Author: desk

  • উন্নয়নে ও মানুষের সেবায় সর্বদায় পাশে থাকতে চান মঠবাড়ীর  ইউপি সদস্য জোসনা

    উন্নয়নে ও মানুষের সেবায় সর্বদায় পাশে থাকতে চান মঠবাড়ীর ইউপি সদস্য জোসনা

    অনুসন্ধানী প্রতিবেদক,

    জেলা ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রয়েছে ১২টি ইউনিয়ন পরিষদ। মঠবাড়ী ইউনিয়ন পরিষদ তারমধ্যে অন্যতম একটি। প্রতিবেদনে রয়েছে মঠবাড়ী ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের তিনবারের নির্বাচিত বর্তমান মহিলা মেম্বার জোসনা বেগম। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে অধিক গুণে গুনান্বিত। ব্যক্তিগত জীবনে সৎ, নির্ভীক, জনদরদী এবং এলাকার গরীব দুঃখী মানুষের বন্ধু হিসেবে পরিচিত। তিনি ১,২,৩নং ওয়ার্ডের জনগনের তিনবারের নির্বাচিত একজন সফল মেম্বার। ইউপি সদস্যর পাশাপাশি তিনি একজন সমাজসেবীকা। জোসনা বেগম করোনাকালীন সময়েও নিজস্ব অর্থায়নে ওয়ার্ডবাসীর জন্য যে উন্নয়নমুলক কার্যক্রম চালিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রেখে একজন নিঃস্বার্থ মানবতার ফেরিওয়ালা হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশংসিত হয়েছে মানবিক কর্মকান্ডের জন্য ১,২,৩নং ওয়ার্ড বাসীর কাছে। স্থান পেয়েছেন তাদের হৃদয়ে।

    ইউপি সদস্য হিসেবে জীবনে ওয়ার্ডবাসীর উন্নয়নে কি ভুমিকা পালন করেছেন এমন প্রশ্ন করা হলে তিনি জানান, মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডলের দিক নির্দেশনা অনুযায়ী ১,২,৩নং ওয়ার্ডে রাস্তাঘাট, কালভার্ট, মক্তব, মসজিদ’র কাজ প্রায় ৯০ ভাগ সম্পন্ন হয়েছে। যাহা সকল উন্নয়মুলক কার্যক্রমের একমাত্র অনুপ্রেরণা যুগিয়েছে ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল।
    তিনি আরো জানান, শুধু তাই নয় সংরক্ষিত আসন এলাকার ৩ওয়ার্ডে স্কুল, মাদ্রাসা, গরীব মেয়ের বিয়ে পর্যন্ত সামাজিক ভাবে অনুদান দিয়ে থাকেন তিনি। করোনাকালীন সময়ে নিজস্ব অর্থায়নে ত্রান, সাবান, হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক সহ নগদ টাকা বিভিন্ন পর্যায়ে অনুদান দিয়েছেন মেম্বার জোসনা বেগম।

    বিপুল জনসমর্থনে পর-পর ৩বার নির্বাচিত হন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার জোসনা বেগম। নারীসমাজের বলিষ্ঠ কন্ঠস্বর, মঠবারী ও জয়দা দুর্গাপুর গ্রামবাসীর প্রিয়মুখ ও গণমানুষের নারী নেত্রী জোসনা বেগম শুধু তার নির্বাচনী এলাকায় নয়, অল্প দিনে পুরো মঠবাড়ী ইউনিয়ন জুড়ে একজন সফল ইউপি সদস্য হিসেবে তার নাম উঠে এসেছে বিভিন্ন মহলে। সাধারণ মানুষের কাছে তিনি অপ্রতিরোধ্য মহিলা মেম্বার হিসেবে পরিচিত, যার পরিপ্রেক্ষিতে তিনি তিন-তিনবার নির্বাচিত হয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন তথা সরকার ঘোষিত প্রতিটি প্রকল্পের কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পাদন করে যাচ্ছেন।

