Author: desk

  • মানুষকে স্বস্তির জীবন দিয়েছে আওয়ামী লীগ সরকার : হুইপ স্বপন

    মানুষকে স্বস্তির জীবন দিয়েছে আওয়ামী লীগ সরকার : হুইপ স্বপন

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি
    জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। আমরা তার বাইরে নয়। এটি বাস্তবতা। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় প্রত্যেকটা জিনিষ-পত্রের দাম বেড়েছে।

    তারপরও বাংলার মহান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মানুষকে একটা স্বস্তির জীবন দিয়েছে। ’
    জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের সমাপনি দিন শনিবার দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    শিক্ষকদের উদ্দেশ্যে হুইপ স্বপন বলেন, ‘বঙ্গবন্ধু শিক্ষার জন্য যতটা করেছেন এতটা আর কেউ করেনি। তিনি আট মিলিয়ন ডলার সম্পদ নিয়ে এক হাজার কোটি টাকার নিচে বাজেট দিয়ে দেশের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছেন।

    তার মেয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলমের এক খোঁচায় ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছেন। অথচ বঙ্গবন্ধুর মৃত্যুর পর ২১ বছরে যারা ক্ষমতা দখল করে ছিলেন তারা সরকারি করেছেন মাত্র ৯শ স্কুল। ’
    অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটসহ ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসাররা।

    শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠানে তিন উপজেলার তিন হাজার শিক্ষক অংশ নেন।

    শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার বিষয়ে করণীয় সম্পর্কে শিক্ষকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি।

  • কুসুমপুরা তৈয়বিয়া তাহেরীয়া একতা সংঘের উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

    কুসুমপুরা তৈয়বিয়া তাহেরীয়া একতা সংঘের উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

    নিজস্ব প্রতিনিধিঃ পটিয়ার পশ্চিম কুসুমপুরা তৈয়বিয়া তাহেরীয়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ৩রা মার্চ রোজ: শুক্রবার রাত ৮টায় পেঠান সর্দার জামে মসজিদের পশ্চিম পার্শ্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি’র ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। প্রধান মেহমান ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল।
    উদ্ভোধক ছিলেন ভেলুয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান
    বিশিষ্ট সমাজসেবক আবদুর রউফ ভুট্টো। মোঃ আরাফাত সানির সভাপতিত্বে অনুষ্টান সঞ্চালনা করেন মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ সাব্বির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন, নছরুল্লাহ্ খাঁন রাশেদ, আরমান উদ্দিন রোমেল, মাধাই চন্দ্র নাথ, মোঃ আজিজ, আবু ছৈয়দ লালু, মোঃ নাছির, নুরুল ইসলাম নুরু, মোঃ খোরশেদ আলম, তৌহিদুল ইসলাম জুয়েল, মোঃ আলমগীর, মোঃ মহিম, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আবদুল করিম, আবু তৈয়ব, মোঃ ইলিয়াস, দিদারুল ইসলাম প্রমূখ।

  • মাদ্রাসা শিক্ষকদের বেতন বৈষম্য দূর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা – এমপি ওমর ফারুক চৌধুরী

    মাদ্রাসা শিক্ষকদের বেতন বৈষম্য দূর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা – এমপি ওমর ফারুক চৌধুরী

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে মাদ্রসা শিক্ষক কর্মচারীদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল ১১ টার সময় অনুষ্ঠিত এ মিলন মেলায় অধ্যক্ষ মোঃ হায়াত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস।

    বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, মহিশালবাড়ী জামে মসজিদের ইমাম, আরবী বিভাগের প্রভাষক মাও. দুরুল হোদা, প্রমূখ।
    আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খাইরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এমএন রেদওয়ান ফেরদৌস, কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুল মজিদ মাষ্টার।

    প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাদ্রাসা শিক্ষার বেতন বৈষম্য দূর করা হয়েছে, স্কুল, কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক কর্মচারীগণ যে সুযোগ সুবিধা পান, মাদ্রসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক কর্মচারীগণ একই সুযোগ সু্বিধা পেয়ে থাকেন, ইসলামী ফাউন্ডেশন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় নির্মান করেছেন আওয়ামীলীগ সরকার। ৭৯ হাজার মসজিদে কুরআন শিক্ষা দেয়া হয়। আর একটি কুচক্রিমহল আওয়ামীলীগকে ইসলামের দুশমন বলে থাকেন। এটা সঠিক?

    যে জাতি উপকারীর উপকার স্বীকার করে না সে জাতি উন্নতি করে না। বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ গর্বিত ইতিহাস সম্পর্কে শিক্ষকদের জানতে হবে। স্বাধীনতা, বঙ্গবন্ধু, বাংলাদেশকে সবাইকে জানতে হবে।

    শিক্ষকদের বলবো দেশকে ভাল বাসতে হবে, ভালভাবে পড়া লেখাপড়া করতে হবে, নিজেকে ভাল শিক্ষক হতে হবে, শ্রেষ্ট শিক্ষক হিসেবে গড়ে তুলতে । শিক্ষা প্রতিষ্ঠানের সময়ের বাইরে শিক্ষার্থীদের জন্য সময় দিতে হবে।

    বিএনপি বার বার মিথ্যা, অপপ্রচার করে বিদেশে জনমত সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। ১০ ডিসেম্বরের পর দেশে আওয়ামীলীগ সরকার থাকবে না। বিএনপি জামায়াত দেশ পরিচালনা করবেন। তারা ৬৪ জেলায় বোমা ফাটিয়েছিল। প্রধান মন্ত্রীর নেতৃত্বে এক একটি মডেল মসজিদে ১২/১৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। দেশে শত, শত মডেল মসজিদ নির্মান করেছেন প্রধান মন্ত্রী, গোদাগাড়ীতেও একটি মডেল মসজিদ নির্মান করা হয়েছে।

    বিএনপি জামায়াত দেশে ইসলাম পক্ষে কোন কাজ করতে পারে নি। বঙ্গবন্ধু শেখ হসিনা প্রতি উপজেলায় ২ টি করে শিক্ষা প্রতিষ্ঠান সরকািরকরণ করে দিয়েছেন। শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে বেশী চিনে, যেমন শেখ মুজিবুর রহমানকে যেমন চিনতেন। বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তারাতো একটি সেনানিবাসের দল, একটি খোচ্চর দল। প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী আরও বলেছেন, গোদাগাড়ী তানোরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, নৌকার ঘাঁটি।

    আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে খুব শক্ত নির্বাচন, নিজেদের মাঝে ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে। প্রতিটি নির্বাচনের সময় কিছু সুসময়ের পাখির আগমন হয়, তাদের সাথে কিছু নেতা কর্মী ঘোরাফেরা করে। কিন্তু অতীতে কোন লাভ হয় নি। এবারো কোন লাভ হবে না।
    আওয়ামীলীগ ক্ষমতায় থাকা, শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন হওয়া, দেশ এগিয়ে যাওয়া আর বিএনপি জামায়াত ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন ব্যাহত হওয়া। দেশের সম্পদ লুটপাট করা, মানুষ হত্যা করা।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • পটিয়ার তাইজুল ইসলাম স্মৃতি অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

    পটিয়ার তাইজুল ইসলাম স্মৃতি অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

    পটিয়া প্রতিনিধিঃ পটিয়ার জিরি ইউনিয়নে পূর্ব কৈয়গ্রাম তাইজুল ইসলাম স্মৃতি অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ৩রা মার্চ রোজ: শুক্রবার রাত ১০টায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। মুহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন মোঃ সরওয়ার রুবেল।
    বিশেষ অতিথি ছিলেন মোঃ সাইফুল ইসলাম, স্থপতি রিদওয়ানুল হক, মোঃ ফরিদ সও, মোঃ আবু তাহের, জাহাঙ্গীর আলম সুজন, মোজাম্মেল হক, আবুল হাসেম, মোঃ ইলিয়াছ সও, নুরু সওদাগর, মোঃ বাবুল, মোঃ ইব্রাহিম, বেলাল উদ্দিন, জয়নাল আবেদিন ফরহাদ, তৌহিদুল আলম জুয়েল, মোহাম্মদ আয়েছ, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ তসলিম, মোঃ নাছির, মোহাম্মদ ইউনুচ, আজিজুল্লাহ্ আজিজ, মোঃ মাহাবুবুল আলম, আবু তৈয়ব, সাজ্জাদ হোসাইন, মোঃ ফয়সাল প্রমূখ।

  • ডাসারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

    ডাসারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের ডাসারের পশ্চিম কমলাপুর ১৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    গত কাল সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদেরর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    ইতালী প্রবাসী কাজী মিজবাহুল ইসলাম সান্টু কাজীর সার্বিক সহযোগিতায় ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন।
    এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সুজন কাজী সহকারি পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর শরীয়তপুর জেলা,বীর মুক্তিযোদ্ধা মোঃ এসকান্দার আলী মাতুব্বর, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মনির হোসেন মাতুব্বর,অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ রাজু আহম্মেদ, আমেরিকা প্রবাসী কাজী জসিম ও ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ কাজী, ডাসার উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক মতিউর রহমান হাওলাদার, সদস্য মোঃ ফিরুজ খন্দকার,ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জহিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক আবিদ হাসান তালুকদার,সত্তার মাতুব্বর,সেচ্ছাসেবক লীগ নেতা চয়ন ইমতিয়াজ ডালিম,মমিনুল ইসলাম কালু মোল্লা, আরিফুজ্জামান,ডাসার উপজেলা প্রেসসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রতন-দে প্রমুখ।
    পরে উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ঠাকুরগাঁওয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    ঠাকুরগাঁওয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    বিয়াম ল্যাবরেটরি স্কুলের আয়োজনে শনিবার ৪ মার্চ সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ । দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক পত্নী ও ঠাকুরগাঁও মহিলা কল্যাণ ক্লাবের সভানেত্রী জান্নাতুন ফেরদৌসী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা এবং হেল্পডেস্ক শাখা) তারেক হাসান তাহসিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রবাসী কল্যাণ শাখা) পলি রানী দেবসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও।

  • মুক্তিযোদ্ধার বসত ঘড়ে আগুন

    মুক্তিযোদ্ধার বসত ঘড়ে আগুন

    কে এম সোহেব জুয়েল : গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য শাহজিরা গ্রামের বীর মুক্তি যোদ্ধা মো: আবদুল হাই বেপারির ৭০ এর পাকের ঘড়ে গতকাল শুক্রবার ( ৩ মার্চ) দুপুর আরাই টার দিকে কে বা কাহারা আগুন লাগিয়ে দিলে ঘড়টি আগুন পুরতে থাকে। স্হানীয়দের সহায়তায় ঘড়টির আগুন নিভানো হলেও আগুনের তাপে অর্ধালক্ষাধিক টাকার বেশি ক্ষতিগ্রস্ত হন মুক্তিযোদ্ধা মো: আবদুল হাই এমনটি জানিয়েছেন তিনি । এবং আগুনের তাপে ওই মুক্তি যোদ্ধার বসত ঘড়ের বিভিন্ন জায়গার টিনের চালা পুরে যাওয়া সহ ঘড়ে থাকা বিভিন্ন মালামাল আগুনের তাপে পুরে যাওয়ায় অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতি গ্রস্হ হয়েছেন বীর মুক্তি যোদ্ধা অসহায় আবদুল হাই। তাই ক্ষতি লাঘবে সরকারি মহলে হস্তক্ষেপ কামনা করছেন অসহায় বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই।

  • বরগুনার  সদর উপজেলা এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

    বরগুনার সদর উপজেলা এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

    মোঃ খাইরুল ইসলাম মুন্না

    বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে জীবন এখানে শেষ নয় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু সংগঠন বরগুনা উপজেলা এনসিটিএফের বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয় ।

    আজ শনিবার বেলা ১০ ঘটিকায় বরগুনা উপজেলা এনসিটিএফের সহ-সভাপতি রিফাহ তাসনিয়া পুন্যির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও শিশু সংগঠক চিত্তরঞ্জন শীল, বিশেষ অতিথি ছিলেন মোঃ মনির হোসেন কামাল, পরিচালক, লোক বেতার ও সাবেক সভাপতি বরগুনা প্রেসক্লাব, মোঃ সোহেল পঞ্চায়েত, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি বরগুনা লেমুয়া মাধ্যমিক বিদ্যালয়, জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক সিবিডিপি, বরগুনা প্রমূখ।

    প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার শিশু সুরক্ষা বিষয়ের উপর গুরুত্ব দেন।

    সভায় বরগুনা সদর এনসিটিএফ এর নতুন কমিটি গঠিত হয়।
    এতে উম্মে হাবিবা রূপা সভাপতি, পার্থ মজুমসহ সভাপতি, আয়শা আক্তার রিতু সাধারণ সম্পাদক, সৌরভ গোলদার তুর্য যুগ্ম সাধারণ সম্পাদক, তাইয়েবা ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোঃ রাহাত খান ও উম্মে হানি শিশু গবেষক, আকিব হোসেন রাফি ও ইশরাত জাহান শিশু সাংসদ এবং মোঃ মাসুদ ও নূরে উম্মে রাইয়ান আনিকা শিশু সাংবাদিক নির্বাচত হয়।

    সবশেষে নতুন কমিটির সপথ বাক্য পাঠ করান সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ। নব নির্বাচিত কমিটির সদস্যরা আগামী বছরের জন্য একটি কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখে।
    তারা শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা প্রতিরোধ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে । নতুন কমিটির সদস্যরা আরও অভিমত ব্যক্ত করে বলেন , ‘আমরা নিজেরা এক একজন শিশু। তাই আজ এত বড় একটি দায়িত্ব পেয়েছি, সেজন্য গর্ববোধ করছি। দিনটি তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করে।

  • দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী বেতাগীর মোকামিয়া দরবারের বার্ষিক মাহফিল মুসলিমীন সম্মেলন অনুষ্ঠিত

    দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী বেতাগীর মোকামিয়া দরবারের বার্ষিক মাহফিল মুসলিমীন সম্মেলন অনুষ্ঠিত

    মোঃ খাইরুল ইসলাম মুন্না, বেতাগী বরগুনা

    বরগুনার বেতাগীতে দক্ষিনবঙ্গের ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফের দুইদিন ব্যাপী ইছালে ছাওয়াব ও বার্ষিক ওয়াজ মাহফিল এবং বাংলদেশ জমিয়াতুল মুসলিমীন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

    শুক্রবার (৩ মার্চ) দুইদিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে মোকামিয়া দরবার শরীফের পীর ও জমিয়াতুল মুসলিমীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহ মো: মাহমুদুল হাসান ফেরদৌসের সভাপতিত্বে এতে বয়ান করেন, মোকামিয়া দরবার শরীফের সেঝ ছাহেবজাদা হাফেজ মাওলানা মো: মোস্তফা হোসাইন।

    এসময় বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান সহ স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সমাপনি বয়ান করবেন, ফুরফুরা শরীফের পীরে কামেল ভারতের হুগলীর আল কোরাইশী শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত। শুক্রবার দিবাগত গভীর রাতে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও মুসলিম উম্মার ঐক্য, কল্যান কামনা করে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল সম্পন্ন হবে।

  • নীলফামারী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার – ৯

    নীলফামারী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার – ৯

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
    গত ২৪ ঘন্টায় জেলা পুলিশ নীলফামারী বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অভিযান-০৯ জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।
    নীলফামারী থানা‌ঃ সি আর মামলায় গ্রেফতার-০২ জন।
    সৈয়দপুর থানাঃ নিয়মিত মামলায় গ্রেফতার-০৩ জন; জি আর মামলায় গ্রেফতার-০১ জন।
    কিশোরগঞ্জ থানা‌ঃ ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার-০১ জন; জি আর মামলায় গ্রেফতার-০২ জন।