Author: desk

  • সামাজিক আন্দোলনের মাধ্যমেই জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রন করা সম্ভব-র‌্যাব ডিজি

    সামাজিক আন্দোলনের মাধ্যমেই জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রন করা সম্ভব-র‌্যাব ডিজি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মানবাধিকার সমুন্নত রেখেই এই দেশের নিরাপত্তার জন্য র‌্যাব কাজ করে যাচ্ছে উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম. খুরশীদ হোসেন বলেছেন, দেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জঙ্গিবাদ ও মাদক। শুধুমাত্র আইন শৃংখলা বাহিনীর পক্ষে মাদক ও জঙ্গিবাদ নির্মুল করা সম্ভব না। সামাজিক আন্দোলনের মাধ্যমেই জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

    আজ বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    মহাপরিচালক এম খুরশীদ হোসেন আমেরিকার নিষেজ্ঞা প্রসঙ্গে বলেছেন, আমাদের কিছু কর্মকান্ড নিয়ে তারা প্রশ্ন তুলেছিলো। তারা যে সমস্ত বিষয়ে জানতে চেয়েছে আমরা যথাযথভাবে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি ডকুমেন্টসসহ। সে সব তারা ‌পর্যালোচনা করছে। আমি বিগত ৫ মাস দায়িত্ব নিয়েছি। আমি দায়িত্ব নেয়ার পর থেকে র‌্যাব মানবাধিকার সম্মুন্নত রেখে এই দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

    র‌্যাব প্রসঙ্গে ডিজি বলেন, র‌্যাব হলো এ্যালিট ফোর্স। সমস্ত বাহিনী থেকে চৌকস, ভাল অফিসারদের বেছে র‌্যাব তৈরী করা হয়েছে। র‌্যাব ফোর্সের মূল শ্লোগান হলো “বাংলাদেশ আমার অহংকার”। আমরা কাজ করি দেশের জন্য দেশের মানুষের জন্য। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধু সারা জীবন ভালবেসেছেন দেশ ও দেশের মানুষকে।আমরা সেই আদর্শকে লালন করে দায়িত্ব পালন করে যাই।কাজ করতে গেলে কিছু ক্রুটি হতেই পারে, দেখতে হবে পার্সেটেন্স কত সেখানে। সামান্য কিছু দূর্ঘটনা হয়তো ঘটেছে, সেটা হয়তো শতকরা এক ভাগের নিচে হবে অথবা শতকরা ৫ ভাগও হতে পারে। সেটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে এমনই হয়।

    তিনি আরো বলেন, দেশের যে অবস্থা হয়েছিলো জঙ্গিবাদে-এই র‌্যাবই জঙ্গিবাদকে নির্মূল করেছে। সর্বশেষ পার্বত্য অঞ্চলে যে অবস্থা হয়েছিলো, যেটা কোন অবস্থাতেই র‌্যাব ছাড়া অন্য কেউ পারতো কিনা সন্দেহ আছে। সেনাবাহিনীর সহযোগিতায় আমরা সেখানেও তা নির্মূল করতে সক্ষম হয়েছি।

    র‌্যাবের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক ও জঙ্গিবাদ নির্মূল করা। ২০১৬ সালে যখন জঙ্গিবাদের শুরু হলো, শুরু হয়েছিলো মূলত ২০০৫ সালে জোট সরকারের আমলে। সেই বাগমারা রাজশাহী আত্রাই নওগাঁ থেকে বাঙলা ভাই সিদ্দিকুর রহমান। আপনারা সব ইতিহাস জানেন। জঙ্গিবাদকে নির্মূল করেছে শুধু আইন শৃংখলা বাহিনী না। সামাজিক আন্দোলনের মাধ্যমের এই জঙ্গিবাদকে নির্মূল করা হয়েছে, যেখানে সাংবাদিকদের একটা বড় ভূমিকা ছিলো। সাংবাদিকদের আমরা আমাদের তদন্তের একটা অংশ মনে করি। সাংবাদিকদের তথ্য আমাদের কাজে লাগে।সাংবাদিকদের কখনো আমরা প্রতিপক্ষভাবি না। তাদের আমরা সহযোগি মনে করে কাজ করি।