    অনুসন্ধানে জানা যায়, ইউপি সদস্য জোসনা বেগম শুধু নিজ এলাকায় নয়, তার নির্বাচনী এলাকার ৩টি ওয়ার্ডের সর্বসাধারনের কাছে দলমত নির্বিশেষে এক ব্যাপক গ্রহণযোগ্যতা সম্পন্ন মহিলা সমাজ সেবক হিসেবে প্রতীয়মান। তিনি জনসেবা প্রদানের লক্ষ্যে এলাকার ব্যাপক জনসমর্থনে দায়িত্ব পালনকালীন মধ্যে একজন সফল মেম্বার হিসেবে এলাকায় অধিষ্ঠিত। নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান জনবান্ধব ও বিচক্ষণ এই নারী ইউপি সদস্য । নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় ইউপি সদস্য জোসনা বেগমের সাথে, তিনি এই প্রতিবেদককে বলেন, আমার নির্বাচনী এলাকাটি একটি আদর্শ এলাকা, প্রায় ৮-৯হাজার লোকের বাস ইউনিয়নটিতে। এই এলাকায় নেই তেমন কোনো বাল্যবিবাহ, ইভটিজিং এমনকি জঙ্গীবাদ। উন্নয়নের ব্যাপারে তিনি জানান- টানা তিনবার নির্বাচিত হওয়ার পর তিনি তিন মেয়াাদে এ পর্যন্ত প্রায় ৫০কিলো রাস্তা নির্মান, ৬টা বক্স কালভার্ট,২কিলো রাস্তার কাজ চলমান রয়েছে। এছাড়াও লোকাল গভর্মেন্ট সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপি) এর আওতায় ৪কিলোমিটার হেয়ারিংবন রাস্তা ও মঠবাড়ী সরাই বিলের ভাঙ্গনরোধে ৫শত মিটার প্যালাসাইটিং নির্নাণসহ অসংখ্য টিউবওয়েল স্থাপন,প্রকৃত অসহায় গরীব মানুষের ভিজিডি,বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়েছে বলেন জানা গেছে।

    ষাটোর্ধ বয়সের একজন বলেন, আমাদের ইউপি সদস্য একজন ভালো মানুষ, অনেক পরিশ্রমী এবং এলাকার উন্নয়নে যথেষ্ট নিবেদিত। নিজের সংসার,সন্তানাধিদের রেখে সারাদিন ব্যস্ত থাকেন এলাকার জনগণ নিয়ে। তিনি শুধু এলাকার মেম্বারই নন, তিনি আমাদের অভিভাবক। তার বিরুদ্ধে নেই কোন অভিযোগ। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গের একই কথা, কোন প্রকল্প আর সরকারি সুবিধা এলে মেম্বার জোসনা আমাদেরকে নিয়েই মিলেমিশে সিদ্ধান্ত নেন। এর মধ্য থেকে একজন বলেন, আমাদের মেম্বারের কোন তুলনা হয় না। সরকারের প্রতিটি প্রকল্পের কাজ তিনি খুব যত্নসহকারে করে থাকেন। তিনি শুধু মেম্বার-ই নন তিনি একজন সমাজসেবক এবং জনবান্ধবও বটে। তার মেধাবী নেতৃত্বে এলাকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন তিন ওয়ার্ড বসবাসকৃত জনসাধারন বললেন।

    অনুসন্ধানে দেখা যায়, মঠবাড়ী ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য জোসনা বেগম দলমত নির্বিশেষে সকলের কাছে বড়ই আস্থাভাজন। সফল ও জনবান্ধব মহিলা মেম্বার বলেন, যতদিন এলাকার জনপ্রতিনিধি হিসেবে আল্লাহ দায়িত্বে রাখবেন, ততদিন এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

  • বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক একাডেমিক বহিষ্কার

    বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক একাডেমিক বহিষ্কার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    আজ বৃহস্পতিবার (০২ মার্চ) প্রেরিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

    বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, হিসাববিজ্ঞান এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো: জসিম উদ্দিন, আব্দুল বারী সজীব, ইস্রাফিল রাহাত রাফি ও রসায়ন বিভাগের কাজী আমান অভ্র।

    অফিস আদেশে উল্লেখ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংগঠিত হিসাববিজ্ঞান এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও রসায়ন বিভাগের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। শৃঙ্খলা বোর্ডের ০২ মার্চ তারিখের সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এবংতদন্ত প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রতিপালনের জন্য শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেগ শিক্ষার্থীদের সাময়িকভাবে একাডেমিক বহিষ্কার করা হলো।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামারুজ্জামান বলেন, অধিকতর তদন্ত করে এ ঘটনায় সংশ্লিষ্টতা যতজন পাওয়া যাবে, সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

