Author: desk

  • সুজানগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    সুজানগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর :সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফারজানা কাউসার। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু জীবনের অন্যতম দর্শন ছিল নারীর ক্ষমতায়ন। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পরিচালনায় সেই চেতনার বাস্তব প্রতিফলন ঘটিয়েছে। আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের হাইকোর্ট-সুপ্রিম কোর্টে নারী বিচারপতি নিয়োগ দিয়েছে। দেশে এখন বিভিন্ন জেলা জজ ও নারীরা দক্ষতার সাথে কাজ করছে। আমাদের শান্তিরক্ষা মিশনে নারীরা ভালো করছেন বলেও জানান বক্তারা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

    তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, প গড় প্রতিনিধিঃ ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প গড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
    বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জুহুরা এবং ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী।

    এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী শাহজাহান আলী, উপজেলা এসোসিয়েট অফিসার (সেলপ) ব্রাক এর বাসুদেব চন্দ্র রায়, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য ও নারী উন্নয়ন ফোরামের নেত্রী বৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

    আন্তর্জাতিক নারী দিবসে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ডিজিটাল প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। আধুনিক যুগে প্রযুক্তি খাত হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। নারীর ক্ষমতায়নে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। বিশ্বায়নের এই যুগে কোনো দেশকে এগিয়ে যেতে হলে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। সেটা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
    তিনি বলেন, আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই, তেঁতুলিয়ার স্কুল গুলোতে ছাত্রের চেয়ে ছাত্রী বেশি পুরুষের চেয়ে নারী বেশি এই জন্যই স্কুল গুলোতে ফলাফলের দিক দিয়ে নরীরা এগিয়ে রয়েছে। ৩০জন এপ্লাস এর মধ্যে ২৫ জনই হলো নারী শিক্ষার্থী। এরা আবার বিভিন্ন বড় কলেজ গুলোতে চান্স পাচ্ছে। এতে দেখা যাচ্ছে নারীরা এগিয়ে রয়েছে এবং ভবিষ্যৎ এ নারীরা এগিয়ে থাকবে।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখন বিভিন্ন দেশে নারীরা অনেক কাজের সাথে জরিত হচ্ছে তার মধ্যে একটি হলো গাড়ি চালানো (ড্রাইভার) আমরা মেয়েরা অটো চালাতে পারি মাক্রোবাস চালাতে পারি বর্তমান সরকার আপনাদের (যুব নারীদের) জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যেমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • নড়াইলে জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    নড়াইলে জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
    নড়াইলে জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। আন্তর্জাতিক নারী দিবস ৮ ই মার্চ। এ উপলক্ষে নড়াইল জেলা পুলিশের আয়োজনে সকাল নড়াইল পুরাতন বাস টার্মিনাল হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি শেষে সদর থানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ সুপার বলেন, নারী দিবস হচ্ছে সকল ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার দিন। এ দিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও সম্ভাবনাময় হয়ে ওঠে।
    তিনি আরো বলেন, নারীদের প্রতি সব ধরনের বৈষম্য রোধে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে নড়াইল জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে। এ সময় তিনি নারীদের মেধা-মনন, চিন্তা-চেতনা ও শিক্ষা-দীক্ষাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ জাতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ গণ্যমান্য প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন

    বানারীপাড়ায় মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন

    বানারীপাড়া(বরিশাল) বিশেষ প্রতিবেদক : বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহিদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, পল্লী দারিদ্রের কর্মকর্তা সেলিনা বেগম, বেসরকারি সংস্থা আভাসের উপজেলা ম্যনেজার সাইদুল ইসলাম, ব্রাকের লিপী ঘরামী প্রমূখ। আলোচনা সভার পূর্বে বর্নাঢ্য র‍্যালী করা হয়।#

    এস মিজানুল ইসলাম
    বানারীপাড়া,বরিশাল।

  • ঝিনাইদহে ধর্ষণে অন্ত:সত্তা দুই কিশোরী স্কুল ছাত্রী

    ঝিনাইদহে ধর্ষণে অন্ত:সত্তা দুই কিশোরী স্কুল ছাত্রী

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে জোরপুর্বক ধর্ষনে মা হতে চলেছে ১৪ বছর বয়সী দুই কিশোরী। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার আমেরচারা ও শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে। বর্তমানে দুই কিশোরী যথাক্রমে চার ও সাত মাসের অন্তঃসত্তা বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানা ও শৈলকুপা থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বুধবার দুপুরে জানান, সাগান্না আমেরচারা গ্রামের ফজর আলী ওই স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করেছে। এটা একটা গুরুতর অনৈতিক কাজ হয়েছে। মেয়টি সপ্তম শ্রেনীতে পড়ে বলে শুনেছি। সে এখন চার মাসের অন্ত:সত্ত¡া। তিনি এ ঘটনার বিচার দাবী করেন। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, কিশোরী ধর্ষনের ঘটনায় মামলা নিয়েছি। ঘটনা পরিদর্শন করে সত্যতা মিলেছে। ধর্ষককে গেফতারে অভিযান চালানো হচ্ছে। এদিকে শৈলকুপার সোন্দাহ গ্রামে আরেক স্কুল ছাত্রী অন্ত:সত্তা হওয়ার ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। মামলায় সোন্দাহ গ্রামের আজাহার মোল্যার ছেলে তাইজাল মোল্লাহকে (৬০) আসামি করা হয়েছে। শিশুটির পিতা জানান, দীর্ঘদিন ধরে তার কিশোরী কন্যাকে একই গ্রামের তাইজাল বিশ্বাস বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন। গত বছরের আগস্টের ৫ তারিখে তিনি ও তার স্ত্রী আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে লম্পট তাইজাল বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। ভয়ে মেয়েটি না বললেও কিছুদিন পরে তার মা গর্ভধারণের ঘটনাটি টের পান। মেয়েটি তার মায়ের কাছে জানায়, তাইজাল তার সর্বনাশ করেছেন। তাইজাল মোল্যার স্ত্রী আলেয়া খাতুন জানান, অনেকদিন ধরেই তিনি এ ঘটনাটি শুনে আসছেন। তবে তার স্বামী এ ধরনের কাজ করে থাকলে তিনিও ঘটনার বিচার দাবী করেন। শৈলকুপার হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম সরোয়ার জানান, অন্তঃসত্তা কিশোরী গত বছর তার স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। এ ঘটনা জানাজানি হলে সে লোকলজ্জার ভয়ে আর স্কুলে আসেনি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সোন্দাহ গ্রামের একটি কিশোরীর অবৈধ গর্ভধারণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষক তাইজাল মোল্যাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • মহেশপুরে ৮০ ভরি সোনার  বারসহ পাচারকারী আটক

    মহেশপুরে ৮০ ভরি সোনার বারসহ পাচারকারী আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে আবারো ৮টি স্বর্ণের বারসহ (৮০ ভরি) হবিবুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ মার্চ) সকালে মহেশপুর সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মাগুরার জেলার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্দিন মোল্লার ছেলে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে স্বর্ণ পাচারের জন্য ওই চোরাকারবারি সীমান্ত এলাকায় প্রবেশ করছিল। সংবাদ পেয়ে বিজিবি বিশেষ অভিযান চালায়। তিনি বলেন, স্থানীয় যাদবপুর বিওপির হাবিলদার শাহানুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে হবিবুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে কসটেপ দিয়ে মোড়ানো ৮০ ভরি ওজনের ৭২ লাখ চল্লিশ হাজার টাকা মুল্যের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে এ সব সোনা ভারতে পাচার করার জন্য সীমান্তে আনা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

    কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট প্রতিনিধি।।

    লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় ৮ই মার্চ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন।

    গত ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ইং কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে।
    উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জহির ইমাম, এর সভাপতিত্বে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভবন জেন্ডার বৈষম্যকরবে নিরসন। এ প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে, বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রোকাইয়া হাছিনা,কালীগঞ্জ ক্লাব সভাপতি আমিরুল ইসলাম,

    আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার কালফ্ চেয়ারম্যান এলাহান কবির, কারীগঞ্জ ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, ট্রেইলারিং প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নারী সহ আরো অনেকে। স্বাগতিক বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু।

