Author: desk

  • পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকলো ট্রাক

    পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকলো ট্রাক

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ

    পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকলো ট্রাক। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা ভালুকগাছি ইউনিয়নের নওপাড়া এলাকার পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের পাশ্ববর্তী এক বাড়িকে এ ঘটনাটি ঘটে। এসময় ট্রাকের চাপায় একটি গরু গুরুত্বর আহত হয়েছে। প্রত্যক্ষর্দী সূত্রে জানাগেছে, চারঘাট মুক্তারপুর হতে বালু বাঝাই একটি ড্রাম ট্রাক তাহেরপুর যাওয়ার পথে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের নওপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ^বর্তী সায়েব আলীর বাড়ির গোয়ল ঘর ও রান্না ঘরে ঢুকে পড়ে। এসময় সায়েব আলী গোয়ালে থাকা একটি গরু ট্রাকে চাপায় গুরুতর আহত হয়। এছাড়াও রান্না ঘরে রান্নাবান্নার কাজে থাকা সায়েব আলীর ছেলের বৌ অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, দুর্ঘটনা কবলিত স্থানে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান।#

    মাজেদুর রহমান( মাজদার)
    পুঠিয়া রাজশাহী।

  • পাইকগাছায় সজিনার বাম্পার ফলন

    পাইকগাছায় সজিনার বাম্পার ফলন

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় সজিনার ব্যাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর সর্বোচ্চ সজিনার ফলন হয়েছে। সজিনায় উচ্চ মূল্য পাওয়ায় চাষীরা খুশি। শুরুতে বাজারে সজিনার কেজি দ্ইুশত টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ১৬০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা ক্ষেত থেকে একশত থেকে একশত বিশ টাকা দরে পাইকারি ক্রয় করছে। মূল্যবেশি পাওয়ায় কৃষকরা সজিনার ডাল রোপন করতে উৎসাহিত হচ্ছে। বসতবাড়ীর আশে পাশে রাস্তার ধারে ক্ষেতের আইলে লাগানো সজনে গাছ যতœ ছাড়াই অবহেলার মধ্য দিয়ে বেড়ে ওঠে। সজিনা পুষ্টি ও ভেজষগুনে ভরা সবজি হিসাবে খুব দামী।
    কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায ৩৫ হেক্টর জমিতে ৩৫ থেকে ৩৭ হাজার সজিনা গাছ আছে। প্রতি হেক্টরে ফলন ৪ থেকে সাড়ে ৪ টন। দেশে ২টি জাত আছে, একটি হালো সজিনা ও আর একটি নজিনা। ভারত থেকে হাইব্রিড সজিনার জাত এদেশে এসেছে। এ জাতের বীজ বপন করে লাগাতে হয়। হাইব্রিড জাতের সজিনা গাছে দু’বার ফুল আসে। ফেব্রুয়ারী-মার্চ ও জুন-জুলাই মাস। গত বছর উপজেলায় ২১ হাজার সজিনার ডাল রোপন করা হয়েছে।
    সজিনা গাছের পাতা, ফুল, ফল, ব্যাকল ও শিকড় সবই মানুষের উপকারে আসে। সজিনার পুষ্টি গুন অনেক বেশী। এ গাছের অনেক গুন থাকায়, এ গাছকে যাদুর গাছ বলা হয়। কাঁচা সবুজ পাতা রান্না করে, ভত্তা করে ও বড়া ভেজে খাওয়া যায়। ফল সবজির মত রান্না করে খাওয়া যায়, ফল পাকলে সে সব ফলের বীজ বাদামের মতো ভেজে খাওয়া যায়। সজিনার পাতা, ফল, ফুল, বীজ, ছাল, মুলের ভেজষ গুনও আছে। তাই সজিনা গাছের বিভিন্ন অংশ ভেজষ চিকিৎসায় কাজে লাগে। সজিনার পাতার পুষ্টিগুন বেশী, যেভাবে খাওয়া হোক না কেন তা শরীরে পুষ্টি যোগাবে, আর ঔষধীগুন তো আছেই। সজিনার পাতায় যে পরিমাণ পুষ্টি রয়েছে তা অনেক পুষ্টিকর খাবারেও নেই। যেমন, ডিমের চেয়ে বেশী আমিষ, দুধের চেয়ে বেশী ক্যালশিয়াম, কমলার চেয়ে বেশী ভিটামিন সি, কলার চেয়ে বেশী ক্যালশিয়াম, গাজরের চেয়ে বেশী ভিটামিন এ আছে।
    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় বিগত কয়েক বছরের মধ্যে এ বছর সজিনার সর্বোচ্চ ফলন হয়েছে। তিনি আরো জানান, উপজেলার প্রতি বাড়ীতে কমবেশি সজিনা গাছ আছে। সজিনা পুষ্টিকর সবজি হিসাবে ব্যাপক চাহিদা থাকায় কৃষি অফিস থেকে কৃষকদের পরিকল্পিতভাবে সজিনা ক্ষেত গড়ে তোলার জন্য উদ্ভুদ্ধ করা হচ্ছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • তারিক রহমান চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

    তারিক রহমান চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    তারিক রহমান। চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।
    সপ্তাহে দুই দিন দুই ঘন্টা পটিয়া ও বোয়ালখালী থানায় ডিউটি আফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এতে সহজেই পুলিশি সেবা পাচ্ছে মানুষ। গতিশীল হয়েছে পুলিশিং কার্যক্রম।

    (শনিবার) পটিয়া থানায় সেবা নিতে আসা মো. রফিক বলেন, ‘আমি ভাবতেই পারিনি, একজন অতিরিক্ত পুলিশ সুপার ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। শুধু আমি নই, যিনিই অভিযোগ নিয়ে যাচ্ছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। হয়রানি দূরে থাক, খুব দ্রুত সেবা মিলছে। এমন ব্যাতিক্রমী উদ্যোগ এর আগে আমরা দেখিনি।’

    তারিক রহমান ২০১৪ সালে ৩৩ তম বিসিএসের পুলিশ ক্যাডারের মেধাতালিকায় ৭ম হন। এরপর এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। পরে খুলনা, সাতক্ষীরা ও নরসিংদীর রায়পুরা সার্কেলে দায়িত্ব পালনের পর ২০২০ সালের জুন মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। ২৯ জুন পটিয়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান করেন তারিক রহমান।

    তারিক রহমানের জন্ম ও বেড়ে ওঠা যশোরে। যশোর জিলা স্কুলে পড়াশোনা করেন তিনি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন। দ্বিতীয় মাস্টার্স করেন পুলিশ সায়েন্স নিয়ে।

    বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তারিক রহমানের আকাঙ্খা ছিল পুলিশ হওয়ার। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘জনগণের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ আছে পুলিশের। পুলিশের একজন গর্বিত অংশীদার হয়ে আজীবন মানুষের সেবা করে যেতে চেয়েছিলাম। এ কারণে বিসিএস পরিক্ষায় একমাত্র পছন্দ হিসেবে পুলিশ রেখেছিলাম। যদিও অনেক পছন্দ উল্লেখ করে পরীক্ষায় অংশ করে থাকেন সবাই।’

    বেশ কয়েকটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করে বেশ প্রশংসিত হন এডিশনাল এসপি তারিক । ২০২১ সালে পটিয়ায় চাঞ্চল্যকর নুর আলম হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করেছিলেন তিনি। ক্লু-লেস মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও সোর্স নিয়োগ করে খুনি মোমিন ও নেজামকে গ্রেপ্তার করেন তারিক রহমান। এরপর লুন্ঠিত সিএনজি অটোরিকশা, হ্যায় ব্যবহার করা হাতুড়ি ও রক্তমাখা কাপড় উদ্ধার করেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

