Author: desk

  • নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ পড়ুয়া দুই বন্ধু’র মৃত্যু পরিবারে চলছে শোকের মাতম

    নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ পড়ুয়া দুই বন্ধু’র মৃত্যু পরিবারে চলছে শোকের মাতম

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

    নড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট মাদরাসা এলাকার সামনে সড়ক দুর্ঘটনায় কলেজ পড়ুয়া দুই বন্ধু নিহত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোটরসাইকেল চালক নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামের মহব্বত মোল্যার ছেলে বাঁধন (২০) এবং হবখালী ইউনিয়নের কমখালী গ্রামের পলাশ মোল্যার ছেলে মেহেদী হাসান (২০)। এর মধ্যে বাঁধন যশোর বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষ এবং মেহেদী মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
    তারা মোটরসাইকেলযোগে মাইজপাড়া থেকে বুনাগাতির দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
    আহতদের মধ্যে মেহেদী দুর্ঘটনার কিছুক্ষণ পর এবং বাঁধন মোল্যা যশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

  • ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
    এসময় উপজেলা নিবার্হী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিৎ চন্দ্র সিংহ, ভেটরিনারী সার্জন ডাঃ সোহেল রানা, সফল খামারী ফয়সাল আলম প্রমূখ ।
    দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন খামারী তাদের পশু, পাখি, হাঁস, মুরগী প্রদর্শন করেন। শেষে সেরা খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

    মো. আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • মাগুরায় এসএসসি ৭৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

    মাগুরায় এসএসসি ৭৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

    রক্সী খান মাগুরা প্রতিনিধি – ৫০ বছর পূর্তী উপলক্ষে মাগুরার আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুলের এসএসসি ৭৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
    এ উপলক্ষে শনিবার সকালে স্কুল চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি উপজেলা পরিষদ হয়ে আড়াপাড়া বাজার প্রদক্ষিণ করে স্কুলের গেটের সামনে এসে শেষ হয়।
    পরে ব্রজেন্দ্রনাথ মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। বিশেষ অতিথি ছিলেন এ কে এম খাইরুল আলম, প্রধান শিক্ষক আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুল।
    অনুষ্ঠানে বক্তারা ৭৩ ব্যাচের সকল বন্ধুদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ ধারা কে অব্যাহত রাখার আহ্বান জানান। পরে মধ্যাহ্নভোজের মধ্য মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    রক্সী খান,মাগুরা।

  • “নবযাত্রা সাহিত্য ও পিক শিশু-কিশোর উৎসব ‘২৩ উদযাপিত”

    “নবযাত্রা সাহিত্য ও পিক শিশু-কিশোর উৎসব ‘২৩ উদযাপিত”

    রক্সী খান মাগুরা প্রতিনিধি :
    চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজ অডিটোরিয়ামে “নবযাত্রা সাহিত্য ফোরাম” ও “পিক মেধা বৃত্তি” এর যৌথ আয়োজন “এসো প্রাণের উচ্ছ্বাসে” শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    নবযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রফেসর পি. সি. পাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি দুর্জয় পাল এর সভাপতিত্বে দুই পর্বের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্রগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সম্মানিত জেলা ও দায়রা জজ (বিচারক) জনাব জান্নাতুল ফেরদৌস, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কলামিস্ট, নাট্যকার, নির্মাতা ও অভিনেতা জনাব হেদায়েত উল্লাহ তুর্কি, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি, অনুবাদক ও গবেষক জনাব শাকিল কালাম,
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ফরিদ উদ্দিন, স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা রেহেনা পারভিন প্রমুখ।

    এ বছর হতে শুরু হওয়া শিক্ষা, সাহিত্য, সংগঠক, সংস্কৃতিসহ বিভিন্ন বিভাগে “নবযাত্রা পদক” পেয়েছেন দেশের তিন গুণীজন। পদক প্রাপ্ত সম্মানিত গুণীব্যক্তি হচ্ছেন, শিক্ষা বিভাগে (মরণোত্তর) প্রফেসর পরাশর চন্দ্র পাল, সাহিত্য সংগঠক হিসেবে ঢাকা কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট এর সহকারী কমিশনার কবি নজরুল ইসলাম বাঙালি, সংস্কৃতি বিভাগে বাংলাদেশ বেতার ও বিটিভি’র তালিকাভুক্ত জনপ্রিয় যন্ত্র সংগীতশিল্পী (হাওয়াইয়ান গীটার) সানু দাশগুপ্ত।

    উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান সমন্বয়কারী মোঃ রাসেল, সঞ্চিতা মজুমদার, ইসরাত জাহান তনুকা, রুম্পা পাল, সুমন চৌধুরী, কবি মোঃ নেসার, মোঃ আজিজ, নিলয় দত্ত, প্রকৌশলী সুখময় বড়ুয়া, প্রকৌশলী সুযশ পাল এবং সঞ্জয় পাল।
    এছাড়া অন্যান্যদের মধ্যে কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন কবি উত্তম কুমার নাথ, কবি জেবুন্নেছা সুইটি, জেবুন্নেছা জেবু, কবি ফারুক জাহাঙ্গীর, কবি বনশ্রী বড়ুয়া, কবি হোসেন ইব্রাহিম, কবি মো: এহসান, কবি সুপ্রিয় বড়ুয়া, কবি প্রতিমা দাশ, কবি আফসানা আলম প্রমুখ।
    দিনব্যাপী দুই পর্বের সাজানো সূচীর ‘১ম অধিবেশন’
    নবযাত্রা সাহিত্য উৎসব ২০২৩ সকাল ১০টায় উদ্বোধন শেষে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সভাপতি দুর্জয় পাল।
    কবিতা আবৃত্তি ও আলোচনা সভা শেষে দশজন বিশিষ্ট কবির রচিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

    ‘২য় অধিবেশন’ দুপুরে”পিক শিশু কিশোর উৎসব ‘২৩” এর শুরুতে চাইনীজ মার্শাল আর্ট উশু এর কোচার দীপুর নির্দেশনায় ২৫ জনের একটি শিশু কিশোর দল বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে। এরপর, ইয়োগা প্রশিক্ষক মি. সুজন সেনগুপ্তের পরিচালনায় ৭ জন শিশুর অপর একটি দল মিউজিকের সুরে সুরে ইয়োগা প্রদর্শন করেন। এরপর মঞ্চে এসে যাদু প্রদর্শন করেন যাদুশিল্পী রিপন তলাপাত্র। কয়েকজন শিল্পী হাওয়াইয়ান গিটারের (যন্ত্র সংগীত) সুর বাজান। সংগীত পরিবেশন করেন শিল্পী লিঙ্কন বড়ূয়া ও ঐশী বনিক।
    স্মৃতিচারণ ও আলোচনা শেষে সম্মানিত গুণী অতিথির মাধ্যমে পিক মেধাবৃত্তি প্রাপ্ত তিনশতাধিক শিক্ষার্থীদের সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
    সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী দেবাশীষ রুদ্র এবং যারিন সুবা।

    সহস্রাধিক দর্শক, কবি, সাহিত্যিক, শিক্ষার্থী, অভিভাবকের এই বর্নাঢ্য মিলন মেলায় মহিলা কলেজ প্রাঙ্গনে বিশিষ্ট কবি বন্ধুদের বইয়ের স্টলে উপচেপড়া ভীড় দেখা যায়।

    অনলাইন ভিডিও কলে যুক্ত হয়ে সকলের জন্য শুভেচ্ছা পাঠান লন্ডন থেকে কবি উদয় শংকর দুর্জয়, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কবি, অনুবাদক ও গবেষক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত এনডিসি, ভারতের পশ্চিমবঙ্গের কবি ও সাংবাদিক মুনমুন বনিক, পশ্চিবঙ্গের কবি সুশান্ত কাঞ্জিলাল।
    উক্ত দিনব্যাপী দুইপর্বের মহা মিলন মেলা অনুষ্ঠানে দেশের বিদগ্ধ গুণীজন, কৃতী শিশু-কিশোরসহ সকল সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের পদচারণে মুখর ছিলো অনুষ্ঠান প্রাঙ্গণ।
    মিডিয়া পার্টনার ছিলো মাসিক নবযাত্রা পত্রিকা।

    রক্সী খান,মাগুরা।

  • এল,আর,এফ সি ক্লাব কর্তৃক অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    এল,আর,এফ সি ক্লাব কর্তৃক অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    পটিয়া প্রতিনিধিঃ
    চট্টগ্রামের পটিয়ায় নজীর আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় জিরি ইউনিয়নে এল,আর,এফ সি ক্লাব কতৃক অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। লুৎফর রহমান চৌধুরী লুতু মেম্বারের সভাপতিত্বে জিরি লামার বাজারের পূর্ব পাশ্বের মাঠে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নছরুল্লাহ খান রাশেদ। এতে প্রধান বক্তা ছিলেন নজীর আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোহাম্মদ মোরশেদ, অর্থ সচিব নজরুল ইসলাম, সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী, এম এ হাকিম,ফজল আহমেদ চৌধুরী,বক্তব্য রাখেন
    নুরুল আলম সওদাগর,জালাল উদ্দীন রোকন,আবু তালেব,ইউচুফ সওদাগর, আতিকুর রহমান শাহেদ,আবু সায়েম লিটন সহ আরো অনেকেই।

  • ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  ১ দিনের প্রণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১ দিনের প্রণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায়।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ২৫শে ফেব্রুয়ারী ২০২৩ একদিন দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ ইংরেজি সালের মেলা অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায়, “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রানীশংকৈল পৌরশহরের কেন্দ্রীয় স্কুল মাঠে অনুষ্ঠিত এ মোলার শুভ উদ্বোধন করেন।

    সে সময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথি হিসেবে সাবেক এমপি ইয়াসিন আলী,উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক প্রমুখ।
    এ অনুষ্ঠানে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমি আক্তার ওসি গুলফামুল ইসলামসহ সকল
    খামারি ও সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরস্কার তুলে দেন।

    তবে মেলাটি জাকজমক পূর্ন ভাবে এবার মেলায় ৪৯ টি স্টলে বিভিন্ন ধরনের পশু-পাখি প্রদর্শন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানটি প্রাণিসম্পদ সম্প্রাসরণ কর্মকর্তা করিমুল ইসলাম সঞ্চালনা করেন।

  • বড়াইগ্রামে আগুনে চারটি  পরিবারের নগদ টাকা সহ মালামাল পুড়ে ছাই

    বড়াইগ্রামে আগুনে চারটি পরিবারের নগদ টাকা সহ মালামাল পুড়ে ছাই

    মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টারঃ
    নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল কলেজ পাড়ায় (শুক্রবার২৪ ফেব্রুয়ারি) বিকাল তিনি টার দিকে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোঃ হাসেন ৬৫,মোঃ হাসমত ৫০,মোঃ আনিছ ৪৫,ও মিনারুল পিতা মৃত কিয়ামত মোল্লার চার ছেলের বসত বাড়িতে অগ্নিকান্ডে দশটি বাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ কমপক্ষে ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে জানা যায় । এতে তার বাড়ির সেমি পাকা দশটি ঘরে দ্রুত আগুন লেগে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে ধারণা করে।
    এ সময় ৩নং জোনাইল( ইউপি) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বিকাল তিনটার দিকে বড়াইগ্রাম উপজেলার কলেজ পাড়া গ্রামের মৃত কিয়ামত মোল্লার চার ছেলের দশটি ঘর অগ্নিকাণ্ডে আট থেকে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আরো বলেন আমি সরেজমিনে গিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাবার জন‍্যা চাউল ও পোশাক দিয়েছি।

  • তেঁতুলিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ সারাদেশব্যাপীর ন্যায় প গড়ের তেঁতুলিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর বিকালে উপজেলার তেঁতুলতলায় বিদ্যুৎ-গ্যাস, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ নবীর উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা রুহুল্লাহ চৌধুরী, ইসলামী যুুব আন্দোলন বাংলাদেশ তেঁতুলিয়া উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ত্বলিবুল্লাহ, ইসলামী যুুব আন্দোলন বাংলাদেশ তেঁতুলিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুুফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেঁতুলিয়া উপজেলা শাখার সদস্য নাঈম ইসলাম প্রমূখ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ তেঁতুলিয়া উপজেলা শাখার বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন।

    বিক্ষোভ মিছিলে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থাপনায় ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি করেন এবং বর্তমান শিক্ষা সিলেবাসের ডারউইনের মতবাদের কঠোর সমালোচনা করে সিলেবাস থেকে এটি মুছে ফেলার দাবি জানান। এসময় বক্তরা দেশের চলমান লাগামহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে সরকারকে আহ্বান জানান।

  • দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও ‘বিবর্তনবাদ শিক্ষা  বাতিলের দাবিতে বেতাগীতে  বিক্ষোভ ও সমাবেশ

    দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও ‘বিবর্তনবাদ শিক্ষা বাতিলের দাবিতে বেতাগীতে বিক্ষোভ ও সমাবেশ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বিদ্যুৎ গ্যাস ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও পাঠ্যবইয়ে ডারউইনের ‘বিবর্তনবাদ’ শিক্ষা অন্তর্ভুক্ত করেণের প্রতিবাদে বরগুনার বেতাগীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবাবর (২৪ ফ্রেরুয়ারি) বিকেল ৫ টায় বেতাগী বাষ্ট্যান্ড থেকে বের হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সন্ধ্যা পৌনে ৬ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সম্মুখে সমাবেশ করে। ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ আলা উদ্দিন। উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, বর্তমান সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও সাবেক প্রচার সম্পাদক আব্দুল হান্নান শানু, সহ সংগঠনের স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্যের আজ নাগালের বাহিরে এবং ২০১৩ সালে শিক্ষার আধুনিকায়নের নামে নতুন একটি বাতিল বিষয়বস্ত ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা নবম-দশম শ্রেণি থেকে শুরু করে মাস্টার্স শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়।

    এসময় অনতিবিলম্বে সরকারের প্রতি পাঠ্য বই থেকে ডারউইনের ‘বিবর্তনবাদ’ অধ্যায় বাতিল এবং পবিত্র রমজানের আগে বিদ্যুৎ গ্যাস ও দ্রব্য মূল্যের সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে কমানোর জন্য জোর দাবি ও আহবান জানান।

    বক্তারা আরও বলেন, এ শিক্ষা চলতে থাকলে কয়েক প্রজন্ম পর পশ্চিমা দেশসমূহের মতো মুসলিম অধ্যুষিত বাংলাদেশ সবার অগোচরেই নাস্তিক অধ্যুষিত রাষ্ট্রে পরিণত হবে। এভাবে পুরো জাতির এত বড় সর্বনাশ আমরা করতে দিতে পারি না। আমরা এমন জাতি বিনাশী উদ্যোগ চুপচাপ দেখে যেতে পারি না। এ বিষয়ে দেশের আলেম সমাজ, অভিভাবকমহল, রাজনীতিবিদ ও জনসাধারণকে সচেতন ও সোচ্চার হওয়ার তাগিদ দেওয়া দেন।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    গত ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে অনলাইন পত্রিকা রেড টাইমস ডটকম ডট বিডি পত্রিকায় “পালিয়ে বেড়াচ্ছে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের বরখাস্তকৃত শাখা ব্যবস্থাপক হাবীবুল্লা বাহার ও তার স্ত্রী সৈয়দা তাহমিনা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

    উক্ত প্রকাশিত সংবাদের একাংশে আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। যাহা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট,অসত্য ও ভীত্তিহীন। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    মুলত আমি শামীম আহসান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্লু টেক্স নিটওয়্যার লিঃ ও ওয়ান ওয়ে টেক্সটাইল লিঃ নামে আমার দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীক কারনে ব্যাংক কর্মকর্তা হাবীবুল্লা শুধু নয় এরকম অনেক ব্যাংক কর্মকর্তার সাথে আমার পরিচয় রহিয়াছে। আমি হাবীবুল্লা বা তার স্ত্রী সৈয়দা তাহমিনার কোন অনৈতিক বা অর্থনৈতিক কোন কাজে জড়িত নই। তবুও উক্ত প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে। আর আমি ব্যক্তিগত জীবনে কখনো কোন দিন ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম না বা নেই।
    দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ওই অনলাইন পত্রিকার কোন সাংবাদিক বা প্রতিবেদক আমার বক্তব্য নেয়নি বা কখনো ফোনও করেনি যাহা আইনের পরিপন্থী। আমার বিরুদ্ধে সংবাদটি প্রকাশ বা প্রচারের আগে আমার বক্তব্য নেওয়া উচিত ছিলো বলে আমি মনে করি।

    এছাড়া আমাকে সম্প্রতি আমীন উদ্দীন আহম্মদ রাজা ও ফজলুল করিম বাবু নামে দুজন ব্যক্তি হুমকি দিয়ে আসছে। যার কারনে আমি গত ৮ ফেব্রুয়ারিতে রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করি যাহার নম্বর ৫৬২, তারিখ ০৮/০২/২০২৩ ইং।
    অথচ উক্ত প্রকাশিত সংবাদে সাধারণ ডায়েরিকে মিথ্যা ও ভুয়া বলা হয়েছে যা আইনের পরিপন্থী। এছাড়াও ওই দুজন ব্যক্তি এসবি পরিচয়ে জোরপূর্বক আমার বাসায় প্রবেশ করে এবং হুমকি ধামকিসহ মেরে ফেলার হুমকি দেয়। সে ব্যাপারে থানায় আমি একটি অভিযোগ দাখিল করি যা তদন্তাধীন রয়েছে।

    আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

    শামীম আহসান
    ব্যবসায়ী,মিরপুর,ঢাকা।