Author: desk

  • রাঙ্গাবালীতে মাছের  ট্রলারে গুলি করে ডাকাতির ঘটনায় দুই জলদস্যু (ডাকাত) গ্রেফতার

    রাঙ্গাবালীতে মাছের ট্রলারে গুলি করে ডাকাতির ঘটনায় দুই জলদস্যু (ডাকাত) গ্রেফতার

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনার চরের পূর্ব পাশে গভীর বঙ্গোপসাগরের মাছের ট্রলারে গুলি করে ডাকাতির ঘটনায় আলিম নুর ও তারেক নামের দুই জলদস্যুকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে কক্সবাজার জেলার সদর থানা ও মহেশখালী এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রাঙ্গাবালী থানা পুলিশ জরিত ডাকাত দলের সদস্য মোঃ আলিম নুর ওরফে আলমগীর (৩৮) মনুপাড়া গ্রামের খুরুশকুল ০৮নং ওয়ার্ডের মৃত্যু মোঃ হাসেমের ছেলে ও মোঃ তারেক (২১) মোহম্মদ শাহ ঘোনা গ্রামের কালারমার ছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহেশখালী মৃত্যু মোঃ বাদশা মিয়ার ছেলে কে কক্সবাজার জেলা থেকে তাদের কে আটক করে রাঙ্গাবালী থানা পুলিশ। আটক কৃত ডাকাতের সাথে ২টি মোবাইল ফোন ও নগদ টাকা পাওয়া যায়।

    উল্লেখ্য, গত ১৮-০২-২০২৩ তারিখ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার সোনার চরের পূর্ব পাশে গভীর সমুদ্রে এমভি ভাই ভাই নামক মাছ ধরার ট্রলারে ২০/২৫ জনের সশস্ত্র ডাকাতের একটি দল ট্রলার দিয়ে এমভি ভাই ভাই নামক মাছ ধরার ট্রলারের পিছন দিক থেকে ধাক্কা দিয়ে গতিরোধ করে জেলেদের এলোপাতাড়ি গুলি শুরু করে জেলে খোকন গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যায়। ডাকাতরা ট্রলারে উঠে দা, কিরিচ, চাপাতি ও ধারালো অস্ত্র দ্বারা জেলেদের এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে ডাকাতরা ট্রলারের জেলেদের জিম্মি করে টাকা, কাপড়- মোবাইল সেট, মাছ ধরার জাল, মাছ সহ প্রয়োজনীয় ২০,০০০০০/- (বিশ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে। ডাকাত দলের হাত থেকে প্রাণে রক্ষা পেতে ১৮ জন জেলের মধ্যে ০৯ জন জেলে সাগরে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়। এতে ০৪ জন জেলে উদ্ধার হলেও একজন জেলে মারা যায়। এ ঘটনায় ট্রলার মালিক মোঃ মিরাজের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গাবালী থানায় মামলা নং-০৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
    রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, গভীর বঙ্গোপসাগরের মাছের ট্রলারে গুলি করে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় মাননীয় ডিআইজি, বরিশাল রেঞ্জ মোঃ আক্তারুজ্জামান এর নির্দেশনায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম মহোদয় ও সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল শাহেদ আহম্মেদ চৌধুরী এর তদারকিতে গঠিত তদন্ত টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় মামলার মূল রহস্য উদ্ঘাটন সহ ঘটনায় জড়িত আসামীদের অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে গ্রেফতার করেছি এবং আসামী আলিম নুর ওরফে আলমগীর ও মোঃ তারেক দুজন আসামীর কাছ থেকে খায়েরুল ও কালাম মাঝির ০২টি মোবাইল সেট উদ্ধার করি। মামলার তদন্ত সহ পলাতক আসামীদের গ্রেফতারী অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য আসামী তারেক ডাকাতির ঘটনা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী।

