Author: desk

  • ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

    ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁ ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ই মার্চ সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও নওগাঁ ২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার। পরে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, ধামইরহাট পৌরসভা, শিল্পকলা একাডেমী ও উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, উপজেলা কৃর্ষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, পল্লী উন্নয়ণ অফিসার রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ধামইরহাটে সমাজসেবা অফিসার সোহেল রানাকে প্রেস ক্লাব ও সমাজসেবা অফিসের বিদায় সংবর্ধণা

    ধামইরহাটে সমাজসেবা অফিসার সোহেল রানাকে প্রেস ক্লাব ও সমাজসেবা অফিসের বিদায় সংবর্ধণা

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁ ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাব ও সমাজসেবা অফিসের উদ্যোগে পৃথক পৃথক ভাবে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানাকে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে। উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ০৭ মার্চ বিকেল সাড়ে ৩ টায় ধামইরহাট পাবলিক লাইব্রেরীতে সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এম এ মালেকের সভাপতিত্বে সদ্য বিদায়ী ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানাকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, সাবেক সভাপতি আবু মুছা স্বপন, সাবেক সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম, আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, উজ্জল হোসেন, সোহেল রানা প্রমুখ। অপরদিকে বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সমাজসেবা অফিসার সোহেল রানাকে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলমসহ অফিসের অন্যান্য সহকর্মীবৃন্দ। বিদায় বেলায় চাকরী জীবনের ১ম কর্মস্থল উপজেলা সমাজসেবা অফিস ধামইরহাটের স্মৃতিচারণ করেন বিদায়ী অতিথি, বর্তমানে তিনি জেলার আত্রাই উপজেলা সমাজসেবা অফিসার পদে যোগদান করে দায়িত্ব পালন করছেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ধর্মপাশায় ৭ ই মার্চ  উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ধর্মপাশায় ৭ ই মার্চ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মধ্যনগর(ধর্মপাশা) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে মঙ্গলবার দুপুরে র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ শেষে বি আর ডি বির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের এক অংশের ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ মুরাদ, বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু। ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক,সদস্য নুরুল হুদা মুকুল, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধরন সম্পাদক শাহ আলি আকবর, উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক রেজাউল করিম তপন,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোকন উজ্জামান বেপারী, সদর ইউনিয়নের যুবলীগের সভাপতি আলামিন তালুকদার, মহিবুর হাসান মিশুক, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক পাবেল আহমেদ কিরন, উপ গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক জালাল আহমেদ আকাশ, উপজেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক আলামীন খান, সদস্য মোঃ পিয়াম তালুকদার প্রমুখ।

    শান্ত তালুকদার
    মধ্যনগর,সুনামগঞ্জ

  • ” নীলফামারীতে ”ঐতিহাসিক ৭ই মার্চ ” ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ” নীলফামারীতে ”ঐতিহাসিক ৭ই মার্চ ” ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    মঙ্গলবার ৭ই মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে বিকাল ১৫.০০ ঘটিকায় জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী নীলফামারীর পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমী, নীলফামারী হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক নীলফামারী; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার,নীলফামারী; দেওয়ান কামাল আহমেদ, মেয়র, পৌরসভা নীলফামারী; বীরমুক্তিযোদ্ধা এ কে এম আমিনুল হক, সাবেক উপ-সচিব; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু, সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড; শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ নীলফামারী; মফিজুল ইসলাম রিন্টু, সভাপতি, আওয়ামীলীগ, নীলফামারী পৌরসভা; ডা: মুজিবুল হাসান চৌধুরী রিন্টু, সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, নীলফামারী।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সরকার রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নীলফামারী।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ জাতির জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

  • ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৮ মার্চ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে ও রিভাইভ প্রকল্প-ডাসকো ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ভিশন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ব্র্যাকের পল্লী সমাজের সদস্য, কিশোরী ক্লাবের সদস্য, সরকারি-বেসরকারী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীগণ ও বিপুল সংখ্যক নারী র‌্যালীতে অংশগ্রহণ করেন। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন-জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা, ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার পিয়ারা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা নাথন চৌকিদার, সুরভী শারমিন, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, মহিলা আওয়ামীলীগ সাবেক সভানেত্রী আনজুয়ারা বেগম, মহিলা লীগ নেত্রী আরজিনা খাতুন প্রমুখ।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • প্রধানমন্ত্রীর নির্দেশনায় উৎপাদন বাড়াতে জমি অনাবাদি না রাখার আহ্বান তারাকান্দার  ইউএনও মিজাবে রহমত এর

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় উৎপাদন বাড়াতে জমি অনাবাদি না রাখার আহ্বান তারাকান্দার ইউএনও মিজাবে রহমত এর

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দার উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেছেন, করোনাভাইরাসের কারণে পৃথিবী স্তব্ধ ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। বৈশ্বিক এই দুর্যোগের কারণে পৃথিবীতে খাদ্যাভাব দেখা দিতে পারে। কিন্তু মহান স্রষ্টা বাংলাদেশকে ঊর্বর জমি দিয়েছেন, খাদ্য উৎপাদন বাড়াতে দেশের কোনো জমিই অনাবাদি রাখা যাবে না।

    উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময়ে বিভিন্ন বিষয়ে আলোচনার পর উৎপাদন বাড়াতে
    অনাবাদি জমি না রাখতে উপজেলার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকদের প্রতি
    আহ্বান জানিয়ে যাচ্ছেন। তারাকান্দা উপজেলার প্রায় প্রতিটি গ্রাম পরিদর্শন পূর্বক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন ইউএনও মিজাবে রহমত।

    ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, আমরা যেন এক ইঞ্চি জায়গাও অনাবাদি না রাখি। সেই লক্ষ্য নিয়েই সমগ্র বাংলাদেশের ন্যায় তারাকান্দা উপজেলার প্রতিটি কৃষকদের মাঝে সরকার বিনামূল্যে সার, বীজ কীটনাশকসহ নানা ধরনের কৃষিযন্ত্র ভর্তুকিতে বিতরণ করছে উপজেলা প্রশাসন। আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমরা যদি অধিক খাদ্য উৎপাদন করতে পারি সেক্ষেত্রে অন্যদেরও সহায়তা করা যাবে।

    ইউএনও মিজাবে রহমত বলেন, বাংলাদেশ একটি খাদ্য ঘাটতির দেশ ছিল। সেই খাদ্য ঘাটতির দেশকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব, সময়োপযোগী পদক্ষেপ ও সঠিক সিদ্ধান্ত খাদ্যে উদ্বৃত্তের দেশে রূপান্তর করেছে। সরকার কৃষিতে নানাবিধ ভর্তুকি দেওয়ার মাধ্যমে শাক-সবজি, বীজ ও কীটনাশকের নিশ্চয়তা বিধান করার মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।

    তিনি বলেন, তারাকান্দায় প্রচুর শাক-সবজি উৎপাদন হয়, সারা বাংলাদেশেই শাক সবজির প্রচুর ফলন হয়। আমাদের জমিতে তিনবার ফসল হয়। কোনো কোনো জমিতে চার ফসলও হয়। সেজন্য কৃষকদের মাঝে নানা ধরনের সবজি বীজ বিতরণ করেছি। যাতে তারা শাক-সবজি ফলাতে পারেন।

  • “পাবর্ত্য এলাকার তিনদিকে সীমান্ত রয়েছে, সেখানে সন্ত্রাসী দমনে কাজ করছে সরকার”

    “পাবর্ত্য এলাকার তিনদিকে সীমান্ত রয়েছে, সেখানে সন্ত্রাসী দমনে কাজ করছে সরকার”

