মোংলা প্রতিনিধি।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের আড়ুয়ারবেড় এলাকার তুলাতুলি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই বিষ দস্যুকে আটক করেছেন বনপ্রহরীরা। এ সময় একজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে বিষ, বিষ মিশ্রিত মাছ, জাল ও নৌকা। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে কতিপয় বিষ দস্যু ধানসাগর ষ্টেশনের আওতাধীন বনের অভ্যন্তরে ঢুকে তুলাতলী খালে বিষ দিয়ে মাছ ধরছেন এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান বনপ্রহরীরা। অভিযান চালিয়ে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তুলাতলী খাল থেকে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে দুই বিষ দস্যুকে আটক করেন বনপ্রহরীরা। এ সময় অপর একজন পালিয়ে যান। আটককৃতরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের সজীব (২১) ও পশ্চিম রাজাপুরের লুৎফর (৫১)। পালিয়ে যান আটককৃতদের সঙ্গীয় জেলে শাহিন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৬ বোতল বিষ, ২টি বিষের খালি বোতল, ২০ কেজি বিষ মিশ্রিত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ, ১টি জাল ও ১টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালসহ আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া আসামী শাহিনকে গ্রেফতারের বনবিভাগ অভিযান চলছেও বলেও এ জানান বন কর্মকর্তা শহিদুল ইসলাম।
Author: desk
-

সুন্দরবনের থেকে বিষ ও বিষ মিশ্রিত মাছসহ আটক ২
-

মালদ্বীপে ধিফুসি আইল্যান্ড পরিদর্শন করেন বাংলাদেশ হাইকমিশনার
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- শনিবার /রবিবার (২৫-২৬ ফেব্রুয়ারি) ২০২৩ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালদ্বীপের ধীফুসি দ্বীপ পরিদর্শন করেন, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এসময় হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ, কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও আল মামুন পাঠান উপস্থিত ছিলেন। ধিফুসি দ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল পরিদর্শন করা হয় ও তাদের খোঁজ খবর নেয়া হয়। এছাড়াও ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় একটি বিদ্যালয়ে প্রায় একশত প্রবাসী বাংলাদেশী কর্মীর সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর সদস্যপদ গ্রহন, ই পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য ও নির্দেশনা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশী কর্মীরা এয়ারপোর্ট এ হয়রানি বন্ধ, দেশে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ইত্যাদি কাজ দ্রুত ও হয়রানিমুক্ত ভাবে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার নিজের স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন মেনে কাজ করার জন্য আহ্বান জানান, তিনি সকল প্রবাসী বাংলাদেশীদের বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণের জন্য অনুরোধ করেন। তিনি আরও করেন দেশের সামর্থ্য বৃদ্ধির সাথে সাথে সরকার প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন এবং এটি ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
২৬ ফেব্রুয়ারি ধিফুসি আইল্যান্ড কাউন্সিল এর সাথে সৌজন্য সাক্ষাত করা হয়। কাউন্সিল এর সাথে উক্ত আইল্যান্ড এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়। এসময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধ করনের জন্য নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য কাউন্সিল কে অনুরোধ জানানো হয়। স্থানীয় কাউন্সিলরবৃন্দ উক্ত আইল্যান্ড এ প্রবাসী বাংলাদেশীদের কাজের প্রশংসা করেন ও প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। -

পীরগঞ্জে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
আবু জাহেদ,পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। জানা গেছে, দুইবছর মেয়াদী ম্যানেজিং কমিটির নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ শত ৪৫ জন অভিভাবকদের মধ্যে ২শ ৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল গণনায় চারজন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হন।
নির্বাচনী ফলাফলে বিজয়ীরা হলেন- ৫ নং প্রতিকে কামাল হোসেন ১৯১ ভোট পেয়ে প্রথম হন, ৮ নং প্রতিকে মুনজুর আলম ১৬৫ ভোট পেয়ে দ্বিতীয় হন, ২ নং প্রতিকে আনছারুল হক ১৩৫ ভোট পেয়ে তৃতীয় হন ও ১০ নং প্রতিকে মিন্টু আলী ১২৬ ভোট পেয়ে চতুর্থ হন নির্বাচিত হন।
প্রিজাইডিং অফিসার পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ জানান, উৎসব মুখর পরিবেশে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৩৪৫ জন। কাস্টিং হয়েছে ২৯০ ভোট।
নির্বাচনে উপস্থিত ছিলেন খনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউসার আলী ডাবøু,উপজেলা একাডেমিক সুপারভাইজার জহিরুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ইউপি সদস্য মইনুল ইসলাম, মহিলা ইউপি সদস্য ইবনে হারেসা,দাতা সদস্য লিয়াকত আলী মন্ডল, সমাজ সেবক মানিক হেসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় আরো উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানা পুলিশের এ এসআই অশোকের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। পরে আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফলাফলের কপি হস্তান্তর করেন প্রিজাইডিং অফিসার।
আবু জাহেদ
পীরগঞ্জ ঠাকুরগাও -

জয়পুরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নয়নের জন্যে প্রয়োজন যথাযথ পরিকল্পনা প্রণয়ন। সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যের কোন বিকল্প নেই। তাই পরিসংখ্যান ব্যবস্থায় উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যের ভিত্তিতে দেশের পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে সঠিক, সময়োপযোগী এবং মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর দায়িত্ব। তাঁরা জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন ধরনের সার্ভে পরিচালনা করে থাকেন, হালনাগাদ তথ্য প্রস্তুতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করছে বলে জানান। এদিকে, এই দিবস উপলক্ষ্যে সকাল ১১ টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনার মধ্যে দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কাজী মনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা মনিশ চন্দ্র চৌধুরী চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ
-

মুন্সীগঞ্জে মাঠপাড়ায় শিক্ষকের বাসায় চুরি
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মাঠপাড়ায় শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছোট কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জনি হোসেন।
জনি হোসেন অভিযোগ করে জানান, আমি ও আমার স্ত্রী মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় এটিএম কাশেম ভূঁইয়ার ভাড়াটিয়া বাড়ীতে থাকি এবং আমরা দুজনেই সদর উপজেলার পৃথক দুইটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি
শিক্ষক।
২৭শে ফেব্রুয়ারী রোজ( সোমবার ) সকাল সাড়ে ৮টা’র দিকে রুমের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে আমি ও আমার স্ত্রী কর্মস্থলে চলে যাই। পরবর্তীতে বিকাল ৪টা’র দিকে আমার স্ত্রী বাসায়
এসে দেখতে পায় রুমের দরজায় তালা নেই এবং রুমের ভেতরে প্রবেশ করে দেখতে পায় রুমের আসবাবপত্র এলোমেলে করে ফেলা। এসময় রুমে থাকা স্টীলের আলমারির তালা খুলে আমার স্ত্রী দেখতে পান ৭ ভরি স্বর্ণ যার মূল্য আনুমানিক ৫ লাখ ৯৫ হাজার টাকা, নগদ ২০ হাজার টাকা এবং একটি Apple,Mackbook ল্যাপটপযার মূল্য আনুমানিক ১ লাখ টাকা খোয়া গেছে।
আমাদের ধারণা, আমরা বাসায় না থাকার সুযোগে রুমের তালা কেটে অজ্ঞাতনামা চোর বা চোরেরা উক্ত চুরির ঘটনা ঘটিয়েছে।মুন্সীগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর সজিবুল হাসান বলেন, থানায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে চোর সনাক্তের চেষ্টা চলছে।
-

