Author: desk

  • ২ নারী ১ পরুষ সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

    ২ নারী ১ পরুষ সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রবিবার সকাল ৯ ঘটিকার সময় পীরগঞ্জ রেল ষ্টেশন প্ল্যাাটফর্ম থেকে ২ নারী ১ পরুষ সহ ৩ মাদক ব্যাবসায়ী আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।মাদক কারবারীরা আন্তনগর ট্রেনে করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার প্রাক্কালে ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই নারী ও এক পুরুষকে আটক করেন পুলিশ।

    এ বিষয়ে,পীরগঞ্জ উপ-পরিদর্শক রতন সাংবাদিক কে জানান,সোর্স মারফত তারা জানতে পেরে মাদক কারবারীরা রবিবার সকালে ঢাকা গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে রাজধানী ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাওয়ার জন্য পীরগঞ্জ রেল ষ্টেশনে অপেক্ষা করছিল।এ তথ্য মতে ষ্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ।

    সে সময় ষ্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমান সন্দেহ ভাজন দুই নারীর ব্যাগ তল্লাসী করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ওই দুই নারী সহ তিন জনকে।

    জানা যায়,আটককৃতরা হলেন,ঠাকুরগাঁও জেলার পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার রামরাই হারেয়া দিঘি গ্রামের আলাউদ্দীনের ছেলে রানা ইসলাম, রানা ইসলামের স্ত্রী ময়না বেগম এবং একই এলাকার আরিফুলের স্ত্রী পারভিন আকতার।আটককৃত ২ নারীর কোলে ২ নিষ্পাপ শিশু বাচ্চা ছিল।তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সুত্র জানায়, আককৃতদের থানায় আনা হলে ওই দুই নারীর কোলে থাকা দুই শিশু কান্না ভেঙ্গে পড়ে।এ সময় শিশুদের সাথে তার মায়েরাও কান্না করতে থাকেন।উক্ত সময়ে থানায় কান্নার রোল পড়ে যায়।

    এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীন আলম বলেন,শিশু সহ দুই নারী ও এক পুরুষকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন হয়েছে।

  • অমর একুশে বইমেলা উপলক্ষে বিবেক পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা সম্মাননা প্রদান

    অমর একুশে বইমেলা উপলক্ষে বিবেক পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা সম্মাননা প্রদান

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২৫ শে ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে দারুসসালাম আর্কেড মার্কেট, গণস্বাস্থ্য মিলনায়তনে জাপানের প্রথম বাংলা পত্রিকা বিবেক বার্তা ও বিবেক পাবলিকেশন্সের উদ্যোগে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কবি, লেখক ও সাংবাদিকদের সম্মাননা পদক প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও মিডিয়া ব্যাক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবেক মিডিয়ার কর্নধার পি আর প্ল্যাসিড।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তর্কী, ল’ রিচার্স সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডঃ ফয়জুর রহমান চৌধুরী, সাপ্তাহিক প্রতিবেশী পত্রিকার সম্পাদক ফাদার বুলবুল আগস্টিন রিবেরু। এছাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও লেখক-লেখিকা বৃন্দ।

    অনুষ্ঠানে কবিতার বই প্রকাশের জন্য কবি রীতা আক্তার,প্রবন্ধ গ্রন্থ প্রকাশের জন্য ফাদার সাগর কোড়াইয়াকে, উপন্যাস গ্রন্থ প্রকাশের জন্য রেহানা উর্মিকে এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক এম শিমুল খানকে সম্মাননা প্রদান করা হয়।

    এ ছাড়াও বিবেক পরিবারকে সার্বিক সহযোগিতার জন্য আজম পাটোয়ারী, আব্দুল কাদের সিদ্দিকী রিপন, মিরাজ উদ্দীন ও নাজমিন আক্তারকে সম্মাননা প্রদান করা হয়।

    সম্মাননা ও আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • মুন্সীগঞ্জ‌ে ধলাগাঁও বাজা‌রে দোকানে  হামলা-ভাংচুর-লুটপাট ও দোকা‌নে তালা

    মুন্সীগঞ্জ‌ে ধলাগাঁও বাজা‌রে দোকানে হামলা-ভাংচুর-লুটপাট ও দোকা‌নে তালা

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ সদর উপ‌জেলা ধলাগাঁও বাজা‌রে পূর্বশত্রুতার জেরে ক্ষিপ্ত হয়ে দোকান কর্মচারী ও মালিকের উপর বেধড়ক হামলা-ভাঙচুর চালিয়ে মালামাল লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্র বার (২৪‌শে ফেব্রুয়ারী )দুপুর ১২:৩০ মি‌নি‌ট‌ে সময় সদরের রামপাল ইউনিয়নের ধলাগাও বাজা‌রে “মেসার্স ক‌রিম ঢা‌লি স্টোরে” এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানিয়েছেন,
    শুক্র বা‌র দুপুরে তাহা‌দের জায়গা সন্প‌ত্ত‌ি নি‌য়ে কথাকাটাকাটি হয়,এ নিয়ে ক‌রিম ঢা‌লি ষ্টো‌রের মা‌লিক ক‌রিম ঢা‌লির ও
    কর্মচারি উভয়ের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসী শাহআলাম ঢা‌লি সহ আ‌রো ক‌য়েক জন সন্ত্রাসী নি‌য়ে
    দোকানের ভিতর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে পণ্যসামগ্রী ক্ষতিসাধন এবং কেশে থাকা ২০-২৫ হাজার টাকা লুটক‌রে নি‌য়ে যায় ।

    শাহআলাম ঢা‌লি দোকানে ভাঙচুর চালিয়ে চলে যাবার সময় দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান ।

    মেসার্স ক‌রিম ঢা‌লি স্টোরের স্বত্বাধিকারী মোঃক‌রিম ঢা‌লি (মিম) সাংবাদিকদের অভিযোগ করে বলেন, সন্ত্রাসী শাহআলাম ঢা‌লি ও তার দলবল নি‌য়ে ‌দোকা‌নে হামলার করা
    সময় বাধা দিতে গেলে আমার দোকানের কর্মচারীকে আহত করে এবং‌ দোকান ভাঙচুর ,এক‌টি দোকা‌নে তালা দিয়ে চলেযায়।

    হামলার ঘটনা জা‌নি‌য়ে দোকান মালিক ক‌রিম ঢা‌লি মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার হা‌তিমারা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রে মোবাই‌লের মাধ‌্যমে বিস্তা‌রিত ঘটনা জা‌নি‌য়ে রা‌খেন,এবং শ‌নিবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জ সদর থানা এসে এক‌টি অ‌ভি‌যোক ক‌রে‌ছি ।

    এ বিষয় শাহ আলাম ঢা‌লির সা‌থে যোগা‌যোগ কর‌ার জন‍্য তার মোবাইল ফোনে চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

    ধলাগাও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি
    মোঃশাজাহান বলেন, মেসার্স ক‌রিম ঢা‌লি ষ্ট‌ো‌রে দোকান কর্মচারীর উপর হামলা ও ভাঙচুরের এমন কোন ঘটনা ঘ‌টে নাই ।ত‌বে চাচা ভা‌তিজার সা‌থে কথা কা‌টাকা‌টি হ‌য়ে‌ছে সেটা আ‌মি শু‌নে‌ছি ।

