মো; বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও এখন জেলা জুড়ে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। পুলিশের পাশাপাশি গ্রেপ্তার অভিযান চালচ্ছে র্যাব ও বিজিবি।
পুলিশ জানান, পুলিশ-মুসল্লীদের সংঘর্ষ এবং গুজব ছড়িয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে ১০টি পৃথক মামলা করেছে পুলিশ। এসব মামলায় এখন পর্যন্ত ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পঞ্চগড়ের বিভিন্ন থানায় করা এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে কয়েক হাজার।
এর আগে, গত শুক্রবার (৩ মার্চ) আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পঞ্চগড়। জুমআর নামাজের পর আহমদিয়াদের তিন দিনব্যাপী জলসা বন্ধসহ তাদের অমুসলিম ঘোষণার দাবিতে জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করা হয়। সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বড় পরিসরে চৌড়ঙ্গী মোড়ের দিকে আসতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে শুরু হয় সংঘর্ষ। পুলিশের উপর হামলা করে ইট পাটকেল ছুড়তে থাকে মুসল্লিরা। এ সময় পুলিশও অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এর মধ্যেই বিক্ষোভকারীদের কয়েকটি অংশ জেলা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর, ট্রাফিক পুলিশের অফিসে অগ্নিসংযোগ করে। এছাড়া আরেকটি অংশ পঞ্চগড় বাজারে আহমদিয়াদের চারটি দোকানের মালামাল বের করে আগুনে পুড়ে দেয়। এছাড়া তাদের বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এঘটনায় কাদিয়ানী সম্প্রদায়ের একজন এবং মুসল্লীদের মধ্যে একজন নিহতও হন। পরে রাত ৯টার দিকে জলসা স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, শনিবার সন্ধার পর আবারও উত্তপ্ত হয় শহর। ‘আহমদিয়া সম্প্রদায়ের মানুষেরা দুজনকে গলা কেটে হত্যা করেছে’- এমন গুজবে বিক্ষুব্ধ হয়ে পড়ে সাধারণ মানুষ। হাতে লাঠিসোঁটা নিয়ে ‘নারায়ে তাকবির’ ধ্বনি তুলে তারা দুইভাগ হয়ে আহমদনগর ও তুলারডাঙ্গা এলাকার দিকে ছুটতে থাকেন। এ সময় পঞ্চগড় বাজারের কদমতলা এলাকার ওয়াকার শোরুম নামে একটি জুতার দোকানের সাটার ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় একদল মানুষ। এর মধ্যে রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় পৌরসভার ট্রাক টার্মিনাল এলাকায় একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলেন, আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে ঘটনায় ১০টি মামলা রুজু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মোট ১৩০ জনকে আটক করা হয়েছে। আসামি গ্রেফতার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য, বিভিন্ন স্টিল ছবি যাচাই-বাছাই করে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানান তিনি।
Author: desk
-

পঞ্চগড়ে সংঘর্ষ: জেলা জুড়ে গ্রেপ্তার আতঙ্ক, ১০ মামলায় আটক ১৩০
-

ক্ষেতলালে রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি
আজ মঙ্গলবার,০৭-০৩-২০২৩ ইং ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জয়পুরহাট টু বগুড়া হাইরোড থেকে উত্তর মহেশপুর গ্ৰাম পর্যন্ত বাইপাস সড়কে (০.৮) কিঃমিঃ রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও কালাই,ক্ষেতলাল, আক্কেলপুরের গন মানুষের আস্থাভাজন নেতা জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এসময় উপস্থিত ছিলেন- মোঃ আলাউদ্দিন হোসেন নির্বাহী প্রকৌশলী জয়পুরহাট, মোঃ রাশেদ ইমরান উপজেলা প্রকৌশলী ক্ষেতলাল,মোঃ আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম সভাপতি ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান আলামপুর ইউ পি, মোঃ সিরাজুল ইসলাম সরদার সাধারণ সম্পাদক ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগ ও মেয়র ক্ষেতলাল পৌরসভা, মোঃ মোস্তাকিম মন্ডল চেয়ারম্যান ক্ষেতলাল উপজেলা ও সাধারণ সম্পাদক ক্ষেতলাল থানা যুবলীগ, মোঃ দুলাল মিয়া সরদার ক্ষেতলাল পৌর সভাপতি, মোঃ বোরহান উদ্দিন চেয়ারম্যান বড়তারা ইউনিয়ন পরিষদ ও সভাপতি বড়তারা ইউনিয়ন আওয়ামীলীগ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট -২ আসনের সংসদ সদস্য। তিনি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের কোন অঞ্চলে কাঁচা রাস্তা রাস্তা রাখবেন না, তিনি আরও বলেন আগামীতে এই রাস্তার বাকি অংশটুকু ও পাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। -

ফুরফুরা শরীফের তিন দিনব্যাপী বার্ষিক ইসালে সওয়াব শেষ হলো
ঝিনাইদহ প্রতিনিধিঃ
আল্লাহ পাকের দরবারে গোনাহ মাফের ফরিয়াদ ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য শান্তিময় বিশ^ কামনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ফুরফুরা শরীফের ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে ফুরফুরা দরবার শরীফে লাখ লাখ মানুষের উপস্থিতে অনুষ্ঠিত হয় বিশেষ মুনাজাত। গত রোববার বিকালে ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবার শরীফে খাস মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই ইসালে সওয়াবের কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী ইসালে সওয়াবে মিলাদ, জিকির ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অতিবাহিত করেন উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দেদে যামান হযরত আবু বকর সিদ্দিকী (রহঃ) এঁর লাখো মুরীদ, ভক্ত, অনুরাগী। ন’হুজুর পীর কেবলার জৈষ্ঠ্য পুত্র পীর এ কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ:) এঁর একমাত্র সাহেবজাদা এবং জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক মওলানা মোহাঃ আল্লামা জাবিহ্হুল্লাহ সিদ্দিকী (মাদ্দঃ) জানান, দাদা হুজুর কেবলার এই ইসালে সওয়াব একটি কবুলিয়াত মাকাম। বছরের পর বছর ধরে এপার বাংলা ওপার বাংলায় ইসলামের আলো প্রজ্জলন করে যাচ্ছে দাদা হুজুর কেবলার এই সিলসিলা। যারা দাদা হুজুর কেবলার মত পথ মোতাবেক এই সিলসিলাকে আঁকড়ে ধরে থাকবেন, তারা কামিয়াব হবেন ইনশাল্লাহ। তিনি বলেন, এই ইসালে সওয়াবের মাহফিল কাল কেয়ামত পর্যন্ত কায়েম থাকবে এবং সমাজ থেকে শিরক, কুফরী ও বিদায়াত উচ্ছেদে মুখ্য ভুমিকা পালন করে যাবে। উল্লেখ্য ১৮৯০ সালে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে যামান মাওলানা শাহ্ সুফী আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহি আলায়হি ফাল্গুন মাসের ২১, ২২ ও ২৩ তারিখ নির্ধারণ করে ফুরফুরা শরীফে ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল কায়েম করেন।ঝিনাইদহ
আতিকুর রহমান। -

