উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে :
নড়াইলের জগন্নাথ দেবের মন্দির থেকে বিভিন্ন দেব-দেবীর মুর্তি চুরি থানায় মামলা দায়ের।
নড়াইলের লোহাগড়া পৌরসভার রথখোলা এলাকার শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে বিভিন্ন দেব-দেবীর মুর্তি চুরি হয়েছে। চুরির ঘটনার পর গত বৃহস্পতিবার দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রথখোলা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও প্রাচীন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পুরোহিত শীতল ভট্টাচার্য্য বুধবার রাত আনুমানিক রাত ৮ টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরের মূল ফটকের গেইটে তালা লাগিয়ে নিজ বাড়িতে চলে যান।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত চোরের দল কৌশলে তালা ভেঙ্গে মন্দিরে রক্ষিত ১৮ কেজি ওজনের রাধা-গোবিন্দের পিতলের মুর্তি, পাথরের তৈরি ৫ কেজি ওজনের গোপাল ঠাকুরের মুর্তি, ১ কেজি ওজনের পিতলের তৈরি গোপাল ঠাকুরের মুর্তি, ৬ কেজি ওজনের ৩টি পাথরের তৈরি নারায়ণ ঠাকুরের মুর্তি, ৫ কেজি ওজনের পাথরের তৈরি শিব ঠাকুরের মুর্তি এবং মন্দিরের দানবাক্সে রক্ষিত নগদ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া এ সব দেব-দেবীর মুর্তির আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। সকালে ওই মন্দিরের পুরোহিত সহ এলাকাবাসী চুরির ঘটনা জানতে পেরে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি কমল কৃষ্ণ বালা বাদী হয়ে অজ্ঞাত চোরদের আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মন্দির চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেফতার করার চেষ্টা চলছে।
Author: desk
-

নড়াইলের জগন্নাথ দেবের মন্দির থেকে বিভিন্ন দেব-দেবীর মুর্তি চুরি থানায় মামলা দায়ের
-

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এমও ডাঃ আব্দুর রহমান সোহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, ফকিরগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন, ১০ নং জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমুখ।
-

স্বরূপকাঠির ধলহার মিস্ত্রি বাড়িতে শ্রীশ্রী হরি মন্দির উদ্বোধন
স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি //
“পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর তার দ্বাদশ আজ্ঞায় বলেছেন শ্রীশ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করো” তার সেই আজ্ঞার প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বৰ্গীয়া মনমোহিনী মিস্ত্রী মনস্থির করে ছিলেন হরিচাঁদ ঠাকুরের মন্দির স্থাপন করার।তার স্বর্গীয় পুত্র সুবাস চন্দ্র মিস্ত্রী’র শ্রীশ্রী হরি মন্দিরের অসমাপ্ত কাজ সম্পন্ন করেন তাঁর সহধর্মিণী শ্রীমতি দিপালী রাণী মিস্ত্রী ও তাঁর তিন পুত্র ‘সুশান্ত মিস্ত্রী, সুব্রত মিস্ত্রী, সুজিৎ মিস্ত্রী।
বুধবার ৯ই ফাল্গুন ২২সে ফেব্রুয়ারী রোজ দক্ষিণ ধলহারে মিস্ত্রি বাড়িতে বাগেরহাট জেলার মোড়লগঞ্জের লক্ষীখালির গোপাল সাধুর বংশধর যোগ্য উত্তরসূরী মতুয়া মাতা শ্রীমতি কানন বালা ঠাকুরানী ‘শ্রীশ্রী হরি মন্দির উদ্ভোধন করেন।এ সময় স্বর্গীয় মনমোহিনী মিস্ত্রি ও সুবাস চন্দ্র মিস্ত্রির পরিবারের লোকজন আত্মীয় স্বজন এবং বিভিন্ন উপজেলার মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার ভক্তরা উপস্থিত ছিলেন। উদ্ভোধনের সময় সুবাস মিস্ত্রির বড় ছেলে সুশান্ত মিস্ত্রি বলেন, মাতামহ স্বৰ্গীয়া মনমোহিনী মিস্ত্রী মনস্থির করে ছিলেন বাড়ীতে হরিচাঁদ ঠাকুরের মন্দির স্থাপন করার, পরবর্তীতে আমার স্বর্গীয় পিতা সুবাস চন্দ্র মিস্ত্রী’র শ্রীশ্রী হরি মন্দিরের অসমাপ্ত কাজ সম্পন্ন করেন আমার মা শ্রীমতি দিপালী রাণী মিস্ত্রী ও আমারা তিন ভাই, আমি সুশান্ত মিস্ত্রী, সুব্রত মিস্ত্রী, সুজিৎ মিস্ত্রী মিলের তাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করি এবং মতুয়া মাতা শ্রীমতি কানন বালা ঠাকুরানী হাত দিয়ে এই শ্রী শ্রী হরি মন্দির উদ্ভোধন করি।
উল্লেখ্য, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১২ খ্রিষ্টাব্দের ১১ই মার্চ অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ওড়াকাঁন্দির সাফলা ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা-পিতার নাম অন্নপূর্ণা বৈরাগী ও যশোমন্ত বৈরাগী। তার প্রতিষ্ঠানিক ভাবে কোন শিক্ষা লাভ করেনি। কিন্তু প্রেম-ভক্তির কথা সহজ-সরলভাবে প্রচার করতেন। বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে হিন্দু ও বৌদ্ধ শাস্ত্রের সম্পর্কে জ্ঞান লাভ করেন, বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে অভিজ্ঞতা জ্ঞান অর্জন করেছিলেন । তার প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হতো মতুয়াবাদ। তার দুই ছেলে গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ ঠাকুর। রুচাঁদ ঠাকুরের পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর মতুয়া ধর্মের উন্নতিসাধন, শিক্ষার প্রসারে মনোনিবেশ করেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে কবি রসরাজ তারক চন্দ্র সরকার। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কলি যুগের শ্রীবিষ্ণু’র একজন বিশেষ অবতার যা তার অনুসারিরা(ভক্তরা) সকলে বিশ্বাস করেন এবং তাকে বলা হয় পতিতপাবন। তাঁর ভক্তরা তাঁকে শ্রীচৈতন্যদেব এবং গৌতম বুদ্ধের যৌথ অবতার বলে মনে করতো। তাঁর প্রচারিত মতুয়া ধর্মে কোনো দেব-দেবীর স্থান নেই। ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি একটি বাণী প্রচার করেছিলেন ‘মুখে হরি নাম কৃষ্ণ নাম হাতে কাম’। হরিবোল কথাটির অর্থ এখানে শ্রী হরী বিষ্ণু বলা হয়েছে। হরিচাঁদ কখনো নিজেকে প্রতিষ্ঠা করার কথা বলেননি। হরি চাঁদ ঠাকুর ১২৮৪ বঙ্গাব্দ ১৮৭৭ সালের ২৩ ফাল্গুন মৃত্যু বরন করে। -

তেঁতুলিয়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা পরিষদ হলরুমে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং কার্যক্রম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।এ সময় উপস্থিত ছিলেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান, নারায়নগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম, ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুলার রহমানসহ উপজেলার অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ, সহকারি শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ্য করে প্রধান অতিথি কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা- শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিশুদের জীবন গঠনে সহযোগিতা করবে বলে তিনি মনে করেন।
জানা যায়, ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ উপজেলার ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৭টি ইউনিয়ন পর্যায়ে বিজয়ীদের নিয়ে উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিত অনুষ্ঠিত করা হয়েছে। -

জয়পুুরহাটে ডিবিপুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুরহাটে (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটের বিকল্প মাদক ১ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (Tapentadol Tablets)সহ মো.আশরাফুল (২৭) নামের এক মাদক ব্যবসায়ী”কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের সদস্যরা।
জয়পুুরহাট জেলা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মানুন আটককের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন-সদর উপজেলার ভাদশা ইউনিয়নের দেবরাইল গ্রামের আঃ আলিমের ছেলে মো.আশরাফুল।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়,প্রতিনিয়তই (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর উপজেলায় (ডিবি) পুলিশের এসআই (নি:) মো.মিজানুর রহমান মিজান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ও ডিউটি চলাকালীন সময়ে এক গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাদশা ইউনিয়ন এর দেবরাইল গ্রামে অভিযান চালিয়ে করে ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (Tapentadol Tablets) সহ মাদক ব্যবসায়ী মো. আশরাফুল”কে হাতেনাতে আটক করে।
জয়পুুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন,মাদক নির্মূলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম স্যারের নির্দেশে প্রতিনিয়তই জেলা জুড়ে (ডিবি) পুলিশের মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ মাদক ব্যবসায়ীদের আটক করছে আসছে (ডিবি)পুলিশের সদস্যরা।
তারই ধারাবাহিকতায় (ডিবি) পুলিশের অফিসার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিক্তিতে সদর উপজেলার ভাদশা ইউনিয়নের দেবরাইল গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওসি আরো বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত একটি মামলা রুজু করা হয়েছে।
-

