Author: desk

  • গৌরনদীর বার্থীতে কোলকাতা হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী

    গৌরনদীর বার্থীতে কোলকাতা হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী

    বি এম মনির হোসেনঃ-

    ভারতের কোলকাতা হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী
    ৮ মার্চ বুধবার দুপুরে তার পৈত্রিক ভিটা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রাম ও ঐতিহাসিক বার্থী তাঁরা মন্দির পরিদর্শন করেছেন।
    পরিদর্শনকালে তিনি (বিচারপতি) সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান আমার পূর্বপুরুষদের পৈত্রিক ভিটা ছিলো গৌরনদীর বার্থী গ্রাম। ছোটবেলায় দাদুদের কাছ থেকে বার্থী গ্রামের অনেক গল্প শুনে আসছি। ছোট থেকেই ইচ্ছে ছিলো একবার হলেও পূর্বপুরুষদের পৈত্রিক ভিটায় আসবো। তাই স্ত্রী অনুরাধা রায় চৌধুরীকে নিয়ে পরিদর্শনে এসেছি। এখানকার মানুষদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি। মন্দির পরিদর্শনকালে বিচারপতিকে ফুলে দিয়ে বরন করেন বার্থী তারা মন্দির ট্রাষ্ট ও পূজা উযাপন কমিটির নেতৃবৃন্দ। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,
    আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীমসহ আরো উপস্থিত ছিলেন বার্থী তারা মন্দিরের ট্রাষ্টি বোর্ডের সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সন্তুনি ঘোষ, অমর রায়, শিশির কুমার কুন্ড, পূজা উদযাপন কমিটির সভাপতি পঞ্চানন্দ সরকার, সাধারন সম্পাদক স্বজল ঘোষ, সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা।

  • আর্ন্তজাতিক নারী দিবসে বরগুনা এনসিটিএফ এর  র‌্যালি

    আর্ন্তজাতিক নারী দিবসে বরগুনা এনসিটিএফ এর র‌্যালি

    মো: খাইরুল ইসলাম মুন্না

    বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এনসিটিএফ’র ত্রৈমাসিক সমন্বয় সভা ও আর্ন্তজাতিক নারী দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে এনসিএফ এর সদস্যদের সমন্বয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রেলীর আয়োজন করা হয়।
    রেলী কর্যক্রম শেষে সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা এনসিটিএফের সভাপতি ইবরার হোসেইন নিঝুম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিবিডিপির নির্বাহী কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন শীল, বিশেষ অতিথি ছিলেন ডাঃ শফিকুল ইসলাম, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, জাফর হোসেন সভাপতি, টেলিভিশন সাংবাদিক ফোরাম, জহিরুল ইসলাম উন্নয়ন সংস্থা এন এস এস এর অন্যতম পরিচালক, জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক প্রমূখ।

    প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিবিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে এনসিটিএফ এর ত্রৈমাসিক সমন্বয় সভায় বরগুনা জেলার ৬ টি উপজেলা থেকে এনসিটিএফ প্রতিনিধিরা অংশ নেয়। সমন্বয় সভায় বরগুনার ৬ টি উপজেলা ও দুর্যোগ কবলিত নলটোনা এনসিটিএফ এর ৮ জন চাইল্ড পার্লামেন্ট সদস্যদেরকে ঢাকায় পার্লামেন্ট অনুষ্ঠানে যোগদানের কৃতিত্বস্বরূপ সিবিডিপির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অংশগ্রহণকরী এই শিশু সংসদ সদস্যরা হলেন, নলটোনার সাইফুন্নাহারজ ফিহা, সিফাত হোসেন, বরগুনার রাফি, আমতলীর আরিফ, বেতাগীর মান্না, বামনার সাকিরা, তালতলীর সুমাইয়া এবং পাথরঘাটার সাবাইরা শ্রেষ্ঠা অর্না। এসময় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার, শিশু সুরক্ষা, প্রযুক্তিগত জ্ঞানলব্দ করা ও মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার উপর গুরুত্ব দেন।

    রেলী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাগনসহ উপস্থিত ছিলেন মেহেরুন্নাহার মুন্নী উপ- পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, এসএম রফিকুল ইসলাম ইসলাম শিশু বিষয়ক কর্মকর্তা, বরগুনা।

  • আগৈলঝাড়ার চেংঙ্গুটিয়া মানবিক সহায়তায় ঘর পেল পরিচ্ছন্নতা কর্মী শ্রবণ প্রতিবন্ধী হতদরিদ্র মান্নান ঘরামী

    আগৈলঝাড়ার চেংঙ্গুটিয়া মানবিক সহায়তায় ঘর পেল পরিচ্ছন্নতা কর্মী শ্রবণ প্রতিবন্ধী হতদরিদ্র মান্নান ঘরামী

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া গ্রামের পরিচ্ছন্নতা কর্মী শ্রবণ প্রতিবন্ধী হতদরিদ্র মান্নান ঘরামী দীর্ঘদিন যাবত একটি ঘরের অভাবে চার সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। বিষয়টি স্থানীয় যুবকদের নজরে এলে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন ঘর করে দেবার ব্যাপারে প্রচারণা চালাতে থাকে। এই প্রচারণায় বিভিন্ন সহৃদয় ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলে। অবশেষে সকলের অনুদান ও স্বেচ্ছাসেবীদের শ্রমে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হয় একটি নতুন ঘর। বুধবার( ৮ই মার্চ) সকাল ১০টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন ও নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয় করা। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ১ নং রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম মানিক হাচান, আওয়ামী লীগ নেতা মোঃ জাকির তালুকদার, অনুদান সংগ্রহ ও ঘর নির্মাণ কাজের সমন্বয়ক লেখক ও সাংবাদিক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, সহ-সমন্বয়ক সাংবাদিক আহাদ তালুকদার, টেলিকম ব্যবসায়ী সাইদুল ইসলাম, মোঃ রুহুল আমিন তালুকদার, ব্যবসায়ী রফিকুল ইসলাম, মোঃ সুজন তালুকদার, মোঃ আনিস তালুকদার, স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন এর প্রতিনিধি,গৌরনদী-আগৈলড়াঝা ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিনিধি, ঢাকাবাসী চেংঙ্গুটিয়া কল্যাণ সমিতি এর প্রতিনিধি, নির্মাণ কাজে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবী, প্রতিবেশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলেই অভিব্যক্তি ব্যক্ত করেন যে, হতদরিদ্র মান্নান ঘরামীর ঘরের জন্য যেভাবে সকলেই মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন এটা একটা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এভাবেই যদি মানুষ মানুষের পাশে এগিয়ে আসে তাহলে সমাজে ধনী-দরিদ্রদের বৈষম্য কমে আসবে। স্বেচ্ছাসেবীরাও যারা অনুদান পাঠিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী দিনগুলোতে এভাবে মানবিক কাজে নিজেদের আত্মনিয়োগ করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, হতদরিদ্র মান্নান ঘরামীর পুরনো ঘরে একটি ভাঙ্গা চৌকি, ৩টি পাতিল, ৫ থালা ছাড়া আসবাবপত্র বলতে কিছুই ছিল না। স্বেচ্ছাসেবীরা নতুন ঘরের পাশাপাশি একটি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ, আসবাবপত্র হিসেবে দুটি খাট, তোষক, বালিশ বিছানার চাদর, ফ্যান, সেলফ, চেয়ার টেবিলসহ প্রয়োজনীয় ক্রোকারিজ আইটেম, পরিবারের ৫ সদস্যদের জন্য নতুন জামা, কাপড়, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি জুতো কিনে দেয়। ঘরের নামকরণ করা হয় পরিবারের সবচাইতে কনিষ্ঠ সদস্য জান্নাত এর নামানুসারে ‘জান্নাত ভিলা’। ৩রা ফেব্রুয়ারি ২০২৩ ঘরের নির্মাণ কাজের শুরু হয়, ৮ ই মার্চ ২০২৩ আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

  • নলছিটিতে জাতীয় নারী দিবস পালিত

    নলছিটিতে জাতীয় নারী দিবস পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নারী দিবস পালিত হয়েছে।

    এবারের প্রতিপাদ্য বিষয় “ডিজিটাল প্রযুক্তি ও উন্নয়ন কররবে জেন্ডার বৈষম্য নিরসন”

    এ উপলক্ষে বুধবার (৮মার্চ) সকাল১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার পরিষদ মিলনায়তনে এসে এক অলোচনা সভায় মিলিত হন।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা বেগম।

    এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কণেডিট সুপার ভাইজার শাহীন আহম্মেদ, বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ইংরেজি প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।

  • পঞ্চগড় সংঘর্ষে : ১৩টি মামলা এ পর্যন্ত আটক ১৩৫ জেলা জুড়েও আতঙ্ক চলছে

    পঞ্চগড় সংঘর্ষে : ১৩টি মামলা এ পর্যন্ত আটক ১৩৫ জেলা জুড়েও আতঙ্ক চলছে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় ও পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় আরও তিনটি মামলা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় ১১টি এবং বোদা থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।

    এসব মামলায় গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১৩ মামলায় মোট ১৩৫ জন গ্রেপ্তার করা হয়েছে।

    আজ বুধবার সকালে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এসব তথ্য জানান। তিনি বলেন, মোট ১৩ টি মামলায় ১০-১১ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ সময় মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

    উল্লেখ্য, গত শুক্রবার আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা শুরু হয় আহমদনগরে। কিন্তু এতে বাদ সাধে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা। তাঁরা এই জলসা বন্ধ করা এবং আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে শহরে ব্যাপক তাণ্ডব চালায়। রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড়। বাধ্য হয়ে প্রশাসন রাত ৮টায় জলসা বন্ধ করে দেয়। এর পরও ওই সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

  • স্ত্রীকে হত্যার পর পাষণ্ড স্বামী শবে বরাতের নামাজ পড়তে যান

    স্ত্রীকে হত্যার পর পাষণ্ড স্বামী শবে বরাতের নামাজ পড়তে যান

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    নিজের স্ত্রীকে জবাই করে ঠাণ্ডা মাথায় শবে বরাতের নামাজ আদায় করেছেন পাষণ্ড এক স্বামী। নামাজ শেষে বাসায় ফিরে স্ত্রীর জবাই করা মরদেহ নিয়ে চিৎকারও করেন তিনি। এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়।
    মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ পান্না বিবি ওই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। হত্যার ঘটনায় নিহতের স্বামী, ভাসুর, জাসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
    পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে স্বামী সিরাজুল ইসলাম শবে বরাতের নামাজ আদায়ের জন্য গ্রামের মসজিদে যান। রাত ১০টার দিকে বাড়ি ফিরে নিজ ঘরে স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের মেঝেতে গলাকাটা লাশ ও ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর জিজ্ঞাসাবাদে স্বামীর নাটক আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেরিয়ে আসে স্ত্রীকে হত্যার রহস্য। উদ্ধার করা হয় স্বামীর ব্যবহৃত রক্তমাখা জামাকাপড় ও হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরি।
    গুডুম্বা গ্রামের বাসিন্দা সেলিম হোসেন বলেন, সিরাজুল ইসলাম শবে বরাতের মিলাদ করতে গ্রামের মসজিদে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তার স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। গ্রামবাসীরা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর জবাই করা লাশ দেখতে পান। তারা থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের স্বামী, ভাসুর ও জাকে আটক করে থানায় নিয়ে যায়। আর হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করে।
    তিনি আরও জানান, মানুষ কিভাবে এমন নাটক করতে পারে। নিজের স্ত্রীকে জবাই করে হত্যার পর ঠাণ্ডা মাথায় নামাজ আদায় করে বাড়ি ফেরেন- এমন অভিনয় করে। এ ঘটনায় আমরা হতবাক। এ হত্যার সুষ্ঠু তদন্ত শেষে বিচার দাবি তার।
    আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝেতে গৃহবধূর শরীরের কাপড় ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় গলাকাটা রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি। তার জিজ্ঞাসাবাদে সন্দেহ হয়। পরে তাকে অধিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার বিষয়টি নিশ্চিত করে। সেখান থেকে স্বামী সিরাজুল ইসলাম ও তার ভাই, ভাবি ও প্রতিবেশী একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন।

  • ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের ৫ টি উপজেলাতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ অনুষ্ঠিত।ঠাকুরগাঁও সদর,পীরগঞ্জ,রাণীশংকৈল,হরিপুর, বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৩ উদযাপন হয়েছে।

    এ উপলক্ষে রানীশংকৈল উপজেলায় সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্ষমাল্য অর্পন ও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা,পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না প্রমুখ।

    এ সময়,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলফামুল ইসলাম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,আ’লীগ যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব,কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি আনোয়ারুল ইসলাম,পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন প্রমুখ।

    এছাড়াও উক্ত অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী,সমাজসেবা আব্দুল রহিম,তথ্য অফিসার হালিমা বেগম,প্রাণি সম্পদ কর্মকর্তা মৌসুমি আক্তার,মহিলা বিষয়ক অফিস সহকারি গোলাম রব্বানি,উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন,ঘনশ্যাম,সীমান্ত বসাক,যুব-উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারি শিক্ষিকা দিলারা বেগম,প্রধান শিক্ষক সেলিমা আক্তার,পুজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি অমল কুমার রায়,মুক্তিযোদ্ধাগন ও সাংবাদিকবৃন্দ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণী ও সমাজসেবা অফিস থেকে ২৬জন অসুস্থ রুগিদের মাঝে ১ লক্ষ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজীত সাহা।

  • পাইকগাছায় ৮৬ ব্যাচের ফ্রি মডিকেল ক্যাম্প

    পাইকগাছায় ৮৬ ব্যাচের ফ্রি মডিকেল ক্যাম্প

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় মেডিকল ক্যাম্পের মাধ্যমে এলাকার দুস্থ ও অসহায় মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। সহযোগী অধ্যাপক এসএম মোহাম্মদ উল্লাহ’র স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপ¯িত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, শেখ রাজু আহমদ, জেলা ছাত্রলীগনেতা, আবু সাঈদ, সাবির হোসেন, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি। ৮৬ ব্যাচের অনিতা রানী মন্ডল, এ্যাডঃ মুজিবর রহমান, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, ব্যাংক কর্মকর্তা কানাই লাল, স ম আব্দুর রব, প্রভাষক কুসুম কলি সরকার, পিযুষ কাÍি, মমতাজ পারভীন মিনু। চিকিৎসা প্রদান করেন, ডাঃ মাহবুবুর রশীদ, জিএম রুহুল কুদ্দুস, এস কে বাইন, মোঃ নজরুল ইসলাম, স ম মইনুল হক, রোকনুজ্জামান, সাইফুল ইমাম, প্রশান্ত কুমার মন্ডল, আফসানা নাঈমা হাসান, বিলাস কুমার দাশ, রকিব বিন অহিদ ও আলহাজ¦ বিএমএ জবার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

    পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে “ডিজিটাল প্রযুক্তি ও উৎভাবন, জেন্ডার বৈষম্য করব নিরসন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান। প্রভাষক বজলুর রহমানর স ালনায় বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমন্দ্রনাথ সরকার, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, তথ্য সেবা সহকারী কর্মকর্তা জাহানারা খাতুন, মোঃ আব্দুল আজিজ, ব্র্যাকের ম্যানেজার শিকদার মোঃ আলাল, প্রোগ্রাম অর্গানাইজার হযরত আলী, আছাদুল ইসলাম, কিশোর-কিশোরী ক্লাবের তাহেরা খাতুন ও শ্রাবন্তী।

  • পাইকগাছায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    পাইকগাছায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ১ কেজি গাঁজাসহ আঃ আলীম সরদার নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে থানার এসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই মঞ্জুরুল ও ওয়াজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে কঁটাখালী
    সড়কের মাঠাম গেট এলাকা তাকে গ্রেপ্তার করেন। সে মাঠাম গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।