Author: desk

  • ৯ দফা দাবিতে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের স্মারকলিপি

    ৯ দফা দাবিতে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের স্মারকলিপি

    আবু জাহেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট ৯ দফা দাবিতে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ স্মারকলিপি দিয়েছে । মঙ্গলবার পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু ও সাধারণ সম্পাদক হাসিনুর রহমানের নেতৃত্বে ইউএনও শাহরিয়ার নজিরের হাতে এ স্মারকলিপি দেওয়া হয়। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ ও পৌর মেয়রকে একই দাবী নিতে স্মারক লিপি দেয়া হয়েছে।
    এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির ছাত্রলীগ নেতাদের কথা শুনেন এবং তাদের দাবী পূরণের আশ্বাস দেন।
    স্মারক লিপিতে বলা হয়, পীরগঞ্জ সরকারি কলেজ রোডে ভারী যানবাহন চলাচল বন্ধ করা সহ কলেজ গেট হতে ৫০ ফিট দূরত্বে মান সম্মত স্পিডবেকার নির্মাণ, পূর্ব চৌরাস্তা হতে রাইস মিল গেট পযর্ন্ত বেপরোয়া গতিতে গাড়ী চলাচল বন্ধ, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট হতে ৫০ ফিট দূরত্বে মান সম্মত স্পিডবেকার নির্মাণ, রাস্তার পাশে সড়ক বাতির ব্যাবস্থা করা,কলেজ চলাকালে মাইকিং ও হর্ন বাজানো বন্ধ, জনসাধারণের নিরাপদে চলাচলের জন্য ফুটপাত দখল মুক্ত করাসহ ৯ দফা দাবি করা হয়।
    উল্লেখ, রবিবার সন্ধ্যায় কলেজে সামনে সড়ক দূর্ঘটনায় পীরগঞ্জ সরকারি কলেজ কম্পিউটার অপারেটর সুজন আহমেদের মৃত্যু হয়।

    আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • পীরগঞ্জে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

    পীরগঞ্জে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ১ হাজার ২৬ জন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
    গতকাল মঙ্গলবার বিকেলে উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ পীরগঞ্জ সিডিপির আয়োজনে অফিস হলরুমে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
    শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আরিফুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহরুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, গুড নেইবারস্ হেড অব নর্দান এরিয়া ম্যানেজার পিটার তুহিন বৈরাগী, গুড নেইবারস্ পীরগঞ্জ সিডিপির ম্যানেজার পলাশ রনি মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, বসভাঙ্গা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম নারায়ন রায়, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার, অভিভাবক ভবেশ ও নারগিজ প্রমুখ।
    এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ৫টি খাতা, ৫টি কলম ও এস এস সি পরীক্ষার্থীদের মাঝে ২ হাজার নগদ টাকা প্রদান করেন।

  • আগৈলঝাড়ায় আওয়ামী যুবলীগের একযোগে পাঁচটি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় আওয়ামী যুবলীগের একযোগে পাঁচটি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    দেশ ব্যাপি বিএনপি-জামাত জোটের নৈরাজ্যর প্রতিবাদে আগৈলঝাড়ায় আওয়ামী যুবলীগের একযোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
    বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে দেশ ব্যাপি বিএনপি-জামাত জোটসহ স্বাধীনতা বিরোধীরা দেশে কোন ধরনের নাশকতা, মিথ্যাচার ও নৈরাজ্য করতে না পারে সে লক্ষে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে একযোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাকাল ইউনিয়নের পয়সারহাট বাসষ্ট্যান্ড প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নয়ন বৈষ্ণব ভোলার সভাপতিত্বে প্রধান অতিখি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। এসময় আরও বক্তব্য রাখেন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ সিকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম পাইক, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইক। রাজিহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জগদীশ ভক্তের সভাপতিত্বে বাশাইল বাজার স্ট্যান্ডে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিন সরদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার,
    ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি বি এম মনিরুল ইসলাম মন্নান ভূইয়া,সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার। বাগধা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কমল বিশ্বাসের সভাপতিত্বে বাগধা তালবাড়ি ষ্ট্যান্ডে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারন সম্পাদক বজলুর রহমান হাওলাদার প্রমুখ। গৈলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পলাশ গাজীর সভাপতিত্বে গৈলা রথখোলা বাসষ্ট্যান্ডে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি বরুন কুমার বাড়ৈ, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম প্রমুখ। রত্নপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু সাইদ নুরউদ্দিনের সভাপতিত্বে সাহেবেরহাট ত্রিমুখী ষ্ট্যান্ডে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ কাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কবির হাওলাদার প্রমুখ। শান্তি সমাবেশে আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত তার বক্তব্যে বলেন আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামাতসহ স্বাধীনতা বিরোধীদের মোকাবেলায় অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে থাকবে আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করেই ঘরে ফিরবে আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে বিএনপির প্রত্যেকটা অপকর্মের ঐক্যবদ্ধভাবে জবাব দেবে আওয়ামী লীগ।উল্লেখিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়াও স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানগন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকগনসহ উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে পুণঃরায় সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠেয় শান্তি সমাবেশে বক্তারা বিএনপি-জামাত জোটের ক্ষমতামলে দেশ ব্যাপি হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, জেল-জুলুম, শারীরিক ও মানুষিক নির্যাতনের নির্মম কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

  • নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা বার্তা

    নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা বার্তা

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। সম্প্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।’

    পুতিন চিঠিতে বলেছেন, বাংলাদেশ ও রাশিয়া ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে।আমি আশা করি, রাষ্ট্রপতির মেয়াদে আপনার (মোহাম্মদ শাহাবুদ্দিন) কাজ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতাকে আরো জোরদার করবে।’

    তিনি নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

  • ঝালকাঠিতে খাল থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

    ঝালকাঠিতে খাল থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচা বালিয়া গ্রামের দেড়গো বাড়ির গোপ নামক এলাকার থেকে মঙ্গলবার দুপুর দুইটায় এক নবজাতক শিশুর মরদেহ যার বয়স ( আনুমানিক ১/২ দিন ) উদ্ধার করে ঝালকাঠির সদর থানা পুলিশ।

    খালের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকটি দেখতে পাওয়া প্রতক্ষ্যদর্শী কাঁচাবালিয়া গ্রামের মৃত হান্নান মল্লিকের স্ত্রী ছালেহা বেগম জানান, আজ সকালে খালের পাড় সংলগ্ন রাস্তার থেকে হেটে যাওয়ার সময় খালের উপর একটি বাঁশের সাঁকোর খুটির সাথে আটকে থাকা ভাসমান অবস্থায় একটি নবজাতকের মরদেহ দেখতে পান। এ সময় ছালেহা বেগম খাল পাড়ে নেমে নবজাতক শিশুটিকে খাল থেকে উপরে উঠিয়ে নিয়ে আসেন।

    ছালেহা বেগম আরো জানায়, উপরে উঠানোর পর দেখতে পাই নবজাতক শিশুটি একটি কন্যা শিশু। আমি দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকাতে মৃত নারীদের গোসল করানো কাজ করছি। তারই সুবাদে শিশুটিকে উপরে উঠিয়ে পার্শবর্তী কবর স্থানে নিয়ে যাই সেখানে শিশুটিকে পানি দিয়ে গোসল করাই এবং আমার বসত ঘর থেকে আমার ব্যবহারিত একটি সাদা উড়না এনে তার দেহ ঢেকে দেই । কিছুক্ষন পড়ে আমার ছেলে বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশকে জানালে দুপুরে আমাদের এখানে ঝালকাঠি থানা থেকে পুলিশ এসে শিশুটিকে নিয়ে যায়।

    এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘দুপুরে পুলিশ নবজাতক কন্যা শিশুর মরদেহটি উদ্ধার করেছে। এখনো নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তবে আমাদের অনুসন্ধান চলছে।

  • ফুলবাড়ীয়ায় নবপ্রত্যয় সমাজ কল্যাণ সংঘের প্রতিযোগিতামুলক পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    ফুলবাড়ীয়ায় নবপ্রত্যয় সমাজ কল্যাণ সংঘের প্রতিযোগিতামুলক পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গতকাল মঙ্গলবার নবপ্রত্যয় সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত প্রতিযোগীতামূলক পরিক্ষার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাশহর বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
    ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগীতামূলক পরিক্ষার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
    আব্দুস সালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আকন্দ বাবলু, ৯ নং এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল হোসেন উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরন্তর প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্বদরবারে অনন্য অবস্থানে পৌঁছে নিয়ে যেতে একটি স্মার্ট, শিক্ষিত জাতি গঠনের উপর গুরুত্ব দিয়ে তরুন সমাজকে স্বশিক্ষায় শিক্ষিত হবার জন্য অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন। তাছাড়া, সমাজের নানা কলুষ, কুসংস্কার, অপসংস্কৃতি দূর করে একটি সুস্থ্য সমাজ ব্যবস্থায় মননশীল মানুষ তৈরীতে সংস্কৃতির বিশেষ ভূমিকা নিয়েও আলোচনা করেন। পরে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর দায়সারা আয়োজন,ইঁদুর,খরগোস,রুগ্ন গবাদিপশুর উপস্থিতি

    গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর দায়সারা আয়োজন,ইঁদুর,খরগোস,রুগ্ন গবাদিপশুর উপস্থিতি

