Author: desk

  • শিক্ষকদের পাঠদানে আরও আন্তরিক হতে হবে-রামপালে খুলনা সিটি মেয়র খালেক

    শিক্ষকদের পাঠদানে আরও আন্তরিক হতে হবে-রামপালে খুলনা সিটি মেয়র খালেক

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপালে শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৬১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আরাফাত হোসেন কচি’র সভাপতিত্বে শনিবার বিকাল সাড়ে ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মাধ্য দিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ( গ্রেড-১) ডক্টর আ. মান্নান শিকদার। অন্যান্যের মধ্যে পড়ে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, মেজর অব. মো. মনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য মো. মনির আহমেদ প্রিন্স, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সদস্য লায়লা সুলতানা প্রমুখ। এ সময় ২৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ডক্টর আ. মান্নান শিকদার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রধান অতিথির বক্তব্যে খুলনা সবুর করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, শিক্ষকদের পাঠদানে আরও বেশি আন্তরিক হতে হবে। আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চর্চা করতে হবে।#

  • বিদ্যালয়ের ৫০বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রধান শিক্ষককে ক্রেস্ট প্রদান

    বিদ্যালয়ের ৫০বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রধান শিক্ষককে ক্রেস্ট প্রদান

    রিপন ওঝা, মহালছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে অবস্থিত একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৭৩ সালে এলাকার শিক্ষা বিস্তারের জন্য যাত্রা শুরু করে।

    মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট দিয়ে সম্মানে ভূষিত করা হয়।

    ক্রেস্ট প্রদানের বিশেষ মুহুর্তে মহালছড়ি উপজেলার অন্য একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনির নেতৃত্বে
    ও সিনিয়র শিক্ষিকা রত্না চাকমাসহ অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসাকে ২৬ ফেব্রুয়ারী রবিবার শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট হাতে তুলে দিয়ে সম্মানে ভূষিত করা হয়।

    উল্লেখ্যে যে, সরকারি করনের পূর্বের নাম ছিল মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। পূর্বের নামটির সাথে প্রাক্তন শিক্ষার্থীদের অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে রয়েছে।বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় ২০১৭ সালের ৩০আগস্ট সরকারিকরণের ঘোষণা দেন। এই বিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে চলেছে।

  • ক্ষেতলালে খালাকে ধর্ষণ করে গ্রেফতার ভাগ্নে

    ক্ষেতলালে খালাকে ধর্ষণ করে গ্রেফতার ভাগ্নে

    এস এম মিলন জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে খালাকে ধর্ষণের অভিযোগে ভাগ্নেসহ দুই জনকে আসামি করে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। গত ১৫ (ফেব্রুয়ারী) ভিকটিমের মা উপজেলার গোপালপুর (নশিরপুর) গ্রামের মেরিনা বেওয়া বাদী হয়ে এই মামলা করেন।
    মামলায় আসামি দুজন হলেন, ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গোপালপুর (নশিরপুর) এলাকার আজিজুল এর ছেলে রতন মিয়া (২৫), এবং মৃত ছমির উদ্দীনের ছেলে আজিজুল (৪৫)।
    এঘটনায় আদালতের নির্দেশক্রমে গত ২৫ (ফেব্রুয়ারী) শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামি রতন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। রবিবার সকালে গ্রেফতারকৃত ওই আসামিকে আদালতে প্রেরন করা হয়। পাশাপাশি একই দিনে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করেছ পুলিশ।
    মামলা সূত্রে জানা গেছে, মামলার আসামি রতন ও আজিজুল দুজনার মধ্যে সম্পর্ক বাবা ও ছেলের। অপরদিকে মামলার বাদীনির সাথে আসামি রতন এর সম্পর্ক নাতী এবং আজিজুল জামাই। সেই সূত্রে আসামি রতন ভিকটিমের ভাগ্নে এবং আজিজুল বোন জামাই। বাদী ও বিবাদীর বাড়ি একইগ্রামে। গত ৯ ফেব্রুয়ারী বেলা ১২ টার সময় ভিকটিম তাঁর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতে কেউ না থাকায় আসামি রতন পিছন থেকে ভিকটিমকে জড়িয়ে ধরে এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক শারিরীক সম্পর্ক করে। ভাগ্নের এমন কর্মকাণ্ডে ভিকটিম লজ্জায় ও ভয়ে বাহিরে কথাটি প্রকাশ না করে, রতনের বাবা আজিজুলকে বিষয়টি জানায়। পরে আজিজুল তাকে বলে যার সাথে সম্পর্কে হচ্ছে না সেই যখন সব পেয়ে গেছে আমি কেন বাদ জাবো বলে আজিজুলও জোর করে ভিকটিমের সাথে শারিরীক সম্পর্ক করে। এবং বিভিন্ন ভয়ভীতি দেখায়। সেইসাথে রতন ভিকটিমের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিবে বলে ব্লাকমেইল করতে থাকে।
    এঘটনায় ওই ভিকটিম নিরুপায় হয়ে তাঁর মাকে বিষয়টি জানলে ভিকটিমের মা বাদী হয়ে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে।
    এ ব্যাপারে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম বলেন, আদালতে ধর্ষণ মামলার প্রেক্ষিতে মামলার ১নং আসামী রতনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • রামপালের উজলকুড় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল

    রামপালের উজলকুড় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||রামপালের উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন না হওয়ায় অবশেষে কমিটি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।
    জানা গেছে, গত ইংরেজি ২২-২-২০২৩ তারিখে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন হোসেন ২৯০ জন অভিভাবকের একটি ভোটার তালিকা প্রস্তুত করেন। ওই তালিকায় তিনি দুইজন মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি একই ব্যক্তিকে দুইবার ভোটার ও একজন শিক্ষার্থীকে দুই শ্রেনীর শিক্ষার্থী দেখিয়ে তার বাবা ও মাকে ভোটার করেন। ওই তালিকা অনুযায়ী গত ইং ২৩-৪-২০২২ তারিখে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। ত্রটিপুর্ণ ভোটার তালিকায় নির্বাচন বিধি সম্মত হয়নি এমন দাবী করে মো. মিজানুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড য়শোর বরাবর একটি অভিযোগ করেন।
    ওই অভিযোগের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বাগেরহাট জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। এরপর জেলা শিক্ষা অফিসার তদন্ত করে গত ইং ৮-১২-২০২২ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রবিধান ২০০৯ এর ০২ ও ১০ (ঘ) ধারা লঙ্ঘিত হওয়ায় অনুমোদিত ম্যানেজিং কমিটি কেন বাতিল করা হবে না তার জবাব চেয়ে প্রধান শিক্ষককে পত্র দেয়া হয়। প্রধান শিক্ষক জবাবও দাখিল করেন। ওই জবাব সন্তোষজনক না হওয়ায় ম্যানেজিং কমিটি প্রবিধান-২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী গত ইং ২২-২-২০২৩ তারিখ যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে কমিটি বাতিল করে প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে।
    এ ব্যপারে প্রধান শিক্ষক মহাসিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন লাইনে এমন একটি আদেশ দিয়েছে বলে শুনেছি। আমি এখনও দেখিনি। স্কুল খুললে আমি দেখে আপনাকে জানাবো। বর্তমান কমিটির সভাপতি খুলনা জেলা সেবচ্ছাসেবক লীগের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ বলেন, যশোর শিক্ষা বোর্ড যে কমিটি বাতিল করেছে সেই কমিটি বোর্ড অনুমোদন দিয়েছিল। তখন কেন ভোটার তালিকার ত্রটি ধরা পড়েনি ? আমি জোর করে কিংবা ইচ্ছা করে সভাপতি হইনি। এলাকার মানুষের অনুরোধে এবং বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সভাপতি হয়েছিলাম।#

  • বাবা ছেলে মিলে কিশোরী শালি ও খালাকে ধর্ষণের অভিযোগে ভাগিনা আটক দুলাভাই পলাতক

    বাবা ছেলে মিলে কিশোরী শালি ও খালাকে ধর্ষণের অভিযোগে ভাগিনা আটক দুলাভাই পলাতক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের ক্ষেতলালে খালাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গত ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীর মা মেরিনা বেওয়া বাদি হয়ে ভাগিনা রতন মিয়া ও তার বাবা আজিজুল ইসলামকে আসামী করে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ক্ষেতলাল থানাকে তদন্তের নির্দেশ দেন৷

    পরে পুলিশ শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নশিরপুর এলাকায় অভিযান চালিয়ে ভাগিনা রতন মিয়াকে (২৫) আটক করে। আটককৃত অভিযুক্ত রতন মিয়া উপজেলার আলমপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এবং রতন মিয়ার বাবা মৃত. ছমির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম যিনি পলাতক রয়েছেন।

    মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৫) ও আসামিদের উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় তারা বাড়িতে অবাধে যাতায়াত করতো। মেরিনা বেওয়ার স্বামী মারা যাওয়ার পরে তিনি ও তার মেয়ে একাকি বাড়িতে থাকতেন। ভুক্তভোগীর মা বাড়িতে না থাকায় ওই কিশোরীর ভাগিনা রতন মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনাটি ভুক্তভোগী তার দুলাভাইকে জানাতে আসলে বাড়িতে কেউ না থাকায় তার ইচ্ছার বিরুদ্ধে দুলাভাই আজিজুল ইসলাম তাকে জোরপূর্বক ধর্ষন করে। এ কথা বাইরে প্রকাশ করলে ভুক্তভোগীকে তারা মেরে ফেলার হুমকি দিয়ে থাকে।

    এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম বলেন,এ ব্যাপারে ভূক্তভোগীর মা মেরিনা বেওয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে মামলার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর ভাগিনা’কে আটক করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এবং রতন মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরো বলেন, এ ঘটনায় অভিযুক্ত রতন মিয়াঁর বাবা ভুক্তভোগীর দুলাভাই আজিজুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

    নিরেন দাস,জয়পুুরহাট

  • জীবন সংগ্রামে নিরহংকার ও একজন পরোপকারী ছিলেন ভাইবোনছড়ার বীরেন্দ্র কিশোর রোয়াজা

    জীবন সংগ্রামে নিরহংকার ও একজন পরোপকারী ছিলেন ভাইবোনছড়ার বীরেন্দ্র কিশোর রোয়াজা

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুড়াদিয়াছড়া এলাকায় ২৪০ নং ভাইবোনছড়া মৌজার হ্যাডম্যান,ভাইবোনছড়ার বাজার চৌধুরী ও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের তিন তিনবারের সাবেক চেয়ারম্যান স্বর্গীয় বীরেন্দ্র কিশোর রোয়াজা জীবন সংগ্রামে নিরহংকার ও একজন পরোপকারী ছিলেন। তার ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন আত্মীয়স্বজন ও অতিথিবৃন্দ।

    রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার সময় পরিবার ও আত্মীয়র্গের আয়োজনে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুড়াদিয়াছড়া গ্রামে সাপুরাম রোয়াজার বাসভবনে বীরেন্দ্র কিশোর রোয়াজা’র স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পরিবার বর্গ ও আত্মীয় স্বজন।

    এই সময় বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিরঞ্জন ত্রিপুরার সঞ্চালনায় ও ২৪০ নং ভাইবোনছড়া মৌজার হ্যাডম্যান স্বর্গীয়ার পুত্র সাপুরাম রোয়াজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী মর্যাদা) যতীন্দ্র লাল ত্রিপুরা।

    স্মরণসভায় স্বর্গীয়ার জীবনাদর্শন ও জীবনাআদর্শ নিয়ে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য ও স্বর্গীয়ার জামাতা খগেশ্বর ত্রিপুরা।এই সময় তিনি বীরেন্দ্র কিশোর রোয়াজাকে মেঘের আড়ালে সূর্য এই শিরোনামে তার লিখা আর্টিকেল উপস্থিত সকলের উদ্দেশ্যে পড়ে শুনান।

    এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর শাখার সভাপতি ও স্বর্গীয়ার নাতী বিপ্লব কান্তি ত্রিপুরা।এই সময় আরও বক্তব্য রাখেন ৪নং লতিবান ইউনিয়ন এর মেম্বার নিরঞ্জন ত্রিপুরা,কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের অধ্যক্ষ ও স্বর্গীয়ার নাতী বাবু সাধন কুমার ত্রিপুর, কন্যা সবনম রোয়াজা,ভাইবোন ছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রতন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ৫,নং ভাইবোনছড়া উত্তর আঞ্চলিক শাখার সভাপতি সুবল ত্রিপুরা,১ নং ওয়ার্ডের মেম্বার সরল বিকাশ ত্রিপুরা।এই সময় উপস্থিত ছিলেন আত্মীয়স্বজন,কার্বারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এইসময় বক্তারা আরও বলেন মানবতার প্রয়োজনে বীরেন্দ্র কিশোর রোয়াজা আপাদমস্তক একজন নিরহংকার এবং অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। সব সময় অসহায়,দুস্থ ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেন, তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে সমাজে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সত্যিকার অর্থে জীবন সংগ্রামে তিনি ছিলেন পরোপকারী ও দানবীর। ।তার আরও অন্যান্য কীর্তির মধ্যে রয়েছে ২৪০ নং ভাইবোনছড়া মৌজার রাবার বাগানসমূহ,১০ নং যৌথ খামারে তার মাতা লক্ষিবিতির নামানুসারে লক্ষ্মিমূড়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, কুড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