    র‌্যাবের কাজ প্রসঙ্গে তিনি বলেন, কাজ যারা করে ভুল তাদের হবেই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে, আমরা র‌্যাব ফোর্সের যে সদস্যরা আমাদের প্রচলিত যে আইন রয়েছে,আমরা তার মধ্য থেকেই কাজ করি এবং যদি কোন সদস্য অস্বাভাবিক কোন কাজ করে, যেটা তার করা উচিত না। অথবা নৈতিকতা বিরোধী কোন কাজ করে থাকে তাহলে আপনারা জানেন, র‌্যাব ফোর্স এমন একটা বাহিনী এখানে অন্যায় করে কারও পার পাওয়ার সুযোগ নাই। তাকে যথাযথভাবে শাস্তি দেয়া হচ্ছে। যে কোন ঘটনা ঘটলে আমরা সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যেখানে যেখানে জানানো প্রয়োজন সবাইকে জানিয়ে দেই। দেশের কোন সংস্থাই স্বাধীন না, প্রত্যেকেরই জবাব দিহিতা আছে।

    মাদক নির্মূল প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, সামনে তাদের বড় চ্যালেঞ্জ হলো মাদক। এই মাদক নির্মূল করতে হলে শুধু আইনশৃংখলা বাহিনী দিয়ে সম্ভব না। শুধু মাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পারবে না। আবার সেই সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা বন্ধ করতে হবে। এখন যদি জাতিকে মাদক দিয়ে ধ্বংস করে দেয়া হয়। তাহলে পরবর্তি দেশ কারা পরিচালনা করবে। সে রাজনৈতিক ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে হতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা সবাই মিলে সমাজকে সচেতন করি, যাতে আমরা এই সমাজ থেকে মাদক নির্মূল করতে পারি।

    জাতীয় নির্বাচন প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, সামনে নির্বাচন আসছে। অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে একত্রিত হয়ে আমরা কাজ করবো। আমরা চাই সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। দেশের গণতান্ত্রিকধারা অব্যাহত থাকবে।

    এর আগে র‌্যাবের মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময় র‌্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ উপস্থিত ছিলেন। #

  • বানারীপাড়ায় ভোটার দিবস পালন

    বানারীপাড়ায় ভোটার দিবস পালন

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: বানারীপাড়ায় “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” স্লোগানকে সামনে রেখে বানারীপাড়ায় ৫ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার ২ মার্চ সকাল ১০টায় এ উপলক্ষে বানারীপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।

    উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌর সভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।

    বাানরীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান স্বাগত বক্তৃতা করেন।এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম সমবায় অফিসার আবুল বাশার, বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ওসমান গণি, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    এস মিজানুল ইসলাম
    বানারীপাড়া, বরিশাল।

  • ডাসারে ভিডব্লিউবি‘র কার্ড ও খাদ্য বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত

    ডাসারে ভিডব্লিউবি‘র কার্ড ও খাদ্য বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত

    রতন দে, ডাসারে প্রতিনিধিঃ
    মাদারীপুরের ডাসার উপজেলায় ২০২৩-২০২৪ চক্রের ভালনারেবল উইমেন বেনেফিট(ভিডব্লিউবি)র আওতায় উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্য বিতরণ করা হয়েছে।
    আজ সকালে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।
    সরেজমিন ও প্রশাসন সুত্রে জানা যায়,মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ২০২৩-২৪ চক্রের ভালনারেবল উইমেন বেনেফিট(ভিডব্লিউবি)‘র উপকারভোগী ৬৬২টি কার্ড প্রাপ্তিদের মাঝে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার পাচটি ইউনিয়ন পরিষদে গিয়ে এ সমস্ত উপকারভোগীদের মাঝে কার্ডও চাউল বিতরণ করেন।
    এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ হামিদা খাতুন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,সংরক্ষিত ইউপি সদস্য(প্যানেল চেয়ারম্যান) মোসাঃ শিলা আজাদ,ডাসার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই, নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার,কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার,বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান ও ইউপি সচিব সহ সকল ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।
    এ সময় নির্বাহী কর্মকর্তা বলেন, এসব কিছু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। আপনাদেরকে স্বালম্বী করার জন্যই এ কর্মসুচি। আপনাদের বিনামুল্যে প্রতিমাসে ৩০ কেজি চাউল দিচ্ছেন। আপনাদের নামে একটি ব্যাংক একাউন্ট করবেন এবং প্রতিমাসে ২২০ টাকা করে জমা করবেন। দুই বছর পরে আপনি,আপনার জমানো টাকা একসাথে তুলে,আপনার পরিবারকে স্বালম্বী করার জন্য যে কোন ছোটখাট ব্যবসা করতে পারবেন, আপনাকে পরনির্ভর শীল হতে হবে না।

  • কুড়িগ্রামে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    কুড়িগ্রামে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:০২-০৩-২০২৩ ইং।এইচ আর গ্রুপ চেয়ারম্যান, হাশেম রেজা সম্পাদিত ও প্রকাশিত দেশের বহুল প্রচারিত পত্রিকা “দৈনিক ‘আমার সংবাদ ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবে কেককেটে উদযাপন করা হয়েছে।কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ আলহাজ্ব সাইফুল ইসলামের আমন্ত্রণে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সাংসদ আলহাজ্ব জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর আরীফ,কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,কুড়িগ্রাম পৌরসভা চেয়ারম্যান কাজিউল ইসলাম,কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোঃ নাসির উদ্দিন,কুড়িগ্রাম খবর সম্পাদক ও প্রকাশক ছানালাল বকশি, সদর থানা অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক সাংবাদিক খালেক ফারুক, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সাংবাদিক নাজমুল হোসেন, সাংবাদিক গোলাম মওলা সিরাজ, সাংবাদিক আতাউর রহমান বিপ্লব,সাংবাদিক মাহফুজ খন্দকার,সাংবাদিক মিজানুর রহমান মিন্টু,সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক শাহিন আহমেদ, সাংবাদিক ফজলুল করীম ফারাজী, দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক সরকার, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি সাংবাদিক নূরে ই আলম,রৌমারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক বেলাল হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান, উলিপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান স্বাধীন, রাজিব উপজেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলামসহ আরো অনেকেই। #

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম

  • বেতাগীতে ভোটার দিবসে শোভাযাত্রাবেতাগীতে ভোটার দিবসে শোভাযাত্রা ও আলোচনা

    বেতাগীতে ভোটার দিবসে শোভাযাত্রাবেতাগীতে ভোটার দিবসে শোভাযাত্রা ও আলোচনা

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে পঞ্চম জাতীয় ভোটার দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন,বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আযোজনে পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে স্থানীয় উপজেলা নির্বাচন অফিসার কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনানুষ্ঠানের উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: আশরাফ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম ফারুক, উপজেলা ণাগরিক ফোরামের সভাপতি লায়ন মো: শামীম সিকদার ও বেতাগী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহসিন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    এ সময় বক্তারা বলেন, ‘প্রত্যেক ভোটারের নাগরিক অধিকার তার ভোটাধিকার। এ অধিকার রক্ষায় কমিশনের দিক থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অব্যাহত থাকবে।

  • মোঃ সামিন ইয়াসার তাহা ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

    মোঃ সামিন ইয়াসার তাহা ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    ৬৯নং বানারীপাড়া বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সামিন ইয়াসার তাহা ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সহিদ মিয়ার নাতি।‌ পিতা মোঃ কামরুজ্জামান বাবু ও মাতা ফারজানা আক্তার সুমার ছেলে। সামিন ইয়াসার তাহা তার এ কৃতিত্ব অব্যাহত রাখার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • ধামইরহাটে জাতীয় ভোটার দিবস পালিত

    ধামইরহাটে জাতীয় ভোটার দিবস পালিত

    আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ‘ভোটার হব নিয়ম মেনে-ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে উপজেলা পরিষদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো আসাদুজ্জামান, ওসি মোজাম্মেল হক কাজী, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, ধামইরহাট উপজেলায় ২০২২ সালে হালনাগাদ তথ্যমতে ৬ হাজার ১৮৯ জন নতুন ভোটার সহ ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৪৯৩ জন। এছাড়াও নতুন ভোটার নিবন্ধন, তথ্য হালনাগাদ সহ অন্যান্য সেবা নিয়মিত ভাবে প্রদান করা হচ্ছে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ারের নেতৃত্বে  অবৈধ বেকু ও ড্রেইজিংএ হারাচ্ছে কৃষি জমি নিরব প্রশাসন

    মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ারের নেতৃত্বে অবৈধ বেকু ও ড্রেইজিংএ হারাচ্ছে কৃষি জমি নিরব প্রশাসন

    তরিকুল ইসলাম তরুন,

    নিজেস্ব প্রতিবেদকঃ

    কুমিল্লার মুরাদনগরের মাটি ব্যবসায়ী আনোয়ার মেম্বারের বেপরোয়া ড্রেজিংএ নষ্ট হচ্ছে কৃষি জমি। আনোয়ার ও তার ভাইয়েরা মিলে ১ নং শ্রীকাইল ইউনিয়নের পেন্নই গ্রামে টানা ৫ বছর যাবত অবৈধ ড্রেজার ও ভেকুমেশিন চালিয়ে প্রায় এক একর কৃষি জমি ও সরকারী খালের মাটি বিক্রি করে আসছেন।
    পাশাপাশি ভেকু দিয়ে তিন ফসলি জমির টপ সয়েল কেটে বিলিন করে দিচ্ছেন এই সিন্ডিকেট।
    এলাকাবাসী জানায়, আনোয়ার মেম্বার ও তার ভাইয়েরা মাটি ব্যবসার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না। কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে প্রশাসনের লোকজন অভিযানে আসার আগেই ড্রেজার ব্যবসায়ীরা মাঠ ছেড়ে দূরে চলে যায়।
    তারপর অভিযোগকারীদের ওপর শুরু হয় আনোয়ার বাহিনীর অত্যাচার ও চোখ রাঙানি।
    সম্প্রতি উত্তর পেন্নই নতুন বাজারের পেছনে সরিষার জমিতে ড্রেজিং করছেন আনোয়ার।
    জমিগুলোতে সরিষা ,দেশী আলু, ধনিয়া, মটর শুটি, ও গমের ভালো ফলন হয়। মূল্যবান এই কৃষি ফসলী মাঠ কেটে নষ্ট করে দিচ্ছেন মাটি খেকো আনোয়ার মেম্বার সিন্ডিকেট।
    এব্যাপারে ড্রেজার ব্যবসায়ী আনোয়ার মেম্বার বলেন ,আর মাত্র ৫ দিনের কাজ আছে ওটা শেষ হলে বন্ধ করে দিবো। আমার ভাইয়েরা বিদেশ থেকে এসে বেকার তাই মাটির ব্যবসা করে।আমি তাদের সহযোগিতা করি। এব্যাপারে

    শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার বলেন, আনোয়ার পেন্নইগ্রামের বাসিন্দা সে ঐ ওয়ার্ডের মেম্বার। তার ড্রেজিং বন্ধ করতে আমি কয়েকবারই পদক্ষেপ নিয়েছি সে কোন কথা শুনে না। কয়েকমাস আগে এসিল্যান্ড স্যার ড্রেজার বন্ধের অভিযান করতে আসলে তার লোকজন স্যারের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেয়। এছাড়া
    মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ড্রেজার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। কৃষকরা আরো সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। আমাদের অভিযান অব্যাহত। স্থানীয়রা ক্ষোভের সাথে জানান ইউপি সদস্য হয়ে কিভাবে অবৈধ ড্রেইজিংকরে আমাদের বুজে আসেনা,প্রশাসন চাইলে তাকে আইনের আওতায় এনে বিচার করতে পারে।

  • থানায় অভিযোগের দুই মাস পার হলেও ঘড় খোলার সুরাহা পায়নি অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট ছালাম।

    থানায় অভিযোগের দুই মাস পার হলেও ঘড় খোলার সুরাহা পায়নি অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট ছালাম।

    কে এম সোহেব জুয়েল,
    বাবুগঞ্জ প্রতিনিধি: -থানায় অভিযোগের দুই মাসের অধিক সময় অতিবাহিত হলেও ঘড় খুলে দেয়ার সিদ্ধান্ত পুলিশ দিতে না পারায় বৃদ্ধ মাতাকে নিয়ে নিজ ঘড়ে প্রবেশ করতে না পেরে সমাজের বিভিন্ন দারে ঘড় খুলে দেয়ার দাবিতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাজপুর গ্রামের পিতা মৃত গোলাম মোর্শেদ তাল্লুকদারের পুত্র অসহায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আ; ছালাম।

    তিনি (ছালাম) জানান আমার মা মোসম্মৎ সাজু বেগম আমার ঢাকার বাসায় বেড়াতে আসেন। সেই সুবাদে আমার বাড়ির প্রতিপক্ষ মৃত আনোয়ার হোসেন খলিফার পুত্র সেলিম খলিফা ৫৫, আব্বাস খলিফার পুত্র আরিফ হোসেন বাপ্পি ৩০,বাচ্চু খলিফার পুত্র সাইমুন ২৩ ও সায়েম খলিফা ফজলু চৌকিদারের পুত্র জুয়েল চৌকিদার ২৮ আমাদের জায়গা আত্মসতের লক্ষ্যে আমার খালিঘড়ের দুইটি প্রবেশের প্রধান গেটে পেরাগ মেরে আটিকেয়ে দেয়। আমার ভগ্নিপতি ও বোন কহিনুর আমার বাড়ি বেড়াতে এসে এমন দৃশ্য দেখে প্রতিপক্ষকে বল্লে তারা অকথ্য ভাষায় আমার বোন কহিনুর ও ভগ্নিপতিকে গালিগালাজ সহ লাঠি সোটা নিয়ে মারধর করতে এগিয়ে আসে।

    আমার বোন ভগ্নিপতি নিরুপায় হয়ে আমাকে জানালে আমি বাড়ি এসে স্হানীয়দের সহায়তায় আলাপ আলোচনার মধ্যে সমাধানের বহু চেষ্টা করেও কোন সফলতা না পেয়ে দীর্ঘ দুই মাস পূর্বে ঘড়ে প্রবেশ করতে থানার অভিযোগ দিয়েও নিজ বসত ঘড়ে ঢুকতে না পেরে বৃদ্ধ মাতাকে নিয়ে আমাকে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে এমন অভিযোগ করেন অসহায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আবদুছ ছালাম।

    তাই তার বৃদ্ধ মাতাকে নিয়ে নিজ বসত ঘড়ে প্রবেশ করতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সার্বিক সহোযোগিতায় কামনা করছেন এই ভুক্তভোগী পরিবার ও তাদের লোকজন।

  • ঠাকুরগাঁওয়ে পতিত জমিতে শাক সবজি উৎপাদন

    ঠাকুরগাঁওয়ে পতিত জমিতে শাক সবজি উৎপাদন

    ঠাকুরগাঁও প্রতিনিধি :পতিত জমিতে বিভিন্ন সবজি চাষ করে চমক লাগিয়েছেন ঠাকুরগাঁওয়ের নন্দি কুমার বর্মনের । তিনি পৌর শহরের জমিদারপাড়ায় বাড়ির সামনের ফাঁকা জমিতে তিনি বিভিন্ন ধরনের এ সবজি চাষ করেন। তার সবজি বাজানে উৎপাদনকৃত শাক-সবজি নিজের পরিবারের সদস্যদের চাহিদা মিটিয়ে আশ পাশের মানুষজনকে দিয়েছেন। এছাড়াও বাড়তি সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার খবরও জানান তিনি। বৃহস্পতিবার (২ মার্চ) দেখা যায় পৌর শহরের জমিদারপাড়া (সার্প) অফিসের সামনে ফাঁকা প্রায় ৮৫ শতক জমিতে তিনি সবজি চাষ করছেন। তাকে সবজি বাগানে পানি দিতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিয়ে সবজি ক্ষেতের আগাছা পরিস্কার করতে দেখা যায় তাকে। সেখানে তিনি, লাল শাক, পালং শাক, নাপা শাক, বিভিন্ন ধরনের ঘাস, শসা চাষ করেছেন। ইতিমধ্যে লাল শাক, পালং শাক বেশ কয়েকবার তুলে নিজের খেয়েছেন, আশ পাশের মানুষ, আত্মীয়-স্বজনদের মাঝে বিলিয়েছেন এবং বাজারে বিক্রিও করেছেন। পৌর শহরের জমিদারপাড়া মহল্লার বাসিন্দা নন্দি কুমার বর্মন বলেন, জমিদারপাড়ায় শাকের বাগানের এখানকার প্রায় ৩ বিঘা (১৫০ শতক) জমি মরহুম তাহের জামাল চৌধুরীর। এখানে একটি বেসরকারী সংস্থাকে কিছু জমিতে ঘর তুলে ভাড়া দেওয়া হয়েছে। এছাড়াও প্রায় ৮৫ শতক জমি দীর্ঘদিন ধরে ফাঁকা পরে ছিল। করোনা মহামারী শুরুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বাড়ির এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না। সেই ধারনা থেকেই এখানে সবজি বাগান করার সিদ্ধান্ত গ্রহণ করি। পরে ফাঁকা জমিতে লাল, পালং, নাপা শাক, শসাসহ বিভিন্ন জাতের ঘাষ চাষ করি। আবাদও ভালো হয়; পরে শাক-সবজি নিজের পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজনদের দেওয়া হয়। তার পরও উদ্বৃত্ত শাক-সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছি।এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার নাঈম মিনহাজ কৌশিক বলেন, মেধাবী জাতি গঠনে পুষ্টির কোন বিকল্প নেই। শাক-সবজি আমাদের পুষ্টির চাহিদা অনেকাংশে পূরণ করে থাকে। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শাক-সবজির পুষ্টি গুন মেধাবী প্রজন্ম গড়তে সহায়তা করে। তাই আমাদের বেশি করে শাক-সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ কারনে নন্দি কুমার বর্মনের পতিত জমিতে বিভিন্ন সবজি চাষের বিষয়টি সত্যিই প্রশংসনীয়।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেন, নন্দি কুমার বর্মনের পতিত জমিতে সবজি চাষের বিষয়টি যুগোপযোগী। তিনি চাইলে যে কোন ধরনের পরমর্শ ও সুবিধা কৃষি বিভাগ থেকে প্রদান করা হবে। চলতি শীতকালীন মৌসুমে ঠাকুরগাঁওয়ে ৭ হাজার ৮৯৫ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে প্রায় সব ধরনের শাক সবজি বাজারে রয়েছে; আরও কিছু সবজি আবাদ চলমান রয়েছে। আশা করা যায় এ বছরও সবজির ভাল ফলন হয়ে কৃষকেরা ন্যায্য মূল্য পাবেন।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও