Author: desk

  • র‌্যাব-১২’র অভিযানে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; মটরসাইকেল জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; মটরসাইকেল জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৩ মার্চ ২০২৩ খ্রিঃ বিকেল ০৩.২৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন খোকসা মৌজাস্থ জনৈক শাহআলী মুন্সির বাড়ীর সামনে ওয়াবদা রোড (ক্রসবাধ) পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল এবং ০২টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আরিফুল ইসলাম(২২) পিতা-মৃত শেজাব, গ্রাম-রামাইল, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ এরশাদুর রহমান

    সিনিয়র সহকারি পুলিশ সুপার

    ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার

    সিপিএসসি, সিরাজগঞ্জ,র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৫

  • ক্ষেতলালে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের উদ্বোধন

    ক্ষেতলালে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের উদ্বোধন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের উদ্বোধন।
    শুক্রবার ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ শামসুল আলম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, জয়পুরহাট জেলা পুলিশ সুপার নূরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ।
    এছাড়াও কালাই-ক্ষেতলাল- আক্কেলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ জেলা উপজেলা স্তরের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
    ” প্রিয়ভূমির শিক্ষার মানোন্নয়ের প্রত্যয় ” স্লোগানে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে জয়পুরহাট-২ (কালাই- ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা) আসনের প্রাথমিক- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এতে অংশ নেয়।
    অনুষ্ঠানের সমাপনীর দিন শনিবারে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি প্রধান অতিথি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপস্থিত থাকবেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তারভীর গাজী থাকবেন।

  • শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ – মুহাম্মদ বদিউল আলম

    শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ – মুহাম্মদ বদিউল আলম

    পটিয়া প্রতিনিধিঃ
    বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তর করতে কাজ চলছে। যা আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে। ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে হুলাইন গ্রামে নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম এ কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা। পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা যুবলীগ নেতা রিটন বড়ুয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মুছা, আবদুল খালেক, আবু বক্কর, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, মো. সাইফুল ইসলাম জুয়েল, আবু তৈয়ব, টিপু বিশ্বাস, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা আতিক হাসান, আশরাফুল আলম প্রমুখ।

    মুহাম্মদ বদিউল আলম সকাল ১০টায় কচুয়াই ইউনিয়ন আ’লীগ নেতা সোলাইমান মজুমদারের সহধর্মিণীর কবর জেয়ারত ও ফুলের শ্রদ্ধা নিবেদন করেন, সকাল ১১টায় কচুয়াই ইউনিয়নে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, বাদে জুমা জঙ্গলখাইন ইউনিয়নে এয়াকুবদন্ডী মোগল পাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করে, দুপুর ৩টায় আশিয়া ইউনিয়নে শ্রী শ্রী রাম চন্দ্রদেব রাম ঠাকুর স্মরণে মহতী ধর্মসভা ও মহোৎসবে অংশ নেন।

  • সেনবাগের বীজবাগে সেলিম উদ্দিন কাজলকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চায় তৃনমুল আওয়ামীলীগ

    সেনবাগের বীজবাগে সেলিম উদ্দিন কাজলকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চায় তৃনমুল আওয়ামীলীগ

    :
    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে ৮নং বীজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি হিসেবে পরিচ্ছন্ন রাজনীতির ধারক ও বাহক,তৃনমুল নেতাকর্মীদের প্রধান পৃষ্ঠপোষক এবং প্রানের স্পন্দন, জনপ্রিয় চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজলকে
    সভাপতি পদে দেখতে চায় বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল গণমাধ্যমকে জানান, সংগঠন যদি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে আমি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত আছি, অন্যথায় নয়।তবে আমি সভাপতি হিসেবে দায়িত্ব না পেলে ও আওয়ামী পরিবারের সন্তান ও একজন মুজিব আদর্শের সৈনিক হিসেবে বীজবাগের তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীদের সুখে দু:খে আজীবন যেন কাজ করে যেতে পারি, এজন্য আমি সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী।

  • রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের চত্বরে এ মেলার উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকার মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফরিদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ পরিচালক মো রফিকুল ইসলাম, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স প্রমুখ।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, উপকূলীয় এ এলাকায় তীব্র লবনাক্ততার কারণে কৃষিতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। সরকার কৃষকদের জলবায়ু উপযোগী কৃষি ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নিয়েছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা লবন সহিষ্ণু জাতের ধান উৎপাদন ও বিভিন্ন জাতের হাইব্রিড বীজ উৎপাদন করেছেন। কৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে সরকার মাঠ পর্যায়ের কৃষকদের কৃষি উপকরণ, বীজ, সার যন্ত্রপাতি সরবরাহ করেছে। পতিত জায়গা ফেলে না রেখে শাক-সবজি ও ফলের চাষ করতে হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। #

  • কেশবপুরে ট্রলির নিচে চাপা পড়ে এক ভাটা শ্রমিকের মৃত্যু

    কেশবপুরে ট্রলির নিচে চাপা পড়ে এক ভাটা শ্রমিকের মৃত্যু

    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুরের বর্গা গ্রামে অবস্থিত মের্সাস বিএসবি ব্রীক্সের এর শ্রমিক ট্রলির নিচে চাপা পড়ে আব্দুল ওহাব মনু(৬০) নামে এক জনের মৃত্যু হয়েছে ।
    থানা ও এলাকাবাসীর সূত্রে জানা যায় ২ মার্চ বিকালে কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বর্গা গ্রামের জোহর আলী শেখের পুত্র ওই গ্রামের মের্সাস বিএসবি ব্রীক্সের নিয়মিত শ্রমিক ছিলেন আব্দুল ওহাব মনু। সড়কের পাশে ইট ভাটার একটি ট্রলি মেরামত করছিল। এমন সময়ে আব্দুল হাকিমের ট্রলি এসে তাকে চাপা দিলে সে গুরুতর ভাবে আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার এসে আব্দুল ওহাবের স্বজনদের জানান তাঁর মৃত্যু হয়েছে।
    বিএসবি ব্রীক্সের মালিক আব্দুল হালিম সাংবাদিকদের বলেন আব্দুল ওহাব মনু তার ইট ভাটায় দীর্ঘদিনের নিয়মিত শ্রমিক। ২মার্চ বিকালে সে ভাটার একটি ট্রলী মেরামত করছিল। এমন সময়ে আব্দুল হাকিমের ট্রলী তাকে চাপা দিলে সে গুরুতর ভাবে আহত হয় এবং পরে তা মৃত্যু হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান তাঁর মৃত্যুর খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

  • বানারীপাড়ায় ঢেউটিন ও চেক বিতরন অনুষ্ঠান

    বানারীপাড়ায় ঢেউটিন ও চেক বিতরন অনুষ্ঠান

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদাতা: শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ, অসহায়, অতিদরিদ্রের মধ্যে বিনামূল্যে মানবিক সহায়তায় ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। উপজেলা প্রকল্প কর্মকর্তা মহাসিন-উল- হাসান এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের উপদেস্টা সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, ওসি(তদন্ত) মোঃ মবিন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক সফিকুল আলম জুয়েল প্রমূখ।
    অনুষ্ঠানে ১০২ জনকে ক্ষতিগ্রস্থ, দুস্থ, অসহায়, অতিদরিদ্রের মধ্যে বিনামূল্যে মানবিক সহায়তায় ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।#

  • মাগুরায় জুয়েলারি সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

    মাগুরায় জুয়েলারি সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

    রক্সী খান মাগুরা প্রতিনিধি : মাগুরায় জুয়েলারি সমিতি (বাজুস) এর ২০২৩ আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

    বৃহস্পতিবার জুয়েলারি মাগুরা সোনাপট্টিতে মাগুরা নিউ জুয়েলার্স এর মালিক বিশিষ্ট জুয়েলার্স ব্যাবসায়ী মোঃ ফারুক শিকদারের তত্ত্বাবধানে রাত আটটায় এক বিশাল জনসভার মধ্যে দিয়ে তার নির্বাচনী প্যানেল নিজনান্দুয়ালী শিকদার প্যানেল এর শুভ উদ্বোধন করেন, এই উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জুয়েলারি অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন, এই জনসভায় মোঃ ফারুক শিকদার সকলের কাছে দোয়া প্রার্থনা এবং সকলের মূল্যবান ভোটটি প্রদানের আশা ব্যক্ত করে তার পাশে থাকবার জন্য তিনি এবং তার প্যানেলের সকল সদস্যগণ দোয়া ও সমর্থন প্রার্থনা করেন এবং সকলকে তাদের পাশে থাকবার আশা ব্যক্ত করেন।

    রক্সী খান, মাগুরা।

  • ১১৪ বছর বয়সেে এসে বয়সের ভারে যেন শেষ হয়ে যাচ্ছে ঝালকাঠি সরকারি উচ্চ  ভবন গুলো

