পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ও উপজেলা সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে।
গতকাল শনিবার উপজেলা সাংবাদিকের আয়োজনে বি.সি.ই এর ট্রেনিং সেন্টার হলরুমে এ মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় মোকাদ্দেস হায়াত এর সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা সাংবাদিক ইউনিয়ন আহবায়ক এমিএম সামসুজ্জোহা, সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব, সদস্য আবু তোরাব মানিক, জাকির মোস্তাফিজ মিলু, ইমদাদুল ইসলাম ভূট্টো, নাজমুল হুদা সোহান, আজম রেহমান, গোলাম রব্বানী, নুরুন নবী, বুলবুল আহম্মেদ, আজিজুল হক, আব্দুল আলীম, বাধন, ফাইদুল, লিমন উপজেলা সাংবাদিক বৃন্দরা।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার আদায়, নির্যাতিত সাংবাদিকের পাশে দাড়ানো, সাংবাদিকের মুল ধারাবাহিকতায় কাজ করা ইত্যাদি।
Author: desk
-

পীরগঞ্জে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভা
-

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত প্রায় শতাধিক
মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে জেলা ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে প্রায় শতাধিক।
নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দরগাশিং গ্রামের মৃত মরলের ছেলে তমিজ উদ্দীন (৬০), একই ইউনিয়নের পিঠাখাওয়া গ্রামের সিরুর ছেলে হাসিবুল ইসলাম (৩২) ও প গড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিড়াজোত গ্রামের মৃত কাসেম আলীর ছেলে স্বপন আলী (২৫)।শনিবার (৪ মার্চ) দেবীগঞ্জ-প গড় মহাসড়কের লক্ষ্মীরহাট ও বোদা চন্দনবাড়ি মাদরাসার সামনে এই দুটি দুর্ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন ও বোদা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দেবীগঞ্জে তিন দিনব্যাপী আ লিক জেলা ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাসে করে ফিরছিলেন মুসল্লিরা। এর মধ্যে একটি বাস দুপুর ২টার দিকে দেবীগঞ্জ-প গড় মহাসড়কের লক্ষ্মীরহাট এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা ৪৭ জনের মধ্যে ২৬ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় স্বপন আলীকে দেবীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এছাড়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে বিকেল ৩টার দিকে বোদা চন্দনবাড়ি মাদরাসার সামনে বাসের চাকা পাংচার হয়ে আরেকটি দুর্ঘটনা ঘটে। এতে তমিজ উদ্দীন (৬০) ও হাসিবুল ইসলাম (৩২) নামে দুইজন নিহত হন। আহত হন অন্তত ৫১ জন। তাদেরকে উদ্ধার করে বোদা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
মুহম্মদ তরিকুল ইসলাম।
-

নড়াইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সাইফুল সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক
উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে মোঃ সাইফুল ইসলামকে পুনরায় সভাপতি, শামীম আতীক
মহীদকে সহসভাপতি ও এম এইচ সোহেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয়
পতাকা উত্তোলণ ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধক বাংলাদেশ আওয়ামী
মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান।
পরে শিল্পকলা একাডেমী হলরুমে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের
আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন প্রধান অতিথি
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২
আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্তুজা, প্রধান বক্তা বাংলাদেশ
আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর,
বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল
পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির
কার্যকরি সভাপতি মোঃ সাইফুল আলম মানিক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর
মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম, সহ-সভাপতি সাজ্জাদুল হক লিকু সিকদার, কেন্দ্রীয়
কমিটির সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু, আওয়ামী লীগ নড়াইল সদর পৌর শাখার
সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম
উজ্জ্বল, সাধারন সম্পাদক এস,এম, পলাশ প্রমুখ।অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায়
বিশ^াসী আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে তৃণমুল পর্যায়ে জোরালোভাবে কাজ করার
আহবান জানান।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলামকে পুনরায় সভাপতি, শামীম
আতীক মহীদকে সহসভাপতি ও বীরমুক্তিযোদ্ধার সন্তান এম এইচ সোহেলকে সাধারণ
সম্পাদক মনোনীত করা হয়। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে
কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান।
সম্মেলনে মৎস্যজীবি লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক
নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ### -