    এছাড়া পটিয়ার ক্লু-লেস চাঞ্চল্যকর আকিব হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করেন তারিক রহমান। তথ্য-প্রযুক্তির সহায়তায় ও সোর্স নিয়োগ করে ক্লু-লেস সোনা ব্যবসায়ী বিমান ধর হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারও করেন তিনি। ২০২০ সালের জুন থেকে এখন পর্যন্ত পটিয়া সার্কেলে দায়িত্বপালন তার নেতৃত্ব পরিচালিত সফল অভিযানে উদ্ধার হয়েছে ১১ লাখ ৭০ হাজার ইয়াবা, ১৪ হাজার ৩৩৯ লিটার মদ, ১৩৪.৩২০ কেজি গাঁজা, ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩০৫টি কার্তুজ ও ৬৭টি দেশীয় অস্ত্র।

    পটিয়া ও বোয়ালখালী উপজেলার দুইটি পৌর নির্বাচন এবং দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাধ -সুষ্ঠু এবং অনুষ্ঠিত পরিচ্ছন্ন নির্বাচনে স্থানীয় সর্বসাধারণের প্রশংসা অর্জন করেন ।

    কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ ২০২২’ পেয়েছেন অ্যাডিশনাল এসপি তারিক। এছাড়া বেশ কয়েকবার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ হিসেবে পুরষ্কৃত হয়েছেন। তিনি পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করেন এভাবেই, ‘পুরস্কার পাওয়ার লক্ষ্য নিয়ে আমি কাজ করিনা। মানুষের ভালোবাসা ও সম্মান পাওয়ার আশায় কাজ করি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া সম্মানই মানুষকে চিরদিন বাঁচিয়ে রাখে, অনুপ্রাণিত করে ও দায়িত্ব পালনে অবিচল থাকার শক্তি জোগায়।’

    আজকের অবস্থানে উঠে আসার পেছনে সৃষ্টিকর্তার দয়ার পাশাপাশি বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন অতিরিক্ত পুলিশ ‍সুপার তারিক রহমান। তিনি বলেন, ‘যেখানেই চাকরি করেছি সেখানেই ঊর্ধ্বতন স্যারদের ইতিবাচক আনুকূল্য পেয়েছি এবং সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা পেয়েছি, যা প্রতাশা থেকেও অনেক বেশি।’

    বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে সবসময় চেষ্টা করেন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিক বলেন, ‘অন্যায়-অবিচারে পুলিশই সবচেয়ে ভালো কাজ করতে পারে। যতদিন চাকরি আছে, মানুষ যাতে ন্যায়বিচার পায় সেটা নিশ্চিত করতে কাজ করবো।’

  • নওগাঁর ধামইরহাট উপজেলায় ৪টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষন বিভাগের অভিযান : ১৭ হাজার টাকা জরিমানা

    নওগাঁর ধামইরহাট উপজেলায় ৪টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষন বিভাগের অভিযান : ১৭ হাজার টাকা জরিমানা

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে।

    পৃথক চারটি ব্যবসা প্রতিষ্ঠানে বাজার অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো: রুবেল আহমেদ।

    সহকারী পরিচালক মো: রুবেল আহমেদ জানিয়েছেন ধামইরহাট উপজেলা সদরের কিসমতিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের পণ‍্যের মূল্য তালিকা প্রদর্শন না করার জন‍্য ৩৮ ধারায় ১ হাজার টাকা, প্রতিশ্রুত পণ‍্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার জন‍্য ৫৪ ধারায় ৪ হাজার টাকা,
    ভাই ভাই মিষ্টিঘর -এর বিরুদ্ধে পণ্যের মোড়ক ব্যবহার না করায় ৩৭ ধারায় ১ হাজার টাকা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরনের জন্য ৪৩ ধারায় ২ হাজার টাকা, আব্দুর রহমান মুরগি ঘরে পণ‍্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় ১ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য বা সেবা বিক্রয় বা সরবরাহ না করায় ৪৫ ধারায় ১ হাজার টাকা এবং নর্থ বেঙ্গল ভ‍্যারাইটিজ ষ্টোরে পন্যনের মূল্য তালিকা প্রদর্শন না করার কারনে ৩৮ ধারায় ৩ হাজার টাকা।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • কাঁঠালে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আবুল হোসেনের নেতৃত্বে মিছিল