  • পঞ্চগড়ে কাদিয়ানী জালসা বন্ধের দাবিতে অবরোধ, সড়কেই নামাজ আদায়

    পঞ্চগড়ে কাদিয়ানী জালসা বন্ধের দাবিতে অবরোধ, সড়কেই নামাজ আদায়

    মো: বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের বার্ষিক সালানা জালসা বন্ধসহ তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসড়ক অবরোধ দিয়ে আন্দোলনে নামেন মুসল্লীরা। যোহরের আযান হলে সেখানেই নামাজ আদায় করেন তারা।
    বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌড়ঙ্গী মোড় এলাকায় মহাসড়ক অবরোধ দিয়ে নামাজ আদায় করতে দেখা যায় তাদের।
    এর আগে, সকাল ১১ টার দিকে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ শুরু করেন তারা, চলে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে, মহাসড়ক দখল করে বিক্ষোভ করায় সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ থাকে প্রায় ৫ ঘন্টা।
    পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আব্দুল করিম বলেন, আমাদের শেষ নবীকে অস্বীকার করে অন্য কাউকে নবী মেনে কেউ মুসলিম দাবি করতে পারেনা। কাদিয়ানীরা গোলাম আহমদকে নবী মনে করে, তারা কাফোর। ইসলামের নামে তাদের কোন জালসা আয়োজন ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নিতে পারেনা।
    হাফেজ মীর মোর্শেদ তুহিন বলেন, আমাদের আন্দোলন কোন ভিন্নধর্মীদের বিরুদ্ধে নয়। তবে যারা শেষ নবীকে অস্বীকার করে নিজেদের মুসলিম দাবি করে তাদেরকে প্রতিহত করা ঈমানি দায়িত্ব। এই কাদিয়ানীরা প্রতিবছর জালসা করে অসংখ্য মানুষের ঈমান নষ্ট করে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দিকে ধাবিত করছে।
    এদিকে, বিকেল ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম এসে আন্দোলন কারীদের সঙ্গে কথা বলেন। আগামীতে পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের সালানা জালসা হবেনা বলে আশ্বাস দেন তিনি। পরে মুসল্লিরা বিক্ষোভ থেকে সরে যান।
    উল্লেখ্য, প্রতিবছরের মত এবারও পঞ্চগড়ের আহমদ নগরে সালানা জালসার আয়োজন করেছে আহমদিয়া মুসলিম জামায়াত। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। তিন দিনব্যাপী এই জালসা আগামীকাল (৩ মার্চ) থেকে শুরু হবে।

  • রাজশাহীর চারঘাটে মাঠ দিবস অনুষ্ঠিত

    রাজশাহীর চারঘাটে মাঠ দিবস অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহীর চারঘাট উপজেলা কৃষি সম্প্রসারন আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার বিকেলে খোর্দ্দগোবিন্দ পুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি অফিসার লুতফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাবিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার কিরোজ আহাম্মেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুরায়হান,সরদহ ইউনিয়নের নারী সদস্য ঝর্ণা বেগম,চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ স্থানীয় কৃষক /কৃষানীবৃৃন্দ।