পুলিশ-মুসল্লি সংঘর্ষে রণক্ষেত্র পঞ্চগড়, নিহত ২ সতর্ক অবস্থায় পুলিশ বিজিবি র্যাব
মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসা বন্ধকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর থেকে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড় শহর। এ সময় তাদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
এসময় পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। সংঘর্ষ চলাকালে আহমদিয়া সম্প্রদায়ের ব্যবসায়ীদের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ এবং ২০টি বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ মুসল্লিরা। পরিস্থিতি বিবেচনায় ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ দপ্তর।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসা বন্ধ ও তাদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ করে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা। জুমার নামাজ শেষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন মসজিদের মুসল্লিরা শহরের শেরেবাংলা পার্ক মোড়ে জড়ো হন। বিক্ষুব্ধ মুসল্লিদের সঙ্গে স্থানীয় এবং বহিরাগত কিছু যুবক বিক্ষোভসহ সড়ক অবরোধের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের ওপর ব্যাপক ইটপাটকেল ছোড়ে। পুলিশও কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হন আরিফুর রহমান (২৭) এবং প্রকৌশলী জাহিদ হাসান (২২) নামে দুই যুবক। আরিফুর শহরের ইসলামবাগ এলাকার ফরমান আলীর ছেলে এবং জাহিদ নাটোর জেলার বনপাড়া উপজেলার বাসিন্দা ও আহমদিয়া সম্প্রদায়ের অনুসারী। রাত ৮টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে বার্ষিক সালানা জলসা বন্ধ ঘোষণা করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক নিহত আরিফুর রহমানের পরিবারের লোকজনের দাবি, বাড়ির কাছে মসজিদপাড়া মহল্লায় আরিফুর রহমানকে ধাওয়া করেন পুলিশ সদস্যরা। তাঁরা এলোপাতাড়ি রাবার বুলেট ছোড়েন। আরিফের মাথায় বুলেট লাগলে তিনি মারাত্মক আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আহ্বায়ক আহমেদ তফসের চৌধুরী বলেন, হামলাকারীরা জাহিদ হাসানকে পিটিয়ে হত্যা করে। পরে তার লাশ রেখে পালিয়ে যায়।
প্রতিবছরের মতো এবারও জেলা শহরের আহমদনগর এলাকায় শুক্রবার সকাল থেকে তিন দিনব্যাপী বার্ষিক জলসা শুরু হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আহমদিয়া সম্প্রদায়ের মানুষ যোগ দেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে চার ঘণ্টা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করেন মুসল্লিরা। পরিস্থিতি সামাল দিতে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে আহমদিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দকে সালানা জলসা বন্ধের আহ্বান করলে তারা তা বন্ধ করতে সম্মত হয়। আহমদনগর এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা শুক্রবার রাতেই বন্ধ করা হয়েছে।
আজ শনিবার সতর্ক অবস্থায় পুলিশ বিজিবি র্যাব এই রিপোর্ট লেখা পর্যন্ত। -

নড়াইলে লাঞ্ছিত হওয়া সেই অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে টিভিএস মোটরসাইকেল উপহার দিলেন নাট্যকার রামেন্দু মজুমদার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে লাঞ্ছিত হওয়া সেই অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে টিভিএস মোটরসাইকেল উপহার
দিয়েছেন প্রখ্যাত নাট্যকার রামেন্দু মজুমদার।
নড়াইলের মিজার্পুর ইউনাইটেড ডিগ্রি কলেজে লাঞ্ছিত হওয়া এবং মোটরসাইকেল পুড়িয়ে ক্ষতিগ্রস্ত করা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মোটরসাইকেল উপহার দিয়েছেন প্রখ্যাত নাট্যকার রামেন্দু মজুমদার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (৪ মার্চ) সকালে নড়াইল শহরের আশ্রম রোডে টিভিএস মোটরসাইকেলের শো-রুম হতে নাট্যকার রামেন্দু মজুমদারের পক্ষে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেলটি হস্তান্তর করেন।
মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এ মোটরসাইকেলটি নিছক একটা উপহার নয়, এটা অসামান্য উপহার। এ উপহার প্রমাণ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস সেদিন কোনো অপরাধ করেননি। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তিনি একজন সৎ ও ভালো মানুষ। কর্মক্ষেত্রে একজন দক্ষ ও যোগ্য মানুষ। এ উপহার সারা দেশ ও বিশ্ববাসীকে জানিয়ে দিল অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে সবাই ভালোবাসেন।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরাসহ আরও অনেকে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, প্রসঙ্গত, নড়াইলে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে নূপুর শর্মার ছবি ব্যবহার করে লেখেন-প্রণাম নিও বস ‘নূপুর শর্মা’ জয় শ্রীরাম। এ পোস্ট দেওয়ার পর গত বছরের (২০২২ সালের) ১৮ জুন সকালে কলেজে আসেন রাহুল। এরপর তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বললেও পোস্ট মুছেননি রাহুল।
পরে শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানান। এক পর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সব শিক্ষকদের পরামর্শে রাহুলকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন।
অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ এনে বিক্ষুদ্ধ জনতা ঘটনার দিন ১৮ জুন বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতারমালা পরিয়ে প্রতিবাদ জানান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। -

