Author: desk

  • তানোরে  অবৈধ মটরে সেচ বাণিজ্যে

    তানোরে অবৈধ মটরে সেচ বাণিজ্যে

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে সরকারি খাস সম্পত্তি জবরদখল করে মটর স্থাপন ও আবাসিক সংযোগ নিয়ে সেচ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। তানোরের মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর মহল্লায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, পৌরসভার প্রকাশনগর মহল্লার বাসিন্দা
    আমজাদ আলীর পুত্র আসলাম আলী ওরফে রাসেল গ্রামবাসীর বাধা উপেক্ষা করে সরকারি খাস সম্পত্তি জবরদখল ও সেখানে তিনটি অবৈধ মটর স্থাপন করেছেন। এদিকে পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তাকে প্রায় দেড় লাখ টাকা আর্থিক সুবিধা দিয়ে এসব মটরে আবাসিক সংযোগ নিয়ে সেচ বাণিজ্যের নামে কৃষকদের জিম্মি করে রীতিমতো চাঁদাবাজি করা হচ্ছে। প্রকাশনগর মৌজায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৫৭ নম্বর দাগে এসব অবৈধ মটর স্থাপন করা হয়েছে। স্থানীয়রা এসব অবৈধ মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিকবার লিখিত অভিযোগ করেছেন। কিন্ত্ত অজ্ঞাত কারণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা নিরব ভূমিকা পালন করছে। প্রকাশ নগর মহল্লার কৃষক সালাম, রবিউল ও মিজাম অভিযোগ করে বলেন, আসলাম আলী রাসেল দীর্ঘদিন ধরে খাস জায়গায় অবৈধ মটর পাম্প স্থাপন ও রীতিমতো কৃষকদের জিম্মি করে সরকার নির্ধারিত সেচ হারের থেকে চারগুণ বেশি টাকা নিয়ে জমিতে সেচ দেন। আবার মটর পাম্পের কোন সমস্যা হলে কৃষকদের কাছে থেকে মাথা পিছু ৩শ থেকে ৫শ করে টাকা নিয়ে মটর পাম্প মেরামত করেন। কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ বা বিলম্ব করলে তাকে সময়মতো সেচ দেয়া হয় না, এমনকি জমির ফসল কেটে নেয়ার মতো ঘটনাও ঘটেছে। এজন্য রাসেলের নানা অত্যাচার-নির্যাতন কৃষকদের মুখ বুজে সহ্য করতে হয়। এবিষয়ে জানতে চাইলে আসলাম আলী রাসেল বলেন, পল্লী বিদ্যুৎ অফিস সংযোগ দিয়েছে বলেই তো মটর পাম্প থেকে সেচ দিচ্ছি, মটর পাম্প বৈধ না অবৈধ সেটা পল্লী বিদ্যুৎ অফিস আর আমি বুঝবো, আপনারা সাংবাদিক নিউজ করেন বেশি বেশি। আমিও দেখবো আমার মটর পাম্পের বিদ্যুৎ সংযোগ কোন বাপের ব্যাটা কাটতে আসে তার হাতও কেটে দিবো। এবিষয়ে জানতে চাইলে তানোর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (ডিজিএম) জহুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এক ছটাক জমি অনাবাদি থাকবে না, সেই জন্য এসব সেচ মটর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। এতে করে কে অনুমতি পেলো আর না পেলো সেটা আমাদের দেখার বিষয় না, যাই মটর পাম্পে সংযোগ চাইবে আমরা তাঁকে বিদ্যুৎ সংযোগ দিতে প্রস্তুত আছি। এতে কার কি সমস্যা হলো সেটা আমাদের দেখার বিষয় না। এবিষয়ে তানোর বিএমডিএ সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, বর্তমনে পল্লী বিদ্যুৎ যেভাবে যত্রতত্র অবৈধ মটর পাম্পে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে, তাতে বরেন্দ্রের
    ডিপের পানি তোলা কষ্টকর হয়ে পড়েছে। এভাবে পল্লী বিদ্যুৎ অবৈধ মটর পাম্পে বিদ্যুৎ সংযোগ যদি দিতে থাকে তাহলে আগামীতে পানির লেয়ার অনেক নিচে নেমে যাবে, এতে ডিপে পানি উঠা তো দুরের কথা খাবার পানির তীব্র সংকট দেখা দিবে, যতো দ্রুত সম্ভব এসব মটরের সংযোগ বিচ্ছিন্ন সময়ের দাবিতে পরিনত হয়েছে। তিনি বলেন, ভূগর্ভস্থ পানির কথা বিবেচনা করে যেখানে নতুন গভীর স্থাপন বন্ধ আছে, সেখানে অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ হয় কি ভাবে ?

  • ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারেকে চাল, শাড়ি  লুঙ্গি, কম্বল নগদ টাকা বিতরণ করলেন রেলমন্ত্রী

    ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারেকে চাল, শাড়ি লুঙ্গি, কম্বল নগদ টাকা বিতরণ করলেন রেলমন্ত্রী

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘১৯৭১ এর পাক হানাদারদের নৃশংসতাকেও হার মানিয়েছে পঞ্চগড়ে আহমদিয়া অনুসারীদের বাড়ি, প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও জ্বালাও-পোড়াও। ২০১৩-১৪ সালে বিএনপি- জামায়াতের আন্দোলনের যে ঘটনাগুলো ঘটেছিল, সামনে তৌহিদি জনতার ব্যানারের নাম রেখে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করেছে বিএনপি জামায়াত।’
    পঞ্চগেড়ের ধাক্কামারা আহমদ নগর এলাকা পরিদর্শন করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
    পঞ্চগেড়ের ধাক্কামারা আহমদ নগর এলাকা পরিদর্শন করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

    সোমবার (৬ মার্চ) দুপুরে পঞ্চগেড়ের ধাক্কামারা আহমদ নগর এলাকা পরিদর্শনে এসে এবং আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) মানুষজনকে খাদ্য ও মানবিক সহায়তা দেয়ার সময় এসব কথা বলেন মন্ত্রী।

    তিনি আরও বলেন, ‘সরকারের সাংবিধানিক দায়িত্বে আহমদিয়া অনুসারীদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে জলসার অনুমতি দেয়া হয়। কিন্তু জলসাকে কেন্দ্র করে সাদা পতাকা ও লাল পতাকা দিয়ে চিহ্নিত করেই তাদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। প্রতিবাদ করার ভাষা থাকার পরেও এই নৃশংসতা চালায় বিএনপি।’

    পরে মন্ত্রী পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, একটি করে শাড়ি ও লুঙ্গি, কম্বল এবং নগদ এক লাখ টাকা বিতরণ করে।

    এ সময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলিম মাহমুদ, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এমএম সিরাজুল হুদাসহ আইনশৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আহমদিয়া জামাতের নেতারা উপস্থিত ছিলেন।

  • লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ০৮ নং মহিষখোচা ইউপির বারঘরিয়া এলাকা হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ ১জন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান,এএসআই সিরাজুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্সসহ আদিতমাাারী থানাধীন ০৮ নং মহিষখোচা ইউপির বারঘরিয়া মৌজাস্থ জনৈক আফজাল হোসেন, এর বসতবাড়ী সংলগ্ন কাঁচা রাস্তার উপর বিশেষ অভিযান একটি সুজুকি জিকসার ও একটি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল ও ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ এক জন কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলেন হাসানুর রহমান(৩২), পিতা মোঃ আমিনুর রহমান, সাং আলেকিশামত, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর।
    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয় মামলা নং-০৫, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/৩৮/৪১ রুজু করা হয়।

    লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে ০৮ নং মহিষখোচা ইউপির বারঘরিয়া মৌজাস্থ হতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল সহ ১জন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।

    হাসমত উল্লাহ।

  • গোদাগাড়ীর ইউএনও’র বিরুদ্ধে এবার দুর্নীতির মামলা

    গোদাগাড়ীর ইউএনও’র বিরুদ্ধে এবার দুর্নীতির মামলা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জানে আলমের বিরুদ্ধে এবার দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী জেলা স্পেশাল ট্রাইবুনাল ও সিনিয়র দায়রা জজ আদালয়ে মামলাটি করেন আইনজীবি অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস। ফৌজদারি বিশেষ মামলা নং ৫/২০২৩।

    মামলাটি আদালতে উত্থপিত হলে বিচারক আব্দুর রহিম শুনানি শেষে রাজশাহী জেলা সমন্বিত দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে মামলা দাখিলকারী অ্যাডভোকেট রায়হান কবির জানান। এর আগেও গত ২৬ জানুয়ারী ওই আইনজীবী গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে রাজশাহী পরিবেশ আদালতে মামলা দায়ের করেন।

    মামলার বাদী অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস মামলায় উল্লেখ করেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. জানে আলম ২০২০ সালের ৩ ডিসেম্বর যোগদান করেন। এর পর থেকে ঘুষ ও দূর্নীতির মাধ্যমে অবৈধভাবে প্রায় ৫ কোটি টাকা উপার্জন করেছেন।

    উপার্জনকৃত অর্থ থেকে সে তার দেশের বাড়ীতে বিলাস বহুল বাড়ী, জায়গা জমি ও গবাদী পশু পালনের খামার তৈরি করেছেন। এছাড়াও নামে বে-নামে অনেক জায়গা জমি ক্রয় করেছেন। মামলার সাথে এসবের ভিডিও সংযুক্ত করা হয়েছে।

    দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থের সিংহভাগ টাকা, আশ্রয়ন প্রকল্পের বাড়ী নির্মাণে বিভিন্ন ইটভাটা থেকে ইট ও বালুমহাল থেকে বিনামূল্যে জোরপূর্বক বালু নেয়া এবং ঘর-বাড়ী নির্মাণে ব্যবহার করা হয়েছে অতি নিম্নমানের সরঞ্জাম দিয়ে। আশ্রয়ণ প্রকল্পের সব ঘর নির্মাণ সম্পন্ন না হলেও তিনি সরকারীভাবে প্রকল্পের অগ্রগতি শতভাগ দেখিয়েছেন।

    বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিল-ভাউচার স্বাক্ষর করার জন্য ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিকট থেকে অর্থ আদায় করেন। টিআর-কাবিখাতে উন্নয়নমূলক কাজে ১০% কমিশন গ্রহন করেন। এডিপির টাকায় ভাগ-বাটোয়ারায় অংশ নিয়ে কমিশন গ্রহণ করেন।

    এছাড়াও আদিবাসীদের জমি কেড়ে নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হলেও আদিবাসীদের ঘর দেওয়া হচ্ছে না। বরং ইউএনও টাকার বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পে ঘর দিয়েছেন। যার ফলে অনেক আদিবাসী টাকা না দিতে পারায় তারা ঘর পাননি।

    মামলায় আরো উল্লেখ করা হয়, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার দুর্নীতির এক পর্যায়ে ঘুষ না পেয়ে বিএমডিএর কাজে বাধা প্রদান করেন।

    গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ১৭৮ নং রঘুনাথপুর মৌজার ৫৮ নং দাগের ১.৮৬ একর খাস পুকুরটি ১১ লক্ষ ৭ হাজার ৫৪২ টাকা ব্যয়ে পুন:খননের জন্য দরপত্রের মাধ্যমে মেসার্স আলী হোসেন এন্টারপ্রাইজকে অর্ডার প্রদান করে। এর পর ঠিকাদার আরিফ হোসেন ২০২২ সালের ২০ ডিসেম্বর পুকুরটি পুনঃখননের কাজ শুরু করে।

    সেই কাজে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জানে আলম পুকুর পুনঃখনন কাজ বাস্তবায়নের জন্য ৫ লক্ষ টাকা ঘুষ দাবী করেন। কিন্তু আসামী ঘুষের টাকা না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে গত ৫ জানুয়ারী গোদাগাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে খনন কাজে ব্যবহৃত এক্সকেভেটর গাড়ীর দুটি ব্যাটারি নষ্ট হয়। গাড়ীটির ইঞ্জিনের অধিকাংশ যন্ত্রাংশ খুলে নিয়ে তাকে বালু ঢুকিয়ে অকেজো করে দেওয়া হয়। শেষে গাড়ীর হেলপার আল মারুফকে গ্রেফতার দেখিয়ে তাকে ১৫ দিনের জেল ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার আশ্রয়ণ প্রকল্পের জন্য অবৈধ ভাবে পুকুর ভরাট করেছে যা গোদাগাড়ী সদর ইউনিয়নের পরমানন্দপুর মৌজায় শূন্য দশমিক ৫৮ একরের পুকুরটি ১৮৮ নম্বর জেএল-এর ২৮৫ নম্বর দাগে অবস্থিত। এটি একটি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। রেকর্ড অনুযায়ী এই জমির শ্রেণি পুকুর। পরিবেশ আইন-১৯৯৫ এর বিধান অনুসারে যেকোনো জলাশয় ভরাট নিষিদ্ধ। কিন্তু এর পরেও আসামী আইন অমান্য করে পুকুরটি ভরাট করেছেন।

    মোবাইল কোর্ট আইনের ৮ ও ৯ ধারা লঙ্ঘন বিভিন্ন আসামীকে সাজার সাথে ১০ হাজার টাকার উর্দ্ধে জরিমানা করেন। কিন্তু আইনের এই ধারা মোতাবেক মোবাইল কোর্টে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ড দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু আসামী জোর পূর্বক অবৈধ ভাবে জরিমানার টাকা আদায় করে রাজ-কোষে গ্রহন করে কমিশন গ্রহণ করেন।

    এই বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জানে আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার বিষয়ে আমি জানি না। অফিসের কাজে বাইরে আছি অফিসে গিয়ে বিস্তারিত জেনে জানাবো।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের গাছের চারা উত্তোলনের অভিযোগ

    বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের গাছের চারা উত্তোলনের অভিযোগ

    কেএম সোহেব জুয়েল :-বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকের গাছের চারা উত্তোলনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন বেসরকারি টি -এসপোর্টস্ টিভি চ্যানেলের সিনিয়র ক্যামেরা পার্সন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দীনন( নাগর) মিঞার পুত্র মো: বোরহান উদ্দিন মিঞা ৩৯

    এ ব্যাপারে ফটো সাংবাদিক গতকাল সোমবার ৬ মার্চ বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
    অভিযোগ সুত্রে জানাগেছে শুক্রবার ৩ মার্চ গভীর রাতে অজ্ঞাত নামা কতিপয় লোক পূর্ব শত্রতার জের ধরে তার বাড়ির পাকা বাউন্ডারির সন্নিকটে তার নিজ হাতে রোপন কৃত ৮ টি আমরা গাছের চারা উত্তোলন করে নিয়ে যায় । এর ফলে তার ১০ হাজরা টাকার বেশি ক্ষতি হয়েছে বলে এমর্মে থানার অভিযোগ দায়ের করেন বোরহান।

    তাই তদন্ত সাপেক্ষ প্রয়োজনিয় ব্যাবস্তা নিতে প্রশাসনেন হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক বোরহান ও তার পরিবারের লোকজন।

  • মধুপুরে চুরি হওয়া ১২টি ল্যাপটপ উদ্ধার

    মধুপুরে চুরি হওয়া ১২টি ল্যাপটপ উদ্ধার

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাংগাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি যাওয়া ১৬ টি ল্যাপটপের মধ্যে ১২টি ল্যাপটপ উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,গত ২৪ শে ডিসেম্বর ২০২২ ইং তারিখে মধুপুর থানাধীন অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি যাওয়া ১৬ টি ল্যাপটপ এর মধ্যে টাংগাইল জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় জেলা ডিবির একটি চৌকস দল কর্তৃক ১২ টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
    এই চুরির ঘটনার প্রধান আসামি ভুটিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মো:রেজাউল করিম(২১)সহ ঘটনার সাথে জড়িত মোট ৭জনকে গ্রেফতার করে সোমবার(৬মার্চ) বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ইমরান ও মোক্তার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।অবশিষ্ট ল্যাপটপ উদ্ধার অভিযান অব্যাহত আছে।
    এই চুরির ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে গত ২৬/১২/২২ তারিখ মধুপুর থানায় অজ্ঞাত নামাদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে,অফিসার ইনচার্জ মধুপুর থানার মামলা নং ১৬ তারিখ ২৬/১২/২০২২ ধারা -৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করেন।পরবর্তীতে পুলিশ সুপার এর নির্দেশে মামলার তদন্তভার ,টাংগাইল জেলা ডিবি( উ:) এর এস আই মো. মনির হোসেন এর উপর ন্যস্ত করা হয়।

  • উজিরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন

    উজিরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, (উজিরপুর প্রতিনিধি)

    স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানের দিনটিতে নানান কর্মসূচীর মাধ্যমে উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় সরকারী ও বেসরকারী ভাবে পালন করা হচ্ছে।

    উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দফতর ও উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানান আয়োজনে দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।

    আজ সূর্যদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৯টায় উজিরপুর উপজেলা বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারিহা তানজিন ,উপজেলা পরিষধের পক্ষে উপজেলা পরিষধের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, পুলিশ প্রশাসনের পক্ষে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী রাজিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগণ বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেল আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্কাউটস, উপজেলা রোভার স্কাউটস ও সামাজিক সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পপমাল্য অর্পণের আগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও এক বিশাল মিছিল হয় এবং উপজেলা আওয়ামী লীগের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন এর সভাপতিত্বে দলটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ বাঙালী জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।
    উজিরপুর উপজেলার সবকটি ইউনিয়নেও আজ একযোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়।

  • ধর্মপাশায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

    ধর্মপাশায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

    মধ্যনগর(ধর্মপাশা) প্রতিনিধি:
    নানা আনুষ্ঠানিকতায় সুনামগঞ্জের ধর্মপাশায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা, ও পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রেস ক্লাবেরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

    পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের । উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. অলিদুজাম্মানের পরিচালনা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

    এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমান হোসেন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস,উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসানপ্রমুখ। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    শান্ত তালুকদার
    মধ্যনগর,সুনামগঞ্জ

  • আগৈলঝাড়া অফিসার্স ক্লাবের উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটায় আনন্দ ভ্রমণ

    আগৈলঝাড়া অফিসার্স ক্লাবের উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটায় আনন্দ ভ্রমণ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া অফিসার্স ক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ করেছেন উপজেলার অফিসার্স বৃন্দ। শুক্রবার সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের উদ্যোগে আগৈলঝাড়া থেকে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১১টায় কুয়াকাটায় হোটেল পর্যাটনে পৌঁছান। পরে সাগরের বিচে ঘোরাঘুরি এবং সাগরের পানিতে নেমে আনন্দে মাতে উঠেন উপজেলার প্রায় ৫০ জন অফিসার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন উদ্যোগে খাবারের আয়োজন করা হয়। পরে দুপুরের খাবার শেষে মনজ্ঞো সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করেন বরিশাল ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। গানের তালে তালে মেতে উঠে উপজেলা সকল অফিসাবৃন্দ। অনুষ্ঠানে নেচে গেয়ে মাতিয়ে তুলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার এবং উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী এলিনা জাহিন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই শুরু হয় ঝুড়িতে বল নিক্ষেপ তার পরে শুরু হয় মূল আকর্ষণ রেফেল ড্র।রেফেল ড্র তে ১৫ টি পুরস্কার দেওয়া হয়। এতে ভাগ্য খুলে যায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের। সে রেফেল ড্র তে প্রথম ও দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বিশেষ কারনে উপস্থিত হতে না পারলেও তার পক্ষে সকল কর্মকর্তাদের সুভ্যেনিয়ার গিফট প্রদান করেন তার সহধর্মিনী এলিনা জাহিন। পরে সন্ধ্যা আটটায় প্রোগ্রাম শেষ করে আগৈলঝাড়ার উদ্দেশ্যে রওনা করে রাত ১টায় পৌঁছায়। একাধিক অফিসাররা জানায় এরকম ভ্রমণ করলে তাদের মন ভাল থাকবে এবং কাজের গতি বাড়বে বলে জানান।

  • সুজানগরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    সুজানগরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    এম,এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ পাবনার সুজানগর উপজেলায় “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এবং এমসিএইচ-সার্ভিসেস ইউনিট,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক(এমসিএইচ-সার্ভিসেস এবং লাইন ডাইরেক্টর(এমসিআরএএইচ) ডাঃ মোঃ মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পাবনা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এরশাদ আহমেদ নোমানী ও সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। প্রজেক্টরের মাধ্যমে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণের উপর বিভিন্ন তথ্য উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক(এমসিএইচ) ডাঃ এ,এন,এম মোস্তফা কামাল মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ডাঃ দিল আফরোজ। পরিচালনা করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম। কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, আর এমও ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদারকরার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।