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লহ এমপি বলেছেন, পাবর্ত্য এলাকার তিনদিকে সীমান্ত রয়েছে। ফলে সেখানে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ রয়েছে। যা দমনে কাজ করছে সরকার।

    আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি বলেছেন, ২৬টি উপজেলা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত। আর প্রত্যেকটি অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে।

    আজ বুধবার (০৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন।

    পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি আরো বলেন, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসঅ গ্রুপ রয়েছে। বিভিন্ন সময়ে সংঘর্ষ হলে তা সরকারের উপর দোষারোপ চাপাতে চায়। এসব সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃংখলারক্ষাকারী বাহিনী রয়েছে। সেখানে এমন কোন পরিস্থিতির সৃস্টি হয়নি যে সেটা দেশ ও আমাদের জন্য ক্ষতিকর। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, সরকার চেষ্ঠা করছে শান্তিশৃংখলা রক্ষার জন্য।

    এদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি আরো বলেন, দীর্ঘ সময়ের সংঘর্ষের পর শান্তিচুক্তি বাস্তবায়নের পরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা, ভালবাসা, সম্প্রতি আছে, তেমনি জনগনের জানমাল রক্ষার সন্ত্রাসী ও জঙ্গি নিয়ন্ত্রন করার জন্যও তৎপর রয়েছেন তিনি। সরকার বদ্ধপরিকর পাবর্ত্য অঞ্চলকে একটি সম্পদশালী করার জন্য যা যা করার দরকার সেটাই করেছে।

    এর আগে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির নেতৃত্বে এবং আলাদাভাবে বীর বাহাদুর উশৈ সিং এমপি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

    এ সময় পাবর্ত্য জনসংহতি কমিটির সভাপতি সন্তু লারমা সহ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • কালকিনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

    কালকিনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

    রতন দে, কালকিনি ও ডাসার প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে উপজেলা নতুন অডিটরিয়াম হল রুমে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা চত্তর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম,মহিলা আওয়ামীলীগের সভাপতি চায়না খানম,সাধারণ সম্পাদিকা কোহিনুর সুলতানা ও পৌর মহিলালীগের সাধারণ সম্পাদক ডলি বেগম প্রমুখ।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ হাসিবুল হাসান।

  • শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরে ১৭৭তম শুভ জন্মতিথি উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

    শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরে ১৭৭তম শুভ জন্মতিথি উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শুভ দোল পূর্ণিমা ও মুক্তিবারিধী শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরে ১৭৭তম শুভ জন্মতিথি উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার (০৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ সেবা সংঘের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোবাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষেণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশ নেয়।

    পরে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরি সভাপতি মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর। এসময় শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ সেবা সংঘের প্রতিষ্ঠাতা সুবল রায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব প্রনয় কুমার বিশাস, সংগঠনের সভাপতি মতুয়া প্রমথ বিশ্বাস, সাধারণ সম্পাদক সুভাষ বালা বক্তব্য রাখেন। #

  • গত বছর অনেক ভাল হজ্বের ব্যবস্থাপনা হয়েছে-ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি

    গত বছর অনেক ভাল হজ্বের ব্যবস্থাপনা হয়েছে-ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি বলেছেন, গত বছর হজ্বের ব্যাপারে সাংবাদিকরা ভাল বা মন্দ কিছুই বলেনি তাই আমরা বলতে পারি গত বছর অনেক ভাল হজ্বের ব্যবস্থাপনা হয়েছে। যারা হজ্ব করেছেন তারা বলেছেন গত বছরের মত হজ্ব অতীতে হয়নি। জানি না এ বছর কি হবে, তবে গত বছরের মত করতে পারলে সম্মানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যবো।

    আজ বুধবার (০৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরো বলেন, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে রোজা বা পূজা আসলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় চান্স খুঁজে নেন এবং দ্রব্যেমূল্য বৃদ্ধি করে। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কাজ করছেন বলেও জানান তিনি।

    এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #