Author: desk

  • মধুপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    মধুপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
    টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী) দিনব্যাপি
    অনুষ্ঠান দুটি অংশে বিভক্ত করা হয়। প্রথম অংশে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল গফুর মন্টু।
    ২য় পর্বের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর থানার এসআই আপেল মাহমুদ সহ উক্ত কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী এবং কলেজ শাখা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী।
    অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • পাইকগাছায় আর আর এফ এর সমৃদ্ধি কর্মসূচির ৪টি হুইল চেয়ার ও পুরস্কার প্রদান

    পাইকগাছায় আর আর এফ এর সমৃদ্ধি কর্মসূচির ৪টি হুইল চেয়ার ও পুরস্কার প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় নাজুক ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে ।
    রোববার সকালে গদাইপুর খেলার মাঠে ৪ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করেন খুলনা জোনের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। এছাড়া সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির আওতায় বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ী ও বৈকালীন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ২৪৫টা পুরস্কার প্রদান করা হয়।
    সার্বিক তত্বাবধানে ছিলেন আ লিক ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান,ব্রা ম্যানেজার মনি শংকর মন্ডল সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তাপস সাধু, শেখ আরিফুর রহমান, প্রীতম সাহা, নাজিরুন নাহার, নাজরীন আক্তার ও শেখ মোহাম্মদ সুমন আহমেদ।

  • নাগরপুরে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা

    নাগরপুরে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মামুদনগর ইউনিয়নের ভাতশালা, কলমাইদ এলাকায় বারি সরিষা-১৮ তেল জাতীয় ফসলের বৃদ্ধিকরনের লক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা দুলাল উদ্দিন, জেলা অতিরিক্ত উপ-পরিচালক নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তুষার সাহা, কৃষি সম্প্রসারন মোজাক্কের নোমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তাসহ কৃষক, কৃষানিরা উপস্থিত ছিলেন।

    নাগরপুর টাঙ্গাইল।

  • ৯ বছর পালিয়েও শেষ রক্ষা হলোনা ইসাহাকের

    ৯ বছর পালিয়েও শেষ রক্ষা হলোনা ইসাহাকের

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলার পলাতক আসামী ইসাহাক আলীকে ৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার (২৭ ফেব্রুয়ারী) ভোর রাতে রাজাবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী ইসাহাক আলী শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কোমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপার চাঞ্চল্যকর আইয়ূব আলী মন্ডল হত্যা মামলার আসামী রাজবাড়ী জেলায় আত্মগোপনে আছে। পরে র‍্যাবের একটি দল রাজবাড়ি জেলার বালিয়াকন্দি থানার ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে আসামী ইসাহাক আলীকে গ্রেফতার করে। মামলার পর থেকে আসামী দীর্ঘ ৯ বছর ধরে পলাতক ছিলো। শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে নেকবার মন্ডল ও আইয়ূব আলী মন্ডলের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১১ এপ্রিল ২০১৪ সালে ইসাহাক আলীসহ তার সহযোগীরা আইয়ূব আলীকে কুপিয়ে মারাত্ম জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের ভাই শওকত আলী মন্ডল শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তার পর থেকেই আসামী ইসাহাক আলী পলাতক ছিলেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

    গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
    উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন খামারীগনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সহপ্রমুখ। প্রদর্শনীতে স্টলে বিভিন্ন খামারীগনের গৃহপালিত পশু-পাখিসহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

    ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইয়াছিন হোসেন জনি নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে এ রায় দেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত ইয়াছিন শহরের খন্দকার পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়ার ইয়াছিন হোসেন জনি সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত এবং বিয়ের প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় ২০১৩ সালের ২১ মার্চ কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে ফিরে আসার পথে একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরবর্তিতে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ইয়াছিন হোসেন জনিসহ কয়েকজনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে চুড়ান্ত চার্জশীট দেয় পুলিশ। দীর্ঘ ৯ বছর পর আদালত ধর্ষণ মামলার দুই ধারায় ইয়াছিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

  • এ.কে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

    এ.কে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

    মোঃ খাইরুল ইসলাম মুন্না
    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে বরগুনার বেতাগীতে এ.কে স্কুলের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফ্রেরুয়ারি) সকাল ১০ টায় পৌর ভবন সংলগ্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা আ: হাই‘র সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধান অতিথি বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
    বিশেষ অতিথি ছিলেন, বেতাগী বালিকা বিদ্যলয় এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুর আমিন, বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জসিম উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য সাইদুল ইসলাম মন্টু, পৌর কাউন্সিলর প্রভাষক রমেন চন্দ্র দেবনাথ, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন ফকির, পরিচালনা পরিষদের সদস্য শাহাদাৎ হোসেন মহসিন ও মো: জাকিরুল ইসলাম বিশ্বাস। পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনতাসির সালমান জিবু। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শারীরিক কসরত প্রদর্শন ও শপথ বাক্য পাঠ, ক্রীড়া মশাল প্রজ্জলন, মাঠ প্রদক্ষিন. ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