  • মুন্সীগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

    মুন্সীগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    আজ বুধবার সকাল ১০.০০টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির হলরুমে জাতীয় বীমা দিবস-২০২৩ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরণ ও সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এই শ্লোগানে এবারের জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
    সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের জিএম মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মোহাম্মদ এনামুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খান্দার খাইরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল জোনায়েদ।
    এ সময় আরো উপস্থিত ছিলেন লিড কোম্পানী পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মহা ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন আহম্মেদ, জিএম মোঃ মোজাম্মেল হক, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের জিএম মানিক সরকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স মুন্সীগঞ্জের ট্রেইনার মোঃ জিয়াউর রহমান জীবন, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের জিএম মোঃ আল আমিন, ফারইষ্ট লাইফ ইসলামী ইন্স্যুরেন্সের জিএম কেএম আশরাফুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ মনির হোসেন, সোনালী লাইফের ইনচার্জ মোঃ আব্দুল হালিম, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ আমজাদ হোসেন, সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ মাওলাদ হোসেন মোল্লা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম এসএম মাসুদ রানা, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ মঞ্জুর আলম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিএম মোঃ আল আমিন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মোঃ জমির হোসেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এজিএম মোঃ জাহাঙ্গীর আলম, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম মোঃ নজরুল ইসলাম, সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম মোঃ আল আমিন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সাব্বির আহম্মেদ, বিএম আব্দুল করীম, সোনালি লাইফ ইন্স্যুরেন্সের মাওলানা মাসুম বিল্লাহ, আবরারুল হক, মোঃ মাসুম বিল্লাহ, সাবিনা ইয়াসমিন, পাখি বেগম, সাধারণ বীমা কর্পোরেশনের এএম আঃ বাতেন চৌধুরী প্রমূখ।
    অনুষ্ঠানের আগে প্রায় ৫ শতাধিক মানুষের এক বর্ণাঢ্য শোভাযাত্রা ব্রেন্ড পার্টি, মাইক, শ্লোগান, ব্যানার ফেস্টুন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর মূলপর্ব শুরু হয়।
    এ সময় বাংলাদেশ ইন্সুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি এর পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলার বীমা পেশাজীবি পরিবারের কৃতি সন্তানদের মাঝে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।

  • মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

    মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি:

    মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া

    ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান ও সাধারণ সম্পাদক স্বাধীনের বিরুদ্ধে ইভটিজিং ও আওয়ামীলীগের বিরোধীতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন আওয়ামীলীগ।

    বুধবার (১ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার মধ্যেপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এসময় অভিযুক্ত  আইমান ও স্বাধীন ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়ীত্ব পালন করছেন।

    ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  আইমান স্বাধীনতা বিরোধীর পরিবারের সন্তান ও  তথাকথিত নব্য ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন একজন ইভটিজার এমন অভিযোগ এনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মির্জা হাজী নেকবরের সভাপতিত্বে  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ কান্তি মন্ডল, যুবলীগ সভাপতি ইসলাম বেপারী, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা কালসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    এসময় বক্তরা বলেন, স্বাধীনতা বিরোধী পরিবারের আইমান ও ইভটিজার স্বাধীন কি ভাবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মত  এতবড় পদ পেলো বুঝতে পারছিনা।
    তারা আরো বলেন, প্রকৃত ছাত্রলীগের নেতা কর্মীদের কমিটিতে না রেখে অছাত্রলীগ যাদের কখনো ছাত্রলীগের কোনো প্রোগ্রামে দেখিনি এমন ছেলেদের নিয়ে টাকার বিনিময়ে রাতের আধারে এই কমিটির দেয়া হয়েছে। অনতিবিলম্বে মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তি করে পুনরায় প্রকৃতছাত্রলীগ কর্মিদের নিয়ে কমিটি ঘোষনার আহবান জানান।

    এছাড়াও তারা আরো বলেন, ২১ ফ্রেব্রুয়ারীতে স্থানীয় স্কুলে ছাত্রীরা শহীদ বেধিতে ফুল দিয়ে যাওয়ার সময় ইভটিজিং করেন তথাকথিত ছাত্রলীগের স্বাধারণ সম্পাদক স্বাধীন।

    এসময় ইভটিজিং এর প্রতিবাদ করলে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম হিমেলসহ তার কর্মিসর্মথকদের।
    আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এমন ভাষা ব্যবহারে বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা গ্রহনের দাবীও জানান তারা।#

  • গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার (০১ মার্চ) সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

    পরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: গোলাম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: নাজমুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন এবং জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকেরা উপস্থিত ছিলেন।

    পরে দৌঁড়, উচ্চ লাফ, বিস্কুট দৌঁড়, ব্যাঙ লাফ, ভারসাম্য দৌঁড়, বস্তা দৌঁড়সহ ২৬টি ইভেন্টে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া বিকেলে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সেখানে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকেরা অংশ নিবেন। #

  • বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে সেনা সদস্যের ইন্তেকাল

    বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে সেনা সদস্যের ইন্তেকাল

    কেএম সোহেব জুয়েল :-বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের সিভিলে কর্তব্যরত সেনা সদস্য মো: ইকবাল মাহমুদ পলাশ মিয়া -৩৫ গতকাল মঙ্গলবার রাত ৯ টায় ঢাকায় সি এম এইচ হাসপাতালে দীর্ঘ দুই মাস মরন বেধী ফুসফুস ক্যান্সার সাথে লড়াই করে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ — রাজেউন। মৃত কালে স্ত্রী এক পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বুধবার ১ মার্চ সকাল ১১ ঘটিকায় নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাজার শেষে পারিবারিক কবর স্হানে মরহুমকে চীর সমাহিত করা হয়।

