Author: desk

  • মহালছড়িতে”ক” শ্রেণির জাতীয় বীমা দিবস পালিত

    মহালছড়িতে”ক” শ্রেণির জাতীয় বীমা দিবস পালিত

    মহালছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির মহালছড়িতে পহেলা মার্চ রোজ বুধবার উপজেলা পরিষদের সামনে “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবো নিরাপদ” প্রতিপাদ্যে অনাড়ম্বরভাবে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

    মহালছড়িতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড মহালছড়ি উপজেলা শাখা কর্তৃক নিজ নিজ সাংগঠনিক অফিস হতে র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয় এবং উক্ত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এ আলোচনা সভায় ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষে মোঃ শাহাদুল মিয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষে ব্যবস্থাপক জনাবা মোর্শেদা আক্তার ও ক্যাশিয়ার রিপন ওঝা বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

    এসময়ে মোর্শেদা আক্তার বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্বরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মার্চ প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয় এবং এরই ধারাবাহিকতায় প্রতিবছর ১ মার্চ এ দিবসটি পালিত হয়। তবে দুঃখের বিষয় যে, এ পহেলা মার্চ জাতীয় বীমা দিবস সরকার কর্তৃক ”ক” শ্রেণির দিবস ঘোষণা পেলেও পালনে রয়েছে যথেষ্ট যেমন তেমন অবস্থা।

  • মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ কার্যালয় উদ্বোধন

    মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ কার্যালয় উদ্বোধন

    রিপন ওঝা, মহালছড়ি

    জেলার মহালছড়িতে আজ ১লা মার্চ রোজ বুধবার অস্থায়ী ভাবে ২৪মাঈল নামক স্থানে মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (রেজিঃনং-৪৭/২২) এর অফিস ঘর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহরিয়ার সাফকাত ভূইয়া।

    উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগ ও ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

    মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (রেজিঃনং-৪৭/২২) এর সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট কল্যাণ তহবিলে নগদ অর্থ সহায়তা করেন।
    উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়া এবং সভাপতিত্ব করছেন মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ সাইদুর রহমান।

  • ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ১লা মার্চ-২০২৩ জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি উদযাপনে এবারের স্লোগান” আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উদযাপিত হলো জাতীয় বীমা দিবস।

    জানা যায়,বুধবার পহেলা (১ মার্চ)২০২৩ রানীশংকেল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্নাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা শুরু হয়।

    উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ইউএম,মানিক আলী,প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের
    ইনচার্জ শামিম সরকার,প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের
    এজি এম আবু সাইদ,সোনালি লাইফ ইন্স্যুরেন্সের এডি এম আঃ মান্নান,মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ হুসনেয়ারা বেগম প্রমুখ।

    সে সময় বিভিন্ন বীমার কর্মকর্তা কর্মচারীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ার সংবাদকর্মীরা,বীমা গ্রাহক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

  • মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দি‌য়ে  জাতীয় বীমা দিবস অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দি‌য়ে জাতীয় বীমা দিবস অনুষ্ঠিত

    মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি :

    আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ এবারের জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য স্লোগান কে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে জাতীয় বীমা দিবস উদাযপন অনুষ্ঠিত হয়েছে।

    দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার উপসচিব মোহাম্মদ এনামুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খান্দার খাইরুল ইসলাম বিপিএম পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল জোনায়েদ।

    র‌্যালীটি মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় থেকে পতাকা একাত্তর হয়ে শিল্পকলা এসে শেষ হয়। এ সময় বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের ব্যানারে ‍র‍্যালীতে অংশগ্রহণ করেন শতাধিক বীমা কর্মী, কর্মরত ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

    এছাড়াও আলোচনা শেষে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত বীমা পেশাজীবী পরিবারের সন্তানদের মাঝে কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান করা হয় ও ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা গ্রাহক মরহুম আনোয়ার হোসেনের মৃত্যু দাবির ৬ লক্ষ ৫২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

  • সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    মধ্যনগর প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে বুধবার বিকেল তিনটার দিকে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কাবিটা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি এই সভার আয়োজন। এতে হাওরের ফসলরক্ষা বাঁধের ১২০টি প্রকল্প কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও সদস্য সচিবেরা অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এই সভায় সভাপতিত্ব করেন। সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারর‌্যান মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, পাউবোর উপসহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা পানি উন্নয়ন বোডের কমিটির সদস্য আজাহারুল ইসলাম পিকে দিদার , সাংবাদিক সালেহ আহম্মেদ, পিআইসির সভাপতি শাহ আলম প্রমুখ।

    শান্ত তালুকদার
    মধ্যনগর,সুনামগঞ্জ

  • রামপালে ১ মাসের ব্যবধানে নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক লাশ উদ্ধার

    রামপালে ১ মাসের ব্যবধানে নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক লাশ উদ্ধার

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালের নদী থেকে অজ্ঞাত পরিচয়ের মধ্য বয়সী (৪০) এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় রামপাল থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে ঘোষিয়াখালী নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে। রামপাল থানা পুলিশ ও রোমজাইপুর গ্রামের মহিলা ইউপি সদস্য রিনা বেগমের তথ্যমতে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২ টায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে ভেসে যাচ্ছিল। খবর পেয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ওসি (তদন্ত) রাধেশ্যাম, এসআই খন্দকার মমিন, এসআই দেলোয়ার হোসেনসহ সংগীয় ফোর্স স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন। পরে ঘোষিয়াখালী নৌ পুলিশ থানার ওসি শরিফুল ইসলামের কাছে লাশটি হস্তান্তর করে। লাশের পরনে খয়েরী কালো ফুলপ্যান্ট, সাদা গেঞ্জির নিচেয় ও পিত্ত রংয়ের ফুল গেঞ্জি গায়ে ছিল। তবে তা পা খালি ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছিল। তার শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কি না তা সনাক্তসহ ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করা হবে বলে জানানো হয়। লাশটি গ্রহণের বিষয়টি নৌ পুলিশের ওসি শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, জেলা পুলিশ সুপার মহোদয় এর অনুমতিক্রমে লাশের পরিচয় সনাক্ত ও কি কারণে মারা গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ গত ২৪ জানুয়ারি রোমজাইপুর গ্রামের নদীর চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছিল রামপাল থানা পুলিশ। পরে তার পরিচয় সনাক্ত করে রামপাল থানা পুলিশ।

  • পঞ্চগড়ে জাতীয় বীমা দিবস পালন

    পঞ্চগড়ে জাতীয় বীমা দিবস পালন

    পঞ্চগড় প্রতিনিধি: আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এই স্লােগানে পঞ্চগড়ে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
    দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে গিয়ে শেষ। এতে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, সন্ধানী লাইফ
    কোম্পানীর এসভিপি মো. মোস্তফা আল কামাল, পঞ্চগড় সন্ধানী লাইফের জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, সন্ধানী লাইফের ভিপি তারিকুর রশিদ জুয়েল সহ বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা, বীমা সদস্যরা অংশ নেন।
    র‍্যালী শেষে সরকারী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মো. বাবুল হোসেন, পঞ্চগড়

  • রংপুর রিজনে বিকাশ লি: এর শ্রেষ্ট ডিসট্রিবিউটর মাহবুবুজ্জামান আহমেদ

    রংপুর রিজনে বিকাশ লি: এর শ্রেষ্ট ডিসট্রিবিউটর মাহবুবুজ্জামান আহমেদ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    ব্যবসারমান উন্নত করার লক্ষ্যে রংপুর বিভাগের শ্রেষ্ঠ ডিসট্রিবিউটর নির্বাচিত হয়েছেন রংপুর বিভাগের তিনবারের শ্রেষ্ট ও ২ বারের সফল উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জান আহমেদ।

    কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, জীবনের সবটুকু সময়ই বিনিয়োগ করেছেন আওয়ামী রাজনীতির পেছনে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কুলজীবনে ছাত্রলীগের পতাকাতলে আশ্রয় নেন। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখেন, দেখান মানুষকে। মানুষকে নিজের দেখানো স্বপ্ন পূরণ করাই ফের তার স্বপ্ন হয়ে দাঁড়ায়। তারুণ্যদীপ্ত মাহবুবুজ্জামান আহমেদ, নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে। তিনি সর্বদা মানুষের সেবা করে চলছেন।

    তবে এ জননেতা এবার মানুষের সেবা করার লালিত স্বপ্ন পূরণের জন্য, ব্যবসা কে মডেল রুপে গড়ে তুলতে লড়তে প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি আরো বললেন তার স্বপ্নের কথা, আশার কথা, ভালোবাসার কথা। মানুষের প্রতি দরদ আর প্রেমের কথা। বললেন আধুনিক ব্যবসা গড়ে তোলার স্বপ্নের কথা।

    এবার মানুষ কে ভালোবাসা দিয়ে একটি আধুনিক ব্যবসা উপহার দেওয়ার স্বপ্নে বিভোর। ‘একটি আধুনিক ব্যবসা উপহার দেওয়ার জন্য যা কিছু করতে হয়, সব করব। রিজনে বিকাশ লি: ডিসট্রিবিউটর সকল উন্নয়ন কর্মকান্ড স্বচ্ছতার সহিত মানুষের নিকট পৌঁছে দিতে চাই। মানুষ যেমন স্বপ্ন দেখেন রিজনে বিকাশ লি: ডিসট্রিবিউটর নিয়ে, ঠিক তাদের স্বপ্নের মতো করে সাজাব এ ব্যবসাকে।

    হাসমত উল্লাহ।।

  • লালমনিহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক

    লালমনিহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকা হইতে মাদকদ্রব্য গাঁজা সহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এসআই মোঃআঙুর মিয়া,ও সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকায় হইতে আসামী মোস্তাফিজার রহমান-মোস্তা (২৬),হেফাজতে থাকা ১কেজি ৩০০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলেন মোস্তাফিজার রহমান-মোস্তা (২৬) পিতা, মৃত মোসলেম উদ্দিন মাতা, মোছাঃ মরিয়ম বেওয়া সাং-হেলেঞ্চা, থানা মিঠাপুকুর-জেলা রংপুর।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় মামলা নং-৪৭ ধারা ৩৬-(১) সারণীর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।

    লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজা এলাকা হইতে ১কেজি ৩০০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।

    হাসমত উল্লাহ।

  • আদিতমারীতে উপড়ে দিলো ৪ হাজার শসাগাছ দুর্বৃত্তরা

    আদিতমারীতে উপড়ে দিলো ৪ হাজার শসাগাছ দুর্বৃত্তরা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই বিঘা জমির ফল ভর্তি প্রায় ৪ হাজার শসা গাছ উপড়ে দিয়েছেন দুর্বৃত্তরা।

    আদিতমারীর উপজেলার বড় কমলাবাড়ি জোরা মন্দির এলাকায় দিনগত রাতে দুই কৃষকের জমিতে থাকা প্রায় ৪ হাজার শসা গাছ উপড়ে ফেলা হয়। জানা গেছে, জমি বর্গা ও এনজিও থেকে ঋণ নিয়ে ৪০ শতাংশ জমিতে শসার চাষ করেছিলেন কৃষক সুধাংশু বর্মণ। সেসব গাছে ফল ধরাও শুরু হয়। আর মাত্র ১০-১২ দিনের মধ্যে শসা বাজারে তোলা যেত। কিন্তু মঙ্গলবার সকালে তিনি ক্ষেতে গিয়ে দেখেন কেউ সব গাছ উপড়ে ফেলে দিয়েছে।

    একই অবস্থা তার প্রতিবেশী সুখ চান চন্দ্রেরও। তারও বর্গা নেওয়া ২১ শতাংশ জমিতে চাষ করা সব শসা গাছ উপড়ে ফেলা হয়। তার ক্ষেতে শসা ধরতে শুরু করেছিল। আগামী সপ্তাহে তার শসা বাজারে পাঠানোর কথা ছিল।

    ক্ষতিগ্রস্ত কৃষক সুধাংশু বর্মন জানান, নিজের কোনো জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে ও এনজিও থেকে ঋণ নিয়ে শসা চাষ করি। রাতের আঁধারে ক্ষেতের সবগুলো গাছ উপড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গত বছর এ জমি থেকে দেড় লাখ টাকার শসা বিক্রি করেছিলাম। এ বছর দুই লাখ টাকার শসা বিক্রির স্বপ্ন ছিল। কিন্তু দুর্বৃত্তরা তার সেই স্বপ্ন রাতের আঁধারে ভেঙে দিয়েছে।

    অপর কৃষক সুখ চাঁন জানান, বর্গা নেওয়া ২১ শতাংশ জমিতে গরু বিক্রির ২৫ হাজার টাকা খরচ করে শসা চাষ করেছিলাম। আবাদ উঠলে শসা বিক্রি টাকা। সেই টাকা দিয়ে গরুর খামার গড়ে তোলার স্বপ্ন ছিল। কিন্তু দুর্বৃত্তরা সেই সব স্বপ্ন ভেঙে দিয়েছে।

    মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় অজ্ঞাতদের নামে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ কৃষক সুধাংশু বর্মণ (৪০)। সেই সঙ্গে একই বিষয়ে অপর কৃষক সুখ চাঁন (৩২) বাদী হয়ে উপজেলা কৃষি অফিসার বরাবর অপর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    হাসমত উল্লাহ।