Author: desk

  • দায়িত্বশীল ডিজিটাল নাগরিক তৈরিতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

    দায়িত্বশীল ডিজিটাল নাগরিক তৈরিতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

    প্রেস বিজ্ঞপ্তি।

    আজ ০২ মার্চ, ২০২৩ তারিখে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র -অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

    এই প্রতিযোগীতায় প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত ছয়টি দলে মোট ১৮ জন শিক্ষার্থী এবং দর্শক হিসেবে উপস্থিত ছিল বিভিন্ন বিভাগ থেকে শিক্ষকসহ প্রায় ১৫০ জনের অধিক শিক্ষার্থী। দর্শকদের জন্যও সেশনে রাখা হয় আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন।

    আয়োজনের শুরুতেই এফআরডিসি প্রকল্প পরিচালক আসিফ আহমেদ তন্ময় বলেন- “আজকের এই বিতর্ক প্রতিযোগিতা সকলের মাঝে নতুন চেতনার উন্মেষ ঘটাবে। ডিজিটাল দুনিয়ায় সচেতনতার সাথে বিচরণ করে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রকল্প কাজ করছে।”

    ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম এর প্রোগ্রাম ম্যানেজার নাইরা নিজাম বলেন- “প্রাণবন্ত এই বিতর্কের চর্চা শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়তা করে, তাদেরকে মুক্ত চিন্তায় উদ্বুদ্ধ করে। এই চর্চার প্রতিফলন যদি তারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাখতে পারে তবে দেশ ও জাতির প্রগতিতে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে”

    ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: এজাজুর রহমান বলেন- “এই প্রকল্পের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত, বিতর্কের মতো এই অনাবিল আয়োজনের জন্য ডিনেটকে সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ প্রত্যক্ষ করে আমি অভিভূত। আমার ভালো লেগেছে যে আমরা শুধু হার-জিতকে ছাড়িয়ে আজ গঠনমূলক আলোচনায় মনোনিবেশ করতে সমর্থ হয়েছি।”

    প্রতিযোগিতায় দুই ধাপে বিতর্কের আয়োজন করা হয়। প্রথম ধাপের দুই বিজয়ীর মাঝে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের বিষয় ছিলো- ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কম সামাজিক করে ফেলে।’ প্রতিযোগিতায় তাদের অসাধারণ বাগ্মিতায় বিজয়ী হয়: অমিত সাহা, জান্নাতুল ফেরদৌস জুসি, জান্নাতুল বিতর্ক প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকের ভূমিকা পালন করেন: খান মো: ওমর ফারুক, সূর্য ভৌমিক, মো: ফাহিম শাকিল।

    প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোষণা, পুরস্কার বিতরণ করেন ডিনেটের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম. শাহাদাৎ হোসেন। তিনি বলেন- “বিজয়ীসহ সকল প্রতিযোগীকে আমার আন্তরিক অভিনন্দন সুন্দর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

    তিনি আরও বলেন, আমরা যে চিন্তাশীল জনমানুষ তৈরির জন্য কাজ করছি, সেই লক্ষ্যে এধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন কার্যকর ভূমিকা রাখবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল সহনশীল প্রজন্মে গড়ে তুলতে সহায়তা করবে।”

    এফআরডিসি প্রকল্পের নানান সচেতনতা কর্মকান্ডের পাশাপাশি রয়েছে একটি বিনা মূল্যের অনলাইন কোর্সের ওয়েবসাইট। ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com-এ আছে তরুণ সমাজবান্ধব বিভিন্ন উদ্যোগ যা থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।

