Author: desk

  • গোপালগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

    গোপালগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

    “ভোটার হব নিয়ম মেনে-ভোট দিব যোগ্য জনে” এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিস চত্ত্বর থেকে একটি শোভাযাত্যা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে গিয়ে হয়।

    পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কায্যালয়ের ডিডি এলজি মো: আজহারুল ইসলাম। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌর মহিলা সংরক্ষিত কাউন্সিলর খাদিজা পারভীনসহ অনেকে উপস্থিতি ছিলেন।

    পরে প্রধান অতিথি শতাধিক মানুষের হাতে তাদের জাতীয় পরিচয়পত্রে ভোটার কার্ড তুলে দেন।

  • রামপালে জাতীয় ভোটার দিবস পালিত

    রামপালে জাতীয় ভোটার দিবস পালিত

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়। এর পূর্বে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মো. মনির আহমেদ প্রিন্স, মো. ফোরকান বিল্লাহ, মাহাবুবা সুলতানা প্রমুখ। সভায় নির্বাচন কর্মকর্তা আ. সাত্তার জানান, রামপালের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১১ হাজার ৬৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮০৬ জন ও নারী ভোটার ৫ হাজার ৮২৯ জন। রামপালে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৯২২ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৬১৩ জন।#

  • জন্মদিনে শুভেচ্ছাদানকারীদের সাংবাদিক আরিফ রববানী কৃতজ্ঞতা

    জন্মদিনে শুভেচ্ছাদানকারীদের সাংবাদিক আরিফ রববানী কৃতজ্ঞতা

    সবার কাছে দোয়া চাই—–

    ১লা মার্চ বুধবার ছিলো আমার জন্মদিন। অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহকে যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হবার তৌফিক দিয়েছেন-(শুকরিয়া আলহামদুলিল্লাহ)!

    ২৮শে ফেব্রুয়ারী রাত ১২টা বাজার পর থেকেই আমার শ্রদ্ধেয় বড় ভাই-বোন, সহকর্মী, সহপাঠী, আত্মীয়-স্বজন, ছোট ভাই-বোন ও প্রান প্রিয় বন্ধুরা ফেসবুক, মেসেঞ্জার, টেক্সট, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন মাধ্যমে যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

    প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি সত্যিই আনন্দের। আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে কাছেও তেমনই।

    সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া ও আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ পৃথিবীর আলো দেখতে পারছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি অতিক্ষুদ্র মানুষ টা যেনো একদিন বৃহৎ হতে পারি আমার কর্মের মাধ্যমে। একজন কলম সৈনিক হিসেবে দেশের সেবা করতে পারি।

    আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবন চলার বাঁকে জন্ম দিয়েছি কত রূপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি।! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম। সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল আমিনের কাছে দায়বদ্ধ। তিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার রব।

    আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম! জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক বিচিত্র এই জীবনে বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে।
    পরিশেষে সবার কাছে বলতে চাই , আমার জন্য সবাই দোয়া করবেন।

  • গোপালগঞ্জে শুরু হয়েছে ৫ দিনব্যাপী কবি সুকান্ত মেলা

    গোপালগঞ্জে শুরু হয়েছে ৫ দিনব্যাপী কবি সুকান্ত মেলা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। এই মেলাকে ঘিরে উপজেলাব্যাপী বইছে উৎসবের আমেজ। নবরুপে সেজেছে কবির বাড়ী ও আশপাশের এলাকা। এ মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করে।

    এ মেলা আয়োজনের মধ্য দিয়ে কিশোর কবি সুকান্ত ভট্টাচায্যের আসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে পড়বে সকলে মাঝে এমনটিই প্রত্যাশা, সাংস্কৃতিক প্রেমীদের। তবে এ মেলা ঘিরে নানা পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানিয়েছে, জেলা প্রশাসন।

    জানাগেছে, কিশোর কবি সুকান্ত ভট্রাচার্য্যরে জন্মদিন ১৫ই আগষ্ট হলেও শোকের মাস হওয়ায় কয়েক মাস আগেই উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় সুকান্ত মেলার আয়োজন কর হয়।

    বুধবার (০১ মার্চ) রাতে প্রদীপ প্রজ্জ্বলন করে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ কুমার ভাবুক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, উদীচী কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, কবি মিন্টু রায়, শিক্ষক হাবিবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।

    এ মেলা ঘিরে নবরূপে সেজেছে কবির বাড়ী ও আশপাশের এলাকা। কবি ভক্ত, সাংস্কৃতিক প্রেমী আর এলাকাবাসী কবি সুকান্তের পৈত্রিক ভিটায় উপস্থিত হয়ে এ মেলাকে করে তুলেছেন প্রাণবন্ত। প্রতিদিন সুকান্ত মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেছেন গান ও নাচ। মেলা উপলক্ষে বসেছে স্টল। স্টলগুলোতে কবি সুকান্ত ভট্টাচায্য ছাড়াও বিভিন্ন কবির লেখা বই স্থান পেয়েছে। এ মেলা দেখতে গোপালগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকে এসেছে নানা বয়সের মানুষ। মেলাটি চলবে আগামী রবিবার পর্যন্ত। এ মেলা উপলক্ষে বসেছে খাবার, আসবাবপত্রসহ বিভিন্ন দোকান।

    কোটালীপাড়ার জাহিদুল ইসলাম বলেন, “উনশিয়া গ্রামে কবি সুকান্ত মেলা হচ্ছে শুনে দেখতে এসেছি। দেখে খুব ভাল লাগেছে। তবে কবির পৈত্রিক বাড়ী ঘিরে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবী জানাচ্ছি “

    গোপালগঞ্জে থেকে আসা প্রীতি লতা বলেন, “কবি সুকান্ত মেলায় বেশ কয়েকটি বইয়ের ষ্টল বসেছে। তবে তা তুলনামূলকভাবে কম। এছাড়া বইয়ের সংখ্যাও কম। আমরা চাই মেলায় আরো বেশি বইয়ের স্টল দেয়া হোক আর বইয়ের সংখ্যাও বাড়ানো হোক। তবে মেলার সার্বিক সব কিছু্ই ভাল হয়েছে।”

    কবি ও আবৃত্তিশিল্পী প্রদ্যোৎ রায় বলেছেন, ‘যুগাবতার হয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম পাললিক ভূখণ্ড আমাদের বাংলাদেশে যত মহামানব এসেছেন, কবি সুকান্ত তাঁদের মধ্যে অন্যতম। তিনি কেবল একজন কবিই নন, তিনি একজন অনন্য ত্রাতা। তিনি নিপীড়িত মানবতার মুক্তির জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছেন।’

    কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। আশা করি, এই মেলার মধ্যে দিয়ে কিছুটা হলেও কবি সুকান্ত ভট্টাচার্যকে বাঙালি জাতি বা আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারব।’

    কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, “দেশী-বিদেশী পর্যাটকরা এখানে এসে কিশোর কবির বাড়ির পয্যাবেক্ষণ করতে পারে সেজন্য পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। যাতে দেশে বিভিন্ন স্থান থেকে আগতরা কিশোর কবি সুকান্ত সম্পর্কে জানতে পারে।”

    গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, “আমরা শুধু মেলার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। যশোরের মধু মেলার মত সুকান্ত মেলাকেও ওই রূপে নিতে চাই। এ মেলার অংশ হিসাবে কবির সাহিত্য সম্ভার নিয়েও একটি বই মেলা করা হবে। সুকান্ত ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সুকান্ত পদক দেয়াসহ ৭ দিনের মেলা চালু করবো। এ মেলাকে আরো প্রাণবন্ত করতে আরো নানা পরিকল্পনার কথা জানান, জেলা প্রশাসক।”

    প্রসঙ্গত, ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্রাচার্য্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য্য ও মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল-তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

  • মধ্যনগরে খাস জমি দখল করে স্টেডিয়াম নির্মাণের অভিযোগ

    মধ্যনগরে খাস জমি দখল করে স্টেডিয়াম নির্মাণের অভিযোগ

    মধ্যনগর ধর্মপাশা প্রতিনিধি:

    সুনামগঞ্জের মধ্যনগরে সরকারি খাস জায়গা অবৈধভাবে জোরপূর্বক দখল করে স্টেডিয়াম নির্মাণের অভিযোগ উঠেছে কতিত সাংবাদিক এম এ মান্নানের বিরুদ্ধে। ওই জমিতে তিনি ‘ সাংবাদিক এম এ মান্নান স্টেডিয়াম’ নির্মাণ করবেন বলে শোনা যাচ্ছে।
    এলাকাবাসী অভিযোগ করে জানান, সম্প্রতি মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসের বাঁধাকে উপেক্ষা করে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের জালালপুর গ্রামের সামনে খাস খতিয়ানের ভূমিটি জোরপূর্বক দখল করে কতিত সাংবাদিক এম এ মান্নান স্টেডিয়াম নির্মাণের জন্য এক্সোভেটর মেশিন দিয়ে মাটি ভরাট কারার কাজ করেন। এতে করে একালাকার সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এলাকাবাসী মনে করেন তার দেখাদেখি অন্যান্যরাও সরকারি খাস জায়গায় আরো দখল করবেন মনে করছেন ।
    বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারি ওই খাস জায়গায় এক্সোভেটর মেশিন দিয়ে মাটি ভরাট কারা হচ্ছে।
    স্থানীয়রা জানান, উপজেলার জালালপুর গ্রামের সামনে সরকারি জমি রয়েছে। ২৭ ফেব্রুয়ারি সকালে কতিত সাংবাদিক এম এ মান্নান উপস্থিতিতে ওই জায়গায়
    এক্সোভেটর মেশিন দিয়ে মাটি ফেলা হয়। মাটি ফেলার কারণ জানতে চাইলে কতিত সাংবাদিক এম এ মান্নান বলেন, ওই জমিতে ‘ সাংবাদিক এম এ মান্নান স্টেডিয়াম ’ নির্মাণ করবেন। কতিত সাংবাদিক এম এ মান্নান এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস পায়না।
    মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরিতোষ সরকার বলেন, এম এ মান্নান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে সে হয়রানি করে আসছে অনেক দিন ধরে এলাকায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস পায়না। এখন তারেই প্রভাব খাটিয়ে সরকারি খাস জমি জোরপূর্বক
    দখল করে নিজের নামে স্টেডিয়াম নির্মাণ করার জন্য এক্সোভেটর মেশিন দিয়ে মাটি ভরাট করছেন বলে এলাকার সাধারন মানুষ আমাকে জানিয়েছে। সরকারি খাস জমি দখল মুক্ত করার জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

    অভিযুক্ত কতিত সাংবাদিক এম এ মান্নের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই জায়গায় আমার নিজ নামে একটি স্টেডিয়াম নির্মাণ করার জন্য মাটি ভরাট করছি।

    ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলিদুজাম্মান বলেন বিষয়টি আমি শুনেছি তবে এ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান খান জানান, সরকারি কোনো নিয়মনীতির বাইরে কোনো কাজ আইনত দন্ডনীয় অপরাধ। কেউ যদি জোরপূর্বক সরকারি জায়গায় স্টেডিয়াম নির্মাণ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
    এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী
    সরকারী জায়গায় লিজ ব্যতিত কেউ নির্মাণ কাজ করতে পারবেনা। এ ব্যাপারে আমি খবর নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি।

    শান্ত তালুকদার
    মধ্যনগর,ধর্মপাশা, সুনামগঞ্জ

  • নাবিল আহমেদ জারিফ ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

    নাবিল আহমেদ জারিফ ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাইস্কুলের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নাবিল আহমেদ জারিফ ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। সে বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও নিউজ পেপার এজেন্ট আব্দুল জব্বারের নাতি এবং উপজেলার চাখার ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ফার্মাসিস্ট হাসনাইন আহমেদ ও গৃহিণী নাসরিন আক্তারের ছেলে। জারিফ তার এ কৃতিত্ব অব্যাহত রাখার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • নড়াইলে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি মোসাঃ সাদিরা খাতুন

    নড়াইলে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি মোসাঃ সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি মোসাঃ সাদিরা খাতুন। বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৩ পালিত হয়েছে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    জেলা পুলিশের আয়োজনে বুধবার পুলিশ লাইনে এ উপলক্ষে নিহতদের শ্রদ্ধায় স্মরণ, পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুলিশ সদস্যদের পরিবারবর্গকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং মৃত্যুবরণকারী পুলিশ সদ
    স্যদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ দোলন মিয়াসহ সংশ্লিষ্টরা।
    পুলিশ সদস্যরা দেশ ও জাতির সেবায় একনিষ্ঠ ও নিঃস্বার্থভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জানিয়ে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, একনিষ্ঠ, বিশ্বস্ত, স্বদেশপ্রেমী ও দেশের জন্য প্রাণ উৎসর্গকারী এ সকল পুলিশ সদস্যের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।

    এ সময় তিনি উপস্থিত সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদেরকে যেকোন প্রয়োজনে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী সকল পুলিশ সদস্যের পরিবারের প্রতি সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান পুলিশ সুপার।

  • নড়াইলে সারসহ ট্রাক আটকের ঘটনায়  ৫ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন

    নড়াইলে সারসহ ট্রাক আটকের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে সারসহ ট্রাক আটক: তদন্ত কমিটিকে ৫ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ নড়াইলে ভর্তি ৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটকের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী ৫ই মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
    গত ২৭ ফেব্রুয়ারি (সোমবার) রাতে শহরের মুচিপোল এলাকা থেকে ট্রাক ভর্তি ৪৪০ বস্তা টিএসপি সারসহ আটক করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সারসহ ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেয়।
    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গণমাধ্যম কর্মিরা জানতে পারে ট্রাকে সার রাতের আধারে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পর যশোর-ট- ১১-৪১৫৮ ট্রাকটি মুচিপোলে পৌঁছালে গণমাধ্যম কর্মিরা ট্রাকটি থামালে চালক মিজানুর রহমান কোন সদুত্তর দিতে পারেনি। বিষয়টি সন্দেহ হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমানকে জানালে পুলিশ পাঠান। পরে অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) সেলিম আহমেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান ঘটনাস্থলে এসে জানতে পারেন সার লোহাগড়ার ডিলার মিলন সাহার ৭৫ বস্তা এবং কালিয়ার সার ডিলার তপন দত্তর ৩৬৫ বস্তা সার। সার ডিলার অলোককুন্ডু দাবি করেন সার না আমি ট্রাকের মালিক। ট্রাক ভাড়ার টাকা দিতে আসছিলেন আমার কাছে।
    জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধূরীকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান গত ২৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানাগেছে।
    কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, উপজেলা কৃষি অফিসার রোকোনুজ্জামান, বিএডিসি নড়াইলের উপ-সহকারী পরিচালক(সার) সুবাস চন্দ্র সরকার। আগামী ৫মার্চের মধ্যে সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
    জেলা প্রশাসক ও সার মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুনী নিকি এখন পটুয়াখালীতে, বসছেন বিয়ের পিড়িতে

    প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুনী নিকি এখন পটুয়াখালীতে, বসছেন বিয়ের পিড়িতে

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    যুগে যুগে প্রেমেরি জয়, একথাটা শুধু বাংলা সিনেমায় নয়, এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়ায় ইউনিয়নে। সামাজিক যোগাযোগ এর মাধ্যমে ২০১৭ সালে বাউফলের ইমরান হোসেন (২৫) এর সঙ্গে পরিচয় ইন্দোনেশিয়ার তরুনী নিকি উল ফিয়ার। এরপরে প্রেম এখানেই শেষ নয় ২০১৭ সালে নিকির বয়স ১৭ বছর বয়সে বিয়ের জন্য বাংলাদেশে এসে আইনের বাঁধায় বিয়ে না করতে পেরে দেশে ফিরে যেতে হয়েছিলো। বিয়েতে ব্যার্থ হলেও নিকি আর ইমরানের ভালোবাসা রয়েগেছে অটুট। দীর্ঘ ৭ বছর পর সব বাঁধা পেরিয়ে গত ১’লা মার্চ বাংলাদেশে এসে পটুয়াখালী বিজ্ঞ আদালতে বিয়ের জন্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দাম্পত্য জীবন শুরুর লক্ষ্যে কোর্টের অনুমোদন নিয়ে আগামী ২’রা মার্চ বৃহস্পতিবার বিয়ের পিড়িতে বসছেন নিকি। কিন্তুু আজ সন্ধ্যায় ইমারনের নিজ বাড়ি বাউফলের দাসপাড়ায় চলছে হলুদ সন্ধ্যার আয়োজনে বিয়ে হয় তার।

  • তানোরে ভিডাব্লিউবি কর্মসূচির কার্ড বিতরণ

    তানোরে ভিডাব্লিউবি কর্মসূচির কার্ড বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের কামারগাঁ
    ইউনিয়নে (ইউপি) ভালনারেবল
    উইমেন বেনেফিট ‘ভিডাব্লিউবি'(দুঃস্থ মাতা) কর্মসূচির নতুন উপকারভোগীর তালিকা প্রণয়ন ও কার্ড বিতরণ করা হয়েছে। এদিন কামারগাঁ ইউপির ৪৫৪ জন নতুন উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।
    জানা গেছে, ১ মার্চ বুধবার ২০২৩-২৪ অর্থবছরের ভিডাব্লিউবি কার্ড বিতরণ উপলক্ষে কামারগাঁ ইউপি চত্ত্বরে আলোচনা সভা আয়োজন করা হয়। কামাগাঁ ইউপি স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায়, ইউপি আওয়ামী লীগের উদ্যোগে এবং ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞার সভাপতিত্বে ইউপি ভবন চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা-ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা,বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন, ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক, লুৎফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান মাহামপ্রমুখ। এদিকে একই দিন এর আগে চাঁন্দুড়িয়া ও সরনজাই ইউপিতে কার্ড বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।