Author: desk

  • পাইকগাছায় জাতীয় বীমা দিবস পালিত

    পাইকগাছায় জাতীয় বীমা দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ “প্রতিটপাদ্যে জাতীয় বীমা দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, মৃত্যু দাবি চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে ১ মার্চ বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর ম্যানেজার মোঃ ইসহাক আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোঃলিঃএর ডিজিএম( ২) এস এম,আবুল হাসেম,জীবন বীমার আসলাম পারভে,ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স মোকলেসুর রহমান, রুপালী বীমার তাবাসসুম জান্নাতী সুমনা,মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি, সালাউদ্দিন,পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি,ইউপি সদস্য ফাতেমাতুজ জোহরা রুপা,এসনোয়ারা বেগম,জিএম গোলাম সরোয়ার, শেখ জুবায়ের হোসেন, রোস্তম আলী, আইটি আব্দুর রউফ, বেলাল হোসেন, সহ সকল বীমার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স পাইকগাছা জোনাল অফিসের ২জন গ্রাহকের মৃত্যু দাবির চেক নমিনির নিকট হস্তান্তর করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

    জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিল থেকে জমিতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন তিনি।

    বুধবার (১ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত যুবকের নাম সাখাওয়াত হোসেন (২২)। তিনি উপজেলার শিবপুর এলাকার ইলটু মোল্লার ছেলে।

    স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহবুব আলম জানান, বুধবার বিকেলে বিল থেকে পানি দেওয়ার জন্য জমিতে যান সাখাওয়াত। এ সময় বৈদ্যুতিক তার পানির সাথে জড়িয়ে থাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

    সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান ওসি।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৩৮স্টল, অনুপস্থিত ছিল দু’য়ের অধিক, খাতা-কলমে ৪০- হিসেবে ধরা হয়নি সালেহাকে

    প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৩৮স্টল, অনুপস্থিত ছিল দু’য়ের অধিক, খাতা-কলমে ৪০- হিসেবে ধরা হয়নি সালেহাকে

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৩৮টি স্টল, অনুপস্থিত ছিল দু’য়ের অধিক খাতা-কলমে ৪০ ধরে পুরস্কার বিতরণ, সনদ ও সম্মানির চেক বিতরণ করা হয়েছে। এদিকে ২৮নং স্টলের বরাদ্দকৃত নামীয় ব্যক্তির অনুপস্থিতিতে ওই স্টলে রাখা ১৩ছাগল পালনকারী বিধবা সালেহাকে কোনো ক্রমেই সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ তুলেছে।

    গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ মার্চ) পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সেবা সপ্তাহ কার্যক্রম চলবে।

    সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এর অনুষ্ঠিত অনুষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখতে ও জানতে পারা যায়, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৩৮টি স্টল রয়েছে এরমধ্যে দু’য়ের অধিক স্টলে বরাদ্দকৃত ব্যক্তির নির্ধারিত প্রাণিসহ অনুপস্থিত ছিলেন। তবে খাতা-কলমে ৪০টি স্টলের হিসাব টানা হয়েছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, ২৮নং স্টলের ব্যক্তি অনুপস্থিত থাকায় ওই স্টলে উপজেলা সদর ইউনিয়নের টেলিপাড়া(পুরাতন বাজার) এলাকার মৃত লতিফ আর্মির স্ত্রী সালেহা ১০টি ছাগল নিয়ে প্রদর্শনীতে এলে তাকে কোনো ভাবেই সহযোগিতা করা হয়নি।

    বিধবা সালেহা দুঃখ করে বলেন, ‘আমার স্বামী নাই, আমি আর মা মিলে সারাদিন বনজঙ্গলে থাকি। হামিদুল বলল, ছাগল নিয়ে অনুষ্ঠানে গেলে দুধ দিবে টাকা দিবে খাবার দিবে আমরা গরিব মানুষ সেই আশায় ছাগল নিয়ে আইচ্ছি। স্যার কহিল মোর নাম নাই, মোক চলে যাবা কহিল। মুই টাকাও পামনি মোক খাবারও দিবেনি।’

    জানা যায়, ‘এবার উপজেলা পর্যায় পঞ্চগড়ের ৫টি উপজেলাতে প্রচার ও বিজ্ঞাপন বাবদ ১৮ হাজার টাকা, অনুষ্ঠান/উৎসবাদি বাবদ ১লাখ ১হাজার ৫শ’ টাকা এবং জেলা পর্যায় প্রচার ও বিজ্ঞাপন বাবদ ১৫ হাজার ৬শ’ টাকা, অনুষ্ঠান/উৎসবাদি বাবদ ৮৬হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

    উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইউনুস আলী বলেন, ‘আমরা মাইকিং করেছি, আমাদের নিজস্ব ফেসবুকে দিয়েছি। ২৫ তারিখের আগেই প্রদর্শনী নামের তালিকা প্রণয়ন করা হয়েছে। এখন সালেহা নামে ওই নারী এলে তাকে তো নামের তালিকায় দেয়া সম্ভব হবে না। আপনারা গণমাধ্যকর্মীদের যে কাগজ দিয়েছেন তাতে ৪০টি স্টল লেখা রয়েছে কিন্তু বাস্তবে ৩৮টি স্টল দেখা এমন জিজ্ঞাসায় তিনি বলেন, তালিকাভুক্ত সকলকে বলা হয়েছে হইতো আসেননি। আপনারা কত টাকা মূল্যের চেক বিতরণ করবেন জিজ্ঞাসায় কিছুই জানা যায়নি।’

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই, আপনি প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বললেই ভালো হবে।’

    প্রচার ও বিজ্ঞাপন বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ডাঃ আব্দুর রহিম এর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমরা লিফলেট, ফেসটুন, ব্যানার ও আলোকসজ্জা করেছি। এতিমখানা ও স্কুলে শিক্ষার্থীদের ডিম ও দুগ্ধপান করানো হচ্ছে। আপনি ইউসুফ সাহেবের সঙ্গে দেখা করেন।’ তবে সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এ বরাদ্দ নিয়ে প্রাণিসম্পদ থেকে কোন তথ্য দেয়া হয়নি।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • পানছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ- ২০২৩ পালিত হয়েছে

    পানছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ- ২০২৩ পালিত হয়েছে

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ও স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির জেলার পানছড়ি উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ- ২০২৩ পালিত হয়েছে।

    বুধবার (১লা মার্চ) সকাল ১০টা ৩০ এর সময় পানছড়ি সূতকর্মা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
    এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    এই সময় খামারী সমাবেশ ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠানে পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার জনাব রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব চন্দ্রদেব চাকমা।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মনিতা ত্রিপুরা, সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা ও সঞ্চয়ন চাকমা,সূতকর্মা পাড়া সরকারী প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বৃন্দাদেবী চাকমা।

    স্কুল ফিডিং কর্মসূচিতে প্রায় ১০০ জন শিক্ষার্থীদের দুধ ও ডিম খাওয়ানো হয় এবং খামারী সমাবেশে উপস্থিত প্রায় ৫০ জন খামারীদের মাঝে গবাদিপশুর কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ- ২০২৩ উদযাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. সমাপন চাকমা।

    এই সময় বক্তারা বলেন: স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই যে সকল খামারি আছে তাদের উচিত হবে ভালো ভাবে প্রশিক্ষণ নিয়ে হাস মুরগি ও গরুর খামার গড়ে তোলার মাধ্যমে নিজেকে ও পরিবারকে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে।যার ফলে আর্থিক স্বচ্ছলতা আসবে।

    জানা যায়,প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পানছড়ি ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ সপ্তাহব্যাপী র‍্যালী ও খামারী সমাবেশ, উপকরণ বিতরণ, স্কুল ফিডিং প্রোগ্রাম, উঠান বৈঠক, ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।

  • মুরাদনগরে মোটরসাইকেল দুই আরোহী  দুর্ঘটনায়  মৃত্যু

    মুরাদনগরে মোটরসাইকেল দুই আরোহী দুর্ঘটনায় মৃত্যু

    কুমিল্লা থেকে :মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের মুরাদনগর উপজেলার শুশুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলো চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের রিয়াজুল (২৩) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মোশাররফ হোসেন (২৪)।

    বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বুধবার রাতে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুণ্ডা এলাকায় সড়কের ওপর একটি মোটরসাইকেলসহ দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় উভয়ের। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি।

  • রাজশাহীর চারঘাটে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    রাজশাহীর চারঘাটে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০ টায় চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদেশের মত চারঘাটে বীমা দিবস পালন করা হয়।

    দিবসের কর্মসূচি মোতাবেক উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, একাডেমীক সুপার ভাইজার রাহেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, বীমা প্রতিনিধি বিরল কুমার সহ শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থী বৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • গৌরনদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

    গৌরনদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় যোগদান করেছেন আশীষ কুমার। তাঁর যোগদানের সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,গৌরনদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহি অফিসার আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সহ অন্যান্যরা। আশীষ কুমার এর আগে তিনি ভোলা জেলার মনপুরা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

  • আওয়ামী লীগ নেতা হাসান আলীর বিরুদ্ধে এজাহার দায়ের

    আওয়ামী লীগ নেতা হাসান আলীর বিরুদ্ধে এজাহার দায়ের

    কাওসার উদ্দিন শরীফ,
    ঈদগাঁও প্রতিনিধি।
    কক্সবাজারের উর্ধতন পুলিশ কর্তাদের নাম ভাঙিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা আওয়ামী লীগ নেতা হাসান আলীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

    এঘটনায় মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ছৈয়দ আলম নামের এক ব্যক্তি বাদী হয়ে হাচান আলীকে অভিযুক্ত করে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়। অভিযুক্ত হাচান আলী ইসলামপুর ইউনিয়নের ধর্মের ছড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

    এজাহার সূত্রে জানা যায়, বর্ণিত উপজেলার গোমাতলীর মৌজায় হাফেজের ঘোনা নামে ০১টি অনুমান ২৪০ একর এর চিংড়ি ঘের আছে। উক্ত ঘেড় নিয়া নাপিতখালী মৌজার কৈলাশের ঘোনা নামক ঘেড়ের লোকজনদের সাথে পূর্ব থেকেই খালে দখল বেদখল নিয়া সমস্যা বিদ্যমান। আমরা এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। বর্ণিত আসামী এলাকার সাবেক চেয়ারম্যানের ভাই হওয়ায় এলাকায় বিভিন্ন বিচার শালিস করিয়া থাকে। বিধায় আমরা আমাদের ঘোনার কমিটির সদস্যরা এই সিদ্ধান্তে উপনিত হই যে, আসামী হাসান আলী কে ডেকে একটি উপায় বের করবো। তখন গত ৩০/১২/২০২২ইং তারিখ হাসান আলী কে ডেকে কীভাবে খাল আমাদের পুনরুদ্ধার করা যায় এ বিষয়ে আলোচনা কালে তিনি ৩,৪৫,০০০/- (তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা দিলে তিনি সমস্যার সমাধান করে দিবেন বলে জানায়। তাহার উপর আস্থা আনিয়া আমরা গত ০২/০১/২০১৩ইং তারিখ অনুমান বেলা ১১.০০ ঘটিকার সময় কক্সবাজার সদর থানাধীন আসামীর নিজ ভাড়াটিয়া বাসায় ৩৫,০০০ (পয়ত্রিশ হাজার) টাকা, গত ইং ০৩/০১/২০২৩ তারিখ অনুমান দুপুর ১২.০০ ঘটিকার সময় ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউপিস্থ বঙ্কিম বাজার মা মনি হাসপাতালের সামনে রাস্তার উপর নগদ ১,০০,০০০/- ঈদগাঁও ইউপিস্থ ঈদগাঁও বাজারের ওয়ালটন শোরুমের নীচে ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা সর্বমোট টাকা, এডিশনাল এসপিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, এসপিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দিয়ে ম্যানেজ করবো। এরপর খাল পুনরুদ্ধার করা যাবে। ইতোমধ্যে অফিসার ইনচার্জ মহোদয় অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মহোদয়ের রুমে ঘোনার বিষয়ে আলোচনা করি। তিনি প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার উভয় পক্ষকে বিরোধী খান তিয়ান সম্পতিতে বাদ দিয়ে রেকটির সমস্ত সম্পত্তি ভোগ সফল করতে বলেন। তিনি আরোও বলেন যে, এ বিষয়ে উপজেলা প্রশাসন ও আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়ে নিষ্পত্তির জন্য বলেন। আমরা উভয় পক্ষ তাহার নির্দেশনায় সম্মত হই এবং রুম থেকে বের হয়ে চলে যাই। অফিসার ইনচ লে মহোদয়ের রুম থেকে বের হওয়ার সময় তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে, তাহার নাম ব্যবহার করে কেউ যেন টাকা পয়সা না নিতে পারে বা কাউকে না দেই। কিন্তু আমরা মহোদয়ের নিকট আসার পূর্বেই আসামীকে ৩,৪৫,০০০/- (তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা দিয়ে দেই। ঘোনার বিরোধীয় পক্ষ বিভিন্ন সময়ে জমি দখলে চেষ্টা করিলে প্রতিবারই পুলিশের সহযোগিতা চাই। প্রতিবারই পুলিশ আসে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করে। তারপরও কৈলাশের ঘোনার লোকজন পেশী শক্তি বলে আমাদের খাল দখলে নেয়। পরবর্তীতে আমরা নাকি? তোমরা তোমদের লোকজন নিয়ে দখল কর পুলিশ তোমাদের পাশে থাকবে। আসামীর নিকট আমাদের দেওয়া। কমিটির লোকজন নিশ্চত হই যে আসামী আমাদের সরলতার সুযোগে পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতারনার মাধ্যমে ৩,৪৫,০০০/- (তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা আত্মসাৎ করিয়া অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গ করিয়াছে।

    এবিষয় জানতে অভিযুক্ত হাচান আলীর মুঠোফোনের একাধিক বার কল দিয়ে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির এজাহারে বিষয়টি নিশ্চিত করে বলেন,এজাহারে অভিযুক্ত হাসান আলীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    আওয়ামী লীগ নেতা হাসান আলীর বিরুদ্ধে দলের নাম ভাঙিয়ে প্রতারণা করার বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ বলেন, তার বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে। তাকে যারা আওয়ামী লীগের রাজনীতিতে এনেছে তারাই দায়ী বলে মন্তব্য করেন তিনি। তার প্রতারণার বিষয় নিয়ে উর্ধ্বতন নেতাদের সাথে আলাপ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

  • নাগরপুরে সলিমাবাদ তেবারিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    নাগরপুরে সলিমাবাদ তেবারিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    মোঃ আমজাদ হোসেন রতন নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
    দিন ব্যাপি টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ তেবারিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, জরিপন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও জয়ভোগ পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৃথক পৃথক বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে আয়োজন করা হয়। সলিমাবাদ তেবারিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, ম্যধমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম, সলিমাবাদ তেবারিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম খান অপু প্রমুখ।
    এছাড়া জরিপন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জয়ভোগ পাবলিক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এমপি আহসানুল ইসলাম টিটু। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবক ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

    নাগরপুর,টাঙ্গাইল।

  • ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পুলিশ লাইন্স মাঠে পুলিশ মেমোরিয়াল দিবস পালিত হয়।জানা যায়,দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান,আইনশৃঙ্খলা ও জনগনের জানমাল রক্ষার মতো ঝুকিপূর্ণ দায়িত্বপালন করে থাকেন পুলিশ সদস্যরা।দেশের যেকোনো প্রোয়োজনে ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুন্ঠাবোধ করেন না তাঁরা। কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন।

    সেই সব আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের।তাই বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১ মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে আসছে।তারই ধারাবাহিকতায় বুধবার (১ মার্চ) ২০২৩ খ্রিঃ সকালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার পুলিশ লাইন্স মাঠে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধায় জেলা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয় ও দোয়া মোনাজাত ও উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সে সময় পরিবারবর্গকে সম্মাননা প্রদান করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশ সুপার ঠাকুরগাঁও।সে সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দিন যুবায়ের,কমান্ড্যান্ট (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,ঠাকুরগাঁও,অতিরিক্ত পুলিশ সুপার,ক্রাইম এন্ড অপস;অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);সহকারি পুলিশ সুপার,সিআইডি;সহকারি পুলিশ সুপার (পিবিআই)এবং ঠাকুরগাঁও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ গন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।