মহালছড়িতে ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে পদপ্রত্যাশীদের ছড়াছড়ি
(রিপন ওঝা, মহালছড়ি)
শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পরে বাংলাদেশ ছাত্রলীগ, খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলা শাখা দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ও ৮বছরের অধিক সময় পরে মহালছড়ি সরকারি কলেজ শাখা কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সম্মেলন আগামী ৯মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে মহালছড়ি উপজেলা ও মহালছড়ি সরকারী কলেজ, সদর ইউনিয়ন হতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দিলেন প্রায় পদ প্রত্যাশী ছাত্রনেতৃবৃন্দগণ ছড়াছড়ি দেখা যাচ্ছে। উভয় ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দেওয়া কেউই অছাত্র, বহিষ্কৃত, বয়সহীন কেউই নাই বলে জানা যায়। তবে দীর্ঘদিন সম্মেলন না করার কারণে অনেক নেতাকর্মীর বয়স ২৯এর অধিক হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী অবিবেচিত হচ্ছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক অভিক মোহন ত্রিপুরা বলেন ‘বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র বৃহত্তর ছাত্র সংগঠন। তাই বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী মহালছড়ি উপজেলা ছাত্রলীগ ও মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠিত হবে এবং উক্ত কমিটিতে সংগঠনের প্রয়োজনে যোগ্যতা যাদের রয়েছে শুধু তারাই কমিটিতে স্থান পাবে। কোন অছাত্র, বিবাহিতরা বয়সহীন নেতৃত্ব কমিটিতে ঠাঁই হবে না।’
উক্ত সম্মেলনের বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র বৃহত্তর ছাত্র সংগঠন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রিয় প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই ছাত্রলীগের প্রতিটি শাখা- বঙ্গবন্ধুর আদর্শে পরিবারের সন্তান হতে হবে। দেশের যে কোন প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে নিজ জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়বে, এমন নেতৃত্ব আসা করেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্দশে গড়া ত্যাগী ও যোগ্যরাই স্থান পাবে।’
সম্মেলন বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন, বর্তমানে সরকারের উন্নয়নের গতি ধারাবাহিকতা রক্ষার জন্যে ও সকল সংগঠনের ন্যায় ছাত্রনেতাকর্মীদের মধ্যে প্রাণ ফিরিয়ে আনতে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাথায় রেখেই খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার পরামর্শে যোগ্য নেতৃত্ব তুলে আনার লক্ষ্যে মহালছড়ি উপজেলা ছাত্রলীগ ও মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করার লক্ষ্যে বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫(ক) ধারা অনুযায়ী আগামী ৯মার্চ যাদের বয়স ২৯ তারা যোগ্য প্রার্থী হিসাবে গণ্য হবেন। তবে গত কিছুদিনধরে কয়েকটি কয়েকটি গণমাধ্যমে বয়স ২৯ এর কথা উঠে আসছে। সেই সূত্র ধরে বয়সের সীমারেখা হিসেব করা ছাত্রলীগের গঠনতন্ত্রের বাধ্যবাধকতা।
তবে দলীয় একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আগামী নির্বাচন ও ছাত্রলীগের অতীত ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে এবং দক্ষ ও উপযুক্ত নেতৃত্ব নির্বাচন করতে বয়সের সীমারেখা ২৯ চূড়ান্ত বলেই বিবেচিত।
-

গোদাগাড়ীতে আন্তর্তাজাতিক নারী দিবস পালিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্তাজাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে সিসিবিভিও-রাজশাহী আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গোদাগাড়ীর কাঁকনহাটে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে আন্তর্তাজাতিক নারী দিবস-২০২৩ উদযাপিত হয়।
রক্ষাগোলা সংগঠনের প্রায় ৮০ জন নেতা-নেত্রী ও সদস্যগণ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে বুধবার (৮মার্চ) সকাল ৯.৩০মিনিটে কাকনহাট সিসিবিভিও শাখা কার্যালয় হতে র্যালিটি কাঁকনহাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর সভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মো: আল মামুন। এছাড়াও উপস্থিত
ছিলেন কাঁকনহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জালাল উদ্দীন, কাঁকনহাট ডিগ্রী কলেজের প্রভাষক মো: আব্দুস সোবহান, গোদাগাড়ী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, সিসিবিভিও’র সিনিয়র হিসাবরক্ষক এএইচএম তারিক, উর্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলামসহ সংস্থার সকল সংগঠকগণ। দিবসটি উদযাপনে সার্বিকভাবে দায়িত্বপালন করেন নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী হেম্ব্রম।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -

গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪
নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর গুলিস্তানে বহুতল ভবনে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১২ জন পুরুষ ২ জন নারী বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। এ ঘটনায় অন্তত শতাধিক আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ৫ তলা একটি ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, ‘ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি।’
তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৫ তলা ভবনের নিচতলায় স্যানিটারির দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। এছাড়া আহতদের মেডিক্যালে নেয়ার জন্য পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে।’
এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
-

মালদ্বীপে ঐতিহাসিক ০৭ই মার্চ উদযাপন
মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ০৭ই মার্চ উদযাপিত হয়, দিবসটি উপলক্ষে হাই কমিশন হলরুমে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। শাসক গোষ্ঠীর সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ০৭ ই মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে যে অবিস্মরণীয় ভাষণ দিয়েছিলেন, মূলত সেটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ।
বঙ্গবন্ধুর ০৭ ই মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম । পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ওই ভাষণ মহামন্ত্র হিসেবে কাজ করেছে । একটি ভাষণ কিভাবে সমগ্র জাতিকে জাগিয়ে তোলে, একতাবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে বঙ্গবন্ধুর ০৭ ই মার্চের ভাষন তার উৎকৃষ্ট উদাহরণ । বঙ্গবন্ধুর ০৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ইউনেস্কো ২০১৭ সালের ৩০শে অক্টোবর এই ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ-এর মর্যাদা দিয়ে ইন্টার্ন্যাশনাল মেমোরি অফ দা ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত করেছে ।মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম। অত:পর মহামান্য রাষ্ট্রপতি ও মানননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বানী পাঠ করেন যথাক্রমে মিশনের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা ও এডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্টস) মিজ শিরিন ফারজানা।
আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন মিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ । এরপর প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ নূরে আলম রিন্টু ।
বক্তব্য শেষে বঙ্গবন্ধুর ০৭ ই মার্চের ভাষনের উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, তিনি তাঁর বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন। তিনি বলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের দিক নির্দেশনাপূর্ণ অনন্য এ ভাষণ বাঙ্গালী জনগণকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিল। যার ফলশ্রুতিতে লাখ লাখ আপামর জনগন প্রাণ বাজি রেখে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
-