    ১১৪ বছর বয়সেে এসে বয়সের ভারে যেন শেষ হয়ে যাচ্ছে ঝালকাঠি সরকারি উচ্চ ভবন গুলো

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠির জেলার ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯০৯ সালের ৩রা মার্চ ঝালকাঠিতে প্রথম প্রতিষ্ঠা করা হয় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়।ঝালকাঠির ঐতিহ্যবাহী এই সরকারি উচ্চ বিদ্যালয়টির মূল ভবন সহ তিন তলা বিশিষ্ট প্রায় পরিত্যাক্ত একটি বিজ্ঞান ভবন, দোতলা বিশিষ্ট জরাজীর্ন ছাত্রাবাস সহ রয়েছে প্রধান শিক্ষকের পরিত্যক্ত বাসভবন দিকে তাকালেই মনে হবে বয়সের ভারে যেন শেষ হয়ে যাচ্ছে বিদ্যালয়ের মূল ভবন সহ অন্য ভবন গুলো।

    ১৯৬৫ সালে মূল ভবন নির্মাণ হওয়ার পর থেকে বহুবার সংস্কার কাজ হয়েছে। বর্তমানে এক প্রকার জোড়া তালি দিয়েই চলছে ঝুকিপূর্ন ভবনে পঠিদান কর্মসূচি চললেও অনেক আগে থেকেই বিজ্ঞান ভবনের অবস্থা খারাপ থাকায় সেখানে পাঠদান হয়না বললেই চলে।মূল ভবন নির্মানের পর তিন তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন, দোতলা বিশিষ্ট ছাত্রাবাস ও প্রধান শিক্ষকের বাসভবন নির্মান করা হলেও আজ তা ব্যবহারের অনুপযোগী প্রায়।তারপরেও বর্তমানে ঝালকাঠির ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়টি ৪০জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা দুই শিফটে বর্তমানে ১৭৪৩ জন শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়।বর্তমানে মূল ভবনের যে অবস্থা যেকোনো সময় ধসে পড়তে পারে একই সাথে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অধিকাংশ শ্রেণীকক্ষের ছাদের নিচ অংশ থেকে পলেস্তার ধসে ধসে পড়ছে এবং আহত হচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা। ভবনের অবস্থা দেখে মনে হয় এ যেন বয়সের ভাড়ে ধীরে ধীরে বিদ্যালয়ের ভবনটি ভেঙে যাওয়ায় বেশিরভাগ শ্রেণীকক্ষে ক্লাস হচ্ছে না।

    এ বিষয় বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আহমেদ খান জানান, বর্তমানে আমাদের ভবনের যে অবস্থা যেকোনো সময় ধসে পড়তে পারে। শুনেছি একনেকে নাকি দশ তলা বিশিষ্ট ভবন পাস হয়েছিল । আজ পর্যন্ত কাজ শুরু হয়নি বিভিন্ন মন্ত্রণালয়ে পত্রপ্রেরন করছি আমরা । মূল ভবনের অবস্থা খুব নাজুক থাকায় বেশিরভাগ শ্রেণিকক্ষ বন্ধ রয়েছে ।ভবনের যে অবস্থা ধসে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হবে। এ বিষয় একাধিক শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, আমরা স্কুলে আসলে সব সময় চিন্তায় থাকি কখন ভবনের পলেস্তার ধসে মাথায় পড়ে আর আমরা আহত হই। শ্রেণিকক্ষ সংকটের জন্য আমাদের শিক্ষার্থীদের পাঠদানে ব্যহত হচ্ছে আর আমাদের হিমশিম খেতে হচ্ছে।

    এ বিষয় একাধিক শিক্ষার্থীদের কাছে জানাতে চাওয়া হলে তারা জানান, ছাদ থেকে পলেস্তার ধসে পড়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা স্কুলে আসলে চিন্তায় থাকি কখন আমাদের মাথার উপরে ছাদের পলেষ্টার ধসে পড়ে।

    এ বিষয় ঝালকাঠি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ তৈয়বুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ভবনটি অনেক পুরাতন তাই ভবনটি ঝুঁকিপূর্ণ । কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করিনি আমরা ভবনের ছাদ বেশী ঝুঁকিপূর্ণ মনে করে সংস্কারের কাজ করছি । ভবনের দেয়ালগুলো ভালো ১০ ইঞ্চি গাঁথুনি থাকায় কোন দুর্ঘটনার আশঙ্কা নেই । একতলার ছাদের কাজ ও শ্রেণীকক্ষের সংস্কার কাজ রমজানে শুরু করব । ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ১ কোটি ৩৩ লক্ষ ৯ হাজার টাকার সংস্কার কাজ সম্পন্ন করেছি। বর্তমানে ২২ লক্ষ টাকার টেন্ডার পরিক্রিয়া সম্পন্ন হয়েছে । আরো ২০ লক্ষ টাকার সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়াধীন। তিনি আরো জানান, একনেকে ১০ তলা বিশিষ্ট স্কুল ভবন পাস হয়েছিল। অর্থ সংকটের কারণে বড় প্রজেক্ট আপাতত বন্ধ রয়েছে। ঢাকার হেড অফিসে সব সময় যোগাযোগ রাখছি বরাদ্দ পেলে আশা করি খুব শীঘ্রই নূতন ভবনের কাজ শুরু করতে পারবো। প্রাথমিক যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।

    এ বিষয় শিক্ষার্থীর অভিভাবকরা জানান, আমরা আমাদের সন্তাদেরকে স্কুলে পাঠিয়ে চিন্তায় থাক কখন যেন কোন বিপদ ঘটে। বর্তমানে বিশ্বে যেভাবে ভূমিকম্প দেখা দিয়েছে বিদ্যালয় চলাকালিন সময় আমাদের দেশে উচ্চ মাত্রায় ভূকম্পন হলে হয়তো আমাদের সন্তানদেরকে বাঁচানোর উপায় থাকবে বলে মনে হয়না।মূল ভবন ঝালকাঠির সচেতন মহল মনে করেন খুব দ্রুত ঝালকাঠির ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন একটি ভবন নির্মাণ করা প্রয়োজন। তা না হলে যে কোন সময় ঝালকাঠিতে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমরা ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

    উল্লেখ্য ঝালকাঠি সরকার উচ্চ বিদ্যালয়টি ১৮৭২ সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং ১৯৬৫ সালের ৩রা মার্চ সরকারি করন হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত ৫২জন প্রধান শিক্ষক দ্বারা স্কুল পরিচালিত হয়েছে।বর্তমানে বিদ্যালয় সংলগ্ন একটি জামে মসজিদ রয়েছে ।

  • ক্ষেতলালে বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প অনুষ্ঠিত হয়

    ক্ষেতলালে বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প অনুষ্ঠিত হয়

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুনেছা কলেজ মাঠে দুইদিন ব্যাপী আয়োজিত এ বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পে শুক্রবার সকাল দশটা মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি মহোদয়ের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়ে জুমার নামাজ পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন-মাননীয় সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. সামছুল আলম।

    এ সময় উপস্থিত ছিলেন-মাননীয় হুইপ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জেলা পুুলিশ সুপার, পুলিশ সদস্যবৃন্দ,  উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারি কমিশনার (ভূমি), স্কাউটবৃন্দ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    আয়োজক ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক হুইপের একান্ত সচিব মো: তোফাজ্জল হোসেন শিক্ষক ক্যাম্প  বিষয়ে জানান, শিক্ষকদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার মান উন্নোয়নে শিক্ষকদের ভাবনা গুলোকে শেয়ার করা ও কাজে লাগানো মূলত শিক্ষক সমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য। বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প আয়োজনের চিন্তা ভাবনা সম্পর্কে বলেন, শিক্ষার মান্নোয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় শিক্ষার মান কাঙ্খিত পর্যায়ে নেওয়া সম্ভব হচ্ছে না। কোন কোন শিক্ষক ভালো আইডিয়া নিয়ে কাজ করলেও সেই অভিজ্ঞতা শেয়ার করার প্লাটফর্ম নেই। সে কারণে এ বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে শিক্ষকরা অভিজ্ঞতা বিনিময় ও জ্ঞান অর্জনের সুযোগ পাবে। জেলার সার্বিক শিক্ষার মান উন্নয়নে সমাবেশে অংশ গ্রহণকারী শিক্ষকরা এখানে একটি সুপারিশমালা তৈরি ও উপস্থাপন করবেন।

    প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন- শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ  প্রদান করেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সকল শিক্ষকবৃন্দের নিকট আহবান জানান।

    ১। প্রাথমিক উচ্চ বিদ্যালয় সরকারি শিক্ষক ৯৯০ জন। ২। উচ্চ বিদ্যালয় সরকার শিক্ষক ৫৪ জন ও বেসরকারি শিক্ষক ৬৯০ জন, উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষক ৭৪৪ জন। ৩। মাদ্রাসার শিক্ষক ৭০১ জন। ৪। কলেজ সরকারি শিক্ষক ১৯৯ জন ও বেসরকারি শিক্ষক ২৭০ জন, কলেজের মোট শিক্ষক ৪৬৯ জন। ৫। সর্বমোট শিক্ষক ২৯০৪ জন উপস্থিত আছেন বলে জানা যায়।

    ০৪ মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী ডা: দীপু মনি এমপি, বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপিসহ শিক্ষা বিভাগীয় উর্ধতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। নতুন ধারনা নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু শিক্ষক সমাবেশকে ঘিরে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার শিক্ষকদের মধ্যে একটি উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।