    এ বিষয় রামপাল ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস‌্য ও প‌্যা‌নেল চেয়ারম‌্যান মোঃফুলন কা‌জি আমা‌দের কে ব‌লেন ,বিবাদমান সন্পত্ত‌ি নি‌য়ে আমা‌দের কা‌ছে গত ১৬\০২\২০২৩ ইং তা‌রি‌খে (স্বারক নংঃ রাম,ইউ.পি(মামলা নং)-০৮/২০২১
    সূত্রঃ মুন্সীগঞ্জ থানার এফ.আই.আর নং-৮৩/২১’নন.জি.আর নং-৮৪/২১)’শেফা‌লী বেগম পিতা মৃত হাজী জয়নাল আব‌েদীন ঢা‌লি সাঃপূর্ব দেওসার ডাকঘড়‌ঃ মিরকা‌দিম না‌মে এক‌ ম‌হিলা মোঃক‌রিম ঢা‌লি ও মোঃকা‌দির ঢা‌লি না‌মে দুইজ‌নের বিরুদ্ব‌ে অ‌ভি‌যোগ ক‌রেছেন ।রামপাল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃবাচ্চু শে‌খ বিষয় টি দেখার জন‌্য উক্ত ওয়া‌র্ডের মেম্বাার ও আমার কে দেখার জন‌্য দা‌য়িত্ব অর্পণ ক‌রেন।‌তি‌নি আমা‌দের ব‌লেন ,প‌রিষদ অ‌ডিট চল‌ছে ডি‌জিএল‌জিও মহ‌োদয় প‌রিষ‌দে আস‌বে তাছাড়া২৮ শে ফেব্রুয়ারী মে‌জিষ্ট‌েট আসবে বিচার বিভাগ অ‌ডি‌টের জন‌্য আসবে । তাই আমরা দুই পক্ষ‌ের মোবাইল নান্বার রে‌খে‌ছি যেন বিবাদমান সন্ম‌ত্তি‌তে আমা‌দের দেয়া সময়‌ের ম‌ধ্যে কোন রকম বিশৃক্ষলা কেহ না ক‌রেন কিন্তুু আজ আমি‌ আপনা‌দের মাধ‌্যে‌মে জান‌তে পারলাম বিবাদমান সন্মত্ত‌ি তে ভাংচুর এবং এক‌টি দোকা‌নে তালা দেওয়া হ‌য়ে‌ছে ।‌ এ বিষয় টি আমরা তদন্ত ক‌রে ব‌্যবস্হা গ্রহন কর‌বো ।

    এ বিষয় রামপাল ইউ‌নিয়‌রের ৫নংওয়া‌র্ডের মেম্বার মোঃআলী আজগর বেপারী ব‌লেন , এ‌টি ওনা‌দের ব‌্যাপার আ‌মি কি কর‌বো আমার কিছু করার নাই ।

    মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ত‌রিকুজ্জামান বলেন, অভিযোগ পে‌য়ে‌ছি । তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিলুপ্ত গারাতি সিট মহলের প্রতিষ্ঠাতা সভাপতি মফিজার রহমানকে বাদ দিয়ে অবৈধভাবে মাদ্রাসা  কমিটি করার পাঁয়তারা করছেন অধ্যক্ষ

    বিলুপ্ত গারাতি সিট মহলের প্রতিষ্ঠাতা সভাপতি মফিজার রহমানকে বাদ দিয়ে অবৈধভাবে মাদ্রাসা কমিটি করার পাঁয়তারা করছেন অধ্যক্ষ

