Author: desk

  • আদিতমারী ১২কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

    আদিতমারী ১২কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ০৫ নং সপ্টিবাড়ী ইউপির সাপ্টিবাড়ী সাপ্টিবাড়ী বাজার হইতে মাদকদ্রব্য ১২কেজি গাজা ও পিকআপসহ ২জন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে আজিজার রহমান, ও সঙ্গীয় ফোর্সসহ আদিতমাাারী থানাধীন ০৫ নং সপ্টিবাড়ী ইউপির সাপ্টিবাড়ী সাপ্টিবাড়ী বাজারে পাটগ্রাম হইতে লালমনিরহাট গামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে শাহজালাল ও শাহ পরান ঢাকা কোচ কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে ১২ (বার) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের পিকআপসহ দুই জন কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলেন স্বাধীন মিয়া (২১), পিতা-মোঃ মাহাতাব আলী, সাং- দক্ষিন পারুলিয়া ৮নং ওয়ার্ড, মিজানুর রহমান (২৫), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং- উত্তর পারুলিয়া ২নং ওয়ার্ড, উভয় থানা- হাতিবান্ধা, জেলা –লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয় মামলা নং-০৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ রুজু করা হয়।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে ০৫ নং সপ্টিবাড়ী ইউপির সাপ্টিবাড়ী বাজারে পাটগ্রাম হইতে লালমনিরহাট গামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে শাহজালাল ও শাহ পরান ঢাকা কোচ কাউন্টারের সামনে হতে বিশেষ অভিযান চালিয়ে ১২ (বার) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং একটি নীল রংয়ের পিকআপসহ দুই জন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    হাসমত উল্লাহ

  • দহগ্রামে আওয়ামী লীগের মাসিক সভা অনুষ্ঠিত

    দহগ্রামে আওয়ামী লীগের মাসিক সভা অনুষ্ঠিত

    সেলিম সম্রাট, নিজস্ব প্রতিবেদকঃ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল রাতে দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ আওয়ামীলীগ ০৭নং ওয়ার্ড দহগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সাফিউল আলম বাবলু সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ০৭নং দহগ্রাম ইউনিয়ন শাখা।
    হাবিবুর রহমান হাবিব
    চেয়ারম্যান ০৭নং দহগ্রাম ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ দহগ্রাম ইউনিয়ন শাখা। মাহাবুল আলম
    সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, দহগ্রাম ইউনিয়ন শাখা । বাংলাদেশ ছাত্রলীগ ০৭নং ওয়ার্ড দহগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি ও পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ ৫১ বিশিষ্ট কমেটির নেতা কর্মী ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

  • বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা মান্নান মৃধার ১৮তম মৃত্যূতে মিলাদ ও দোয়ানুষ্ঠান

    বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা মান্নান মৃধার ১৮তম মৃত্যূতে মিলাদ ও দোয়ানুষ্ঠান

    মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি।

    বরগুনার বেতাগীতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান মৃধার ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। রোববার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মরহুমের ছেলে পৌর মেয়র আলহাজ্ব এ.বি.এম গোলাম কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যক্ষ হুমায়ূন কবির হিরু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু, থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন,মুক্তিযুদ্ধকালীণ কমান্ডার আব্দুল মোতালেব সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না। এসময় মরহুমের মাগফিরাত কামনা করে দোয়ামোনাজাত পরিচালনা করেন, বেতাগী পৌর জামে মসজিদের খতিব ও ইমাম ক্কারী বশিরুল্লাহ।

    এম.এ. মান্নান মৃধা ২০০৫ সালের ৫ মার্চ শনিবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক ভক্তবৃন্দ রেখে গেছেন।

    দোয়ানুষ্ঠানে মুক্তিযোদ্ধা, দলীয় নেতা-কর্মি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যম কর্মি, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

  • মধুপুরের আউশনারায় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

    মধুপুরের আউশনারায় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত ২য় তম চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত আট ঘটিকায় মমিনআরা স্থানীয় মাঠে। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আউশনারা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও মমিনআরা স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মমিনআরা স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ সুমন আহমেদ। এসময় স্পোটিং ক্লাবের সকল নেতৃবৃন্দ, ইউপি সদস্য সহ এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন। উক্ত উদ্ভোধনী খেলায় অংশগ্রহন করেন ইয়ংস্টার অব এসকে রাইডার্স ও ইকুরিয়াপাড়া ডায়নামাইটস। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ১৬টি দল প্রতিযোগিতা করবে বলে জানা যায়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মমিনআরা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম কবির।

  • ঘাটাইলে আ.লীগের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে  পালটা সংবাদ সম্মেলন অপর গ্রুপের

    ঘাটাইলে আ.লীগের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পালটা সংবাদ সম্মেলন অপর গ্রুপের

    ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি
    টাঙ্গাইলের ঘাটাইলে গত ২ মার্চ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম লেবুর সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পালটা সংবাদ ব্রিফিং করলেন আওয়ামীলীগের অপর একটি গ্রুপ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে সোমবার এ সংবাদ ব্রিফিং করেন তারা।
    আওয়ামীলীগের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ ব্রিফিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ই জুন ২০২২ইং তারিখ কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোঃ শহিদুল ইসলাম লেবুকে সভাপতি ও আব্দুর রহিম মিয়া কে সাধারণ-সম্পাদক ঘোষনা করা হয়। পরে সকলের সমন্বয়ে পুর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়। কিন্তুু ২৮ জানুয়ারি উপজেলা আওয়ামীলীগের পুর্নাঙ্গ কমিটির নাম ঘোষনা করা হয়। । তাদের অভিযোগ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ না করে পদ বাণিজ্য করে একতরফা ভাবে নবগঠিত কমিটি ঘোষনা করা হয়। যেখানে বিতর্কিত, পক্ষপাতদুষ্ট, অনুপ্রবেশকারী, হাইব্রিড ও স্বাধীনতাবিরোধীরাও রয়েছে । পুর্নাঙ্গ কমিটি ঘোষনার পর থেকেই মোতালেব ও শাহজানের নেতৃত্বে আওয়ামীলীগের একটি বড় অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। উপ্তপ্ত হয়ে উঠে ঘাটাইলের আওয়ামী রাজনীতি। পুর্নাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে চলতে থাকে বিক্ষোভ ও সড়ক অবরোধের মত ঘটনা।
    সংবাদ ব্রিফিং এ উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিঞ্জু,পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক মোঃ খলিলুর রহমান তালুকদার,সাবেক ভাইস-চেয়ারম্যান আরিফ হোসেন,যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন,সাধারন সম্পাদক জুয়েল মিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী, দিগলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মুটুসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
    এ ব্যপারে শহিদুল ইসলাম লেবুর কাছে জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে রিং বাজলেও তিনি রিসিভ করেননি।

    মোঃ রায়হান মিয়া
    ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি।

  • নড়াইল সদর থানার নতুন ওসি’র দায়িত্ব পেলেন ওবায়দুর রহমান

    নড়াইল সদর থানার নতুন ওসি’র দায়িত্ব পেলেন ওবায়দুর রহমান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর থানার নতুন ওসি’র দায়িত্ব পেলেন ওবায়দুর রহমান। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র দায়িত্ব পেলেন ওবায়দুর রহমান। তিনি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাওসি (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করছিলেন। রোববার নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমানকে ক্লোজ করার পর ওবায়দুর রহমানকে দায়িত্ব বুঝে দেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি ওবায়দুর রহমান নিজেই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসাবে দায়িত্ব গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন।
    পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেছিলেন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানকে ক্লোজ নয় বদলি করা হয়েছে। পাশাপাশি ওবায়দুর রহমানকে ওসি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।
    নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে না পারা এবং আইন শৃংখলার অবনতি হওয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানকে ক্লোজ করে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে বলে জানাগেছে।
    তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে না পারা এবং আইন শৃংখলার অবনতি হওয়ায় তাকে ক্লোজ করে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হচ্ছে।
    উল্লেখ্য,গত ২০ ফেব্রুয়ারি ভোররাতে রনড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ডের মাছিমদিয়া গ্রামে এই ডাকাতি সংগঠিত হয়েছে বলে অভিযোগে জানাগেছে। ডাকাতির সময় বাড়িতে হাসানুজ্জামান ও তার স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে বেধে রেখে একটি পিস্তল, একটি বন্দুক, নগদ টাকা, স্বর্নালঙ্কারসহ বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

  • নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক হলেন ছাত্রনেতা রনি

    নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক হলেন ছাত্রনেতা রনি

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    জাতীয়তাবাদী ছাত্রদল নলছিটি পৌর শাখার আহবায়ক এর দায়িত্ব পেলেন মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা রনি তালুকদার । ঝালকাঠি জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর নির্দেশক্রমে দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। গত ২০২০ সালের ২০ আগস্ট মেহেদী হাসান রনি কে আহবায়ক ও সাব্বির হাওলাদার কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নলছিটি পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন করেন ঝালকাঠি জেলা ছাত্রদল। মেহেদী হাসান রনি দীর্ঘদিন রাজনৈতিক কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা এবং বর্তমানে বিদেশে অবস্থান করায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন জেলা ছাত্রদল। উল্লেখ্য রনি তালুকদার নলছিটি পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এর দায়িত্ব পালন করছিলেন। ছাত্রদল নেতা রনি তালুকদার নলছিটি পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এর দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, স্রমিকদল, কৃষক দল, মহিলাদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। গতকাল ৪ মার্চ বিকেলে এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

  • রাজারহাটে গুণিজনকে এ্যাওয়ার্ড প্রদান

    রাজারহাটে গুণিজনকে এ্যাওয়ার্ড প্রদান

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :তারিখ :০৬-০৩-২০২৩ ইং। কুড়িগ্রামের রাজারহাটে ড্রিমল্যান্ড ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণিজন এ্যাওয়ার্ড প্রদান করেছে সংগঠনটি।৪ঠা মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার সরকারি বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অডিটরিয়ামে প্রধান মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ১নং ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামানিক মরহুম রাকিবুল রিয়াদ স্মৃতি এ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুরের পরিচালক ভূপতি ভূষণ বর্মা,সংগঠক ও সংবাদ কর্মী শফি খান, কুড়িগ্রাম জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, দিশারি পাঠাগার প্রতিষ্ঠা ও সাংবাদিক খালেক ফারুক, অরুনিমা সাহিত্য পত্রিকা সম্পাদক হাসান পলাশ। এসময়ে উপস্থিত ছিলেন ড্রিম ল্যান্ড সভাপতি
    ঐশী রীতি সাধারণ সম্পাদক
    খাদিমুল ইসলাম সাইফুল,সহ-সভাপতি
    লুৎফর রহমান সবুজ,ইউপি সদস্য লিটন সরকার, ব্যাংকার গোলাম মোস্তফা, ব্যাংকার সাজু সরকার প্রমুখ। # ছবি সংযুক্ত

  • বন্দরটিলা এলাকা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধারে ইপিজেড থানা পুলিশ

    বন্দরটিলা এলাকা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধারে ইপিজেড থানা পুলিশ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার রেললাইন এলাকার বাসা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ। রবিবার (৫ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম।

    তিনি বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ বিষয়ে থানায় একটা অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে।

    বিস্তারিত আসছে পরের খবরে…….