রামপালে ৭ই মার্চ- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা মেডিকেল ক্যাম্প
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে ৭ই মার্চ– ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ওড়াবুনিয়া গ্রামের সাইক্লোন সেল্টারে শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। “আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার”র আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমাদের গ্রাম প্রকল্পের যুগ্ম পরিচালক ডাক্তার উম্মে সানি রিমি, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, কাকলী রানী হালদার, তৌফিকুল ইসলাম, শেখ সাদী, ইউপি সদস্য অনিমেষ মন্ডল, অরূপ কীর্তুনীয়া প্রমুখ। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েকশত নারী, পুরুষ ও শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু উপস্থিত হয়েছিল। তারা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। #
-

মাইনী সেতু ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক নদীতে,নতুন সেতুর দাবি
(খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি সেতু ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে দীঘিনালা-সাজেক ও বাঘাইছড়ি সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সকাল সাড়ে ১০.০০ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
তবে সাজেকে আসা পর্যটকবাহী পিকআপ এবং ছোট গাড়ি বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে পারছে। চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। গাছ-বাস বোঝাই ট্রাক, পাথরবাহী ট্রাক, কাচামালবাহী অনেকগুলো গাড়ি আটকা পড়েছে সেতুর উভয় প্রান্তে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, এই বেইলি ব্রিজ দিয়ে ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ। কিন্তু এটা জেনেও ১৫-২০ টনের অতিরিক্ত মালামাল পরিবহন করে ট্রাক চালকরা। এতে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে যায়। এই সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবির অধীনে। তাদের সাথে আমাদের কথা হয়েছে। শীঘ্রই সেতুটি মেরামতের কাজ শুরু করা হবে। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন বিভাগের ২০ ইসিবি’র কর্মকর্তা মেজর আবু নোমান মোঃ মইনুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে সেতু মেরামতের কাজ শুরু করে দিয়েছি। আমরা আশাকরি খুব শীঘ্রই এটার কাজ শেষ করতে পারবো।অন্য এক কাচামালবাহী ট্রাক ড্রাইভার মোঃ আব্দুল গফুর জানান, তিনি কলা নিয়ে কুমিল্লা যাবেন। গাড়িটি বড় হওয়ায় বিকল্প সড়ক দিয়ে যেতে পারছেন না। ভেঙে যাওয়া সেতু মেরামত না হওয়া পর্যন্ত আমাকে নদীর পূর্ব পাশেই থাকতে হবে। সেতু মেরামত করতে দেরি হলে আমার কাচামালগুলো নষ্ট হয়ে যাবে। সেতুটি দ্রুত মেরামত করা উচিত।
দূর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন বিভাগের ২০ ইসিবি ও খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ।
এলাকাবাসীর পক্ষে পরিদর্শনে আসা অতিথিদের নিকট দাবি জানান যে, বেইলি সেতু বাদ দ্রুত নতুন টেন্ডারের মাধ্যমে নতুন ব্রীজের নির্মাণ করার।
-

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে তারাকান্দায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ষ্টাফ রিপোর্টারহ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এর সঞ্চালনায় এতে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন-বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ৭ মার্চ এক অনন্য দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে এ দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ৭ মার্চের ভাষণ এই দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল প্রেরণা। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে এ ভাষণ প্রেরণার উৎস। তরুণ প্রজন্ম এ ভাষণের প্রেরণায় জাতির পিতার সোনার বাংলাকে বিশ্বের বুকে একদিন তুলে ধরবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এদেশের মাটিতে বাজাতে দেয়নি, তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার ইন চার্জ প্রমূখ।
এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন, তারাকান্দা থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।