আগৈলঝাড়ায় গিয়াসউদ্দীন ফকিরের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন
বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের মোঃ গিয়াসউদ্দীন ফকিরের ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় বড় বাশাইল ঈদগার ময়দানে জানাজার নামাজ সেসে ঈদগার ময়দানে সাথে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাশাইল হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ রমিজুল ইসলাম। মরহুম গিয়াসউদ্দীন ফকিরের জানাজার নামাজের আগে তার একমাত্র ছেলে মোঃ শাকিব হাসান সুজন উপস্থিত মুসুল্লিদের কাছে তার বাবার জন্য দোয়া চাইলেন, এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ,কোষাধ্যক্ষ ইত্তিকার তালুকদার,পয়সার হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,বাশাইল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ হায়াত মিয়া, শিক্ষক মোঃ তানভির হাসান পান্নাসহ বিদ্যালয়ের শিক্ষক গন,বাশাইল হাট ব্যবসাই খন্দকার মোহাম্মদ আলী, মোঃ কামরুল হাওলাদার, মোঃ ইমরান হোসেন, সাংবাদিক ও ব্যাংকার মোঃ মাসুদ হোসেন, সাংবাদিক আহাদুল ইসলাম রানা, সহ অনেকে। মরহুম গিয়াসউদ্দীন ফকিরের ভাইর ছেলে সাংবাদিক মোঃ মাসুদ হোসেন সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান আমার কাকা শারীরিক ভাবে অসুস্থ হলে ১৭ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থা ভালো হলে বাড়িতে নিয়ে আসে। ২২ফেব্রুয়ারি তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর, মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ৩মেয়ে সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান।
-

শেখ হাসিনার আগমন উপলক্ষে ময়মনসিংহে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
আরিফ রববানী ময়মনসিংহ
আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারী) বিকালে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরসহ বিভাগের এই ৪ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভা হয়।ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগৃ মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এছাড়া অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মীর্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং। সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলপুর থেকে নির্বাচিত এমপি শরীফ আহমেদ, মুক্তাগাছা থেকে নির্বাচিত এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক, গৌরীপুরের এমপি নাজিম উদ্দীন আহমেদ, ত্রিশালের এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, গফরগাঁও থেকে নির্বাচিত এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, ভালুকার এমপি কাজিম উদ্দিন ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনিসহ বাংলাদেশ আওয়ামী লীগ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন উপজেলা পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। -

ময়মনসিংহে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করলেন ওসি তদন্ত ফারুক
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের মেধায় আর বুদ্ধিমত্ত্বায় হারানো মোবাইল সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে প্রকমত মালিকদের হাতে বুঝিয়ে দিয়ে ব্যাপক সুনামের দাবীদার হয়ে উঠেছে থানা পুলিশ।তবে ওসি শাহ কামাল আকন্দ থানায় যোগদানের পর থেকে এধরনের সেবায় কোতোয়ালি মডেল থানার পুলিশ থানা এলাকাজুড়ে সকলের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই ধারাবাহিকতাতায় থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন আরেকটি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন।বৃহস্পতিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ বেলা ৫ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) – মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন তথ্যপ্রযুক্তির মাধ্যমে ১টি মোবাইল ফোন উদ্ধার করেন, গ্রাহকদের মোবাইল ফোন হারানোর ঘটনাকে থানায় সাধারণ ডায়েরি ভুক্ত হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়, একই কৌশলে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেন ইন্সপেক্টর তদন্ত ফারুক হোসেন।
মালিক তার হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে আনন্দিত হয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাদের প্রতি।
-

প্রেসক্লাব কালাই কমিটি গঠন সভাপতি আতাউর লায়নর-সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
সাংবাদিকতা হোক নিরীহ, বঞ্চিত শোষিত মানুষের জন্য- নিরপেক্ষতা, সত্যতা ও সততাই আমাদের শক্তি-এই ¯স্লোগনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় প্রেসক্লাব-কালাই-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালাই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে দৈনিক আজকের পত্রিাকা ও ডেইলি এশিয়ান এজ পত্রিাকার জেলা প্রতিনিধি মো. আতাউর রহমানের সভাপতিত্বে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল সাংবাদিকদের আলোচনা-পর্যালোচনা ও মতামতের ভিত্তিতে তিন বছর মেয়াদে ৩৫ জন সদস্য বিশিষ্ট প্রেসক্লাব-কালাই-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই নতুন কমিটিতে দৈনিক আজকের পত্রিাকা ও ডেইলি এশিয়ান এজ পত্রিাকার জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার পত্রিাকার কালাই উপজেলা সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর সাধারণ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
এ নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মো. ইলিয়াছ আখতার (দৈনিক বাংলাদেশের আলো), সহ-সভাপতি পদে অধ্যক্ষ মো. শাহাজান আলী (দৈনিক বগুড়া), সহ-সভাপতি পদে মো. আব্দুল হাকিম (দৈনিক চলমান বাংলাদেশ) যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মোকারম হোসাইন (দৈনিক সমাচার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রেশাদুর হোসেন (ডেইলি ট্রিবিউন), সাংগঠনিক সম্পাদক পদে মো. রনি আকন্দ (দৈনিক আমার সংবাদ ও ডেইলি বাংলাদেশ),সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল আজিজ (দৈনিক বিজয়েরে আলো), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল কাদের (দৈনিক প্রতিবাদ), কোষাধ্যক্ষ পদে মো. জাহিদুল ইসলাম জাহিদ (বাংলাদেশ সংবাদ প্রতিদিন), শিক্ষা,গবেষণা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে প্রভাষক মো. আমিরুল ইসলাম (দৈনিক কালেরকণ্ঠ), ধর্মীয় বিষয়ক সম্পাদক পদে আলহাজ্বা মো. তরিকুল ইসলাম তালুকদার রাসেল (দৈনিক গণমানুষের আওয়াজ), আইন বিষয়ক সম্পাদক পদে এ্যাড. মো. আব্দুর রহিম প্রমানিক (ফ্রিল্যান্স), ক্রীড়া ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে মো. মাফছাদুল হক তালুকাদর জনি (দুর্বার নিউজ-২৪ টিভি), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো. মোছদ্দেকুল ইসলাম চঞ্চল বাবু (দৈনিক মুক্তজমিন) এবং তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. সম্রাট আকবর (দৈনিক সময়ের পত্রিকা) মনোনীত হয়েছেন। এছাড়াও কার্যনির্বাহীর সদস্য হিসেবে মনোনীত হন, অধ্যক্ষ আলহাজ্বা মো. মামুনুর রশীদ (দৈনিক ভোরের কাগজ ও ডেইলি নিউন্যাশন), প্রভাশক মো. শামীম রেজা (দৈনিক লোকায়ন), এস এম আব্দুল্লাহ তালুকদার সউদ (দৈনিক আমার বার্তা ও এশিয়ান টিভি), মাষ্টার মো. আনোয়ার হোসেন (দৈনিক আশ্রয় প্রতিদিন), মো. রবিউল ইসলাম আকন্দ (দৈনিক দেশ বাংলা) ও মো. আব্দন নূর (দৈনিক মায়ের আঁচল)।
অপরদিকে অন্যান্য সদস্যরা হলেন-মো. হুমায়ন কবির তালুকদার (সাপ্তাহিক জয়পত্র), মো.সুজাউল ইসলাম সুজা (দৈনিক আলোকিত প্রতিদিন), মো. গোলাম রব্বানী (সাপ্তাহিক সমন্বয়), মো. জহুরুল ইসলাম মন্ডল (দৈনিক কালবেলা), মো.হামিদুর রহমান হামিদ (সাপ্তাহিক বালিঘাটা), মো. শামীম তালুকদার (সাপ্তাহিক সময়ের ইতিহাস), মো. আবুক্কর সিদ্দিক প্রিন্স (দৈনিক আজকের বিসনেস বাংলাদেশ), মো. ফারুক মিয়া (সনিবাংলা-টিভি), মো. আব্দুর রাজ্জাক (দৈনিক বিশ্বমানচিত্র,এফ এম বাংলা) এম. এ.জি নাফসি তালুকদার (সাপ্তাহিক আমাদের ঈশ্বরদী), মো. আজিজুল ইসলাম (ক্যামেরাপার্সন) ও মো. আতাউর রহমান আকন্দ (দৈনিক সকালবেলা)। এছাড়াও এ কমিটিতে উপদেষ্টামন্ডলী পদে ৪ জন মনোনীত হয়েছেন।
এই নতুন কমিটি ঘোষণা হওয়ার পর কালাই উপজেলার বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা-উপজেলার গণমাধ্যমকর্মীরা, শিক্ষকগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বে”ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে আন্তরিকতা ভাবে শুভেচ্ছা নিয়েছেন।
নিরেন দাস,জয়পুুরহাট।।
-

টংগীবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতামূলক মাদক বিরোধী আলোচনা সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধ
আজ কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সিগন্জ জেলার আয়োজনে শিক্ষার্থীদের সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টংগীবাড়ী উপজেলার নিবার্হী অফিসার মোঃ রাশেদুল ইসলাম স্যার, সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক জনাব সাজ্জাদুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন,মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মামুন মুন্সিগঞ্জ জেলা,কলেজের গর্ভনিং বডির দাতা সদস্য আলমগীর কবির অভি সহ সকল শিক্ষকমণ্ডলী।ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।