  • বিচিত্র্য গাছ খৈ ফল বা জিলাপি ফল

    বিচিত্র্য গাছ খৈ ফল বা জিলাপি ফল

    ইমদাদুল হক, পাইকগাছা,খুলনা।।
    খৈ বা জিলাপি ফল গাছ। আমাদের দেশে এমন অনেক বিচিত্র ফল রয়েছে। যা আমরা অনেকেই চিনি না বা তার খোঁজ খবর রাখি না। এ রকম একটি বিচিত্র ফলের নাম হচ্ছে খৈ ফল। পৃথিবীর উন্নত অনেক দেশে যে ফল বাণিজ্যিকভাবে চাষ করা হয় এসব ফলের কিছু কিছু আমাদের দেশে প্রাকৃতিকভাবেই জন্মে। ফিলিপাইনে এ গাছ প্রধানত ফলের জন্য আবাদ করা হয়। আমাদের দেশে এই ফল এমনিতেই হয়ে থাকে। তবে অনেকেই শখ করে বাড়ির চার দিকে বেড়া হিসাবে বা রাস্তার পাশে এ ফলের গাছ লাগিয়ে থাকলেও এখন আর গাছটি আগের মতো চোখে পড়ে না। এই রহস্যময় পৃথিবীতে বহু রকমের ফল রয়েছে। এসব ফলের মধ্যে অনেক ফল রয়েছে যেগুলো বিচিত্রময়। এই ফল দেখতে অনেকটা জিলাপির মতো বলে একে জিলাপি ফল বলা হয়। কেউ কেউ আবার একে বলেন, খৈ ফল, আবার অ ল ভেদে অনেকেই একে খইয়ের বাবলা বা দখিনী বাবুলও বলে থাকে। এর উদ্ভিদতাত্ত্বিক নাম পিথেসেলোবিয়ামে ডুলসি, গ্রিক পিথেসেলোবিয়ামের অর্থ বানরের ফল, আর লাতিন ডুলসি মানে মিষ্টি।
    খৈ বা জিলাপি ফল গাছের কান্ডে ও শাখা-প্রশাখা লম্বা, এলোমেলো, বাকল ধূসর এবং তীক্ষè কাঁটাযুক্ত। এর পাতা সবুজ এবং পাতা জোড়ায় জোড়ায় সংযুক্ত থাকে। এ গাছের দেহ সুন্দর পেঁচানো। গাছ কেটে ফেললেও এর গোড়া থেকে দ্রুত নতুন ডাল গজিয়ে যায়। চারটি উপপত্র পাতার গোঁড়ায় কাটা থাকে। পুরনো পাতা ঝরে দ্রুত নতুন পাতা গজায়। পাতা দেখতে অনেকটা কা নের পাতার মতো। খৈ ফলের বীজ থেকে সহজে চারা হয়। তবে নতুন গাছ সৃষ্টির জন্য এর শাখা কলমও ব্যবহার করা যায়।এ গাছের ফুল আকৃতিতে বেশ ছোট। এর ফুল ফাগ্লুনে ফোটে এবং চৈত্র ও বৈশাখ মাসে এই ফল পাকে। এই ফল দু’টি খোসার মধ্যে শাঁস ও বীজ গোলাকারভাবে মালার মতো সাজানো থাকে। এর প্রতিটি ফলে বীজদানা থাকে আট থেকে দশটি। এই ফল কাঁচা অবস্থায় সবুজ থাকে কিন্তু পাকলে এর খোসা টকটকে লাল হয়ে ফেটে যায়। ভেতরের সাদা শাঁস বেশি পাকলে অনেক সময় তাতে লালচে দাগ পড়ে। এর বীজ দেখতে শিমের বীজের মতো এবং বীজের রং অনেকটা কালো। এর শাঁস পুরু, নরম, মিষ্টি ও কসযুক্ত। ফল দেখতে জিলাপির মতো পেঁচানো। গ্রামের শিশুরা গ্রীষ্মকালে এ ফল সংগ্রহ করে থাকে। এর ফল মিষ্টি ও সুস্বাদু হয়। তাই ছেলে- মেয়েদের কাছে প্রিয় ফল। তবে বাণিজ্যিকভাবে এ ফল বিক্রি হয় না।
    কিন্তু সময়ের বিবর্তনে এই ফলটি খুলনার উপকূল এলাকা পাইকগাছা থেকে গাছটি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের অনেকেই ফলটি এখন আর চেনে না। গত কয়েক দশক ধরে ইটভাটার মালিকেরা ভাটার জ্বালানি হিসেবে গাছটি কিনে নিয়ে যাচ্ছেন। তাছাড়া উপকূল এলাকায় নৌকা তৈরির কাঠ হিসাবে ব্যাপক চাহিদা খাকায় গাছ কাটা হচ্ছে। কিন্ত গাছ লাগানো হয় না। ফলে দিন দিন এ গাছগুলো এসব এলাকা থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের দেশে এই খৈ ফল গাছ এমনিতেই হয়ে থাকে। তবে অনেকেই শখ করে বাড়ির চার দিকে, রাস্তার পাশে বেড়া হিসাবে এ ফলের গাছ লাগিয়ে থাকেন। যশোর, খুলনা, বরিশাল, পুটয়াখালী ও ভোলায় যথেষ্ট পরিমাণ খৈ বা জিলাপি ফলের গাছ দেখা যায়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।