Author: desk

  • গরুর মাংসের টুকরায় লেখা আল্লাহর নাম

    গরুর মাংসের টুকরায় লেখা আল্লাহর নাম

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    দেশ টিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর এর নাগেশ্বরীর হাসেমবাজার গ্রামের বাড়িতে গরুর মাংস রান্না করার সময় মাংসের ওপর অলৌকিকভাবে ‘আল্লাহ’ লেখা দুটি মাংসের টুকরা ভেসে ওঠে। পরে বাড়ির লোকেরা ‘আল্লাহ’ লেখা মাংসের ওই টুকরাটিকে সংরক্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    সরেজমিন তার বাড়িতে গিয়ে জানা যায়, দেশ টিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর মঙ্গলবার সকালে তার দ্বিতীয় পুত্র এম এ আর স্বদেশ এর ৭তম জন্মদিন উপলক্ষে নাগেশ্বরী কলেজ মোড় সফি আলীর মাংসের দোকান থেকে এক কেজি গরুর মাংস কিনে বাড়িতে আনেন। দুপুরের সময় এম এস সাগরের স্ত্রী আফরোজা আক্তার সাথী ওই মাংস রান্না করার সময় দেখেন দুটি মাংসের টুকরা ভেসে উঠছে। বারবার মাংসের ওই টুকরাটিকে সেদ্ধ করার জন্য ডুবানোর চেষ্টা করলেও তা ডুবছে না। মাংস সেদ্ধ না হওয়ায় মাংসের ওই টুকরা দুটি হাতের ওপর নিলে গরমের পরিবর্তে ঠাণ্ডাভাব অনুভূত হয়। মাংসের ওপর অলৌকিকভাবে ‘আল্লাহ’ নাম লেখা।

    এম এস সাগর জানান, পরে লক্ষ্য করা যায় মাংসের ওই টুকরা দুটিতে আরবি হরফে লেখা রয়েছে ‘আল্লাহ’। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাংসের টুকরাটির ছবি তোলার সময় দেখা যায়, মাংসের এক পিঠে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা রয়েছে।

  • গোপালগঞ্জ ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

    গোপালগঞ্জ ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।

    আজ মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

    এদিকে, এ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রমাসক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবপ্রশাস পাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক নাহিদ ফেরদৌসি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো: রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন।

    অপরদিকে, এ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাইক্লিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সাইক্লিং ক্লাব এ প্রতিযোগীতার আয়োজন করে। মঙ্গলবার সকাল ১১টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এ সাইক্লিং প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা ফুটবল ফেডারেশনের আহবায়ক আব্দুল মান্নান মানি। এ সময় কাবাডি ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের প্রশাসক মো: জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ প্রতিযোগীতয় জেলার দু’শ জন ছেলে মেয়ে অংশ নেন। এর মধ্যে ১২০ জন ছেলে ও ৮০ জন মেয়ে রয়েছেন। এ প্রতিযোগীতায় ইন্ডিভিজুয়্যাল পারসুটে মেয়েরা ১ হাজার মিটার ও ছেলেরা ২ হাজার মিটার রেসে অংশ নেয়।

    এসব কর্মসূচীতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

  • গোপালগঞ্জে বাসের চাপায় মাদ্রাসা শিক্ষকসহ তিনজন নিহত, বাস জব্দ

    গোপালগঞ্জে বাসের চাপায় মাদ্রাসা শিক্ষকসহ তিনজন নিহত, বাস জব্দ

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় এক মাদ্রাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

    একসাথে তিনজন নিহত হওয়ায় নিহতদের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস। ঘাতক বাসটিতে আটক করেছে পুলিশ।

    কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মটর সাইকেল চালক মাদ্রাসা শিক্ষক এম এ হাসিব(৫০) এবং কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে নবীর শেখ(২২) ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম(২০)।

    উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল চাপা দিয়ে অপর একটি বাই সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক মাজরা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এম এ হাসিব ঘটনাস্থলে নিহত হন এবং বাই সাইকেলের দুই আরোহী নবীর শেখ ও আব্দুর রহিম মারাত্মক আহত হন।

    পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাই সাইকেল আরোহী ওই দুই যুবককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেঠে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

    এর খবর পরিবারে ছড়িয়ে পড়লে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে আকাশ বতাস। দ্রুত গতির কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে দাবী স্থানীয়দের। #

  • সুজানগর পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    সুজানগর পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুজানগর পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সুজানগর উপজেলা পরিষদ চত্বওে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র রেজাউল করিম রেজা কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। পরে পৌরসভার হলরুমে পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুনবী সরকার, পৌর কাউন্সিলর জাকির হোসেন,আব্দুল্লাহ আল মামুন,জায়দুল হক জনি, আব্দুর রহিম ও পাশু সরদার প্রমুখ। আলোচনা সভায় সুজানগর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা

    সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) : পাবনার সুজানগরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী । এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের তরুণ প্রজন্ম,যারা,মুক্তিযুদ্ধ দেখেনি,বঙ্গবন্ধুকে দেখেনি, তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে আতœনিয়োগ করবে বলে প্রত্যাশা রাখেন । অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ কানিস ফারজানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    সুজানগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) : যথাযোগ্য মর্যাদায় পাবনার সুজানগরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। পরে সুজানগর পৌরসভা, সুজানগর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , পৌর মেয়র রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম শাহজাহান, আব্দুল মতিন মৃধা, শ্রী সুবোধ কুমার নটো, আজিজুর রহমান, ইউনুস আলী বাদশা, রাজা হাসান, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নামের সাথে জড়িয়ে আছে বাংলা,বাঙালি ও বাংলাদেশ। তিনি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। ১৯৭১ সালের ৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্ঠির রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতায় লাখো জনতার উদ্দেশ্যে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তা মূলত স্বাধীনতা পিয়াসী বাঙালি জাতির ঐক্যের মূলমন্ত্র ও মুক্তির সনদ। কালজয়ী ৭ মার্চের ভাষণের মর্মবাণী বুকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক-মানবিক চেতনায় উজ্জ্বীবিত হয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। এ সময় বক্তারা আরো বলেন,৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা’য় পরিণত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। আমাদের তরুণ প্রজন্ম,যারা,মুক্তিযুদ্ধ দেখেনি,বঙ্গবন্ধুকে দেখেনি, তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে আতœনিয়োগ করবে বলেও প্রত্যাশা রাখেন । অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ কানিস ফারজানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্টিত চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ অর্থ প্রদান করলেন শিবলী সাদিক এমপি

    মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ অর্থ প্রদান করলেন শিবলী সাদিক এমপি

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেবীপুর পুরাতন জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে পৌর শহরের দেবীপুর জামে মসজিদ প্রাঙ্গণে দেবীপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

    এসময় সংসদ সদস্য শিবলী সাদিক মসজিদের উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল হতে মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে এক লক্ষ পঞ্চাশ টাকা প্রদান করেন এবং পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • নাগরপুরে আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

    নাগরপুরে আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

    মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রী আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য তারেক সামস্ হিমু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তপন,যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    নাগরপুর,টাঙ্গাইল।

  • নড়াইলের ইউএনও সাদিয়া ইসলাম পেলেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২

    নড়াইলের ইউএনও সাদিয়া ইসলাম পেলেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

    নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম সোমবার (৬ মার্চ) স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    আগামী রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে ”শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” পদক প্রদান করা হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামকে ”শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” নির্বাচন করা হয়েছে।
    আগামী ১২ মার্চ সকাল সাড়ে নয়টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদক গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সাদিয়া ইসলাম এর আগে নড়াইল জেলা পর্যায়ে এবং খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন। সাদিয়া ইসলাম যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম নজরুল ইসলামের কন্যা। মাতা আলহাজ্ব জেবুন্নেসা খানম একজন সফল জননী।
    সাদিয়া ইসলাম ২০২২ সালে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী হিসেবে যশোর জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলেন। সাদিয়া ইসলাম ২০০৪ সালে যশোরের শার্শা পাইলট হাই স্কুল থেকে এসএসসি, ২০০৬ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তেকে শিক্ষা ও গবেষণা বিষয়ে অনার্স-মাস্টার্স করেন।
    তিনি পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সময়ে উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন আবৃত্তি শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে জাতীয় শিল্পকলা একাডেমীতে আয়োজিত কবিতা উৎসবসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সাদিয়া ইসলাম ২০১৪ সালে ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। যোগদানের পর নীলফামারী ও সাতক্ষীরা জেলায় সহকারী কমিশনার হিসেবে, দিনাজপুর জেলার বিরল, ও বোচাগঞ্জ উপজেলায় সহকারী কশিনার (ভূমি) এবং খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২১ সালের ৬ মে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের মে মাসে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
    এদিকে সাদিয়া ইসলাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা জানিয়েছেন।

  • মহালছড়িতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    মহালছড়িতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    রিপন ওঝা,মহালছড়ি

    হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ৭মার্চের ভাষণ উপলক্ষে সর্বস্তরের জনগণ ও সংগঠনের প্রিয় নেতাকর্মীদের সাথে নিয়ে কর্মসূচি পালন করছে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন।

    ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোজ মঙ্গলবার সকাল ৮.০০ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষেপে রতন কুমার শীলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে এবং বাঙালি জাতির অনুপ্রেরণার অনিবার্ণ শিখা হয়ে অ-ফুরন্ত শক্তি ও সাহস যুগিয়ে আসছে। একই সাথে ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ‘‘বিশ্ব ঐতিহ্যের দলিল” হিসেবে হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে।

    উল্লেখ্যে যে, ঐতিহাসিক ৭ মার্চ আজ। ১৮ মিনিটের কালজয়ী এ ভাষণের শেষ কটি শব্দমালা ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম… এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ঐতিহাসিক ভাষণের আটটি শব্দের শেষ দুটি লাইন হয়ে গেল সাত কোটি মানুষের মনের ভাষা। হয়ে গেল মুক্তিকামী বাঙালির মুক্তিযুদ্ধের মূলমন্ত্র। পাকিস্তানি সেনাবাহিনী যখন গণহত্যা শুরু করে তখন ধানমণ্ডির ৩২ নং বাড়িতে শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ রাত ১২টা ২০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং সেই ২৫মার্চের রাতে পাকিস্তানি সেনাশাসক সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধরে পশ্চিম পাকিস্তানে নিয়ে কারাগার নিবাস করেন। সেই রাতেই পাকিস্তানি সেনাশাসক সৈনিক ঘুমন্ত বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণাকে আরো জোড়দার করার লক্ষ্যে ২৬মার্চের প্রথম প্রহরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ঘোষণাপত্র পাঠ করেন।
    আব্দুল করিম খন্দকার বলেন পূর্ব বাংলা বেতারের এক টেকনিশিয়ান ২৬শে মার্চ বেতার বার্তায় সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। কোন কোন বর্ণনায় জানা যায়, আবুল কাশেম সন্দীপও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি জিয়ার পূর্বে পাঠ করেছিলেন এবং কৌশলগত প্রয়োজনে বঙ্গবন্ধুর পক্ষে সেনাবাহিনীর হতে দক্ষ একজন সৈনিক দিয়ে ঘোষণাপত্র পাঠ করানোর লক্ষ্যে মেজর পদবীর অধিকারী মোঃ জিয়াউর রহমান ২৭মার্চ ঘোষণা পাঠ করে শোনান। পরবর্তী বাংলাদেশের অস্থায়ী সরকার ১০ই এপ্রিল সম্মিলিতভাবে দেশ স্বাধীকার আন্দোলনকে বেগবান করতে পৃনরায় ঘোষণাপত্র পাঠ করেন।
    উক্ত কর্মসূচিতে মহালছড়ি উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ সহ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।