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়
    ২০১৫ সালে ছিটমহল বিনিময়ের পর পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের প্রবেশ মুখেই গড়ে তোলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলীম মাদ্রাসা মাদ্রাসাটির নামকরণ করেন মফিজার রহমান নিজেই বড় আশা করি প্রতিষ্ঠালগ্ন থেকেই সভাপতি দায়িত্বে রয়েছেন দায়িত্বে রয়েছেন এর মধ্যে ঐশ্বরিক ক্ষমতার বলে অধ্যক্ষ মোজাম্মেল কমিটি নিয়ে তেলেসমাতি কারবার শুরু হয়
    শিক্ষক কর্মচারীদের পরিশ্রমে সাফল্যে দেখা মাদ্রাসাটিতে অধ্যক্ষ মোজাম্মেল হক শিক্ষক ও কর্মচারির হাজিরা খাতা গায়েব করার অভিযোগসহ মাদ্রাসা পরিচালনাতেও রয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ।
    সম্প্রতি গত ২২ শে ফেব্রুয়ারি অধ্যক্ষের বিরুদ্ধে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সভাপতি মফিজার রহমান।
    অভিযোগে তিনি জানান, অধ্যক্ষ পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি নেই এডহক কমিটি মাদ্রাসা পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে । মফিজার রহমান বলেন আমি বাংলাদেশ ভারতের সমন্বয় কমিটির সভাপতি ছিলাম তৎকালীন সময়ে আন্দোলনে সমাবেশ মিটিংয়ে বক্তব্য দিয়েছিলাম কোন একদিন সিট মহল স্বাধীন হলে বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরন করব পরবর্তীতে দিন হওয়ার পরে এলাকাবাসী সহ ও সকলকে আলোচনা কালে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব নেওয়ার দাবি ও আপত্তি জানায় তথাপিও অধ্যক্ষ মোজাম্মেল মাদ্রাসা পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও ষড়যন্ত্রে লিপ্ত হয় এন কারণে মাদ্রাসাটি অচল অবস্থা কর্মাগত এগিয়ে চলছে এন অবস্থা থেকে উত্তোলনের একমাত্র মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও এই মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ সহ সকলের মনোনীত প্রার্থীগণকে নিয়ে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের জন্য একটি অভিযোগ করেন।বিষয়টি আপনার জন্য পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক সাথে একাধিক বার অফিসে গেলে খুঁজে পাওয়া যায়নি মোবাইলে যোগাযোগ সম্ভব হয়নি ।
    মফিজার রহমান অভিযোগে উল্লেখ করেন, অসত্য তথ্য প্রদান, তথ্য গোপন করা ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ এর অনুচ্ছেদ ১৭.৩ এর পরিপন্থি। ১৭.৪ অনুচ্ছেদ অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্নাঙ্গ ম্যানেজিং কমিটি গঠণ না হওয়া পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসার সভাপতির স্থলে স্বাক্ষর করবেন। কিন্তু এসব নীতিমালা তোয়াক্কা না করে অধ্যক্ষ মোজাম্মেল হক কোন ক্ষমতাবলে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা করছে তা বোধগম্য না। ইতিপূর্বেও এই অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতি ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন সংশ্লিষ্ট সকলে ।
    মফিজার রহমান বলেন, আমি ছিটমহল স্বাধীন করে পরবর্তীতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি। অথচ আমার অগোচরে অধ্যক্ষ মোজাম্মেল হক ধারাবাহিক ভাবে বিভিন্ন অনিয়ম ও ষড়যন্ত্র করেই চলছেন। এখনি তার ষড়যন্ত্রের লাগাম টেনে ধরতে না পারলে ভবিষ্যতে এই মাদ্রাসা শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়বে বলে মনে করি।
