Author: desk

  • নড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল খামারের ১৬ দিন বয়সি ১২০০ মুরগি

    নড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল খামারের ১৬ দিন বয়সি ১২০০ মুরগি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল
    খামারের ১৬ দিন বয়সি ১২০০ মুরগি। নড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে ইউপি সদস্য রাজিব খানের খামারে ১৬ দিন বয়সি ১২শ মুরগি পুড়ে গেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নড়াগাতী থানার বি-পাটনা গ্রামে বাড়ির অদূরে খামারে এ দুর্ঘটনা ঘটে।
    নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
    রাজিব খান ওই গ্রামের আজম খানের ছেলে।
    ভুক্তভোগী রাজিবের বাবা আজম খান জানান, রাত ৩টার দিকে বৃষ্টি নামলে জ্বালানি উঠিয়ে ঘরে গেলে কুকুর ডাকাডাকির পাশাপাশি ফট ফট শব্দ শুনতে পাই। তখন জানালা খুলে দেখি বাড়ির পূর্বপাশে আমাদের মুরগির খামারে আগুন জ্বলছে। অতঃপর চিৎকার দিয়ে বাইরে এসে প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সব পুড়ে শেষ। আমার ছেলে বউ রানী বেগম অজ্ঞাত ৩-৪ জনকে উত্তর দিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে বলে জানায়। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
    প্রতিবেশী লাবনী চৌধুরী জানান, রাত ৩টার দিকে টিন পোঁড়ার শব্দে এসে দেখি গাছের ওপরে আগুন উঠে গেছে।
    ভুক্তভোগী খামারের মালিক ইউপি সদস্য রাজিব খান বলেন, আমি বড়দিয়া ভাড়া বাসায় থাকি। রাতে খামারে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার ৮০ হাত দৈর্ঘের ঘরসহ ১২শ মুরগি সব পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমার ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
    ওসি সুকান্ত সাহা বলেন, আগুনে মুরগিসহ ঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • নড়াইলের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

    নড়াইলের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার সালামাবাদ ইউপির দেবীপুর এলাকায় নবগঙ্গা নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
    বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ীর ইনচার্জ (এসআই) লোকমান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    বড়দিয়া নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ লোকমান হোসেন জানান, দেবীপুর এলাকার নবগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।
    মরদেহটি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।

  • সুপেয় পানির জন্য হাহাকার বছরের পর বছর  শতাধিক পিএসএফ অকেজো

    সুপেয় পানির জন্য হাহাকার বছরের পর বছর শতাধিক পিএসএফ অকেজো

    এস.এম. সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোরেলগঞ্জে সুপেয় খাবার পানির ব্যাবহারে জন্য সরকারিভাবে পুকুরে ৩২ টি সোলার এস পিএসএফ ও হস্তচালিত ২ শতাধিক পিএসএসফ নির্মাণ করা হলেও এর মধ্যে শতাধিক পিএসএফ বছরের পর বছরজুড়ে অকেজো অবস্থা পড়ে রয়েছে। স্বাস্থ্য সম্মত খাবার পানি ব্যবহার করতে পারছে না কয়েক গ্রামের হাজার হাজার মানুষ।
    সংরক্ষিত পুকুরের ঘেরাবেড়া তারকাটা কেটে ব্যক্তিস্বার্থে অরক্ষিত করে রেখেছে। বেদখল করে পুকুরের পাড়ে গড়ে তুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। ফিল্টার ছাড়াই পুকুর থেকে সরাসরি পানি সংগ্রহ করছেন সাধারণ মানুষ। কোথাও কোথায় পুকুরে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালীরা। সংশ্লিষ্টদের নেই তদারকি।
    সরেজমিনে খোজ নিয়ে জানাগেছে, মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নসহ ১টি পৌরসভায় প্রত্যান্ত গ্রামগুলোতে শুকনা মৌসুমের শুরুতেই সুপেয় খাবার পানির পুকুরগুলো পানি শুকিয়ে যাচ্ছে। খাবার পানি ব্যবহারে উপযোগী করার জন্য সরকারিভাবেজেলা পরিষদের মাধ্যমে অধিকাংশ পুকুর পুনঃখনন করা হয়। এ ছাড়াও জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ঘূর্ণিঝড় সিড়র পরবর্তী ২ শতাধিক হস্তচালিত পিএসএফ ও ৩২টি সোলার এস পিএসএফ নির্মাণ করা হয়। সরকারি অর্থ বরাদ্দে প্রতিটি সোলার পিএসএফ নির্মাণে ব্যায় হয়েছে ৩ লাখ ২০ হাজার এবং হস্তচালিত প্রতিটি পিএসএফ’এ ব্যায় ৬০ হাজার টাকা। এ পিএসএফগুলো নির্মাণের পর থেকে ২/৪ বছর ব্যবহারের উপযোগী থাকলেও বর্তমানে অধিকাংশ পিএসএফ অকেজো অবস্থায় পরে রয়েছে। ফিল্টার ছাড়াই সরাসরি পুকুর থেকে খাবার পানি নিয়ে পান করছেন গ্রামের সাধারণ মানুষ।
    বহরবুনিয়া ইউনিয়নের সিরাজ মাষ্টারের বাজার সংলগ্ন সরকারি পুকুরে নির্মিত সোলার পিএসএফ ফিল্টারের মটার নষ্ট হয়ে দেড় বছর ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায়। ১ ও ২নং ওয়ার্ডের দুই গ্রাম ও সিমান্তবর্তী বারইখালী ইউনিয়নের তাফালবাড়ি গ্রামের প্রায় ৩/৪ হাজার মানুষ এ পুকুর থেকে প্রতিনিয়ত খাবার পানি ব্যবহার করছে। ফিল্টার ছাড়াই সরাসরি পানি পান করায় রোগ পিড়া দিন দিন বাড়ছে। সংরক্ষিত পুকুরের ৩টি স্থান থেকে তার কাটা কেটে গাছ বাসিয়ে বানানো হয়েছে একাধিক ঘাট। পুকুরের জমি বে-দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছে ৪/৫টি ব্যবসা প্রতিষ্ঠান। বনগ্রাম ইউনিয়নের বিষখালী সরকারি পুকুরের সোলার পিএসএফ’র প্যানেল বোর্ডটি চুরি হওয়ায় প্রায় ২ বছর ধরে অকেজো ফিল্টার ছাড়াই পুকুর থেকে পানি ব্যবহার করছেন। ৮ গ্রামসহ সিমান্তবর্তী কচুয়া উপজেলার কন্দপপুর গ্রামের কয়েক হাজার মানুষ। সুপেয় পানি না পেয়ে ভোগান্তিতে পড়েছে তারা। একই ইউনিয়নের খাবার পনি ব্যবহারে উপযোগী মোহনপুর সরকারি পুকুরে ব্যক্তিস্বার্থে মাছ চাষ করে ব্যবহারে অনুপযোগী করে তুলছে প্রভাবশালীরা।

    এদিকে পুকুরে পানি নিতে আসা বহরবুনিয়া গ্রামের কুলসুম বেগম, রাসেল শেখ, বৃদ্ধ আলকাছ শেখ বলেন, দেড় বছর ধরে ফিল্টার নষ্ট হয়ে যাওয়ায় পুকুর থেকে সরাসরি পানি নিয়ে খেতে হচ্ছে। আগেতো জীবন বাঁচাবো, সরকারি কর্মকর্তার, চেয়ারম্যান-মেম্বাররা এগুলো কি দেখে না।

    এ সম্পর্কে উপজেলা উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, এ উপজেলায় ৩২টি সোলার এস পিএসএফ মধ্যে ২টি অকেজো রয়েছে। ২ শতাধিক হস্তচালিত পিএসএফ’র মধ্যে কিছু পিএসএফ অকেজো। এগুলো স্থানীয়ভাবে রক্ষাণাবেক্ষন ও দেখভালের জন্য স্থানীয় পর্যায়ে সুবিধাভোগীদের দায়িত্ব রয়েছে। অনুপযোগী পিএসএফ’র বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে। সংরক্ষিত পুকুরে মাছ চাষের বিষয়টি জেলা পরিষদের কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করেছেন।

    সুপেয় পানির জন্য বিকল্প বৃষ্টির পানি ধরে রাখার জন্য ইতোমধ্যে ৩ হাজার লিটারের ২ হাজার রেইন ওয়ার্টার হারভেষ্টিং (পানির ট্যাংকি) সরকারিভাবে দেওয়া হয়েছে। এ ছাড়াও স্থানীয় সংসদ সদস্যের স্পেশাল বরাদ্দে ৪ হাজার ৩২০টি পানির ট্যাংকি স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।

  • একটি সমৃদ্ধশালী জাতি গঠনে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই – পোড়াবাড়ীতে চেয়ারম্যান কদ্দুস মন্ডল

    একটি সমৃদ্ধশালী জাতি গঠনে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই – পোড়াবাড়ীতে চেয়ারম্যান কদ্দুস মন্ডল

