Author: desk

  • স্বাধীনতার মাসে মহালছড়ির ইতিহাসে সর্ববৃহৎ কনসার্ট অনুষ্ঠিত

    স্বাধীনতার মাসে মহালছড়ির ইতিহাসে সর্ববৃহৎ কনসার্ট অনুষ্ঠিত

    রিপন ওঝা,মহালছড়ি

    মহান স্বাধীনতা দিবস কে সামনে রেখে এবং মহালছড়ি উপজেলার পাহাড়ি বাঙ্গালীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে মহালছড়ি সেনাজোন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে এপিবিএন আইডিয়াল স্কুল এর মাঠ প্রাঙ্গনে অদ্য ৩ মার্চ ২০২৩ তারিখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উক্ত কনসার্টে দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী হৃদয় খান, পায়েল ত্রিপুরা, জুলিপ্রু মারমা, খাগড়াছড়ির অরণ্য ব্যান্ড এবং মহালছড়ি শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীবৃন্দ অংশগ্রহণ করেন।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা(প্রতিমন্ত্রীর মর্যাদা,চেয়ারম্যান, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স)। তিনি বলেন পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী হতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি ঐতিহাসিক অর্জন। এ চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে শান্তির সুবাতাস বইছে। চুক্তি আগে এই পাহাড় কেমন ছিল, আর চুক্তির ২৫বছর পরে কেমন উন্নয়ন হয়েছে। এই পাহাড়ের উন্নয়ন ও সম্প্রীতি দৃশ্যমান। শান্তি চুক্তির ২৫বছর পূর্ণ হয়েছে। চুক্তির পূর্বে পার্বত্য চট্টগ্রামের এই পাহাড়ী অঞ্চলে কোন উন্নয়ন ছিলোনা। চুক্তির পরেই ২৫বছরে এসে এই পাহাড়ে উন্নয়নের জোয়ার দেখতে পাচ্ছেন। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সুবাতাস বইছে পাহাড়ে।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসন -৯ এর মাননীয় সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, মহালছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল সহ প্রমুখ গণমান্য ব্যক্তিবর্গ। উক্ত কনসার্টে আনুমানিক ১০ হাজার দর্শকের উপস্থিতি ছিল।

    “শান্তি সম্প্রীতি উন্নয়ন” এই প্রতিপাদ্য কে ধারণ করে বিভিন্ন আঞ্চলিক গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের সমৃদ্ধশীল সাংস্কৃতিকে তুলে ধরা হয়। মনোমুগ্ধকর এই পরিবেশনার মূল মন্ত্র ছিল “এক দেশ এক প্রাণ”। মহালছড়ির ইতিহাসে সর্ববৃহৎ এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হতে পেরে মহালছড়ি এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও বিমুগ্ধ।

    কনসার্টে উপস্থিত দর্শকরা জানায় এই প্রথম এত বড় একটি সংস্কৃতিক অনুষ্ঠান মহালছড়ি উপজেলায় উপভোগ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং সেনাবাহিনী ও উপজেলা পরিষদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • শেখ হাসিনার সরকার নারী শিক্ষা প্রসারে কাজ করে  যাচ্ছে-আমির হোসেন আমু এমপি

    শেখ হাসিনার সরকার নারী শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে-আমির হোসেন আমু এমপি

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। নারী শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঝালকাঠির
    নলছিটিতে শুক্রবার(৩মার্চ) বিকেলে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু (এমপি) এসব কথা বলেণ।
    আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪দলের সমন্বয়ক প্রবীন এই নেতা আরও বলেন,পাকিস্তান আমলে সারাদেশে মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় ছিল তারা আমাদের র্শিক্ষায় পিছিয়ে রাখতে চেয়েছিল। আজকে আমরা সকল ক্ষেত্রে তাদের থেকে এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনা নারী শিক্ষায় অগ্রাধিকার দিয়েছেন,আপনারা খেয়াল করে থাকবেন বির্ভিন্ন প্রতিষ্ঠানে আগের চেয়ে নারী কর্মকর্তার হার অনেক বেশি এবং তারা বেশ দক্ষতার সাথে বির্ভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন।
    এরপর ২ কোটি ৩৮লক্ষ টাকা ব্যয়ে নির্মিত চারতলা বিশিষ্ট নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবনের শুভো উদ্বোধন ঘোষনা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তরুন কর্মকার, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ প্রমুখ।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ। সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস ও শামিম মল্লিক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • জোয়ারিয়ানালাতে এমইউপি সদস্য জলিলের সহয়তায় জোরপূর্বক বাল্য বিবাহ সম্পন্নের অভিযোগ

    জোয়ারিয়ানালাতে এমইউপি সদস্য জলিলের সহয়তায় জোরপূর্বক বাল্য বিবাহ সম্পন্নের অভিযোগ

    কাওসার উদ্দিন শরীফ।

    কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক স্থানীয় এমইউপি সদস্য আব্দু জলিলের সহয়তায় বাল্য বিবাহ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    শুক্রবার ৩নে মার্চ দুপুরে বর্ণিত ইউনিয়নের নন্দাখালী এলাকার ছাত্রীর বসত বাড়ীতে এমইউপি সদস্য আব্দু জলিল উপস্থিত হয়ে বরযাত্রীদের বরণ করে নবম শ্রেণির ছাত্রীকে বরের হাতে হাতে তুলে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

    জানা যায়, বর্ণিত ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের এমইপি সদস্য আব্দু জলিল ইতিমধ্যে এলাকায় কয়েকটি বাল্যবিবাহ প্রতিরোধের বদলে মোটা অংকের অর্থে বাল্যবিবাহ সম্পন্ন করেন।

    ছাত্রীর কান্নাকাটি দেখে এ বাল্যবিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে রামু উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করলেও উপজেলার প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে কোন পদেক্ষেপ নেননি বলে জানিয়েছেন শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসাইন।

    অভিযোগের বিষয় জানতে স্থানীয় এমইউপি সদস্য আব্দু জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন,মাসিক আইন শৃংখলা বাহিনীর মিটিংয়ে বাল্যবিবাহ প্রতিরোধের বিষয় আমাদের অবগত করেন।বাল্যবিবাহর দিন বিকাল সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে ৪ টার দিকে ঘটনার স্থালে পৌঁছে দেখি বর যাত্রী বউ নিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ বন্ধের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রীর পিতা মাতা অপরাধ করছে আমার দোষ থাকলে আমি শান্তি।

    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিচিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • “রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত”

    “রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত”

    ।।গোলাম মোস্তফা রাঙ্গা।।

    ০৩ মার্চ শুক্রবার বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) রংপুর ইউনিট-এর আয়োজনে চিকলী ওয়াটার পার্ক, রংপুরে দিনব্যাপী এক্স ক্যাডেটস মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় রংপুর টাউন হল থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিকলী ওয়াটার পার্ক-এ শেষ হয়। এরপর পার্কের হলরুমে রংপুর বিভাগের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার মোঃ রকিবুস সুলতান মানিকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা)-এর জাতীয় নির্বাহী পরিষদের মূখপাত্র ও যুগ্ম মহাসচিব মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩২ ও ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত এ্যাডজুটন্টে রংপুর কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রোজাইন; ৩২ ও ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন, রংপুরের প্রাক্তন এ্যাডজুটন্টে ও (বেকা) রংপুর ইউনিটের উপদেষ্টা মেজর হারুন অর রশিদ (অবঃ); বিএনসিসির প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার বর্তমান এএসপি (প্রটোকল) মোঃ জিয়াউর রহমান পিপিএম; বিএনসিসির প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এজি মাকফুরার রহমান পিপিএমসহ অনেকেই। এরপর স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

    সবশেষে প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আসাদুজ্জামান বাতেনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন রংপুর বেগম রোকেয়া কলেজ বিএনসিসির প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট বর্তমান চ্যানেল আই ও দৈনিক সমকাল পত্রিকার রংপুর প্রতিনিধি মেরিনা লাভলী, রংপুর কারমাইকেল কলেজ বিএনসিসি’র প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার বর্তমান আনসার ও ভিডিপি হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অনেকেই।

  • মহালছড়িতে মনোজ্ঞ সম্প্রীতি কনসার্ট

    মহালছড়িতে মনোজ্ঞ সম্প্রীতি কনসার্ট

    রিপন ওঝা,মহালছড়ি

    “শান্তি সম্প্রীতি উন্নয়ন” এই প্রতিপাদ্য কে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি সেনাজোন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা দিবস কে সামনে রেখে এবং মহালছড়ি উপজেলার পাহাড়ি বাঙ্গালীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে এপিবিএন আইডিয়াল স্কুল এর মাঠ প্রাঙ্গনে ৩ মার্চ ২০২৩ তারিখে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উক্ত কনসার্টে দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী হৃদয় খান, পায়েল ত্রিপুরা, জুলিপ্রু মারমা, খাগড়াছড়ির অরণ্য ব্যান্ড এবং মহালছড়ি শিল্পকলা একাডেমির শিল্পীগণ গান পরিবেশন করেন ও সংশ্লিষ্ট কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা(প্রতিমন্ত্রীর মর্যাদা,চেয়ারম্যান, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স)।
    এছাড়াও খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসন-৯ এর মাননীয় সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, মহালছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, জেলা প্রশাসক খাগড়াছড়ি, মোঃ সহিদুজ্জামান, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল সহ প্রমুখ গণমান্য ব্যক্তিবর্গ।
    বিভিন্ন আঞ্চলিক গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের সমৃদ্ধশীল সাংস্কৃতিকে তুলে ধরা হয়। মনোমুগ্ধকর এই পরিবেশনায় মহালছড়ি এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও বিমুগ্ধ।

    মনোজ্ঞ সাংস্কৃতিক কনসার্টে উপস্থিত দর্শকরা জানায় এই প্রথম এত বড় একটি সংস্কৃতিক অনুষ্ঠান মহালছড়ি উপজেলায় উপভোগ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং সেনাবাহিনী ও উপজেলা পরিষদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উক্ত কনসার্টে আনুমানিক ১০হাজার দর্শকের উপস্থিতি ছিল।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ জুয়ারিকে আটক

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ জুয়ারিকে আটক

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শুক্রবার (৩ মার্চ)২০২৩ বিকেলে বড়বাড়ি গ্রামের একটি আম বাগানে জুয়া খেলার সময় ২ জুয়ারিকে আটক করা হয়। জুয়া খেলার সময় দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।সে সময় তাদের সঙ্গে থাকা জুয়া খেলার সামগ্রী জব্দ পাওয়া যায়।

    জানা যায়,আটকৃত জুয়ারি পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি কবিরাজ পাড়া গ্রামের তারাব আলীর ছেলে রিপন ইসলাম ও গোদাগাড়ী গ্রামের হানিফের ছেলে মামুন।এ বিষয়ে আটক ২ জন জুয়ারির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা হয়।

    উক্ত বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল আকতার জানান,ওই আমি বাগানে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাগানে অভিযান চালিয়ে তাদের ২ জনকে আটক করেছি।

    তাদের আটকের সময় তাদের কাছ থেকে এক সেট জুয়া খেলার তাস ও একটি বাই সাইকেলসহ জুয়া খেলার জন্য নগদ ৫১০ টাকা জব্দ করেছি।

  • শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ বাংলাদেশ – এমপি অসীম কুমার উকিল

    শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ বাংলাদেশ – এমপি অসীম কুমার উকিল

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ বাংলাদেশ। জাতীয় সংসদ নির্বাচন এবছর ডিসেম্বর অথবা আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। তাই সকল নেতৃবৃন্দকে দ্বিধা-বিরোধ ভূলে গিয়ে দলীয় পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান করেন।

    কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল বক্তব্যে এসব কথা বলেন।

    শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চিথোলিয়া খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.শামছু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি।

    ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.এনামুল কবীর খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া, দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল হক ফকির বাচ্চু, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল হক তালুকদার কনক ।

    এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঁইয়া, মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো.এনামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।

  • ময়মনসিংহে  ডিভিশনাল স্পেশালাইজড হাসপাতালের উদ্ধোধন

    ময়মনসিংহে ডিভিশনাল স্পেশালাইজড হাসপাতালের উদ্ধোধন

    ষ্টাফ রিপোর্টারঃ
    স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার প্র্রতিশ্রুতি নিয়ে ময়মনসিংহ ডিভিশনাল স্পেশাইজড হাসপাতাল লিমিটেড এর শুভ উদ্ধোধন করা হয়েছে।

    ৩রা মার্চ শুক্রবার বিকালে চরপাড়া এলাকায় অবস্থিত এ অত্যাধুনিক স্পেশালাইজড হাসপাতালটির উদ্ভোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর সাবেক মহাসচিব ময়মনসিংহ-৪ আসনের সর্বস্তরের জনতার প্রিয়মুখ অধ্যাপক ডাক্তার এম এ আজিজ,

    উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, তরুণ রাজনীতিবিধ, হাসপাতালের চেয়ারম্যান এইচ এম ফারুকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহিতুর রহমান শান্ত,বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ হরিশংকর দাশ,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সাদেক খান মিল্কী টুজু, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুছ,কাউন্সিল উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা বায়েজিদ, স্বপ্না খন্দকার প্রমূখ।

  • বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে  নীলফামারী জেলার দ্বিতীয় দিনের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন

    বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নীলফামারী জেলার দ্বিতীয় দিনের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি ঃ
    অদ্য শুক্রবার (০৩ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ) নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত দ্বিতীয় দিনের কার্যক্রমে প্রার্থীদের Physical Endurance Test (PET)- ২০০ মিটার দৌড়, পুশ আপ, লং জাম্প ও হাইজাম্প অনুষ্ঠিত হয়।
    দ্বিতীয় দিনে Physical Endurance Test (PET) পরীক্ষায় নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রংপুর ও সদস্য, টিআরসি নিয়োগ বোর্ড; কনক কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পঞ্চগড় ও সদস্য, টিআরসি নিয়োগ বোর্ড; আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব ডাক্তার আতিউর রহমান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নীলফামারীসহ জেলা পুলিশের উর্দ্ধতন ও অধস্তন কর্মকর্তা কর্মচারীগণ।

    নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার নীলফামারী দ্বিতীয় দিন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন কোনরকম আর্থিক লেনদেন কিংবা কোন অসৎ উপায়ে এই চাকরি পাওয়ার কোন সম্ভাবনা নেই, স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নিয়োগ সম্পন্ন হবে।

    পরিশেষে আগামী ০৪/০৩/২০২৩ খ্রিঃ সকাল ৭.০০ ঘটিকায় পুলিশ লাইন্স, নীলফামারী মাঠে উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ-পত্র সহ উপস্থিত হয়ে (৩য় দিনের) পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ প্রদান করেন।

  • মুন্সীগঞ্জ‌ে পাঁচগাঁও‌তে  প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেম্বার পদপ্রার্থী মোঃআওলাদ হো‌সেন খন্দকার

    মুন্সীগঞ্জ‌ে পাঁচগাঁও‌তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেম্বার পদপ্রার্থী মোঃআওলাদ হো‌সেন খন্দকার

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে মেম্বার পদপ্রার্থী মোঃআওলাদ হো‌সেন খন্দকার তিনি মোরগ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন।

    এদিকে ১০নং পাঁচগাঁও ইউনিয়নে পোস্টারে ছেয়ে গেছে গ্রামের অলি-গলি ঘর-বাড়ি গাছ-পালা ও বিভিন্ন স্থাপনায়।
    নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ান সহ গ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।
    তারা অটোরিক্সা, ইজিবাইক,রিক্সায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এমনকি স্কুল,কলেজ,মসজিদ হাসপাতালের নিকট মাইকের প্রচার করে প্রার্থীদের যোগ্যতা ও আদর্শের কথা বলছেন।প্রার্থীরা আরামের ঘুম হারাম করে কনকনে শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।সবার আশা ভোট জিততেই হবে।তবে সাধারণ ভোটাররা ভোট দেয়ার ব্যাপারে কোন প্রার্থীকেই নিরাশ করছেন না।প্রার্থীরা ভোটারদের বাড়িতে,দোকানে,গিয়েও ভোট প্রার্থনা করছেন।শুধু তাই নয় মাঠে কর্মরত শ্রমিকদের কাছে ও যাচ্ছেন ভোটের আশায়।দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।

    এদিকে ১০নং পাচঁগাঁও ইউ‌নিয়ন প‌রিষদ নিবার্চনে ১নং ওয়া‌র্ডের মেম্বার প্রার্থী মোঃ আওলাদ হো‌সেন খন্দকার বলেন,জনগণের ইচ্ছাতেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।তাই জনগণ আমাকে নির্বাচিত করবে এটাই কামনা করছি।আমি কথায় নয় কাজে বিশ্বাসী।আমি ১০নং পাঁচগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাস্তা-ঘাট সহ এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।