    জানা গেছে, ছিটমহল বিনিময়ের পর পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিলুপ্ত গাড়াতি ছিটমহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন ছিটমহল আন্দোলনের নেতা মফিজার রহমান। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মাদ্রাসাটিতে তার অবদান অসামান্য। এবতেদায়ী, দাখিল ও আলীম স্তরে মোট ৫৪ জন শিক্ষক-কর্মচারি নিয়ে পথচলা শুরু করে মাদ্রাসাটি। সকলের আন্তরিকতায় মাদ্রাসাটি সাফল্য পেতে শুরু করে। প্রতি বছর দাখিল ও আলিম পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল। সম্প্রতি মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়েছে।
    মাদ্রাসার শিক্ষকরা জানান, মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পর থেকেই অধ্যক্ষ মোজাম্মেল হক নানান ষড়যন্ত্র শুরু করেছে। পুরনোদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ বাণিজ্য করতে চাচ্ছেন তিনি। তারা অভিযোগ বলেন, আমরা প্রতিষ্ঠানটিকে শুরু থেকে এ পর্যন্ত নিয়ে এসেছি। অথচ অধ্যক্ষ মহোদয় আমাদের সঙ্গে কোন পরামর্শ না করেই একক সিদ্ধান্তে চলেন। আমাদেরকে চাকুরিচ্যুত করার নীল নকশা আটছেন তিনি। আমরা ২০১৫ সাল থেকে কর্মস্থলের হাজিরা খাতায় স্বাক্ষর করে আসছি। অথচ গত ১৬ ফেব্রুয়ারী মাদ্রাসায় হাজিরা খাতা না পেয়ে উপস্থিতির স্বাক্ষর করতে পারিনি। শুধু তাই নয় অধ্যক্ষ নিয়মিত প্রতিষ্ঠানেই আসেননা, শুধু বাইরে থেকে মাদ্রাসাটি ধ্বংসের ষড়যন্ত্র করছেন।
    মাদ্রাসার সহকারি মৌলবী শিক্ষক নুর নবী বলেন, পড়ালেখা শেষ করে বড় আশা নিয়ে এখানে যোগদান করেছি। অন্য কোথাও চাকরির চেষ্টা করিনি। শুরু থেকেই সময়, শ্রম এবং অর্থ দিয়ে এখানে লেগে আছি। এখন যদি আমার জায়গায় অন্য কাউকে চাকরি দেয়া হয়, তাহলে বেঁচে থাকাই কঠিন হবে।
    তিনি বলেন, মারাত্মকভাবে হতাশায় ভুগছি। এরমধ্যেও নিয়মিত প্রতিষ্ঠানে আসতেছি। চাকরিরও বয়স শেষ যে অন্য কোথাও চেষ্টা করবো। গত একবছর ধরে এসব চিন্তা করতে গিয়ে ঘুমাতেও পারছিনা।
    কমিটির নীল নকশা তৈরি করার জন্য উপাধ্যক্ষ এরশাদ আলী কাছ ,চাকরির বিলের বিষয়ে পিছনের দেওয়া তারিখ দিয়ে স্বাক্ষর করে নেন অধ্যক্ষ মোজাম্মেল একই ঘটনা রব্বানীর সাথে ও ঘটায় অধ্যক্ষ মোজাম্মেল।
    এবিষয়ে মোজাম্মেলের মুঠো ফোনে কথা হলে বলেন কে কি বলে বলুক এগুলো তাদের ব্যাপার।
    এদিকে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার
    বরাবরে ওই মাদ্রাসার শিক্ষার্থীর পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা মৃত আফাজ উদ্দিন ইয়ার পাড়া অধ্যক্ষ মোজাম্মেলের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসার গোপন কমিটি এবং পছন্দমত প্রার্থী নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার যে পায়তারা চালাচ্ছে তা বন্ধ করে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির গঠনের অনুরোধ/ অভিযোগ করেন।
    এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত চলছে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • নাগরপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) আওতায় কর্মশালা

    নাগরপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) আওতায় কর্মশালা

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দর সাথে স্বাস্থ্য সুরক্ষা কর্মশালা (এসএসকে) ও সুশীলন এনজিওর সহযোগীতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার দপ্তিয়র ইউনিয়ন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকীর সভাপতিত্বে এসএসকে সুশীলন এর আইসিই ফিল্ড কো-অর্ডিনেটর মঞ্জুয়ারা শামীমার সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্য ও ইউপি সচিব, হিসাবরক্ষক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । কর্মশালায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি(এস এস কে) আওতায় কাডর্ধারীরা কিভাবে বিনা খরচে স্বাস্থ্য সেবা পেতে পারবে বিষয় গুলোর গুরুত্বপূর্ণ দিক উপস্থাপন করা হয় কর্মশালায়।

    নাগরপুর,টাঙ্গাইল।

  • এক যুগ পর ঝিনাইদহ পৌরসভায় উন্মুক্ত টেন্ডার ২৭ লাখ টাকার সিডিউল বিক্রি

    এক যুগ পর ঝিনাইদহ পৌরসভায় উন্মুক্ত টেন্ডার ২৭ লাখ টাকার সিডিউল বিক্রি

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    টেন্ডারবাজী ও গুপ্তি টেন্ডারের খোলস পাল্টে দীর্ঘ এক যুগ পর ঝিনাইদহ পৌরসভায় প্রকাশ্যে টেন্ডারের আয়োজন করা হয়। রোববার দুপুরে ঝিনাইদহ অফিসার্স ক্লাবে জণাকীর্ন অনুষ্ঠানে ওপেন টেন্ডারের আয়োজন করেন ঝিনাইদহ পৌর পরিষদ। ওপেন টেন্ডারের কারণে পৌরসভার প্রায় ২৭ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে। ঝিনাইদহ পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন, নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান কাজল, প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর আবু বক্কর, সাদেক আলী, লিয়াকত হোসেন, ফারহানা রেজা আনজু ও শামসিল আরেফিন কায়সারসহ সাংবাদিক ও টেন্ডারে অংশগ্রহনকৃত ঠিকাদারবৃদ উপস্থিত ছিলেন। উন্মুক্ত লটারী অনুষ্ঠানে পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, দীর্ঘ প্রায় এক যুগ পর ওপেন টেন্ডারের আয়োজন করে তিনি তার প্রতিশ্রæতি রক্ষা করেছেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন, ৩৫টি গ্রæপে পৌরসভার তালিকাভুক্ত ২২২জন ঠিকাদার এই দরপত্রে অংশ গ্রহন করেন। অথচ আগে ঠিকাদারের সংখ্যা ছিল মাত্র ১৪ জন। তিনি বলেন, সফটওয়ারের মাধ্যমে ইজিপি টেন্ডার লটারিতে ঠিকাদারগন কাজ পান। রোববার মোট ৪ কোটি ৭৬ লাখ টাকার দরপত্র আহবান করা হয়। এর মধ্যে এক কোটি দুই লাখ টাকা এডিবি থেকে প্রাপ্ত। বাকী টাকা রাজস্ব খাত থেকে বরাদ্দ। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন বলেন, এই টেন্ডারের মাধ্য ঝিনাইদহ পৌর এলাকার রাস্তা, ড্রেন ও কালভার্ট মেরামত করা হবে। অভিযোগ রয়েছে প্রায় এক যুগ ধরে ঝিনাইদহ পৌরসভায় কোন উন্মুক্ত টেন্ডার হয়নি। একটি সিন্ডিকেট গোপন টেন্ডারের আয়োজন করে কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত করেছে। পৌরসভা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুষ্টিমেয় কিছু ঠিকাদারকে কাজ দেওয়ার কাজের মান ছিল অত্যন্ত নিন্মমানের ছিল বলে অভিযোগ।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • নাচোলে হাইড্রোফোনিক পদ্ধতীতে নিরাপদ সব্জি চাষ পরিদর্শন

    নাচোলে হাইড্রোফোনিক পদ্ধতীতে নিরাপদ সব্জি চাষ পরিদর্শন

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাইড্রোফোনিকপদ্ধতীতে নিরাপদ সব্জি চাষ পরিদর্শন করা হয়েছে।

    আজ রবিরবার বেলা সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলার ঝিকড়া গ্রামে, সুইজারল্যান্ড এম্ব্যাসী এবং হেকস/ইপারের সহয়তায়, ডাসকো ফাউন্ডেশন কতৃক বাস্তবায়িত, রিভাইভ প্রকল্পের হাইড্রোফোনিক পদ্ধতীতে নিরাপদ সবজি চাষ পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ এবং নাচোল আঞ্চলিক ম্যানেজার, সাব পিএমইউ,পরিবেশ অধিদপ্তর মোজাদ্দেদ হোসেন।

    সবজি চাষ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নারায়ন চন্দ্র রায়, সিডিও শ্যামলী রানী এবং নাসরিন আক্তার।

    উক্ত প্রযুক্তিটির কারিগরি সহায়তা প্রদান করেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বারি)। এই প্রযুক্তিতে মাটি ছাড়াই বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করা হয়। প্রযুক্তটি অত্র এলাকায় সম্পূর্ন নতুন প্রযুক্তিটি উৎপাদিত সবজি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব। রিভাইভ প্রকল্পের ১০ জন উপকারভোগীর যৌথ প্রচেষ্টায় প্রযুক্তটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রত্যান্ত গ্রামের আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি নিরাপদ সবজি মার্কেটিং এর জন্য শহর অঞ্চলেও এর প্রদর্শনী আরো বাড়ানো দরকার বলে উপজেলা কৃষি অফিসার মন্তব্য করেন। উপজেলা কৃষি অফিসার উক্ত প্রযুক্তি বাস্তবায়নের জন্য রিভাইভ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং ডাসকো ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • শিক্ষকদের দেশ সেরা শিক্ষক হতে হবে গোদাগাড়ীর  শিক্ষক কর্মচারী মিলন মেলায়  এমপি ওমর ফারুক চৌধুরী

    শিক্ষকদের দেশ সেরা শিক্ষক হতে হবে গোদাগাড়ীর শিক্ষক কর্মচারী মিলন মেলায় এমপি ওমর ফারুক চৌধুরী

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে শিক্ষক কর্মচারীদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার সময় অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রধান শিক্ষক মোঃ হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস।

    আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সবুজ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খাইরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল গনি, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি এমএন রেদওয়ান ফেরদৌস, মোঃ মাহাফুজুল আলম তোতা, সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রমূখ।

