনা পুরনে লাখো মানুষের ভীর

    ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে অবস্থিত দেশের অন্যতম পুরাকীর্তি গোরক্ষনাথ মন্দির। এ মন্দির ও মন্দিরের কূপটি অলৌকিকভাবে বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে বলে দবি কর্তৃপক্ষের। প্রায় ১১শ বছরের পুরোনো এ মন্দির ও বৈচিত্রময় আশ্চর্য কূপ ও এর পানি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে মহা পবিত্র বলে এটি গড়ে উঠেছে তীর্থস্থান হিসেবে । এছাড়াও এখানে প্রতিবছর ফালগুনের শিব চতুর্দশী তিথীতে পূণ্য স্নানের জন্য আগমন ঘটে অসংখ্য পূণ্যার্থীর।

    কথিত আছে, গুপ্ত যুগ থেকে সেন যুগের মধ্যেই অর্থাৎ ৯২০ খ্রিস্টাব্দের সময় এই কূপ ও মন্দিরটি নির্মিত হয়েছিল । সুত্রমতে গুরু গোরাক্ষ নাথের নামানুসারে কুপের এবং স্থানের নাম করণ করা হয়েছে গোরকই। আর এই ‘গরকই’কে ঘিরে পূণ্য স্নান বা বারুনীর মেলা হিসেবে আজও সমানভাবে সমাদৃত।

    তাই প্রতিবছর ফাল্গুনের শিব চতুর্দশী তিথীতে পাঁচদিন ব্যাপী আয়োজন করা হয় ‘গোরক্ষনাথ বারণী’ মেলার। আর এই কূপে স্নান করতে ও শিব চতুর্দশী তিথীতে পূঁজা উপলক্ষে মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাগম হয় নানা বয়সী লাখো নারী-পুরুষের ।

    রানীশংকৈল উপজেলার নেকমরদ হতে ৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ‘গোরকই’ নামক স্থানে গোরক্ষনাথ মন্দির। এখানে গোরক্ষনাথ মন্দির ছাড়াও আছে নাথ আশ্রম। গোরক্ষনাথ মন্দির স্থানীয়ভাবে গোরকই মন্দির নামেও পরিচিত। মন্দির চত্বরে আছে মোট ৫টি মন্দির। এছাড়াও আছে ৩টি শিবমন্দির ও ১টি কালি মন্দির। নাথ মন্দিরটি চত্বরের ঠিক মাঝখানে অবস্থিত। মন্দিরের পিছনে রয়েছে কূপটি। পাথর দিয়ে তৈরী একটি ছোট চৌবাচ্চার মাঝে নীচু স্থানে ঐ কূপটি অবস্থিত। কূপটি বড় বড় কালো পাথরের খন্ড দ্বারা নির্মিত। এ কূপের একেবারে নীচু অংশটুকু পর্যন্ত পাথর দিয়ে বাঁধানো। উত্তারাঞ্চল সহ দেশের লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বি নারী-পুরুষ পাপ-মোচনের জন্য এই কূপের পানিতে স্নান করার উদ্দেশ্যে এখানে আসেন। কূপটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর পানি দিয়ে লাখ লাখ মানুষ স্নান করার পরেও কূপের পানি এক ইঞ্চিও কমে না।

    মন্দিরের উত্তরে আছে একটি পান্থশালা। পান্থশালার দরজায় একটি ফলক বা গ্রানাইট শিলালিপি ছিল যা বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। এছাড়াও এ মন্দিরে গ্রানাইট পাথরের বহুল ব্যবহার দেখা যায়।

    মন্দিরটির সম্পর্কে আরও কথিত আছে, গোরক্ষনাথ ছিলেন নাথ পন্থীদের ধর্মীয় নেতা খীননাথের শিষ্য। নবম-দশম শতাব্দির মধ্য ভাগে গোরক্ষনাথের আবির্ভাব ঘটে। তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে মন্দির স্থাপন করেন। অলৌকিক ওই কূপটি সেই সময়ে নির্মিত বলে প্রবীনদের ধারনা। আবার অনেকের মতে, গোরক্ষনাথ কোন ব্যক্তির নাম নয়, এটি একটি উপাধি মাত্র। গোরক্ষনাথ অথবা উপাধি চিরস্মরণীয় করে রাখার জন্যই এই মন্দির ও আশ্রম নির্মাণ করা হয়।

    মেলায় আগত দর্শনার্থীরা জানান, ‘এই মেলা এখানে প্রতিবছর করা হয়। মেলায় অনেক দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসে। যারা এখানে আসেন তারা মূলত নানা মনবাসনা নিয়ে আসেন। যেমন কারও সন্তান না হলেও এখানে এসে প্রথমে এই কূপে স্নান করে শিবমন্দিরে পূঁজা করলে অনেকের সেই মনবাসনা পুরন হয়। গঙ্গার জল হিন্দু ধর্মে যেমন পবিত্র তেমনি এই কূপের পানিও তাদের কাছে পবিত্র। কেউ আবার শুদ্ধিকরণের জন্য শরীরে পানি ছিটিয়ে দেয় এবং অনেকে সে পানি বোতলে করে নিয়েও যান।