  • মহাত্মাগান্ধী পীস অ্যাওয়ার্ড’২৩ এ ভূষিত হলো চান্দখালী ব্লাড ফাউন্ডেশন

    মহাত্মাগান্ধী পীস অ্যাওয়ার্ড’২৩ এ ভূষিত হলো চান্দখালী ব্লাড ফাউন্ডেশন

    মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা

    ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতার মাটিতে মহাত্মাগান্ধী পীস অ্যাওয়ার্ড ২০২৩ইং’এ ভূষিত হলো চান্দখালী ব্লাড ফাউন্ডেশন (সিবিএফ) ।

    গতকাল ২৮ শে ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ৪ টায় কলকাতার রোটারি সদন অডিটোরিয়ামে মহাত্মা গান্ধী পীস অ্যাওয়ার্ড ২০২২ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    (সিবিএফ) সংগঠনের প্রতিনিধি হিসেবে কলকাতায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক এনামুল হক নবীন। এ সময় সম্মাননা স্মারক হিসেবে তাকে উত্তরণ পড়িয়ে দিয়েছেন ও অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন স্নেহাশিস সুর,প্রেসিডেন্ট, কলকাতা প্রেস ক্লাব। এ সময় আরো উপস্থিত ছিলেন সায়েম সোবহান আনভির, ভাইস চেয়ারম্যান,বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ।মমতা ঘোষ,(সাবেক এমপি) বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায় কমিশনের প্রধান।দীপা দাস,কো-অর্ডিনেটর,সিপিডিআর কলকাতা ভারত।এম গোলাম ফারুক মজনু,সমন্বয়ক বাংলাদেশ,এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট।আরো ভারত, বাংলাদেশ এর স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

    এ সময় অতিথীরা বলেন, বাংলাদেশ থেকে করনাকালীন সময়ে সিবিএফ সংগঠন যাত্রা শুরু করেন। এবং যে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে আমরা তাদের কর্মকান্ড দেখে সত্যিই মুগ্ধ। গ্রামগঞ্জে থেকে সারা বাংলাদেশব্যাপী যে কাজ করা যায়, তার অন্যতম এক নিদর্শন এই সিবিএফ পরিবার। তাদের কাজকে আরো বেগবান করতে ভারত বাংলাদেশ সম্প্রতি উৎসবে মহাত্মা গান্ধী পীস অ্যাওয়ার্ডে সম্মাননা দিতে পেরে আমরা ভারতবর্ষ মুগ্ধ।

    চান্দখালী ব্লাড ফাউন্ডেশন (CBF) বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে ভারত-বাংলাদেশ উৎসব মহাত্মা গান্ধী পীস অ্যাওয়ার্ড এর আয়োজক কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    চান্দখালী ব্লাড ফাউন্ডেশন CBF বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ এ আর বাবু বলেন,এই অর্জন আমাদের মানবিক কাজকে আরো বেগবান করবে।সংগঠনের সকল উপদেষ্টা পরিষদ সদস্য, আজীবন সমন্বয়ক সদস্য পরিষদ, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য পরিষদ, স্বেচ্ছাসেবক সদস্য পরিষদ, আজীবন রক্তদাতা সদস্য পরিষদ এবং সংগঠনের সকল, শুভাকাঙ্ক্ষী আপনাদের উৎসাহ অনুপ্রেরণা সহযোগিতা এবং অসুস্থ মুমূর্ষ মানুষের দোয়ায়, আমাদের এই অর্জন, আমরা যেন অক্ষুন্ন রাখতে পারি এবং সামনের দিনগুলো আমরা যেন আরো ন্যায় নিষ্ঠার সাথে আর্তমানবতার সেবায় কাজ করতে পারি। দেশবাসী সবাই দোয়া করবেন।

    অনুষ্ঠানটি আয়োজন করেছে- এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ও সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল।

    সহযোগিতায় ছিল- বসুন্ধরা গ্রুপ,বাংলাদেশ এবং গ্যালাক্সি হেল্পিং হ্যান্ড(রোটারি) কোলকাতা।

