Author: desk

  • ছাতক থানা পুলিশের অভিযানে ৮জন পলাতক আসামী গ্রেফতার

    ছাতক থানা পুলিশের অভিযানে ৮জন পলাতক আসামী গ্রেফতার

    কে এম শহীদুল সুনামগঞ্জ :
    সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অভিযানে ৮জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই শফিকুল ইসলাম, এসআই মোঃ শাহীন হোসেন, এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এএসআই মারুফ আল মুকিত, এএসআই শরীফুল ইসলাম, এএসআই প্রদীপ কুমার দাশসহ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে ৫ই মার্চ সিআর ওয়ারেন্টভূক্ত ৭ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। ্সামীরা হল মকবুল মিয়া (৪০), শহিদ মিয়া (৩০), ছাইক মিয়া (২৫), আতিক মিয়া (২৮), সর্ব পিতা-মৃত কলমদর আলী, এছাড়াও ছোট মিয়া (২৫), পিতা-আয়না মিয়া, সাং-ঝিগলী সুলেমানপুর, ফকির আলী বাবুল (৩০), পিতা-মৃত আব্দুল মছব্বির, সাং-শিবনগর, শিরিষ রবি দাস @ সিরিজ রবি দাস, পিতা-মৃত পাছুরাম রবি দাস, সাং-কৃষ্ণনগর (দক্ষিনপাড়া), সর্ব থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ এবং ছাতক থানার মামলা নং-০৩, তারিখ-০৫/০৩/২৩খ্রি. এর এজাহার নামীয় ১ জন আসামী রুমন মিয়া (২৮), পিতা-মাহমুদ আলী, সাং-কুমারদানী, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জসহ সর্বমোট ৮জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের যাথাযথ পুলিশ এস্কট্রের মাধ্যমে অদ্য ৫ই মার্চ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।##

  • এস এস সি ৯১ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশের উদ্যোগে তাহিরপুরের পশ্চিম জয়পুর গ্রামে ৩৩টি পরিবারকে বন্যা মোকাবেলায় মাটি কাজের উদ্বোধন

    এস এস সি ৯১ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশের উদ্যোগে তাহিরপুরের পশ্চিম জয়পুর গ্রামে ৩৩টি পরিবারকে বন্যা মোকাবেলায় মাটি কাজের উদ্বোধন

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি

    সামনে হাওর পেছনে নদী এই দুইয়ের সাথে সংগ্রাম করে দীর্ঘদিন ধরেই জীবন জীবিকা নির্বাহ করে আসছেন হাওরের জেলা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের ৩৩টি পরিবার।

    অভাব অনটন আর টানাপোড়নের সংসারে যখন এই গ্রামের মানুষজন লড়াই করে আসছেন প্রতিবছরেই আবার মরার উপর খারার ঘাঁ অকাল বন্যা এসে বাড়িঘর তলিয়ে যাওয়া ও বসতভিটাে এবং গোবাধি পশু বন্যার পানিতে ভেসেঁ যাওয়া এটা যেন তাদের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার। সুনামগঞ্জের ইতিহাসে স্বাধীনতার দীর্ঘ ৫১ বছরের মধ্য ২০২২ সালের বন্যায় এই গ্রামটি দ্বীপের মতো জেলা উপজেলা থেকে শুরু করে সবকিছুতেই বিচ্ছিন্ন একটি গ্রাম হয়ে পড়েছিল। এই গ্রামের প্রতিটি পরিবারের লোকজন একেবারেই নিম্নআয়ের মানুষ, যাদের নুন আনতে পানতা পুড়ায়। বসতভিটায় পানি উঠে ঘরবাড়ি হাসঁ,মোরগী,গোবাদি পশু খাদ্যদ্রব্য সহ সহায় সম্বল পানিতে ভেঁসে যায়। এই সমস্ত বন্যা কবলিত পশ্চিম জয়পুর গ্রামের ৩৩টি অসহায় পরিবারকে বন্যার কবল থেকে মুক্তির লক্ষ্যে এস এস সি ৯১ ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশ নামে ঢাকার একটি বেসরকারী সংগঠনের বন্ধু বান্ধবরা মিলে একটি ১০ টাকায় ঘর ক্যাম্পেইন ফেইসবুক গ্রুপের উদ্যোগে এবং ১০ টাকায় হোক ৩৩টি পরিবারের বন্যামুক্ত নিরাপদ বাসস্থানে গ্রামের প্রতিটি পরিবারের বসতভিটার উচ্চতা ৫/৬ ফিটের জায়গায় ৯ ফিট করে মাটি কাটার এবং ভিটার চর্তুর দিকে বড় পাথর দিয়ে বেস্টিত করার কাজের উদ্বোধন করা হয়েছে।

