Author: desk

  • ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

    ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

    বুধবার (১ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যার মাঝে ছিল টেবিল, চেয়ার, বই-খাতা ও স্কুল ব্যাগ। খাগড়াছড়ি সদর জোন ৩০ বীরের অধিনায়ক লে: কর্ণেল আবুল হাসনাত উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের মিলনমেলার এই বিদ্যালয়টিতে ভবিষ্যতে আরো সহযোগিতার ব্যাপারেও আশ্বাস প্রদান করেন তিনি। এ সময় পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, ক্যাপ্টেন মাহিম, অ. লে: মোস্তফা কামাল, বিদ্যালয় প্রধান সাদেকুল ইসলামসহ | শিক্ষক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

  • পানছড়িতে জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকার চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    পানছড়িতে জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকার চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জাতীয় দৈনিক আজকের জনবানী পত্রিকার চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১লা মার্চ) সকাল ১১ টার সময় পানছড়ি প্রেসক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে দৈনিক আজকের জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মিঠুন সাহার সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
    এতে আরও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দৈনিক কালের কন্ঠের পানছড়ি উপজেলা প্রতিনিধি জনাব শাহাজান কবির সাজু।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সমপাদক, বাবু কাজল দেব,দৈনিক যায়যায়দিন পত্রিকার পানছড়ি উপজেলা প্রতিনিধি ইলিয়াস,সপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার বার্তা সম্পাদক মনিরুল ইসলাম মাহিম,বাংলাদেশ সংবাদ প্রতিদিন পত্রিকার পানছড়ি উপজেলা প্রতিনিধি চাঁন মিয়া,সাংবাদিক আনোয়ার হোসেন,রায়হান আহমেদ দৈনিক সরোজমিন পত্রিকার পানছড়ি উপজেলা প্রতিনিধি কাজী ইসমাইল,মানবসেবা ও শিক্ষা কল্যান ফাউন্ডেশনের সভাপতি জনাব মতিউর রহমান, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মোঃ জাহেদ, মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সদস্য বাবু অমল চন্দ্র রায়,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সভাপতির বক্তব্যে জয়নাথ দেব বলেন: সংবাদ পত্র হচ্ছে জাতির চতুর্থ স্তম্ভ। এই অবাদ তথ্য প্রবাহের যুগে যদি সংবাদ পত্র ও সাংবাদিকরা যদি এক ঘন্টার জন্য থেমে যায়, তাহলে পৃথিবী থমকে যাবে।সমগ্র পৃথিবীতে অপরাধ কার্যক্রম বৃদ্ধি পাবে।আরো বলেন ১০/২০ বছর পুর্বে সাংবাদিকতা ও সংবাদ সংবাদপত্রের প্রতি যে সম্মান আর জনগনের আস্থা ছিলো তা এখন দিন দিন কমে যাচ্ছে ।কেন যাচ্ছে ? তা আপনারা জানেন।

    তিনি সবাই কে আরো বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে দৈনিক আজকের জনবাণী পত্রিকার সাফল্য কামনা করেন এবং উপস্তিত সবাইকে ধন্যবাদ জানান।

    প্রধান অতিথির বক্তব্যে বিজয় কুমার দেব বলেন -সংবাদ পত্র ও সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পন!প্রতিটি কাজের ভালো মন্দ দুটি দিক আছ। খারাপ কাজের যেমন সমালোচনা করা হয়,তেমনি ভাবে ভালো কাজের ভালো আলোচনাও হয়।

    তিনি আরও বলেন প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের গৃহীত কর্মসুচীর বিভিন্ন উন্নয়নগুলো জনগনের সামনে তুলে ধরার আহ্বান জানান! এবং দৈনিক জনবানী সহ সকল পত্রিকার আরও বহুলাংশে পঠিত এবং প্রচারিত হোক সেই প্রত্যাশায় উত্তর উত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।

    আয়োজিত কেক কাটা ও আলোচনা সভার পরিচালনা করেন, দৈনিক জনবানী পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি মিঠুন সাহা রাজ।তিনি প্রতিষ্টা বার্ষিকীতে উপস্হিত থেকে সফল ও সার্থক করে তুলার জন্য সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • ক্ষেতলালে শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ

    ক্ষেতলালে শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাটের ক্ষেতলালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষেতলাল উপজেলার সমন্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা বদলির আবেদন করার পর তাকে বদলি না দিয়ে অনিয়ম করে তার স্থলে অন্য একজনকে বদলি করছেন। এ অনিয়মে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহাকে দায়ী করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ একাধিক ব্যক্তবর্গ
    এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নিকট দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবক শিক্ষকমণ্ডলীসহ সচেতন মহল।
    অনুসন্ধান সূত্রে জানা গেছে, গত ০২/০৬/ ২০২২ ইং তারিখ থেকে ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শূন্য হওয়ায় বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমএবং পাঠদান মারাত্মক ভাবে ব্যহত হয়। উক্ত শূন্য প্রধান শিক্ষক পদে ক্ষেতলাল সমন্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহাসহ একাধিক প্রধান শিক্ষক বদলির জন্য অনলাইনে আবেদন করেন। বদলি হয়ে তিনি ১২ কিলোমিটার দূরত্বের এবং স্থায়ী ঠিকানায় কোনো বাসস্থান না থাকায় জয়পুরহাট জেলার ক্ষেতলাল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে যেতে আবেদন করেন। কিন্তু বদলির আদেশে শামসুজ্জোহার নাম নেই, অথচ তাকে বাদ দিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে, কোয়ার্টার কিলোমিটার দূরত্বের ও প্রতিবন্ধী না হয়েও সেই তথ্য দিয়ে ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমাউল হোসনাকে ক্ষেতলাল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। নিয়মানুযায়ী শিক্ষক বদলির ক্ষেত্রে জেলা বা উপজেলায় একই পদে একাধিক প্রার্থী থাকলে তাদের মধ্যে যথাক্রমে দূরত্ব, লিঙ্গ, চাকরির জৈষ্ঠ্যতা, প্রতিবন্ধীতা, বিবাহ, স্বামীর মৃত্যু/বিবাহ বিচ্ছেদ এসব বিষয়ে বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ করার কথা রয়েছে। বদলি নির্দেশিকার সকল শর্ত পূরণ করার পরেও সংশ্লিষ্ট কর্মকর্তারা শামসুজ্জোহাকে বদলির সুযোগ থেকে বঞ্চিত করেছেন। ভুক্তভোগী শিক্ষক বললেন গুগল ম্যাপে স্কুলের দূরত্বসহ সব প্রমাণ দাখিল করা হয়েছে এবং আরও প্রয়োজনীয় তথ্য আবেদনে দেওয়ার জন্য আবেদন অনলাইনে ফেরত চাইলে সহঃ উপঃ শিক্ষা অফিসার এফাজুল হক তা ফেরত দেননি বলে জানান তিনি।
    অভিভাবক, শিক্ষক ও এলাকার স্থানীয় জনপ্রতিনিধিসহ একাধিক ব্যক্তিবর্গ বলেন, অনিয়ম করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কম দূরত্বের ও প্রতিবন্ধী নয় অথচ প্রতিবন্ধী ভুল তথ্য দিয়া প্রধান শিক্ষিকা আছমাউল হোসনাকে বদলি করেছেন। সেক্ষেত্রে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন শিক্ষা অফিসার।
    ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক শাহা বলেন, শিক্ষক বদলির নির্দেশিকায় দূরত্ব গুগল ম্যাপ ও এলজিইডির সহায়তায় নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। আমরা যথাযথ নিয়মেই সেই বদলি বাস্তবায়ন করেছি। এ ক্ষেত্রে কোন নিয়মের ব্যত্যয় ঘটেনি।
    অথচ ধামশুন্ডা সঃপ্রাঃবিঃ এর সহকারী শিক্ষিকাসহ অনেকের আবেদন দূরত্বের কারনে বাতিল করেছেন শিক্ষা অফিসার।

  • ধামইরহাটে জাতীয় বীমা দিবস পালিত

    ধামইরহাটে জাতীয় বীমা দিবস পালিত

    আবুল বয়ান, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস-২০২৩ পালিত হয়েছে। বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল আমার জীবন আমার সম্পদ- বীমা করলে থাকবে নিরাপদ।

    ১লা মার্চ সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি. মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, প্রগতি লাইফ, পপুলার লাইফ ইন্স্যুরন্স সহ বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানী প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, জগদল আদিবাসীর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো.ইলিয়াস আলম, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এজিএম (উন্নয়ন) ও ধামইরহাট শাখার ব্যবস্থাপক মো. শাহজাহান আলী, হিসাব রক্ষক গোলাম রব্বানী, মেঘনা লাইফ ইনস্যুরন্সের প্রভাষক আবুল বয়ান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান শিক্ষক লুৎফর রহমান, জীবন বীমা কর্পোরেশনের আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বিভিন্ন সরকারি বেসরকারী কর্মকর্তাগণ, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • লক্ষ্মীপুরে মেঘনা নদীতে দুইমাস   মাছ ধরা নিষেধ

    লক্ষ্মীপুরে মেঘনা নদীতে দুইমাস মাছ ধরা নিষেধ

    নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুরে মেঘনা নদীতে (আজ) মঙ্গলবার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সময় ওই এলাকায় নদীর মাছ কেনাবেচা, মজুত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    ‘মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা জারি করেছে। এ উপলক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা টাস্কফোর্স কমিটির সভায় ইলিশ সম্পদ রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সভায় জানানো হয়, ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণ ও ইলিশ মাছের বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সাল থেকে জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনার নদীর ১’শত কিলোমিটার ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।

    জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মেঘনার অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ রাখার জন্য জেলেপল্লীসহ মাছঘাট এবং নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন হাটবাজারে সচেতনতামূলক সভা, লিফলেট, পোস্টার, ব্যানার ও মাইকিং করার মাধ্যমে এলাকায় প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। এছাড়া মাছ ধরা প্রতিরোধের জন্য মোবাইল কোর্টও পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, প্রতিবছর মার্চ ও এপ্রিল দুই মাস উল্লিখিত অভয়াশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এসময় ইলিশের অভয়াশ্রমসমূহে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্য সুরক্ষা ও আইন ১৯৫০ এর ধারা ৩ এর উপধারা ৫ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

    নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে ফেব্রুয়ারী থেকে মে পর্যন্ত ৪ মাস জেলে পরিবার গুলোকে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। জেলার নিবন্ধিত ২৮ হাজর ৩৪৪ জেলে পরিবারের জন্য ৪ হাজার ৫৩৫ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া নিষিদ্ধ কালীন সময়ে বিকল্প কর্মসংস্থান হিসেবে ২০ টি আদর্শ গ্রামে জেলেদের ২০টি গ্রুপ করে গরু, ছাগল, হাঁস-মুরগীসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে প্রত্যোক গ্রুপকে ১০ লাখ টাকা করে সুদ মক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে।

    ইলিশ জেলেদের প্রশিক্ষণ দিয়ে ইতিমধ্যে ১৬০টি বকনা গরু বিতরণ করা হয়েছে এবং আরো ৫ শতাধিক বকনা গরু বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

    তিনি আরো বলেন, প্রশাসন ও কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথ ভাবে নদীতে অভিযান পরিচালনা করবে।

    জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, আগামী দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা বন্ধ রাখার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আইন ভঙ্গ করে নদীতে মাছ শিকার করলে অভিযান করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

    এছাড়া জেলেদের মাঝে চাল বিতরণ করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিতরণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

  • লক্ষ্মীপুর জেলার ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    লক্ষ্মীপুর জেলার ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    লক্ষ্মীপুর জেলার ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম। এ উপলক্ষ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামলী স্কয়ারে সংগঠনটির উদ্যোগে আনন্দমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি আসহাব রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা এডভোকেট হিমেল অর রশিদ ভূঁইয়া,উপদেষ্টা প্রকৌশলী ইকবাল মাহমুদ,প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ইকবাল মাহমুদ,সংগঠনের সদ্য সাবেক সভাপতি রোকন উদ্দিন,সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফাহিম নেওয়াজ রূপম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল মার্শা। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

    মেঘনার তীর ঘেষা লক্ষ্মীপুর মহকুমা থেকে জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি। ইতিহাস,ঐতিহ্য ও সৌন্দর্য্যের লীলাভূমি হিসেবে লক্ষ্মীপুর জেলা বাংলাদেশে অন্যতম। সসরকারিভাবে লক্ষ্মীপুর জেলার জেলা ব্র‍্যান্ড সোয়াবিনকে নির্দিষ্ট করলেও এটি নারিকেল,সুপারি,ধান এবং ইলিশেরও অভয়ারণ্য। এ জেলার ভাষা ও সংস্কৃতিও উচ্চ মর্যাদা সম্পন্ন। লক্ষ্মীপুরের সন্তানেরা বায়ান্নর ভাষা আন্দোলন,একাত্তরের মহান মুক্তিযুদ্ধসজ বাঙালির বিভিন্ন গৌরবময় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীপুরের সন্তানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠনটি ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের ক্যাম্পাস,আবাসন,যাপন ও পড়াশোনার দেখভাল এবং পড়াশোনা ও ক্যারিয়ার সংক্রান্ত গাইডলাইন দিয়ে আসছে। এছাড়াও পড়ালেখায় উৎসাহ প্রদানের জন্য প্রতিবছর শিক্ষা বৃত্তি দিয়ে থাকে।

    নাজিম উদ্দিন রানা।

  • শিশু সন্তানকে হত্যার ঘটনায় মা স্বপ্না বেগমকে ১০ বছরের কারাদণ্ড

    শিশু সন্তানকে হত্যার ঘটনায় মা স্বপ্না বেগমকে ১০ বছরের কারাদণ্ড

    নাজিম উদ্দিন রানা ঃলক্ষ্মীপুরে ১০ টাকা চাওয়ায় শিশু সন্তানকে হত্যার ঘটনায় মা স্বপ্না বেগমকে (৩০) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামির পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

    দণ্ডপ্রাপ্ত স্বপ্না সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের হাসানুজ্জামানের মেয়ে।
    বুধবার (১ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

    আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর ১০ টাকা চাওয়ায় শিশু কাউছারকে তার মা স্বপ্না গলা টিপে হত্যা করেন। এর ১০ বছর আগে বাদী রাসেল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে স্বপ্নার বিয়ে হয়। তাদের সংসারে কাউছার (৮) ও ছাব্বির হোসেন (৬) নামে দুই সন্তান জন্ম নেয়। ২০১৭ সালে রাসেল চট্টগ্রামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বপ্নার সঙ্গে তার কলহ সৃষ্টি হয়। এতে প্রায়ই স্বপ্না বিভিন্ন কারণে তার দুই ছেলেকে মারধর করতেন।
    ঘটনার দিন স্বপ্না প্রতিবেশী সেলিনা বেগমের বাড়িতে পিঠা বানাচ্ছিলেন। কাউছার তখন সেখানে গিয়ে তার কাছে কিছু খাওয়ার জন্য ১০ টাকা চায়। টাকা না দিয়ে তিনি ছেলেকে বাড়িতে গিয়ে ভাত খাওয়ার জন্য বলেন। পরে স্বপ্না বাড়ি এসে দেখেন, কাউছার তখনো ভাত খায়নি এবং ওই ১০ টাকার জন্য বায়না করতে থাকে। এতে উত্তেজিত হয়ে তিনি ছেলের গলা টিপে ধরেন। পরে কাউসার মারা গেছে বুঝতে পেরে তিনি অন্য কেউ ছেলেকে হত্যা করেছে বলে প্রচারণা চালান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরদিন রাসেল বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

    ময়নাতদন্তের প্রতিবেদনে শিশু কাউছারকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মেলে। হত্যার পর তার গলায় রশি লাগানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের ১০ মার্চ স্বপ্নার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার খন্দকার আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

    লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ১০ টাকা চাওয়ায় নিজ ছেলেকে গলাটিপে হত্যা করেন মা। আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আসামির বয়স, আচরণ ও আরেক শিশু সন্তান থাকায় তাকে লালনপালনসহ মানবিক কারণে বিচারক প্রভিশনাল রায় দিয়েছেন। এতে আসামি তার বাড়িতেই থাকবেন। এর মধ্যে তিনি কোনো অপরাধে জড়াতে পারবেন না। এটি জেলা সমাজসেবা কার্যালয় তদারকি করবে।

  • ভোলার লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত

    ভোলার লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত

    মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

    আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ, প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ভোলার লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বেরিয়ে র‌্যালী শেষে উপজেলার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)।

    এ সময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্বরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মার্চ প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয় এবং এরই ধারাবাহিকতায় প্রতিবছর ১ মার্চ এ দিবসটি পালিত হয়।

    এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, কবি রিপন শান,
    মোঃ জসিম উদ্দিন এজেন্সি ডিরেক্টর প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্সুইরেন্স, মেঘনা বীমার, মোঃ হেলাল উদ্দিন, ন্যাশনাল বীমার শফিকুল ইসলাম, জীবন বীমার, মোস্তাফিজুর রহমান, প্রটেক্টিভ বীমার, জসিম উদ্দিন, হিসাব ইনচার্জ ইকবাল হেসেন চৌধুরী সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

  • ভোলায় নিখোঁজের ৫দিন পর খোঁজ মিললো হারিয়ে যাওয়া রওশন আরা বেগমের মরদেহ

    ভোলায় নিখোঁজের ৫দিন পর খোঁজ মিললো হারিয়ে যাওয়া রওশন আরা বেগমের মরদেহ

    মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

    ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের শেহের আলী বাড়ির শিহাব উদ্দিন মা রওশন আরা বেগম(৬৫) নিখোঁজের ৫ দিন পর তার বাসার পিছনের বাথরুমের রিংস্লাবের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় বসত ঘর থেকে উধাও হওয়ার ৫ দিন পরে (২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার) বিকাল ৫ ঘটিকার সময় তার বাসার পিছনের বাথরুমের রিংস্লাবের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে লালমোহন থানা পুলিশ।

    রওশআরা বেগম কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফজলে করিম মেম্বার বাড়ির শাহাজাহানের স্ত্রী। গত বৃহস্পতিবার একা ঘর থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান এই বৃদ্ধা। বৃদ্ধার স্বামী শাহাজাহান জানান, তাদের ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। ছেলেরা চাকুরী করার কারনে পরিবার নিয়ে ভোলা সদরে থাকে। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে। ঘরে শাহাজাহান ও তার স্ত্রী একা থাকত। ২৩ ফেব্রয়ারি সন্ধ্যার দিকে শাহাজাহান একটি শালিসে যায়।ফিরে এসে স্ত্রীকে আর ঘরে পাননি তিনি। এ ব্যাপারে ২৪ ফেব্রুয়ারি ছেলে শিহাব উদ্দিন লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন। অবশেষে ৫দিন পরই নিজেদের বাথরুমের রিংস্লাবের মধ্য থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে বৃদ্ধা রওশনআরার মরদেহ উদ্ধার করে।

    ঘটনাস্থলে যাওয়া এসআই মাহাবুব আলম জানান মরদেহের মাথায় কোপের চিহ্ন রয়েছে।

    লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য ভোলায় পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করা হবে।

  • বেতাগী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

    বেতাগী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

    মোঃ খাইরুল ইসলাম মুন্না।

    বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন বলেছেন, বিদ্যা চর্চার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার প্রসার, শিক্ষাকে যুগোপযোগী করা, বিনামূল্যে বই ও উপবৃত্তির ব্যাবস্থা করেছে। নারী শিক্ষাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তাই ভালোভাবে লেখা পড়া করতে হবে এবং উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

    উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেতাগী সরকারি কলেজের তিন দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতযোগিতার মঙ্গলবার রাত ৮ টায় পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল ওয়ালিদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বরগুনা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য শিমু আক্তার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রেিযাগিতা কমিটির আহবায়ক অধ্যাপক মো: সফিকুল ইসলাম।

    অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শারীরিক কসরত প্রদর্শন ও শপথ বাক্য পাঠ, ক্রীড়া মশাল প্রজ্জলন, মাঠ প্রদক্ষিন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।