  • মাদকাসক্তদের কর্মজীবনে ফেরানোর পদক্ষেপ নিলেন ওসি কামাল

    মাদকাসক্তদের কর্মজীবনে ফেরানোর পদক্ষেপ নিলেন ওসি কামাল

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে মাদক সেবীরা মাদকাসক্ত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাহাদের পুরস্কৃত করে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করে দিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। স্বাধীনতার পর থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এধরণের মানবিক একাধিক কাজ করে এজেলায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন । দায়িত্ব পালনেও রয়েছে তার নানা ধরনের সফলতা ।

    সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল অনুমান ৪ ঘটিকায় জনাব মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার), অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর উদ্যোগে কোতোয়ালী মডেল থানায়
    খাগডহর ঘুন্টি এলাকার আজিজুর রহমানের পুত্র
    আবু সাঈদ(৪০) কাঠগোলা এলাকার আব্দুর রহিম এর পুত্র মোঃ ফারুক হোসেন(৪১), তালতলা ঢোলাদিয়া এলাকার লাল চান(২৮), কাশর জেল রোডের ফজলুল হক এর পুত্র মাহবুবুল আলম সোহাগ (৩৫), সানকিপাড়া মাজার শরীফ রোডের হামিদ মিয়ার পুত্র মোঃ হুমায়ুন কবির(৪০) গণ মাদকাসক্ত থাকা অবস্থায় ওসি কামালের ব্যবস্থাপনায় তাদের মাদক নিরাময় কেন্দ্র হইতে সেবা গ্রহন করে বর্তমানে তারা সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ তাহাদের ফুল দিয়ে বরন করে ধন্যবাদ জ্ঞাপন সহ মাদকের কু-ফলতা সম্পর্কে আলোচনা ও সুস্থ্য, সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সু-পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও তারা সুস্থ্য জীবনে ফিরে আসায় তাহাদের পুরস্কৃত করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করেন
    ওসি শাহ কামাল আকন্দ।

  • ফুলবাড়িয়ায় কালাদহ  প্রভাতী  উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরণ

    ফুলবাড়িয়ায় কালাদহ প্রভাতী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
    ‘এসো সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত জীবন গড়ি’-এই ¯স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ২৭ ফেব্রুয়ারি (সোমবার) কালাহদ প্রভাতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম মোহাম্মদ আকতারুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।
    প্রধান অতিথি বক্তব্য বলেন, দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা এমন একটি বিষয় যা মানুষকে জয়-পরাজয়ের মানসিকতা শিক্ষা দেয়। শরীর গঠনে খেলাধুলার গুরুত্ব, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে থাকতে খেলাধুলার ভূমিকাসহ শেখ হাসিনা সরকারের ক্রীড়া নিয়ে নানাবিধ পরিকল্পনা, বিভিন্ন প্রকল্পের দৃশ্যমান বাস্তবায়ন নিয়ে আলোকপাত করেন।
    বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, কালাদহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ২৭ ফেব্রæয়ারী ২০২৩ খ্রিঃ সকাল ১০.৪৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন গাবগাছি সাকিনস্থ হাজী মোঃ আঃ সাত্তার শেখ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫৮ (তিনশত আটান্ন) গ্রাম হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাহাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল এবং ০৫ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ ইকবাল হোসেন শেখ(৪১), পিতা-মৃত আমজাদ শেখ, সাং ছোট বেড়াখারুয়া, এপি সাং-গাবগাছি, থানা-বেলকুচি, সিরাজগঞ্জ ২। মোঃ রাজু আহম্মেদ(২৮), পিতা-মোঃ আঃ সালাম, সাং-শংকরপুর, থানা-তানোর, জেলা-রাজশাহী ৩। মোছাঃ রিনা @তৃষ্ণা (২৫), স্বামী-রাজু আহম্মেদ, পিতা-আকরাম আলী শেখ, সাং-শংকরপুর, এপি সাং-সরঞ্জা সরকারপাড়া, থানা- তানোর, জেলা-রাজশাহী।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ এরশাদুর রহমান

    সিনিয়র সহকারি পুলিশ সুপার

    ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার

    সিপিএসসি, সিরাজগঞ্জ,র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৫