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হাতপা বাধা অবস্থায় ৭ম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩নং হোসেন গাঁও ইউনিয়নের রামরাই দিঘির পুর্ব পাশে ভুট্টা ক্ষেত থেকে সাইফুল ইসলাম(১৪)নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহ উদ্ধার প্রাক্কালে লাশের হাত পা বাধা ছিল বলে জানা যায়। উদ্ধার করা হয়।উক্ত মরদেহ হরিপুর উপজেলার এক ৭ম শ্রেণির কিশোর।নিখোঁজ- সাইফুল ইসলাম হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নুর ইসলাম ছেলে ও চৌরঙ্গী রণহাট্টা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১ জন ছাত্র।
তথ্য সূত্রে জানা গেছে,সাইফুলের মুখে কাপড় পেঁচিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে ফেলা রাখা হয়েছে ভুট্টা ক্ষেতের এক পাশে।ঐ এলাকার স্থানীয় নারীরা ঘাস তুলতে এসে তার লাশ দেখতে পায়।পরে খবর পেয়ে পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করে লাশটি থানায় নিয়ে আসেন।
সে সময়,সাইফুলের বাবা নুর ইসলাম বলেন, ‘২৮শে ফেব্রুয়ারি-২০২৩ বিকেলে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার থেকে সাইফুল তার ব্যাটারিচালিত-অটো গাড়িতে করে দু’জন যাত্রী নিয়ে কাঁঠালডাঙ্গী বাজারের উদ্দেশে রওনা দেন।সাইফুল রাতে বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের লোকজন তাকে মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পান।
এ বিষয়ে নুর ইসলাম হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গুলফামুল ইসলাম জানান,ভুট্টাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল রহস্য বুঝা যাবে।এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।
-

পূবাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
পূবাইল গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাড়াদেশে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জামাত-বিএনপি’র নৈরাজ্য সন্ত্রাসী ঠেকাতে পূবাইল থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ শান্তি সমাবেশের আয়োজন করেন।
শনিবার (৪মার্চ)বিকেলে মিরের বাজারে পূবাইল থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশে এগিয়ে যাচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে রুপ লাভ করবে । স্মার্ট হবে এ দেশের জনগণ। তিনি আরো বলেন, এদেশের জনগণের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, থাকতে হবে প্রতিটি মানুষের ভিতরের দক্ষতা,যা কাজে লাগিয়ে এদেশ এগিয়ে যাবে।শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউল্লাহ মন্ডল সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন, আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, সভাপতি পুবাইল থানা আওয়ামী ও কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। সঞ্চলনায় ছিলেন, অধ্যক্ষ এম জাহিদ আল মামুন, সাধারণ সম্পাদক পুবাইল থানা আওয়ামী। হোসনেয়ারা সিদ্দিকী জুলি সাবেক মহিলা বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। সাইফুল ইসলাম এক নং যুগ্ন আহবায়ক গাজীপুর মহানগর যুবলীগ।রাজিবুল হাসান রাজীব,আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ।
শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, মোমেন মিয়া কাউন্সিলর ৪১ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আব্দুস সালাম বিএ, কাউন্সিলর ৪২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। শাহিনুল আলম মৃধা কাউন্সিলর ৩৯ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক, হাসানুল বান্না (মজু), সদস্য সচিব ছোলেমান মোল্লা। ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক, আলমগীর হোসেন খান, সদস্য সচিব শেখ জাকারিয়া হোসেন জাকির। ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান মাস্টার, সদস্য সচিব আবুল কাশেম। আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা যুগ্ন আহবায়ক ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ।
-

জনবান্ধব শেখ হাসিনা একজন সফল রাষ্ট্র নায়ক-মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী
আনোয়ার হোসেন।
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//
মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন,আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রানী সম্পদের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সরকারের পৃষ্ঠপোষকতা প্রাইভেট খাত এগিয়ে আসায় এই বিপ্লব সম্ভব হয়েছে। করোনা পরিস্থিতি এবং ইউক্রেনে রাশিয়া যুদ্ধের কারনে খাবারে যে প্রোটিন আমাদানি করতে হয় সেই প্রোটিন আমদানির ক্ষেত্র সংকোচিত হয়েছে। তার পরেও সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। প্রোটিন আমদানি করেন তাদের উপর উৎস কর বন্ধ করেছে।সরকার আপনাদের পাশে। প্রধানত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গরিব বান্ধব সরকার, দেশ উন্নয়নের সরকার, উন্নয়নের যাদুকর, জনবান্ধব সরকার, শেখ হাসিনা বিশ্বের বিশ্বয়কর সফল রাষ্ট্র নায়ক। তার শাসনামলে বাংলাদেশের সকল ক্ষেত্রে অভাবনীয় অকল্পনীয় উন্নয়ন হয়েছে দেশের মানুষ না খেয়ে থাকবেনা, গৃহহীন থাকবেনা ঘোষনা দিয়ে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে চলেছেন। প্রানী সম্পদ দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। এ প্রানী সম্পদ বিভাগ লাখ লাখ পরিবারকে কর্মসংস্থান করে দিয়ে সাবলম্বি করেছে।
মন্ত্রী গতকাল শনিবার সকালে স্বরূপকাঠিতে প্রানী সম্পদ মেলার উদ্বোধন কালে এসব কথা বলেন।মেলা প্রাঙ্গণে মন্ত্রী মৎস্য বিভাগের আয়োজনে মৎস্য চাষীদের মাঝে বকনা বাছুর বিতরন করেন এবং আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন।
পরে মন্ত্রী আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে অবদান রাখে। সুস্থ্য দেহ ও সুস্থ মনের জন্য ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।
এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম, সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পোলট্রি খামারী আব্দুর রহিম গাজী,আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আল আমিন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) মো.আক্তার হোসেন, মন্ত্রীর সহকারী একান্ত সচীব মো. জুয়েল আহম্মেদ, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধূরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ওসি জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক এস এম ফুয়াদ,ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কৃষক লীগের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
-

পুঠিয়ায় প্রদর্শনী ভুট্রার ক্ষেত পরিদর্শন করেন কৃষি সচিব
পুঠিয়া (রাজশাহী)৷ প্রতিনিধিঃ পুঠিয়ায় প্রদর্শনী ভুট্রার ক্ষেত পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
শনিবার দুপুরে উপজেলার বানেশ^র ইউনিয়নের শিবপুরহাট বিহারীপাড়ার ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব অর্থায়নে ও পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষক আঃ তারিক এর ৩৩ শতক জমিতে কাবেরী-৬৩।জাতের ভুট্রা প্রদর্শনী ক্ষেতে সচিব ওয়াহিদা আক্তার উপস্থিত হন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কৃষি কার্যালয়ের অতিরিক্ত পরিচালক শামছুল ওয়াদুদ, রাজশাহী কৃষি সম্পসারণ অধিদপ্তরের।উপপরিচালক মোজদার হোসেন, রাজশাহী কৃষি সম্পসারণ অধিদপ্তরের
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে ছালমা, পুঠিয়া উপজেলা নির্বাহী।অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ, উপজেলা কৃষি অফিসার হুসনা ইয়াছমিন ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তাগণ।
এসময় সচিব ওয়াহিদা আক্তার বলেন, ফসলে কীটনাশক ব্যবহার না করে ফসল।ফলানোর পরামর্শ দেন। অতিরিক্ত সার ব্যবহারের ফলে কৃষক ক্ষতিগ্রস্থ হয় অন্যদিকে জমির উর্ব্বরতা দিন দিন কমে যায়। এছাড়াও তিনি কৃষকদের
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল চাষের উপর জোর দেন।#মাজেদুর রহমান( মাজদার)
পুঠিয়া রাজশাহী -

মধুপুরে পূর্ব শত্রুতার জেরে মারপিট ভাংচুর আহত ২
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় বৃদ্ধ পিতা সহ ছেলে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের ভাই আক্তার হোসেন বাদী হয়ে ৪ জনকে ও অজ্ঞাত নামা আরও ৩ জনকে আসামী করে ২ মার্চ মধুপুর থানায় একটি মামলা করেছেন। গত ২৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে রানিয়াদ গ্রামে ঘটনাটি ঘটেছে।
মধুপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রানিয়াদ পশ্চিম পাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মো. রুবেল( ৩২) মো. আল আমিন,(২৮) মো. রফিকুল ইসলাম (২৪) মৃত হযরত আলীর ছেলে শাহজাহান আলী (৫৫) এর নেতৃত্বে আরও ২/৩ জনের সংঘবদ্ধ দল লোহার রড়, লাঠি সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতারি হামলা চালায়। এসময়ে তাদের হামলায় রানিয়াদ গ্রামের মামলার বাদীর বড় ভাই মো. আলাউদ্দিনকে হত্যার উদ্যেশ্যে লোহার রড দিয়ে বাইরাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে । মামলার বাদী জানান তার ভাই আলাউদ্দিনের পকেটে থাকা ত্রিশ হাজার টাকা মামলার আসামীরা নিয়ে যায়। তার ভাইকে মারপিট করার সময় তার পিতা আ. ছামাদ ফিরাতে গেলে তাকেও মেরে গুরুতর আহত করে। তাদেরকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলার বাদী আরও জানান আসামীগন আমার বসতবাড়ির টিনের বেড়া ভাংচুর করে অনুমান দশ হাজার টাকার ক্ষতি করছে। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা করেছি। মামলার নং-০১ তারিখ ২-৩-২০২৩।