Author: desk

  • মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরে রে‌ডি‌মেট ঘরের-হাট

    মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরে রে‌ডি‌মেট ঘরের-হাট

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    শান্তির নীড় বলতে নিজের ঘরকে বোঝায়। সেই ঘর যদি হয় টিন-কাঠের তৈরি তাহলে তো কথাই নেই। টিনের চালে শরতের বৃষ্টির ফোঁটার রিমঝিম শব্দে মনে জাগে অন্যরকম শিহরণ।

    টিন-কাঠের এ বাড়ি মুন্সীগঞ্জের ঐতিহ্য। এ জেলার আদি নাম  বিক্রমপুর। সৌখিন কিংবা নিম্নবিত্ত- এ অঞ্চলের অধিকাংশ বাড়ি টিন-কাঠ দিয়েই তৈরি। বন্যা কবলিত অঞ্চল হওয়ায় ঘর স্থানান্তরের সুবিধার জন্য এসব উপকরণই বেশি ব্যবহৃত হয়। এছাড়া পুরাতন ঘর বিক্রি করলেও খরচের প্রায় সমপরিমাণ মূল্য পাওয়া যায়। এতে ক্রেতা-বিক্রেতারাও লাভবান হন।

    জানা গেছে, মুন্সীগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। তারা যে কতটা শৌখিন- তা টিন-কাঠের তৈরি দৃষ্টিনন্দন ঘরগুলো দেখলেই বোঝা যায়। কয়েক বছর ধরে মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ি, সিরাজদিখান ও লৌহজং উপজেলার বিভিন্ন এলাকায় নির্মাণ করা হচ্ছে নতুন নতুন দোচালা, তিনচালা, চৌচালা ও সাতচালা ঘর। এর মধ্যে শুধুমাত্র লৌহজং উপজেলাতেই প্রতি মাসে ১০০-১৫০টি নতুন ঘর নির্মিত হয়ে থাকে।

    নকশা, কাঠের ধরন ও আকার ভেদে ঘরের দাম ২ লাখ থেকে ৩০ লাখ পর্যন্ত হয়ে থাকে। ঘরগুলো তৈরি করার জন্য মিস্ত্রিরা আসে দেশের বিভিন্ন স্থান থেকে। অনেকে মিস্ত্রি ঘর তৈরিতে সুবিধার জন্য ৪-৫ বছর ধরে মুন্সিগঞ্জেই বসবাস করছে। প্রকারভেদে ঘরগুলো তৈরিতে তাদের মজুরি হয় ৩৫-৬০ হাজার টাকা।

    সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে- ঘর তৈরিতে বাচালু, নাইজেরিয়া, শাল, সেগুন, ওকান ও লোহা জাতীয় কাঠ এবং উন্নত মানের ‘অরজিনাল প্লেন শিট ও ঢেউটিন’ ব্যবহার করা হয়। ঘরগুলো তৈরির জন্য কাঠ আনা হয় চট্টগ্রাম থেকে।

    স্থানীয় এক ঘর ব্যবসায়ী বলেন, লৌহজং উপজেলার সবচেয়ে বড় কাঠের ঘরের হাট ঘোড়দৌড় কাঠপট্টি। এখানে শত বছর ধরে ঘর বিক্রি হচ্ছে। আমাদের বাবা-দাদারা এ হাটেই ঘরের ব্যবসা করতেন। এখন আমরা করি। লৌহজংয়ে শতাধিক কাঠের দোকান আছে। অনেকে এসব দোকান থেকে কাঠ কিনে নিজেদের মতো ঘর তৈরি করেন, আবার অনেকে আমাদের তৈরি ঘর কিনে নিয়ে যান।

    ঘর ব্যবসায়ী আব্দুর রব ব্যাপারী বলেন, ঘোড়দৌড় কাঠপট্টি নামে পরিচিত আমাদের ঐতিহ্যবাসী এ কাঠের ঘরের হাট সারাবছর চলে। এখানে সব ধরনের কাঠের ঘর পাওয়া যায়। আমরা মাসে শতাধিক ঘর বিক্রি করি। দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের তৈরি কাঠের ঘর কিনতে ভিড় করে মানুষ।

    লৌহজংয়ের উপ‌জেলার নিবার্হী কর্মকর্তা আমা‌দের কে বলেন- এ অঞ্চলের ঐতিহ্যবাহী কাঠের ঘর একটি শিল্পে পরিণত হয়েছে।  শিল্পকে আরো সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেতা হবে। ঐতিহ্যবাহী কাঠের ঘর নির্মাণের পরিবেশ ও পারিপার্শিক অবস্থা নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন এরই মধ্যে কাজ শুরু করেছে।

  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

    মো:আজিজুল ইসলাম(ইমরান)
    বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে সোমবার দুপুরের শহরের অদূরে তালতলাস্থ সোনাগাঁও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
    সম্প্রীতি এইড ফাউন্ডেশন সভাপতি মিঃ সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য এবং সুচিন্তিত মতামত প্রদান করেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক আসাদুজ্জামান, আব্দুল জলিল, মনিরুল ইসলাম মনি, শরীফুল্লাহ কায়সার সুমন, শেখ ফরিদ আহমেদ ময়না, আমিনা বিলকিস ময়না প্রমুখ।
    প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজে অবহেলিত এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। কন্যা শিশুরা আরো অধিক বেশি বঞ্চনার শিকার হয়ে থাকে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের সকলকে সচেতন হতে হবে এবং একযোগে কাজ করতে হবে। তিনি সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান বিদ্যালয় পরিদর্শন এর অভিজ্ঞতা বর্ননা করে বলেন যে, বিদ্যালয়ের প্রতিটি শিশু অত্যান্ত মেধাবী ও বিশেষ কিছু দক্ষতার অধিকারী। তাদের জন্য সুযোগ তৈরী করা আমাদের সকলের দায়িত্ব। তিনি তার বক্তব্যে বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার ও সুরক্ষা বিশেষভাবে যৌন নিপিড়ন হতে সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজ ও সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং তাদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
    সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।

  • ময়মনসিংহে ওসি কামালের পরিকল্পনায় কনস্টেবল সাদ্দাম হত্যার ঘটনায়২৪ ঘন্টায় গ্রেফতার-২

    ময়মনসিংহে ওসি কামালের পরিকল্পনায় কনস্টেবল সাদ্দাম হত্যার ঘটনায়২৪ ঘন্টায় গ্রেফতার-২

    স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে পুলিশ কনস্টেবল হত্যার রহস্য উদঘাটন করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামালের পরিকল্পনায় দিক নির্দেশনায় থানার এসআই নিরুপম নাগের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন, এএসআই সুজন চন্দ্র সাহা, কনস্টেবল মিজানুর রহমান, কনস্টেবল জোবায়েদ এ অভিযান পরিচালিত করে ঘটনার সাথে জড়িত সহোদর দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো হাবিবুল করিম তপু ও আনোয়ারুল ইসলাম।

    সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির ও অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য জানান।

    কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বিকালে খবর পেয়ে বাদে কল্পা গ্রামের মেহগুনি বাগান থেকে একটি লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম সাদ্দাম হোসেন। সে পুলিশ কনস্টেবল সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিল। গত ২৪ জানুয়ারি থেকে সে কর্মস্থলে গড় হাজির ছিল। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যাকরা হয়েছে। এ ঘটনায় স্ত্রী সুমাইয়া আক্তার হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

    অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, মামলাটি তদন্তকালে পুলিশ জানতে পায়, সাদ্দাম হোসেন প্রায় সময়ই তার চাকরির কর্মস্থলে গড় হাজির হয়ে বাড়িতে অবস্থান করত। ছুটিতে অতিবাস/গড় হাজির থাকার কারনে ইতিপূর্বে তার কর্মক্ষেত্রে বেশ কয়েকটি লঘু এবং গুরুদন্ডে দন্ডিত হয়েছেন। বাড়িতে থাকাকালীন সময়ে সে মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পরে। টাকার জন্য সাদ্দাম বিভিন্ন সময় তার পিতামাতা সহ ভাইকে বিরক্তসহ নিজের তার মোবাইল ও মোটরসাইকেল পর্যন্ত বন্ধক দেয়। ঘটনার দিন গত ২৪ ফেব্রুয়ারি সকালে টাকার জন্য সাদ্দাম তার পিতামাতাকে লাঞ্চিত করে। খবর পেয়ে তার সহোদর বড় ভাই হাবিবুল করিম তপু ঢাকা থেকে ক্ষিপ্ত হয়ে বাড়িতে আসে এবং তার বন্ধু আনোয়ারকে খবর দিয়ে নিয়ে আসে। একই তারিখ রাত ১১টারদিকে পার্শ্ববর্তী মেহগনি বাগানে হাবিবুল করিম তপু এবং আনোয়ার সহ ৩জন অবস্থান করে ভিকটিম সাদ্দামকে ফোন করে ডেকে নেয়। সাদ্দাম কেন তাহার পিতামাতাকে লাঞ্চিত করে এবং চাকরি স্থলে কেন যায় না এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাদ্দামের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে গাছের সাথে আটকিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
    অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামালের পরিকল্পনায় ঘাতকচক্রকে গ্রেফতারে টানা অভিযান পরিচালনা করে। সোমবার রাতে রাজাধানীর তেজগাও থেকে হত্যাকান্ডের মুলহোতা নিহতের বড় ভাই হাবিবুল করিম তপুকে এবং আনোয়ারুল ইসলামকে মুক্তাগাছা থেকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরুপম নাগের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন, এএসআই সুজন চন্দ্র সাহা, কনস্টেবল মিজানুর রহমান, কনস্টেবল জোবায়েদ এ অভিযান পরিচালনা করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, গ্রেফতারকৃতদেরকে সোমবার আদালতে পাঠানো হলে তারা উভয়েই আদালতে স্বিকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে।

  • বেতাগীতে মহিলা আ.লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বেতাগীতে মহিলা আ.লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    মোঃ খাইরুল ইসলাম মুন্না (বেতাগী বরগুনা)

    এ উপলক্ষে বেতাগী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা নাগাদ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নীরবতা পালন, দোয়া মোনাজাত, বঙ্গবন্ধু মোরালে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালী  প্রদর্শন করা হয়।

    বেতাগী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বেতাগী উপজেলা সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।

    বেতাগী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেল পরিষদ সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পন্না, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কাউন্সিলর রোফেজা আক্তার রুজি প্রমুখ।

  • হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর  অমর একুশে বইমেলা ২০২৩ এর  মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর অমর একুশে বইমেলা ২০২৩ এর মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    অমর একুশে বইমেলা ২০২৩ এ দেশব্যাপী স্বাস্থ্যসেবার মান পৌছিয়ে দিতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।
    ১ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী অমর একুশে বইমেলায় এই প্রথমবারের মতো বৃহৎ জনগোষ্ঠীকে সচেতন করতেই স্টলেের মাধ্যমে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেন। বইমেলার ১ নং স্টলটিই হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর স্টল।
    স্টলটি বই মেলায় দেয়ার উদ্দেশ্য নিরব ঘাতক ব্যাধি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি। দেশের অসংখ্য মানুষ আছেন যারা এখনো জানেন না উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস কি কারনে হয়, সচেতন হওয়ার উপায় কি? চিকিৎসা পরামর্শ কি?
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক ব্যবস্থানায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর একদল নিবেদিত কর্মি এই মাসব্যাপী বইমেলায় সময় দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে বইমেলায় উপস্থিত ছিলেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন, উপদেষ্টা ডাঃ মফিজুল ইসলাম মান্টু সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী চিকিৎসক, দেশবরেণ্য সাহিত্যিক, শিল্পী, লেখক পাঠক।
    পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বাংলা একাডেমির পরিচালক জাতি স্বত্তার কবি নুরুল হুদা সহ অসংখ্য গুনীজনরা।
    ১ ফেব্রুয়ারি থেকে অদ্যবধি উচ্চরক্তচাপ, ডায়াবেটিস রোগীদের হাইট, ওয়েট, বিপি ডায়াবেটিস টেস্ট, রক্তের গ্রুপ নির্ণয়, সহ সংশ্লিষ্ট চিকিৎসা পরামর্শ ২২ শতকের অধিক মানুষকে প্রদান করা হয়েছে।
    উল্লেখ্য ২০০৮ সালের ১৪ নভেম্বর রংপুরে প্রতিষ্ঠিত হয় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর, অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন বাংলাদেশের একজন স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ, ইতিমধ্যে অতিসম্প্রতি বাংলা একাডেমি কতৃক চিকিৎসা সেবায় ফেলোশিপ পদকে ভূষিত হয়, পেয়েছেন চিকিৎসা পদক, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সমাজসেবা পদক সহ অসংখ্য সম্মাননা। হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর ধাপ জেল রোডে অবস্থিত সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নিয়মিত খোলা থাকে ৫০ টাকার বিনিময়ে বই সংগ্রহ করে নিয়মিত ৪০ টাকায় নিজস্ব সিনিয়র মেডিকেল অফিসারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেয়া হয়, প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করা হয় স্বল্প খরচ, সকল প্রকার টেস্টের খরচ বাই ধারি রোগীদের জন্য কমখরচে করা হয়। ইতিমধ্যেই উত্তরাঞ্চলের মানুষের মাঝে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর একটি মানবিক চিকিৎসা সেবা কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

  • মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আগৈলঝাড়ায়

    মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আগৈলঝাড়ায়

    বি এম মনির হোসেনঃ-

    বর্নাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বর্ষিকীতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। আওয়ামী লীগ নেতা সবুজ আকনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সহ-সভাপতি আভা মূখার্জি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা ইলিয়াস সহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ ভোমরার শাহিদা আটক

    সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ ভোমরার শাহিদা আটক

    মো: আজিজুল ইসলাম ইমরান।
    সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ ভোমরা কানপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিদা গ্রেফতার।

    রবিবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে সাতক্ষীরা সদরের ভোমরা কানপাড়া এলাকায় তার নিজ বাড়িতে ফেনসিডিল বিক্রির সময় পুলিশ তাকে আটক করে।

    আটকের বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিন্টু লাল দাস, এএসআই আবু সুফিয়ান ও সঙ্গীও ফোর্সের সহায়তায় ভোমরা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোমরা কানপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মোসাঃ শাহিদা বেগমকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

    আটককৃত শহিদা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে। সে বহুদিন যাবত তার বাড়িতে বসে ফেনসিডিলের ব্যাবসা করতেন।

    এবিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে শহিদাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সেনবাগে গণধর্ষণ মামলায়  র‍্যাবের হাতে আটক ১

    সেনবাগে গণধর্ষণ মামলায় র‍্যাবের হাতে আটক ১

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী) : নোয়াখালীর সেনবাগ উপজেলার কাজীরখিল গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ইমন নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১। এ মামলায় এখনও তিন আসামি পলাতক রয়েছে।
    ২৬ ফেব্রুয়ারি রোববার রাতে ঢাকার নিউমার্কেট এলাকার চাঁদনি মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত ইমন নোয়াখালী সেনবাগ উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের রাধার বাড়ির সামছুল হকের ছেলে।

    র‌্যাব জানায়, চলতি বছরে গত ৫ জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক ওমান প্রবাসীর বাড়িতে ওঁৎপেতে ছিল ইমনসহ চার জন। রাতে ওমান প্রবাসীর স্ত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বসত ঘর থেকে বাইরে বের হন। সুযোগ বুঝে আগ থেকে ওঁৎপেতে থাকা চার জন তাকে মুখ চেপে ধরে বাড়ির পুকুর পাড়ের নিয়ে গণধর্ষণ করে। পরবর্তীতে এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ইমনসহ চারজনকে আসামি করে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে ছিল আসামিরা
    কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার আসামি ইমনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নাচোলে প্রয়াস সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    নাচোলে প্রয়াস সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির আওতায় নেজামপুর ইউনিয়নের উন্নয়নে যুবসমাজ, সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রী, প্রবীণ সদস্য ও অভিভাবকদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

    প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আজ সোমবার দিনব্যাপী নেজামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র ছাত্রীদের খেলাধুলা ও প্রবীণদের পার্ফামেন্স অনুষ্ঠিত হয়।

    বিকেল ৪টার দিকে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ও গৌড় বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা (পিকেএসএফ) এর সহকারী ব্যবস্থাপক গোলাম রাব্বানী, নাচোল মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন তাকিউর রহমান, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম মন্ডল।

    আলোচনা শেষে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে ৫জন শ্রেষ্ঠ প্রবীণ পিতা, ৫জন শ্রেষ্ঠ সন্তান, ৪জন অচল বৃদ্ধাকে হুইল চেয়ার ও খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা।

    পরে সাংস্কৃতিক ও সন্ধ্যায় গুম্ভীরা অনুষ্ঠিত হয়।

  • পূবাইলে ৫০ কেজি গাজা ভর্তি প্রাইভেটকার সহ একজন আটক

    পূবাইলে ৫০ কেজি গাজা ভর্তি প্রাইভেটকার সহ একজন আটক

    পূবাইল গাজীপুর প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর পূবাইলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

    পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে পূবাইল থানার কর্মরত এসআই (নিঃ) শিবলু মিয়া নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) আতোয়ার হোসেন ও তফসির আহমদ দের কে নিয়ে পূবাইল থানাধীন কামারগাঁও সাকিনস্থ তুরাগ পাম্প হতে মিরের বাজার গামী ফ্লাইওভারের পার্শ্বে জনৈক আলম এর ড্রামের গোডাউনের সামনে পাকা রাস্তা হইতে চলন্ত প্রাইভেটকারকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করে প্রাইভেটকার হতে ৫০ কেজি গাঁজাসহ মানিক মিয়া (৩৫) নামের এক মাদক কারবারি কে আটক করে পূবাইল থানা পুলিশ।গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ১০,০০০,০০/-(দশ লক্ষ) টাকা এবং ০১টি টয়োটা করোলা প্রাইভেট কার, যার রেজি নং-ঢাকা মেট্রো-গ-১৪-২৩৮২,মূল্য অনুমান ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা এবং তার পকেট হতে নগদ ৫৫০/-(পাঁশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

    আটককৃত মাদক কারবারি হল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাপতার হাওড় গ্রামের মৃত ক্বারী সাদিকুর রহমান এর পুত্র মানিক মিয়া (৩৫) আটককৃত ব্যক্তির বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।এছাড়া মাদকের বিরুদ্ধে থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।