    কাঁঠালে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আবুল হোসেনের নেতৃত্বে মিছিল

    ১১ ই মার্চ শনিবার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির জনসভা সফল করার লক্ষ্যে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্ঢ়োগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আসলাম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন। প্রধান বক্তা হিসবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল হক শাহজাহান মাষ্টারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রবীণ রাজনীতিবিধ ফজলে রাব্বী, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, কাঁঠাল ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান,সাবেক সভাপতি আবুল হোসেন রকি,জাহাঙ্গীর তরফদার প্রমুখ। এর আগে নেতৃবৃন্দের আগমনে তাদের কে স্বাগত জানিয়ে বিশাল মিছিল শোডাউনের মাধ্যমে নেতৃবৃন্দকে বরণ করেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আসন্ন কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আবুল হোসেন রকি। এসময় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

  • নওগাঁর আত্রাই পাইট উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নওগাঁর আত্রাই পাইট উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই পাইট উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি-2023 পরীক্ষার্থীদের বিদায় সংর্বধনা দেওয়া হযেছে। সোমবার (ছয় মার্চ্চ) প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই পাইট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দীন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন টগর, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাকিম শেখ, মোঃ এনামূল হক, দুদু মিঞা, শিক্ষিকা ফৌজিয়া বেগম প্রমূথ।বিকাল তিনটায় বিদ্যালরয়ের শিক্ষার্থীদের সমন্নয়য়ে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • পানছড়ি সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ,বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

    পানছড়ি সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ,বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির পানছড়ি কলেজে নবীন বরণ,বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৬ মার্চ) সকাল ১০ টার সময় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক পাইম্রাসং মারমা ও পানছড়ি মহিলা কলেজের সহকারী শিক্ষিকা মিশো দেওয়ান এর যৌথ সঞ্চালনায় ও পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক, পরিচালক,বারডেম এবং বাংলাদেশ ডায়বেটিস সমিতির সভাপতি ডা.এ কে আজাদ খান,ঢাকা।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রপেসর ড.সুধীন কুমার চাকমা,প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান,প্রাক্তন সহকারী অধ্যাপক মধুমঙ্গল চাকমা,পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অব) সুদত্ত সেবক বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন পানছড়ি সরকারি কলেজের প্রভাষক রত্ন কুসুম চাকমা,খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য খগেশ্বর ত্রিপুরা,পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, খাগড়াছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডা.শহীদ তালুকদার, পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডা.সুমেন চাকমা, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বরণ,ভূমিদাতা ও অবসর প্রাপ্ত শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এবং কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজের বিভিন্ন সফলতা নিয়ে বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।