ঝিনাইদহ সরকারী অফিসারসহ ৭ জনকে বিবাদী করে মামলা, দুদককে তদন্তের নির্দেশ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. মোঃ মাহবুবুর রহমানের স্বাক্ষর ছাড়া বেআইনী ভাবে কলেজ ফান্ডের টাকা উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন কলেজের অধ্যক্ষ ড. মো: মাহবুবুর রহমান। মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক নাজিম উদ দৌলা। এ মামলায় আসামি করা হয়েছে কলেজটির প্রধান হিসাব রক্ষক মো: রজব আলী, সহকারী অধ্যাপক মনোজ কান্তি বিশ^াস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, শাহজালাল ইসলামী ব্যাংকের কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক এ.বি.এম আহসানুল কবীর, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো: মোসলেম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন ও ব্যাংকটির খুলনা বিভাগীয় জোনাল হেড মো: সাইদুর রহমান। মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, কলেজটির অভ্যন্তরীন আনুসাঙ্গিক ব্যয় ও অবকাঠামোগত সংস্কার ব্যয় শাহজালাল ইসলামী ব্যাংকের চলতি হিসাব নম্বর ৫৮৫৮ এবং ৬১২৭ থেকে নির্বাহ করা হয়। হিসাব নম্বর দুটির একাউন্ট হোল্ডার মামলার বাদী অধ্যক্ষ ড. মো: মাহবুবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। গত ২৩ ফেব্রæয়ারি মামলার ১ নং আসামি কলেজটির প্রধান হিসাব রক্ষক রজব আলীর কাছে সংরক্ষিত ৫৮৫৮নং হিসাবের চেক বই থেকে নিজের হস্তাক্ষরে লিখিত ৬ লাখ ৮০ হাজার ২১ টাকা সম্বলিত চেকের পাতাটি বাদীর অনুমতি ও স্বাক্ষর ছাড়াই দুই নং আসামি কলেজের সহকারী অধ্যাপক মনোজ কান্তি বিশ^াস কর্তৃক স্বাক্ষর করে তিন নং আসামি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কর্তৃক প্রতিস্বাক্ষর স্থাপন পূর্বক ৪নং আসামি ব্যাংকের ম্যানেজার এ.বি.এম আহসানুল কবীর বরাবর প্রেরিত ১৫(৪) ২০২৩/১৭৫ স্মারকের একটি বিধি বহির্ভূত পত্রাদেশ দিয়ে পারস্পারিক যোগসাজসে ৬ লাখ ৮০ হাজার ২১ টাকা আত্মসাৎ করেন। তিনি আরো উল্লেখ করেন, আসামিরা পারস্পারিক যোগসাজসে শাহজালাল ইসলামী ব্যাংকের ৫৮৫৮ ও ৬১২৭ নং হিসাবে সংরক্ষিত বিপুল পরিমাণে সরকারি অর্থ তছরুপ করার চক্রান্ত অব্যাহত রেখেছে। তারা যেকোন মুহুর্তে বেআইনিভাবে শাহাজালাল ইসলামী ব্যাংকের উক্ত হিসাব দুটির অপারেটর পরিবর্তন করে বা অন্য কোন পন্থা অবলম্বন করে সমুদয় টাকা আত্মসাৎ করতে পারে। এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ ড. মো: মাহবুবুর রহমান জানান, ২০১৮ সালের ১২ আগস্ট কলেজটি সরকারি হওয়ার পর মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের পত্রাদেশ ছাড়া যারা পারস্পারিক যোগসাজসে শাহজালাল ইসলামী ব্যাংকের ৫৮৫৮ ও ৬১২৭ হিসাব নম্বর থেকে টাকা উত্তোলন করা হচ্ছে। তিনি টাকা উত্তোলনের আদ্যপান্ত তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে জানতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সরকারি মুঠোফেনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য গ্রহন করা সম্ভব হয়নি। এদিকে ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের পিপি এ্যাডভোকেট মোকাররম হোসেন টুলু জানান, সোমবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন কলেজের অধ্যক্ষ ড. মো: মাহবুবুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।ঝিনাইদহ
আতিকুর রহমান।। -

মধ্যনগর বাজারে ভ্রামমান আদালতের অভিযানে একটি রেস্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা
শান্ত তালুকদার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারে ফের ভ্রামমান আদালতের অভিযানে বিসমিল্লাহ রেষ্টুরেন্টে এ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামমান আদালত। সেই সাথে অবৈধ ব্যবসায়ী রেষ্টুরেন্টের মালিক কে মূল তালিকা ও পরিষ্কার ও স্বাস্থ্য সম্পূর্ণ খাবার বিক্রয় করার জন্য নির্দেশ দেন। ভ্রাম্যমান আদালতের মোবাইল কোটের পরিচালক মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এর সঙ্গে টিম নিয়ে মোবাইল কোট পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ। ২৭ ফেব্রুয়ারি রোজ সোমবার বিকেলে ৩ টায় ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এর নেতৃত্বে তৃতীয়বারের মতো ভ্রাম্যমান আদালত মোবাইল কোট পরিচালনা করেছেন। এ সময় লাইসেন্স বিহীন , অপ্রাপ্ত অনভিজ্ঞতার ব্যবসায়ী দ্বারা দোকান পরিচালনা করায় তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রেক্ষিতে, বিসমিল্লাহ রেস্টুরেন্ট এর মালিক মোঃ আলামিন মিয়া কে ১০ হাজার টাকা জরিমানা এ এছাড়াও অন্যান্য রেস্টুরাগুলিতে ভিজিট করেছেন ম্যাজিস্টেট নাহিদ হাসান খান । এ সময় সকল ব্যবসায়ীদের উদ্দেশে ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান বলেন, লাইসেন্স বিহীন কোন দোকান চালালে তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নেয়া হবে।শান্ত তালুকদার
মধ্যনগর, সুনামগঞ্জ -

খুলনা বিভাগীয় পর্যায়ে এ্যাথলেটিকস্ এ পাইকগাছার তারিন জামান তমার সাফল্য
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ২০২৩ এ তারিন জামান তমা দারুন সাফল্য অর্জন করেছে। সে খুলনা বিভাগীয় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ট্রিপলজাম্পে ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার কৃতিত্ব অর্জন করেছে। সে পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। এ্যাথলেটিকস্ এ সে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, ম্যানেজিং কমিটি, অভিভাবকসহ এলাকাবাসী দারুন ভাবে উৎসাহিত হয়েছে।
তারিন জামান তমা ২০২৩ সালের শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প ও ১০০ মিটার দৌড়ে ১ম স্থান অধিকার করে। ৮ ফেব্রুয়ারী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হাই জাম্প ১ম, লং জাম্প ২য়, ট্রিপল জাম্পে ১ম ও ১০০ মিটার দৌড়ে ২য় স্থান অধিকার করে। ১৫ ফেব্রুয়ারী জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় হাই জাম্প, ট্রিপল জাম্পে ১ম ও লং জাম্পে ৩য় স্থান অধিকার করে। ২৫ ফেব্রুয়ারী ভুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ট্রিপল জাম্পে ১ম স্থান ও হাই জাম্পে ৩য় স্থান অধিকার করেছে। সে জাতীয় পর্যায়ে ট্রিপল জাম্পে অংশ গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারিন জামান তমা জানান, শখের বসে এ বছরই প্রথম এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় নাম লেখায় ও ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় সবগুলো ইভেন্টে ১ম স্থান অধিকার করে। এ ব্যাপারে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শিল বলেন, তমার সাফল্যে আমরা খুবই আনন্দিত। সে আমাদের বিদ্যালয়ের জন্য সুনাম বয়ে এনেছে। জাতীয় পর্যায়ে যাতে সে বিজয়ী হতে পারে তার জন্য আমরা তাকে সবরকম সহযোগিতা করছি। তার সাফল্যে পিতা সিরাজুল গোলদার ও মাতা মোছাঃ পারুল বেগমের উৎসাহে তার অনুপ্রেরণা আরও বেড়ে যায়। কোন অনুশীলন ছাড়াই সে এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। তবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য ট্রিপল জাম্পের অনুশীলনের পাশাপাশি সে শারীরিক চর্চা করছে। এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ জাতীয় পর্যায়ে তার সাফল্য কামনা করছে।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।। -

ক্ষেতলালে সেনাবাহিনী নির্মিত আশ্রয়ন প্রকল্পের ব্যরাক হস্তান্তর
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ভুমিহীন গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন-২ প্রকল্পের সেমি পাকা ৫০ টি গৃহের কাজ সমাপ্ত করে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করা হয়েছে।
সোমবার ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টায় উপজেলার মির্জাপুর মৌজার ফেরসা নামক স্থানে নির্মিত আশ্রয়ন-২ প্রকল্পে এসব ঘরের চাবি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন সেনাবাহিনীর লেপ্টেন কর্নেল মাহফুজ।
সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না‘। আশ্রয়ন প্রকল্পগুলো সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নির্মান কাজ সমাপ্ত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনকে সহায়তার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন উপজেলার মামুদপুর ইউনিয়নের মির্জাপুর মৌজার ফেসরা আশ্রয়ন-২ প্রকল্পের ৫টি ইউনিট বিশিষ্ট ১০টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মান শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আনষ্ঠানিক ভাবে আশ্রয়নের চাবী হস্তান্তর করেন লেপ্টেন কর্নেল মাহফুজ ।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ আশ্রয়নের ব্যরাক হাউজ গুলোতে ৫০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মুমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামিম, সাংবাদিক শসহিদুল ইসলাম সবুজ, হাসান আলী, নজরুল ইসলাম আকন্দ,আখতারুজ্জামান তালুকদার, সাংবাদিক হারুন-অর-রশিদ, ও এস এম মিলন, আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন। -

পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা ঋন পেল
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছার বাইশারাবাদ আশ্রায়ন প্রকল্পের ৪ বাসিন্দার মাঝে আয় বদ্ধক কাজে ঋন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম তার নিজ কার্যালয়ে এ ঋনের টাকা প্রদান করেন। ঋণ সুবিধাভোগী চার জনের মধ্যে রহমান গাজী ২০ হাজার, ইব্রাহীম গাজী, ইউসুফ গাজী ও ইসমাইল গাজীকে ১৫ হাজার করে মোট ৬৫ হাজার টাকার ঋন বিতরণ করা হয়। চলমান ঋন কার্যক্রমের তথ্য দিয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ অধিনে দরিদ্রদের আয় বদ্ধক কাজে এ ঋন দেওয়া হয়।