  • ঝিনাইদহ পৌরসভার চারটি হাট দুই কোটি ১৭ লাখ টাকায় ইজারা

    ঝিনাইদহ পৌরসভার চারটি হাট দুই কোটি ১৭ লাখ টাকায় ইজারা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ পৌরসভার চারটি হাটের প্রকাশ্যে ইজারা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভা অডিটরিয়ামে জণাকীর্ন অনুষ্ঠানে উন্মুক্ত টেন্ডারের আয়োজন করেন ঝিনাইদহ পৌর পরিষদ। ওপেন টেন্ডারে ১৫ জন ইজারাদার অংম গ্রহন করেন। ঝিনাইদহ পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার ও ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক শামছুন্নাহার শিলা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন, নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান কাজল, প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, কাউন্সিলর আবু বক্কর, সাদেক আলী, লিয়াকত হোসেন, ফারহানা রেজা আনজু ও শামসিল আরেফিন কায়সারসহ সাংবাদিক ও টেন্ডারে অংশগ্রহনকৃত ইজারাদারবৃন্দ উপস্থিত ছিলেন। ইজারা অনুষ্ঠানে পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, আগে এ ভাবে উন্মুক্ত টেন্ডারের বিধান ছিল না। মুখচেনা লোকদের কাছে হাট ইজারা দেয়া হতো। তিনি বলেন দীর্ঘ প্রায় এক যুগ পর ওপেন টেন্ডারের মাধ্যমে ঝিনাইদহ পৌরসভার চারটি হাট ইজারা প্রদান করা হলো। এতে প্রায় অতিরিক্ত ২৯ লাখ টাকার বেশি টাকা ইজারা পাওয়া গেছে। মেয়র আরো জানান, গত বছর চারটি হাটের বার্ষিক ইজারা মুল্য ছিল ১ কোটি ৮৮ লাখ টাকা। এ বছরে ইজারা মুল্য বেড়ে ২ কোটি ১৭ লাখ ৭২ হাজার টাকায় দাড়িয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, দৈনন্দিন বাজার এক কোটি ১৮ লাখ টাকা ইজারা উঠেছে। আগের বছর ছিল এক কোটি ৩ লাখ টাকা। জাহিদুল ইসলাম বাচ্চু দৈনন্দিন হাটের ইজারা পেয়েছেন। এছাড়া পানের হাট ২৬ লাখ টাকায় মোকাদ্দেস হোসেন, পশু হাট ৩৭ লাখ ১০ হাজার টাকায় আকবর আলী ও কলার হাট ৩৬ লাখ ১২ হাজার টাকায় জাহিদুল ইসলাম বাচ্চু ইজারা পেয়েছেন। মোট ১৫ জন ইজারাদার টেন্ডারে অংশ গ্রহন করেন। উল্লেখ্য এর আগে ৩৫টি গ্রæপের উন্মুক্ত টেন্ডারে পৌরসভার তালিকাভুক্ত ২২২ জন ঠিকাদার দরপত্রে অংশ গ্রহন করেন। গত ২৬ ফেব্রয়ারি অনুষ্ঠিত টেন্ডারে মোট ৪ কোটি ৭৬ লাখ টাকার দরপত্র আহবান করা হয়। এই টেন্ডার থেকে সরকার ২৭ লাখ টাকার রাজস্ব আয় করে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহের সাবেক এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা

    ঝিনাইদহের সাবেক এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও বোনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন ঝিনাইদহ শহরের কালিকাপুরে বাসিন্দা সুলতানা ইয়াসমিন। আদালত মামলাটি গ্রহন করে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়ছেন। বাদীর আইনজীবী এ্যাডঃ শামসুজ্জামান তুহিন জানান, বাদীর স্বামী এস এম শাহেদের কাছে জমি বিক্রি করবেন বলে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু তার একাউন্টে ১৫ লাখ ও তার বোন ১০ লাখ টাকা গ্রহন করে বয়নানামা করেন। কিন্তু ১১ মাস অতিবাহিত হলেও বাদীর স্বামীকে টাকাও ফেরৎ দিচ্ছেন না আবার জমিও রেজিষ্ট্রি করে দিননি। ফলে নিরুপায় হয়ে সুলতানা ইয়াসমিন বাদী হয়ে ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতের বিচারক ফারুক আজমের আদালতে উপস্থিত হয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করেন। মামলাটি গ্রহন করে বিজ্ঞ আদালত ঝিনাইদহ পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়ছেন। মামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর মুঠোফোনে জানান, মামলার বিষয়টি সম্পুর্ন ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন সত্য ঘটনা হচ্ছে, তার বোন জিমিটি বিক্রির জন্য একটি হাত বায়নানামা করেন। কথা ছিল দুই মাসের মধ্যে জমি রেজিষ্ট্রি করে নিবেন। কিন্তু এক বছর পার হলেও তারা জমি রেজিষ্ট্রি করেননি। এখন জমির মুল্য বৃদ্ধি হয়েছে। তাদের কাছে এ বিষয়ে জানালে তারা বসাবসি না করে উল্টো মিথ্যা মামলা করেছেন বলে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু অভিযোগ করেন।

  • পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে

    পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ দিবসটি পালিত হয়।
    র‌্যালীতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী, স্থানীয় সাংবাদিক, অফিসের কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।

    মো. আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • পীরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় দিনমুজুরকে গলাটিপে হত্যা

    পীরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় দিনমুজুরকে গলাটিপে হত্যা

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাওনা টাকা চাওয়া এক দিনমুজুর জয়নদ্দিন (৪০) নামে এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।
    গত বুধবার জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও বাজারে রাত ৮টায় এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধিগাঁও গ্রামের মৃত আবু সাঈদের ছেলে দিনমুজুর জয়নদ্দিন, একই গ্রামের কালু মোহাম্মদ ছেলে ফরহাত হোসেন ওরফে হরিপদ এর কাছে দিনমজুরি পাওনা ১ হাজার ২শত টাকা চাইতে গেলে সে ক্ষিপ্ত হয়ে তাঁর গলা টিপে ধরলে তাৎক্ষনিক শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
    ভিকটিমের ছেলে মাজেদর রহমান বলেন, আমার বাবা একজন দিনমুজুর মানুষরে বাড়ীতে বিভিন্ন কাজকর্ম করে থাকেন। প্রতিদিনের ন্যায় কাজ করার সুবাদে এক সপ্তাহ আগে হরিপদর শরিষা কাটতে যান তিনি। তাঁর কাজ শেষ করে মুজুরি পাওনা ১ হাজার ২শত টাকা। হরিপদ তাকে ১ হাজার টাকা দেয় এবং বলে বাকী দুইশত টাকা দুইদিন পর দিবো। দুইদিন পরে বৃদ্ধিগাঁও বাজারে তার সাথে দেখা হয় পাওনা দুইশত টাকা চাইতে গেলে, সে টাকা দিবেনা বলে তাঁর কথাকাটি হয়। এক পর্যায় সে ক্ষিপ্ত হয়ে তাঁর গলা টিপে ধরে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
    ওই গ্রামের প্রতিবেশী হামিদুর রহমান বলেন, আমি বাজারে ছিলাম একসময় দেখি যে, চিল্লাহাল্লা শুনে দৌড়ে এসে দেখি দিনমুজুর জয়নদ্দিন মৃত অবস্থায় মাটিতে শুয়ে আছে। যারা ঘটনাস্থলে ছিলো তারা বলছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।
    এ বিষয়ে জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ থানায় নেয়া হয়েছে।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং ময়না তদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • পীরগঞ্জে ইয়াবা সহ মাদক কারবারি আটক

    পীরগঞ্জে ইয়াবা সহ মাদক কারবারি আটক

    আবু জাহেদ,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মকবুল হোসেন (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতবুধবার (১ মার্চ) উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া সটাপীর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে । সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মকবুল হোসেন ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া সটাপীর গ্রামের মৃত: দবির উদ্দিনের ছেলে ।
    পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপনে খবর পেয়ে পীরগঞ্জ উপজেলার সেনুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক মাদক কারবারির মকবুলের বাড়ী তল্লাশীকালে ১০১ পিস ইয়াবা উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীকে পীরগঞ্জ থানা পুলিশের হেফাজতে প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