    রবিবার দুপুরে এস এস সি ৯১ ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশ নামে ঢাকার উদ্যোগে পশ্চিম জয়পুর গ্রামে এস এস সি ৯১ ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশ নামে ঢাকা সংগঠনের সভাপতি তোজাম্মেল হক খোকনের সভাপতিত্বে ও স্থানীয় কৃষক আহমেদ কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মাটি কাটা কাজের উদ্বোধন করেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দার।

    এ সময় উপস্থিত ছিলেন,প্রজেক্টের এ্যাম্বাসেটর আরিফা খানম পলি,প্রধান সমন্বয়ক মজ্ঞুরুল হুদা,চীফ এডভাইজার স্বপন কুমার চন্দ,অর্থ বিষয়ক সম্পাদক শাহ আলম জুয়েল,প্রচার সম্পাদক মো.আতাউল করিম।

    এছাড়াও জয়পুর গ্রামের উপস্থিত ছিলেন,প্রবীন মুরুব্বী সামছুন নুর,ফকির হোসেন,মো. আলমগীর,এমাম হোসেন,নুর উদ্দিন প্রমুখ।

    সংগঠনের নেতৃবৃন্দরা বলেন,গেলবছরের বন্যায় এই পশ্চিম জয়পুর গ্রামের প্রতিটি পরিবারের বসতভিটার উচ্চতা ছিল কোথাও ৫ ফিট আবার কোথাও ৬ ফিট,তাই পরিবারের সদস্যরা স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়ে ঘরবাড়ি,ধানচাল,গরু ছাগল,হাসঁ মুরগি বন্যার পানিতে ভেসেঁ যায়। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে একজন ইজ্ঞিনিয়ার ঘটনাস্থলে এনে ম্যাজারমেন্ট করে দেখা যায় ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার সময় বসতভিটা প্রায় ৭ফিট পানি হয়ে বসতভিটা ডুবে যায়। তাই আমরা এই বসতভিটাগুলোতে ৯ফিট করে মাটি দিয়ে উচুঁ করে দিতে চাই। যাতে পরবর্তী বন্যায় এই সকল পরিবারের বসতভিটাগুলো পানিতে তলিয়ে যাওয়ার আশংঙ্কাটা কমে যাবে। এই পশ্চিম জয়পুর গ্রামটি প্রায় এক কিলোমিটার লম্বা হওয়ায় মেজারমেন্টে দেড়লাখ স্কয়ারফিট মাটি ফেললে এই গ্রামের ৩৩টি পরিবারের বসতভিটাগুলো উচুঁ হবে এবং ভিটগুলোর চতুরদিকে বড় বড় পাথর দিয়ে বেস্টন করা হবে। এতে প্রাথমিক পর্যায়ে ব্যয় ধরা হয়েছে কমপক্ষে ১৫ লাখ টাকা। পরবর্তীতে এই গ্রামে সংগঠনের পক্ষ থেকে এই গ্রামে একটি মসজিদ,একটি মক্তব ও একটি কমিউনিটি ক্লিনিক করা হবে এবং প্রতিসপ্তাহে একজন এম বি বি এস ডাক্তার এসে গ্রামের আবাল বৃদ্ধ বণিতা সবাইকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে বলেও উল্লেখ করেন। তাতে মক্তব,মসজিদ ও কমিউনিটি ক্লিনিক নির্মাণের প্রাথমিক ব্যয় হবে আনুমানিক ৩০/৪০ লাখ টাকা।