    আলোচনা সভার পূর্বে একটি র‌্যালী উপজেলা অডিটোরিয়াম হল রুমের সামনে থেকে বেরহয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার অডিটোরিয়াম হল রুমের সামনে এসে শেষ হয়।

    আলোচনা শেষে ট্রেইলারিং ও ব্লক বাটিক প্রশিক্ষনার্থী দের মধ্যে রানী বেগম, আদরী আক্তার,বীনা রানী, লীশা, সহ মোট ১৫০জন প্রশিক্ষনার্থী দের মধ্যে সনাদ পত্র বিতরণ কররন।

    আলোচনা সভাটি সর্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা মহিলা কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মঈনুল ইসলাম ও লেলিন বসুনিয়া।

    হাসমত উল্লাহ।

  • নড়াইলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন এসপি সাদিরা খাতুন

    নড়াইলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন এসপি সাদিরা খাতুন। নড়াইলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার নড়াইল পুলিশ লাইনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ দোলন মিয়াসহ সংশ্লিষ্টরা।
    পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহারাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চের এই ভাষণ সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একতাবদ্ধ করেছিল। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনন্য এবং অসাধারণ।
    ফলে ৩০ অক্টোবর ২০১৭ খ্রি. ইউনেস্কো কর্তৃক ভাষণটিকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তিকরণে ওয়ার্ল্ড ডেমোক্রেসি হেরিটেজের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় বলেও জানান তিনি।
    পুলিশ সুপার দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

  • নড়াইলের বলাডাঙ্গায় গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নড়াইলের বলাডাঙ্গায় গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের বলাডাঙ্গায় গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
    নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বলাডাঙ্গায় মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টায় বলাডাঙ্গা হরিচাঁদ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলন ও আলোচনাসভায় প্রধান অতিথি
    হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের সভাপতি হরপ্রসাদ বাগচী।বলাডাঙ্গা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন হরিগুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল
    জেলা কমিটির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট
    মতুয়া সংগঠক অসীম পাল।অতুল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে
    বক্তৃতা করেন পশ্চিম বাংলার মতুয়া অসিত বিশ্বাস, জেলা কমিটির উপদেষ্টা
    মতুয়া রত্ন অশোক কুন্ডু, বলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি
    তারাপদ বকসি, মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সদস্য দেব মজুমদার,মিলন
    ঘোষ,উত্তম পাল,দেবু মজুমদার,ুহিরামন পাল,রামপাল, সৌরভ পাল, প্রসেনজিত
    বিশ্বাস,মতুয়া রথী গোসাই, সুকান্ত বিশ্বাস,মন্দির কমিটির সভাপতি শ্রী
    প্রতিরায় গোসাই, মতুয়া নরোত্তম সরকার,প্রবীত বিশ্বাসসহ মতুয়া মিশনের
    বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতুয়া রত্ন পরশ মনি
    বিশ্বাস মন্টু। এর আগে সকাল থেকে নড়াইলসহ আশোপাশের জেলা থেকে মতুয়া দল
    বলাডাঙ্গা হরিচাঁদ মন্দির প্রাঙ্গনে আসতে থাকে।

  • নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
    প্রতিনিধিঃ “ডিজিটাল প্রযুক্তি ও উদ্বাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণ তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

    গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, হেকস/ইপার এবং সুইজারল্যান্ড এ্যাম্বাসী এর সহযোগিতায় ও রিভাইভ প্রকল্প ডাসকো ফাউন্ডেশন এর অংশগ্রহণে সকাল
    ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, ডাসকো ফাউন্ডেশন এর রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নারায়ন চন্দ্র রায়, ফ্যাইনান্স এন্ড এডমিন অফিসার বিনয় টুডু, উপজেলা অফিসার প্রহল্লাদ চন্দ্র রায়, সিডিও বৃন্দ। এছাড়া ও টেকসই প্রকল্পে’র পিএম ডমিনিক তুষার রিবেরু সহ উক্ত প্রকল্পের এফও জাহিদ হাসান এবং এফএফ বৃন্দ।