Author: desk

  • নড়াইলে কলেজছাত্র দ্বীপ্ত সাহা হত্যার রহস্য উদঘাটন মোটরসাইকেল উদ্ধার তিনজনকে আটক করেছে পুলিশ

    নড়াইলে কলেজছাত্র দ্বীপ্ত সাহা হত্যার রহস্য উদঘাটন মোটরসাইকেল উদ্ধার তিনজনকে আটক করেছে পুলিশ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে কলেজছাত্র দ্বীপ্ত সাহা হত্যার রহস্য উদঘাটন মোটরসাইকেল উদ্ধার তিন জনকে আটক করেছে পুলিশ। নড়াইল সদরে কলেজ ছাত্র দ্বীপ্ত সাহা (২২) হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে নড়াইল জেলা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নড়াইলের নড়াগাতী থানাধীন বাওইসোনা এলাকা থেকে কলেজছাত্রের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
    ওইদিন দিবাগত রাত ১টায় জেলা পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
    পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কলেজছাত্র দীপ্ত সাহার মরদেহ উদ্ধার করা হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়ার নেতৃত্বে হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, মোটরসাইকেলটির জন্য তারই পরিচিতরা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার ও আসামিদের ধরতে একনাগাড়ে দিনভর জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালায়।
    জেলা পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, কলেজছাত্রের নির্মম হত্যাকাণ্ডের পর আমাদের প্রথম কাজ ছিল হত্যার কারণ শনাক্ত করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, মোটরসাইকেলের জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটকদের নাম প্রকাশ করছি না। অতি দ্রুত আমরা বিস্তারিত জানাব।
    প্রসঙ্গত, নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের হোগলা ডাঙ্গা গ্রামের দ্বীনো সাহার ছেলে ও নড়াইল সিটি কলেজের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী দীপ্ত সাহা (২২) নির্মম ভাবে খুন হন।
    শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে হোগলা ডাঙ্গা এলাকায় নামযজ্ঞের মেলায় দেখার উদ্দেশে নিজের ব্যবহৃত অ্যাপাসি ৪ভি মোটরসাইকেলটি নিয়ে বাড়ি থেকে বের হন দ্বীপ্ত। রাত হয়ে গেলে ও সে আর বাড়িতে না ফেরায় দীপ্তর বাবা অনুমান করেন হয়ত কোনো বন্ধু বা বোনের বাড়িতে গেছে সে।
    পরদিন শনিবার বেলা ১১টার দিকে দীপ্তর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে উত্তম নামের একজন তার মাছের ঘেরে কাজে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে হাত-পা বাধা অবস্থায় ঘেরের কিনারা থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে।
    দীপ্তর গলায় ফাঁসের দাগ রয়েছে। এসময় তার পকেট থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে তার মোটরসাইকেলটির কোনো হদিস মেলেনি।

  • কাশিয়ানীতে গাছের সাথে পয্যটকবাহী মাইক্রোবাসে ধাক্কা, নিহত-১, আহত-৯

    কাশিয়ানীতে গাছের সাথে পয্যটকবাহী মাইক্রোবাসে ধাক্কা, নিহত-১, আহত-৯

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে পয্যটকবাহী মাইক্রোবাস গাছের সাথে ধাক্কা লেগে সেলিম উল্লাহ বাদশা (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরো ৯ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

    আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহত কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামাছড়া গ্রামের নুরুল আমিনের ছেলে। গুরুতর আহতরা হলেন, নূর কাদের (৪০), তাসমিন আক্তার (২৫), নিজাম আহমেদ (২৫), ওলী আহমেদ (৪৫), সেনোয়ারা (৭০), জোসনা (৩০), শাহানা (৩৫), সালাউদ্দিন করিম (৪), নাসির উদ্দিন (৩৭), আব্দুল্লাহ (৪)।

    ওসি মো: শরিফুল ইসলাম জানিয়েছেন, সিলেট ভ্রমন শেষ করে মাইক্রোবাস যোগে ঢাকা হয়ে বাগেরহাটের সুন্দরবন ভ্রমনে যাচ্ছিলেন। এসময় মাইক্রোবাসটি ধূসর ব্রীজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে মাইক্রোবাস যাত্রী নূর কাদের ঘটনাস্থলে নিহত হন। এ সময় অপর ৯ যাত্রী গুরুতর আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা। দূর্ঘটনায় পতিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। #

  • পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    খুলনার পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যেপাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে রবিবার সকালে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক সভা পরিবেশবাদী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধিান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতন করতে,শিকারী ও অসাধুদের সতর্ক করতে উপজেলার বোয়ালিয়া বীজ উৎপাদন খামার পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হয়।গণসচেতনতামূলক সভা ও মাটির স্থাপন করার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক কৃষিবিদ মো: নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,এ্যাড. শফিকুল ইসলাম কচি, বীর মুক্তিযোদ্ধা লেখক সরদার মোহাম্মাদ নাজিম উদ্দীন, সমাজ সেবক ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিযুষ কান্তি সাধু, ব্যবসাহী তুষার কান্তি সাধু, সাবেক ব্যাংকার বিকাশেন্দু সরকার, সাবেক ব্যাংকার চিত্ত মণ্ডল, সমাজ সেবক শাহাজান আলী। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, প নন সরকার, ঐশী আক্তার লিমা, অসিম রায়, কওসার আলী মোড়ল, রোজী সিদ্দিকী, রাবেয়া আক্তার মলি,শাহিনুর রহমান, দেবাশীষ সাধু, সুকনাথ পাল, সীমান্ত দেবনাথ, পরিবেশ কর্মি আব্দুল বারিক,কার্তিক বাছাড় প্রমুখ বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ।পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা। উল্লেখ্য, “পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে।পাখির অভায়রণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • গোপালগঞ্জে অবৈধ নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

    গোপালগঞ্জে অবৈধ নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : অবৈধ নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের একাংশের নেতৃবৃন্দ।

    আজ রোববার দুপুরে গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা এলাকার শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ ও শ্রমিকেরা। মিছিলটি জেলা শেহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রসাশক কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করে।

    মানবন্ধনে গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাসু শেখ, সাধারণ সম্পদক কাজী শরিফুল ইসলাম রনি, সহ-সভাপতি মিশকাত, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মোল্লা, শ্রমিক নেতা ইলিয়াছ হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন।

    সাধারণ সম্পদক কাজী শরিফুল ইসলাম রনি বলেন, , তৎকালীন নির্বাচিত কমিটি ২০১৯-২০২২ ত্রি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলে তাতে ৪২৫৫ ভোটার ছিল। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ২০২২-২৫ ত্রি-বার্ষিক নির্বাচন করার জন্য ২৩০১ জন ভোটার চূড়ান্ত করে, যা পূর্বের ভোটারের থেকে ১৯৫৪ ভোট কম। অর্থাৎ এই নির্বাচন কমিশনার অবৈধ। বাদ পরা ভোটারদের ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্টু নির্বাচনের দাবী জানান তিনি।

    গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাসু শেখ বলেন, আগামী ০৪ মার্চ গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের মেয়াদ ৩ মাসের অধিক সময় পার হয়ে গেছে। তাই মটর যান শ্রম আইনে এই নির্বাচন কমিশন অবৈধ। মটর যান আইনে নির্বাচন কমিশনের ভোটার সংখ্যা বাড়ানো বা কমানোর কোন অধিকার নেই। #

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সিভিআইআর-এর শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সিভিআইআর-এর শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ ভারত সম্পর্ক কেন্দ্র ত্রিপুরা রাজ্য চ্যাপ্টারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

    আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু ও তারঁ পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। পরে তারা বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

    এ সময় ভারতের বালাজী গ্রুপের কর্ণধার পঙ্কজ রায়, বাংলাদেশ ভারত সম্পর্ক কেন্দ্র ত্রিপুরা রাজ্য চ্যাপ্টারের সমন্বয়ক শান্তনু শর্মা, গ্রীনভেলি ল্যান্ড স্কোপ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাস, বাংলাদেশ ভারত সম্পর্ক কেন্দ্র ত্রিপুরা রাজ্য চ্যাপ্টারের পরিচালক শহীদুল হাসান খোকন, সিনিয়র সহ-সভাপতি রাজীব খান, কবি জহির রায়হান, সাংবাদিক প্রভাষ চৌধুরী, সাংবাদিক মীর আনিস উপস্থিত ছিলেন। #

  • গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সাম‌রিক প্রতিনিধির শ্রদ্ধা

    গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সাম‌রিক প্রতিনিধির শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমা‌ধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৭ দেশের ৮ সাম‌রিক প্রতি‌নি‌ধি।

    আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছান ৭ দেশের ৮ সাম‌রিক প্রতি‌নি‌ধি। পরে গোয়েন্দা সংস্থা ডিজিএফঅাই-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পার্ঘ অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুর অাত্মা ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের রুহের মাগফেরাত কামনায় ‌দোয়া ও প্রার্থনা করেন।

    এ সাম‌রিক প্রতি‌নি‌ধি দলে অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্ণেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মানমিত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুর্কির কর্নেল এরদাল সাহিন উপ‌স্থিত ছিলেন।

    পরে তাদের স্ত্রী ও সন্তানেরা আলাদাভাবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। পরে প্রতিনিধি দলটি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।

    এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

    এসময় ডিজিএফঅাই-এর মহাপ‌রিচালক মেজর জেনারেল হামিদুল হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিদের নিয়ে বার্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে অাসেন। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সমাধি সৌধ পরিদর্শন শেষে আমরা সুন্দরবন পরিদর্শনে যাবো। #