    তারা আরো বলেন একের পর এক হাওর এলাকার নদী ও হাওর বেস্টিত গ্রামগুলোতে পর্যায়ক্রমে এই উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন এই ১০টাকার উদ্যোগের মূল বিষয়বস্তু হচ্ছে সমাজের প্রতিজন স্বচছল ও বৃত্তশালী ব্যাক্তিরা যদি ১০টাকা,৫০টাকা ও ১০০ টাকা করে একলাখ মানুষের নিকট হচ্ছে আর্থিক সহযোগিতা উঠানো যায় তাহলে বন্যা আক্রান্ত প্রতিটি গ্রামকে বন্যামুক্ত রাখা সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা।

    এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, এস এস সি ৯১ব্যাচ ফ্রেন্ড অব ঢাকা বাংলাদেশ নামের সংগঠনের উদ্যোগে আমার উপজেলার জয়পুর পশ্চিম হাটি গ্রামের অসহায় মানুষজনের বসতভিটা উচুঁ করে যে বন্যামুক্ত করার পরিকল্পনা সংগঠনটি নিয়েছেন এটা ভাল একটি সেবামূলক উদ্যোগ। তিনি এই সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন নেতৃবৃন্দরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সেবামূলক কাজটি করলে সবার জন্যই ভাল হতো।

    এ ব্যাপারে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী এমন সেবামূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও প্রদান করেন তিনি ।

  • বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    কে এম শহিদুল্লাহ,
    সুনামগঞ্জ প্রতিনিধি:
    বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে আমার সংবাদের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে, একে মিলন আহমেদ ও আমার সংবাদের জেলা প্রতিনিধি আবু হানিফের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, যুক্তরাজ্য আ’লীগের সাধারন সম্পাদক সুনামগঞ্জ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুখ, জেলা শ্রমিকলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রওনক বখত, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার, চ্যানেল এস এর প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার, যমুনা টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি শহীদ নূর আহমদে, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আল-আমিন, আমার বার্তার জেলা প্রতিনিধি গাজী আফজাল হোসেন, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি দিলাল আহমদ, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম, আমাদের সুনামগঞ্জ পত্রিকার জেলা প্রতিনিধি টিপু, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি শাওন রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সহ-সভাপতি ওবায়দুল হক মিলন, বিশিষ্ট ব্যাবসায়ী শফিকুল ইসলাম, পারভেজ সরদার প্রমুখ।

  • নাগেশ্বরীর ফকিরেরহাটে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

    নাগেশ্বরীর ফকিরেরহাটে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট সংলগ্ন চাকেরকুটি গ্রামের ছোট্ট নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে নুর আলম, সিরাজ ও রহিমের বিরুদ্ধে। বালু উত্তোলনকারী ব্যবসায়ী নুর আলম নাগেশ্বরী উপজেলার এক ক্ষমতাশীন দলের নেতার নাম ভাঙিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে অবাধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে ফায়দা লুটে নিচ্ছে। এমন অভিযোগ এলাকাবাসীর।

    জানা গেছে, নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট সংলগ্ন চাকেরকুটি গ্রামের মালেক মেম্বারের বাড়ীর পশ্চিমে ৫০০গজ দুরে ছোট্ট নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে নুর আলম, সিরাজ ও রহিম। ড্রেজার মেশিন মালিক নুর আলম নাগেশ্বরীর এক ক্ষমতাশীন দলের নেতার নামে দাপট খাটিয়ে দীর্ঘদিন থেকে ছোট্ট নদীর জমিতে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে জন-সাধারণের যাতায়াত রাস্তা, ফসলি জমি ক্ষেত অনেকটা হুমকির মুখে রয়েছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন মহল।

    এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক খালেক, হোসেন আলী, মমিন আলীসহ অনেকে জানান, আমাদের এলাকার ছোট্ট নদী থেকে দীর্ঘদিন ধরে নুর আলম ক্ষমতার দাপটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।

    বালু ব্যবসায়ী নুর আলম বলেন, ইতিপূর্বে আমার ড্রেজার মেশিন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরপর দুইবার ভেঙে দেন এবং একবার ৫০হাজার টাকা জরিমানা করেন। তাই বাধ্য হয়ে আমার এক আত্মীয় নাগেশ্বরীর ক্ষমতাশীন দলের নেতার সাথে কথা বলে ১৫দিন থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি। সংবাদ না করার জন্য অনুরোধ করেন।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান বলেন, উপজেলা প্রশাসন থেকে অবশ্যই তদন্ত করা হবে। সরকারী বিধি নির্দেশনা অমান্য করে যদি কেউ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর শোক ও সমবেদনা জ্ঞাপন আগৈলঝাড়ায় সবুজ আকনের মাতার জানাজা সম্পন্ন

    মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর শোক ও সমবেদনা জ্ঞাপন আগৈলঝাড়ায় সবুজ আকনের মাতার জানাজা সম্পন্ন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মোঃ সবুজ আকনের মাতা আছিরন বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে শনিবার রাত সাড়ে এগারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, (ইন্নালিল্লাহি………রাজেউন)।
    মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি নাতনীসহ অগনিত শুভাকাঙ্খি রেখে গেছেন। ০৫ মার্চ শনিবার সকাল এগারোটায় মরহুমার নিজ বাড়ি গৈলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমার জানাজায় উপস্থিত থেকে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফরাত কামনা করেছেন মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা।

  • জিরি নব জাগরনের উদ্যোগে  অলনাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

    জিরি নব জাগরনের উদ্যোগে অলনাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
    চটগ্রামের পটিয়ায় জিরি ইউনিয়নে পটিয়া নজির আহমদ দোভাষ ফাইন্ডেশনের চেয়ারম্যান ড.জুলকারনাইন চৌধুরী জীবন এর পৃষ্টপোষকতায় দক্ষিন জিরি নব জাগরন এর উদ্যোগে অলনাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের
    শুভ উদ্ভোধন করেন নজীর আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোহাম্মদ মোরশেদ। এতে প্রধান অতিথি ছিলেন
    পটিয়া উপজেলা আ,মীলীগের কার্যনির্বাহী সদস্য ও জিরি ইউনিয়ন আ,মীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ রবিউল আলী,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এনামুল হক এনাম,ইউপি মেম্বার মোঃ লুৎফর রহমান লুতু,সমাজসেবক মোঃ ফয়েজ আহমদ বাবুল,আবদুর রহিম সওদাগর,নজির আহমদ ফাউন্ডেশনের অর্থ-সচিব নজরুল ইসলাম,এবিটসের সহ-সভাপতি হাশেম বাহাদুর সহ সংগঠনের নেতৃবৃন্দ।

  • আগৈলঝাড়ায় আন্তঃ জেলা ইজি বাইক চোর চক্রের চার উপজেলার চার চোর গ্রেফতার

    আগৈলঝাড়ায় আন্তঃ জেলা ইজি বাইক চোর চক্রের চার উপজেলার চার চোর গ্রেফতার

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় আন্তঃ জেলা সংঘবদ্ধ ইজি বাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এসময় চোর চক্রের সদস্যদের হেফাজত থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে। আগৈলঝড়া থানার অফিসার ইন চার্জ মোঃ গোলাম ছরোয়ার হোসেন সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান, উপজেলার ভালুকশী দারুল নাজাত হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে গত শুক্রবার রাতে একটি সিএনজি চুরি করে নিয়ে যায় আন্তঃ জেলা ইজিবাইক চোর চক্রের সদস্যরা। এঘটনায় সিএনজি মালিক কুদুস খান বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে পুলিশ বিশেষ অভিযানে নামে। অভিযানে শনিবার বিকেলে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বরিশাল সদরের পলাশপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার(২২), মুলাদী উপজেলার সেলিমপুর গ্রামের মৃত এনায়েত হোসেন এর ছেলে তারেক হোসেন ভুইয়া (২৭) ও গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে সত্তার সরদার (৩৫), উপজেলার বড় বাশাইল গ্রামের আঃ রহমান ঘরামীর ছেলে ইলিয়াস ঘরামী (২৯) এ সময় চোর চক্রের হেফাজত থেকে চুরি যাওয়া সিএনজি বরিশাল মেট্রো-থ, ১১-১৭৭৮ উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী অফিসার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান, প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত চার জনকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • বাবুগঞ্জের ঠাকুরমুল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

    বাবুগঞ্জের ঠাকুরমুল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

    কেএম সোহেব জুয়েল :-

    আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমুল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ) সকাল ১০ টায় জাহাঙ্গিরনগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে স্কুলের সভাপতি সাবেক বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সরদার মো: খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ড: মো: হারুন অর রসিদ বিশ্বাস।এ সময় বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা,বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুর রহমান সাবেক বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু সনজিৎ,চন্দ্র শীল, সাবেক জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান সরদার মো: তরিকুল ইসলাম তারেক,জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমআর বাদল বিশ্বাস, প্রমুখ। শুভেচ্ছান্তে ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক আহম্মেদ,অভ্যর্থনা ও তত্ত্বাবধায়নে মো: রেজাউল করিম জোমাদ্দার মো: কামরুল হাসান, মো: মিজানুর রহমান শিকদার, রিমু বেগম হাফিজা বেগম,ক্রীড়া তত্ত্বাবধনে তুরুন সরকার, মহিউদ্দিন হাওলাদার,কানন রানী দাস সার্বিক পরিবেশনায় নাসরিন আক্তার, শাওন মাহমুদ, সাইফুল ইসলাম টিপু ও পুরস্কার বিতরণি সহযোগিতায়, মো: রেজাউল করিম জমাদ্দার মো: মহিউদ্দিন হাওলাদার, রিপন চন্দ্র সিং প্রমুখ। এবং সার্বিক পরিচালনায় ছিলেন মো: নাসিমুল আহসান। অনুষ্ঠান মালায় প্রধান ও বিশেষ অতিথিদের মাঝে ফুলেল তোরা দিয়ে প্রত্যেককে বরন করে নেয়া হয়েছে।

  • উজিরপুরে নদীতে গোসলে নেমে ১২ বছরের কিশোরের মৃত্যু

    উজিরপুরে নদীতে গোসলে নেমে ১২ বছরের কিশোরের মৃত্যু

    মোঃ জুনায়েদ খান সিয়াম (উজিরপুর প্রতিনিধি)বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বাবুল সিকদার ও স্থানীয় সুত্রে জানা যায় উজিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু এর ভাগিনা ও পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপাল দাসের ছেলে বাধন দাস(১২) ৫ মার্চ দুপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা নিখোজের খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসে খবর দেয়, উজিরপুর উপজেলায় কোনো ডুবুরী না থাকায় স্থানীয়রা উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের গাড়ি যোগে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩ টায় কিশোরের মৃত্যু নিশ্চিত করেন এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। উল্লেখ্যঃ মৃত বাধন তার দাদার শ্রাদ্ধ অনুষ্টানে ঢাকা থেকে গ্রামের বাড়ি উজিরপুরে আসে। কিশোরের এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ উপজেলা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।কিশোরের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা হাসপাতালে ছুটে যান এবং শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • আগৈলঝাড়ার বাশাইল জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

    আগৈলঝাড়ার বাশাইল জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার বাশাইল বাজারে মেয়াদ উত্তির্ন ঔষধ বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করা ও মূল্য তালিকা না থাকায় অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র। এসময় ভেজাল বিরোধী অভিযানে শহীদ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, ভাইভাই ষ্টোরকে ২ হাজার টাকা, নিমাই মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, রহমত ষ্টোরকে ৪ হাজার টাকা, সুমন মিয়াকে ২ হাজার টাকা, মায়ের দোয়া ভ্যারাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকাসহ ৮টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও এপিবিএন পুলিশ সদস্যরা প্রমুখ।