    মোঃমোজাম্মেল হক
    চারঘাট রাজশাহী।

  • আগৈলঝাড়ায় সাংবাদিক কন্যা মাশাপি ইসলাম নুরের বৃত্তি প্রাপ্তি

    আগৈলঝাড়ায় সাংবাদিক কন্যা মাশাপি ইসলাম নুরের বৃত্তি প্রাপ্তি

    নিজস্ব প্রতিবেদকঃ-

    পঞ্চম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত মাশাপি ইসলাম নুর বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।মাশাপি ইসলাম নুরের বাবা বি এম মনির হোসেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের আলো, বরিশালের আঞ্চলিক দৈনিক হিরন্ময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি এবং মাশাপি ইসলাম নুরের মা গৃহিনী। মাশাপি ইসলাম নুরের মা জানান আমার মেয়ে লেখা পড়ায় মনোযোগী ও বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত সন্তোষজনক হওয়ায় আমর মেয়ে বৃত্তি পেয়েছে। এ সকল কৃতিত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন ও সহকারী শিক্ষিকা রেশমা পারভীনসহ সকল শিক্ষক শিক্ষিকাদের। আমার মেয়ে মাশাপি ইসলাম নুরের ভবিষ্যৎ পরিকল্পনা সে একজন শিক্ষিকা হবে। আমার মেয়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই মাশাপি ইসলাম নুরকে জেনো আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। মাশাপি ইসলাম নুরের মা আরো জানান প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন আমার মেয়ে বৃত্তি পেয়েছে সেই খবর দিয়েছেন এরই মধ্যে কারিগরি ত্রুটির কারণে ফলাফল প্রকাশের আট ঘন্টা পরেই সেই ফলাফল স্থগিত করে ১মার্চ সন্ধ্যায় নতুন ফলাফল প্রকাশ করে মন্ত্রনালয়। সংশোধিত ফলাফলেও মাশাপি ইসলাম নুর বৃত্তি প্রাপ্তি নিশ্চিত হয়। আমাদের পরিবার আনন্দিত।

  • বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাইকগাছায় ন্যাশনাল হ্যাচারীতে অগ্নিকান্ড

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাইকগাছায় ন্যাশনাল হ্যাচারীতে অগ্নিকান্ড

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে খুলনার পাইকগাছায় ন্যাশনাল বাগদা পোনা হ্যাচারীর কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (০১ মার্চ) দুপুরে
    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উক্ত আগুনের সূত্রপাত ঘটে বলে হ্যাচারী
    মালিক মো: শামিম হোসেন নিশ্চিত করেছেন। এসময় দুটি তেলের ব্রয়লার, দুটি ঘর, আসবাবপত্রসহ হ্যাচারীর কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিষ পুড়ে যায়।
    হ্যাচারী মালিক শামিম জানান, বুধবার দুপুরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট
    থেকে আগুনের সূত্রপাত হয়ে বাগদার পোনার অক্রিজেন সরবরাহের কাজে ব্যবহৃত দুটি তেলের ব্রয়লারে আগুন লাগে। এসময় ট্যাংকিতে থাকা প্রায় সাড়ে তিন কোটি বাগদার পোনা অক্রিজেন ফেল করে বলেও দাবি করেন তিনি। তবে ঠিক কি পরিমাণ পোনার ক্ষতি হয়েছে এ রিপোর্ট প্রকাশের আগে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তবে হ্যাচারীর দুটি ঘর , আসবাবপত্র সহ পোনা প্রস্তুতের কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিষ পুড়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।
    তিনি আরও জানান, ঘটনার পর তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ায় সার্ভিসে খবর দেওয়া হলেও টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • পাইকগাছায় জাতীয় ভোটার দিবস উদযাপন

    পাইকগাছায় জাতীয় ভোটার দিবস উদযাপন

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে, প্রতিপাদ্য সামনে রেখে পাইকগাছায় জাতীয় ৫ম ভোটার দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার সকালে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল আহমেদ
    এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জণ শাহা। বক্তব্য রাখেন,সাবেক উপধ্যাক্ষ রমেন্দ্র নাথ সরকার, মৃনাল কান্তি দাশ,নতুন ভোটার শিক্ষার্থী জ্যোতি রায় রোমান প্রমুখ।

  • সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থের চেক বিতরণ

    সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থের চেক বিতরণ

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম ক্ষতিগ্রস্থদের হাতে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেন। এ সময় সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা জানান, উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে তাদের ঘরগুলো দ্রুত পুনঃমেরামতের জন্য ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ময়মনসিংহে ২৪ ঘন্টায় হত্যা মামলার উদঘাটন ও আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ॥ আদালতে স্বীকারোক্তি

    ময়মনসিংহে ২৪ ঘন্টায় হত্যা মামলার উদঘাটন ও আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ॥ আদালতে স্বীকারোক্তি

    ষ্টাফ রিপোর্টারঃ
    ২৪ঘন্টার ব্যবধানে ময়মনসিংহ সদরের গোষ্টা পশ্চিমপাড়া বিল থেকে উদ্ধারকৃত গৃহবধু পুলিশ পত্নী মৌসুমী হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার করেছে পুলিশ। নিহতের হত্যাকারী স্বামী সুজন হাসানকে নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।পরে তাকে আদালতে পাঠানো হলে স্বেচ্ছায় সে স্বীকারোক্তি মোলক জবানবন্দি দিয়েছে।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পহেলা মার্চ বুধবার দাপুনিয়া ইউনিয়নের গোষ্টা পশ্চিমপাড়া নলকুড়িয়া বিলে ধান ক্ষেতের পাশে অজ্ঞাতনামা মহিলার লাশ পড়ে থাকার সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এব নিহতের পরিচয় সনাক্ত করে। নিহতের নাম মৌসুমী আক্তার (২৫)। সে ফুলবাড়িয়া উপজেলা চরকালিবাজাইল গ্রামের আমান উল্লাহ এর মেয়ে এবং মুক্তাগাছা উপজেলার সৈয়দগ্রামের এছাহাক আলীর ছেলে পুলিশ কনস্টেবল সুজন হাসানের স্ত্রী। এ ঘটনায় নিহতের বড় বোন আয়েশা আক্তার ওরফে শাহনাজ বাদী হয়ে এজাহার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ১১(ক)/৩০ ধারায় হত্যা মামলা দায়ের করেন। ওসি আরো বলেন, মামলাটি তদন্তকালে জানা যায় যে, আসামী সুজন হাসান বর্তমানে পুলিশ কনস্টেবল পদে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সেকর্মরত। নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, ২০১৮ সালে সুজন হাসান মৌসুমী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুক সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় বিরোধ চলছিল। এতে করে মৌসুমী বাদি হয়ে ২০১৯ সালে সুজন হাসানের বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ঐ মামলায় স্বামী পুলিশ কন্সটেবল সুজন হাসান দুই মাস হাজত বাস করেন। পরবর্তীতে তাদের মধ্যে মীমাংসা হলে বাদী মৌসুমী মামলা তুলে নেয়। পরে আবারো যৌতুকের বিষয় নিয়া পুনরায় তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এরই ধারাবাহিকতায় স্বামী সুুজন হাসান গত ২৮ ফেব্রুয়ারি রাতে তার শ্বশুরবাড়ি ফুলবাড়িয়ার চরকালিবাজাইলে যায়। ঐ রাতেই স্বামী সুজন তার স্ত্রী মৌসুমীকে নানা কৌশল ও ছলনা করে দাপুনিয়ার গোষ্টা পশ্চিমপাড়া নলকুড়িয়া বিলে ডেকে নিয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরুপম নাগ বলেন, বৃহস্পতিবার ভোওে সুজন হাসানকে তার কর্মস্থল নারায়ণগঞ্জ ডিবি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে কর্দমাক্ত জ্যাকেট উদ্ধার ও জব্দ করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হলে সুজন হাসান হত্যাকান্ডে জড়িত থাকার দায় স্বিকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।

  • মিরকা‌দি‌মে  কালভার্ট নির্মান  ঢালাই কা‌জের উদ্ধে‌াধন করা হ‌য়ে‌ছে।

    মিরকা‌দি‌মে কালভার্ট নির্মান ঢালাই কা‌জের উদ্ধে‌াধন করা হ‌য়ে‌ছে।

    মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ
    মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার মাছ বাজার সংলগ্ন ১৯ লাক্ষ ৪৪ হাজার ৩৭১ টাকার ভেন্ট বিশিষ্ট কালভার্ট নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহ‌স্প‌তিবার দুপুরে মিরকাদিম পৌর মেয়র হাজী মোঃ আব্দুছ সালাম এ ঢালাই কাজের উদ্বোধন করেন। পরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মেয়র হাজী মোঃ আব্দুস সালাম বলেন, কালভার্ট নির্মা‌নে ব্যয় হ‌বে ১৯ লাক্ষ ৪৪ হাজার ৩৭১ টাকা। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। তারই ধারাবাহিকভাবে মিরকাদিম পৌরসভা উন্নয়ন হচ্ছে, উন্নয়ন কাজে জনগণের সহযোগিতা চাই। এসময় আরো উপ‌স্থিত ছিলেন মিরকা‌দিম পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মোঃ বা‌প্পি শাহা‌রিয়া, মিরকা‌দিম পৌর ১নং ওয়‌ার্ড কাউ‌ন্সিলর মোঃ আব্দুল জ‌লিল, মিরকা‌দিম পৌর ৪নং ওয়ার্ড মোঃ দ্বীন ইসলাম, মিরকা‌দিম পৌর সা‌বেক কাউ‌ন্সিলর মোঃ আব্দুল ম‌জিদ সহ আ‌রো অ‌নে‌কেই।