    ষ্টাফ রিপোর্টারঃ
    ‘একটি সমৃদ্ধশালী জাতি গঠনে ক্রীড়ার ভূমিকা অনন্য। যে জাতি যত বেশি ক্রীড়াপ্রেমী হয় সেই জাতি তত বেশি শিক্ষিত এবং তত বেশি উন্নত হয়। উন্নত বিশ্বের বিভিন্ন দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, যে দেশগুলো যত বেশি উন্নত তাদের খেলাধুলার মানটাও তত বেশি উন্নত হয়। খেলাধুলার সাথে সংশ্লিষ্টরা মানসিকভাবে দৃঢ় শক্তির হয় এবং তাদের আচার ব্যবহারও মার্জিত হয়।’

    সোমবার (২৭শে ফেব্রুয়ারী) সকালে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজারের সুনাম ধন্য প্রতিষ্ঠান হলি চাইল্ড প্রি- ক্যাডেট স্কুলের ১৯ তম বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল।

    হলি চাইল্ড প্রি- ক্যাডেট স্কুলের প্রতিযোগিতার
    আয়োজনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মাদক আর বিভিন্ন অনৈতিক কার্যকলাপ থেকে দুরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতে যাতে আরও বড় পরিসরে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা যায় এবং খেলাধুলাকে এগিয়ে নেয়ার লক্ষ্য সে ব্যাপারে আমার পক্ষ থেকেও সার্বিক সহযোগীতা করা হবে।

    হলি চাইল্ড প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতানুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় রাজনৈতিক,সামাজি ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

    পরে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আব্দুল কদ্দুস মন্ডল।

  • নলছিটিতে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নলছিটিতে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন”। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে একটি র‍্যালি শহরের বিভিন্ন শহর প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান,ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার, ভৈরবপাশা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, নির্বাচন কর্মকর্তা এইচএম গোলাম মোস্তফা, প্রনীজসম্পদ কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার । অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল কৃষ্ণ ব্যাপারী।

  • টঙ্গীবাড়ী‌তে  শেষ সময়ে সরিষা তোলায় ব্যস্ত কৃষকেরা

    টঙ্গীবাড়ী‌তে শেষ সময়ে সরিষা তোলায় ব্যস্ত কৃষকেরা

    মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জঃ

    টঙ্গীবাড়ী উপজেলায় এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। শেষ সময়ে সরিষা ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা । এ বছর টঙ্গীবাড়ী উপজেলার প্রত্যেক গ্রামেই ছিলো সরিষার হলুদে ফুলের সমারোহ। এসব ফুলে মৌমাছিরা মধু সংগ্রহেও ব্যস্ত ছিলো ।

    কয়েকদিনের ব্যবধানেই এসব ফুলের পরিবর্তে ফল হয়ে সবুজ দানায় পরিপূর্ণ হয়েছে সরিষা। সে দানায় আশায় বুক বেঁধেছে চাষীরা। এখন জমি থেকে সরিষা তোলায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তাদের প্রত্যাশা সরিষা বিক্রিতে ন্যায্যমূল্য পেলে লাভবান হতে পারবেন বলে আশা করছেন কৃষকরা। সরেজমিনে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ও দী‌ঘিড়পাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, কৃষক কৃষাণীরা সরিষার তোলায় ব্যস্ত সময় পার করছেন তারা।

    সময়মতো বীজ বপন, সার-কীটনাশক দেওয়া ও আবহাওয়া ভালো থাকায় আশানুরূপ ফলন ফলন পাওয়ার সম্ভাবনা করছেন তাঁরা। আটকান গ্রামের কৃষক হাসান আলী, জালাল শেখ ও রিয়াদ ইসলাম আমা‌দের কে জানান,

    গতবারের চেয়ে এ বছর সরিষার ফলন বেশী হয়েছে। শেষ সময়ে কৃষক-কৃষাণী নিয়ে সরিষা তোলার কাজে ব্যাস্ত সময় পার করছি। বর্তমানে তেল এবং খৈলের দ্বিগুন দাম বৃদ্ধি পাওয়ায় আশা করছি এবার সরিষার ভাল দাম পাওয়া যাবে। তবে দাম ভালো পেলে আগামীতে সরিষার আবাদ আরো বাড়াবো।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃজয়নুল আবদেীন বলেন, এ বছর টঙ্গীবাড়ী উপজেলায় ৪শ’ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদের করা হয়েছে।‌তি‌নি আ‌রো ব‌লেন হাসাইল বানারী ইউ‌নিয়‌নের সন্পূর্ন নতুন ১০০শ হেক্টর বে‌শি জম‌ি তে স‌রিষার চাষ হয়ে‌ছে ।আমরা সরকারী ভা‌বে ১০০০জন কৃষক‌দের মা‌ঝে স‌রিষার বীজ বিনা মূল‌্যে বিতরন ক‌রে‌ছি ।তাছাড়া টঙ্গীবাড়ী কৃ‌ষি কর্মকর্তা‌দের নিজ উদ্দ‌ে‌্যগে ২৫০ কৃষক‌দের মা‌ঝে বিনা মুল‌্যে স‌রিষার বীজ বিতরন করা হ‌য়ে‌ছে ।

  • বিএনপি নির্বাচনে না আসলে আমরা কাঁদবো তা হবে না-মতিয়া চৌধুরী

    বিএনপি নির্বাচনে না আসলে আমরা কাঁদবো তা হবে না-মতিয়া চৌধুরী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বিএনপি নির্বাচনে আসলে খুশি হবো আর না আসলে আমরা কাঁদবো তা হবে না। আমাদের শাসনতন্ত্রে কোথাও লেখা নেই কোন দল নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহনযোগ্য হবে না। নির্বাচন হলো অংশগ্রহনমূলক, অনেক দল আছে, তারা অংশগ্রহন করবে বলে আমরা বিশ্বাস করি।

    আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    উপনেতা আরো বলেন, এই সংসদ এমন কোন ভূল কাজ করেনি বা গণবিরেধী কাজ করেনি যে সংসদীয় ব্যবস্থাই বাতিল করতে হবে। এধরনের কোন সিদ্ধান্ত জনগনও নেয়নি, আমাদের আইনে নেই, শাসনতন্ত্রেও নেই।

    তিনি আরো বলেন, কৃষি ক্ষেত্রে ভর্তুকি ইতিমধ্যে দেয়া আছে। এত ভর্তুকি পৃথিবীর কয়টি দেশে আছে। তা পর্যালোচনা করে দেখতে হবে, পৃথিবীর কয়টা দেশে কি কি হারে ভর্তুকি দেযা হয়। এ বিষয়ে কাগজপত্র বিশ্লেষণ করে প্রতিবেদন প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।

    এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও ধারন করে ব্লাকমেইলার সাইভার প্রতারক র‍্যাব ৭ এর জালে গ্রেফতার

    ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও ধারন করে ব্লাকমেইলার সাইভার প্রতারক র‍্যাব ৭ এর জালে গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

    ভুক্তভোগী ভিকটিম চট্টগ্রাম জেলার ডবলমুরিং এলাকায় তার স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন। ভিকটিমের স্বামী সৌদি আরব প্রবাসী ছিলেন। ২০১৭ সাথে ভিকটিমের স্বামী দেশে আসেন। এসময় আসামী মোঃ শেখ রাসেল এর সাথে ভিকটিমের স্বামীর ঘনিষ্ট বন্ধুত্ব হয় এবং এ সুবাধে সে প্রায়ই ভিকটিমদের বাড়িতে বেড়াতে আসত। রাসেল তার মায়ের চিকিৎসার কথা বলে ভিকটিমের স্বামীর নিকট হতে ৩ লক্ষ টাকা ঋণ নেয়। এর কিছুদিন পর ভিকটিমের স্বামী আবার বিদেশ চলে যায়। ভিকটিমের স্বামী বিদেশ যাওয়ার আগে রাসেলকে বলে যায় সে যেন ঋণ নেয়ার টাকা প্রতি মাসে কিছু কিছু করে ভিকটিমকে দেয় এবং তার সংসারের খোঁজ খবর রাখে। রাসেল এ সুবাধে ভিকটিমের স্বামীর অনুপস্থিতে প্রায় সময় তাদের বাড়িতে টাকা দেয়ার জন্য আসত এবং তাদের সংসারের খোঁজ খবর রাখত। এভাবে ভিকটিমের সাথে রাসেলের ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।

    ভিকটিমের বাড়িতে রাসেলের আবাধ চলাচলের সুবাধে ধূর্ত রাসেল ভিকটিমের অজান্তে তার ব্যক্তিগত মুহুর্তের কিছু ছবি ও ভিডিও রেকর্ড করে রাখে। পরবর্তীতে রাসেল ভিকটিমকে এ ছবি ও ভিডিও দেখিয়ে তার সাথে শারীরিক সর্ম্পক করার প্রস্তাব দেয় এবং সে যদি রাজী না হয় তবে তা তার স্বামীসহ সবার নিকট ছড়িয়ে দিয়ে তার সংসার ভেংগে দেয়ার হুমকি প্রদান করে। ভিকটিম তার প্রস্তাবে রাজি না হলে তখন রাসেল ক্ষিপ্ত হয়ে ভিকটিমের ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