    যে জাতি উপকারীর উপকার স্বীকার করে না সে জাতি উন্নতি করে না। বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ গর্বিত ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে।

    শিক্ষকদের বলবো দেশকে ভাল বাসতে হবে, ভালভাবে পড়া লেখাপড়া করতে হবে, নিজেকে ভাল শিক্ষক হতে হবে, শ্রেষ্ট শিক্ষক হিসেবে গড়ে তুলতে । শিক্ষা প্রতিষ্ঠানের সময়ের বাইরে শিক্ষার্থীদের জন্য সময় দিতে হবে।

    বিএনপি বার বার মিথ্যা, অপপ্রচার করে বিদেশে জনমত সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। ১০ ডিসেম্বরের পর দেশে আওয়ামীলীগ সরকার থাকবে না। বিএনপি জামায়াত দেশ পরিচালনা করবেন। তারা ৬৪ জেলায় বোমা ফাটিয়েছিল। প্রধান মন্ত্রীর নেতৃত্বে এক একটি মডেল মসজিদে ১২/১৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। দেশে শত, শত মডেল মসজিদ নির্মান করেছেন প্রধান মন্ত্রী, গোদাগাড়ীতেও একটি মডেল মসজিদ নির্মান করা হয়েছে।

    বিএনপি জামায়াত দেশে ইসলাম পক্ষে কোন কাজ করতে পারে নি। বঙ্গবন্ধু শেখ হসিনা প্রতি উপজেলায় ২ টি করে শিক্ষা প্রতিষ্ঠান সরকািরকরণ করে দিয়েছেন। শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে বেশী চিনে, যেমন শেখ মুজিবুর রহমানকে যেমন চিনতেন। বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তারাতো একটি সেনানিবাসের দল, একটি খোচ্চর দল। প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী আরও বলেছেন, গোদাগাড়ী তানোরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, নৌকার ঘাঁটি। এখন এমন একটি সময় এসেছে অতীতে যারা দলের বিবোধীতা করেছেন, নৌকার বিরোধীতা করেছেন এখন সংশোধন হয়ে দলে ভাল কাজ করার সুযোগ পাবেন আর যদি না করেন তাহলে তাদের ক্ষতি অপেক্ষা করছে।

    আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে খুব শক্ত নির্বাচন, নিজেদের মাঝে ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে। প্রতিটি নির্বাচনের সময় কিছু সুসময়ের পাখির আগমন হয়, তাদের সাথে কিছু নেতা কর্মী ঘোরাফেরা করে। কিন্তু অতীতে কোন লাভ হয় নি। এবারো কোন লাভ হবে না।
    আওয়ামীলীগ ক্ষমতায় থাকা, শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন হওয়া, দেশ এগিয়ে যাওয়া আর বিএনপি জামায়াত ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন ব্যাহত হওয়া। দেশের সম্পদ লুটপাট করা, মানুষ হত্যা করা।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • নওগাঁর আত্রাইয়ে নবীন বরণ,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান

    নওগাঁর আত্রাইয়ে নবীন বরণ,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান

    নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে নবীন বরণ,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।ছাব্বিশ ফেব্রুয়ারী সকালে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজে এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল হক এর সভাপতিত্বে নওগাঁ-ছয় আত্রাই- রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,বিশেষ অতিথি আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদ আক্কাছ আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সাংগঠনিক সম্পাক ফজলে রাব্বী জুয়েল প্রমূখ।উল্লেখ্য নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছার পর বার্ষিক ক্রীড়া প্রতিযোতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • স্বাধীনতার পর বাংলাদেশে বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতির রেকর্ড সর্বেচ্চ -খদ্যমন্ত্রী

    স্বাধীনতার পর বাংলাদেশে বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতির রেকর্ড সর্বেচ্চ -খদ্যমন্ত্রী

    নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বাংলাদেশে খাদ্যের কোন সংকট নেই। দেশে কখনও কোন দুর্ভিক্ষ হবেনা। কারন স্বাধীনতার পর বর্তমানে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ খাদ্যের মজুদ রয়েছে। বাংলাদেশে ১০ লক্ষ মেট্রিকটন খাদ্য মজুদ খাকলেই যথেষ্ঠ। কিন্তু বর্তমানে আমাদের মজুদ ২১ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে। স্বাধীনতার পর মজুদের এই রেকর্ড সর্বোচ্চ। কর্মসূচীর আওতায় বিতরন পরিস্থিতিও ঠিক একইরুপ।
    খাদ্যমন্ত্রী রবিবার সকাল ১০টায় নওগাঁ শহরে খোলা বাজারে চাল ও আটা বিক্রির বিভিন্ন দোকান পরিদর্শনের সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন। এ সময় র্জাশাহী বিভাগের আ লিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক পাটোয়ারি, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবিরসহ খাদ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    খাদ্যমন্ত্রী বলেছেন কিছুদিন আগেই দেশে মানুষের ঘরে ঘরে আমন ধান উঠেছে। ওএমএস কর্মসূচী চালু রাখার সময় এটা নয়। দেশের নি¤œ আয়ের মানুষ যাতে খাদ্যে কষ্ট না পান সে লক্ষেই সরকার দেশে এই কর্মসূচী চালু রেখেছে। এই কর্মসূচীতে সারাদেশে দুই হাজার ৫শ ৫০ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ১৪ হাজার থেকে সাড়ে ১৪ হাজার মেট্রিকটন চাল ও আটা বিক্রি করা হচ্ছে। সাধারন মানুষের যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে ডিলারের সংখ্যা বৃদ্ধি করে এই কর্মসূচীকে আরও জোরদার করা হবে।
    মন্ত্রী আরও বলেন যতদিন পর্যন্তু মানুষ ওএমএস-এর চাল আটা আর চাইবেনা ততদিন সরকার এই কার্যক্রম চালিয়ে যাবে। আমর্ াশুধু গভীরভাবে পর্যবেক্ষন করবো ওএমএস ডিলাররা কোন অনিয়ম করছে কিনা, কোন স্মাগলিং করছে কিনা, সাধারন ক্রেতারা ঠিকমত খাদ্য ক্রয় করতে পারছেন কিনা, ওজনে কম দেয়া হচ্ছে কিনা এবং নি¤œমানের খাদ্য সরবরাহ করা হচ্ছে কিনা। এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি রয়েছে। এ বিষয়ে কোন অনিয়ম দেখা গেলে সাথে সাষে ঐ ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
    তিনি বলেছেন সরকার আগামী ১লা মার্চ থেকে পুনরায় খাদ্যবান্ধব কর্মসূচী চালু করা হচ্ছে। এই কর্মসূচীর আওতায় দেশের ৫০ লক্ষ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা করে মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হবে। পাশাপাশি ওএমএস কার্যক্রমও চালু থাকবে।
    খাদ্যমন্ত্রী বলেছেন কৃষি ও কৃষকদের কল্যানে প্রধামন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, যার ফলে বাংলাদেশে কৃষিতে বিপ্লব ঘটেছে। বিগত আমন মওসুমে ধান উ’পাদনে বাম্পার ফলন হয়েছে। সার বীজ কীটনাশক সহজলভ্য হওয়ায় আগামী বোরো মওসুমেও বোরো’র বাম্পার ফলন হবে।
    খাদ্যমন্ত্রী বলেছেন ওএমএস কর্মসূচীতে যে চাল ও আটা দেয়া হচ্ছে সেগুলো উন্নতমানের সম্পূর্ন খাওয়ার উপযোগি। বিশেষ করে বাজারের প্যাকেট আটার থেকেও ওএমএস কর্মসূচঅতে দেয়া আটা বেশী পরিস্কার এবং প্রোটিনযুক্ত। তারপরও কিছু মানুষ অভিযোগ করে বলছেন ওএমএস-এর আটা ও চাø নি¤œমানের পচা। খাওয়ার উপযোগি নয়। আবার তারাই আবার বলছে ওএমএস-এর খাদ্য সামগ্রী স্মাগলিং হচ্ছে। তিনি এসব গুজব রটনাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন এসব খাদ্য সামগ্রঅ যদি নি¤œমানের হয়, পচা হয় তাহলে সেগুলো আবার স্মাগলিং হয় কিভাবে।
    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি