আনোয়ার হোসেন।
পিরোজপুরের স্বরূপকাঠিতে ঘুষ বানিজ্য, দুর্নীতি ও স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ এনে বিদ্যালয়ের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার স্বরূপকাঠী সদর ইউনিয়নের অলংকারকাঠি মনি রাম (এম আর) মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে এলাকার সর্বস্তরের ব্যনারে আয়োজিত ওই মানববন্ধনে বিদ্যালয়ের অভিবাবক, শিক্ষার্থী, নিয়োগ প্রার্থীসহ এলাকার নানা শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে অংশনেয়া লোকজন বিদ্যালয়ের নিয়োগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ এবং ম্যানেজিং কমিটি বাতিলের দাবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে। এসময় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্যে নিয়োগে অংশগ্রহনকারী প্রার্থী স্বপন শীল অভিযোগ করে বলেন, আমি ওই বিদ্যালয়ের নিয়োগে পরিচ্ছন্নতাকর্মী পদে প্রার্থী ছিলাম। আমাকে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান আমার কাছ থেকে আড়াই লক্ষ টাকা নিয়েছেন। এনজিও থেকে ঋন নিয়ে সভাপতিকে আমি ওই টাকা দিয়েও চাকরি পাইনি। সভাপতির সাথে টাকা-লেনদেনের বিষয়ে মোবাইলের কল রেকর্ড আমার কাছে আছে। পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদনকারী আরেক প্রার্থী সৌরভ সিকদার অভিযোগ করে বলেন, আমাকে নিয়োগের কথা বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার বড়াল আমার বাবার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছেন। নিয়োগে মৌখিক পরীক্ষায় প্রধান শিক্ষক আমাকে প্রশ্ন করেন আমি গাছে উঠতে পারি কিনা। কিন্তু আমার থেকে বেশী টাকা নিয়ে হাসনা বানু নামের এক প্রার্থীকে তারা নিয়োগ দিয়েছেন। সৌরভের পিতা শংকর বলেন, টাকা নেওয়ার পরেও ছেলের চাকরি কেন হলনা আমি প্রধান শিক্ষককে এমন প্রশ্ন করলে উপরের চাপে এই নিয়োগ হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুমিত মজুমদার রাজু অভিযোগ করেন, নিয়োগে আমার স্ত্রী মিতালী হালদার ও ভাই সজিব মজুমদার অফিস সহায়ক পদে আবেদন করে। নিয়োগ পরীক্ষায় তারা দুজনেই ভালো ফলাফল করায় তাদেরকে বাদ দিয়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ওই পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। সভায় নিয়োগ বাতিলের দাবি করে আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য দেব কুমার সমদ্দার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠা পরিবারের সদস্য রবিন্দ্রনাথ মজুমদার প্রমুখ।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার বড়াল গাছে ওঠার প্রশ্ন করেছেন স্বীকার করে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমানের সাথে কথা বললে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগে কোন দুর্নীতি হয়নি। পরীক্ষার ফলাফল অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে এবং অফিস সহায়ক পদে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় স্থগিত রাখা হয়েছে। কল রেকর্ডের জবাবে তিনি বলেন, আমার ভয়েস নকল করে এসব সাজানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, পরীক্ষায় কোন দুর্নীতি হয়নী। ভিতরে যদি কেহ লেনদেন করে থাকেন সে ব্যপারে আমি অবগত নই।
উল্লেখ্য গত ২৪ ফেব্রæয়ারি ওই বিদ্যালয়ের অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তিনটি পদের অনুুকুলে ৩০ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় ১৭ জন প্রার্থী অংশ গ্রহন করে।
Author: desk
-

নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন- বোর্ডের প্রশ্ন আপনি কি গাছে উঠতে পারেন
-

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় যুবকের নিহত
নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় সুজন আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সরকারি কলেজে মূল ফটকের সামনে এ দূর্ঘটনা ঘটে। সুজন আহমে উপজেলার বিরহলী গ্রামের মারজান আলীর ছেলে। তিনি পীরগঞ্জ সরকারি কলেজে কম্পিউটার অপারেটরের চাকুরী করতেন। পাশাপাশি অসহায় মানুষকে রক্ত সংগ্রহ করে দেওয়া সহ বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে অফিসের কাজ শেষ করে সুজন কলেজের গেটে দাঁড়িয়ে ছিল। এ সময় পীরগঞ্জ গামী মেসার্স এস এ ব্রিক্স ফিল্ড পরিবহন নামে একটি মহেন্দ্র ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। -

বরগুনার বেতাগী উপজেলায় যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট।
আজ বরগুনার বেতাগী ও বামনা উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুটি পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বেতাগী ও বামনা উপজেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত এ দুটি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব সুভাষ চন্দ্র হাওলাদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল কবির এ্যাটম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
বিএনপি – জামাতের অশুভ নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বক্তারা যুব সমাজ তথা দেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। -

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল গৃহিণী ফার্রমের শুভ উদ্বোধন
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাধীন ৩নং হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামডাঙ্গী গ্রামে রবিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৩ শেখ হাসিনা গৃহিনী ফার্মের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।জানা যায়,উক্ত গ্রামের হাবিবুর রহমান ও আহসান হবির এর যৌথ উদ্যোগে ফার্মটির শুভ উদ্বধন করেন রানীশকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক।
ফার্মের মালিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সে সময় এতে উদ্বোধক ছাড়াও বক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আ জ ম সফিউল্লাহ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ.লীগ সভাপতি প্রভাষক আব্দুল খালেক, ফার্মের পরিচালক আহসান হাবিব প্রমুখ।
উক্ত সময় উপজেলা আ’লীগ যুগ্ন সম্পাদক গোলাম সারওয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, আ’লীগ সদস্য তারেক আজিজ প্রমুখ।
তবে শেখ হাসিনা গৃহিনী ফার্মে শুরুতেই ২৭ টি ভেড়া, সাতটি গাভি, ১০০ মুরগি ও ৫০ টি হাস দিয়ে ফার্মটির শুভ উদ্বোধন করা হয়।
-

জয়পুুরহাট র্যাবের অভিযানে ১২ ঘন্টার মধ্যে ধর্ষক আটকসহ তিনজন ভিকটিম উদ্ধার
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুরহাটের কালাইয়ে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে মাত্র মধ্যে অভিযুক্ত মো.কামরুজ্জামান প্রামানিক (৩৮) নামে এক ধর্ষককে আটক করাসহ তিনজন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
রোববার(২৬ শে ফেব্রুয়ারি) গভীরাতে উপজেলার থল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার রাত সাড়ে ৯ টায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃত ধর্ষক হলেন, কালাই উপজেলার থল এলাকার মো.আমজাদ হোসেনের ছেলে মো. কামরুজ্জামান প্রামানিক।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা এর নেতৃত্বে, রোববার গভীরাতে জেলার কালাই উপজেলার থল এলাকায় অভিযান চালিয়ে তিনজন ভিকটিম উদ্ধারপূর্বক ধর্ষক আসামী মো.কামরুজ্জামান প্রামানিক আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য যে থাকে, অভিযুক্ত মো. কামরুজ্জামান গোপনে ভিকটিম মোছাঃ আনোয়ারা বেগম এর গোসলের ভিডিও ধারণ করে এবং এই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
পরবর্তীতে (২৬ শে ফেব্রুয়ারি) রোববার আনুমানিক রাত্রি দেড় টায় গোপনে ভিটিমের টিনের বেড়া দিয়ে ঘেরা বাড়ির জানালা ভেঙ্গে বাড়িতে ঢুকে ভিকটিমের দুই ছেলে আমিনুল ইসলাম ও মিসবাহ উল হককে পাশের রুমের বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে ভিকটিম মোছাঃ আনোয়ারা বেগমকে তার নিজ কক্ষে ধর্ষণ করে। ঘটনার পর ভোর রাতে ভিকটিমের ছেলে মো. আমিনুল জয়পুরহাট র্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানানোর সাথে সাথে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেলে। জয়পুরহাট র্যাব ক্যাম্পের আভিযানিক দল জয়পুরহাটের কালাই উপজেলার থল এলাকা থেকে ভিকটিম এবং তার দুই ছেলেকে উদ্ধার পূর্বক মাত্র ১২ ঘন্টার মধ্যে ধর্ষক মো.কামরুজ্জামান প্রামানিক আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে ধৃত আসামী অভিযুক্ত ধর্ষক মো. কামরুজ্জামান প্রামানিক বিরুদ্ধে জেলার কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
-

ভাড়া বাসায় ৪০ বছর-প্রধানমন্ত্রীর কাছে জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার দাবী প্রতিবন্ধী মিন্টুর
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নুকুল মাষ্টার পাড়ায় ৪০ বছর ধরে ভাড়া বাসায় দিনযাপন করে আসছে প্রতিবন্ধী মিন্টু ঘোষ (৫২) ও তার পরিবার।
জানা যায়,তিনি স্ত্রী ববিতা ঘোষ,দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে অনেক কষ্টে দিনমজুরি করে আসছেন। কয়েকবছর আগে একটি দুর্ঘটনায় ডান পায়ে মারাত্মক আঘাত পেলে পা’টি পুরাপুরি
সুস্থ হয়ে না উঠায় তাকে অনেক বিপাকে পড়তে হয়েছে। এভাবে তিনি দিনমজুরি করে চলেছেন।অনেক কষ্টে ধার দেনা করে এক মেয়েকেও বিবাহ দিয়েছেন।এখন তিনি নুকুল মাষ্টার পাড়ায় এক বাড়িতে ভাড়া বাসায় রয়েছেন।বর্তমানে তিনি প্রতি বাজারে মরিচ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।এই বিষয়ে মিন্টু ঘোষ ও তার স্ত্রী ববিতা ঘোষ জানান,মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের একটি সরকারি ঘর ও জমি ব্যবস্থা করে দেই আমরা একটু সুখে শান্তিতে দিনযাপন করতে পারবো।ভাড়া বাসায় আমাদের খুব কষ্টে দিনযাপন করতে হয়।
-

উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
অদ্য রোববার ২৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীতে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৩ পালন উপলক্ষে ২০২২ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় কর্তৃক প্রদত্ত বিশেষ অনুদান, উপহার সামগ্রী, সন্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী ।পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কর্তৃক প্রদত্ত বিশেষ অনুদান, উপহার সামগ্রী, সন্মাননা স্মারক ও সার্টিফিকেট পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নীলফামারী।
-

আগৈলঝাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
বি এম মনির হোসেনঃ-
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বড় বাশাইল গ্রামের মোঃ শামিম শিকদার সহ বিভিন্ন খামারীগনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান তরফদার, ডাঃ রাফিউল নাঈম, মোঃ মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা,উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমাসহ প্রমুখ। প্রদর্শনীতে ১০টি স্টলে বিভিন্ন খামারীগনের গৃহপালিত পশু-পাখিসহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
-

বাগেরহাট জেলা বিএনপি নেতা লায়ন ফরিদসহ নেতৃবৃন্দের নামে নাশকতার মামলা প্রত্যাহারের দাবী
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাট জেলা বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশ বেশ কিছু নেতাকর্মীদের আটক করে। পরে তাদের এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ ৪৮ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৩০/৪০ জন কে আসামী করে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। রামপাল উপজেলা বিএনপি মামলাটি ভুয়া ও গায়েবী মামলা দাবী করে অবিলম্বে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, রামপাল উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম ), কাজী জাহিদুল ইসলাম, ইজারাদার মহাসিন হোসেন, আছাদুজ্জামান, ফকির শাহাদাৎ হোসেন, আলতাপ হোসেন বাবু, মোতাহার হোসেন, লুৎফর রহমান মোড়ল, আলহাজ্ব ইমতিয়াজ আহমেদ, শেখ ফিরোজ কবির, মাহাতাব মোড়ল, হাওলাদার কামরুজ্জামান মন্জু, জিল্লুর রহমান, কামাল হোসেন, আজাহার হোসেন টুকু, খলিলুর রহমান, এনামুল হক প্রিন্স, এস, এম আব্দুল্লাহ, মুজিবুর রহমান জোয়াদ্দার, নুরুল্লাহ খোকন, মল্লিক সিরাজুল ইসলাম, আকবর হোসেন আকো, মোল্যা ফারুক হোসেন টিটু, মাহাফুজূর রহমান পিটু, কামরুজ্জামান বাদশা, মোল্যা কামরুজ্জামান বাবু, বদিউজ্জামান মিনা, মাহাফুজুর রহমান সিক, মল্লিক দেলোয়ার হোসেন, লোকমান সেখ, ডাঃ মাজেদ আলী, হাওলাদার মুজিবুর রহমান বাবুল, ফকির আবু জাফর, সরদার ফরিদ উদ্দিন, ফকির মাহমুদ আলী, আমিরুল ইসলাম কুটি, জাফর ইকবাল, আক্কাছ আলী, ইবনে সৌদ লস্কর (এবে), মোল্যা দেলোয়ার হোসেন, গাউছ শেখ, মুজিবুর রহমান, জাহিদুর রহমান, যুবনেতা আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, কৃষক নেতা শেখ আব্বাস আলী মেম্বার, শ্রমিক নেতা হাবিবুর রহমান, মারুফুজ্জামান, মৎস্যজীবি দলের মোঃ লিয়াকত হোসেন, শেখ সাঈদুর রহমান, স্বেচ্ছাসেবক নেতা কাজী ওজিয়ার রহমান, তরফদার মোতালেব হোসেন, তাতীদল নেতা সরদার বাকিবিল্লাহ, ছাত্রনেতা মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জেল হোসেন বাদল, পল্লব হোসেন রাজু প্রমুখ।#
-

না ফেরার দেশে চলে গেলেন সাদা মনের মানুষ মুন্সি আব্দুস ছামাদ প্রামানিক
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের রামপুর গ্রামের সাদা মনের মানুষ মুন্সি আব্দুস ছামাদ প্রামানিক (৮০)আর নেই ।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
সে রামপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত ছিদ্দীক প্রামানিকের ছেলে। তিনি ছয় ছেলে এবং এক মেয়ে সন্তানের জনক। জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যার সময় এক আত্নীয়র বাড়ী থেকে নিজ বাড়ি ফেরার সময় পথিমধ্যে উপজেলার আড়িয়া বাজার নামক স্হানে সিএনজির সাথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। মরহুমের জানাযা নামাজ রবিবার বিকেল ৫ ঘটিকায় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় । তার জানাযা নামাজে প্রায় সহস্রাধিক মুসুল্লি উপস্থিত ছিলেন । এবিষয়ে আমরুল ক্ষুদ্র কল্যাণ সংগঠনের ক্রীড়া সম্পাদক শিক্ষক সোহেল রানা হেলাল বলেন, আমাদের গ্রামের কেউ মারা গেলে মুন্সি আব্দুস ছামাদ নানা তার বাড়িতে যেতেন, মাঝেমধ্যেই তাদের পরিবারের লোকজনের খোঁজ খবর নিতেন, নামাজের জন্য তাগিদ দিতেন আর ধৈর্যধরার জন্য নানা ধরনের বুঝ দান করতেন । তিনি একজন নামাজী,পরহেজগার মানুষ ছিলেন, সবার সাথে তিনি ভালো ব্যবহার করতেন, তাছাড়া উনি একজন তাবলীগ জামাতের সক্রীয় সদস্য ছিলেন, মানুষকে কোরআন শিক্ষা দিতেন এবং উপজেলার বিভিন্ন মসজিদে খন্ডকালীন দাওয়াতের মেহমান হিসেবে ইমামতি করতেন বিনা পয়সায়। সর্বোপরি তিনি একজন ভালো মানুষ ছিলেন, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আমিন ।