    খাগড়াছড়ির ভাইবোন ইউনিয়নের এই মহান ব্যক্তি ১৯৬৩ সনে তিনি ভাইবোন ইউনিয়ন কাউন্সিল এর চেয়ারম্যান নির্বাচিত হন।এর পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদের আরও দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারী সকাল ৯টার তার বাসভবন পূর্ব নারায়ণ খাইয়া অনন্ত মাষ্টার পাড়ায় তার মহাপ্রয়ান হয়।মৃত্যুকালীন সময় তিনি পুত্র,কন্যা নাত-নাতনি,জামাতা,পুত্রবধুসহ আত্মীয় স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।তিনি ১৯২৮ সালের ৫ মে ১৯২৮ জন্মগ্রহণ করেন।

  • পীরগঞ্জে দুই নারী সহ ৩ মাদক কারবারী আটক

    পীরগঞ্জে দুই নারী সহ ৩ মাদক কারবারী আটক

    আবু জাহেদ,পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে আন্তনগর ট্রেনে করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই নারী ও এক পুরুষকে আটক করেছে থানা পুলিশ। রবিবার সকাল ৯ টার দিকে পীরগঞ্জ রেল ষ্টেশন প্ল্যাাটফর্ম থেকে তাদের আটক করা হয়।
    পীরগঞ্জ উপ-পরিদর্শক রতন জানান, সোর্স মারফত তারা জানতে পারেন, মাদক কারবারীরা রবিবার সকালে ঢাকা গামী আন্তনগর দ্রুতযান এক্্রপ্রেস ট্রেনে করে রাজধানী ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাওয়ার জন্য পীরগঞ্জ রেল ষ্টেশনে অপেক্ষা করছে। সে তথ্য মতে ষ্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ষ্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমান সন্দেহ ভাজন দুই নারীর ব্যাগ তল্লাসী করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ওই দুই নারী সহ তিন জনকে। আটককৃতরা হলেন, পাশ^বর্তী রানীশংকৈল উপজেলার রামরাই হাজেরা দিঘি গ্রামের আলাউদ্দীনের ছেলে রানা ইসলাম, রানা ইসলামের স্ত্রী ময়না বেগম এবং একই এলাকার আরিফুলের স্ত্রী পারভিন আকতার। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সুত্র জানায়, আককৃতদের থানায় আনা হলে ওই দুই নারীর কোলে থাকা দুই শিশু কান্না ভেঙ্গে পড়ে। শিশুদের সাথে তার মায়েরাও কান্না করতে থোকে। এ সময় থানায় কান্নার রোল পড়ে যায়।
    পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীন আলম বলেন, শিশু সহ দুই নারী ও এক পুরুষকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা মাদক কারবারী।

    আবু জাহেদ
    পীরগঞ্জ ঠাকুরগাও

  • পীরগঞ্জে স্ট্রবেরি চাষ করে সফল সুজাত আলী

    পীরগঞ্জে স্ট্রবেরি চাষ করে সফল সুজাত আলী

    আবু জাহেদ,পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বানিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন সুজাত আলী নামের এক কৃষক। তার খেতের সারি সারি বেডের ওপর এখন শোভা পাচ্ছে চোখ জুড়ানো লাল টসটসে স্ট্রবেরি। এরই মধ্যে স্ট্রবেরি তোলা শুরু হয়েছে এবং তা চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অ লে। এতে এক দিকে যেমন লাভবান হচ্ছেন তিনি অন্যদিকে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে সেখানে। কৃষি বিভাগ বলছেন, ফসলটি সম্প্রসারনে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

    পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের বেলদহি গ্রামের কৃষক সুজাত আলী। চলতি বছরের নভেম্বরের দিকে জয়পুরহাট থেকে ১৮ হাজার টাকার স্ট্রবেরির চারা ক্রয় করে নিয়ে আসেন। পরবর্তীতে নিজের ২ একর ৫৫ শতক জমিতে রোপন করেন সেই চারা। বর্তমানে তার খেতে স্ট্রবেরির গাছ রয়েছে প্রায় ৩৫ হাজার। সব গাছেই প্রচুর ফল এসেছে। ফল পাকতে শুরু করেছে। পাকা ফল তুলে বিক্রি করাও শুরু করেছেন তিনি। প্রতিদিনই পাকা স্ট্রবেরি খেত থেকে তুলছেন তিনি। খেতেই পাকা স্ট্রবেরি ৮’শ থেকে ১২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় ভাবে বিক্রির পাশাপাশি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। এ ফসল আবাদ করতে এখন পর্যন্ত তার খরচ হয়েছে ১২ লাখ টাকার মতো। এরই মধ্যে ৭ লাখ টাকার ফল বিক্রি করেছেন তিনি। খেত থেকে আরো কমপক্ষে এক মাস লাগাতার ভাবে পাকা স্ট্রবেরি তুলতে পারবেন বলে জানান ঐ কৃষক। এতে সব মিলিয়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করতে পারবেন বলে আশা তার। সুজাত আলী জানান, তার খেত থেকে স্ট্রবেরি তুলা, বাছাই ও প্যাকেট করা সহ পরিচর্যার কাজে ১২ জন নারী-পুরুষ কাজ করছেন। এখানে কিছুটা হলেরও তাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
    এদিকে ব্যতিক্রমি এ ফসল আবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে ঐ কৃষক। বিভিন্ন এলাকা থেকে খেত দেখতে আসছেন অনেকে। দিনাজপুর থেকে আসা মকলেসুর নামে এক ব্যক্তি জানান, স্ট্রবেরি খেত দেখে তিনি অভিভুত। আগামী তিনি স্ট্রবেরি চাষ করবেন বলে জানান। বথপালিগাও গ্রামের ফাইদুল জানান, স্ট্রবেরি আবাদ করে এত লাভ হয় তা আগে জানা ছিল না। আগামী বছর তিনিও পরীক্ষামুলক ভাবে কিছু জমিতে স্ট্রবেরি চাষ করবেন।
    উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অত্যন্ত লাভজনক ও সম্ভাবনাময় এ ফসল আবাদে কৃষদের উদ্বুদ্ধ করার পাশাপাশি পরামর্শ দিচ্ছেন তারা। এ বছর উপজেলার আড়াই একর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। আগামীতে আরো বেশি পরিমান জমিতে যেন স্ট্রবেরি চাষ হয় এজন্য কাজ করছেন তারা।

  • মহালছড়িতে প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক প্রাণি সম্পদ সেবাসপ্তাহ উদ্বোধন

    মহালছড়িতে প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক প্রাণি সম্পদ সেবাসপ্তাহ উদ্বোধন

    (রিপন ওঝা, মহালছড়ি প্রতিনিধি)

    আজ ২৬ ফেব্রুয়ারী রবিবার “স্মার্ট লাইভ ষ্টক-স্মার্ট বাংলাদেশ” মহালছড়ি উপজেলায় প্রতিপাদ্য প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

    উক্ত সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল ইসলাম। এ উপলক্ষে এক র‍্যালী ও খামারী সমাবেশ উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
    সপ্তাহ ব্যাপী উক্ত কর্মসূচীর মধ্যে আরো আছে স্কুল ফিডিং, ফ্রি ভ্যাক্সিনেশন মেডিকেল ক্যাম্প সহ অন্যান্য নিধার্রিত কর্মসূচি।
    উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা ও অন্যান্য বিভাগীয় কর্মকতার্গণ এবং সংশ্লিষ্ট অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে এলাকার সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

  • সোলার পাম্পে বদলে যাচ্ছে হাওরের কৃষি

    সোলার পাম্পে বদলে যাচ্ছে হাওরের কৃষি

    শান্ত তালুকদার মধ্যনগর ধর্মপাশা প্রতিনিধি:
    চলতি বোরো মৌসুমে জমিতে সেচ দিতে জ্বালানি সংকটের মধ্যেই আশা জাগাচ্ছে সৌরবিদ্যুচ্চালিত (সোলার) পাম্প। সুনামগঞ্জের হাওরাঞ্চলে এ পাম্পের মাধ্যমে বোরো ধানের জমিতে সেচ দিচ্ছেন কৃষকরা। এতে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হচ্ছে, অন্যদিকে কমে গেছে ধান উৎপাদনের খরচ। স্বস্তি মিলেছে কৃষকদের মাঝে।
    সংশ্লিষ্টরা বলছেন, সোলার পাম্পের মাধ্যমে সেচ দেওয়ায় বদলে যাচ্ছে হাওরের কৃষি।