    আবু জাহেদ
    পীরগঞ্জ ঠাকুরগাঁও

  • তানোরের তিন ইউপিতে ভিডাব্লিউবি কর্মসূচির কার্ড বিতরণ

    তানোরের তিন ইউপিতে ভিডাব্লিউবি কর্মসূচির কার্ড বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের তিনটি ইউনিয়নে
    (ইউপি) ভালনারেবল উইমেন বেনেফিট ‘ভিডাব্লিউবি'(দুঃস্থ মাতা) কর্মসূচির নতুন উপকারভোগীর তালিকা প্রণয়ন ও কার্ড বিতরণ করা হয়েছে। এদিন তালন্দ ইউপিতে ২০০ জন, পাঁচন্দর ইউপিতে ৪৭১ জন ও বাধাইড় ইউপিতে ৩২৩ জন নতুন উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।
    জানা গেছে, ২ মার্চ বৃহস্প্রতিবার ২০২৩-২৪ অর্থবছরের ভিডাব্লিউবি কার্ড বিতরণ উপলক্ষে পাঁচন্দর ইউপি চত্ত্বরে আলোচনা সভা আয়োজন করা হয়। ইউপি আওয়ামী লীগের উদ্যোগে এবং ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে ইউপি ভবন চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা-ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা,বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান মাহামপ্রমুখ।

  • নড়াইলে তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

    নড়াইলে তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
    নড়াইলে তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথপরিক্রমায়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষনা দিয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (২ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) মিলনায়তনে জেলা তথ্য অফিস, নড়াইল কর্তৃক আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় ” শীর্ষক মতবিনিময় সভায় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ৷
    তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ জুন চট্রগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া ইউনিয়নে ১২৮ একর জায়গার উপর দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

    তিনি তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক জাতি প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন।

    মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষণা দিয়েছেন।

    স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট ইকোনমি এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। সরকারি বেসরকারি সকল পরিসেবা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা সব কিছু হবে প্রযুক্তি নির্ভর। তাই সকলকে স্মার্ট সিটিজেন হতে হবে, দক্ষতা বৃদ্ধি করতে। এ লক্ষ্যে সরকার কাজ করছে এবং বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাদিয়া ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, নড়াইল ।

    মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন ৷

    অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা, জেলা সরকারী গ্রন্থাগারিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক, বিএডিসির প্রকৌশলী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা ক্রীড়া অফিসার, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার দেড়শতাধিক জনগণ ৷

  • সুজানগরে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

    সুজানগরে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

    এম এ আলিম রিপন ঃ ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিক যোগ্যজনে’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (২ মার্চ) পাবনার সুজানগরে পালিত হয়েছে প ম জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণকরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন। সভাটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন। আলোচনা সভায় ভোটার হওয়ার নিয়ম কানুন এবং ভোট প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সুজানগর উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা

    “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    “কর্তব্যের তরে করে গেল যারা আত্মবলিদান; প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান”

    অদ্য মঙ্গলবার, ০১ মার্চ-২০২৩ তারিখ সকাল ১০:৪৫ ঘটিকায় “পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৩” উপলক্ষে পুলিশ লাইন্স, ড্রিল সেডে জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে জননিরাপত্তা ,আইনশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, এমপি, নীলফামারী-০১; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী; জনাব আবদুল্লাহ্ আল- ফারুক (কমান্ড্যান্ট, পুলিশ সুপার)ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী; জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র, নীলফামারী পৌরসভা, নীলফামারী।

    উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী মহোদয়। এ সময় তিনি কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন । জেলা পুলিশ নীলফামারীর পক্ষ হতে উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন এবং সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী; সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নীলফামারী; মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; জনাব এ এইচ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, নীলফামারী; কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ এবং সকল থানার অফিসার ইনচার্জ, নীলফামারী জেলা পুলিশের অধস্তন ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।