    পরবর্তীতে ভিকটিম গত ১৫ জানুয়ারি ২০২২ইং তারিখে চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন যার নম্বর ৮৫৯/২০২২। ডবলমুরিং থানা পুলিশ রাসেলকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে এবং তার মোবাইল হতে ভিকটিমের ছবি ও ভিডিও ডিলেট করে দেয় এবং এরুপ কাজ আর করবে না বলে অঙ্গীকার প্রদান করে। পরবর্তীতে এরুপ কাজ আর না করার শর্তে পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু ছাড়া পাওয়ার পর রাসেল ক্ষিপ্ত হয়ে ভিকটিমের ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও এডিট করে তার আত্মীয় স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। ভিকটিম নিরুপায় হয়ে বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম বরাবর পিটিশন মামলা দায়ের করেন যার মামলা নং-২৩৮/২০২২, (ডিজিটাল নিরাপত্তা আইন -২০১৮ সালের ২৩/২৫ /২৬/২৯ ধারা)। মামলা দায়ের এর পর আসামী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক বর্ণিত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।

    ভিকটিমের এরুপ অভিযোগের বিষয়টি র‌্যাব-৭, চট্টগ্রাম মানবিকতার সহিত আমলে নেয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখ ১২৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর টাইগার পাস এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শেখ রাসেল (২৮), পিতা- মৃত ফজল হক, সাং- মতিয়ারপুল, থানা- ডবলমুরিং, চট্টগ্রাম মহানগর‘কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

    গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • পটুয়াখালীতে জেলা মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    পটুয়াখালীতে জেলা মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালীতে বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ মৎস্যজীবি কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পটুয়াখালী শহরের প্রান কেন্দ্র বড় চৌরাস্তা সংলগ্ন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন মাঠে মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।সকাল ১০ টার সময় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়।

    এসময় জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ত্রি-বার্ষিকী সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরি কমিটির সভাপতি সাইফুল আলম মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, মৎস্যজীবি লীগের) (বিভাগীয় প্রধান) সহ-সভাপতি মোঃ ইউনুছ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ করিম মিঠু,গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন-শাহ। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা উপজেলার অন্যান্য নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, মৎস্যজীবী লীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারা বাংলাদেশে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলা মৎস্যজীবি লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে আওয়ামী মৎস্যজীবী লীগ আরও তৎপর হয়ে এগিয়ে যাবে এবং সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সহযোগিতা করবে বলে তিনি মনে করেন। এছাড়াও মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান বলেন, সারা বাংলাদেশে ৭৮ টি সাংগঠনিক জেলার মধ্যে অধিকাংশ উপজেলার কমিটি করা হয়েছে। জাতীয় সম্মেলনের আগে বাকিগুলো সম্পন্ন করা হবে।

    এসময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান ও কার্যকারী সভাপতি মোঃ সাইফুল আলম মানিক এর ঘোষণায় পটুয়াখালী জেলা কমিটির সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ও সহ-সভাপতি হিসেবে (১). জিয়াউর রহমান জুয়েল, (২). আঃ জব্বার তালুকদার, (৩). ডাঃ ফজলুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম ফোরকান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুর ইসলাম তালুকদার (হিরু), খাদ্য সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মাষ্টার কে জেলা কমিটির পদে ঘোষনা করেন। তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত এি- বার্ষিক সম্মেলনে মৎস্যজীবী সহ অন্যান্য সংগঠনের শত শত নেতা কর্মী ও সাধারন মানুষ ছুটে এসে সম্মেলন কে সাফল্য মন্ডিত করায় সকলকে ধন্যবাদ জানান।

  • বেতাগী আওয়ামী যুব লীগের বর্ধিত সভা

    বেতাগী আওয়ামী যুব লীগের বর্ধিত সভা

    মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

    দুই বছর পর সক্রিয় ও নিষক্রিয়দের নিয়ে বরগুনার বেতাগীতে আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এ বর্ধিত সভা কেন্দ্র করে হঠাৎ সরব হয়ে ওঠেছে যুবলীগ। জানা গেছে, দলকে শক্তিশালী করার লক্ষে দীর্ঘ দুই বছর পর সক্রিয় ও নিষক্রিয়দের নিয়ে এ উপজেলায় আওয়ামী যুবলীগের বিশেষ এ বর্ধিত সভা আয়োজন করা হয়। কারণ এ সভাটিকে কেন্দ্র করে হঠাৎ সরব ও চাঙ্গা হয়ে ওঠেছে স্থানীয় যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মি।
    রবিবার ( সকাল ১১) টায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন আওয়ামী যুব লীগের যুগ্ম সম্পাদক (বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) মো: বদিউল আলম। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।