  • ক্ষেতলালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়

    ক্ষেতলালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি

    জয়পুরহাটের ক্ষেতলালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
    “স্মার্ট লাইভস্টক, র্স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ ফেব্রুয়ারী প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহয়োগীতায়, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে, উপজেলা শহীদমিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
    এতে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সাগরিকা কার্জ্জী।
    উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মোঃ আরশাদ চৌধুরীর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুর হাসান, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম।
    আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, নুরুন নাহার গুন্নাহ, পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধ মোফাজ্জল হোসেন, সফল খামারী রেহেনা পারভীন প্রমুখ।
    দিন ব্যাপী এ প্রদর্শনীতে ৩০ টি স্টলে এলাকার খামারীরা তাদের খামারে ব্যবহিত ডিজিটাল যন্ত্রপাতি ও উন্নতজাতের পশু পাখি প্রদর্শন করেন।

  • ফুলবাড়িয়া প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়

    ফুলবাড়িয়া প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
    “স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের ব্যবস্থাপনায় ২৫ ফেব্রæয়ারি গতকাল শনিবার দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারি ফুলবাড়িয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
    উপজেলা প্রাণি সম্পদ প্রদর্শনী’ বাস্তবায়ন কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম প্রাণি সম্পদ প্রদর্শনী-২৩ এর অনুষ্ঠানে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমজাদ হোসাইন প্রমূখ। প্রাণি সম্পদ প্রদর্শনী’ বাস্তবায়ন কমিটি সদস্য সচিব ও প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান স¦াগত বক্তব্য বলেন, এ প্রর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন জাতের গরু ছাগল, ভেড়া, হাঁস মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শন করা। স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি।

  • নড়াইলে নানা কর্মসুচির মধ্যে দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৭তম জন্মবার্ষিকী পালিত

    নড়াইলে নানা কর্মসুচির মধ্যে দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৭তম জন্মবার্ষিকী পালিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে নানা কর্মসুচির মধ্যে দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালি, কোরআনখানি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, পুলিশ কর্তৃক সশস্ত্র সালাম, দোয়া মাহফিল ও আলোচনা সভা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে এ সব কর্মসূচি পালন করা হয়।
    এসময় জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে মো. মোস্তফা কামাল শেখসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার অজপাড়া গাঁয়ে প্রত্যন্ত অঞ্চলের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। তার গ্রামের নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ মাসে ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা মতান্তরে জেন্নাতা খানম।
    বাল্যকালেই বাবা-মাকে হারান জাতির এই শ্রেষ্ঠ সন্তান। লেখাপড়া করেছেন সপ্তম শ্রেণি পর্যন্ত তবে, মতান্তর রয়েছে। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, বর্তমানে বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি) যোগদান করেন। দিনাজপুর সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালন করে ১৯৭০ সালের ১০ জুলাই বদলি হন যশোর সেক্টরে।
    পরবর্তীতে তিনি ল্যান্স নায়েক পদোন্নতি পান। মুক্তিযুদ্ধের সময় যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে অংশগ্রহণ করে যুদ্ধ করেন। যুদ্ধ চলাকালীন সময়ে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন নড়াইলের এ সাহসী সন্তান (নূর মোহাম্মদ)।
    এসময় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮নং সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর এস এ মঞ্জুর। এদের নেতৃত্বে প্রাণ-পণ লড়েছেন নূর মোহাম্মদ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন এই বীর।
    এদিন পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হন। হাতে এলএমজি এবং আহত নান্নুকে কাঁধে নিয়ে শত্রু পক্ষের দিকে গুলি ছুঁড়তে থাকেন নূর মোহাম্মদ। হঠাৎ পাকবাহিনীর মর্টারের আঘাতে তার হাঁটু ভেঙ্গে যায়। তবুও গুলি চালাতে থাকেন তিনি। এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন নূর মোহাম্মদ শেখ।
    যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন তিনি। লাল-সবুজের মাঝে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে প্রতিটি মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন নড়াইল জেলার কৃতি সন্তান বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।

  • ঝিনাইদহে পুলিশের অভিযানে  নগদ ২২ লাখ ৫০ হাজার টাকাসহ সুদে কারবারী আটক

    ঝিনাইদহে পুলিশের অভিযানে নগদ ২২ লাখ ৫০ হাজার টাকাসহ সুদে কারবারী আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে দুই সুদে কারবারিকে আটক করেছে ।রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে রেজাউল ও শরিফুল নামের দুইজনকে আটক করা হয়।কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের ওই দুই ব্যক্তি মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলেন। টাকা দেওয়ার সময় ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্প স্বাক্ষর করিয়ে নিতেন তারা। পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিলেন । বিষয়টি জানতে পেরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, ৪ টি স্ট্যাম্প ও ১৫০ পাতা তালিকা খাতা। আজ বিকেলে পুলিশের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।