    শুকনো মৌসুমে বোরো ফসল উৎপাদনে সেচ একটি অন্যতম বিষয়। এই সেচের জন্য ডিজেল বা বিদ্যুৎ ব্যবহারে ফসল উৎপাদন খরচ পড়ে অনেক বেশি। বাড়তি খরচ বা ঝামেলা না থাকায় সোলার পাম্পের দিকে ঝুঁকছেন হাওরাঞ্চলের কৃষকরা।

    ডিজেলচালিত ইঞ্জিনের সাহায্যে ধান উৎপাদনে যে খরচ হয়, সোলার সেচপদ্ধতিতে ব্যয় হয় তার অর্ধেক। মধ্যনগর উপজেলার হাওরের আশপাশের জমিতে সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে সেচ দিয়ে বোরো আবাদ করতে দেখা গেছে কৃষকদের। ভোগান্তি নিরসনের পাশাপাশি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় ইচ্ছেমতো সেচসুবিধা পাচ্ছেন কৃষকরা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মধ্যনগর ও ধর্মপাশার হাওরাঞ্চলে চলতি বছর ৩১ হাজার ৮৫২ হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টন। সৌরশক্তিচালিত পাম্পে সেচ খরচ তুলনামূলক কম হওয়ায় হাওরাঞ্চলে এর ব্যবহার দিন দিন বাড়ছে। ম

    ধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সোলার পাম্পের সুবিধা নেওয়া কৃষক পীযূষ সরকার বলেন, আমরা সোলারের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছি। এতে আমাদের বোরো উৎপাদন খরচ অনেক কমে গিয়েছে। বর্তমানে এক বিঘা জমিতে সোলার পাম্প দিয়ে সেচ দিতে খরচ হচ্ছে ১ হাজার ৮০০ টাকা। এই টাকা পরিশোধ করতে হবে ফসল কেটে ঘরে তুলে বিক্রি করার পর।

    একই ইউনিয়নের কৃষক আব্দুল হাসিম জানান, সোলার পাম্পের মাধ্যমে সেচ দেওয়ায় খরচ অনেকটা কমে আসে। এর কারণে কিছুটা হলেও লাভবান হওয়া সম্ভব।

    সোলার পাম্পের মালিক জীবন বিশ্বাস বলেন, সৌরবিদ্যুচ্চালিত পাম্পের কারণে অল্প খরচে বোরো ধান রোপণ করা যাচ্ছে। শ্যালো মেশিনে তেল, মেশিন চুরি, নষ্টের ভয় ছিল এবং শব্দদূষণও হতো। এখন আর এসবের ভয় নেই।

    তবে কৃষকরা বলছেন, সোলার পাম্পের দাম অনেক হওয়ায় তারা নিজেরা এটা কিনতে পারছেন না। অন্যের সোলার পাম্পে বিঘাতে ১ হাজার ৮০০ টাকা চুক্তিতে নিজেদের জমিতে সেচ দিয়ে নিচ্ছেন। সোলার পাম্পের দাম কম হলে পাম্প কিনে নিজেদের জমিতে সেচ দিলে খরচ আরও অনেক কমে যেত। সোলার পাম্পের দাম যাতে প্রান্তিক কৃষকদের ক্রয়ক্ষমতার মধ্যে আসে সে ব্যপারে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

    উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, দুই উপজেলায় যে পরিমাণ বোরো ফসলের আবাদ হয়েছে। সেই জমিগুলোতে যদি বিদ্যুৎ ও ডিজেলচালিত পাম্পের পাশাপাশি সৌরশক্তিচালিত পাম্পের মাধ্যমে সেচ দেওয়া যায়, তাহলে কম খরচে কৃষক বোরো ফসলের আবাদ করতে পারবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, বিএডিসির অনুমোদন ছাড়াই দিনদিন সৌরচালিত সেচ পাম্পের ব্যবহার বাড়ছে। বিএডিসি সৌরশক্তিচালিত পাম্পের ব্যবহার বাড়ানোর ব্যাপারে কৃষকদের উৎসাহিত করলে স্বল্প খরচে কৃষক বোরো আবাদ করতে পারবে। আশা করি, হাওরাঞ্চলের কৃষিতে সৌরশক্তিচালিত সেচপাম্প বৈপ্লবিক পরিবর্তন আনবে।

    শান্ত তালুকদার
    মধ্যনগর,সুনামগঞ্জ