Author: desk

  • জয়পুুরহাটে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

    জয়পুুরহাটে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের গতনশহর এলাকায় শ্যামলী পরিবহন ও আলু বোঝায় ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।

    শুক্রবার (২৪ শে ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট-হিলি সড়কের গতনশহর এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

    নিহত ফারুক হোসেন পাঁচবিবি উপজেলার গলাকাটা গ্রামের সারোয়ার হোসেনের ছেলে। রিপোর্টটি লেখা পর্যন্ত গুরুতর আহত ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে শ্যামলী পরিবহনের একটি বাস জয়পুরহাট থেকে পাঁচবিবির দিকে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা আলু বোঝায় একটি ভ্যান গতনশহর এলাকায় পৌঁছালে শ্যামলী পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

    এবিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওসি আরো বলেন এঘটনায় ঘাতক বাসটি মাঝপথে যাত্রীদের নামিয়ে দিয়ে চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে।পলাতক চালক এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

    নিরেন দাস,জয়পুুরহাট

  • জয়পুরহাটে কবি সাফিউল এর কাব্যগ্রন্থ বাঙ্গালী জাতির পিতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

    জয়পুরহাটে কবি সাফিউল এর কাব্যগ্রন্থ বাঙ্গালী জাতির পিতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাটের কবি সাফিউল ইসলাম এর লেখা কাব্যগ্রন্থ বাঙ্গালী জাতির পিতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
    ২২ (ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল সকাল ১০টার সময় জয়পুরহাট চিনিকল ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এপার বাংলা ওপার বাংলা মানবাধিকার ও নদীময় কবিতা উৎসব অনুষ্ঠানে কবি সাফিউল ইসলাম এর লেখা কাব্যগ্রন্থ বাঙ্গালী জাতির পিতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কে. এ. এম. মামুন চিশতী, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, বঙ্গরত্ন বালুরঘাট ভারত এর বিশ্বনাথ লাহা, কবি ও সমাজ সেবক সুরুজ দাস, জয়পুরহাট লেখক ফোরাম এর সভাপতি কবি আহমেদ মকবুল মুকুলসহ দুই বাংলার অনেক গুণীজন।
    জানা গেছে, কবি সাফিউল ইসলাম ১৯৯৪ সালের ১০ (অক্টোবর) জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সানাউল ইসলাম ও মাতা বুলবুলি বিবি।
    দীর্ঘদিন ধরে অল্প বয়সী তরুণ এই কবি বিভিন্ন কাব্যগ্রন্থ লিখে আসছেন। তার লেখা প্রকাশিত যৌথকাব্য গ্রন্থ গুলোর মধ্যে উল্লেখ যোগ্য- প্রতিভার উন্মেষ, স্বপ্নের স্বাধীনতা, সাদা মেঘে উড়াই মৌনতা, সময়ের সুর-২ কোথাও কেউ নেই, কলতান( ডিজিটাল কাব্যগ্রন্থ), বসন্ত রাঙ্গা মন, স্বপ্নের ফেরিওয়ালা,
    কবির আর একটি আলোচিত একক কাব্যগ্রন্থ
    “উন্নয়ন মাতা শেখ হাসিনা”( প্রকাশকাল-অমর একুশে বইমেলা-২০২২) বাঙ্গালী জাতির পিতা কবির প্রকাশিত দ্বিতীয় একক কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সময়ের সুর প্রকাশনীর প্রকাশক ফাতেমাতুন নুর।
    এসব কাব্যগ্রন্থ লিখে কবি সাফিউল ইসলাম ইতিমধ্যে বিভিন্ন সাহিত্য পরিষদ থেকে সম্মাননা স্বারক ও সনদ অর্জন করেছেন, বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে “স্টার এ্যওয়ার্ড-২০২২” পেয়েছেন, কবি প্রতিভার উন্মেষ কবি সম্মাননা-২০২১ অর্জন করেছেন।
    মাসিক চিরকুটে সাহিত্য পত্রিকা কবিকে “মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক-২০২২” প্রদান করেছেন। ডাকবাংলা সাহিত্য একাডেমি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি পদকসহ একাধিক পদক লাভ করেছেন।
    উদীয়মান তরুণ এই কবির লেখা ইতিমধ্যেই পাঠককে মুগ্ধ করেছে।

  • মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষনা মধ্যনগর থানার  ওসি জাহিদুল হক

    মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষনা মধ্যনগর থানার ওসি জাহিদুল হক

    মধ্যনগর (ধর্মপাশা) প্রতিনিধি:
    মুজিববর্ষে মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সুনামগঞ্জের মধ্যনগর থানার ওসি ।
    থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে মাদক ও জুয়া মুক্ত সুন্দর একটি উপজেলা গড়ে তুলতে টিম ওয়ার্ক করে থানা পুলিশ দায়িত্ব পালন করছে।
    ওসি মো. জাহিদুল হকের কঠোর নজরদারীতে কমেছে সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড। তিনি এই থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি মাদক, ছিনতাই ও সন্ত্রাসীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মাদক ব্যবসায়ী,জুয়াড়ী ও মাদক সেবনকারীদের এ থানায় আর ঠাঁই নেই। এ ধরনের অপরাধীদের রুখতে তিনি একাধীকবার সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন। প্রায় সকল ইউনিয়নের জনপ্রতিনিধিগণ বলছেন বর্তমান ওসি জাহিদুল হক এই থানায় যোগদানের পর থানার সব দিক ঘুরে দাঁড়িয়েছে। থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে গতি ফিরিয়ে আনতে তিনি প্রাণপণণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার দায়িত্ব পালন করছেন সততা ও দক্ষতার সাথে।
    গত মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ৩ টা ও জুয়ার মামলা ২টা, বিশেষ ক্ষমতা আইনে মামলা ২টাসহ মোট ৭ টি মামলা মধ্যনগর থানায় দায়ের করে ১৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

    মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু বলেন, অতিতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে থানা পুলিশের সদস্যরা মাদক, জুয়া নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনেক বেশী তৎপর ভাবে কাজ করছে। তিনি আরো বলেন, যে কোন সময়ে পুলিশের সহযোগিতা চাইলে আন্তরিকতার সাথে জনগণকে সহযোগিতা করছেন বর্তমান ওসি জাহিদুল হক। তিনি পুলিশের কাজে জনগনকে আরও আন্তরিকতার সাথে সকলকে সহযোগিতা করার আহবান জানান ।
    মধ্যনগর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোবারক হোসেন তালুকদার বলেন, ওসি জাহিদুল হকের বর্তমান দায়িত্ব ও ভূমিকার প্রশংসা করে বলেন, মাদক ও জুয়া নির্মুলে পুলিশ তৎপর রয়েছে।

    অফিসার ইনচার্জ মো.জাহিদুল হক বলেন, আমার উপজেলায় মোটি ৪টি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সদা তৎপর রয়েছে। তিনি আরো বলেন,
    মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকলে কউকে ছাড় দেওয়া হবে না। তিনি আগামীর সুন্দর সমাজ গঠনে মাদক ও জুয়ামুক্ত মধ্যনগর উপজেলা গঠনে সকলকে আন্তরিক ভাবে সহযোগিতার আহবান জানান।

    শান্ত তালুকদার
    মধ্যনগর,সুনামগঞ্জ

  • বাবুগঞ্জে সড়ক দুঃর্ঘটনায় মর্মান্তিক আহত আঃ লীগ নেতা ওয়াদুদ

    বাবুগঞ্জে সড়ক দুঃর্ঘটনায় মর্মান্তিক আহত আঃ লীগ নেতা ওয়াদুদ

    বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামের মৃত মজিদ শিকদারের পুত্র আ- লীগনেতা মো: ওয়াদুদ শিকদার -৪৬ সড়ক দু:র্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্হানীয় সুত্রে জানাগেছে।

    আ- লিগ নেতা ওয়াদুদ শিকদার বলেন, গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সান্ধ্যার দিকে বাটাজোর থেকে মাহিন্দ্র গাড়ি যোগে নিজ গ্রামের বাড়ি জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে ফিরার পথে একই ইউনিয়নের চরউত্তর গ্রামের মো: সাখাওয়াত হোসেন খানের বাড়ির দরজার কবরস্থানের সংলগ্ন রাস্তার সাথে পুতে রাখা লোহার ভিমের সথে মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে উপচে পরে গুরুতর আহত হয়। এবং বাম পা ভেঙে যায় আ- লীগ নেতা ওয়াদুদ শিকদারের এমনটি জানিয়েছেন তিনি।

    তার (ওয়াদুদ) সাথে থাকা স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা আসংখ্য জনক দেখা দিলে কর্তব্য ডাক্তারের মরামর্শ ক্রমে উন্নত চিকিৎসা দিতে ওই রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন ওয়াদুদ শিকদার।

    তিনি ওয়াদুদ) বলেন, রাস্তার সাথে পুতে রাখা লোহার ভিম জরুরী ভিত্তিতে উপচে ফেলা না হলে সড়ক দু:র্ঘঘটনায় তার মত অনেককেই পঙ্গুত্ব জীবন কাটাতে হতে পারে।

    তাই অতি দ্রুত রাস্তায় পুতে রাখা লোহার ভিম তুলে ফেলতে প্রশাসনের সার্বিক সহোযোগিতা কামনা করছেন আ- লীগ নেতা ওয়াদুদ শিকদার

  • নলছিটিতে ফার্মেসী মালিকের নাক ফাটলো ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি

    নলছিটিতে ফার্মেসী মালিকের নাক ফাটলো ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক।

    ঝালকাঠির নলছিটিতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঘুষিতে ফার্মেসীওয়ালার নাক ফেটে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার(২৩ ফেব্রæয়ারী) সন্ধ্যায় উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সুরভী মেডিকল হলের প্রোপাইটার মো.নিজাম উদ্দিন খানকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মো. নিজাম উদ্দিন খান মুঠোফোনে জানান, এসএমসি ফার্মার নলছিটি উপজেলার বিক্রয় প্রতিনিধি মহিবুল্লাহ বেল্লাল ব্যবসায়িক কারনে আমার ৫০০/- টাকা পাবেন। বৃহস্পতিবার বিকেলে সে টাকা নিতে আমার ফার্মেসী আসে। আমি তখন বলি গ্রামের ফার্মেসী আগে বলে না আসলে টাকা দেওয়া যায় না। কারন ক্যাশে টাকা থাকে না। আমি এই কথা বলে তাকে টাকা দেওয়ার জন্য আলমিরা খুলতে যাওয়ার আগেই সে আমার নাকে সজোরে ঘুষি মারে এরপর স্থানীয়রা ছুটে আসে। এরপর আমার আর কিছু মনে নেই। আমি এ ব্যাপারে নলছিটি থানায় মৌখিক অভিযোগ করেছি এবং লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছি। এমএমসি ফার্মার নলছিটি উপজেলা প্রতিনিধি মহিবুল্লাহ বেল্লাল বলেন,তার কাছে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে প্রথম আমাকে আঘাত করে এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে তার নাকে আঘাত লাগে এখানে আমার কোন দোষ নেই। আমারও হাতের তালুতে জখম হয়েছে। তিনি আইনের আশ্রয় নিলে আমিও আইনের আশ্রয় নিতে পারি। নলছিটিতে এর আগেও বেশ কয়েকবার ওষুধ ব্যবসায়ী ও বিক্রয় প্রতিনিধির সাথে মারামারি ঘটনা ঘটেছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

    নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
    প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার পচাকান্দর ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

    মৃত ও আহত ব্যক্তিরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার টিকরামপুর গ্রামের পিতা মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), আব্দুল মান্নান এর স্ত্রী সুলেখা বেগম (৩৬), পিতা মৃত আব্দুল মান্নান এর মেয়ে মরিয়ম খাতুন (১৫), চর ইসলামাবাদ গ্রামের পিতা মৃত ইয়াস আলীর ছেলে হুমায়ন কবির (৪৫), হাইউল আলীর মেয়ে সালমা খাতুন (১৬), হুমায়ন কবির এর মেয়ে ফাতেমা খাতুন (১৬)।

    নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান আমনুরা হতে নাচোলগামী একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ী ও একই দিক হতে আসা একটি প্রাইভেটকার, যাহার রেজি নং ঢাকা মেট্রো-গ-১৯-১৭৫৩ গাড়ী দুইটি নাচোলের দিকে আসার সময় লক্ষীপুর পচাকান্দর ব্রীজের দক্ষিণ পাশে পৌছামাত্র, ব্যাটারি চালিত ভ্যানগাড়ীটির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারালে পিছনে থাকা উক্ত প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। এতে ভ্যান গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।
    ঐ সময় স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দিলে, নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন।
    আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
    দূর্ঘটনা কবলিত ভ্যান ও প্রাইভেট কার আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • বানারীপাড়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার আগমনে উচ্ছসিত স্থানীয় নেতৃবৃন্দ

    বানারীপাড়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতার আগমনে উচ্ছসিত স্থানীয় নেতৃবৃন্দ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় একুশে পদকপ্রাপ্ত প্রয়াত গোলাম সারওয়ারের জ্যেষ্ঠপুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম শাহরিয়ার রঞ্জন এর শুভ আগমন উপলক্ষে উচ্ছসিত স্থানীয় নেতৃবৃন্দরা।গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টায় গোলাম শাহরিয়ার রঞ্জনের আগমনে বানারীপাড়ার ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং পটুয়াখালী জেলার ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দরা একত্রিত হয়ে পথিমধ্যে বরিশালের গড়িয়ার পাড় থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বানারীপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে এসে পৌঁছায়।এ সময় গোলাম শাহরিয়ার রঞ্জন বলেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে যেন কেউ বাঁধা দিতে না পারে সেদিকে সকল নেতৃবৃন্দের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কায় প্রার্থী মনোনীত করবেন আমরা সবাই তাকে নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রার জন্য এক সাথে কাজ করব। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী মিয়া নাঈম হাবিব,সুশমা নাইম। নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান সাকিব, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ হোসেন, সাবেক আইন বিষয়ক সম্পাদক অন্তরা আশ্চার্য, সাবেক ছাত্রলীগ নেতা সায়েম চৌধুরী। বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা গোলাম কিবরিয়া সৈকত, উপজেলা যুবলীগের অন্যতম নেতা মাসুম বিল্লাহ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল আউয়াল।যুবলীগ নেতা সোহেল রানা, শাহিন শেখ,শিপন, শামীম আহমেদ, বিজয় ঘরামী। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল। ছাত্রলীগ নেতা সাকিল আহমেদ, হাসান আহমেদ, মোঃ হেলাল সহ ছাত্রলীগ যুবলীগের অন্যা্ন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • আত্রাইয়ে রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত

    আত্রাইয়ে রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত

    নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন শ্রীশ্রী দূর্গামাতা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই লীলা কীতন। প্রতি বছরের ন্যায় এ বছরের পালিত হচেছ বলে জানান কীর্তন কমিটির শ্রী স্বপন কুমার দত্ত দেশ মাতৃকার শুভ কামনা ও বিশ্ব শান্তি কল্পে ষোল প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের কীতন বাইশ বছর ধরে আয়োজন পালিত হচ্ছে সনাতন এই ধমাবলম্বিগন জানান।দেশের বিভিন্ন স্থানে যখন মন্দির ভাংচুর সহ সংখ্যালঘুদের উপর শাররীক,মানসিক অত্যাচার ও ধমীয় ভাবে এক প্রকার মানুষ নামের পশুরা অথচ নওগাঁ জেলার আত্রাই সদর এই মনি্‌দরে হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে সবাই এক সাথে আনন্দ ভাগ করে এক নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে।বিশে ফ্রেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ অন্তে মঙ্গলঘট ও শুভ অধিবাস কীতন দিয়ে শুরু হয় এবং(আগামী বৃহস্পতিবার শ্রী শ্রী রাধাগোবিন্দের কুঞ্জভঙ্গ ও ভোগ মহোৎসব অন্তে মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে শেষ হয়। এই লীলা কীতনে মোট চারটি দল পরিবেশনায় অংশ গ্রহন করে।শ্রী শুকদেব অধিকারী নব- বৃন্দাবন,পাংশা,রাজবাড়ী, শ্রী মতি রাধা রানী প্রামানিক,রাধারানী সম্প্রদায়,বাগমারা,রাজশাহী, শ্রী ধম দাস, রাধা-গোবিন্দ সম্প্রদায়,সাতক্ষিরা, শ্রীমতি জয়ীতা দাসী,যুগল লীলা সম্প্রদায়,মহাদেবপুর,নওগাঁ।লীলা কীতন আয়োজক কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত আত্রাই ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বরুন কুমার সরকার এর সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের প্রতিনিধির একান্ত সাক্ষাৎকারে তারা আক্ষেপকরে বলেন আমাদের এখানে প্রায় দুইশত পরিবারের মতো হিন্দু পরিবার আছে যাদের অধিকাংশই দিন মজুর বেশি পরিমান,চাঁদা দেয়া কোন ভাবেই সম্ভব নয়। আমরা যদি সরকারী ভাবে একটু সাহায্য পেতাম তাহলে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান টি আরো ভালোভাবে করতে পারতাম। আয়োজক কমিটির সকল সদস্য সমান ভাবে পরিশ্রম করে যাচ্ছে যেন আমরা সফল ভাবে অনুষ্ঠান শেষ করতে পারি তাতে ধম বণ। গতকাল বুধবার(তেইশ ফেব্রুয়ারী) দুপুরে আত্রাইয়ে সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন শ্রীশ্রী দূর্গামাতা মন্দির শ্রী শ্রী রাধাগোবিন্দ লীলা কীতন প্রাঙ্গন পরির্দশন করেন আত্রাই- রানী নগর এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। এসম উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, আত্রাই উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অমেলেন্দু নাথ সাহা রনি,শ্রী সঞ্জয় কুমার দাশ,অজিত কুমার হালদার,প্রফেসর বিমান কুমার,সাহেবগঞ্জ,খঞ্জর ও অত্র এলাকার গৌরবভক্তবৃন্দ প্রমূখ।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • নওগাঁয় যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে সুশীল সমাজের করণীয় শীর্ষক জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

    নওগাঁয় যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে সুশীল সমাজের করণীয় শীর্ষক জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় যক্ষারোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের করণীয় শীর্ষক জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

    স্থানীয় প‍্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে বুধবার বিকাল থেকে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি ( নাটাব) এই এ্যাডভোকেসী সভার আয়োজন করে।

    নাটাব নওগাঁ জেলার সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ।

    এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার কাকলী এবং নাটাবের ফিল্ড লেভেল ষ্টাফ মো: কামরুল ইসলাম বক্ততব্য রাখেন।

    উন্মুক্ত আলোচনাপর্বে জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম বক্তব্য রাখেন।

    সভায় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ জানান নওগাঁ জেলায় সর্বশেষ কোয়ার্টার সেপ্টেম্বর হতে ডিসেম্বর’ ২০২২ পর্যন্ত ১৩ হাজার ৩শ ৯৬ ব‍্যাক্তির পরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে ৭৭২ ব্যক্তির যক্ষা সনাক্ত হয়েছে। সরকারি ভাবে তাদের চিকিৎসা প্রদান অব্যাহত রয়েছে।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এমপি ফিরোজ কবিরের গাড়ী চালক

    সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এমপি ফিরোজ কবিরের গাড়ী চালক

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমেদ ফিরোজ কবিরের ব্যাক্তিগত গাড়ী চালক মো.ফারুক হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পাবনা-চাটমোহর সড়কের মূলগ্রাম নামক স্থানে। নিহত ফারুক হোসেন সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল বারেকের ছেলে। জানাযায়,দিনাজপুর আত্মীয়বাড়ী বেড়াতে যাওয়ার জন্য নিজ বাড়ী হতে সিএনজিযোগে রওনা হয়ে ট্রেনে উঠার জন্য চাটমোহর স্টেশনে যাচ্ছিলেন। এসময় রাত সাড়ে বারোটার দিকে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক কে মৃত ঘোষণা করে। নিহত ফারুকের জানাজা নামাজ স্থানীয় সাতবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের ব্যক্তিগত সহকারী তাজউদ্দিন। এদিকে ফারুকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমেদ ফিরোজ কবির সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।