  • প্রবাসে থাকা যুবকে দেশে অবস্থান দেখিয়ে বিয়ে স্ত্রী সেজে ঘরে উঠলো তরুণী

    প্রবাসে থাকা যুবকে দেশে অবস্থান দেখিয়ে বিয়ে স্ত্রী সেজে ঘরে উঠলো তরুণী

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    রুহুল আমিন সাত বছর ধরে থাকেন মালয়েশিয়ায়। এই সময়ে তিনি দেশে আসেননি। অথচ তার অনুপস্থিতিতে বিয়ের জাল নোটারী বানিয়ে জেসমিন আরা শিলা নামে ২২ বছর বয়সী এক তরুনী রুহুল আমিনের বাড়ি উঠেছে। ঘটনাটি ঘটেছে হরিণাকুন্ডু উপজেলার দখলপুর গ্রামে। তবে শিলার দাবী তাদের বিয়ে হয়েছে মোবাইলে। জাল নোটারীর বিষয়ে তিনি কিছুই জানেন না। সরজমিন অনুসন্ধান করে জানা গেছে, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর গ্রামের নওশের আলীর ছেলে রুহুল আমিনের সঙ্গে পাশর্^বর্তী পারদখলপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে জেসমিন আরা শিলার চেনাজানা ছিল। অভিযোগ উঠেছে এই চেনাজানার সুযোগ নিয়ে জেসমিন আরা শিলার পরিবার তৈরী করে জাল নোটারি। সেখানে ২০২০ সালের ২০ ফেব্রয়ারি তাদের বিয়ে সম্পন্ন হয় বলে উল্লেখ করা হয়। অথচ রুহুল আমিনের পাসপোর্ট ও ভিসার রেকর্ড মতে ২০১৫ সালের ৮ ডিসেম্বর কাজের সন্ধানে তিনি মালয়েশিয়ায় চলে গেছেন এবং এখনো পর্যন্ত তিনি বিদেশেই অবস্থান করছেন। নোটারী পাবলিকের আদালতে বিয়ের শপথ নামায় রুহুল আমিনের যে সাক্ষর রয়েছে তার সঙ্গে পাসপোর্টে থাকা সাক্ষরের কোন মিল নেই। ফলে বিষয়টি জাল বলে প্রমাণিত হয়। এই জাল বিয়ে নিয়ে রুহুল আমিনের পরিবার পড়েছে বিপাকে। এক অচেনা তরুনী স্ত্রী সেজে জোর করে ঘরে ওঠায় তারা কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। এ্যাডভোকেট সাদ্দাতুর রহমান হাদির সাক্ষরযুক্ত নোটারী পাবলিকের শপথ নমায় উল্লেখ করা হয়েছে, “সুখি জীবন যাপন করতে উভয় বিয়ে করার সিদ্ধান্ত গ্রহন করি এবং উভয় উপস্থিত থিকে এক লাখ টাকার কাবিনে হিজাব কবুল পড়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হলাম। আমরা স্বজ্ঞানে সুস্থ শরীরে নিজ নিজ নাম সাক্ষর সম্পাদন করলাম”। শপথ নমায় মেয়ের সাক্ষর সঠিক হলেও ছেলের সাক্ষর জাল করা হয়েছে। এ বিষয়ে মালয়েশিয়া প্রবাসি রুহুল আমিন মুঠোফোনে জানান, শিলার সঙ্গে আমার কোন বিয়ে হয়নি। সে জোর করে স্ত্রী সেজে দুই মাসের বেশি আমার বাড়িতে উঠেছে। মোবাইল করে বহিরাগতদের ডেকে এনে অত্যাচার করছে। শিলা ও তার স্বজনরা আমার ভিটেয় ঘুগু চরাবে বলে প্রতিনিয়ত হুমকী দিয়ে যাচ্ছে। যে কারণে আমার বৃদ্ধ মা রহিমা খাতুন জীবনহানীর আশংকায় বাড়ি ছেড়ে হামিরহাটী গ্রামে বড় দুলাভাই বাড়ি চলে গেছেন। বিয়ের পক্ষে শিলা যে ডকুমেন্ট দেখাচ্ছে তা জাল এবং ভুয়া বলে রহুল আমিন অভিযোগ করেন। এদিকে শিলার দাবী ২০২০ সালের ৫ এপ্রিল তাদের বিয়ে হয়। তিনি নোটারীর বিষয়ে কিছুই জানেন না। আসলাম নামে এক যুবক নোটারী করে তার কাছে কাগজটি পৌছে দিয়েছেন। বর ৭ বছর ধরে বিদেশে থাকতে কেমন করে বিয়ে হলো ? এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি শিলা। বিষয়টি নিয়ে ঝিনাইদহ নোটারী পাবলিক আদালতের আইনজীবী এ্যাডভোকেট সাদ্দাতুর রহমান হাদির বক্তব্য জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, এ ধরণের জালিয়াতির ঘটনা আমার এখানে ঘটেনি। যদি কোন মেয়ে কারো স্বামী বানিয়ে নোটারী পাবলিকে নিয়ে আসে সেটা তো যাচাই করার দায়িত্ব আমার নয়। এমন কোন ঘটনা যদি ঘটেই থাকে তবে, ভুল তথ্য প্রদানের জন্য ওই মেয়ের বিরুদ্ধে আদালতে মামলা হতে পারে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • পঞ্চগড়ে সংঘর্ষ: ৬ মামলায় আটক ৮১

    পঞ্চগড়ে সংঘর্ষ: ৬ মামলায় আটক ৮১

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে পুলিশ-মুসল্লীদের সংঘর্ষ এবং গুজব ছড়িয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬টি পৃথক মামলা করেছে পুলিশ। এসব মামলায় এখন পর্যন্ত ৮১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    পুলিশ জানান, পঞ্চগড় সদর থানার ৪ জন উপ-পরিদর্শক, ওসমান আলী (৫৪) নামে এক ব্যক্তি এবং একজন র‍্যাব কর্মকর্তা বাদী হয়ে সদর থানায় এসব মামলা করেছেন। ৬ মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে কয়েক হাজার।
    এর আগে, গত শুক্রবার (৩ মার্চ) আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পঞ্চগড়। জুমআর নামাজের পর আহমদিয়াদের তিন দিনব্যাপী জলসা বন্ধসহ তাদের অমুসলিম ঘোষণার দাবিতে জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করা হয়। ইমান আকিদা কমিটি সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বড় পরিসরে চৌড়ঙ্গী মোড়ের দিকে আসতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে শুরু হয় সংঘর্ষ। পুলিশের উপর হামলা করে ইট পাটকেল ছুড়তে থাকে মুসল্লিরা। এ সময় পুলিশও অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এর মধ্যেই বিক্ষোভকারীদের কয়েকটি অংশ জেলা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর, ট্রাফিক পুলিশের অফিসে অগ্নিসংযোগ করে। এছাড়া আরেকটি অংশ পঞ্চগড় বাজারে আহমদিয়াদের চারটি দোকানের মালামাল বের করে আগুনে পুড়ে দেয়। এছাড়া তাদের বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এঘটনায় কাদিয়ানী সম্প্রদায়ের একজন এবং মুসল্লীদের মধ্যে একজন নিহতও হন। পরে রাত ৯টার দিকে জলসা স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
    এদিকে, শনিবার সন্ধার পর আবারও উত্তপ্ত হয় শহর। ‘আহমদিয়া সম্প্রদায়ের মানুষেরা দুজনকে গলা কেটে হত্যা করেছে’- এমন গুজবে বিক্ষুব্ধ হয়ে পড়ে সাধারণ মানুষ। হাতে লাঠিসোঁটা নিয়ে ‘নারায়ে তাকবির’ ধ্বনি তুলে তারা দুইভাগ হয়ে আহমদনগর ও তুলারডাঙ্গা এলাকার দিকে ছুটতে থাকেন। এ সময় পঞ্চগড় বাজারের কদমতলা এলাকার ওয়াকার শোরুম নামে একটি জুতার দোকানের সাটার ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় একদল মানুষ। এর মধ্যে রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় পৌরসভার ট্রাক টার্মিনাল এলাকায় একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
    পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলেন, আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে ঘটনায় ৬টি মামলা রুজু হয়েছে। সোমবার সকাল ৮ টা পর্যন্ত মোট ৮১ জনকে আটক করা হয়েছে। বাকী অপরাধীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

  • কেশবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে  শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    কেশবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    ৬ মার্চ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায়।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার এ এস এম জিল্লুর রশিদ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শোভা রানী রায়, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপাল দে, উপজেলা সহকরী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সাংবাদিক এস আর সাঈদ, প্রমুখ।