  • তারাকান্দায় শিক্ষার মানোন্নয়ন ও জনদুর্ভোগ লাগবে ইউএনও’র দিনব্যাপী পরিদর্শন

    তারাকান্দায় শিক্ষার মানোন্নয়ন ও জনদুর্ভোগ লাগবে ইউএনও’র দিনব্যাপী পরিদর্শন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে দিনভর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকদের সাথে করনীয় শীর্ষক মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার নান বৃদ্ধির লক্ষে তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় করে চলছেন।সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারী) দিনভর উপজেলার
    রামপুর ইউনিয়নের সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে
    সাদিপুর সরকারী প্রাথমিক প্রাঙ্গনে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় তিনি
    বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছে। শিক্ষকদের কাজের প্রতি দায়িত্বশীল থাকলে শত ভাগ পাস নিশ্চিত হবে। শিক্ষার্থীদেরকে নিজেদের সন্তানের মত গড়ে তোলতে পারলেই দেশের শিক্ষার মান বৃদ্ধি পাবে। এসময় উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি, ইউপি সদস্য, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    ইউএনও বলেন-শিক্ষার মূলভিত্তি হলো প্রাথমিক শিক্ষা, আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের জাতীয় অঙ্গীকার। শিক্ষা সম্পর্কে একটি সম্মক ধারনা হচ্ছে শিক্ষা মানুষের চিন্তার উৎকর্ষ সাধন ও অন্তর্নিহিত শক্তি গুলোকে বিকশিত করে। আধুনিককালে শিক্ষার ব্যবহারিক মূল্যকে অধিক গুরুত্ব দেয়া হয়। অর্থাৎ মানুষের জ্ঞানগত পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার দক্ষতা তৈরিতে শিক্ষার ভূমিকা অপরিহার্য।

    একই দিনে উপজেলা নির্বাহী অফিসার হরিয়াগাই বাজারের রাস্তা ভাঙ্গনের ফলে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে সরজমিনে পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তার প্রতি আহবান জানান।

  • কাঁঠাল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আবুল হোসেন

    কাঁঠাল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আবুল হোসেন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দলের দুঃসময়ের রাজপথ যোদ্ধা,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাঁঠাল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবুল হোসেন রকি

    মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারী) এিশাল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি । এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করায় কাঁঠালের তৃর্ণমুল নেতাকর্মীরা তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এসময় সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন আওয়াী লীগ নেতা আবুল হোসেন রকি।

  • বিএনপির নৈরাজ্য ঠেকাতে যুবলীগ ঐক্যবদ্ধ-চর ইশ্বরদিয়ায় যুবলীগ নেতা এইচ এম ফারুক

    বিএনপির নৈরাজ্য ঠেকাতে যুবলীগ ঐক্যবদ্ধ-চর ইশ্বরদিয়ায় যুবলীগ নেতা এইচ এম ফারুক

    ষ্টাফ রিপোর্টার
    ময়মনসিংহের সদর উপজেলার চর ইশ্বরদিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে,মঙ্গলবার বিকেলে বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর ইশ্বরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোর্শেদ আলম জাহাঙ্গীর। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক রাশেদুজ্জামান রুমান সহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

    এ সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্য ঠেকাতে আমরা যুবলীগ মাঠে আছি এবং থাকবো। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে এইচ এম ফারুক বলেন, আগামী ১১ মার্চ জননেত্রী শেখ হাসিনা র জনসভা কে সফল করতে হবে। সেই লক্ষে সংগঠনের সকলকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ শান্তি চাই, সংঘাত নয়, আপনারা(বিএনপি) আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করবেন, আমরা( যুবলীগ) সেটা বরদাস্ত করবো না।জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই স্বাধীনতা বিরোধীরা ওঠে পড়ে লেগেছে। বিএনপি-জামাত সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন- বিশ্বব্যাপী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি পাচ্ছে এটা শুধু আমাদের দেশে নয়,বিশ্বের প্রায় সব দেশেই। তাই কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহবান জানান এইচ এম ফারুক।

  • বানারীপাড়ার চাখার ইউনিয়নে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    বানারীপাড়ার চাখার ইউনিয়নে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    বানারীপাড়ার চাখার ইউনিয়নে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫ টায় চাখার ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিস থেকে মিছিলটি শুরু করে চাখার বাজার প্রদক্ষিন করে পূনরায় পার্টি অফিসে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন চাখার ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক টুকু,যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির,যুবলীগ নেতা আতিক বাপ্পী,সনেট বালী,ফয়সাল সিকদার,মশিউর রহমান সোহাগ,সবুজ মল্লিক,উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মমিনুল কবির মিঠু,পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজল চৌধুরী,ফয়েজ আহমদ শাওন সহ প্রমুখ।

    আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।