    মেলা আয়োজক কমিটি ও মন্দিরের সভাপতি কাশীনাথ বর্মন বলেন, ‘আমি শুনেছি ৯২০ খ্রিস্টাব্দে সিন্ধু দেশ থেকে এই গোরক্ষনাথ ও তার বন্ধু নাসির উদ্দিন নামে দুই জন এখানে আসেন। গোরক্ষনাথ এখানে বসবাস শুরু করেন ও নেকমরদে নাসির উদ্দিন। তখনই এখানে অলৌকিকভাবে মন্দির ও কূপটি নির্মিত হয়। তবে কিছু মন্দির আমরা সংষ্কার করে নির্মাণ করেছি। এই কূপটির বিশেষ বৈশিষ্ট্য হল লাখ লাখ মানুষ এখানে গোসল করলেও এর পানি এক ফোটাও কমে না।’

    মেলা আয়োজক কমিটি ও মন্দিরের সাধারণ সম্পাদক অনন্ত কুমার বর্মন জানান, ‘১৯৬৭ খ্রিস্টাব্দ থেকে এই মেলা স্থানীয়দের সহযোগিতায় হয়ে আসছে। আশা করছি এবার ৫ দিনের মেলায় অন্তত ৯ লাখ মানুষের সমাগম হবে।,

    উল্লেখ্য, মেলাটি গত সোমবার থেকে শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • মুরাদনগরে আগুনে  তিনটি গরুসহ দোকান পুরে ছাই

    মুরাদনগরে আগুনে তিনটি গরুসহ দোকান পুরে ছাই

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে,

    কুমিল্লা মুরাদনগর উপজেলার ৯ নং কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামের উত্তরপাড়া মৃত সুবহান মিয়ার ছেলে শহীদ মিয়ার ঘরে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,
    এতে
    তিনটি গরুসহ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়,
    এতে কৃষক শহীদ মিয়ার আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা।
    ক্ষতিগ্রস্ত কৃষক শহিদ মিয়া বলেন যে,রাত প্রায় সাড়ে চারটার দিকে আগুন দেখে
    পাশের ঘর থেকে বের হয়ে অনেক চেষ্টা করেছেও গরু গুলো উদ্ধার করাতে পারেননি, আমি কিস্তিতে লোন তুলে গরু গুলো কিনে ছিলাম, আমি এখন নিঃস্ব!
    আমার বেচে থাকার অবলম্বন সব শেষ,
    আগুন কি ভাবে লাগছে আমি কিছুই বলতে পারছিনা।
    ভোর রাতে
    মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি গরুসহ দোকানের মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়।
    এলাকার জনপ্রতিনিধি ও সমাজকর্মী গণ
    এ ক্ষতি গ্রস্ত পরিবারের পাশে
    সহযোগিতার হাত বাড়িয়ে দিতে মুরাদনগরের উন্নয়নের রুপকার আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন( এফসিএ) মাননীয় এমপি মহোদয়সহ বিত্তবানদের এগি আসার অনুরোধ করেন,
    সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে কৈজুরী গ্রামের তরুণ সমাজ সেবক গোলাম জিলানী সকালে ই এসে কৃষক শহীদ মিয়ার হাতে নগদ অর্থ তুলে দিয়ে সহযোগিতা করেন।

  • ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    কে এম সোহেব জুয়েল :-বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের পুর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার ২০ ফেব্রুয়ারি রাত -১২:১ মি: ভাষা শহীদদের বেদীতে পুস্পার্ঘ অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয় কর্তীপক্ষ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন।।

    সকাল সন্ধ্যা নানান কর্মসুচির মধ্যদিয়ে মহান আন্তর্জাতিক ভাষা দিবসে শহীদদের যথাযথ মর্যদায় এই অনুষ্ঠানের সুচনা করা হয়।

    মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল ৬:৩০মি: বিদ্যালয় চত্তরে নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে
    বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রধান শিক্ষিকা রাশিদা আক্তারের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে স্কুল কমিটির সভাপতি দানবীয় হাজী মো: মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো : মজিবর রহমান বাদল বিশ্বাস।

    এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুল্যবান আলোচনা সহ কচিকাচা শিক্ষার্থীর মাঝে শিক্ষা নবিস বিভিন্ন প্রতিযোগিতা মুলক অংশগ্রহণে পুরস্কার বিতরণ করা সহ শহীদদের স্মরনে দোয়া ও মোনাজাত করা হয়।

    সারাদিনের আলোচনার শেষাংশে সন্ধ্যায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: মিজানু ররহমানের সভাপতিত্বে ব্যাংক কর্মকর্তা সহোদর উদার মনের মানুষ মো: জাকির হোসেন সবুজের সঞ্চলনায় স্হানীয় কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা আবৃত্তি বই বিতরন ও সংস্কৃতিক অনুষ্ঠান সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুল্যবান বক্তব্য দেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস।

    এ ছারাও অনুষ্ঠান মালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুল্যবান বক্তব্য পেশ করেন অধ্যাপক আবদুল্লাহ হাকিম, আগরপুর ডিগ্রি কলেজর অধ্যপক মো: সেলিম হোসেন মো: অধ্যাপক মো: মাহাবুব প্রমুখ এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো: সুজন শরিফ, সাংবাদিক কেএম সোহেব জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অতিথি আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করেছেন বিদ্যালয়ের সভাপতি মো: মিজানুর রহমান মিজান।