Author: desk

  • ফেডারেশন কাপ ফুটবল গোপালগঞ্জে পেনাল্টি শুট-আউটে  শেখ রাসেলকে হারিয়ে সেমিতে ঢাকা আবাহনী

    ফেডারেশন কাপ ফুটবল গোপালগঞ্জে পেনাল্টি শুট-আউটে শেখ রাসেলকে হারিয়ে সেমিতে ঢাকা আবাহনী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট-আউটে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৫-৪ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে শক্তিশালি ঢাকা আবাহনী লিমিটেড। তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় ছিল শেখ রাসেলের অধিনায়ক শেখ জামাল ভূইয়ার আর্জেন্টাইন ক্লাবে যোগ দেয়া নিয়ে ক্লাবের বাঁধা।

    আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালি ঢাকা আবাহনীর মুখোমুখি হয় শেখ রাসেল। খেলার প্রথমার্ধেই শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করে ঢাকা আবাহনী। বেশ কিছু সুযোগ নষ্ট করলেও ১৬ মিনিটে মেহেদী হাসান গোল করে আবাহনীকে এগিয়ে দেন। আর কোন গোল করতে না পারায় ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

    খেলার দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে এলেটা কিংসলে ওশিওখা গোল করে আবাহনীকে ২-০ গোলে এগিয়ে দেন। এরপর গোল পরিশোধের জন্য আক্রমণের ধার বাড়ায় শেখ রাসেল। ৬৪ মিনিটে শেখ রাসেলের দিপক রায় গোল করে ব্যবধান ২-১ করেন। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে কেফি জিন চার্লস দিদিয়ের ব্রসো গোল করে শেখ রাসেলকে সমতায় ফেরান। ৮৪ মিনিটে মো: খালেকুজ্জামান গোল করে শেখ রাসেলকে ৩-২ গোলে এগিয়ে দেন। কিন্তু এর ৪ মিনিটের মাথায় ৮৮ মিনিটে পিটার নওরাহ গোল করে আবাহনীকে সমতায় ফেরানোর পাশাপাশি পরাজয়ের হাত থেকে রক্ষা করে। পরে পেনাল্টি শুট-আউটে দুই দলই ৫টি শটে ১ টি করে শট মিস করলে ৪-৪ এ সমতা থাকে। পরে ১টি করে শটে শেখ রাসেল মিস করলেও আবাহনী গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে।

    খেলা শেষে শেখ রাসেলের অধিনায়ক জামাল ভূইয়া বলেন, ২ গোলে পিছিয়ে থাকায় গেম প্লান চেঞ্জ করে সমতায় ফেরার পর এহিয়ে গেলেও ভূলের কারনে সেটি আর ধরে রাথা সম্ভব হয়নি। অর্জেন্টাইন ক্লাবে খেলার প্রস্তাব পেলেও ক্লাব তাকে না ছাড়ার কারনে সেখানে যেতে পারছেন না। তবে ক্লাবের সাথে আলোচনা করে বিষযটি ঠিক করবেন তিনি

    আবাহনীর অধিনায়ক নাবিব নেওয়াজ বলেন, দুই গোলে এগিয়ে থেকেও ভূলের কারনে পিছিয়ে পড়তে হয়। তবে শেষ মূহূর্তে গোলে ম্যাচ বাঁচানোর পাশাপশি পেনাল্টিতে জিতে সেমিফাইনালে যেতে পেরে খুশি তিনি। #

  • আগৈলঝাড়ায় উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ

    আগৈলঝাড়ায় উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের উপকারভোগী ৪ শত ৯৯ জনের মাঝে কার্ড ও চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়নের ৪ শত ৯৯ জন উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে কার্ড ও চাল বিতরণ উদ্বোধন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ দৌলাতুন নেছা নাজমা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সবুজ আকন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য মশিউর রহমান, রফিকুল ইসলাম মারুফ, সৈয়দ রানা মনিরসহ প্রমুখ। পরে ইউনিয়নের ৪ শত ৯৯ জন উপকারভোগীর মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়।

  • গোপালগঞ্জে বশেমুরবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ

    গোপালগঞ্জে বশেমুরবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিক্তা খাতুনের (২৩) মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ।

    আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের নবীনবাগ এলাকার একটি ভাড়া বাসার রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত ছাত্রী রিক্তা খাতুন ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ভালকি গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

    গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) রাসেল আহমেদ জানান, একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র একই জেলার মহেশপুর উপজেলার ঘোষপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো: রাসেল (২৬) ওই ছাত্রীকে গত বছরের ২৩ ফেব্রুয়ারী বাড়ির কাউকে না বলে বিয়ে করে। এরপর দু’জনে শহরের নবীনবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতো।

    আজ বিকালে মো: রাসেল বাগিয়ে গিয়ে স্ত্রী রিক্তা খাতুনের ভুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রাসেলকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #

  • ডিমলায় উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ

    ডিমলায় উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ

    মোঃ হামিদার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৩নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে আজ।
    তফসিল অনুযায়ী মঙ্গলবার ২৮-ফেব্রুয়ারি উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারনা চালাতে পারবেন। প্রতীক বরাদ্দ পাওয়া ৪ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ দলীয় মনোনীত এ.এইচ.এম ফিরোজ সরকার (নৌকা),স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা), মজিব উদ্দিন (মোটর সাইকেল) ও আমিনুর রহমান (আনারস)। এর আগে গত ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারী নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ২০ ফেব্রুয়ারী যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন দাখিলকৃত ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। গত ২৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৪ হাজার ৩ শত ৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩ শত ২২ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন রয়েছেন। ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, এই উপ-নির্বাচনে ইভিএম মেশিনের মাধ্যমে মোট ১৬টি ভোট কেন্দ্রে আগামী ১৬ মার্চ ২০২৩ইং রোজ বৃহস্পতিবার সকাল সারে ৮ টা থেকে বিকাল সারে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ভাষার মাসে  রংপুর সিটিতে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ভাষার মাসে রংপুর সিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন –।

    হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় ময়না কুঠির স্বেচ্ছাব্রতী মাহমুদুল হাসান এর আয়োজনে রংপুর সিটি করপোরেশন এলাকার ৭ নং ওয়ার্ডের ময়নাকুঠি স্কুল সংলগ্ন আজাহারের বাড়ির উঠানে গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে অর্ধদিবস ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
    হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনির হোসেন মুরাদ, ডাঃ নীলুফার ইয়াসমিন।
    উপস্থিত ছিলেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহকারী ব্যবস্থাপক( অর্থ) নূরুন্নবী, প্রোগ্রাম কোর্ডিনেটর জাহাঙ্গীর আলম, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন, শরিফুল ইসলাম, এছাড়াও সাকিব, মুনমুন, গুলশানারা,আহসান প্রমুখ।
    অন্যদিকে গত ২ মার্চ রংপুর সিটি করপোরেশন এলাকার ৩০ নং ওয়ার্ড এর সাতমাথা প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতি রংপুরের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ সরকার এর উদ্যোগে খাসবাগ মিল্ক ভিটা চত্বরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
    উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ।
    উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন,প্রোগ্রাম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সহকারি ব্যবস্থাপক নূরুন্নবী, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন,শরিফুল ইসলাম,জাহিদ হাসান সাকিব,সাব্বির হোসেন,ফারহানা আক্তার, গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি আব্দুল লতিফ সরকার,সমাজকল্যাণ ও সাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, প্রচার সম্পাদক আব্দুল আজিজ সরকার , ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার,সাংগঠনিক সম্পাদক সিকেন্দার আলী প্রমুখ।
    এছাড়াও গত ১৩ ফেব্রুয়ারি ৩১ নং ওয়ার্ডের ধর্মদাস মসজিদ পাড়ার শাহীন বেগ এর সহযোগিতায় আব্দুল মজিদ দারুত তাকওয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে, গত ১৭ নং ওয়ার্ড এর কেরানী পাড়াস্থ নাসিরাবাদ আকরামিয়া মসজিদে, গত ২১ ফেব্রুয়ারি টাউন হল চত্বরে জেলা প্রসাশনের সহযোগিতায়, ২৩ ফেব্রুয়ারি ৯ নং ওয়ার্ড এর বাহারকাছনা এলাকার রাম গোবিন্দ কমিউনিটি ক্লিনিক ও গ্রাম বিকাশ কেন্দ্রের সহযোগিতায়, ২৫ ফেব্রুয়ারি ১৭ নং ওয়ার্ড এর টেক্সটাইল মোড় সংলগ্ন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে, এবং ১৭ নং ওয়ার্ড এর পার্বতীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হ‌লেন  ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হ‌লেন ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ । এর মধ্যে দিয়ে তিনি ৩য় বারের মতো এ ‍উপজেলা চেয়ারম্যান হলেন।  আজ মঙ্গলবার (২৮ ফ্রেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও টঙ্গীবাড়ী উপজেলা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ  এ তথ্য নিশ্চিত করেছেন।

    জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৩ নেতা মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এর মধ্যে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী হলেন ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ। ২ বিদ্রোহী প্রার্থী ছিলেন টঙ্গিবড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি ও সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল। তবে গত ২০ ফেব্রুয়ারি স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাচ্চু মাঝি ও ঋণ খেলাপির অভিযোগে রাহাত খান রুবেলের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা। পরে তারা এ ব্যাপারে আপিল করলে রোববার (২৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শুণানী শেষে আপিলে ও তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। পরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) উচ্চ আদালতে রিট করলেও রিটও খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

    এ ব্যাপারে বিজয়ী প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ আমা‌দের কে বলেন, উচ্চ আদালত নির্বাচন সংক্রান্ত যে রিটটি দাখিল করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে আদালত।

    এ ব্যাপারে রাহাত খান রুবেল আমা‌দের বলেন, আমার রিটটি উচ্চ আদালত খারিজ করে দিয়েছে।  এ ব্যাপারে আর আপিল করবো না। তবে আগামীতে আবারো উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো।

    এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও টঙ্গীবাড়ী উপজেলা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ  বলেন  আগামী ১৬ মার্চ ওই উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের কথা ছিল। নির্বাচনে মোট ৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন । এদের মধ্যে ঋণ খেলাপি ও ভোটার লিস্টেও স্বাক্ষরে গরমিল থাকায় ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে আপিল করলে আপিলেও তারা হেরে গেছে তখনই বিধান অনুযায়ী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। উচ্চ আদালতে রিটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ উচ্চ আদালতে রিট করলে সেটা আদালত নির্বাচন কমিশনকে অবহিত করবেন। সেটা আলাদ বিষয়। তবে এখন ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    উল্লেখ্য ওই উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু গত ১৭ অক্টোবর বিকেল ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করলে এই উপজেলার চেয়ারম্যান পদটি শূন্য হয়। ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি এ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

  • বাবুগঞ্জের (জাহাঙ্গীরনগর ইউনিয়নে) আওয়ামী যুবলীগের  শান্তি সমাবেশ পালন

    বাবুগঞ্জের (জাহাঙ্গীরনগর ইউনিয়নে) আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ পালন

    কে এম সোহেব জুয়েল :-সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিএনপির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গির নগর ইউনয়নের শিলনদিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী যুবলীগের লীগের আয়োজনে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

    মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাহাজপুর গ্রামের শিলনদিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যগেএ শান্তি সমাবেশ কর্মসূচি পালনে ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো: খালেদ হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো : ইউসুফ খান উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আনিচুল হক মোল্লা,মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মিজানুর রহমান মাস্টার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক বাবু উপেন চন্দ্র মন্ডল,ছাত্রলীগ নেতা খন্দকার মো: রাজু আহম্মেদ, মো: নাদিম আল হেলাল প্রমুখ।

  • নীলফামারীতে ৫টি ইটভাটায় অভিযান, ১১ লাখ ৪০ টাকা জরিমানা

    নীলফামারীতে ৫টি ইটভাটায় অভিযান, ১১ লাখ ৪০ টাকা জরিমানা

    মোঃ হামিদার রহমান ,নীলফামারী ঃ
    নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন ও অবৈধ পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা মালিকদের ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

    অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এবং নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার এম জেড এইচ ব্রিকসের মালিককে ৫ লাখ, এমএ বি ব্রিকসের মালিককে ৪ লাখ ৫০ হাজার, এএনবি-২ ব্রিকসের মালিককে ৮০ হাজার, মেসার্স বিপিএল-২ ব্রিকসের মালিককে ৬০ হাজার, এএমবি ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকাসহ মোট ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটাগুলোর কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।

    এ সময় পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সিনিয়ির ক্যামিস্ট হাসান-ই মোবারক, পরিবেশ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণসহ পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোর দায়ে মোট পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • গাজীপুর পূবাইলে এনজিও ম্যানেজার কর্তৃক গ্রাহককে শ্লীলতাহানির অভিযোগ

    গাজীপুর পূবাইলে এনজিও ম্যানেজার কর্তৃক গ্রাহককে শ্লীলতাহানির অভিযোগ

    রবিউল আলম,
    পূবাইল গাজীপুর প্রতিনিধি:

    গাজীপুর মহানগরীর পুবাইল মেট্রোপলিটন থানা এলাকায় কিস্তির টাকা আনতে গিয়ে ঐ মহিলা গ্রাহক শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে সামাজিক সেবা সংগঠনের মিরেরবাজার ব্রাঞ্চ ম্যানেজার রুহুল আমিন এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে ৪০ নং ওয়ার্ডের মাজু খান উত্তরপাড়া ফেরদৌসী আক্তারের নিজ বাড়িতে।এ বিষয়ে পুবাইল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।

    ঘটনা প্রবাহে জানা যায়, ২০২১ সালে ফেরদৌসি আক্তার সামাজিক সেবা সংগঠনের মিরের বাজার (কুদাব)ব্রাঞ্চে সদস্য হয়ে ঋণ উত্তোলন করেন এবং ওই (ঋণ) কিস্তির টাকা ভালোভাবে পরিশোধ করা শেষে, গত ১১-১১-২০২২ সালে পুনরায় আবার ঐ প্রতিষ্ঠান থেকে এক লক্ষ টাকা ঋণ উত্তোলন করেন যার সাপ্তাহিক কিস্তি পরিশোধের টাকার পরিমান তিন হাজার। কিস্তির টাকা পরিশোধে বকেয়া পড়ায় গতকাল ২৭ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রুহুল আমিন ফেরদৌসির বাড়িতে গিয়ে ওঠে এবং যেকোনো মূল্যে তার কিস্তির টাকা দিতে হবে বলে জানান।তখন ঐ খালি বাড়িতে ফেরদৌসী গোসলখানায় গোসল শেষ করে ম্যানেজার রুহুল আমিনকে একটু সময় দিতে বলেন কিন্তু ম্যানেজার বলে কোন সময় দেওয়া যাবে না এখন টাকা লাগবে বলে হুঁশিয়ারি দেন। এতে ঐ ভুক্তভোগী নারী বিপাকে পড়ে যান। এক পর্যায় ওই নারীর গায়ে হাত দেন বলে অভিযোগ করেন ম্যানেজার রুহুল আমিনের বিরুদ্ধে।এ সময় ফেরদৌসের গলায় থাকা একটি স্বর্ণের চেইন খয়া গেছে বলে জানান।

    এদিকে সামাজিক সেবা সংগঠনের ম্যানেজার রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি কিস্তির টাকা আনার জন্য গিয়েছি সত্যি কিন্তু ওই মহিলার গায়ে হাত দেইনি। সামাজিক সেবা সংগঠনের চৌরাস্তা ব্রাঞ্চের জোনাল ম্যানেজার খন্দকার মোস্তাক জানান, এরকম ঘটনা আমি আর দেখিনি তবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • মুন্সীগঞ্জে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোর্টে মামলা

    মুন্সীগঞ্জে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোর্টে মামলা

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ও পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভূগি জাহাঙ্গীর হোসেন কামাল(৫২)বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে (২৪ ফেব্রুয়ারী) সদর থানায় লিখিত সাধারণ ডায়রী করেছেন।
    অভিযোগে ও ভুক্তভুগি পরিবার সূত্রে জানাগেছে, আসামী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পাভেলে ও সালামত খানের সাথে ভুক্তভুগি জাহাঙ্গীর কামাল হোসেন এর দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল । সেই বিরোধকে কেন্দ্র করে (গত ২৪ ফেব্রুয়ারি) অন্যায়ভাবে বাড়ী সামনে রাস্তার গালিগালাজ করে প্রতিপক্ষ পাভেল ও সালামত খান। এসময় জাহাঙ্গীর হোসেন কামাল প্রতিবাদ করলে । তাদের ভাড়াটে সন্ত্রাসীরা এলোপাথারী মারধর করে জাহাঙ্গীর হোসেন কামালসহ ৫ জনকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে এঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের চেষ্টা করে ব্যর্থহন ভুক্তভুগি জাহাঙ্গির হোসেন কামাল। পরে থানায় একটি সাধারণ ডায়রী করে । গত (২৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-১ এ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাভেলসহ ৫ জনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেন আহত জাহাঙ্গির হোসেন কামাল এর চাচাত ভাই আব্দুল সামাদ ।
    এই বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাভেল অভিযোগ অস্বীকার করে বলেন, জমি জমা নিয়ে সালিশ মিমাংসার মাধ্যমে আপোষ মিমাংসা করা হয়। একটি পক্ষ আমাকে হেয় করার লক্ষ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
    মামলা না নেয়ার বিষয়টি অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মারামারির ঘটনায় একটি সাধারণ ডায়রী পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।