    বি এম মনির হোসেনঃ-

     উন্নত জাতের হাসমুরগি ও গবাদি পশু পালনে খামারিদের উদ্ধুদ্ব করার জন্য দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের অংশ হিসেবে বরিশালের গৌরনদীতেও সোমবার (২৭ফেব্রুয়ারি) দিবসটি পালন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সম্মুখের মাঠে এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়সারা আয়োজন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার অধিকাংশ খামারিদের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
    সরেজমিনে দেখা গেছে, প্রদর্শনীতে উল্লেখযোগ্য প্রাণীগুলোর মধ্যে ইঁদুর,কবুতর,রুগ্ন কয়েকটি গবাদি পশু।যেখানে পেশাদার খামারিদের কোন উপস্থিতি ছিলোনা।মেলায় ২০টি স্টল ছিল,কিন্তু দর্শকের উপস্থিতি ছিল কম। দিনব্যাপি প্রদর্শনী চলার কথা থাকলেও সকাল ১০টায় উদ্বোধনের পর অতিথিগণ চলে গেলে প্রদর্শনী প্রাঙ্গণও খালি হয়ে যায়,দুপুর নাগাদ প্রাঙ্গণ প্রায় দর্শকশূন্য হয়ে পড়ে।একাধিক খামারির অভিযোগ, প্রদর্শনীর জন্য প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে গৌরনদী উপজেলায় ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হলেও গুটিকয়েক ভারাটিয়া গরু,ছাগল ও পাখি বিক্রেতাদের নিয়ে নাম মাত্র এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর বিষয়ে অধিকাংশ খামারিরা কিছুই জানেন না।তারা আরও অভিযোগ করেন, প্রদর্শনী নামে বরাদ্দ হওয়া অধিকাংশ টাকা মিথ্যা ভাউচারে আত্মসাতের চেষ্টায় দায়সারা এ আয়োজন করা হয়েছে। প্রদর্শনী উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণার নিয়ম থাকলেও তা করা হয়নি। এ কারণে প্রদর্শনীতে দর্শক সমাগম অনেকটা কম।দায়সারা আয়োজনের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ফরিদ বলেন, প্রদর্শনী উপলক্ষে মাইকিং করা হয়েছে। তারপরেও পেশাদার খামারীদের অংশগ্রহন কম।

  • মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার ফাজিল,স্নাতক, ফাজিল অনার্স  ও আলিম শ্রেণীর নবীণ বরণ অনুষ্ঠিত

    মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার ফাজিল,স্নাতক, ফাজিল অনার্স ও আলিম শ্রেণীর নবীণ বরণ অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার ফাজিল,স্নাতক, ফাজিল অনার্স ও আলিম শ্রেণীর নবীণ বরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারী) দুপুরে মাদরাসা অডিটোরিয়ামে এই নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ।

    মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.ইদ্রিস খান এর সভাপতিত্বে ও মোহাদ্দেস ড.হাসানুজ্জামান এর সঞ্চালনায় নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া বিশেষ অতিথি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ সহ মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও সদস্য বৃন্দ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে-মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশ গড়ার কারিগর হিসাবে নিজেকে গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে- কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ-মাদক
    ,সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন।

    মোমেনশাহী ডি এস কামিলর মাদ্রাসা অধ্যক্ষ জানান, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ষাটোর্ধ বয়সে এসেছে। প্রতি বছরেই মাদ্রসাটি নবীন শিক্ষার্থীদের উৎসব মোখর পরিবেশে আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়। মাদ্রাসায় অধ্যয়ণরত সিনিয়র ছাত্ররা খুবই সুন্দর ভাবে নবীণ বরণ অনুষ্ঠানটি সম্পন্ন করে চলছে। এটা মাদ্রাসার শিক্ষার ধাপকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও মনে করেন তিনি।

  • কেশবপুরে বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    কেশবপুরে বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    কেশবপুর প্রতিনিধিঃ

    কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ফেব্রুয়ারী সকালে কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শিক্ষক কর্মচারী কল্যান সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশিদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।

  • কেশবপুরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনের কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র প্রদান

    কেশবপুরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনের কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র প্রদান

    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুরে নবযুগ সংস্থা’র আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় “এসো উদ্যোক্তা হই” ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    ২৮ ফেব্রুয়ারী শহরের পৌর ভবন মোড়ে নবযুগ সংস্থা’র কার্যালয়ে নবযুগ সংস্থার সভাপতি শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সংস্থার ম্যানেজার ইউছুফ আলীর সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ -উজ-জামান খান, যশোর নকশীকাঁথা এসোসিয়েশনের সভাপতি মরিয়ম নারগিস, সাংবাদিক সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবযুগ সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল মজিদ। প্রশিক্ষন প্রদান করেন, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক রফিকুল হাসান।
    উল্লেখ, গত ২৬ হতে ২৮ ফেব্রুয়ারী ২০২৩, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষনে কুটির শিল্প, নকশীকাঁথা, বেত ও বাঁশ শিল্প, মৃৎ শিল্প এবং ফ্যাশন ডিজাইনের ৩০ জন নারীকে নিয়ে এসএমই ফাউন্ডেশনের “এসো উদ্যোক্তা হই” নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আলোকে এ প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র প্রদান করেন।